سبإ , choose another chapter
سبإ
Chapter 34, 54 verses
Arabic
বাংলা উচ্চারণ
ইসলামিক ফাউন্ডেশন
Word by word
Add book
List
Grid
Arabic
١ بسم الله الرحمن الرحيم الحمد لله الذي له ما في السماوات وما في الأرض وله الحمد في الآخرة ۚ وهو الحكيم الخبير
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম আল্হাম্দু লিল্লা-হিল্লাযী লাহূ মা-ফিস্ সামা-ওয়া-তি অমা-ফিল্ র্আদ্বি অলাহুল্ হাম্দু ফিল্ আ-খিরহ্ অহুওয়াল্ হাকীমুল্ খর্বী।
ইসলামিক ফাউন্ডেশন
১ সকল প্রশংসা আল্লাহ্ র, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীতে যাহা কিছু আছে সমস্ত কিছুরই মালিক এবং আখিরাতেও প্রশংসা তাঁহারই। তিনি প্রজ্ঞাময়, সর্ববিষয়ে অবহিত।
Word by word
١ ٱلْحَمْدُ لِلَّهِ ٱلَّذِى لَهُۥ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ وَلَهُ ٱلْحَمْدُ فِى ٱلْءَاخِرَةِ وَهُوَ ٱلْحَكِيمُ ٱلْخَبِيرُ
Arabic
٢ يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها ۚ وهو الرحيم الغفور
বাংলা উচ্চারণ
২ ইয়া'লামু মা-ইয়ালিজু ফিল্ র্আদ্বি অমা-ইয়াখ্রুজু মিন্হা-অমা-ইয়ান্যিলু মিনাস্ সামা - য়ি অমা-ইয়ারুজু ফীহা- অহুওয়ার রহীমুল্ গর্ফূ।
ইসলামিক ফাউন্ডেশন
২ তিনি জানেন যাহা ভূমিতে প্রবেশ করে, যাহা উহা হইতে নির্গত হয় এবং যাহা আকাশ হইতে নাযিল হয় এবং যাহা কিছু উহাতে উত্থিত হয়। তিনিই পরম দয়ালু, অতিশয় ক্ষমাশীল।
Word by word
٢ يَعْلَمُ مَا يَلِجُ فِى ٱلْأَرْضِ وَمَا يَخْرُجُ مِنْهَا وَمَا يَنزِلُ مِنَ ٱلسَّمَآءِ وَمَا يَعْرُجُ فِيهَا وَهُوَ ٱلرَّحِيمُ ٱلْغَفُورُ
Arabic
٣ وقال الذين كفروا لا تأتينا الساعة ۖ قل بلى وربي لتأتينكم عالم الغيب ۖ لا يعزب عنه مثقال ذرة في السماوات ولا في الأرض ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين
বাংলা উচ্চারণ
৩ অক্ব-লাল্ লাযীনা কাফারূ লা-তাতী নাস্সা'আহ্কুল্ বালা অ রব্বী লাতাতিয়ান্নাকুম্ 'আ-লিমিল্ গইবি লা-ইয়া'যুবু 'আন্হু মিছ্ক্ব-লু র্যারাতিন্ ফিস্ সামা-ওয়া-তি অলা-ফিল্ র্আদ্বি অলা য় আছ্গরু মিন্ যা-লিকা অলা য় আক্বারু ইল্লা-ফী কিতা-বিম্ মুবীন্।
ইসলামিক ফাউন্ডেশন
৩ কাফিররা বলে, ‘আমাদের নিকট কিয়ামত আসিবে না।’ বল, ‘আসিবেই, শপথ আমার প্রতিপালকের, নিশ্চয়ই তোমাদের নিকট উহা আসিবে।’ তিনি অদৃশ্য সম্বন্ধে সম্যক পরিজ্ঞাত; আকাশমণ্ডলী ও পৃথিবীতে তাঁহার অগোচর নয় অণু পরিমাণ কিছু কিংবা তদপেক্ষা ক্ষুদ্র অথবা বৃহৎ কিছু ; ইহার প্রত্যেকটি আছে সুস্পষ্ট কিতাবে।
Word by word
٣ وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَا تَأْتِينَا ٱلسَّاعَةُ قُلْ بَلَىٰ وَرَبِّى لَتَأْتِيَنَّكُمْ عَٰلِمِ ٱلْغَيْبِ لَا يَعْزُبُ عَنْهُ مِثْقَالُ ذَرَّةٍ فِى ٱلسَّمَٰوَٰتِ وَلَا فِى ٱلْأَرْضِ وَلَآ أَصْغَرُ مِن
Arabic
٤ ليجزي الذين آمنوا وعملوا الصالحات ۚ أولئك لهم مغفرة ورزق كريم
বাংলা উচ্চারণ
৪ লিইয়াজযিয়াল্ লাযীনা আ-মানূ অ'আমিলুছ্ ছোয়া-লিহাত্ উলা - য়িকা লাহুম্ মাগ্ফিরাতুঁও অ রিয্কুন্ কারীম্।
ইসলামিক ফাউন্ডেশন
৪ ইহা এইজন্য যে, যাহারা মু’মিন ও সৎকর্মপরায়ণ তিনি তাহাদেরকে পুরস্কৃত করিবেন। ইহাদেরই জন্য আছে ক্ষমা ও সম্মানজনক রিযিক।
Word by word
٤ لِّيَجْزِىَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ أُو۟لَٰٓئِكَ لَهُم مَّغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ
Arabic
٥ والذين سعوا في آياتنا معاجزين أولئك لهم عذاب من رجز أليم
বাংলা উচ্চারণ
৫ অল্লাযীনা সা'আও ফী য় আ-ইয়া-তিনা মু'আ-জ্বিযীনা উলা - য়িকা লাহুম্ 'আযা-বুম্ মির রিজযিন্ আলীম।
ইসলামিক ফাউন্ডেশন
৫ যাহারা আমার আয়াতকে ব্যর্থ করিবার চেষ্টা করে তাহাদের জন্য রহিয়াছে ভয়ংকর মর্মন্তুদ শাস্তি।
Word by word
٥ وَٱلَّذِينَ سَعَوْ فِىٓ ءَايَٰتِنَا مُعَٰجِزِينَ أُو۟لَٰٓئِكَ لَهُمْ عَذَابٌ مِّن رِّجْزٍ أَلِيمٌ
Arabic
٦ ويرى الذين أوتوا العلم الذي أنزل إليك من ربك هو الحق ويهدي إلى صراط العزيز الحميد
বাংলা উচ্চারণ
৬ অ ইয়ার ল্লাযীনা ঊতুল্ 'ইলমা ল্লাযী য় উন্যিলা ইলাইকা র্মি রব্বিকা হওয়াল্ হাক্বক্বা অ ইয়াহ্দী য় ইলা-ছিরা-ত্বিল্ 'আযীযিল্ হামীদ্।
ইসলামিক ফাউন্ডেশন
৬ যাহাদেরকে জ্ঞান দেওয়া হইয়াছে তাহারা জানে যে, তোমার প্রতিপালকের নিকট হইতে তোমার প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে তাহাই সত্য ; ইহা পরাক্রমশালী প্রশংসার্হ আল্লাহ্ র পথনির্দেশ করে।
Word by word
٦ وَيَرَى ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْعِلْمَ ٱلَّذِىٓ أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ هُوَ ٱلْحَقَّ وَيَهْدِىٓ إِلَىٰ صِرَٰطِ ٱلْعَزِيزِ ٱلْحَمِيدِ
Arabic
٧ وقال الذين كفروا هل ندلكم على رجل ينبئكم إذا مزقتم كل ممزق إنكم لفي خلق جديد
বাংলা উচ্চারণ
৭ অ ক্ব-লাল্ লাযীনা কাফারূ হাল্ নাদ্দুল্লুকুম্ 'আলা- রাজুলিইঁ ইয়ুনাব্বিয়ুকুম্ ইযা-মুয্যিক্ব তুম্ কুল্লা মুমায্যাক্বিন্ ইন্নাকুম্ লাফী খল্ক্বিন্ জ্বাদীদ্।
ইসলামিক ফাউন্ডেশন
৭ কাফিররা বলে, আমরা কি তোমাদেরকে এমন ব্যক্তির সন্ধান দিব যে তোমাদেরকে বলে, ‘তোমাদের দেহ সম্পূর্ণ ছিন্নভিন্ন হইয়া পড়িলেও তোমরা নূতন সৃষ্টিরূপে উত্থিত হইবেই?’
