الفرقان , choose another chapter
الفرقان
Chapter 25, 77 verses
Arabic
বাংলা উচ্চারণ
মুহিউদ্দীন খান
Add book
List
Grid
Arabic
١ بسم الله الرحمن الرحيم تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম তাবা-রকাল্লাযী নায্যালাল্ র্ফুক্ব-না 'আলা-আব্দ্বিহী লিইয়াকূনা লিল্'আ-লামীনা নাযীর-।
মুহিউদ্দীন খান
১ পরম কল্যাণময় তিনি যিনি তাঁর বান্দার প্রতি ফয়সালার গ্রন্থ অবর্তীণ করেছেন, যাতে সে বিশ্বজগতের জন্যে সতর্ককারী হয়,।
Arabic
٢ الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا
বাংলা উচ্চারণ
২ নিল্লাযী লাহূ মুল্কুস্ সামা-ওয়া-তি অল্র্আদ্বি অলাম্ ইয়াত্তাখিয্ অলাদাঁও অলাম্ ইয়াকুল্লাহূ শারীকুন্ ফিল্ মুল্কি অ খলাক্ব কুল্লা শাইয়িন্ ফাক্বদ্দারহূ তাক্বদীর-।
মুহিউদ্দীন খান
২ তিনি হলেন যাঁর রয়েছে নভোমন্ডল ও ভূমন্ডলের রাজত্ব। তিনি কোন সন্তান গ্রহণ করেননি। রাজত্বে তাঁর কোন অংশীদার নেই। তিনি প্রত্যেক বস্তু সৃষ্টি করেছেন, অতঃপর তাকে শোধিত করেছেন পরিমিতভাবে।
Arabic
٣ واتخذوا من دونه آلهة لا يخلقون شيئا وهم يخلقون ولا يملكون لأنفسهم ضرا ولا نفعا ولا يملكون موتا ولا حياة ولا نشورا
বাংলা উচ্চারণ
৩ অত্তাখযূ মিন্ দূনিহী য় আ-লিহাতা ল্লা-ইয়াখ্লুকুনা শাইয়াঁও অহুম্ ইয়ুখ্লাকুনা অলা-ইয়াম্লিকূনা লিআন্ফুসিহিম্ দ্বোর্য়ারঁও অলা-নাফ্আঁও অলা- ইয়াম্লিকূনা মাওতাঁও অলা-হাইয়া-তাঁও অলা-নুশূর-।
মুহিউদ্দীন খান
৩ তারা তাঁর পরিবর্তে কত উপাস্য গ্রহণ করেছে, যারা কিছুই সৃষ্টি করে না এবং তারা নিজেরাই সৃষ্ট এবং নিজেদের ভালও করতে পারে না, মন্দও করতে পারে না এবং জীবন, মরণ ও পুনরুজ্জীবনের ও তারা মালিক নয়।
Arabic
٤ وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه وأعانه عليه قوم آخرون ۖ فقد جاءوا ظلما وزورا
বাংলা উচ্চারণ
৪ অক্ব-লাল্ লাযীনা কাফারূ য় ইন্হা-যা য় ইল্লা য় ইফ্কুনিফ্ তার-হু অ আ'আ-নাহূ 'আলাইহি ক্বওমুন্ আ-খারূনা ফাক্বদ্ জা-য়ূ জুল্মাঁও অযূর-।
মুহিউদ্দীন খান
৪ কাফেররা বলে, এটা মিথ্যা বৈ নয়, যা তিনি উদ্ভাবন করেছেন এবং অন্য লোকেরা তাঁকে সাহায্য করেছে। অবশ্যই তারা অবিচার ও মিথ্যার আশ্রয় নিয়েছে।
Arabic
٥ وقالوا أساطير الأولين اكتتبها فهي تملى عليه بكرة وأصيلا
বাংলা উচ্চারণ
৫ অ ক্ব-লূ য় আসা-ত্বীরুল্ আউয়্যালীনাক্ তাতাবাহা-ফাহিয়া তুম্লা-'আলাইহি বুক্রতাঁও অআছীলা-।
মুহিউদ্দীন খান
৫ তারা বলে, এগুলো তো পুরাকালের রূপকথা, যা তিনি লিখে রেখেছেন। এগুলো সকাল - সন্ধ্যায় তাঁর কাছে শেখানো হয়।
Arabic
٦ قل أنزله الذي يعلم السر في السماوات والأرض ۚ إنه كان غفورا رحيما
বাংলা উচ্চারণ
৬ কুল্ আন্যালাহু ল্লাযী ইয়া'লামুস্ র্সির ফিস্ সামা-ওয়া-তি অল্ র্আদ্ব্ ইন্নাহূ কা-না গফূর্রা রহীমা-।
মুহিউদ্দীন খান
৬ বলুন, একে তিনিই অবতীর্ণ করেছেন, যিনি নভোমন্ডল ও ভূমন্ডলের গোপন রহস্য অবগত আছেন। তিনি ক্ষমাশীল, মেহেরবান।
Arabic
٧ وقالوا مال هذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق ۙ لولا أنزل إليه ملك فيكون معه نذيرا
বাংলা উচ্চারণ
৭ অ ক্ব-লূ মা-লি হা-র্যা রসূলি ইয়াকুলুত্ব্ ত্বোয়া'আ-মা অইয়াম্শী ফিল্ আস্ওয়া-ক্ব লাওলা য় উন্যিলা ইলাইহি মালাকুন্ ফাইয়াকূনা মা'আহূ নাযীর-।
মুহিউদ্দীন খান
৭ তারা বলে, এ কেমন রসূল যে, খাদ্য আহার করে এবং হাটে - বাজারে চলাফেরা করে? তাঁর কাছে কেন কোন ফেরেশতা নাযিল করা হল না যে, তাঁর সাথে সতর্ককারী হয়ে থাকত?
