بسم الله الرحمن الرحيم لا أقسم بيوم القيامة
বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম লা য় উকসিমু বিইয়াওমিল্ ক্বিয়া-মাতি।
আমি শপথ করিতেছি কিয়ামত দিবসের,
আমি কসম করছি কিয়ামতের দিনের!
Chapter 75, 40 verses
بسم الله الرحمن الرحيم لا أقسم بيوم القيامة
বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম লা য় উকসিমু বিইয়াওমিল্ ক্বিয়া-মাতি।
আমি শপথ করিতেছি কিয়ামত দিবসের,
আমি কসম করছি কিয়ামতের দিনের!
ولا أقسم بالنفس اللوامة
অলা য় উকসিমু বিন্নাফ্সিল্ লাওয়্যা-মাহ্।
আরও শপথ করিতেছি তিরস্কারকারী আত্মার।
আমি আরো কসম করছি আত্ম-ভৎর্সনাকারী আত্মার!
أيحسب الإنسان ألن نجمع عظامه
আইয়াহ্সাবুল্ ইন্সা-নু আল্লান্ নাজমা'আ ই'জোয়া-মাহ্।
মানুষ কি মনে করে যে, আমি তাহার অস্থিসমূহ একত্র করিতে পারিব না?
মানুষ কি মনে করে যে, আমি কখনই তার অস্থিসমূহ একত্র করব না?
بلى قادرين على أن نسوي بنانه
বালা-ক্ব-দিরীনা 'আলা য় আন্ নুসাওয়্যিয়া বানা-নাহ্।
বস্তুত আমি উহার অঙ্গুলীর অগ্রভাগ পর্যন্ত পুনবিন্যস্ত করিতে সক্ষম।
হ্যাঁ, আমি তার আংগুলের অগ্রভাগসমূহও পুনর্বিন্যস্ত করতে সক্ষম।
بل يريد الإنسان ليفجر أمامه
বাল্ ইয়ুরীদুল্ ইন্সা-নু লিইয়াফ্জুরা আমা-মাহ্।
তবুও মানুষ তাহার ভবিষ্যতেও পাপাচার করিতে চায়।
বরং মানুষ চায় ভবিষ্যতেও পাপাচার করতে।
يسأل أيان يوم القيامة
ইয়াস্য়ালু আইইয়া-না ইয়াওমুল্ ক্বিয়ামাহ্।
সে প্রশ্ন করে, ‘কখন কিয়ামত দিবস আসিবে?’
সে প্রশ্ন করে, ‘কবে কিয়ামতের দিন’?
فإذا برق البصر
ফাইযা-বারিক্বল্ বাছোর্য়া।
যখন চক্ষু স্থির হইয়া যাইবে,
যখন চক্ষু হতচকিত হবে।
وخسف القمر
অখসাফাল্ ক্বর্মা।
এবং চন্দ্র হইয়া পড়িবে জ্যোতিহীন,
আর চাঁদ কিরণহীন হবে,
وجمع الشمس والقمر
অজুমি'আশ্ শাম্সু অল্ ক্বর্মা।
যখন সূর্য ও চন্দ্রকে একত্র করা হইবে -
আর চাঁদ ও সূর্যকে একত্র করা হবে।
يقول الإنسان يومئذ أين المفر
ইয়াকুলুল্ ইন্সা-নু ইয়াওমায়িযিন্ আইনাল্ মার্ফা।
সেদিন - মানুষ বলিবে, ‘আজ পালাইবার স্থান কোথায়?’
সেদিন মানুষ বলবে, ‘পালাবার স্থান কোথায়’?