Word by word
٧ وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ هَلْ نَدُلُّكُمْ عَلَىٰ رَجُلٍ يُنَبِّئُكُمْ إِذَا مُزِّقْتُمْ كُلَّ مُمَزَّقٍ إِنَّكُمْ لَفِى خَلْقٍ جَدِيدٍ
Arabic
٨ أفترى على الله كذبا أم به جنة ۗ بل الذين لا يؤمنون بالآخرة في العذاب والضلال البعيد
বাংলা উচ্চারণ
৮ আফ্তারা- 'আলাল্লা-হি কাযিবান্ আম্ বিহী জ্বিন্নাহ্ বালিল্লাযীনা লা-ইয়ুমিনূনা বিল্আ-খিরতি ফিল্ 'আযা-বি অদ্ব্দ্বোয়ালা-লিল্ বা'ঈদ্।
ইসলামিক ফাউন্ডেশন
৮ সে কি আল্লাহ্ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করে অথবা সে কি উন্মাদ ? বস্তুত যাহারা আখিরাতে বিশ্বাস করে না তাহারা শাস্তি ও ঘোর বিভ্রান্তিতে রহিয়াছে।
Word by word
٨ أَفْتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا أَم بِهِۦ جِنَّةٌۢ بَلِ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلْءَاخِرَةِ فِى ٱلْعَذَابِ وَٱلضَّلَٰلِ ٱلْبَعِيدِ
Arabic
٩ أفلم يروا إلى ما بين أيديهم وما خلفهم من السماء والأرض ۚ إن نشأ نخسف بهم الأرض أو نسقط عليهم كسفا من السماء ۚ إن في ذلك لآية لكل عبد منيب
বাংলা উচ্চারণ
৯ আফালাম্ ইয়ারাও ইলা-মা-বাইনা আইদীহিম্ অমা-খল্ফাহুম্ মিনাস্ সামা - য়ি অল্র্আদ্ব্ ইন্ নাশা নাখ্সিফ্ বিহিমুল্ র্আদ্বোয়া আও নুস্ক্বিত্ব্ 'আলাইহিম্ কিসাফাম্ মিনাস্ সামা - য়্ ইন্না ফী যা-লিকা লা আ-ইয়াতাল্ লিকুল্লি 'আব্দিম্ মুনীব্।
ইসলামিক ফাউন্ডেশন
৯ উহারা কি উহাদের সম্মুখে ও পশ্চাতে আসমান ও যমীনে যাহা আছে তাহার প্রতি লক্ষ্য করে না? আমি ইচ্ছা করিলে উহাদেরকেসহ ভূমি ধসাইয়া দিব অথবা উহাদের উপর আকাশখণ্ডের পতন ঘটাইব ; আল্লাহ্ র অভিমুখী প্রতিটি বান্দার জন্য ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে।
Word by word
٩ أَفَلَمْ يَرَوْا۟ إِلَىٰ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُم مِّنَ ٱلسَّمَآءِ وَٱلْأَرْضِ إِن نَّشَأْ نَخْسِفْ بِهِمُ ٱلْأَرْضَ أَوْ نُسْقِطْ عَلَيْهِمْ كِسَفًا مِّنَ ٱلسَّمَآءِ إِنَّ فِى ذَٰلِكَ لَءَ
Arabic
١٠ ۞ ولقد آتينا داوود منا فضلا ۖ يا جبال أوبي معه والطير ۖ وألنا له الحديد
বাংলা উচ্চারণ
১০ অ লাক্বদ্ আ-তাইনা- দায়ূদা- মিন্না-ফাদ্ব্লা- ইয়া-জ্বিবা-লু আওয়্যিবী মা'আহূ অত্ব ত্বোয়াইরা অআলান্না-লাহুল্ হাদীদ্।
ইসলামিক ফাউন্ডেশন
১০ আমি নিশ্চয়ই দাঊদের প্রতি অনুগ্রহ করিয়াছিলাম এবং আদেশ করিয়াছিলাম, ‘হে পর্বতমালা ! তোমরা দাঊদের সঙ্গে আমার পবিত্রতা ঘোষণা কর’ এবং বিহঙ্গকুলকেও, তাহার জন্য নমনীয় করিয়াছিলাম লৌহ -
Word by word
١٠ وَلَقَدْ ءَاتَيْنَا دَاوُۥدَ مِنَّا فَضْلًا يَٰجِبَالُ أَوِّبِى مَعَهُۥ وَٱلطَّيْرَ وَأَلَنَّا لَهُ ٱلْحَدِيدَ
Arabic
١١ أن اعمل سابغات وقدر في السرد ۖ واعملوا صالحا ۖ إني بما تعملون بصير
বাংলা উচ্চারণ
১১ আনি'মাল্ সা-বিগ-তিঁও অক্বর্দ্দি ফিস্ র্সাদি ওয়া'মালূ ছোয়া-লিহা- ইন্নী বিমা-তা'মালূনা বার্ছী।
ইসলামিক ফাউন্ডেশন
১১ ‘যাহাতে তুমি পূর্ণ মাপের বর্ম তৈয়ার করিতে এবং বুননে পরিমাণ রক্ষা করিতে পার’ এবং তোমরা সৎকর্ম কর, তোমরা যাহা কিছু কর আমি উহার সম্যক দ্রষ্টা।
Word by word
١١ أَنِ ٱعْمَلْ سَٰبِغَٰتٍ وَقَدِّرْ فِى ٱلسَّرْدِ وَٱعْمَلُوا۟ صَٰلِحًا إِنِّى بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ
Arabic
١٢ ولسليمان الريح غدوها شهر ورواحها شهر ۖ وأسلنا له عين القطر ۖ ومن الجن من يعمل بين يديه بإذن ربه ۖ ومن يزغ منهم عن أمرنا نذقه من عذاب السعير
বাংলা উচ্চারণ
১২ অ লিসুলাইমা-র্না রীহা-গুদুওয়্যুহা-শাহ্রুঁও অ রাওয়া-হুহা- শাহ্রুন্ অ আসাল্না-লাহূ 'আইনাল্ ক্বিত্বরি অ মিনাল্ জ্বিন্নি মাইঁ ইয়া'মালু বাইনা ইয়াদাইহি বিইয্নি রব্বিহ্ অমাইঁ ইয়াযিগ্ মিন্হুম্ 'আন্ আম্রিনা-নুযিকহু মিন্ 'আযা-বিস্ সাঈর্'।
ইসলামিক ফাউন্ডেশন
১২ আমি সুলায়মানের অধীন করিয়াছিলাম বায়ুকে যাহা প্রভাতে এক মাসের পথ অতিক্রম করিত এবং সন্ধ্যায় এক মাসের পথ অতিক্রম করিত। আমি তাহার জন্য গলিত তাম্রের এক প্রস্রবণ প্রবাহিত করিয়াছিলাম। তাহার প্রতিপালকের অনুমতিক্রমে জিনদের কতক তাহার সম্মুখে কাজ করিত। উহাদের মধ্যে যে আমার নির্দেশ অমান্য করে তাহাকে আমি জ্বলন্ত অগ্নি - শাস্তি আস্বাদন করাইব।
Word by word
١٢ وَلِسُلَيْمَٰنَ ٱلرِّيحَ غُدُوُّهَا شَهْرٌ وَرَوَاحُهَا شَهْرٌ وَأَسَلْنَا لَهُۥ عَيْنَ ٱلْقِطْرِ وَمِنَ ٱلْجِنِّ مَن يَعْمَلُ بَيْنَ يَدَيْهِ بِإِذْنِ رَبِّهِۦ وَمَن يَزِغْ مِنْهُمْ عَنْ أَمْرِنَا نُذِقْهُ
Arabic
١٣ يعملون له ما يشاء من محاريب وتماثيل وجفان كالجواب وقدور راسيات ۚ اعملوا آل داوود شكرا ۚ وقليل من عبادي الشكور
বাংলা উচ্চারণ
১৩ ইয়া'মালূনা লাহূ মা-ইয়াশা - য়ু মিম্ মাহা-রীবা অ তামা-ছীলা অজ্বিফা-নিন্ কাল্জ্বাঅ-বি অকুদূর্রি র-সিয়া-ত্ ই'মালূ য় আ-লা দা-য়ূদা শুক্র- অক্বালীলুম্ মিন্ ই'বা-দিয়াশ্ শার্কূ।
ইসলামিক ফাউন্ডেশন
১৩ উহারা সুলায়মানের ইচ্ছানুযায়ী প্রাসাদ, ভাস্কর্য, হাওযসদৃশ বৃহদাকার পাত্র এবং সুদৃঢ়ভাবে স্থাপিত ডেগ নির্মাণ করিত। আমি বলিয়াছিলাম, ‘হে দাঊদ - পরিবার! কৃতজ্ঞতার সঙ্গে তোমরা কাজ করিতে থাক। আমার বান্দাদের মধ্যে অল্পই কৃতজ্ঞ!’
