بسم الله الرحمن الرحيم اقترب للناس حسابهم وهم في غفلة معرضون
বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম ইক্বতারবা লিন্না-সি হিসা-বুহুম্ অহুম্ ফী গফ্লাতিম্ মুরিদ্বূন্।
মানুষের হিসাব দেয়ার সময় তাদের নিকটেই চলে এসেছে, অথচ তারা গাফলতিতে তা উপেক্ষা করে চলেছে।
Chapter 21, 112 verses
بسم الله الرحمن الرحيم اقترب للناس حسابهم وهم في غفلة معرضون
বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম ইক্বতারবা লিন্না-সি হিসা-বুহুম্ অহুম্ ফী গফ্লাতিম্ মুরিদ্বূন্।
মানুষের হিসাব দেয়ার সময় তাদের নিকটেই চলে এসেছে, অথচ তারা গাফলতিতে তা উপেক্ষা করে চলেছে।
ما يأتيهم من ذكر من ربهم محدث إلا استمعوه وهم يلعبون
মা-ইয়াতী হিম্ মিন্ যিক্রিম্ র্মি রব্বিহিম্ মুহ্দাছিন্ ইল্লাস্ তামা'ঊহু অহুম্ ইয়াল্'আবূন্।
তাদের কাছে যখনই তাদের প্রভুর পক্ষ থেকে কোনো নতুন যিকির (কিতাব) আসে, তারা তা শুনে খেলাচ্ছলে।
لاهية قلوبهم ۗ وأسروا النجوى الذين ظلموا هل هذا إلا بشر مثلكم ۖ أفتأتون السحر وأنتم تبصرون
লা-হিয়াতান্ কুলূবুহুম্ অআর্সারুন্নাজ্বওয়াল্ লাযীনা জোয়ালামূ হাল্ হা-যা য় ইল্লা-বাশারুম্ মিছ্লুকুম্ আফাতাতূ নাস্ সিহ্র অআন্তুম্ তুব্ছিরূন্।
তাদের কলব থাকে অমনোযোগী। যালিমরা গোপন শলাপরামর্শ করে বলে: ‘এতো তোমাদের মতোই একজন মানুষ ছাড়া আর কিছু নয়। তোমরা কি দেখে শুনে ম্যাজিকের পিছে ছুটবে।’
قال ربي يعلم القول في السماء والأرض ۖ وهو السميع العليم
ক্ব-লা রব্বী ইয়া'লামুল্ ক্বওলা ফিস্ সামা-য়ি অল্ র্আদ্বি অ হুওয়াস্ সামী'উল্ 'আলীম্।
সে বললো: আমার প্রভু আসমান ও জমিনের সব কথাই জানেন। তিনি সব শুনেন, সব জানেন
بل قالوا أضغاث أحلام بل افتراه بل هو شاعر فليأتنا بآية كما أرسل الأولون
বাল্ ক্ব-লূ য় আদ্ব্গ-ছু আহ্লা-মিম্ বালিফ্ তার-হু বাল্ হুঅ শা-'ইরুন্ ফাল্ইয়া তিনা-বিআ-ইয়াতিন্ কামায় র্উসিলাল্ আউঅলূন্।
বরং তারা বলে: এগুলো হলো অলীক কল্পনা। হয় সে এগুলো উদ্ভাবন করে নিয়েছে, নয়তো সে একজন কবি। সুতরাং সে আমাদের কাছে কোনো নিদর্শন নিয়ে আসুক, যেভাবে নিদর্শনসহ প্রেরিত হয়েছিল পূর্বের রসূলরা।
ما آمنت قبلهم من قرية أهلكناها ۖ أفهم يؤمنون
মা য় আ-মানাত্ ক্বব্লাহুম্ মিন্ র্ক্বইয়াতিন্ আহ্লাক্না-হা-আফাহুম্ ইয়ুমিনূন্।
এদের আগেকার যেসব জনপদ আমরা হালাক করে দিয়েছিলাম তারা তো ঈমান আনেনি। তবে কি এরাও ঈমান আনবেনা?
وما أرسلنا قبلك إلا رجالا نوحي إليهم ۖ فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون
অমা য় র্আসাল্না-ক্বাব্লাকা ইল্লা-রিজ্বা-লান্ নূহী য় ইলাইহিম্ ফাস্য়ালূ য় আহ্লায্ যিক্রি ইন্ কুন্তুম্ লা-তা'লামূন্।
তোমার আগে আমরা যতো রসূলই পাঠিয়েছিলাম, তারা সবাই ছিলো মানুষ। তাদের কাছেই আমরা অহি পাঠাতাম। তোমরা যদি না জানো, তাহলে কিতাবধারীদের (জ্ঞানীদের) জিজ্ঞাসা করো।
وما جعلناهم جسدا لا يأكلون الطعام وما كانوا خالدين
অমা-জ্বা'আল্না-হুম্ জ্বাসাদাল্লা-ইয়াকুলূনা ত্ত্বোয়া'আ-মা অমা-কা-নূ খ-লিদীন্।
তাদেরকে আমরা এমন দেহ দেইনি যে, তাদের খাবার খেতে হতোনা, আর তারা চিরস্থায়ীও ছিলনা।
ثم صدقناهم الوعد فأنجيناهم ومن نشاء وأهلكنا المسرفين
ছুম্মা ছোয়াদাক্বনা-হুমুল্ অদা ফাআন্জ্বাইনা-হুম্ অমান্ নাশা-য়ু অআহ্লাক্নাল্ মুস্রিফীন্।
তারপর তাদের প্রতি আমরা আমাদের প্রতিশ্রুতি পূর্ণ করি। ফলে আমরা তাদেরকে এবং যাদেরকে চেয়েছি নাজাত দিয়েছি, আর সীমালঙ্ঘনকারীদের করেছি হালাক (ধ্বংস)।
لقد أنزلنا إليكم كتابا فيه ذكركم ۖ أفلا تعقلون
লাক্বদ্ আন্যাল্না য় ইলাইকুম্ কিতা-বান্ ফীহি যিক্রুকুম্ আফালা- তা'ক্বিলূন্।
আমরা তোমাদের কাছে নাযিল করেছি একটি কিতাব। তাতে রয়েছে তোমাদের উপদেশ। তবু কি তোমরা আকল খাটাবেনা?