كلا لا وزر
কাল্লা-লা- অর্যা।
না, কোন আশ্রয়স্থল নাই।
না, কোন আশ্রয়স্থল নেই।
إلى ربك يومئذ المستقر
ইলা-রব্বিকা ইয়াওমায়িযিনিল্ মুস্তার্ক্বা।
সেদিন ঠাঁই হইবে তোমার প্রতিপালকেরই নিকট।
ঠাঁই শুধু সেদিন তোমার রবের নিকট।
ينبأ الإنسان يومئذ بما قدم وأخر
ইয়ুনাব্বায়ুল্ ইন্সা-নু ইয়াওমায়িযিম্ বিমা-ক্বাদ্দামা অআর্খ্খ।
সেদিন মানুষকে অবহিত করা হইবে সে কী অগ্রে পাঠাইয়াছে ও কী পশ্চাতে রাখিয়া গিয়াছে।
সেদিন মানুষকে অবহিত করা হবে কী সে অগ্রে পাঠিয়েছিল এবং পশ্চাতে পাঠিয়েছিল।
بل الإنسان على نفسه بصيرة
বালিল্ ইন্সা-নু 'আলা-নাফ্সিহী বাছীরতুঁও।
বস্তুত মানুষ নিজের সম্বন্ধে সম্যক অবগত,
বরং মানুষ তার নিজের উপর দৃষ্টিমান।
ولو ألقى معاذيره
অলাও আল্ক্ব-মা'আযীরহ্।
যদিও সে নানা অজুহাতের অবতারণা করে।
যদিও সে নানা অজুহাত পেশ করে থাকে।
لا تحرك به لسانك لتعجل به
লা-তুর্হারিক্ বিহী লিসা-নাকা লিতা'জ্বালা বিহ্।
তাড়াতাড়ি ওহী আয়ত্ত করিবার জন্য তুমি তোমার জিহ্বা উহার সঙ্গে সঞ্চালন করিও না।
কুরআন তাড়াতাড়ি আয়ত্ত করার উদ্দেশ্যে তুমি তোমার জিহবাকে দ্রুত আন্দোলিত করো না।
إن علينا جمعه وقرآنه
ইন্না 'আলাইনা- জ্বাম্'আহূ অ কুরআ-নাহ্।
ইহা সংরক্ষণ ও পাঠ করাইবার দায়িত্ব আমারই।
নিশ্চয়ই এর সংরক্ষণ ও পাঠ আমার দায়িত্বে।
فإذا قرأناه فاتبع قرآنه
ফাইযা-ক্বার”না-হু ফাত্তাবি' কুরআ-নাহ্।
সুতরাং যখন আমি উহা পাঠ করি তুমি সেই পাঠের অনুসরণ কর,
অতঃপর যখন আমি তা পাঠ করি তখন তুমি তার পাঠের অনুসরণ কর।
ثم إن علينا بيانه
ছুম্মা ইন্না 'আলাইনা- বাইয়া-নাহ্।
অতঃপর ইহার বিশদ ব্যাখ্যার দায়িত্ব আমারই।
তারপর তার বর্ণনার দায়িত্ব আমারই।
كلا بل تحبون العاجلة
কাল্লা-বাল্ তুহিব্বূনাল্ 'আ-জ্বিলাহ্।
না, তোমরা প্রকৃতপক্ষে পার্থিব জীবনকে ভালবাস;
কখনো না, বরং তোমরা দুনিয়ার জীবনকে ভালবাস।
وتذرون الآخرة
অতাযারূনাল্ আ-খিরাহ্।
এবং আখিরাতকে উপেক্ষা কর।
আর তোমরা ছেড়ে দিচ্ছ আখিরাতকে।
وجوه يومئذ ناضرة
উজু হুঁই ইয়াওমায়িযিন্ না-দ্বিরাহ্।
সেদিন কোন কোন মুখমণ্ডল উজ্জ্বল হইবে,
সেদিন কতক মুখমন্ডল হবে হাস্যোজ্জ্বল।
إلى ربها ناظرة
ইলা-রব্বিহা- না -জিরাহ্।
তাহারা তাহাদের প্রতিপালকের দিকে তাকাইয়া থাকিবে।
তাদের রবের প্রতি দৃষ্টিনিক্ষেপকারী।
ووجوه يومئذ باسرة
অ উজুহুইঁ ইয়াওমায়িযিম্ বা-সিরহ্।
কোন কোন মুখমণ্ডল হইয়া পড়িবে বিবর্ণ,
আর সেদিন অনেক মুখমন্ডল হবে বিবর্ণ-বিষন্ন।
تظن أن يفعل بها فاقرة
তাজুন্নূ আইঁ ইয়ুফ্'আলা বিহা-ফা-ক্বিরহ্।
আশংকা করিবে যে, এক ধ্বংসকারী বিপর্যয় তাহাদের উপর আপতিত হইবে।
তারা ধারণা করবে যে, এক বিপর্যয় তাদের উপর আপতিত করা হবে।
كلا إذا بلغت التراقي
কাল্লা য় ইযা-বালাগতিত্তারা-ক্বিইয়া।
কখনো নয়, যখন প্রাণ কণ্ঠাগত হইবে,
কখনই না, যখন প্রাণ কণ্ঠাগত হবে।
وقيل من ۜ راق
অক্বীলা মান্ রাক্বিঁন।
এবং বলা হইবে, ‘কে তাহাকে রক্ষা করিবে?’