Arabic
٨ أو يلقى إليه كنز أو تكون له جنة يأكل منها ۚ وقال الظالمون إن تتبعون إلا رجلا مسحورا
বাংলা উচ্চারণ
৮ আও ইয়ুল্ক্ব য় ইলাইহি কান্যুন্ আও তাকূনু লাহূ জ্বান্নাতুঁই ইয়াকুলূ মিন্হা- অক্ব-লাজ্ জোয়া-লিমূনা ইন্ তাত্তাবি'ঊ না ইল্লা-রাজুলাম্ মাস্হূর-।
মুহিউদ্দীন খান
৮ অথবা তিনি ধন - ভান্ডার প্রাপ্ত হলেন না কেন, অথবা তাঁর একটি বাগান হল না কেন, যা থেকে তিনি আহার করতেন? জালেমরা বলে, তোমরা তো একজন জাদুগ্রস্ত ব্যক্তিরই অনুসরণ করছ।
Arabic
٩ انظر كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون سبيلا
বাংলা উচ্চারণ
৯ উর্ন্জু কাইফা দ্বোয়ারাবূ লাকাল্ আম্ছা-লা ফাদ্বোয়াল্ল ূ ফালা-ইয়াস্তাত্বী'ঊনা সাবীলা-।
মুহিউদ্দীন খান
৯ দেখুন, তারা আপনার কেমন দৃষ্টান্ত বর্ণনা করে! অতএব তারা পথভ্রষ্ট হয়েছে, এখন তারা পথ পেতে পারে না।
Arabic
١٠ تبارك الذي إن شاء جعل لك خيرا من ذلك جنات تجري من تحتها الأنهار ويجعل لك قصورا
বাংলা উচ্চারণ
১০ তাবা-রকাল্লাযী¡ য় ইন্ শা-য়া জ্বা'আলা লাকা খইরম্ মিন্ যা-লিকা জ্বান্না-তিন্ তাজরী মিন্ তাহ্তিহাল্ আন্হা-রু অইয়াজ'আল্ লাকা কুছূরা-।
মুহিউদ্দীন খান
১০ কল্যানময় তিনি, যিনি ইচ্ছা করলে আপনাকে তদপেক্ষা উত্তম বস্তু দিতে পারেন - বাগ - বাগিচা, যার তলদেশে নহর প্রবাহিত হয় এবং দিতে পারেন আপনাকে প্রাসাদসমূহ।
Arabic
١١ بل كذبوا بالساعة ۖ وأعتدنا لمن كذب بالساعة سعيرا
বাংলা উচ্চারণ
১১ বাল্ কায্যাবূ বিস্সা 'আতি অ আ'তাদ্না-লিমান্ কায্যাবা বিস্সা-'আতি সা'ঈর-।
মুহিউদ্দীন খান
১১ বরং তারা কেয়ামতকে অস্বীকার করে এবং যে কেয়ামতকে অস্বীকার করে, আমি তার জন্যে অগ্নি প্রস্তুত করেছি।
Arabic
١٢ إذا رأتهم من مكان بعيد سمعوا لها تغيظا وزفيرا
বাংলা উচ্চারণ
১২ ইযা-রায়াত্হুম্ মিম্ মাকা-নিম্ বা'ঈ দিন্ সামি'ঊ লাহা-তাগাইয়্যুজোয়াঁও অযাফীর-।
মুহিউদ্দীন খান
১২ অগ্নি যখন দূর থেকে তাদেরকে দেখবে, তখন তারা শুনতে পাবে তার গর্জন ও হুঙ্কার।
Arabic
١٣ وإذا ألقوا منها مكانا ضيقا مقرنين دعوا هنالك ثبورا
বাংলা উচ্চারণ
১৩ অইযা য় উল্ক্ব মিন্হা- মাকা-নান্ দ্বোয়াইয়্যিক্বাম্ মুর্ক্বরনীনা দা'আও হুনা-লিকা ছুবূর-।
মুহিউদ্দীন খান
১৩ যখন এক শিকলে কয়েকজন বাঁধা অবস্থায় জাহান্নামের কোন সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে, তখন সেখানে তারা মৃত্যুকে ডাকবে।
Arabic
١٤ لا تدعوا اليوم ثبورا واحدا وادعوا ثبورا كثيرا
বাংলা উচ্চারণ
১৪ লা-তাদ্'উল্ ইয়াওমা ছুবূরাঁও ওয়া-হিদাঁও অদ্'ঊ ছুবূরান্ কাছীর-।
মুহিউদ্দীন খান
১৪ বলা হবে, আজ তোমরা এক মৃত্যুকে ডেকো না অনেক মৃত্যুকে ডাক।
Arabic
١٥ قل أذلك خير أم جنة الخلد التي وعد المتقون ۚ كانت لهم جزاء ومصيرا
বাংলা উচ্চারণ
১৫ কুল্ আযা-লিকা খইরুন্ আম্ জ্বান্নাতুল্ খুল্ দিল্লাতী উ'ইদাল্ মুত্তাকুন্ কা-নাত্ লাহুম্ জ্বাযা-য়াঁও অমাছীর-।
মুহিউদ্দীন খান
১৫ বলুন এটা উত্তম, না চিরকাল বসবাসের জান্নাত, যার সুসংবাদ দেয়া হয়েছে মুত্তাকীদেরকে? সেটা হবে তাদের প্রতিদান ও প্রত্যাবর্তন স্থান।
Arabic
١٦ لهم فيها ما يشاءون خالدين ۚ كان على ربك وعدا مسئولا
বাংলা উচ্চারণ
১৬ লাহুম্ ফীহা-মা- ইয়াশা-য়ূনা খ-লিদীন্ কা-না 'আলা-রব্বিকা অ'দাম্ মাস্য়ূলা-।
মুহিউদ্দীন খান
১৬ তারা চিরকাল বসবাসরত অবস্থায় সেখানে যা চাইবে, তাই পাবে। এই প্রার্থিত ওয়াদা পূরণ আপনার পালনকর্তার দায়িত্ব।
Arabic
١٧ ويوم يحشرهم وما يعبدون من دون الله فيقول أأنتم أضللتم عبادي هؤلاء أم هم ضلوا السبيل
বাংলা উচ্চারণ
১৭ অ ইয়াওমা ইয়াহ্শুরুহুম্ অমা-ইয়া'বুদূনা মিন্ দূ নিল্লা-হি ফাইয়াকুলূ আআন্তুম্ আদ্ব্লাল্তুম্ 'ইবা-দী হা য় উলা-য়ি আম্হুম্ দ্বোয়াল্লুস্ সাবীল্।
মুহিউদ্দীন খান
১৭ সেদিন আল্লাহ একত্রিত করবেন তাদেরকে এবং তারা আল্লাহর পরিবর্তে যাদের এবাদত করত তাদেরকে, সেদিন তিনি উপাস্যদেরকে বলবেন, তোমরাই কি আমার এই বান্দাদেরকে পথভ্রান্ত করেছিলে, না তারা নিজেরাই পথভ্রান্ত হয়েছিল?