وكم قصمنا من قرية كانت ظالمة وأنشأنا بعدها قوما آخرين
অকাম্ ক্বাছোয়াম্না-মিন্ র্ক্বইয়াতিন্ কা-নাত্ জোয়া-লিমাতাঁও অআন্শানা-বা'দাহা-ক্বওমান্ আ-খরীন্।
আমরা কতো যে জনপদ ধ্বংস করে দিয়েছি, কারণ সেগুলোর অধিবাসীরা ছিলো যালিম। তাদের পরে আমরা সৃষ্টি করেছি অন্য লোকদের।
فلما أحسوا بأسنا إذا هم منها يركضون
ফালাম্মা য় আহাস্সূ বাসানা য় ইযা-হুম্ মিন্হা- ইর্য়াকুদ্বুন্।
তারা যখন আমাদের শাস্তির আগমন অনুভব করে, তখনই লোকালয় থেকে পালাতে শুরু করে।
لا تركضوا وارجعوا إلى ما أترفتم فيه ومساكنكم لعلكم تسألون
লা-র্তাকুদ্বু ওর্য়াজ্বি'ঊ য় ইলা-মা য় উত্রিফ্তুম্ ফীহি অ মাসা-কিনিকুম্ লা'আল্লাকুম্ তুস্য়ালূন্।
তাদের বলা হয়: পলায়ন করোনা, ফিরে আসো তোমাদের ভোগবিলাসের কাছে, তোমাদের আবাসে, যাতে করে তোমাদের জিজ্ঞাসাবাদ করা যায়।
قالوا يا ويلنا إنا كنا ظالمين
ক্ব-লূ ইয়া-অইলানা য় ইন্না-কুন্না-জোয়া-লিমীন্।
তখন তারা বলে: হায়, ধ্বংস আমাদের! বাস্তবিকই আমরা ছিলাম যালিম।
فما زالت تلك دعواهم حتى جعلناهم حصيدا خامدين
ফামা-যা-লাত্ তিল্কা দা'ওয়া-হুম্ হাত্তা-জ্বা'আল্না-হুম্ হাছীদান্ খ-মিদীন্।
তাদের এই আর্তনাদ চলতে থাকে, যতোক্ষণনা আমরা তাদের করে ছাড়ি কাটা ফসল আর নেভানো আগুনের মতো (ভুষি আর ছাই)
وما خلقنا السماء والأرض وما بينهما لاعبين
অমা-খলাক্বনাস্ সামা-য়া অল্ র্আদ্বোয়া অমা-বাইনাহুমা-লা-'ঈবীন্।
আসমান, জমিন এবং এই উভয়ের মাঝখানে যা কিছু আছে, সেগুলো আমরা খেলাচ্ছলে সৃষ্টি করিনি।
لو أردنا أن نتخذ لهوا لاتخذناه من لدنا إن كنا فاعلين
লাও আরদ্না য় আন্ নাত্তাখিযা লাহ্ওয়াল্ লাত্তাখয্না-হু মিল্ লাদুন্না য় ইন্ কুন্না-ফা-'ঈলীন্।
আমরা যদি খেলার উপকরণ চাইতাম, তবে আমরা তা গ্রহণ করতাম আমাদের নিকট থেকেই। আমরা তা করিনি।
بل نقذف بالحق على الباطل فيدمغه فإذا هو زاهق ۚ ولكم الويل مما تصفون
বাল্ নাক্বযিফু বিল্হাক্বক্বি 'আলাল্ বা-ত্বিলি ফাইয়াদ্মাগুহ ফাইযা- হুঅ যা-হিক্ব্ অলাকুমুল্ অইলু মিম্মা-তাছিফূন্।
বরং আমরা সত্যকে দিয়ে আঘাত হানি মিথ্যার উপর। তখন তা মিথ্যাকে চূর্ণ - বিচূর্ণ করে দেয়, আর তখন মিথ্যা হয়ে যায় অপসৃত। তোমরা যেসব কথা বানাচ্ছো, সেজন্যে তোমাদের দুর্ভোগ।
وله من في السماوات والأرض ۚ ومن عنده لا يستكبرون عن عبادته ولا يستحسرون
অলাহূ মান্ ফিস সামা-ওয়া-তি অল্ র্আদ্ব্ অ মান্ 'ইন্দাহূ লা-ইয়াস্ তাক্বিরূনা 'আন্ 'ইবা-দাতিহী অলা-ইয়াস্তাহ্সিরূন্।
মহাকাশ এবং পৃথিবীতে যারাই আছে সবাই তাঁর। তাঁর কাছে যারা (যেসব ফেরশতা) রয়েছে তারা তাঁর দাসত্ব ও আনুগত্যের ব্যাপারে অহংকার করেনা এবং ক্লান্তিও বোধ করেনা।
يسبحون الليل والنهار لا يفترون
ইয়ুসাব্বিহূনাল্ লাইলা অন্নাহা-র লা-ইয়াফ্তুরূন্।
তারা তাঁর তসবিহ করে, রাতদিন। কোনো প্রকার বিরাম ও শৈথিল্য তাদের নেই।
أم اتخذوا آلهة من الأرض هم ينشرون
আমিত্তাখযূ য় আ-লিহাতাম্ মিনাল্ র্আদ্বি হুম্ ইয়ুন্শিরূন্।
ওরা মাটি দিয়ে যেসব ইলাহ্ (দেবতা) বানিয়েছে, সেগুলো কি মৃতকে জীবিত করতে পারে?
لو كان فيهما آلهة إلا الله لفسدتا ۚ فسبحان الله رب العرش عما يصفون
লাও কা-না ফীহিমা য় আ-লিহাতুন্ ইল্লাল্লা-হু লাফাসাদাতা- ফাসুব্হা-নাল্লা-হি রব্বিল্ 'র্আশি 'আম্মা-ইয়াছিফূন্।
যদি মহাকাশ ও পৃথিবীতে ছাড়া অনেক ইলাহ্ থাকতো তাহলে উভয়টাই ধ্বংস হয়ে যেতো। সুতরাং তাদের আরোপিত এসব অপবাদ থেকে আরশের মালিক অনেক ঊর্ধ্বে, মহান ও পবিত্র।
لا يسأل عما يفعل وهم يسألون
লা- ইয়ুস্য়ালূ 'আম্মা -ইয়াফ্ 'আলু অহুম্ ইয়ুস্য়ালূন্।
তাঁর কর্ম সম্পর্কে প্রশ্ন করা হবেনা (প্রশ্ন করার কেউ নেই), অথচ তাদেরকে প্রশ্ন করা হবে।
أم اتخذوا من دونه آلهة ۖ قل هاتوا برهانكم ۖ هذا ذكر من معي وذكر من قبلي ۗ بل أكثرهم لا يعلمون الحق ۖ فهم معرضون
আমিত্তাখযূ মিন্ দূনিহী য় আ-লিহাহ্কুল্ হা-তূ র্বুহা-নাকুম্ হাযা-যিক্রু মাম্ মা'ঈয়া অযিক্রু মান্ ক্বব্লী বাল্ আক্ছারু হুম্ লা-ইয়া'লামূন আলহাক্বক্ব ফাহুম্ মু'রিদ্বূন্।
তারা কি তাঁর পরিবর্তে অন্যদেরকে ইলাহ্ গ্রহণ করেছে? হে নবী! বলো: ‘(তাদের ইলাহ্ হবার) প্রমাণ উপস্থিত করো। এটা (এই কুরআন) উপদেশ যারা আমার কালে আছে তাদের জন্যে, এবং উপদেশ তাদের জন্যে যারা ছিলো আমার আগে।’ বরং তাদের অধিকাংশই জানেনা প্রকৃত সত্য। ফলে তারা মুখ ফিরিয়ে নেয়।
وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون
অমা য় র্আসালনা-মিন্ ক্বব্লিকা র্মি রসূলিন্ ইল্লা-নূহী য় ইলাইহি আন্নাহূ লা য় ইলা-হা ইল্লা য় আনা ফা'বুদূন্।
তোমার আগে আমরা যে রসূলই পাঠিয়েছি, তার কাছে এই অহি করেছি যে: ‘অবশ্যি কোনো ইলাহ্ নেই আমি ছাড়া, সুতরাং তোমরা কেবল আমারই ইবাদত করো।’
وقالوا اتخذ الرحمن ولدا ۗ سبحانه ۚ بل عباد مكرمون
অ ক্ব-লূত্ তাখর্যা রহ্মা-নু অলাদান্ সুব্হা-নাহ্ বাল্ 'ইবাদুম্ মুক্রামূন্।
তারা বলে: ‘রহমান সন্তান গ্রহণ করেছেন।’ সুবহানাল্লাহ, তিনি এ থেকে পবিত্র মহান। তারা (ফেরেশতারা) তো তাঁর সম্মানিত দাস।
لا يسبقونه بالقول وهم بأمره يعملون