আর বলা হবে, ‘কে তাকে বাঁচাবে’?
وظن أنه الفراق
অজোয়ান্না আন্নাহুল্ ফিরা-কু।
তখন তাহার প্রত্যয় হইবে যে, ইহা বিদায়ক্ষণ।
আর সে মনে করবে, এটিই বিদায়ক্ষণ।
والتفت الساق بالساق
অল্ তাফ্ফাতিস্ সা-কু বিস্সা-ক্বি।
এবং পায়ের সঙ্গে পা জড়াইয়া যাইবে।
আর পায়ের গোছার সংগে পায়ের গোছা জড়িয়ে যাবে।
إلى ربك يومئذ المساق
ইলা-রব্বিকা ইয়াওমায়িযিনিল্ মাসা-ক্ব্।
সেই দিন তোমার প্রভুর নিকট সমস্ত কিছু প্রত্যানীত হইবে।
সেদিন তোমার রবের কাছেই সকলকে হাঁকিয়ে নেয়া হবে।
فلا صدق ولا صلى
ফালা-ছোয়াদ্দাক্ব অলা-ছোয়াল্লা-।
সে বিশ্বাস করে নাই এবং আদায় করে নাই।
সুতরাং সে বিশ্বাসও করেনি এবং সালাতও আদায় করেনি।
ولكن كذب وتولى
অলা-কিন্ কায্যাবা অতাওয়াল্লা-।
বরং সে সত্য প্রত্যাখ্যান করিয়াছিল ও মুখ ফিরাইয়া লইয়াছিল।
বরং সে সত্য প্রত্যাখ্যান করেছিল এবং ফিরে গিয়েছিল।
ثم ذهب إلى أهله يتمطى
ছুম্মা যাহাবা ইলা য় আহ্লিহী ইয়াতাম্মাত্ত্বোয়া-।
অতঃপর সে তাহার পরিবার - পরিজনের নিকট ফিরিয়া গিয়াছিল দম্ভভরে,
তারপর সে দম্ভভরে পরিবার-পরিজনের কাছে চলে গিয়েছিল।
أولى لك فأولى
আওলা-লাকা ফাআওলা-।
দুর্ভোগ তোমার জন্য, দুর্ভোগ!
দুর্ভোগ তোমার জন্য এবং দুর্ভোগ!
ثم أولى لك فأولى
ছুম্মা আওলা-লাকা ফাআওলা-।
আবার দুর্ভোগ তোমার জন্য, দুর্ভোগ!
তারপরও দুর্ভোগ তোমার জন্য এবং দুর্ভোগ!
أيحسب الإنسان أن يترك سدى
আইয়াহ্সাবুল্ ইন্সা-নু আইঁ ইয়ুত্রাকা সুদা।
মানুষ কি মনে করে যে, তাহাকে নিরর্থক ছাড়িয়া দেওয়া হইবে?
মানুষ কি মনে করে যে, তাকে এমনি ছেড়ে দেয়া হবে?
ألم يك نطفة من مني يمنى
আলাম্ ইয়াকু নুতফাতাম্ মিম্ মানিয়্যিঁই ইয়ুম্না-।
সে কি স্খলিত শুক্রবিন্দু ছিল না?
সে কি বীর্যের শুক্রবিন্দু ছিল না যা স্খলিত হয়?
ثم كان علقة فخلق فسوى
ছুম্মা কা-না 'আলাক্বাতান্ ফাখলাক্ব ফাসাওয়অ-।
অতঃপর সে ‘আলাকায় পরিণত হয়। তারপর তাহাকে আকৃতি দান করেন ও সুঠাম করেন।
অতঃপর সে ‘আলাকায় পরিণত হয়। তারপর তাকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন।
فجعل منه الزوجين الذكر والأنثى
ফাজ্বা'আলা মিন্হুয্ যাওজ্বাইনিয্ যাকারা অল্ উন্ছা-।
অতঃপর তিনি তাহা হইতে সৃষ্টি করেন যুগল - নর ও নারী।
অতঃপর তিনি তা থেকে সৃষ্টি করেন জোড়ায় জোড়ায় পুরুষ ও নারী।
أليس ذلك بقادر على أن يحيي الموتى
আলাইসা যা-লিকা বিক্ব-দিরিন্ 'আলা য় আইঁ ইয়ুহ্য়িইয়াল্ মাওতা-।
তবুও কি সেই স্রষ্টা মৃতকে পুনর্জীবিত করিতে সক্ষম নয়?
তিনি কি মৃতদের জীবিত করতে সক্ষম নন?