Arabic
١٨ قالوا سبحانك ما كان ينبغي لنا أن نتخذ من دونك من أولياء ولكن متعتهم وآباءهم حتى نسوا الذكر وكانوا قوما بورا
বাংলা উচ্চারণ
১৮ ক্ব-লূ সুব্হা-নাকা মা-কা-না ইয়াম্বাগী লানা য় আন্ নাত্তাখিযা মিন্ দূনিকা মিন্ আউলিয়া-য়া অলা-কিম্ মাত্তা'তাহুম্ অআ-বা-য়াহুম্ হাত্তা-নাছুয্ যিক্র অকা-নূ কাওমাম্ বূর-।
মুহিউদ্দীন খান
১৮ তারা বলবে - আপনি পবিত্র, আমরা আপনার পরিবর্তে অন্যকে মুরুব্বীরূপে গ্রহণ করতে পারতাম না; কিন্তু আপনিই তো তাদেরকে এবং তাদের পিতৃপুরুষদেরকে ভোগসম্ভার দিয়েছিলেন, ফলে তারা আপনার স্মৃতি বিস্মৃত হয়েছিল এবং তারা ছিল ধ্বংসপ্রাপ্ত জাতি।
Arabic
١٩ فقد كذبوكم بما تقولون فما تستطيعون صرفا ولا نصرا ۚ ومن يظلم منكم نذقه عذابا كبيرا
বাংলা উচ্চারণ
১৯ ফাক্বদ্ কায্যাবূকুম্ বিমা-তাকু লূনা ফামা-তাস্তাত্বী 'ঊনা ছোর্য়াফাঁও অলা-নাছ্রন্ অমাইঁ ইয়াজ্লিম্ মিন্কুম্ নুযিক্বহু 'আয্-বান্ কাবীর-।
মুহিউদ্দীন খান
১৯ আল্লাহ মুশরিকদেরকে বলবেন, তোমাদের কথা তো তারা মিথ্যা সাব্যস্ত করল, এখন তোমরা শাস্তি প্রতিরোধ করতে পারবে না এবং সাহায্যও করতে পারবে না। তোমাদের মধ্যে যে গোনাহগার আমি তাকে গুরুতর শাস্তি আস্বাদন করাব।
Arabic
٢٠ وما أرسلنا قبلك من المرسلين إلا إنهم ليأكلون الطعام ويمشون في الأسواق ۗ وجعلنا بعضكم لبعض فتنة أتصبرون ۗ وكان ربك بصيرا
বাংলা উচ্চারণ
২০ অমা য় র্আসাল্না- ক্বব্লাকা মিনাল্ র্মুসালীনা ইল্লা য় ইন্নাহুম্ লাইয়াকুলূনা ত্তোয়া'আ মা-অ ইয়াম্শূনা ফিল্ আস্ওয়াক্বি অজ্বা'আল্না-বা'দ্বোয়াকুম্ লিবা'দ্বিন্ ফিত্নাহ্ আতাছ্বিরূনা অকা-না রব্বুকা বাছীরা-।
মুহিউদ্দীন খান
২০ আপনার পূর্বে যত রসূল প্রেরণ করেছি, তারা সবাই খাদ্য গ্রহণ করত এবং হাটে - বাজারে চলাফেরা করত। আমি তোমাদের এককে অপরের জন্যে পরীক্ষাস্বরূপ করেছি। দেখি, তোমরা সবর কর কিনা। আপনার পালনকর্তা সব কিছু দেখেন।
Arabic
٢١ ۞ وقال الذين لا يرجون لقاءنا لولا أنزل علينا الملائكة أو نرى ربنا ۗ لقد استكبروا في أنفسهم وعتوا عتوا كبيرا
বাংলা উচ্চারণ
২১ অক্ব-লাল্ লাযীনা লা-ইর্য়াজুনা লিক্ব-য়ানা লাওলা য় উন্যিলা 'আলাইনাল্ মালা-য়িকাতু আও নার-রব্বানা- লাক্বাদিস্ তাক্বারূ ফী য় আন্ফুসিহিম্ অ 'আতাও উ'তুওয়্যান্ কাবীর-।
মুহিউদ্দীন খান
২১ যারা আমার সাক্ষাৎ আশা করে না, তারা বলে, আমাদের কাছে ফেরেশতা অবতীর্ণ করা হল না কেন? অথবা আমরা আমাদের পালনকর্তাকে দেখি না কেন? তারা নিজেদের অন্তরে অহংকার পোষণ করে এবং গুরুতর অবাধ্যতায় মেতে উঠেছে।
Arabic
٢٢ يوم يرون الملائكة لا بشرى يومئذ للمجرمين ويقولون حجرا محجورا
বাংলা উচ্চারণ
২২ ইয়াওমা ইয়ারাওনাল্ মালা-য়িকাতা লা-বুশ্র ইয়াওমায়িযিল্লিল্ মুজরিমীনা অইয়াকুলূনা হিজ্বরাম্ মাহ্জুর-।
মুহিউদ্দীন খান
২২ যেদিন তারা ফেরেশতাদেরকে দেখবে, সেদিন অপরাধীদের জন্যে কোন সুসংবাদ থাকবে না এবং তারা বলবে, কোন বাধা যদি তা আটকে রাখত।
Arabic
٢٣ وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا
বাংলা উচ্চারণ
২৩ অ ক্বদিম্না য় ইলা-মা- 'আমিলূ মিন্ 'আমালিন্ ফাজ্বা'আল্না-হু হাবা-য়াম্ মান্ছূর-।
মুহিউদ্দীন খান
২৩ আমি তাদের কৃতকর্মের প্রতি মনোনিবেশ করব, অতঃপর সেগুলোকে বিক্ষিপ্ত ধুলিকণারূপে করে দেব।
Arabic
٢٤ أصحاب الجنة يومئذ خير مستقرا وأحسن مقيلا
বাংলা উচ্চারণ
২৪ আছ্হা-বুল্ জ্বান্নাতি ইয়াওমায়িযিন্ খইরুম্ মুস্তার্ক্বরঁও অ আহ্সানু মাক্বীলা-।
মুহিউদ্দীন খান
২৪ সেদিন জান্নাতীদের বাসস্থান হবে উত্তম এবং বিশ্রামস্থল হবে মনোরম।
Arabic
٢٥ ويوم تشقق السماء بالغمام ونزل الملائكة تنزيلا
বাংলা উচ্চারণ