Word by word
١٣ يَعْمَلُونَ لَهُۥ مَا يَشَآءُ مِن مَّحَٰرِيبَ وَتَمَٰثِيلَ وَجِفَانٍ كَٱلْجَوَابِ وَقُدُورٍ رَّاسِيَٰتٍ ٱعْمَلُوٓا۟ ءَالَ دَاوُۥدَ شُكْرًا وَقَلِيلٌ مِّنْ عِبَادِىَ ٱلشَّكُورُ
Arabic
١٤ فلما قضينا عليه الموت ما دلهم على موته إلا دابة الأرض تأكل منسأته ۖ فلما خر تبينت الجن أن لو كانوا يعلمون الغيب ما لبثوا في العذاب المهين
বাংলা উচ্চারণ
১৪ ফালাম্মা- ক্বাদ্বোয়াইনা- 'আলাইহিল্ মাওতা মা-দাল্লাহুম্ 'আলা- মাওতিহী য় ইল্লা-দা - ব্বাতুল্ র্আদ্বি তাকুলু মিন্সায়াতাহূ ফালাম্মা- র্খার তাবাইয়্যানাতিল্ জ্বিন্নু আল্লাও কা-নূ ইয়া'লামূনাল্ গইবা মালাবিছূ ফিল্ 'আযা বিল্ মুহীন্।
ইসলামিক ফাউন্ডেশন
১৪ যখন আমি সুলায়মানের মৃত্যু ঘটাইলাম তখন জিনদেরকে তাহার মৃত্যু বিষয় জানাইল কেবল মাটির পোকা যাহা তাহার লাঠি খাইতেছিল। যখন সে পড়িয়া গেল তখন জিনেরা বুঝিতে পারিল যে, উহারা যদি অদৃশ্য বিষয় অবগত থাকিত তাহা হইলে উহারা লাঞ্ছনাদায়ক শাস্তিতে আবদ্ধ থাকিত না।
Word by word
١٤ فَلَمَّا قَضَيْنَا عَلَيْهِ ٱلْمَوْتَ مَا دَلَّهُمْ عَلَىٰ مَوْتِهِۦٓ إِلَّا دَآبَّةُ ٱلْأَرْضِ تَأْكُلُ مِنسَأَتَهُۥ فَلَمَّا خَرَّ تَبَيَّنَتِ ٱلْجِنُّ أَن لَّوْ كَانُوا۟ يَعْلَمُونَ ٱلْغَيْبَ مَا لَبِثُوا۟
Arabic
١٥ لقد كان لسبإ في مسكنهم آية ۖ جنتان عن يمين وشمال ۖ كلوا من رزق ربكم واشكروا له ۚ بلدة طيبة ورب غفور
বাংলা উচ্চারণ
১৫ লাক্বদ্ কা-না লিসাবায়িন্ ফী মাস্কানিহিম্ আ-ইয়াতুন্ জ্বান্নাতা-নি আইঁ ইয়ামীনিঁও অশিমা-লিন্ কুলূ র্মি রিয্ক্বি রব্বিকুম্ অশ্কুরূ লাহূ বাল্দাতুন্ ত্বোয়াইয়্যিবাতুঁও অরব্বুন্ গর্ফূ।
ইসলামিক ফাউন্ডেশন
১৫ সাবাবাসীদের জন্য তো উহাদের বাসভূমিতে ছিল এক নিদর্শন : দুইটি উদ্যান, একটি ডান দিকে, অপরটি বাম দিকে, উহাদেরকে বলা হইয়াছিল, ‘তোমরা তোমাদের প্রতিপালক - প্রদত্ত রিযিক ভোগ কর এবং তাঁহার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর। উত্তম নগরী এবং ক্ষমাশীল প্রতিপালক।’
Word by word
١٥ لَقَدْ كَانَ لِسَبَإٍ فِى مَسْكَنِهِمْ ءَايَةٌ جَنَّتَانِ عَن يَمِينٍ وَشِمَالٍ كُلُوا۟ مِن رِّزْقِ رَبِّكُمْ وَٱشْكُرُوا۟ لَهُۥ بَلْدَةٌ طَيِّبَةٌ وَرَبٌّ غَفُورٌ
Arabic
١٦ فأعرضوا فأرسلنا عليهم سيل العرم وبدلناهم بجنتيهم جنتين ذواتي أكل خمط وأثل وشيء من سدر قليل
বাংলা উচ্চারণ
১৬ ফাআ'রদ্বুফার্য়াসাল্না- 'আলাইহিম্ সাইলাল্ 'আরিমি অবাদ্দাল্না-হুম্ বিজ্বান্নাতাইহিম্ জ্বান্নাতাইনি যাওয়া-তাই উকুলিন্ খাম্ত্বিঁও অআছ্লিঁও অশাইয়িম্ মিন্ সিদ্রিন্ ক্বালীল্।
ইসলামিক ফাউন্ডেশন
১৬ পরে উহারা অবাধ্য হইল। ফলে আমি উহাদের উপর প্রবাহিত করিলাম বাঁধভাঙ্গা বন্যা এবং উহাদের উদ্যান দুইটিকে পরিবর্তন করিয়া দিলাম এমন দুইটি উদ্যানে যাহাতে উৎপন্ন হয় বিস্বাদ ফলমূল, ঝাউ গাছ এবং কিছু কুল গাছ।
Word by word
١٦ فَأَعْرَضُوا۟ فَأَرْسَلْنَا عَلَيْهِمْ سَيْلَ ٱلْعَرِمِ وَبَدَّلْنَٰهُم بِجَنَّتَيْهِمْ جَنَّتَيْنِ ذَوَاتَىْ أُكُلٍ خَمْطٍ وَأَثْلٍ وَشَىْءٍ مِّن سِدْرٍ قَلِيلٍ
Arabic
١٧ ذلك جزيناهم بما كفروا ۖ وهل نجازي إلا الكفور
বাংলা উচ্চারণ
১৭ যা-লিকা জ্বাযাইনা-হুম্ বিমা-কাফারূ অহাল্ নুজ্বা-যী য় ইল্লাল্ কার্ফূ।
ইসলামিক ফাউন্ডেশন
১৭ আমি উহাদেরকে এই শাস্তি দিয়াছিলাম উহাদের কুফরীর জন্য। আমি কৃতঘ্ন ব্যতীত আর কাহাকেও এমন শাস্তি দেই না।
Word by word
١٧ ذَٰلِكَ جَزَيْنَٰهُم بِمَا كَفَرُوا۟ وَهَلْ نُجَٰزِىٓ إِلَّا ٱلْكَفُورَ
Arabic
١٨ وجعلنا بينهم وبين القرى التي باركنا فيها قرى ظاهرة وقدرنا فيها السير ۖ سيروا فيها ليالي وأياما آمنين
বাংলা উচ্চারণ
১৮ অজ্বা'আল্না -বাইনাহুম্ অবাইনাল্ ক্বুরল্লাতী বা-রক্না- ফীহা-কুরান্ জোয়া-হিরাতাঁও অক্বার্দ্দানা- ফীহাস্ সার্ই সীরূ ফীহা-লাইয়া- লিয়া আইয়্যা-মান্ আ-মিনীন্।
ইসলামিক ফাউন্ডেশন
১৮ উহাদের ও যেসব জনপদের প্রতি আমি অনুগ্রহ করিয়াছিলাম সেইগুলির মধ্যবর্তী স্থানে দৃশ্যমান বহু জনপদ স্থাপন করিয়াছিলাম এবং ঐসব জনপদে ভ্রমণের যথাযথ ব্যবস্থা করিয়াছিলাম এবং উহাদেরকে বলিয়াছিলাম, ‘তোমরা এইসব জনপদে নিরাপদে ভ্রমণ কর দিবস ও রজনীতে।’
Word by word
١٨ وَجَعَلْنَا بَيْنَهُمْ وَبَيْنَ ٱلْقُرَى ٱلَّتِى بَٰرَكْنَا فِيهَا قُرًى ظَٰهِرَةً وَقَدَّرْنَا فِيهَا ٱلسَّيْرَ سِيرُوا۟ فِيهَا لَيَالِىَ وَأَيَّامًا ءَامِنِينَ
Arabic
١٩ فقالوا ربنا باعد بين أسفارنا وظلموا أنفسهم فجعلناهم أحاديث ومزقناهم كل ممزق ۚ إن في ذلك لآيات لكل صبار شكور
বাংলা উচ্চারণ
১৯ ফাক্বা-লূ রব্বানা-বা-'ইদ্ বাইনা আস্ফা-রিনা-অজোয়ালামূ য় আন্ফুসাহুম্ ফাজ্বা'আল্না-হুম্ আহা-দীছা অমায্যাক্ব্ না-হুম্ কুল্লা মুমায্যাক্ব্ ইন্না ফী যা-লিকা লাআ-ইয়া-তিল্লি-কুল্লি ছোয়াব্বা-রিন্ শার্কূ।
ইসলামিক ফাউন্ডেশন
১৯ কিন্তু উহারা বলিল, ‘হে আমাদের প্রতিপালক ! আমাদের সফরের মন্যিলের ব্যবধান বর্ধিত কর।’ উহারা নিজেদের প্রতি জুলুম করিয়াছিল। ফলে আমি উহাদেরকে কাহিনীর বিষয়বস্তুতে পরিণত করিলাম এবং উহাদেরকে ছিন্নভিন্ন করিয়া দিলাম। ইহাতে প্রত্যেক ধৈর্যশীল, কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শন রহিয়াছে।
