التكوير , choose another chapter
التكوير
Chapter 81, 29 verses
Arabic
বাংলা উচ্চারণ
ইসলামিক ফাউন্ডেশন
সমকালীন বাংলা
Arabic, with marks
Add book
List
Grid
About this chapter
? সূরা ৮১ — আত-তাকভীর এই সূরার ১৯ আয়াত থেকে একটা চমৎকার বিষয় এসেছে। এখানে আল্লাহ পবিত্র কুরআনের বাণীগুলোকে সম্মানিত রাসূলের বাণী হিসেবেও বলেছেন। এই অংশ নিয়ে অনেক বুঝার ও গবেষণার সুযোগ রয়েছে।
Arabic
١ بسم الله الرحمن الرحيم إذا الشمس كورت
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম ইযাশ্ শাম্সু কুওওয়্যিরত্
ইসলামিক ফাউন্ডেশন
১ সূর্যকে যখন নিষ্প্রভ করা হইবে,
সমকালীন বাংলা
১
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; যখন সূর্য আবৃত হয়ে যাবে,
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ إِذَا الشَّمْسُ كُوِّرَتْ
Arabic
٢ وإذا النجوم انكدرت
বাংলা উচ্চারণ
২ অইযান্নুজু মুন্ কাদারত্
ইসলামিক ফাউন্ডেশন
২ যখন নক্ষত্ররাজি খসিয়া পড়িবে,
সমকালীন বাংলা
২
এবং যখন নক্ষত্রগুলো ম্লান হয়ে পড়বে,
Arabic, with marks
٢ وَإِذَا النُّجُومُ انكَدَرَتْ
Arabic
٣ وإذا الجبال سيرت
বাংলা উচ্চারণ
৩ অ ইযাল্ জ্বিবা-লু সুইয়্যিরত্
ইসলামিক ফাউন্ডেশন
৩ পর্বতসমূহকে যখন চলমান করা হইবে,
সমকালীন বাংলা
৩ এবং যখন পাহাড়গুলোকে চলমান করা হবে,
Arabic, with marks
٣ وَإِذَا الْجِبَالُ سُيِّرَتْ
Arabic
٤ وإذا العشار عطلت
বাংলা উচ্চারণ
৪ অ ইযাল্ ই'শা-রু 'উতত্বি'লাত্।
ইসলামিক ফাউন্ডেশন
৪ যখন পূর্ণ - গর্ভা উষ্ট্রী উপেক্ষিত হইবে,
সমকালীন বাংলা
৪ এবং যখন দশমাসের গর্ভবতী উষ্ট্রীগুলো উপেক্ষিত হবে,
Arabic, with marks
٤ وَإِذَا الْعِشَارُ عُطِّلَتْ
Arabic
٥ وإذا الوحوش حشرت
বাংলা উচ্চারণ
৫ অ ইযাল্ উহূশু হুশিরত্।
ইসলামিক ফাউন্ডেশন
৫ যখন বন্য পশু একত্র করা হইবে,
সমকালীন বাংলা
৫ এবং যখন বন্য প্রাণীদের একত্র করা হবে,
Arabic, with marks
٥ وَإِذَا الْوُحُوشُ حُشِرَتْ
Arabic
٦ وإذا البحار سجرت
বাংলা উচ্চারণ
৬ অ ইযাল্ বিহা-রু সুজ্বজ্বিরত্।
ইসলামিক ফাউন্ডেশন
৬ সমুদ্র যখন স্ফীত করা হইবে,
সমকালীন বাংলা
৬ এবং যখন সমুদ্রসমূহ প্রজ্বলিত করা হবে,
Arabic, with marks
٦ وَإِذَا الْبِحَارُ سُجِّرَتْ
Arabic
٧ وإذا النفوس زوجت
বাংলা উচ্চারণ
৭ অ ইযান্নুফূসু যুওওয়িজ্বাত্।
ইসলামিক ফাউন্ডেশন
৭ দেহে যখন আত্মা পুনঃসংযোজিত হইবে,
সমকালীন বাংলা
৭ এবং যখন প্রাণসমূহকে যুক্ত করা হবে,
Noteএবং যখন প্রাণসমূহকে (দেহের সাথে) যুক্ত হবে,
Arabic, with marks
٧ وَإِذَا النُّفُوسُ زُوِّجَتْ
Arabic
٨ وإذا الموءودة سئلت
বাংলা উচ্চারণ
৮ অইযাল্ মাওয়ূদাতু সুয়িলাত্।
ইসলামিক ফাউন্ডেশন
৮ যখন জীবন্ত সমাধিস্থ কন্যাকে জিজ্ঞাসা করা হইবে,
সমকালীন বাংলা
৮ এবং যখন জীবন্ত কবরস্থ কন্যাশিশুকে জিজ্ঞেস করা হবে,
Arabic, with marks
٨ وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ
বাংলা উচ্চারণ
৯ বিআইয়্যি যাম্বিন্ কুতিলাত্।
ইসলামিক ফাউন্ডেশন
৯ কী অপরাধে উহাকে হত্যা করা হইয়াছিল?