২৫ অইয়াওমা তাশাক্বক্বকুস্ সামা-য়ু বিল্গমা-মি অনুয্যিলাল্ মালা-য়িকাতু তান্যীলা-।
মুহিউদ্দীন খান
২৫ সেদিন আকাশ মেঘমালাসহ বিদীর্ণ হবে এবং সেদিন ফেরেশতাদের নামিয়ে দেয়া হবে,
Arabic
٢٦ الملك يومئذ الحق للرحمن ۚ وكان يوما على الكافرين عسيرا
বাংলা উচ্চারণ
২৬ আল্মুল্কু ইয়াওমায়িযিনিল্ হাক্বকু র্লিরহ্মা-ন্ অকা-না ইয়াওমান্ 'আলাল্ কা-ফিরীনা 'অসীর-।
মুহিউদ্দীন খান
২৬ সেদিন সত্যিকার রাজত্ব হবে দয়াময় আল্লাহর এবং কাফেরদের পক্ষে দিনটি হবে কঠিন।
Arabic
٢٧ ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا
বাংলা উচ্চারণ
২৭ অইয়াওমা ইয়া'আদ্দুজ্ জোয়া-লিমু 'আলা-ইয়াদাইহি ইয়াকুলু ইয়া-লাইতানিত্ তাখায্তু মা'র্আ রাসূলি সাবীলা-।
মুহিউদ্দীন খান
২৭ জালেম সেদিন আপন হস্তদ্বয় দংশন করতে করতে বলবে, হায় আফসোস! আমি যদি রসূলের সাথে পথ অবলম্বন করতাম।
Arabic
٢٨ يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا
বাংলা উচ্চারণ
২৮ ইয়া-অইলাতা- লাইতানী লাম্ আত্তাখিয্ ফুলা-নান্ খালীলা-।
মুহিউদ্দীন খান
২৮ হায় আমার দূর্ভাগ্য, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম।
Arabic
٢٩ لقد أضلني عن الذكر بعد إذ جاءني ۗ وكان الشيطان للإنسان خذولا
বাংলা উচ্চারণ
২৯ লাক্বদ্ আদ্বোয়াল্লানী 'আনিয্ যিক্রি বা'দা ইয্ জ্বা-য়ানী অকা-নাশ্ শাইত্বোয়া-নু লিল্ইন্সা-নি খযূলা-।
মুহিউদ্দীন খান
২৯ আমার কাছে উপদেশ আসার পর সে আমাকে তা থেকে বিভ্রান্ত করেছিল। শয়তান মানুষকে বিপদকালে ধোঁকা দেয়।
Arabic
٣٠ وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا
বাংলা উচ্চারণ
৩০ অক্ব-র্লা রসূলু ইয়া-রব্বি ইন্না ক্বওমিত্তাখযূ হা-যাল্ ক্বর্আ-না মাহ্জু র-।
মুহিউদ্দীন খান
৩০ রসূল বললেনঃ হে আমার পালনকর্তা, আমার সম্প্রদায় এই কোরআনকে প্রলাপ সাব্যস্ত করেছে।
Arabic
٣١ وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين ۗ وكفى بربك هاديا ونصيرا
বাংলা উচ্চারণ
৩১ অকাযা-লিকা জ্বা'আল্না-লিকুল্লি নাবিয়্যিন্ 'আদুওয়্যাম্ মিনাল্ মুজরিমীন্ অ কাফা -বিরব্বিকা হা- দিয়াও অনাছীর-।
মুহিউদ্দীন খান
৩১ এমনিভাবে প্রত্যেক নবীর জন্যে আমি অপরাধীদের মধ্য থেকে শত্রু করেছি। আপনার জন্যে আপনার পালনকর্তা পথপ্রদর্শক ও সাহায্যকারীরূপে যথেষ্ট।
Arabic
٣٢ وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة ۚ كذلك لنثبت به فؤادك ۖ ورتلناه ترتيلا
বাংলা উচ্চারণ
৩২ অক্ব-লাল্লাযীনা কাফারূ লাওলা নুয্যিলা 'আলাইহিল্ ক্বর্ ুআ-নু জুম্লাতাওঁ ওয়া-হিদাতান্ কাযা-লিকা লিনুছাব্বিতা বিহী ফুওয়া-দাকা অরত্তাল্না-হু র্তাতীলা-।
মুহিউদ্দীন খান
৩২ সত্য প্রত্যাখানকারীরা বলে, তাঁর প্রতি সমগ্র কোরআন একদফায় অবতীর্ণ হল না কেন? আমি এমনিভাবে অবতীর্ণ করেছি এবং ক্রমে ক্রমে আবৃত্তি করেছি আপনার অন্তকরণকে মজবুত করার জন্যে।
Arabic
٣٣ ولا يأتونك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا
বাংলা উচ্চারণ
৩৩ অলা- ইয়াতূনাকা-বিমাছালিন্ ইল্লাজ্বিনা-কা বিল্হাক্বক্বি অআহ্সানা তাফসীর-।
মুহিউদ্দীন খান
৩৩ তারা আপনার কাছে কোন সমস্যা উপস্থাপিত করলেই আমি আপনাকে তার সঠিক জওয়াব ও সুন্দর ব্যাখ্যা দান করি।
Arabic
٣٤ الذين يحشرون على وجوههم إلى جهنم أولئك شر مكانا وأضل سبيلا
বাংলা উচ্চারণ
৩৪ আল্লাযীনা ইয়ুহ্শারূনা 'আলা-উজুহিহিম্ ইলা-জ্বাহান্নামা উলা-য়িকা র্শারুম্ মাকানাঁও অ আদ্বোয়াল্লু সাবীলা -।
মুহিউদ্দীন খান
৩৪ যাদেরকে মুখ থুবড়ে পড়ে থাকা অবস্থায় জাহান্নামের দিকে একত্রিত করা হবে, তাদেরই স্থান হবে নিকৃষ্ট এবং তারাই পথভ্রষ্ট।
Arabic