Word by word
١٩ فَقَالُوا۟ رَبَّنَا بَٰعِدْ بَيْنَ أَسْفَارِنَا وَظَلَمُوٓا۟ أَنفُسَهُمْ فَجَعَلْنَٰهُمْ أَحَادِيثَ وَمَزَّقْنَٰهُمْ كُلَّ مُمَزَّقٍ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَٰتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُورٍ
Arabic
٢٠ ولقد صدق عليهم إبليس ظنه فاتبعوه إلا فريقا من المؤمنين
বাংলা উচ্চারণ
২০ অ লাক্বদ্ ছোয়াদ্দাক্বা 'আলাইহিম্ ইবলীসু জোয়ান্নাহূ ফাত্তাবা'ঊহু ইল্লা-ফারীক্বম্ মিনাল্ মুমিনীন্।
ইসলামিক ফাউন্ডেশন
২০ উহাদের সম্বন্ধে ইব্লীস তাহার ধারণা সত্য প্রমাণ করিল, ফলে উহাদের মধ্যে একটি মু’মিন দল ব্যতীত সকলেই তাহার অনুসরণ করিল ;
Word by word
٢٠ وَلَقَدْ صَدَّقَ عَلَيْهِمْ إِبْلِيسُ ظَنَّهُۥ فَٱتَّبَعُوهُ إِلَّا فَرِيقًا مِّنَ ٱلْمُؤْمِنِينَ
Arabic
٢١ وما كان له عليهم من سلطان إلا لنعلم من يؤمن بالآخرة ممن هو منها في شك ۗ وربك على كل شيء حفيظ
বাংলা উচ্চারণ
২১ অমা-কা-না লাহূ 'আলাইহিম্ মিন্ সুল্ত্বোয়া-নিন্ ইল্লা-লিনা'লামা মাইঁ ইয়ুমিনু বিল্আ-খিরা-তি মিম্মান হুওয়া মিন্হা-ফী শাক্ অরব্বুকা 'আলা-কুল্লি শাইয়িন্ হাফীজ্।
ইসলামিক ফাউন্ডেশন
২১ উহাদের উপর শয়তানের কোন আধিপত্য ছিল না। কাহারা আখিরাতে বিশ্বাসী এবং কাহারা উহাতে সন্দিহান তাহা প্রকাশ করিয়া দেওয়াই ছিল আমার উদ্দেশ্য। তোমার প্রতিপালক সর্ববিষয়ে হিফাযতকারী।
Word by word
٢١ وَمَا كَانَ لَهُۥ عَلَيْهِم مِّن سُلْطَٰنٍ إِلَّا لِنَعْلَمَ مَن يُؤْمِنُ بِٱلْءَاخِرَةِ مِمَّنْ هُوَ مِنْهَا فِى شَكٍّ وَرَبُّكَ عَلَىٰ كُلِّ شَىْءٍ حَفِيظٌ
Arabic
٢٢ قل ادعوا الذين زعمتم من دون الله ۖ لا يملكون مثقال ذرة في السماوات ولا في الأرض وما لهم فيهما من شرك وما له منهم من ظهير
বাংলা উচ্চারণ
২২ কু'লিদ'ঊ ল্লাযীনা যা'আম্তুম্ মিন্ দূনিল্লা-হি লা-ইয়াম্লিকূনা মিছ্ক্ব-লা র্যারতিন্ ফিস্ সামা-ওয়া-তি অলা-ফিল্ র্আদ্বি অমা লাহুম্ ফীহিমা-মিন্ র্শিকিঁও অমা-লাহূ মিন্হুম্ মিন্ জোয়ার্হী।
ইসলামিক ফাউন্ডেশন
২২ বল, ‘তোমরা আহ্বান কর উহাদেরকে যাহাদেরকে তোমরা আল্লাহ্ র পরিবর্তে ইলাহ্ মনে করিতে। উহারা আকাশমণ্ডলী ও পৃথিবীতে অণু পরিমাণ কিছুর মালিক নয় এবং এতদুভয়ে উহাদের কোন অংশও নাই এবং উহাদের কেউ তাঁহার সহায়কও নয়।’
Word by word
٢٢ قُلِ ٱدْعُوا۟ ٱلَّذِينَ زَعَمْتُم مِّن دُونِ ٱللَّهِ لَا يَمْلِكُونَ مِثْقَالَ ذَرَّةٍ فِى ٱلسَّمَٰوَٰتِ وَلَا فِى ٱلْأَرْضِ وَمَا لَهُمْ فِيهِمَا مِن شِرْكٍ وَمَا لَهُۥ مِنْهُم مِّن ظَهِيرٍ
Arabic
٢٣ ولا تنفع الشفاعة عنده إلا لمن أذن له ۚ حتى إذا فزع عن قلوبهم قالوا ماذا قال ربكم ۖ قالوا الحق ۖ وهو العلي الكبير
বাংলা উচ্চারণ
২৩ অলা-তান্ফা'ঊশ্ শাফা-'আতু 'ইন্দাহূ য় ইল্লা- লিমান্ আযিনা লাহ্ হাত্তা য় ইযা-ফ্য্যিয'আ 'আন্ কুলূবিহিম্ ক্ব-লূ মা-যা-ক্ব-লা রব্বুকুম্ ক্ব-লুল্ হাক্ব্ ক্ব অ হুওয়াল্ 'আলিয়্যুল্ কার্বী।
ইসলামিক ফাউন্ডেশন
২৩ যাহাকে অনুমতি দেওয়া হয় সে ব্যতীত আল্লাহ্ র নিকট কাহারও সুপারিশ ফলপ্রসূ হইবে না। পরে যখন উহাদের অন্তর হইতে ভয় বিদূরিত হইবে তখন উহারা পরস্পরের মধ্যে জিজ্ঞাসাবাদ করিবে, ‘তোমাদের প্রতিপালক কী বলিলেন?’ তদুত্তরে তাহারা বলিবে, ‘যাহা সত্য তিনি তাহাই বলিয়াছেন।’ তিনি সমুচ্চ, মহান।
Word by word
٢٣ وَلَا تَنفَعُ ٱلشَّفَٰعَةُ عِندَهُۥٓ إِلَّا لِمَنْ أَذِنَ لَهُۥ حَتَّىٰٓ إِذَا فُزِّعَ عَن قُلُوبِهِمْ قَالُوا۟ مَاذَا قَالَ رَبُّكُمْ قَالُوا۟ ٱلْحَقَّ وَهُوَ ٱلْعَلِىُّ ٱلْكَبِيرُ
Arabic
٢٤ ۞ قل من يرزقكم من السماوات والأرض ۖ قل الله ۖ وإنا أو إياكم لعلى هدى أو في ضلال مبين
বাংলা উচ্চারণ
২৪ কুল্ মাইঁর্য়্যা যুকুকুম্ মিনাস্ সামা-ওয়া-তি অল্ র্আদ্ব কুলিল্লা-হু অইন্না য় আও ইয়্যা-কুম্ লা'আলা- হুদান্ আও ফী দ্বোয়ালা-লিম্ মুবীন্।
ইসলামিক ফাউন্ডেশন
২৪ বল, ‘আকাশমণ্ডলী ও পৃথিবী হইতে কে তোমাদেরকে রিযিক প্রদান করেন?’ বল, ‘আল্লাহ্ । হয় আমরা না হয় তোমরা সৎপথে স্থিত অথবা স্পষ্ট বিভ্রান্তিতে পতিত।’
Word by word
٢٤ قُلْ مَن يَرْزُقُكُم مِّنَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ قُلِ ٱللَّهُ وَإِنَّآ أَوْ إِيَّاكُمْ لَعَلَىٰ هُدًى أَوْ فِى ضَلَٰلٍ مُّبِينٍ
Arabic
٢٥ قل لا تسألون عما أجرمنا ولا نسأل عما تعملون
বাংলা উচ্চারণ
২৫ কুল্-লা তুস্য়ালূনা 'আম্মা য় আজরম্না-অলা-নুস্য়ালু 'আম্মা-তা'মালূন্।
ইসলামিক ফাউন্ডেশন
২৫ বল, ‘আমাদের অপরাধের জন্য তোমাদেরকে জবাবদিহি করিতে হইবে না এবং তোমরা যাহা কর সে সম্পর্কে আমাদেরকেও জবাবদিহি করিতে হইবে না।’
Word by word
٢٥ قُل لَّا تُسْـَٔلُونَ عَمَّآ أَجْرَمْنَا وَلَا نُسْـَٔلُ عَمَّا تَعْمَلُونَ
Arabic
٢٦ قل يجمع بيننا ربنا ثم يفتح بيننا بالحق وهو الفتاح العليم
বাংলা উচ্চারণ
২৬ কুল্ ইয়াজ্ব্ মা'উ বাইনানা-রব্বুনা-ছুম্মা ইয়াফ্তাহু বাইনান- বিল্ হাক্ব্ অহুওয়াল্ ফাত্তা-হুল্ 'আলীম্।
ইসলামিক ফাউন্ডেশন
২৬ বল, ‘আমাদের প্রতিপালক আমাদের সকলকে একত্র করিবেন, অতঃপর তিনি আমাদের মধ্যে সঠিকভাবে ফয়সালা করিয়া দিবেন, তিনিই শ্রেষ্ঠ ফয়সালাকারী, সর্বজ্ঞ।’