সমকালীন বাংলা
৯ কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল?
Arabic, with marks
٩ بِأَيِّ ذَنبٍ قُتِلَتْ
Arabic
١٠ وإذا الصحف نشرت
বাংলা উচ্চারণ
১০ অইযাছ্ ছুহুফু নুশিরাত্।
ইসলামিক ফাউন্ডেশন
১০ যখন ‘আমলনামা উন্মোচিত হইবে,
সমকালীন বাংলা
১০ এবং যখন আমলনামাসমূহ খোলা হবে,
Arabic, with marks
١٠ وَإِذَا الصُّحُفُ نُشِرَتْ
Arabic
١١ وإذا السماء كشطت
বাংলা উচ্চারণ
১১ অইযাস্ সামা-য়ু কুশিত্বোয়াত্
ইসলামিক ফাউন্ডেশন
১১ যখন আকাশের আবরণ অপসারিত হইবে,
সমকালীন বাংলা
১১ এবং যখন আকাশ সরিয়ে নেওয়া হবে,
Arabic, with marks
١١ وَإِذَا السَّمَاءُ كُشِطَتْ
Arabic
١٢ وإذا الجحيم سعرت
বাংলা উচ্চারণ
১২ অ ইযাল্ জ্বাহীমু সু'ই'রত্।
ইসলামিক ফাউন্ডেশন
১২ জাহান্নামের অগ্নি যখন উদ্দীপিত করা হইবে,
সমকালীন বাংলা
১২ এবং যখন জাহিম প্রজ্জ্বলিত করা হবে,
Arabic, with marks
١٢ وَإِذَا الْجَحِيمُ سُعِّرَتْ
Arabic
١٣ وإذا الجنة أزلفت
বাংলা উচ্চারণ
১৩ অইযাল্ জ্বান্নাতু উয্লিফাত্।
ইসলামিক ফাউন্ডেশন
১৩ এবং জান্নাত যখন সমীপবর্তী করা হইবে,
সমকালীন বাংলা
১৩ এবং যখন বেহেশত নিকটবর্তী করা হবে,
Arabic, with marks
١٣ وَإِذَا الْجَنَّةُ أُزْلِفَتْ
Arabic
١٤ علمت نفس ما أحضرت
বাংলা উচ্চারণ
১৪ 'আলিমাত্ নাফ্সুম্ মা য় আহ্দ্বোয়ারত্।
ইসলামিক ফাউন্ডেশন
১৪ তখন প্রত্যেক ব্যক্তিই জানিবে সে কী লইয়া আসিয়াছে।
সমকালীন বাংলা
১৪ তখন প্রত্যেক প্রাণ জানতে পারবে, সে কী নিয়ে এসেছে,
Arabic, with marks
١٤ عَلِمَتْ نَفْسٌ مَّا أَحْضَرَتْ
Arabic
١٥ فلا أقسم بالخنس
বাংলা উচ্চারণ
১৫ ফালা য় উকসিমু বিল্ খুন্নাসিল্
ইসলামিক ফাউন্ডেশন
১৫ আমি শপথ করি পশ্চাদপসরণকারী নক্ষত্রের,
সমকালীন বাংলা
১৫ অতএব আমি শপথ করছি সরে যাওয়া নক্ষত্রগুলোর,
Arabic, with marks
١٥ فَلَا أُقْسِمُ بِالْخُنَّسِ
বাংলা উচ্চারণ
১৬ জ্বাওয়া রিল্ কুন্নাসি।
ইসলামিক ফাউন্ডেশন
১৬ যাহা প্রত্যাগমন করে ও অদৃশ্য হয়,
সমকালীন বাংলা
১৬ যেগুলো চলমান ও অদৃশ্য হয়,
Arabic, with marks
١٦ الْجَوَارِ الْكُنَّسِ