٣٥ ولقد آتينا موسى الكتاب وجعلنا معه أخاه هارون وزيرا
বাংলা উচ্চারণ
৩৫ অ লাক্বদ্ আ-তাইনা-মূসাল্ কিতা-বা অ জ্বা'আল্না-মা'আহূ য় আখ-হু হারূনা অযীর-।
মুহিউদ্দীন খান
৩৫ আমি তো মূসাকে কিতাব দিয়েছি এবং তাঁর সাথে তাঁর ভ্রাতা হারুনকে সাহায্যকারী করেছি।
Arabic
٣٦ فقلنا اذهبا إلى القوم الذين كذبوا بآياتنا فدمرناهم تدميرا
বাংলা উচ্চারণ
৩৬ ফাকুল্নায্ হাবা য় ইলাল্ ক্বওমিল্ লাযীনা কায্যাবূ বিআ-ইয়া-তিনা- ফাদার্ম্মানা-হুম্ তাদ্মীর-।
মুহিউদ্দীন খান
৩৬ অতঃপর আমি বলেছি, তোমরা সেই সম্প্রদায়ের কাছে যাও, যারা আমার আয়াতসমূহকে মিথ্যা অভিহিত করেছে। অতঃপর আমি তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছি।
Arabic
٣٧ وقوم نوح لما كذبوا الرسل أغرقناهم وجعلناهم للناس آية ۖ وأعتدنا للظالمين عذابا أليما
বাংলা উচ্চারণ
৩৭ অক্বওমা নূহিল্লাম্মা-কায্যার্বু রুসুলা আগ্রাক্বনা-হুম্ অজ্বা'আল্না-হুম্ লিন্না-সি আ-ইয়াহ্ অ আ'তাদ্না-লিজ্জোয়া-লিমীনা 'আযা-বান্ আলীমা-।
মুহিউদ্দীন খান
৩৭ নূহের সম্প্রদায় যখন রসূলগণের প্রতি মিথ্যারোপ করল, তখন আমি তাদেরকে নিমজ্জত করলাম এবং তাদেরকে মানবমন্ডলীর জন্যে নিদর্শন করে দিলাম। জালেমদের জন্যে আমি যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি।
Arabic
٣٨ وعادا وثمود وأصحاب الرس وقرونا بين ذلك كثيرا
বাংলা উচ্চারণ
৩৮ অআ'দাঁও অছামূদা অআছ্হা- র্বা রাস্সি অকুরূনাম্ বাইনা যা-লিকা কাছীর-।
মুহিউদ্দীন খান
৩৮ আমি ধ্বংস করেছি আদ, সামুদ, কপবাসী এবং তাদের মধ্যবর্তী অনেক সম্প্রদায়কে।
Arabic
٣٩ وكلا ضربنا له الأمثال ۖ وكلا تبرنا تتبيرا
বাংলা উচ্চারণ
৩৯ অকুল্লান্ দ্বোয়ারাব্না-লাহুল্ আম্ছা-লা অকুল্লান্ তার্ব্বানা তাত্বীর-।
মুহিউদ্দীন খান
৩৯ আমি প্রত্যেকের জন্যেই দৃষ্টান্ত বর্ণনা করেছি এবং প্রত্যেককেই সম্পুর্ণরূপে ধ্বংস করেছি।
Arabic
٤٠ ولقد أتوا على القرية التي أمطرت مطر السوء ۚ أفلم يكونوا يرونها ۚ بل كانوا لا يرجون نشورا
বাংলা উচ্চারণ
৪০ অ লাক্বদ্ আতাও 'আলাল্ র্ক্বইয়াতিল্লাতী য় উম্ত্বিরত্ মাত্বোয়ারস্ সাওয়ি আফালাম্ ইয়াকূনূ ইয়ারওনাহা-বাল্ কা-নূ লা-ইর্য়াজুনা নুশূর-।
মুহিউদ্দীন খান
৪০ তারা তো সেই জনপদের উপর দিয়েই যাতায়াত করে, যার ওপর বর্ষিত হয়েছে মন্দ বৃষ্টি। তবে কি তারা তা প্রত্যক্ষ করে না? বরং তারা পুনরুজ্জীবনের আশঙ্কা করে না।
Arabic
٤١ وإذا رأوك إن يتخذونك إلا هزوا أهذا الذي بعث الله رسولا
বাংলা উচ্চারণ
৪১ অ ইযা-রয়াওকা ইঁ ইয়াত্তাখিযূনাকা ইল্লা-হুযুওয়া- আহা-যাল্লাযী বা'আছাল্লা-হু রসূলা-।
মুহিউদ্দীন খান
৪১ তারা যখন আপনাকে দেখে, তখন আপনাকে কেবল বিদ্রুপের পাত্ররূপে গ্রহণ করে, বলে, এ - ই কি সে যাকে আল্লাহ ‘রসূল’ করে প্রেরণ করেছেন?
Arabic
٤٢ إن كاد ليضلنا عن آلهتنا لولا أن صبرنا عليها ۚ وسوف يعلمون حين يرون العذاب من أضل سبيلا
বাংলা উচ্চারণ
৪২ ইন্ কা-দা লাইয়ুদ্বিল্লুনা-'আন্ আ-লিহাতিনা-লাওলা য় আন্ ছোয়ার্বানা-'আলাইহা-অসাওফা ইয়া'লামূনা হীনা ইয়ারওনাল্ 'আযা-বা মান্ আদ্বোয়াল্লু সাবীলা-।
মুহিউদ্দীন খান
৪২ সে তো আমাদেরকে আমাদের উপাস্যগণের কাছ থেকে সরিয়েই দিত, যদি আমরা তাদেরকে আঁকড়ে ধরে না থাকতাম। তারা যখন শাস্তি প্রত্যক্ষ করবে, তখন জানতে পারবে কে অধিক পথভ্রষ্ট।
Arabic
٤٣ أرأيت من اتخذ إلهه هواه أفأنت تكون عليه وكيلا
বাংলা উচ্চারণ
৪৩ আরয়াইতা মানিত্ তাখযা ইলা-হাহূ হাওয়া-হ্ আফাআন্তা তাকূনু 'আলাইহি অকীলা-।
মুহিউদ্দীন খান
৪৩ আপনি কি তাকে দেখেন না, যে তারা প্রবৃত্তিকে উপাস্যরূপে গ্রহণ করে? তবুও কি আপনি তার যিম্মাদার হবেন?
