بسم الله الرحمن الرحيم والسماء والطارق
I swear by the heaven and the comer by night;
শপথ আকাশের এবং রাত্রিতে যাহা আবির্ভূত হয় তাহার;
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; শপথ আকাশের এবং রাতের আগন্তুকের,
শপথ আকাশের এবং রাত্রিতে আগমনকারীর।
Chapter 86, 17 verses
بسم الله الرحمن الرحيم والسماء والطارق
I swear by the heaven and the comer by night;
শপথ আকাশের এবং রাত্রিতে যাহা আবির্ভূত হয় তাহার;
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; শপথ আকাশের এবং রাতের আগন্তুকের,
শপথ আকাশের এবং রাত্রিতে আগমনকারীর।
وما أدراك ما الطارق
And what will make you know what the comer by night is?
তুমি কী জান রাত্রিতে যাহা আবির্ভূত হয় উহা কি?
এবং কী তোমাকে জানাবে রাতের আগন্তুক কী?
আপনি জানেন, যে রাত্রিতে আসে সেটা কি?
النجم الثاقب
The star of piercing brightness;
উহা উজ্জ্বল নক্ষত্র।
উজ্জ্বল নক্ষত্র,
সেটা এক উজ্জ্বল নক্ষত্র।
إن كل نفس لما عليها حافظ
There is not a soul but over it is a keeper.
প্রত্যেক জীবের উপরই তত্ত্বাবধায়ক রহিয়াছে।
এমন কোনো প্রাণ নেই, যার ওপর একজন তত্ত্বাবধায়ক নেই।
প্রত্যেক প্রাণের ওপর একজন হিফাযতকারী রয়েছে,
প্রত্যেকের উপর একজন তত্ত্বাবধায়ক রয়েছে।
فلينظر الإنسان مم خلق
So let man consider of what he is created:
সুতরাং মানুষ প্রণিধান করুক কী হইতে তাহাকে সৃষ্টি করা হইয়াছে!
অতএব মানুষ লক্ষ্য করুক তাকে কী থেকে সৃষ্টি করা হয়েছে,
অতএব, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে।
خلق من ماء دافق
He is created of water pouring forth,
তাহাকে সৃষ্টি করা হইয়াছে সবেগে স্খলিত পানি হইতে,
তাকে সৃষ্টি করা হয়েছে নির্গত তরল থেকে,
সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে।
يخرج من بين الصلب والترائب
Coming from between the back and the ribs.
ইহা নির্গত হয় মেরুদণ্ড ও পঞ্জরাস্থির মধ্য হইতে।
যা বের হয় মেরুদণ্ড ও বুকের হাঁড়ের মধ্য থেকে,
এটা নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে।
إنه على رجعه لقادر
Most surely He is able to return him (to life).
নিশ্চয়ই তিনি তাহার প্রত্যানয়নে ক্ষমতাবান।
নিশ্চয়ই তিনি তাকে ফিরিয়ে আনতে সক্ষম,
নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে নিতে সক্ষম।
يوم تبلى السرائر
On the day when hidden things shall be made manifest,
যেই দিন গোপন বিষয় পরীক্ষিত হইবে,
যেদিন গোপন বিষয়সমূহ পরীক্ষা করা হবে,
যেদিন গোপন বিষয়াদি পরীক্ষিত হবে,
فما له من قوة ولا ناصر
He shall have neither strength nor helper.
সেই দিন তাহার কোন সামর্থ্য থাকিবে না এবং সাহায্যকারীও নয়।
তখন তার কোনো শক্তি থাকবে না এবং কোনো সাহায্যকারীও না,
সেদিন তার কোন শক্তি থাকবে না এবং সাহায্যকারীও থাকবে না।
والسماء ذات الرجع
I swear by the raingiving heavens,
শপথ আসমানের, যাহা ধারণ করে বৃষ্টি,
শপথ পুনরাগমনশীল আকাশের,
শপথ চক্রশীল আকাশের
والأرض ذات الصدع
And the earth splitting (with plants);
এবং শপথ যমীনের, যাহা বিদীর্ণ হয়,
এবং শপথ পৃথিবীর, যা বিদীর্ণ হয়,
যেমন মাটি বিদীর্ণ হয় (উদ্ভিদ উঠার সময়)
এবং বিদারনশীল পৃথিবীর
إنه لقول فصل
Most surely it is a decisive word,
নিশ্চয়ই আল - কুরআন মীমাংসাকারী বাণী।
নিশ্চয়ই এটি সিদ্ধান্তমূলক বাণী,
নিশ্চয় কোরআন সত্য - মিথ্যার ফয়সালা।
وما هو بالهزل
And it is no joke.
এবং ইহা নিরর্থক নয়।
এবং এটি অর্থহীন নয়।
এবং এটা উপহাস নয়।
إنهم يكيدون كيدا
Surely they will make a scheme,
উহারা ভীষণ ষড়যন্ত্র করে,
নিশ্চয়ই তারা কৌশল করছে,
তারা ভীষণ চক্রান্ত করে,
وأكيد كيدا
And I (too) will make a scheme.
এবং আমিও ভীষণ কৌশল করি।
এবং আমিও কৌশল করছি,
আর আমিও কৌশল করি।
فمهل الكافرين أمهلهم رويدا
So grant the unbelievers a respite: let them alone for a while.
অতএব কাফিরদেরকে অবকাশ দাও; উহাদেরকে অবকাশ দাও কিছু কালের জন্য।
অতএব অবকাশ দাও অস্বীকারকারীদের; তাদেরকে কিছু সময়ের অবকাশ দাও।
অতএব, কাফেরদেরকে অবকাশ দিন, তাদেরকে অবকাশ দিন, কিছু দিনের জন্যে।