লা-ইয়াস্বিকু নাহূ বিল্ক্বাওলি অহুম্ বিআম্রিহী ইয়া'মালূন্।
তারা তাঁকে অতিক্রম করে কোনো কথা বলেনা। তারা তাঁর নির্দেশ অনুযায়ী কাজ করে।
يعلم ما بين أيديهم وما خلفهم ولا يشفعون إلا لمن ارتضى وهم من خشيته مشفقون
ইয়া'লামু মা-বাইনা আইদীহিম্ অমা- খল্ফাহুম্ অলা-ইয়াশ্ফা'ঊনা ইল্লা- লিমার্নিতাদ্বোয়া-অহুম্ মিন্ খশ্ইয়াতিহী মুশ্ফিকুন্।
তিনি তাদের সামনের ও পেছনের সবকিছু অবগত! তারা শাফায়াত করবেনা, তবে যাদের ব্যাপারে সন্তুষ্ট। আর তারা সব সময় ভীত সন্ত্রস্ত থাকে তাঁর ভয়ে।
۞ ومن يقل منهم إني إله من دونه فذلك نجزيه جهنم ۚ كذلك نجزي الظالمين
অমাইঁ ইয়াকুল্ মিন্হুম ইন্নী য় ইলা-হুম্ মিন্ দূনিহী ফাযা-লিকা নাজ্বযীহি জাহান্নাম্ কাযা-লিকা নাজযিজ্ জোয়া-লিমীন্।
তাদের কেউ যদি বলে: ‘ ছাড়া আমিও একজন ইলাহ্।’ আমাদের কাছে তার দন্ড হলো জাহান্নাম। যালিমদের আমরা এ রকম দন্ডই দিয়ে থাকি।
أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما ۖ وجعلنا من الماء كل شيء حي ۖ أفلا يؤمنون
আওয়ালাম্ ইয়ারল্লাযীনা কাফারূ য় আন্নাস্ সামা-ওয়া-তি অল্ র্আদ্বোয়া কা-নাতা- রত্ক্বন্ ফাফাতাক্বনা-হুমা-অজ্বা'আল্না-মিনাল্ মা-য়ি কুল্লা শাইয়িন্ হাইয়িন্ আফালা-ইয়ু মিনূন্।
যারা কুফুরি করে তারা কি ভেবে দেখেনা, মহাকাশ আর পৃথিবী তো প্রথমে ছিলো ওতপ্রোত জড়িত থাকা একটি পিন্ড। তারপর আমরা তাদের পৃথক করে দিয়েছি, আর সমস্ত প্রাণবানকেই আমরা সৃষ্টি করেছি পানি থেকে। তবু কি তারা বিশ্বাস স্থাপন করবেনা।
وجعلنا في الأرض رواسي أن تميد بهم وجعلنا فيها فجاجا سبلا لعلهم يهتدون
অ জ্বা'আল্না-ফীল্ র্আদ্বি রাওয়া- সিয়া আন্ তামীদা বিহিম্ অজ্বা'আল্না-ফীহা-ফিজ্বা-জ্বান্ সুবুলাল্ লা'আল্লাহুম্ ইয়াহ্তাদূন্।
আর আমরা পৃথিবীতে সৃষ্টি করে দিয়েছি পাহাড় পর্বত, যাতে করে পৃথিবী তাদের নিয়ে এদিক সেদিক ঢলে না পড়ে। আর আমরা তাতে প্রশস্ত পথও সৃষ্টি করে দিয়েছি, যাতে তারা পৌঁছাতে পারে গন্তব্যস্থলে।
وجعلنا السماء سقفا محفوظا ۖ وهم عن آياتها معرضون
অ জ্বা'আল্নাস্ সামা-য়া সাক্বফাম্ মাহ্ফূজোয়াঁও অহুম্ 'আন্ আ-ইয়া-তিহা- মু'রিদ্বূন্।
আমরা আকাশকে বানিয়ে দিয়েছি সুরক্ষিত ছাদ। অথচ তারা আমাদের এসব নিদর্শনকে উপেক্ষা করে চলছে।
وهو الذي خلق الليل والنهار والشمس والقمر ۖ كل في فلك يسبحون
অহুওয়াল্লাযী খলাক্বল্ লাইলা অন্নাহা-র অশ্ শাম্সা অল্ ক্বর্মা কুল্লুন্ ফী ফালাকিইঁ ইয়াস্বাহূন্।
তিনিই তো সৃষ্টি করেছেন রাত আর দিন এবং সূর্য আর চাঁদ। এরা প্রত্যেকেই সাঁতরে চলছে নিজ নিজ কক্ষ পথে।
وما جعلنا لبشر من قبلك الخلد ۖ أفإن مت فهم الخالدون
অমা-জ্বা'আল্না-লিবাশারিম্ মিন্ ক্বব্লিকাল্ খুল্দ্ আফায়িম্ মিত্তা ফাহুমুল্ খ-লিদূন্।
(হে মুহাম্মদ!) তোমার আগেও আমরা কোনো মানুষকে চিরস্থায়ী করিনি। তাহলে (এখন দেখো) তোমারই যদি মৃত্যু হয়, তবে তারা কি হবে চিরজীবী?
كل نفس ذائقة الموت ۗ ونبلوكم بالشر والخير فتنة ۖ وإلينا ترجعون
কুল্লুনাফ্সিন্ যা-য়িক্বতুল্ মাউত্অনাব্লূকুম্ বির্শ্শারি অল্ খাইরি ফিত্নাহ্ অইলাইনা র্তুজা'ঊন্।
প্রত্যেক ব্যক্তিই গ্রহণ করবে মৃত্যুর স্বাদ। আমরা তোমাদেরকে মন্দ ও ভালো দিয়ে পরীক্ষা করে থাকি, আর আমাদের কাছেই তোমাদের আনা হবে ফেরত।
وإذا رآك الذين كفروا إن يتخذونك إلا هزوا أهذا الذي يذكر آلهتكم وهم بذكر الرحمن هم كافرون
অ ইযা-রয়া-কাল্লাযীনা কাফারূ য় ইঁ ইয়াত্তাখিযূনাকা ইল্লা-হুযুওয়া- আ হা-যাল্লাযী ইয়ায্কুরু আ-লিহাতাকুম্ অহুম্ বিযির্ক্রি রাহ্মা-নি হুম্ কাফিরূন্।
কাফিররা যখনই তোমাকে দেখে, তখনই তারা তোমাকে বিদ্রুপের পাত্র হিসেবে গ্রহণ করে। তারা বলে: ‘এই লোকটিই কি তোমাদের ইলাহ্দের (দেবদেবীর) সমালোচনা করে?’ অথচ তারাই (এই কাফিররাই) রহমানের যিকির - এর বিরোধিতা করে।
خلق الإنسان من عجل ۚ سأريكم آياتي فلا تستعجلون
খুলিক্বাল্ ইন্সা-নু মিন্ 'আজ্বাল্ সাউরীকুম্ আ-ইয়া-তী ফালা তাস্তা'জ্বিলূন্।
মানুষকে তাড়াহুড়া প্রবণ করে সৃষ্টি করা হয়েছে। অচিরেই আমরা তোমাদেরকে আমাদের নিদর্শনাবলি দেখাবো। সুতরাং আমাকে তাড়াহুড়া করতে বলোনা।
ويقولون متى هذا الوعد إن كنتم صادقين
অ ইয়াকু লূনা মাতা- হা-যাল্ অ'দু ইন্ কুন্তুম্ ছোয়া-দিক্বীন্।
তারা বলে: ‘ওয়াদা করা দিনটি কখন আসবে, তোমরা সত্যবাদী হয়ে থাকলে বলো।’
لو يعلم الذين كفروا حين لا يكفون عن وجوههم النار ولا عن ظهورهم ولا هم ينصرون
লাও ইয়া'লামুল্লাযীনা কাফারূ হীনা লা-ইয়াকুফ্ফূনা আওঁ য়ুজ্ব ূ হিহিমুন্ না-রা অলা-'আন্ জুহূরিহিম্ অলা-হুম্ ইয়ুন্ছোয়ারূন্।
হায়, কাফিররা যদি জানতো, সে সময়টি যখন আসবে, তখন তারা তাদের সামনে এবং পেছনে থেকে আসা আগুন প্রতিরোধ করতে পারবেনা এবং তাদেরকে কোনো প্রকার সাহায্যও করা হবেনা।
بل تأتيهم بغتة فتبهتهم فلا يستطيعون ردها ولا هم ينظرون
বাল্ তাতী হিম্ বাগ্তাতান্ ফাতাব্হাতুহুম্ ফালা-ইয়াস্তাত্বী'ঊনা রদ্দাহা-অলা-হুম্ ইয়ুন্জোয়ারূন্।
সেই সময়টি তাদের কাছে এসে পড়বে আকস্মিক এবং তা তাদেরকে হতভম্ব করে দেবে। তারা তা প্রতিরোধ করতেও সক্ষম হবেনা এবং তাদেরকে অবকাশও দেয়া হবেনা।