Word by word
٢٦ قُلْ يَجْمَعُ بَيْنَنَا رَبُّنَا ثُمَّ يَفْتَحُ بَيْنَنَا بِٱلْحَقِّ وَهُوَ ٱلْفَتَّاحُ ٱلْعَلِيمُ
Arabic
٢٧ قل أروني الذين ألحقتم به شركاء ۖ كلا ۚ بل هو الله العزيز الحكيم
বাংলা উচ্চারণ
২৭ কুল্ আরূ নিয়াল্ লাযীনা আল্হাক্ব্ তুম্ বিহী শুরাকা - য়া কাল্লা-বাল্ হুওয়াল্লা-হুল্ 'আযীযুল্ হাকীম্।
ইসলামিক ফাউন্ডেশন
২৭ বল, ‘তোমরা আমাকে দেখাও যাহাদেরকে শরীকরূপে তাঁহার সঙ্গে জুড়িয়া দিয়াছ তাহাদেরকে। না, কখনও না, বরং তিনিই আল্লাহ্ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।’
Word by word
٢٧ قُلْ أَرُونِىَ ٱلَّذِينَ أَلْحَقْتُم بِهِۦ شُرَكَآءَ كَلَّا بَلْ هُوَ ٱللَّهُ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ
Arabic
٢٨ وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون
বাংলা উচ্চারণ
২৮ অমা য় র্আসাল্না-কা ইল্লা-কা - ফ্ফাতা লিন্না-সি বাশীরঁও অনাযীরঁও অলা-কিন্না আক্ছারন্না-সি লা-ইয়া'লামূন্।
ইসলামিক ফাউন্ডেশন
২৮ আমি তো তোমাকে সমগ্র মানবজাতির প্রতি সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে প্রেরণ করিয়াছি ; কিন্তু অধিকাংশ মানুষ জানে না।
Word by word
٢٨ وَمَآ أَرْسَلْنَٰكَ إِلَّا كَآفَّةً لِّلنَّاسِ بَشِيرًا وَنَذِيرًا وَلَٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَعْلَمُونَ
Arabic
٢٩ ويقولون متى هذا الوعد إن كنتم صادقين
বাংলা উচ্চারণ
২৯ অ ইয়াকুলূনা মাতা-হা-যাল্ ওয়া'দু ইন্ কুন্তুম্ ছোয়া-দ্বিক্বীন্।
ইসলামিক ফাউন্ডেশন
২৯ তাহারা জিজ্ঞাসা করে, ‘তোমরা যদি সত্যবাদী হও তবে বল, এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হইবে?’
Word by word
٢٩ وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا ٱلْوَعْدُ إِن كُنتُمْ صَٰدِقِينَ
Arabic
٣٠ قل لكم ميعاد يوم لا تستأخرون عنه ساعة ولا تستقدمون
বাংলা উচ্চারণ
৩০ কুল্ লাকুম্ মী'আ-দু ইয়াওমিল্লা-তাস্তাখিরূনা 'আন্হু সা-'আতাঁও অলা-তাস্তাক্ব দিমূ ন্ ।
ইসলামিক ফাউন্ডেশন
৩০ বল, ‘তোমাদের জন্য আছে এক নির্ধারিত দিবস, যাহা তোমরা মুহূর্তকাল বিলম্বিত করিতে পারিবে না, আর ত্বরান্বিতও করিতে পারিবে না।’
Word by word
٣٠ قُل لَّكُم مِّيعَادُ يَوْمٍ لَّا تَسْتَـْٔخِرُونَ عَنْهُ سَاعَةً وَلَا تَسْتَقْدِمُونَ
Arabic
٣١ وقال الذين كفروا لن نؤمن بهذا القرآن ولا بالذي بين يديه ۗ ولو ترى إذ الظالمون موقوفون عند ربهم يرجع بعضهم إلى بعض القول يقول الذين استضعفوا للذين استكبروا لولا أنتم لكنا مؤمنين
বাংলা উচ্চারণ
৩১ অক্বলাল্ লাযীনা কাফারূ লান্ নুমিনা বিহা-যাল্ ক্ব র্আ-নি অলা-বিল্লাযী বাইনা ইয়াদাইহ্অলাও তারা য় ইযিজ্ জোয়া-লিমূনা মাওকুফূনা 'ইন্দা রব্বিহিম্ ইর্য়াজি'ঊ বা'দ্বুহুম্ ইলা-বা'দ্বিনিল্ ক্বওলা ইয়াকু লুল্ লাযীনাস্ তুদ্ব্'ইফূ লিল্লাযীনাস্ তাক্বারূ লাওলা য় আন্তুম্ লাকুন্না-মুমিনীন্।
ইসলামিক ফাউন্ডেশন
৩১ কাফিররা বলে, ‘আমরা এই কুরআনে কখনও বিশ্বাস করিব না, ইহার পূর্ববর্তী কিতাবসমূহেও নয়। হায়! তুমি যদি দেখিতে জালিমদেরকে যখন তাহাদের প্রতিপালকের সম্মুখে দণ্ডায়মান করা হইবে তখন উহারা পরস্পর বাদ - প্রতিবাদ করিতে থাকিবে, যাহাদেরকে দুর্বল মনে করা হইত তাহারা ক্ষমতাদর্পীদেরকে বলিবে, ‘তোমরা না থাকিলে আমরা অবশ্যই মু’মিন হইতাম।’
Word by word
٣١ وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَن نُّؤْمِنَ بِهَٰذَا ٱلْقُرْءَانِ وَلَا بِٱلَّذِى بَيْنَ يَدَيْهِ وَلَوْ تَرَىٰٓ إِذِ ٱلظَّٰلِمُونَ مَوْقُوفُونَ عِندَ رَبِّهِمْ يَرْجِعُ بَعْضُهُمْ إِلَىٰ بَعْضٍ ٱلْقَوْلَ يَقُول
Arabic
٣٢ قال الذين استكبروا للذين استضعفوا أنحن صددناكم عن الهدى بعد إذ جاءكم ۖ بل كنتم مجرمين
বাংলা উচ্চারণ
৩২ ক্ব-লা ল্লাযীনাস্ তাক্বারূ লিল্লাযী নাস্ তুদ্ব্'ইফূ য় আনাহ্নু ছোয়াদাদ্ না-কুম্ 'আনিল্ হুদা-বা'দা ইয্ জ্বা - য়াকুম্ বাল্ কুন্তুম্ মুজ্বরিমীন্।
ইসলামিক ফাউন্ডেশন
৩২ যাহারা ক্ষমতাদর্পী ছিল তাহারা, যাহাদেরকে দুর্বল মনে করা হইত তাহাদেরকে বলিবে, ‘তোমাদের নিকট সৎপথের দিশা আসিবার পর আমরা কি তোমাদেরকে উহা হইতে নিবৃত্ত করিয়াছিলাম? বস্তুত তোমরাই তো ছিলে অপরাধী ।’
Word by word
٣٢ قَالَ ٱلَّذِينَ ٱسْتَكْبَرُوا۟ لِلَّذِينَ ٱسْتُضْعِفُوٓا۟ أَنَحْنُ صَدَدْنَٰكُمْ عَنِ ٱلْهُدَىٰ بَعْدَ إِذْ جَآءَكُم بَلْ كُنتُم مُّجْرِمِينَ
Arabic
٣٣ وقال الذين استضعفوا للذين استكبروا بل مكر الليل والنهار إذ تأمروننا أن نكفر بالله ونجعل له أندادا ۚ وأسروا الندامة لما رأوا العذاب وجعلنا الأغلال في أعناق الذين كفروا ۚ هل يجزون إلا ما كانوا يعملون
বাংলা উচ্চারণ
৩৩ অক্ব-লাল্ লাযীনাস্ তুদ্ব'ইফূ লিল্লাযীনাস্ তাক্বারূ বাল্ মাক্রুল লাইলি অন নাহা-রি ইয্ তামুরূ নানা য় আন্ নাক্ফুরা বিল্লা-হি অনাজ্ব্'আলা লাহূ য় আন্দাদা- অআর্সারু ন্নাদা-মাতা লাম্মা-রায়ায়ুল্ 'আযা-ব্ অজ্বা'আল্নাল্ আগ্লা-লা ফী য় 'আনা ক্বি ল্লাযীনা কাফারূ হাল্ ইয়ুজযাওনা ইল্লা-মা-কা-নূ ইয়া'মালূন্।
ইসলামিক ফাউন্ডেশন