Arabic
٤٤ أم تحسب أن أكثرهم يسمعون أو يعقلون ۚ إن هم إلا كالأنعام ۖ بل هم أضل سبيلا
বাংলা উচ্চারণ
৪৪ আম্ তাহ্সাবু আন্না আক্ছারহুম্ ইয়াস্মা'ঊনা আও ইয়া'ক্বিলূন্ ইন্ হুম্ ইল্লা-কাল্ আন্'আ-মি বাল্ হুম্ আদ্বোয়াল্লু সাবীলা-।
মুহিউদ্দীন খান
৪৪ আপনি কি মনে করেন যে, তাদের অধিকাংশ শোনে অথবা বোঝে ? তারা তো চতুস্পদ জন্তুর মত; বরং আরও পথভ্রান্ত
Arabic
٤٥ ألم تر إلى ربك كيف مد الظل ولو شاء لجعله ساكنا ثم جعلنا الشمس عليه دليلا
বাংলা উচ্চারণ
৪৫ আলাম্ তারা ইলা-রব্বিকা কাইফা মাদ্দাজ্ জিল্লা অলাও শা-য়া লাজ্বা'আলাহূ সা-কিনান্ ছুম্মা জ্বা'আল্নাশ্ শাম্সা 'আলাইহি দালীলা-।
মুহিউদ্দীন খান
৪৫ তুমি কি তোমার পালনকর্তাকে দেখ না, তিনি কিভাবে ছায়াকে বিলম্বিত করেন? তিনি ইচ্ছা করলে একে স্থির রাখতে পারতেন। এরপর আমি সূর্যকে করেছি এর নির্দেশক।
Arabic
٤٦ ثم قبضناه إلينا قبضا يسيرا
বাংলা উচ্চারণ
৪৬ ছুম্মা ক্ববাদ্ব্না-হু ইলাইনা-ক্বব্দ্বোয়াইঁ ইয়াসীর-।
মুহিউদ্দীন খান
৪৬ অতঃপর আমি একে নিজের দিকে ধীরে ধীরে গুটিয়ে আনি।
Arabic
٤٧ وهو الذي جعل لكم الليل لباسا والنوم سباتا وجعل النهار نشورا
বাংলা উচ্চারণ
৪৭ অ হুওয়া ল্লাযী জ্বা'আলা লাকুমুল্লাইলা লিবা-সাঁও অন্নাওমা সুবা-তাঁও অজ্বা'আলান্ নাহা-র নুশূর-।
মুহিউদ্দীন খান
৪৭ তিনিই তো তোমাদের জন্যে রাত্রিকে করেছেন আবরণ, নিদ্রাকে বিশ্রাম এবং দিনকে করেছেন বাইরে গমনের জন্যে।
Arabic
٤٨ وهو الذي أرسل الرياح بشرا بين يدي رحمته ۚ وأنزلنا من السماء ماء طهورا
বাংলা উচ্চারণ
৪৮ অ হুওয়া ল্লাযী য় আরসার্লা রিয়া-হা বুশ্রম্ বাইনা ইয়াদাই রহ্মাতিহী অ আন্যাল্না-মিনাস্ সামা-য়ি মা-য়ান্ ত্বোয়াহূর-।
মুহিউদ্দীন খান
৪৮ তিনিই স্বীয় রহমতের প্রাক্কালে বাতাসকে সুসংবাদবাহীরূপে প্রেরণ করেন। এবং আমি আকাশ থেকে পবিত্রতা অর্জনের জন্যে পানি বর্ষণ করি।
Arabic
٤٩ لنحيي به بلدة ميتا ونسقيه مما خلقنا أنعاما وأناسي كثيرا
বাংলা উচ্চারণ
৪৯ লিনুহ্য়িইয়া বিহী বাল্দাতাম্ মাইতাঁও অ নুস্ক্বিয়াহূ মিম্মা-খালাক্বনা য় আন্'আ মাঁও অ আনা-সিয়্যা কাছীর-।
মুহিউদ্দীন খান
৪৯ তদ্দ্বারা মৃত ভূভাগকে সঞ্জীবিত করার জন্যে এবং আমার সৃষ্ট জীবজন্তু ও অনেক মানুষের তৃষ্ণা নিবারণের জন্যে।
Arabic
٥٠ ولقد صرفناه بينهم ليذكروا فأبى أكثر الناس إلا كفورا
বাংলা উচ্চারণ
৫০ অ লাক্বাদ্ ছোর্য়ারাফ্না-হু বাইনাহুম্ লিইয়ায্যাক্কারূ ফাআবা য় আক্ছারুন্না-সি ইল্লা-কুফূর-।
মুহিউদ্দীন খান
৫০ এবং আমি তা তাদের মধ্যে বিভিন্নভাবে বিতরণ করি, যাতে তারা স্মরণ করে। কিন্তু অধিকাংশ লোক অকৃতজ্ঞতা ছাড়া কিছুই করে না।
Arabic
٥١ ولو شئنا لبعثنا في كل قرية نذيرا
বাংলা উচ্চারণ
৫১ অলাও শিনা-লাবা'আছ্না- ফী কুল্লি র্ক্বইয়াতিন নাযীর-।
মুহিউদ্দীন খান
৫১ আমি ইচ্ছা করলে প্রত্যেক জনপদে একজন ভয় প্রদর্শনকারী প্রেরণ করতে পারতাম।
Arabic
٥٢ فلا تطع الكافرين وجاهدهم به جهادا كبيرا
বাংলা উচ্চারণ
৫২ ফালা-তুত্বি'ইল্ কা-ফিরীনা অজ্বা-হিদ্হুম বিহী জ্বিহা-দান্ কাবীর-।
মুহিউদ্দীন খান
৫২ অতএব আপনি কাফেরদের আনুগত্য করবেন না এবং তাদের সাথে এর সাহায্যে কঠোর সংগ্রাম করুন।
Arabic
٥٣ ۞ وهو الذي مرج البحرين هذا عذب فرات وهذا ملح أجاج وجعل بينهما برزخا وحجرا محجورا
বাংলা উচ্চারণ
৫৩ অ হুওয়াল্লাযী মারাজ্বাল্ বাহ্রাইনি হা-যা- 'আয্বুন্ ফুর-তুঁও অহা-যা-মিল্হুন্ উজ্বা-জুন্ অজ্বা'আলা- বাইনাহুমা-র্বাযাখাঁও অহিজরম্ মাহ্জুর-।
মুহিউদ্দীন খান
৫৩ তিনিই সমান্তরালে দুই সমুদ্র প্রবাহিত করেছেন, এটি মিষ্ট, তৃষ্ণা নিবারক ও এটি লোনা, বিস্বাদ; উভয়ের মাঝখানে রেখেছেন একটি অন্তরায়, একটি দুর্ভেদ্য আড়াল।
Arabic
٥٤ وهو الذي خلق من الماء بشرا فجعله نسبا وصهرا ۗ وكان ربك قديرا
বাংলা উচ্চারণ
৫৪ অহুঅল্লাযী খলাক্ব মিনাল্ মা-য়ি বাশারন্ ফাজ্বা'আলাহূ নাসাবাঁও অ ছিহ্র- অ কা-না রব্বুকা ক্বদীর-।
মুহিউদ্দীন খান
৫৪ তিনিই পানি থেকে সৃষ্টি করেছেন মানবকে, অতঃপর তাকে রক্তগত, বংশ ও বৈবাহিক সম্পর্কশীল করেছেন। তোমার পালনকর্তা সবকিছু করতে সক্ষম।
Arabic
٥٥ ويعبدون من دون الله ما لا ينفعهم ولا يضرهم ۗ وكان الكافر على ربه ظهيرا
বাংলা উচ্চারণ
৫৫ অ ইয়া'বুদূনা মিন্ দূনিল্লা-হি মা-লা-ইয়ান্ফা'ঊহুম্ অলা- ইয়াদ্বরুরুহুম্ অকা-নাল কা-ফিরু 'আলা-রব্বিহী জ্বোয়াহীর-।