ولقد استهزئ برسل من قبلك فحاق بالذين سخروا منهم ما كانوا به يستهزئون
অলাক্বাদিস্ তুহ্যিয়া বিরুসুলিম্ মিন্ ক্বব্লিকা ফাহা-ক্ব বিল্লাযীনা সাখিরূ মিন্হুম্ মা-কা-নূ বিহী ইয়াস্তাহ্যিয়ূন্।
তোমার আগেকার রসূলদের সাথেও ঠাট্টা - বিদ্রুপ করা হয়েছিল, তারা যা নিয়ে ঠাট্টা - বিদ্রুপ করতো, পরিণামে সেই (আযাবই) বিদ্রুপকারীদের পরিবেষ্টন করে নেয়।
قل من يكلؤكم بالليل والنهار من الرحمن ۗ بل هم عن ذكر ربهم معرضون
কুল মাইঁ ইয়াক্লায়ুকুম্ বিল্লাইলি অন্নাহা-রি মির্না রহ্মান্ বাল্হুম্ 'আন্ যিক্রি রব্বিহিম্ মু'রিদ্বুন্।
হে নবী ! তাদের জিজ্ঞেস করো: ‘রাতে এবং দিনে রহমানের পাকড়াও থেকে তোমাদের রক্ষা করবে কে?’ বরং তারা মুখ ফিরিয়ে নিয়েছে তাদের প্রভুর যিকির (আল কুরআন) থেকে।
أم لهم آلهة تمنعهم من دوننا ۚ لا يستطيعون نصر أنفسهم ولا هم منا يصحبون
আম্ লাহুম্ আ-লিহাতুন্ তাম্না'ঊহুম্ মিন্ দূনিনা- লা-ইয়াস্তাত্বী'ঊনা নাছ্রা আন্ফুসিহিম্ অলাহুম্ মিন্না-ইয়ুছ্হাবূন্।
তাহলে কি আমরা ছাড়াও তাদের আরো ইলাহ্ আছে যারা তাদের রক্ষা করবে? তারা তো তাদের নিজেদেরকেও সাহায্য করতে পারবেনা, আর আমাদের বিরুদ্ধে তাদের কোনো সাহায্যকারীও থাকবেনা।
بل متعنا هؤلاء وآباءهم حتى طال عليهم العمر ۗ أفلا يرون أنا نأتي الأرض ننقصها من أطرافها ۚ أفهم الغالبون
বাল্ মাত্তা'না- হা য় উলা-য়ি অআ-বা-য়াহুম্ হাত্তা-ত্বোয়া-লা 'আলাইহিমুল্ 'উর্মু আফালা-ইয়ারাওনা আন্না-নাতিল্ র্আদ্বোয়া নান্ক্বছুহা-মিন্ আত্বর-ফিহা- আফাহুমুল্ গ-লিবূন্।
বরং আমরাই তাদের এবং তাদের পূর্ব পুরুষদের ভোগবিলাসের উপকরণ দিয়েছি, তাছাড়া তাদের বয়সকালও হয়েছিল দীর্ঘ। তারা কি দেখেনা, আমরা তাদের দেশকে চারদিক থেকে সংকুচিত করে আনছি, তবু কি তারা বিজয়ী হবে?
قل إنما أنذركم بالوحي ۚ ولا يسمع الصم الدعاء إذا ما ينذرون
কুল্ ইন্নামা য় উন্যিরুকুম্ বিল্ অহ্য়ি অলা-ইয়াস্মা'উছ্ ছুম্মুদ্ দু'আ-য়া ইযা-মা-ইয়ুন্যারূন্।
হে নবী! তাদের বলো: ‘আমি তোমাদের সতর্ক করছি অহির সাহায্যে।’ কিন্তু বধির লোকেরা কোনো ডাকই শুনেনা, যতোই তাদের করা হয় সতর্ক।
ولئن مستهم نفحة من عذاب ربك ليقولن يا ويلنا إنا كنا ظالمين
অলায়িম্ মাস্সাত্হুম্ নাফ্হাতুম্ মিন্ 'আযা-বি রব্বিকা লাইয়াকু লুন্না ইয়া-ওয়াইলানা য় ইন্না-কুন্না-জোয়া-লিমীন্।
তোমার প্রভুর কিছু আযাবও যদি তাদের স্পর্শ করে, তারা অবশ্যি বলে উঠবে: হায়, আমাদের ধ্বংস, আমরা অবশ্যি যালিম ছিলাম।
ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا ۖ وإن كان مثقال حبة من خردل أتينا بها ۗ وكفى بنا حاسبين
অ নাদ্বোয়াউ'ল্ মাওয়া-যীনাল্ ক্বিস্ত্বোয়া লিইয়াওমিল্ ক্বিয়া-মাতি ফালা-তুজ্লামু নাফ্সুন্ শাইয়া অইন্ কা-না মিছ্ক্ব-লা হাব্বাতিম্ মিন্ র্খদালিন্ আতাইনা-বিহা-অকাফা-বিনা-হা-সিবীন্।
কিয়ামতকালে আমরা স্থাপন করবো ন্যায়বিচারের দন্ড। তখন কারো প্রতি বিন্দুমাত্র যুলুম করা হবেনা। কারো কর্ম যদি শস্য পরিমাণ ওজনেরও হয়, সেটাও আমরা ওজনের আওতায় নিয়ে আসবো। হিসাবগ্রহণকারী হিসেবে আমরাই যথেষ্ট।
ولقد آتينا موسى وهارون الفرقان وضياء وذكرا للمتقين
অলাক্বদ্ আ-তাইনা- মূসা-অহা-রূনাল্ ফুরক্বা-না অদ্বিয়া-য়াঁও অযিক্রাল্ লিল্মুত্তাক্বীন্।
আমরা মূসা এবং হারূণকে দিয়েছিলাম , জ্যোতি এবং যিকির সেইসব মুত্তাকিদের জন্যে,
الذين يخشون ربهم بالغيب وهم من الساعة مشفقون
আল্লাযীনা ইয়াখ্শাওনা রব্বাহুম্ বিল্ গইবি অহুম্ মিনাস্ সা- 'আতি মুশ্ফিকুন্।
যারা না দেখেও তাদের প্রভুকে ভয় করে এবং তারা কিয়ামত সম্পর্কে থাকে ভীত সন্ত্রস্ত।
وهذا ذكر مبارك أنزلناه ۚ أفأنتم له منكرون
অ হা-যা -যিক্রুম্ মুবা-রকুন্ আন্যাল্না-হ্ আফাআন্তুম্ লাহূ মুন্কিরূন।
এ (কুরআন) এক কল্যাণময় উপদেশ, তবু কি তোমরা তা অস্বীকার করবে?
۞ ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين
অলাক্বদ্ আ- তাইনা য় ইব্র-হীমা রুশ্দাহূ মিন্ ক্ববলু অকুন্না-বিহী 'আ-লিমীন্।
আমরা ইতোপূর্বে ইবরাহিমকে সত্য পথের জ্ঞান দিয়েছিলাম, তার বিষয়ে আমরা বিশেষভাবে অবগত।
إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون
ইয্ ক্ব-লা লিআবীহি অক্বওমিহী মা-হা-যিহিত্ তামা-ছীলুল্ লাতী য় আন্তুম্ লাহা-'আ-কিফূন্।
সে যখন তার পিতা এবং তার কওমকে বলেছিল: ‘এই ভাস্কর্যগুলো কী, যাদের প্রতি আপনারা নত হচ্ছেন?’
قالوا وجدنا آباءنا لها عابدين
ক্ব-লূ অজ্বাদ্না য় আ-বা-য়ানা লাহা-'আ-বিদীন্।
জবাবে তারা বলেছিল: ‘আমরা আমাদের পূর্ব পুরুষদেরকে এদের পূজা করতে দেখে এসেছি।’
قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين
ক্ব- লা লাক্বদ্ কুন্তুম্ আন্তুম্ অআ-বা-য়ুকুম্ ফী দ্বোয়ালা-লিম্ মুবীন্।
তখন সে বললো: ‘আপনারা এবং আপনাদের পূর্ব পুরুষরা রয়েছেন সুস্পষ্ট বিভ্রান্তিতে।’
قالوا أجئتنا بالحق أم أنت من اللاعبين
ক্ব-লূ য় আজ্বিতানা বিল্হাক্বক্বি আম্ আন্তা মিনাল্ লা-'ঈবীন্।
তারা বললো: ‘তুমি কি আমাদের কাছে সত্য নিয়ে এসেছো, নাকি কৌতুক করছো?’
قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلكم من الشاهدين
ক্ব-লা র্বা রব্বুকুম্ রব্বুস্ সামা-ওয়া-তি অল্ র্আদ্বিল্লাযী ফাতারহুন্না অ আনা 'আলা- যা-লিকুম্ মিনাশ্ শা-হিদীন্।
সে বললো: ‘‘আপনাদের রব হলেন মহাকাশ ও পৃথিবীর রব, যিনি সেগুলোকে সৃষ্টি করেছেন। এ বিষয়ে আপনাদের কাছে আমি একজন সাক্ষী।
وتالله لأكيدن أصنامكم بعد أن تولوا مدبرين
অ তাল্লা-হি লাআকীদান্না আছ্না-মাকুম্ বা'দা আন্ তুওয়াল্লু মুদ্বিরীন্।
আল্লাহর কসম, আপনারা চলে গেলে আমি অবশ্যি আপনাদের ভাস্কর্যগুলো সম্পর্কে কৌশল অবলম্বন করবো।’’
فجعلهم جذاذا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون
ফাজ্বা'আলাহুম্ জুযা-যান্ ইল্লা- কাবীরল্ লাহুম্ লা'আল্লাহুম্ ইলাইহি ইর্য়াজ্বি'ঊন্।
তারপর সে ভাস্কর্যগুলোকে ভেঙ্গে চূর্ণ - বিচূর্ণ করে দিলো বড়টিকে বাদে, যাতে করে তারা তার কাছে ফিরে আসে।
قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين
ক্ব-লূ মান্ ফা'আলা হা-যা-বিআ- লিহাতিনা য় ইন্নাহূ লামিনাজ্ জোয়া-লিমীন্।
তারা এসে বললো: ‘আমাদের দেবদেবীদের সাথে এমন আচরণ করলো কে? সে তো নিশ্চয়ই একজন যালিম।’
قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم
ক্ব-লূ সামি'না- ফাতাইঁ ইয়ায্কুরুহুম্ ইয়ুক্ব-লু লাহূ য় ইব্রা-হীম্।
তারা বলাবলি করলো: ‘ইবরাহিম নামের এক যুবককে তাদের সমালোচনা করতে শুনেছি।’
قالوا فأتوا به على أعين الناس لعلهم يشهدون
ক্ব-লূ ফাতূ বিহী 'আলা য় আ'ইয়ুনিন্ না-সি লা'আল্লাহুম্ ইয়াশ্ হাদূন্।
তারা বললো: ‘তাকে জনসম্মুখে নিয়ে আসো, যাতে করে সবাই তাকে দেখে।’
قالوا أأنت فعلت هذا بآلهتنا يا إبراهيم
ক্ব-লূ য় আআন্তা ফা'আল্তা হা-যা-বিআ-লিহাতিনা-ইয়া য় ইব্রা-হীম্।
(ইবরাহিম এলে) তারা জিজ্ঞেস করলো: ‘তুমিই কি আমাদের দেব - দেবীদের প্রতি এমন আচরণ করেছো, হে ইবরাহিম?’
قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون
ক্ব-লা বাল্ ফা'আলাহূ কাবীরুহুম্ হা-যা-ফাস্য়ালূহুম্ ইন্ কা-নূ ইয়ান্ত্বিকুন্।
ইবরাহিম বললো: ‘বরং তাদের এই বড়টাই একাজ করেছে। তারা (তোমাদের দেবদেবীরা) কথা বলতে পারলে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখো।’
فرجعوا إلى أنفسهم فقالوا إنكم أنتم الظالمون
ফারজ্বা'ঊ য় ইলা য় আন্ফুসিহিম্ ফাক্ব-লূ য় ইন্নাকুম্ আন্তুমুজ্ জোয়া-লিমূন্।
তখন তারা মনে মনে আত্মসমালোচনা করলো এবং বললো: ‘তোমরাই তো যালিম (সীমালঙ্ঘনকারী)।’
ثم نكسوا على رءوسهم لقد علمت ما هؤلاء ينطقون
ছুম্মা নুকিসূ 'আলা-রুয়ূসিহিম্ লাক্বদ্ 'আলিম্তা মা-হা য় য়ুলা-য়ি ইয়ান্ত্বিকুন্।
তাতে তাদের মাথা নত হয়ে গেলো। তারা বললো: ‘তুমি তো জানো, এরা কথা বলেনা।’
قال أفتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم
ক্ব-লা আফাতা'বুদূনা মিন্ দূনিল্লা -হি মা-লা-ইয়ান্ফা'ঊকুম্ শাইয়াঁও অলা-ইয়ার্দ্বুরুকুম্।
ইবরাহিম বললো: ‘‘তবে কি আপনারা আল্লাহর পরিবর্তে এমন সব জিনিসের ইবাদত (পূজা উপাসনা) করেন যারা আপনাদের কোনো উপকার করতে পারেনা এবং ক্ষতিও করতে পারেনা?
أف لكم ولما تعبدون من دون الله ۖ أفلا تعقلون
উফ্ফিল্লাকুম্ অলিমা-তা'বুদূনা মিন্ দূনিল্লা-হ্ আফালা-তা'ক্বিলূন্।
ধিক, আপনাদের প্রতি এবং আল্লাহর পরিবর্তে আপনারা যাদের ইবাদত করেন তাদের প্রতি। আপনারা কি মোটেই বুদ্ধি বিবেক খাটান না?’’
قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين
ক্ব-লূ র্হারিকু হু অন্ছুরূ য় আ-লিহাতাকুম্ ইন্ কুন্তুম্ ফা-'ইলীন্।
তখন তারা বললো: ‘তোমরা যদি কিছু করতে চাও, তবে একে আগুনে পোড়াও এবং তোমাদের দেব দেবীদের সাহায্য করো।’
قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم
কুলনা- ইয়া-না-রু কূনী র্বাদাঁও অসালা-মান্ 'আলা য় ইব্রা-হীম্।
আমরা আগুনকে বললাম: ‘ হে আগুন! তুমি ইবরাহিমের জন্যে সুশীতল ও নিরাপদ হয়ে যাও।’
وأرادوا به كيدا فجعلناهم الأخسرين
অআর-দূ বিহী কাইদান্ ফাজ্বা'আল্না-হুমুল্ আখ্সারীন্।
তারা তার ক্ষতি সাধনের এরাদা করেছিল, কিন্তু আমরা তাদেরকেই ক্ষতিগ্রস্ত করে ছেড়েছি।
ونجيناه ولوطا إلى الأرض التي باركنا فيها للعالمين
অনাজ্জ্বাইনা-হু অলূত্বোয়ান্ ইলাল্ র্আদ্বিল্লাতী বা-রাক্না-ফীহা- লিল্'আ-লামীন্।
আর আমরা তাকে এবং লুতকে (তাদের কবল থেকে) নাজাত দিয়ে নিয়ে গেলাম সেই ভূ - খন্ডের দিকে, যে ভূ - খন্ডে আমরা বরকত দান করেছি জগদ্বাসীর জন্যে।
ووهبنا له إسحاق ويعقوب نافلة ۖ وكلا جعلنا صالحين
অওয়াহাব্না-লাহূ য় ইস্হা-ক্ব অ ইয়া'কু বা না-ফিলাহ্ অ কুল্লান্ জ্বা'আল্না-ছোয়া-লিহীন্।
আর আমরা তাকে সেই সাথে অতিরিক্ত হিসেবে দান করেছি (পুত্র) ইসহাক এবং (পৌত্র) ইয়াকুবকে। আর তাদের প্রত্যেককে আমরা বানিয়েছি দক্ষ পুণ্যবান।
وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة ۖ وكانوا لنا عابدين
অ জ্বা'আল্না-হুম্ আয়িম্মাতাঁই ইয়াহ্দূনা বিআম্রিনা-অ আওহাইনা য় ইলাইহিম্ ফি'লাল্ খইর-তি ও অ ইক্ব-মাছ্ ছলা-তি অই-তা-য়ায্ যাকা-তি অকা-নূ লানা-আ'বিদীন্।
আর তাদেরকে আমরা বানিয়েছি ইমাম (নেতা), তারা আমাদের নির্দেশ মতো মানুষকে সঠিক পথ দেখাতো। আমরা তাদেরকে অহির মাধ্যমে নির্দেশ দিয়েছি জনকল্যাণের কাজ করতে, কায়েম করতে এবং যাকাত প্রদান করতে। তারা ছিলো আমার অনুগত দাস (উপাসক)।
ولوطا آتيناه حكما وعلما ونجيناه من القرية التي كانت تعمل الخبائث ۗ إنهم كانوا قوم سوء فاسقين
অলূত্বোয়ান্ আ-তাইনা- হু হুক্মাঁও অ 'ইল্মাঁও অনাজ্জ্বাইনা-হু মিনাল্ র্ক্বাইয়াতিল্লাতী কা-নাত্ তা'মালুল্ খবা-য়িছ্ ইন্নাহুম্ কা-নূ ক্বওমা সাওয়িন্ ফা-সিক্বীন্।
আর লুতকে আমরা দিয়েছিলাম হিকমাহ এবং এলেম। তাকেও আমরা নাজাত দিয়েছিলাম অশ্লীল কাজে লিপ্ত এক খবিছ জনপদ থেকে। তারা ছিলো এক নিকৃষ্ট সীমালঙ্ঘনকারী কওম।
وأدخلناه في رحمتنا ۖ إنه من الصالحين
অআদ্খল্না-হু ফী রহ্মাতিনা- ইন্নাহূ মিনাছ্ ছোয়া-লিহীন্।
আর আমরা তাকে দাখিল করে নিয়েছিলাম আমাদের রহমতের মধ্যে। সেও ছিলো দক্ষ পুণ্যবানদের একজন।
ونوحا إذ نادى من قبل فاستجبنا له فنجيناه وأهله من الكرب العظيم
অনূহান্ ইয্ না-দা-মিন্ ক্বব্লু ফাস্তাজ্বাব্না-লাহূ ফানাজ্জ্বাইনা-হু অআহ্লাহূ মিনাল্ র্কাবিল্ 'আজীম্।
স্মরণ করো, এর আগে নূহ (আমাকে) ডেকেছিল। আমরা তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে আর তার পরিবারবর্গকে উদ্ধার করেছিলাম মহাসংকট থেকে।
ونصرناه من القوم الذين كذبوا بآياتنا ۚ إنهم كانوا قوم سوء فأغرقناهم أجمعين
অ নাছোর্য়ানা-হু মিনাল্ ক্বওমিল্লাযীনা কায্যাবূ বিআ-ইয়া-তিনা- ইন্নাহুম্ কা-নূ ক্বওমা সাওয়িন্ ফাআগ্রাক্বনা-হুম্ আজ্বমা'ঈন্।
আমরা তাকে সাহায্য করেছিলাম এমন একটি কওমের বিরুদ্ধে যারা প্রত্যাখ্যান করেছিল আমাদের আয়াত। তারা ছিলো একটি মন্দ কওম, ফলে আমরা তাদের সবাইকে ডুবিয়ে দিয়েছিলাম পানিতে।
وداوود وسليمان إذ يحكمان في الحرث إذ نفشت فيه غنم القوم وكنا لحكمهم شاهدين
অদা-ঊদা অ সুলাইমা-না ইয্ ইয়াহ্কুমা-নি ফিল্ র্হাছি ইয্ নাফাশাত্ ফীহি গনামুল্ ক্বওমি অকুন্না-লিহুক্মিহিম্ শা-হিদীন্।
আরো স্মরণ করো দাউদ আর সুলাইমানের কথা। তারা যখন শস্যক্ষেত সম্পর্কে ফায়সালা দিচ্ছিল, তাতে রাতের বেলায় অন্য লোকের মেষপাল ঢুকে পড়েছিল, আমরা তাদের বিচার কাজ প্রত্যক্ষ করছিলাম।
ففهمناها سليمان ۚ وكلا آتينا حكما وعلما ۚ وسخرنا مع داوود الجبال يسبحن والطير ۚ وكنا فاعلين
ফাফাহ্হাম্না-হা-সুলাইমা-না অকুল্লান্ আ-তাইনা-হুক্মাঁও অ ই'ল্মাঁও অ সার্খ্খানা-মা'আ দা-ঊদাল্ জ্বিবা-লা ইয়ুসাব্বিহ্না অত্ত্বোয়ার্ই অকুন্না-ফা-'ইলীন্।
আমরা বিষয়টি সম্পর্কে সুলাইমানকে সঠিক বুঝ দিয়েছিলাম, তবে দুজনকেই দিয়েছিলাম প্রজ্ঞা এবং এলেম। আমরা পাহাড় পর্বত আর পাখিদেরকে অধীনস্থ করে দিয়েছিলাম দাউদের সাথে তারা তসবিহ করতো। এসব কিছুর কর্তা ছিলাম আমরাই।
وعلمناه صنعة لبوس لكم لتحصنكم من بأسكم ۖ فهل أنتم شاكرون
অ 'আল্লাম্না-হু ছোয়ান্'আতা লাবূসিল্ লাকুম্ লিতুহ্ছিনাকুম্ মিম্ বাসিকুম্ ফাহাল্ আন্তুম্ শা-কিরূন্।
আর তোমাদের জন্যে আমরা তাকে বর্ম নির্মাণ শিক্ষা দিয়েছিলাম, যাতে করে তোমাদের যুদ্ধে তা তোমাদের রক্ষা করে। তারপরও কি তোমরা কৃতজ্ঞ হবেনা?