Arabic
١٧ والليل إذا عسعس
বাংলা উচ্চারণ
১৭ অল্লাইলি ইযা- 'আস্'আসা।
ইসলামিক ফাউন্ডেশন
১৭ শপথ নিশার যখন উহার অবসান হয়
সমকালীন বাংলা
১৭ এবং রাতের, যখন তা বিদায় নেয়,
Arabic, with marks
١٧ وَاللَّيْلِ إِذَا عَسْعَسَ
Arabic
١٨ والصبح إذا تنفس
বাংলা উচ্চারণ
১৮ অছ্ ছুব্হি ইযা-তানাফ্ফাসা
ইসলামিক ফাউন্ডেশন
১৮ আর ঊষার, যখন উহার আবির্ভাব হয়,
সমকালীন বাংলা
১৮ এবং সকালের, যখন তা শ্বাস নেয়,
Arabic, with marks
١٨ وَالصُّبْحِ إِذَا تَنَفَّسَ
Arabic
١٩ إنه لقول رسول كريم
বাংলা উচ্চারণ
১৯ ইন্নাহূ লাক্বওলু রসূলিন্ ক্বরীমিন্।
ইসলামিক ফাউন্ডেশন
১৯ নিশ্চয়ই এই কুরআন সম্মানিত বার্তাবহের আনীত বাণী
সমকালীন বাংলা
১৯ নিশ্চয়ই এটি এক সম্মানিত রাসূলের বাণী,
Arabic, with marks
١٩ إِنَّهُ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ
Arabic
٢٠ ذي قوة عند ذي العرش مكين
বাংলা উচ্চারণ
২০ যী কুওয়্যাতিন্ 'ইন্দা যিল্'র্আশি মাকীনিম্।
ইসলামিক ফাউন্ডেশন
২০ যে সামর্থ্যশালী, আরশের মালিকের নিকট মর্যাদাসম্পন্ন,
সমকালীন বাংলা
২০ শক্তির অধিকারী, আরশের অধিপতির নিকট মর্যাদাসম্পন্ন,
Arabic, with marks
٢٠ ذِي قُوَّةٍ عِندَ ذِي الْعَرْشِ مَكِينٍ
বাংলা উচ্চারণ
২১ মুত্বোয়া-'ইন্ ছুম্মা-আমীন্।
ইসলামিক ফাউন্ডেশন
২১ যাহাকে সেখানে মান্য করা হয়, যে বিশ্বাসভাজন।
সমকালীন বাংলা
২১ সেখানে আনুগত্যপ্রাপ্ত ও বিশ্বস্ত,
Arabic, with marks
٢١ مُّطَاعٍ ثَمَّ أَمِينٍ
Arabic
٢٢ وما صاحبكم بمجنون
বাংলা উচ্চারণ
২২ অমা-ছোয়া-হিবুকুম্ বিমাজ্ব্নূ ন্।
ইসলামিক ফাউন্ডেশন
২২ আর তোমাদের সাথী উন্মাদ নয়,
সমকালীন বাংলা
২২ আর তোমাদের সাথী উন্মাদ নয়,
Arabic, with marks
٢٢ وَمَا صَاحِبُكُم بِمَجْنُونٍ
Arabic
٢٣ ولقد رآه بالأفق المبين
বাংলা উচ্চারণ
২৩ অলাক্বদ্ রয়া-হু বিল্ উফুক্বিল্ মুবীন্।
ইসলামিক ফাউন্ডেশন
২৩ সে তো তাহাকে স্পষ্ট দিগন্তে দেখিয়াছে,
সমকালীন বাংলা
২৩ আর নিশ্চয়ই সে তাকে সুস্পষ্ট দিগন্তে দেখেছে,
Arabic, with marks
٢٣ وَلَقَدْ رَآهُ بِالْأُفُقِ الْمُبِينِ
Arabic