৩৩ যাহাদেরকে দুর্বল মনে করা হইত তাহারা ক্ষমতাদর্পীদেরকে বলিবে, ‘প্রকৃতপক্ষে তোমরাই তো দিবারাত্র চক্রান্তে লিপ্ত ছিলে, আমাদেরকে নির্দেশ দিয়াছিলে যেন আমরা আল্লাহ্ কে অমান্য করি এবং তাঁহার শরীক স্থাপন করি।’ যখন তাহারা শাস্তি প্রত্যক্ষ করিবে তখন তাহারা অনুতাপ গোপন রাখিবে এবং আমি কাফিরদের গলদেশে শৃংখল পরাইব। উহাদেরকে উহারা যাহা করিত তাহারই প্রতিফল দেওয়া হইবে।
Word by word
٣٣ وَقَالَ ٱلَّذِينَ ٱسْتُضْعِفُوا۟ لِلَّذِينَ ٱسْتَكْبَرُوا۟ بَلْ مَكْرُ ٱلَّيْلِ وَٱلنَّهَارِ إِذْ تَأْمُرُونَنَآ أَن نَّكْفُرَ بِٱللَّهِ وَنَجْعَلَ لَهُۥٓ أَندَادًا وَأَسَرُّوا۟ ٱلنَّدَامَةَ لَمَّا رَأَوُا۟ ٱلْعَ
Arabic
٣٤ وما أرسلنا في قرية من نذير إلا قال مترفوها إنا بما أرسلتم به كافرون
বাংলা উচ্চারণ
৩৪ অমা য় র্আসালনা-ফী-র্ক্বাইয়াতিম্ মিন্নাযীরিন্ ইল্লা-ক্বা-লা মুত্রাফূহা য় ইন্না- বিমা য় র্উসিল্তুম্ বিহী কা-ফিরূন্।
ইসলামিক ফাউন্ডেশন
৩৪ যখনই আমি কোন জনপদে সতর্ককারী প্রেরণ করিয়াছি উহার বিত্তশালী অধিবাসীরা বলিয়াছে, ‘তোমরা যাহাসহ প্রেরিত হইয়াছ আমরা তাহা প্রত্যাখ্যান করি।’
Word by word
٣٤ وَمَآ أَرْسَلْنَا فِى قَرْيَةٍ مِّن نَّذِيرٍ إِلَّا قَالَ مُتْرَفُوهَآ إِنَّا بِمَآ أُرْسِلْتُم بِهِۦ كَٰفِرُونَ
Arabic
٣٥ وقالوا نحن أكثر أموالا وأولادا وما نحن بمعذبين
বাংলা উচ্চারণ
৩৫ অ ক্ব-লূ নাহ্নু আক্ছারু আমওয়া- লাঁও অআওলা-দাওঁ অমা-নাহ্নু বিমু'আয্যাবীন্।
ইসলামিক ফাউন্ডেশন
৩৫ উহারা আরও বলিত, ‘আমরা ধনে - জনে সমৃদ্ধিশালী ; সুতরাং আমাদেরকে কিছুতেই শাস্তি দেওয়া হইবে না।’
Word by word
٣٥ وَقَالُوا۟ نَحْنُ أَكْثَرُ أَمْوَٰلًا وَأَوْلَٰدًا وَمَا نَحْنُ بِمُعَذَّبِينَ
Arabic
٣٦ قل إن ربي يبسط الرزق لمن يشاء ويقدر ولكن أكثر الناس لا يعلمون
বাংলা উচ্চারণ
৩৬ কুল্ ইন্না রব্বী ইয়াব্স্ত্বর্ রিয্ক্ব লিমাইঁ ইয়াশা - য়ু অইয়াক্ব দিরু অলা-কিন্না আক্ছারন না-সি লা-ইয়া'লামূন্।
ইসলামিক ফাউন্ডেশন
৩৬ বল, ‘আমার প্রতিপালক যাহার প্রতি ইচ্ছা তাহার রিযিক বর্ধিত করেন অথবা সীমিত করেন; কিন্তু অধিকাংশ লোকই ইহা জানে না।’
Word by word
٣٦ قُلْ إِنَّ رَبِّى يَبْسُطُ ٱلرِّزْقَ لِمَن يَشَآءُ وَيَقْدِرُ وَلَٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَعْلَمُونَ
Arabic
٣٧ وما أموالكم ولا أولادكم بالتي تقربكم عندنا زلفى إلا من آمن وعمل صالحا فأولئك لهم جزاء الضعف بما عملوا وهم في الغرفات آمنون
বাংলা উচ্চারণ
৩৭ অমা য় আম্ওয়া- লুকুম্ অলা য় আওলা-দুকুম্ বিল্লাতী তুর্ক্বরিবুকুম্ 'ইন্দানা-যুল্ফা য় ইল্লা-মান্ আ-মানা অ'আমিলা ছোয়া-লিহান্ ফাউলা - য়িকা লাহুম্ জ্বাযা - য়ুদ্ব্ দ্বি'ফি বিমা-আ'মিলূ অহুম্ ফিল্ গুরূফা-তি আ-মিনূন্।
ইসলামিক ফাউন্ডেশন
৩৭ তোমাদের ধন - সম্পদ ও সন্তান - সন্ততি এমন কিছু নয় যাহা তোমাদেরকে আমার নিকটবর্তী করিয়া দিবে ; তবে যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে, তাহারাই তাহাদের কর্মের জন্য পাইবে বহুগুণ পুরস্কার; আর তাহারা প্রাসাদে নিরাপদে থাকিবে।
Word by word
٣٧ وَمَآ أَمْوَٰلُكُمْ وَلَآ أَوْلَٰدُكُم بِٱلَّتِى تُقَرِّبُكُمْ عِندَنَا زُلْفَىٰٓ إِلَّا مَنْ ءَامَنَ وَعَمِلَ صَٰلِحًا فَأُو۟لَٰٓئِكَ لَهُمْ جَزَآءُ ٱلضِّعْفِ بِمَا عَمِلُوا۟ وَهُمْ فِى ٱلْغُرُفَٰتِ ءَامِنُو
Arabic
٣٨ والذين يسعون في آياتنا معاجزين أولئك في العذاب محضرون
বাংলা উচ্চারণ
৩৮ অল্লাযীনা ইয়াস্'আওনা ফী য় আ-ইয়াতিনা- 'মুআ-জ্বিযীনা উলা - য়িকা ফিল্ 'আযা-বি মুহ্দ্বোয়ারূন্।
ইসলামিক ফাউন্ডেশন
৩৮ যাহারা আমার আয়াতকে ব্যর্থ করিবার চেষ্টা করিবে তাহারা শাস্তি ভোগ করিতে থাকিবে।
Word by word
٣٨ وَٱلَّذِينَ يَسْعَوْنَ فِىٓ ءَايَٰتِنَا مُعَٰجِزِينَ أُو۟لَٰٓئِكَ فِى ٱلْعَذَابِ مُحْضَرُونَ
Arabic
٣٩ قل إن ربي يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له ۚ وما أنفقتم من شيء فهو يخلفه ۖ وهو خير الرازقين
বাংলা উচ্চারণ
৩৯ কুল্ ইন্না রব্বী ইয়াব্সুত্বর্ রিয্কা লিমাইঁ ইয়াশা - য়ু মিন্ 'ইবাদিহী অইয়াক্ব দিরু লাহ্ অমা য় আন্ফাক্ব তুম্ মিন্ শাইয়িন্ ফাহুওয়া ইয়ুখ্লিফুহূ অহুওয়া খাইর্রু র-যিক্বীন্।
ইসলামিক ফাউন্ডেশন
৩৯ বল, ‘আমার প্রতিপালক তো তাঁহার বান্দাদের মধ্যে যাহার প্রতি ইচ্ছা রিযিক বর্ধিত করেন এবং যাহার প্রতি ইচ্ছা সীমিত করেন। তোমরা যাহা কিছু ব্যয় করিবে তিনি তাহার প্রতিদান দিবেন। তিনিই শ্রেষ্ঠ রিযিকদাতা।’
Word by word
٣٩ قُلْ إِنَّ رَبِّى يَبْسُطُ ٱلرِّزْقَ لِمَن يَشَآءُ مِنْ عِبَادِهِۦ وَيَقْدِرُ لَهُۥ وَمَآ أَنفَقْتُم مِّن شَىْءٍ فَهُوَ يُخْلِفُهُۥ وَهُوَ خَيْرُ ٱلرَّٰزِقِينَ
Arabic
٤٠ ويوم يحشرهم جميعا ثم يقول للملائكة أهؤلاء إياكم كانوا يعبدون
বাংলা উচ্চারণ
৪০ অইয়াওমা ইয়াহ্শুরুহুম্ জ্বামী'আন্ ছুম্মা ইয়াকুলূ লিল্মালা - য়িকাতি আ হা য় য়ুলা - য়ি ইয়্যা-কুম্ কা-নূ ইয়া'বুদূন্।
ইসলামিক ফাউন্ডেশন
৪০ স্মরণ কর, যেদিন তিনি ইহাদের সকলকে একত্র করিবেন, অতঃপর ফিরিশতাদেরকে জিজ্ঞাসা করিবেন, ‘ইহারা কি তোমাদেরই পূজা করিত?’