মুহিউদ্দীন খান
৫৫ তারা এবাদত করে আল্লাহর পরিবর্তে এমন কিছুর, যা তাদের উপকার করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না। কাফের তো তার পালনকর্তার প্রতি পৃষ্ঠপ্রদর্শনকারী।
Arabic
٥٦ وما أرسلناك إلا مبشرا ونذيرا
বাংলা উচ্চারণ
৫৬ অমা য় র্আসাল্না-কা ইল্লা-মুবাশ্শিরাঁও অনাযীর-।
মুহিউদ্দীন খান
৫৬ আমি আপনাকে সুসংবাদ ও সতর্ককারীরূপেই প্রেরণ করেছি।
Arabic
٥٧ قل ما أسألكم عليه من أجر إلا من شاء أن يتخذ إلى ربه سبيلا
বাংলা উচ্চারণ
৫৭ কুল্ মা য় আস্য়ালুকুম্ 'আলাইহি মিন্ আজরিন্ ইল্লা-মান্ শা-য়া আইঁ ইয়াত্তাখিয ইলা-রব্বিহী সাবীলা-।
মুহিউদ্দীন খান
৫৭ বলুন, আমি তোমাদের কাছে এর কোন বিনিময় চাই না, কিন্তু যে ইচ্ছা করে, সে তার পালনকর্তার পথ অবলম্বন করুক।
Arabic
٥٨ وتوكل على الحي الذي لا يموت وسبح بحمده ۚ وكفى به بذنوب عباده خبيرا
বাংলা উচ্চারণ
৫৮ অ তাওয়াক্কাল্ 'আলাল্ হাইয়্যিল্লাযী লা-ইয়ামূতু অসাব্বিহ বিহাম্দিহ্ অকাফা-বিহী বিযুনূবি ই'বাদিহী খাবীর-।
মুহিউদ্দীন খান
৫৮ আপনি সেই চিরঞ্জীবের উপর ভরসা করুন, যার মৃত্যু নেই এবং তাঁর প্রশংসাসহ পবিত্রতা ঘোষণা করুন। তিনি বান্দার গোনাহ সম্পর্কে যথেষ্ট খবরদার।
Arabic
٥٩ الذي خلق السماوات والأرض وما بينهما في ستة أيام ثم استوى على العرش ۚ الرحمن فاسأل به خبيرا
বাংলা উচ্চারণ
৫৯ নিল্লাযী খলাক্বস্ সামা-ওয়া-তি অল্র্আদ্বোয়া অমা- বাইনাহুমা- ফী সিত্তাতি আইয়্যা- মিন্ ছুম্মাস্ তাওয়া 'আলাল্ 'র্আশি র্আরহ্মা-নু ফাস্য়াল্ বিহী খবীর-।
মুহিউদ্দীন খান
৫৯ তিনি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের অন্তর্বর্তী সবকিছু ছয়দিনে সৃস্টি করেছেন, অতঃপর আরশে সমাসীন হয়েছেন। তিনি পরম দয়াময়। তাঁর সম্পর্কে যিনি অবগত, তাকে জিজ্ঞেস কর।
Arabic
٦٠ وإذا قيل لهم اسجدوا للرحمن قالوا وما الرحمن أنسجد لما تأمرنا وزادهم نفورا ۩
বাংলা উচ্চারণ
৬০ অইযা ক্বীলা লাহুমুস্ জুদূ র্লিরহ্মা-নি ক্ব-লূ অর্মা রহ্মানু আনাস্জুদু লিমা-তামুরুনা-অযা-দাহুম্ নুফূর।
মুহিউদ্দীন খান
৬০ তাদেরকে যখন বলা হয়, দয়াময়কে সেজদা কর, তখন তারা বলে, দয়াময় আবার কে? তুমি কাউকে সেজদা করার আদেশ করলেই কি আমরা সেজদা করব? এতে তাদের পলায়নপরতাই বৃদ্ধি পায়।
Arabic
٦١ تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا
বাংলা উচ্চারণ
৬১ তাবা-রকাল্লাযী জ্বা'আলা ফি স্ সামা-য়ি বুরূজ্বাঁও অ জ্বা'আলা ফীহা-সিরা-জ্বাঁও অক্বমারম্ মুনীর-।
মুহিউদ্দীন খান
৬১ কল্যাণময় তিনি, যিনি নভোমন্ডলে রাশিচক্র সৃষ্টি করেছেন এবং তাতে রেখেছেন সূর্য ও দীপ্তিময় চন্দ্র।
Arabic
٦٢ وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا
বাংলা উচ্চারণ
৬২ অহুওয়াল্লাযী জ্বা'আলাল্ লাইলা অন্নাহা-র খিল্ফাতাল্ লিমান্ আর-দা আইঁ ইয়ায্যাক্কার আও আর-দা শুকূর-।
মুহিউদ্দীন খান
৬২ যারা অনুসন্ধানপ্রিয় অথবা যারা কৃতজ্ঞতাপ্রিয় তাদের জন্যে তিনি রাত্রি ও দিবস সৃষ্টি করেছেন পরিবর্তনশীলরূপে।
Arabic
٦٣ وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما
বাংলা উচ্চারণ
৬৩ অ ই'বা-র্দু রহ্মা-নিল্ লাযীনা ইয়াম্শূনা 'আলাল্ র্আদ্বি হাওনাঁও অইযা- খা-ত্বোয়াবাহুমুল্ জ্বা-হিলূনা ক্ব-লূ সালামা-।
মুহিউদ্দীন খান
৬৩ রহমান - এর বান্দা তারাই, যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদের সাথে যখন মুর্খরা কথা বলতে থাকে, তখন তারা বলে, সালাম।
Arabic
٦٤ والذين يبيتون لربهم سجدا وقياما
বাংলা উচ্চারণ
৬৪ অল্লাযীনা ইয়াবীতূনা লিরব্বিহিম্ সুজ্জ্বাদাঁও অক্বিয়ামা-।
মুহিউদ্দীন খান
৬৪ এবং যারা রাত্রি যাপন করে পালনকর্তার উদ্দেশ্যে সেজদাবনত হয়ে ও দন্ডায়মান হয়ে;
Arabic
٦٥ والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم ۖ إن عذابها كان غراما
বাংলা উচ্চারণ
৬৫ অল্লাযীনা ইয়াকুলূনা রব্বানাছ্ রিফ্ 'আন্না-'আযা-বা জ্বাহান্নামা ইন্না 'আযা-বাহা-কা-না গরা-মা।
মুহিউদ্দীন খান
৬৫ এবং যারা বলে, হে আমার পালনকর্তা, আমাদের কাছথেকে জাহান্নামের শাস্তি হটিয়ে দাও। নিশ্চয় এর শাস্তি নিশ্চিত বিনাশ;
Arabic
٦٦ إنها ساءت مستقرا ومقاما
বাংলা উচ্চারণ
৬৬ ইন্নাহা-সা-য়াত্ মুস্তার্ক্বরাঁও অমুক্ব-মা -।
মুহিউদ্দীন খান
৬৬ বসবাস ও অবস্থানস্থল হিসেবে তা কত নিকৃষ্ট জায়গা।
Arabic