٢٤ وما هو على الغيب بضنين
বাংলা উচ্চারণ
২৪ অমা-হুওয়া 'আলাল্ গইবি বিদ্বোয়ানীন্
ইসলামিক ফাউন্ডেশন
২৪ সে অদৃশ্য বিষয় সম্পর্কে কৃপণ নয়।
সমকালীন বাংলা
২৪ এবং সে অদৃশ্য বিষয় নিয়ে কৃপণ নয়,
Arabic, with marks
٢٤ وَمَا هُوَ عَلَى الْغَيْبِ بِضَنِينٍ
Arabic
٢٥ وما هو بقول شيطان رجيم
বাংলা উচ্চারণ
২৫ অমা-হুওয়া বিক্বওলি শাইত্বোয়া-র্নি রজ্বীমিন্
ইসলামিক ফাউন্ডেশন
২৫ এবং ইহা অভিশপ্ত শয়তানের বাক্য নয়।
সমকালীন বাংলা
২৫ এবং এটি বিতাড়িত শয়তানের বাণী নয়,
Arabic, with marks
٢٥ وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَانٍ رَّجِيمٍ
বাংলা উচ্চারণ
২৬ ফাআইনা তায্হাবূন্।
ইসলামিক ফাউন্ডেশন
২৬ সুতরাং তোমরা কোথায় চলিয়াছ?
সমকালীন বাংলা
২৬ ৮১–২৬ : অতঃপর তোমরা কোথায় যাচ্ছো?
Arabic, with marks
٢٦ فَأَيْنَ تَذْهَبُونَ
Arabic
٢٧ إن هو إلا ذكر للعالمين
বাংলা উচ্চারণ
২৭ ইন্ হুওয়া ইল্লা-যিক্রুল লিল্ 'আ-লামীনা
ইসলামিক ফাউন্ডেশন
২৭ ইহা তো শুধু বিশ্বজগতের জন্য উপদেশ,
সমকালীন বাংলা
২৭ এটি বিশ্বজগতের জন্য উপদেশ ছাড়া কিছু নয়,
Arabic, with marks
٢٧ إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَالَمِينَ
Arabic
٢٨ لمن شاء منكم أن يستقيم
বাংলা উচ্চারণ
২৮ লিমান্ শা-য়া মিন্কুম্ আইঁ ইয়াস্তাক্বীম্।
ইসলামিক ফাউন্ডেশন
২৮ তোমাদের মধ্যে যে সরল পথে চলিতে চায়, তাহার জন্য।
সমকালীন বাংলা
২৮ তোমাদের মধ্যে যে সরল পথে চলতে চায় তার জন্য,
Arabic, with marks
٢٨ لِمَن شَاءَ مِنكُمْ أَن يَسْتَقِيمَ
Arabic
٢٩ وما تشاءون إلا أن يشاء الله رب العالمين
বাংলা উচ্চারণ
২৯ অমা-তাশা-য়ূনা ইল্লা য় আইঁ ইয়াশা-য়াল্লা-হু রব্বুল্ 'আ-লামীন্ ।
ইসলামিক ফাউন্ডেশন
২৯ তোমরা ইচ্ছা করিবে না যদি জগতসমূহের প্রতিপালক আল্লাহ্ ইচ্ছা না করেন।
সমকালীন বাংলা
২৯ আর তোমরা ইচ্ছা করবে না, যদি না আল্লাহ —বিশ্বজগতের প্রতিপালক—ইচ্ছা করেন।
Arabic, with marks
٢٩ وَمَا تَشَاءُونَ إِلَّا أَن يَشَاءَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report