Word by word
٤٠ وَيَوْمَ يَحْشُرُهُمْ جَمِيعًا ثُمَّ يَقُولُ لِلْمَلَٰٓئِكَةِ أَهَٰٓؤُلَآءِ إِيَّاكُمْ كَانُوا۟ يَعْبُدُونَ
Arabic
٤١ قالوا سبحانك أنت ولينا من دونهم ۖ بل كانوا يعبدون الجن ۖ أكثرهم بهم مؤمنون
বাংলা উচ্চারণ
৪১ ক্ব-লূ সুব্হা-নাকা আন্তা অলিয়্যুনা-মিন্ দূনিহিম্ বাল্ কা-নূ ইয়া'বুদূনাল্ জ্বিন্না আক্ছারুহুম্ বিহিম্ মুমিনূন্।
ইসলামিক ফাউন্ডেশন
৪১ ফিরিশ্তারা বলিবে, ‘তুমি পবিত্র, মহান! তুমিই আমাদের অভিভাবক, উহারা নয়; বরং উহারা তো পূজা করিত জিনদের এবং উহাদের অধিকাংশই ছিল উহাদের প্রতি বিশ্বাসী ।’
Word by word
٤١ قَالُوا۟ سُبْحَٰنَكَ أَنتَ وَلِيُّنَا مِن دُونِهِم بَلْ كَانُوا۟ يَعْبُدُونَ ٱلْجِنَّ أَكْثَرُهُم بِهِم مُّؤْمِنُونَ
Arabic
٤٢ فاليوم لا يملك بعضكم لبعض نفعا ولا ضرا ونقول للذين ظلموا ذوقوا عذاب النار التي كنتم بها تكذبون
বাংলা উচ্চারণ
৪২ ফাল্ইয়াওমা লা-ইয়াম্লিকু বা'দ্বুকুম্ লিবা'দ্বিন্ নাফ্আঁও অলা-দ্বোর্য়ারা- অনাকু লু লিল্লাযীনা জোয়ালামূ যূকু'আযা-বা ন্না-রিল্ লাতী কুন্তুম্ বিহা-তুকায্যিবূন্।
ইসলামিক ফাউন্ডেশন
৪২ ‘আজ তোমাদের একে অন্যের উপকার কিংবা অপকার করিবার ক্ষমতা নাই।’ যাহারা জুলুম করিয়াছিল তাহাদেরকে বলিব, ‘তোমারা যে অগ্নি - শাস্তি অস্বীকার করিতে তাহা আস্বাদন কর।’
Word by word
٤٢ فَٱلْيَوْمَ لَا يَمْلِكُ بَعْضُكُمْ لِبَعْضٍ نَّفْعًا وَلَا ضَرًّا وَنَقُولُ لِلَّذِينَ ظَلَمُوا۟ ذُوقُوا۟ عَذَابَ ٱلنَّارِ ٱلَّتِى كُنتُم بِهَا تُكَذِّبُونَ
Arabic
٤٣ وإذا تتلى عليهم آياتنا بينات قالوا ما هذا إلا رجل يريد أن يصدكم عما كان يعبد آباؤكم وقالوا ما هذا إلا إفك مفترى ۚ وقال الذين كفروا للحق لما جاءهم إن هذا إلا سحر مبين
বাংলা উচ্চারণ
৪৩ অইযা-তুত্লা-'আলাইহিম্ আ-ইয়া-তুনা বাইয়্যিনা-তিন্ ক্ব-লূ-মা-হা-যা য় ইল্লা-রাজুলুইঁ ইয়ুরীদু আইঁ ইয়াছুদ্দাকুম্ 'আম্মা কা-না ইয়া'বুদু আ-বা - য়ুকুম্ অক্ব-লূ মা-হা-যা য় ইল্লা য় ইফ্কুম্ মুর্ফ্তা অক্ব-লাল্ লাযীনা কাফারূ লিল্হাক্ব ক্বি লাম্মা-জ্বা - য়াহুম্ ইন্ হা-যা য় ইল্লা-সিহরুম্ মুবীন্।
ইসলামিক ফাউন্ডেশন
৪৩ ইহাদের নিকট যখন আমার সুস্পষ্ট আয়াতসমূহ তিলাওয়াত করা হয় তখন ইহারা বলে, ‘তোমাদের পূর্বপুরুষ যাহার ‘ইবাদত করিত এই ব্যক্তিই তো তাহার ‘ইবাদতে তোমাদেরকে বাধা দিতে চায়।’ ইহারা আরও বলে, ‘ইহা তো মিথ্যা উদ্ভাবন ব্যতীত কিছু নয়,’ এবং কাফিরদের নিকট যখন সত্য আসে তখন উহারা বলে, ‘ইহা তো এক সুস্পষ্ট জাদু।’
Word by word
٤٣ وَإِذَا تُتْلَىٰ عَلَيْهِمْ ءَايَٰتُنَا بَيِّنَٰتٍ قَالُوا۟ مَا هَٰذَآ إِلَّا رَجُلٌ يُرِيدُ أَن يَصُدَّكُمْ عَمَّا كَانَ يَعْبُدُ ءَابَآؤُكُمْ وَقَالُوا۟ مَا هَٰذَآ إِلَّآ إِفْكٌ مُّفْتَرًى وَقَالَ ٱلَّ
Arabic
٤٤ وما آتيناهم من كتب يدرسونها ۖ وما أرسلنا إليهم قبلك من نذير
বাংলা উচ্চারণ
৪৪ অমা য় আ-তাইনা-হুম্ মিন্ কুতুবিঁই ইয়াদ্রুসূনাহার্ অমা য় র্আসাল্না য় ইলাইহিম্ ক্বব্লাকা মিন্ নাযীর।
ইসলামিক ফাউন্ডেশন
৪৪ আমি ইহাদেরকে পূর্বে কোন কিতাব দেই নাই যাহা ইহারা অধ্যয়ন করিত এবং তোমার পূর্বে ইহাদের নিকট কোন সতর্ককারীও প্রেরণ করি নাই।
Word by word
٤٤ وَمَآ ءَاتَيْنَٰهُم مِّن كُتُبٍ يَدْرُسُونَهَا وَمَآ أَرْسَلْنَآ إِلَيْهِمْ قَبْلَكَ مِن نَّذِيرٍ
Arabic
٤٥ وكذب الذين من قبلهم وما بلغوا معشار ما آتيناهم فكذبوا رسلي ۖ فكيف كان نكير
বাংলা উচ্চারণ
৪৫ অকায্যা বাল্লাযীনা মিন্ ক্বব্লিহিম্ অমা-বালাগূ মি'শা-র মা য় আ-তাইনা-হুম্ ফাকায্যাবূ রুসুলী ফাকাইফা কা-না নার্কী।
ইসলামিক ফাউন্ডেশন
৪৫ ইহাদের পূর্ববর্তীরাও মিথ্যা আরোপ করিয়াছিল। উহাদেরকে আমি যাহা দিয়াছিলাম, ইহারা তাহার এক - দশমাংশও পায় নাই, তবুও উহারা আমার রাসূলদেরকে মিথ্যাবাদী বলিয়াছিল। ফলে কত ভয়ংকর হইয়াছিল আমার শাস্তি।
Word by word
٤٥ وَكَذَّبَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ وَمَا بَلَغُوا۟ مِعْشَارَ مَآ ءَاتَيْنَٰهُمْ فَكَذَّبُوا۟ رُسُلِى فَكَيْفَ كَانَ نَكِيرِ
Arabic
٤٦ ۞ قل إنما أعظكم بواحدة ۖ أن تقوموا لله مثنى وفرادى ثم تتفكروا ۚ ما بصاحبكم من جنة ۚ إن هو إلا نذير لكم بين يدي عذاب شديد
বাংলা উচ্চারণ
৪৬ কুল্ ইন্নামা য় আ'ইজুকুম্ বিওয়া-হিদাতিন্ আন্ তাক্বূমূ লিল্লা-হি মাছ্না-অফুর-দা ছুম্মা তাতাফাক্কারূ মা-বিছোয়া-হিবিকুম্ মিন্ জিন্নাহ্ ইন্ হুওয়া ইল্লা-নাযীরুল্লাকুম্ বাইনা ইয়াদাই 'আযা-বিন্ শাদীদ্।
ইসলামিক ফাউন্ডেশন