٦٧ والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما
বাংলা উচ্চারণ
৬৭ অল্লাযীনা ইযা য় 'আন্ফাকুলাম্ ইয়ুস্রিফূ অলাম্ ইয়াক্বতুরূ অকা-না বাইনা যা-লিকা ক্বওয়া-মা-।
মুহিউদ্দীন খান
৬৭ এবং তারা যখন ব্যয় করে, তখন অযথা ব্যয় করে না কৃপণতাও করে না এবং তাদের পন্থা হয় এতদুভয়ের মধ্যবর্তী।
Arabic
٦٨ والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ۚ ومن يفعل ذلك يلق أثاما
বাংলা উচ্চারণ
৬৮ অল্লাযীনা লা-ইয়াদ্ 'ঊনা মা'আল্লা-হি ইলা-হান্ আ-খর অলা-ইয়াক্বতুলূ নান্ নাফ্সাল্লাতী র্হারমাল্লা-হু ইল্লা-বিল্হাক্বক্বি অলা-ইয়ায্নূনা অমাই ইঁয়াফ্আল্ যা-লিকা ইয়াল্ক্ব আছা-মা-।
মুহিউদ্দীন খান
৬৮ এবং যারা আল্লাহর সাথে অন্য উপাস্যের এবাদত করে না, আল্লাহ যার হত্যা অবৈধ করেছেন, সঙ্গত কারণ ব্যতীত তাকে হত্যা করে না এবং ব্যভিচার করে না। যারা একাজ করে, তারা শাস্তির সম্মুখীন হবে।
Arabic
٦٩ يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا
বাংলা উচ্চারণ
৬৯ ইয়ুদ্বোয়া'আফ্ লাহুল্ 'আযা-বু ইয়াওমাল্ ক্বিয়া-মাতি অইয়াখ্লুদ্ ফীহি মুহা-না-।
মুহিউদ্দীন খান
৬৯ কেয়ামতের দিন তাদের শাস্তি দ্বিগুন হবে এবং তথায় লাঞ্ছিত অবস্থায় চিরকাল বসবাস করবে।
Arabic
٧٠ إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات ۗ وكان الله غفورا رحيما
বাংলা উচ্চারণ
৭০ ইল্লা-মান্ তা-বা অ আ-মানা অ 'আমিলা আমাল্সান্ ছোয়া-লিহান্ ফাউলা-য়িকা ইয়ুবাদ্দিলুল্লা-হু সাইয়িয়া-তিহিম্ হাসানা-ত্ অকা-নাল্লা-হু গফূর্র রহীমা-।
মুহিউদ্দীন খান
৭০ কিন্তু যারা তওবা করে বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের গোনাহকে পুন্য দ্বারা পরিবর্তত করে এবং দেবেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।
Arabic
٧١ ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا
বাংলা উচ্চারণ
৭১ অ মান্ তা-বা অ'আমিলা ছোয়া-লিহান্ ফাইন্নাহূ ইয়াতূবু ইলাল্লা-হি মাতা-বা-।
মুহিউদ্দীন খান
৭১ যে তওবা করে ও সৎকর্ম করে, সে ফিরে আসার স্থান আল্লাহর দিকে ফিরে আসে।
Arabic
٧٢ والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما
বাংলা উচ্চারণ
৭২ অল্লাযীনা লা-ইয়াশ্হাদূনায্ যূরা অইযা-র্মারূ বিল্লাগ্ওয়ি র্মারূ কির-মা-।
মুহিউদ্দীন খান
৭২ এবং যারা মিথ্যা কাজে যোগদান করে না এবং যখন অসার ক্রিয়াকর্মের সম্মুখীন হয়, তখন মান রক্ষার্থে ভদ্রভাবে চলে যায়।
Arabic
٧٣ والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا
বাংলা উচ্চারণ
৭৩ অল্লাযীনা ইযা- যুক্কিরূ বিআ-ইয়া-তি রব্বিহিম লাম ইয়ার্খিরূ 'আলাইহা- ছুম্মাঁও অ 'ঊম্ইয়া-না।
মুহিউদ্দীন খান
৭৩ এবং যাদেরকে তাদের পালনকর্তার আয়াতসমূহ বোঝানো হলে তাতে অন্ধ ও বধির সদৃশ আচরণ করে না।
Arabic
٧٤ والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما
বাংলা উচ্চারণ
৭৪ অল্লাযীনা ইয়াকুলূনা রব্বানা-হাব্লানা-মিন্ আয্ওয়া-জ্বিনা-অ র্যুরিয়্যা-তিনা-ক্বর্ ুরতা আ'ইয়ুনিঁও অজ্ব্'আল্না-লিল্মুত্তাকীনা ইমা-মা-।
মুহিউদ্দীন খান
৭৪ এবং যারা বলে, হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান কর এবং আমাদেরকে মুত্তাকীদের জন্যে আদর্শস্বরূপ কর।
Arabic
٧٥ أولئك يجزون الغرفة بما صبروا ويلقون فيها تحية وسلاما
বাংলা উচ্চারণ
৭৫ উলা-য়িকা ইয়ুজযাওনাল্ র্গুফাতা বিমা-ছোয়াবারূ অইয়ুলাক্বক্বওনা ফীহা-তাহিয়্যাতাঁও অসালা-মা-।
মুহিউদ্দীন খান
৭৫ তাদেরকে তাদের সবরের প্রতিদানে জান্নাতে কক্ষ দেয়া হবে এবং তাদেরকে তথায় দোয়া ও সালাম সহকারে অভ্যর্থনা করা হবে।
Arabic
٧٦ خالدين فيها ۚ حسنت مستقرا ومقاما
বাংলা উচ্চারণ
৭৬ খ-লিদীনা ফীহা- হাসুনাত্ মুস্তার্ক্বরঁও অমুক্ব-মা-।
মুহিউদ্দীন খান
৭৬ তথায় তারা চিরকাল বসবাস করবে। অবস্থানস্থল ও বাসস্থান হিসেবে তা কত উত্তম।
Arabic
٧٧ قل ما يعبأ بكم ربي لولا دعاؤكم ۖ فقد كذبتم فسوف يكون لزاما
বাংলা উচ্চারণ
৭৭ কুল্ মা- ইয়া'বায়ু বিকুম্ রব্বি লাওলা-দু'আ-য়ুকুম্ ফাক্বদ্ কায্যাব্তুম্ ফাসাওফা ইয়াকূনু লিযা-মা-।
মুহিউদ্দীন খান
৭৭ বলুন, আমার পালনকর্তা পরওয়া করেন না যদি তোমরা তাঁকে না ডাক। তোমরা মিথ্যা বলেছ। অতএব সত্বর নেমে আসবে অনিবার্য শাস্তি।
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report