ولسليمان الريح عاصفة تجري بأمره إلى الأرض التي باركنا فيها ۚ وكنا بكل شيء عالمين
অ লিসুলাইমা-র্না রীহা 'আ-ছিফাতান্ তাজ্বরী বিআম্রিহী য় ইলাল্ আর্িদ্বল্লাতী বা-রাক্না-ফীহা- অ কুন্না-বিকুল্লি শাইয়্যিন্ 'আ-লিমীন্।
আর আমরা সুলাইমানের অধীন করে দিয়েছিলাম উদ্দাম বাতাসকে, তা তার আদেশক্রমে বয়ে চলতো এমন দেশের দিকে, যেখানে আমরা কল্যাণ রেখেছি, আর প্রত্যেক বিষয়ে আমরা অবগত।
ومن الشياطين من يغوصون له ويعملون عملا دون ذلك ۖ وكنا لهم حافظين
অ মিনাশ্ শাইয়া-ত্বীনি মাইঁ ইয়াগূছূনা লাহূ অ ইয়া'মালূনা 'আমালান্ দূনা যা-লিকা অকুন্না-লাহুম্ হা-ফিজীন্।
আর কিছু শয়তান (জিন) তার জন্যে ডুবুরির কাজ করতো। এ ছাড়াও অন্যান্য কাজ করতো। আমরাই ছিলাম তাদের রক্ষক।
۞ وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين
অ আইইয়ূবা ইয্ না-দা-রব্বাহূ য় আন্নী মাস্ নানিয়াদ্ব্ দ্বরুরু অআন্তা র্আহার্মু র-হিমীন্।
আর স্মরণ করো আইউবের কথা, সে যখন তার প্রভুকে ডেকে বলেছিল: ‘প্রভু! আমার অসুখ হয়েছে, আর তুমি তো সব দয়াময়ের বড় দয়াময়।’
فاستجبنا له فكشفنا ما به من ضر ۖ وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين
ফাস্তাজ্বাব্না-লাহূ ফাকাশাফ্না-মা-বিহী মিন্ র্দ্বুরিঁও অ আ-তাইনা-হু আহ্লাহূ অ মিছ্লাহুম্ মা'আহুম্ রহ্মাতাম্ মিন্ 'ইন্দিনা-অযিক্র-লিল্'আ-বিদীন্।
তখন আমরা তার ডাকে সাড়া দিয়েছিলাম, তার অসুখ দূর করে দিয়েছিলাম, ফিরিয়ে দিয়েছিলাম তার পরিবার পরিজন এবং তাদের সাথে অনুরূপ আরো দিয়েছিলাম আমার বিশেষ রহমত হিসেবে আর ইবাদতকারীদের জন্যে উপদেশ হিসেবে।
وإسماعيل وإدريس وذا الكفل ۖ كل من الصابرين
অইস্মাঈ'লা অইদ্রীসা অযাল্ কিফ্ল্ কুল্লুম্ মিনাছ্ ছোয়া-বিরীন্।
আরো স্মরণ করো ইসমাঈল, ইদরিস এবং যুলকিফল - এর কথা। এরা সবাই ছিলো ধৈর্যশীল অবিচল।
وأدخلناهم في رحمتنا ۖ إنهم من الصالحين
অ আদ্খল্না-হুম্ ফী রহমাতিনা- ইন্নাহুম্ মিনাছ্ ছোয়া-লিহীন্।
আমরা তাদের দাখিল করেছিলাম আমাদের রহমতের মধ্যে। তারা ছিলো যোগ্য ও পুণ্যবান।
وذا النون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين
অ যান্নু নি ইয্ যাহাবা মুগ-দ্বিবান্ ফাজোয়ান্না আ ল্লান্ নাক্বদিরা 'আলাইহি ফানা-দা-ফিজ্ জুলুমা-তি আল্লা য় ইলা-হা ইল্লা-আন্তা সুবহা-নাকা ইন্নী কুন্তু মিনাজ জোয়া-লিমীন্।
আরো স্মরণ করো মাছওয়ালার (ইউনুসের) কথা। সে গোস্বা নিয়ে বের হয়ে গিয়েছিল এবং ধারণা করেছিল আমরা তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেবোনা। কিন্তু পরে সে অন্ধকার থেকে আমাদের ডেকে বলেছিল: ‘(প্রভু!) তুমি ছাড়া কোনো উদ্ধারকারী নেই, তুমি পবিত্র, মহান। আমি তো যালিম, অন্যায়কারী।’
فاستجبنا له ونجيناه من الغم ۚ وكذلك ننجي المؤمنين
ফাস্তাজ্বাব্না- লাহূ অনাজ্জ্বাইনা-হু মিনাল্ গম্ অ কাযা-লিকা নুন্জ্বিল্ মুমিনীন্।
ফলে আমরা তার ডাকে সাড়া দিয়েছি এবং তাকে উদ্ধার করেছি দুশ্চিন্তা থেকে। এভাবেই আমরা নাজাত দিয়ে থাকি মুমিনদের।
وزكريا إذ نادى ربه رب لا تذرني فردا وأنت خير الوارثين
অ যাকারিয়্যা য় ইয্ না-দা-রব্বাহূ রব্বি লা-তার্যানী র্ফাদাঁও অআন্তা খাইরুল্ ওয়ারিছীন্।
আরো স্মরণ করো যাকারিয়ার কথা। সে তার প্রভুকে ডেকে বলেছিল: ‘প্রভু! তুমি আমাকে (সন্তানহীন করে) রেখোনা, তুমিই সর্বোত্তম ওয়ারিশ।’
فاستجبنا له ووهبنا له يحيى وأصلحنا له زوجه ۚ إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا ۖ وكانوا لنا خاشعين
ফাস্তাজ্বাব্না-লাহূ অওয়াহাব্না-লাহূ ইয়াহ্ইয়া-অআছ্লাহ্না- লাহূ যাওজ্বাহ্ ইন্নাহুম্ কা-নূ ইয়ুসা-রি'ঊনা ফিল্ খইর-তি অ ইয়াদ্'ঊ নানা- রাগবাঁও অ রহাবা- অকা-নূ লানা-খ-শিঈ'ন্।
ফলে আমরা তার ডাকে সাড়া দিয়েছি এবং তার জন্যে দান করেছি ইয়াহিয়াকে, আর তার জন্যে তার স্ত্রীকে করে দিয়েছি (সন্তান ধারণের) যোগ্য। এরা সবাই ছিলো কল্যাণের কাজে প্রতিযোগিতাকারী। তারা আমাকে ডাকতো আশা ও ভয় নিয়ে এবং তারা ছিলো আমার প্রতি বিনয়ী।
والتي أحصنت فرجها فنفخنا فيها من روحنا وجعلناها وابنها آية للعالمين
অল্লাতী য় আহ্ছোয়ানাত্ র্ফাজ্বাহা-ফানাফাখ্না-ফীহা র্মি রূহিনা-অজ্বা'আল্না-হা- অবনাহা য় আ-ইয়াতাল্ লিল্'আ-লামীন্।
আর স্মরণ করো ঐ নারীর কথা, যে রক্ষা করেছিল তার সতীত্ব। তারপর আমরা তার মধ্যে ফুঁকে দিয়েছি আমাদের রূহ। আর আমরা তাকে এবং তার পুত্রকে বানিয়েছি জগদ্বাসীর জন্যে একটি নিদর্শন।
إن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاعبدون
ইন্না হা-যিহীয় উম্মাতুকুম্ উম্মাতাঁও ওয়া-হিদাতাঁও অআনা রব্বুকুম্ ফা'বুদূ ন্।
তোমাদের এই সব উম্মত মূলত একই উম্মত এবং আমিই তোমাদের প্রভু, সুতরাং তোমরা কেবল আমারই ইবাদত করো।
وتقطعوا أمرهم بينهم ۖ كل إلينا راجعون
অ তাক্বত্ত্বোয়া'ঊ য় আম্রহুম্ বাইনাহুম্ কুল্লুন্ ইলাইনা-র-জ্বি'ঊন্।
কিন্তু তারা তাদের কার্যকলাপ তাদের মাঝে বিচ্ছিন্ন করে নিয়েছে। সবাইকেই ফিরিয়ে আনা হবে আমাদের কাছে।
فمن يعمل من الصالحات وهو مؤمن فلا كفران لسعيه وإنا له كاتبون
ফামাইঁ ইয়া'মাল্ মিনাছ্ ছোয়া-লিহা-তি অহুঅ মুমিনুন্ ফালা-কুফ্র-না লিসা 'ইয়িহী অইন্না-লাহূ কা-তিবূন্।
যে কেউ অবস্থায় আমলে সালেহ্ করবে, তার প্রচেষ্টাকে অস্বীকার করা হবেনা। আমরা তা লিখে রাখছি।
وحرام على قرية أهلكناها أنهم لا يرجعون
অহার-মুন্ 'আলা-র্ক্বইয়াতিন্ আহ্লাক্নাহা য় আন্নাহুম্ লা-ইর্য়াজ্বি'ঊন্।