৪৬ বল, ‘আমি তোমাদেরকে একটি বিষয়ে উপদেশ দিতেছি : তোমরা আল্লাহ্ র উদ্দেশ্যে দুই - দুইজন অথবা এক - একজন করিয়া দাঁড়াও, অতঃপর তোমরা চিন্তা করিয়া দেখ - তোমাদের সঙ্গী আদৌ উন্মাদ নয়। সে তো আসন্ন কঠিন শাস্তি সম্পর্কে তোমাদের সতর্ককারী মাত্র।
Word by word
٤٦ قُلْ إِنَّمَآ أَعِظُكُم بِوَٰحِدَةٍ أَن تَقُومُوا۟ لِلَّهِ مَثْنَىٰ وَفُرَٰدَىٰ ثُمَّ تَتَفَكَّرُوا۟ مَا بِصَاحِبِكُم مِّن جِنَّةٍ إِنْ هُوَ إِلَّا نَذِيرٌ لَّكُم بَيْنَ يَدَىْ عَذَابٍ شَدِيدٍ
Arabic
٤٧ قل ما سألتكم من أجر فهو لكم ۖ إن أجري إلا على الله ۖ وهو على كل شيء شهيد
বাংলা উচ্চারণ
৪৭ কুল্ মা-সায়াল্তুকুম্ মিন্ আজরিন্ ফাহুওয়া লাকুম্ ইন্ আজ্ব্রিয়া ইল্লা-'আলাল্লা-হি অহুওয়া 'আলা- কুল্লি শাইয়িন্ শাহীদ্।
ইসলামিক ফাউন্ডেশন
৪৭ বল, ‘আমি তোমাদের নিকট কোন পারিশ্রমিক চাই না, তাহা তো তোমাদেরই ; আমার পুরস্কার তাে আছে আল্লাহ্ র নিকট এবং তিনি সর্ববিষয়ে দ্রষ্টা।’
Word by word
٤٧ قُلْ مَا سَأَلْتُكُم مِّنْ أَجْرٍ فَهُوَ لَكُمْ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَى ٱللَّهِ وَهُوَ عَلَىٰ كُلِّ شَىْءٍ شَهِيدٌ
Arabic
٤٨ قل إن ربي يقذف بالحق علام الغيوب
বাংলা উচ্চারণ
৪৮ কুল্ ইন্না রব্বী ইয়াক্ব যিফু বিল্হাক্ব ক্বি 'আল্লা- মুল্গুইয়ূব্।
ইসলামিক ফাউন্ডেশন
৪৮ বল, ‘আমার প্রতিপালক সত্যের দ্বারা অসত্যকে আঘাত করেন ; তিনি অদৃশ্যের পরিজ্ঞাতা।’
Word by word
٤٨ قُلْ إِنَّ رَبِّى يَقْذِفُ بِٱلْحَقِّ عَلَّٰمُ ٱلْغُيُوبِ
Arabic
٤٩ قل جاء الحق وما يبدئ الباطل وما يعيد
বাংলা উচ্চারণ
৪৯ কুল্ জ্বা - য়াল্ হাক্ব কুঅমা-ইয়ুব্দিয়ুল্ বা-ত্বিলু অমা-ইয়ু'ঈদ্।
ইসলামিক ফাউন্ডেশন
৪৯ বল, ‘সত্য আসিয়াছে এবং অসত্য না পারে নূতন কিছু সৃজন করিতে, আর না পারে পুনরাবৃত্তি করিতে।’
Word by word
٤٩ قُلْ جَآءَ ٱلْحَقُّ وَمَا يُبْدِئُ ٱلْبَٰطِلُ وَمَا يُعِيدُ
Arabic
٥٠ قل إن ضللت فإنما أضل على نفسي ۖ وإن اهتديت فبما يوحي إلي ربي ۚ إنه سميع قريب
বাংলা উচ্চারণ
৫০ কুল্ ইন্ দ্বোয়ালাল্তু ফাইন্নামা য় আদিল্লু 'আলা- নাফ্সী অ ইনিহ্ তাদাইতু ফাবিমা-ইয়ূহী য় ইলাইয়্যা রব্বী- ইন্নাহূ সামীউ'ন্ ক্বরীব্।
ইসলামিক ফাউন্ডেশন
৫০ বল, ‘আমি বিভ্রান্ত হইলে বিভ্রান্তির পরিণাম আমারই এবং যদি আমি সৎপথে থাকি তবে তাহা এইজন্য যে, আমার প্রতি আমার প্রতিপালক ওহী প্রেরণ করেন। তিনি সর্বশ্রোতা, সন্নিকট।’
Word by word
٥٠ قُلْ إِن ضَلَلْتُ فَإِنَّمَآ أَضِلُّ عَلَىٰ نَفْسِى وَإِنِ ٱهْتَدَيْتُ فَبِمَا يُوحِىٓ إِلَىَّ رَبِّىٓ إِنَّهُۥ سَمِيعٌ قَرِيبٌ
Arabic
٥١ ولو ترى إذ فزعوا فلا فوت وأخذوا من مكان قريب
বাংলা উচ্চারণ
৫১ অলাও তারা য় ইয্ ফাযি'ঊ ফালা-ফাওতা অউখিযূ মিম্ মাকা-নিন্ ক্বরীব্।
ইসলামিক ফাউন্ডেশন
৫১ তুমি যদি দেখিতে যখন ইহারা ভীত - বিহ্বল হইয়া পড়িবে, তখন ইহারা অব্যাহতি পাইবে না এবং ইহারা নিকটস্থ স্থান হইতে ধৃত হইবে,
Word by word
٥١ وَلَوْ تَرَىٰٓ إِذْ فَزِعُوا۟ فَلَا فَوْتَ وَأُخِذُوا۟ مِن مَّكَانٍ قَرِيبٍ
Arabic
٥٢ وقالوا آمنا به وأنى لهم التناوش من مكان بعيد
বাংলা উচ্চারণ
৫২ অক্ব-লূ য় আ-মান্না-বিহী অ আন্না-লাহুমুত্তানা-য়ুশু মিম্ মাকা-নিম্ বাঈ'দ্।
ইসলামিক ফাউন্ডেশন
৫২ এবং ইহারা বলিবে, ‘আমরা তাহাতে ঈমান আনিলাম।’ কিন্তু এত দূরবর্তী স্থান হইতে উহারা নাগাল পাইবে কিরূপে?
Word by word
٥٢ وَقَالُوٓا۟ ءَامَنَّا بِهِۦ وَأَنَّىٰ لَهُمُ ٱلتَّنَاوُشُ مِن مَّكَانٍۭ بَعِيدٍ
Arabic
٥٣ وقد كفروا به من قبل ۖ ويقذفون بالغيب من مكان بعيد
বাংলা উচ্চারণ
৫৩ অক্বদ্ কাফারূ বিহী মিন্ ক্বব্লু অ ইয়াক্ব ্যিফূনা বিল্গইবি মিম্ মাকা-নিম্ বা'ঈদ্।
ইসলামিক ফাউন্ডেশন
৫৩ উহারা তো পূর্বে তাহা প্রত্যাখ্যান করিয়াছিল ; উহারা দূরবর্তী স্থান হইতে অদৃশ্য বিষয়ে বাক্য ছুঁড়িয়া মারিত।
Word by word
٥٣ وَقَدْ كَفَرُوا۟ بِهِۦ مِن قَبْلُ وَيَقْذِفُونَ بِٱلْغَيْبِ مِن مَّكَانٍۭ بَعِيدٍ
Arabic
٥٤ وحيل بينهم وبين ما يشتهون كما فعل بأشياعهم من قبل ۚ إنهم كانوا في شك مريب
বাংলা উচ্চারণ
৫৪ অহীলা বাইনাহুম্ অবাইনা মা-ইয়াশ্তাহূনা কামা ফু'ইলা বিআশ্ইয়া-'ইহিম্ মিন্ ক্বব্ল্ ইন্নাহুম্ কা-নূ ফী শাক্কিম্ মুরীব্।
ইসলামিক ফাউন্ডেশন
৫৪ ইহাদের ও ইহাদের বাসনার মধ্যে অন্তরাল করা হইয়াছে, যেমন পূর্বে করা হইয়াছিল ইহাদের সমপন্থীদের ক্ষেত্রে। উহারা ছিল বিভ্রান্তিকর সন্দেহের মধ্যে।
Word by word
٥٤ وَحِيلَ بَيْنَهُمْ وَبَيْنَ مَا يَشْتَهُونَ كَمَا فُعِلَ بِأَشْيَاعِهِم مِّن قَبْلُ إِنَّهُمْ كَانُوا۟ فِى شَكٍّ مُّرِيبٍۭ
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report