যে জনপদ আমরা হালাক করে দিয়েছি, তার জন্যে এটা নিষিদ্ধ যে, তার অধিবাসীরা আর ফিরে আসবেনা।
حتى إذا فتحت يأجوج ومأجوج وهم من كل حدب ينسلون
হাত্তা য় ইযা-ফুতিহাত্ ইয়াজ্ব ূজু অমাজ্ব ূজু অহুম্ মিন্ কুল্লি হাদাবিই ইয়ান্সিলূন্ ।
এমন কি যখন ইয়াজুজ ও মাজুজ (জাতিকে) মুক্তি দেয়া হবে এবং তারা উঁচু ভূমি থেকে ছুটে আসবে,
واقترب الوعد الحق فإذا هي شاخصة أبصار الذين كفروا يا ويلنا قد كنا في غفلة من هذا بل كنا ظالمين
অক্বতারবাল্ অ'দুল্ হাক্বকু ফাইযা-হিয়া শা -খিছোয়াতুন্ আব্ছোয়া-রুল্ লাযীনা কাফারূ ইয়া-অইলানা-ক্বদ্ কুন্না- ফী গফ্লাতিম্ মিন্ হা-যা-বাল্ কুন্না-জোয়া-লিমীন্।
এবং প্রতিশ্রুত সময়টি নিকটে আসবে। তখন তা অকস্মাৎ সংঘটিত হতেই কাফিরদের চোখগুলো স্থির হয়ে যাবে। তারা বলবে: হায়, ধ্বংস আমাদের, আমরা তো এ বিষয়ে গাফলতির মধ্যে ছিলাম, বরং আমরা ছিলাম যালিম।
إنكم وما تعبدون من دون الله حصب جهنم أنتم لها واردون
ইন্নাকুম্ অমা-তা'বুদূনা মিন্ দূনিল্লা-হি হাছোয়াবু জ্বাহান্নাম্ আন্তুম্ লাহা-ওয়া-রিদূন্।
হ্যাঁ, তোমরা নিজেরা এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ইবাদত করছো তারা সবাই হবে জাহান্নামের জ্বালানি। তোমরা তাতে প্রবেশ করবে।
لو كان هؤلاء آلهة ما وردوها ۖ وكل فيها خالدون
লাও কা-না হা য় উলা-য়ি আ-লিহাতাম্ মা-অরাদূহা- অকুল্লুন্ ফীহা-খা-লিদূন্।
তারা যদি ইলাহ্ হতো, তবে তারা জাহান্নামে প্রবেশ করতোনা। তারা প্রত্যেকেই স্থায়ীভাবে থাকবে সেখানে।
لهم فيها زفير وهم فيها لا يسمعون
লাহুম্ ফীহা-যাফীরুঁও অহুম্ ফীহা- লা-ইয়াস্মা'ঊন্।
সেখানে থাকবে তাদের চিৎকার আর আর্তনাদ এবং তারা কিছুই শুনবেনা সেখানে।
إن الذين سبقت لهم منا الحسنى أولئك عنها مبعدون
ইন্নাল্লাযীনা সাবাক্বত্ লাহুম্ মিন্নাল্ হুস্না য় উলা-য়িকা 'আন্হা-মুব্'আদূ ন্।
যাদের জন্যে আগে থেকেই আমাদের পক্ষ থেকে কল্যাণের ফায়সালা হয়েছে, তাদেরকে তা থেকে রাখা হবে দূরে।
لا يسمعون حسيسها ۖ وهم في ما اشتهت أنفسهم خالدون
লা-ইয়াস্মা'ঊনা হাসীসাহা-অহুম্ ফী মাশ্তাহাত্ আন্ফুসুহুম্ খ-লিদূন্।
তারা তার (জাহান্নামের) ক্ষীণতম আওয়াযও শুনবেনা। তারা থাকবে তাদের কাঙ্ক্ষিত ভোগবিলাসে চিরকাল।
لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون
লা-ইয়াহ্যুনুহুমুল্ ফাযা'ঊল্ আক্বারু অ তাতালাক্বক্ব- হুমুল্ মালা-য়িকাহ্ হা-যা ইয়াওমুকুমুল্লাযী কুন্তুম্ তূ 'আদূন্।
মহাভীতি তাদেরকে চিন্তিত করবেনা। ফেরেশতারা তাদের সাথে মোলাকাত করে বলবে: ‘এটাই হলো আপনাদের সেইদিন, যার ওয়াদা আপনাদের দেয়া হয়েছিল।’
يوم نطوي السماء كطي السجل للكتب ۚ كما بدأنا أول خلق نعيده ۚ وعدا علينا ۚ إنا كنا فاعلين
ইয়াওমা নাত্ব্ ওয়িস্ সামা-য়া কাত্বোইয়্যিস্ সিজ্বিল্লি লিল্ কুতুব্ কামা-বাদানা য় আউঅলা খল্ক্বিন্ নু'ঈ দুহ্ অ'দান্ 'আলাইনা- ইন্না-কুন্না-ফা-'ইলীন্।
সেদিন আমরা আকাশ গুটিয়ে ফেলবো, যেভাবে গুটানো হয় লিখিত দস্তাবেজ। যেভাবে আমরা প্রথমবার সৃষ্টি করেছি, সেভাবেই পুনরায় সৃষ্টি করবো। ওয়াদা পালন করা আমাদের দায়িত্ব। আমরা এটা করেই ছাড়বো।
ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون
অলাক্বদ্ কাতাব্না-ফিয্ যাবূরি মিম্ বা'দিয্ যিক্রি আন্নাল্ র্আদ্বোয়া ইয়ারিছুহা-'ইবা-দিয়াছ্ ছোয়া-লিহূন্।
আমরা যিকির (উপদেশ) - এর পর কিতাবে লিখে রেখেছি, নিশ্চয়ই পৃথিবীর ওয়ারিশ হবে আমার সালেহ্ (যোগ্য) দাসেরা।
إن في هذا لبلاغا لقوم عابدين
ইন্না ফী হা-যা-লাবালা-গল্ লি ক্বওমিন্ 'আ-বিদীন্।
নিশ্চয়ই অনুগত - দাসদের জন্যে এতে রয়েছে বার্তা।
وما أرسلناك إلا رحمة للعالمين
অমা য় র্আসাল্না-কা ইল্লা-রহ্মাতাল্ লিল্'আ-লামীন্!
জগদ্বাসীর জন্যে রহমত (অনুকম্পাও আশীর্বাদ) ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমরা তোমাকে রসূল বানিয়ে পাঠাইনি।
قل إنما يوحى إلي أنما إلهكم إله واحد ۖ فهل أنتم مسلمون
কুল্ ইন্নামা-ইয়ূহা য় ইলাইয়্যা আন্নামা য় ইলা-হুকুম্ ইলা-হুঁও ওয়া-হিদুন্ ফাহাল্ আন্তুম্ মুস্লিমূন্।
(হে নবী!) বলো: ‘আমার কাছে অহি করা হয়েছে যে, তোমাদের ইলাহ্ একমাত্র ইলাহ্। সুতরাং তোমরা (তাঁর প্রতি) আত্মসমর্পণকারী হবে কি?’
فإن تولوا فقل آذنتكم على سواء ۖ وإن أدري أقريب أم بعيد ما توعدون
ফাইন্ তাওয়াল্লাও ফাকুল্ আ-যান্তুকুম্ 'আলা- সাওয়া-য়্ অইন্আদ্রী য় আক্বারীবুন্ আম্ বা'ঈদুম্ মা-তূ 'আদূন্।
তারা যদি মুখ ফিরিয়ে নেয়, তুমি বলে দাও: ‘‘আমি তোমাদেরকে যথাযথ আহবান জানিয়েছি। আমি জানিনা, তোমাদেরকে যে বিষয়ে ওয়াদা দেয়া হয়েছে, সেটা কি নিকটে নাকি দূরে।
إنه يعلم الجهر من القول ويعلم ما تكتمون
ইন্নাহূ ইয়া'লামুল্ জ্বাহ্র মিনাল্ ক্বওলি অ ইয়া'লামু মা-তাক্তুমূন্।
তিনিই জানেন প্রকাশ্য কথা এবং যা তোমরা গোপন করো তা।
وإن أدري لعله فتنة لكم ومتاع إلى حين
অ ইন্ আদ্রী লা'আল্লাহূ ফিত্নাতুল্লাকুম্ অ মাতা'ঊন্ ইলা-হীন্।
আমি জানিনা, হয়তো এটা তোমাদের জন্যে একটি পরীক্ষা এবং কিছু সময়ের জন্যে জীবন উপভোগ।’’
قال رب احكم بالحق ۗ وربنا الرحمن المستعان على ما تصفون
ক্ব-লা রব্বিহ্ কুম্ বিল্হাক্ব অ রব্বুর্না রহ্মা-নুল্ মুসতা'আ- নু 'আলা-মা-তাছিফূন্।
সে (রসূল) আরো বলেছে: ‘আমার প্রভু! তুমি সত্য ও ন্যায্য ফায়সালা করে দাও। (আর হে মানুষ!) আমাদের প্রভু দয়াময় - রহমান। তোমরা যা বলছো, সে বিষয়ে তাঁরই সাহায্য চাওয়া যেতে পারে।’