Kitab

الـطور

Chapter 52, 49 verses

  • Arabic
  • বাংলা উচ্চারণ
  • জহুরুল হক
  • আবদুস শহীদ নাসিম
Arabic

بسم الله الرحمن الرحيم والطور

বাংলা উচ্চারণ

বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম অততুরি।

জহুরুল হক

ভাবো পাহাড়ের কথা,

আবদুস শহীদ নাসিম

শপথ তুর (পাহাড়) - এর।

Arabic

وكتاب مسطور

বাংলা উচ্চারণ

অকিতা-বিম্ মাস্তুরিন্।

জহুরুল হক

আর লিখিত গ্রন্থের,

আবদুস শহীদ নাসিম

শপথ সেই কিতাবের যা ছত্রে ছত্রে লিখিত

Arabic

في رق منشور

বাংলা উচ্চারণ

ফী রাকুক্বিম্ মান্শূরিঁও।

জহুরুল হক

এক খোলামেলা পাতায়,

আবদুস শহীদ নাসিম

খোলা পৃষ্ঠায়।

Arabic

والبيت المعمور

বাংলা উচ্চারণ

অল্বাইতিল্ মা'মূরি

জহুরুল হক

আর ভাবো ঘনঘন গমনাগমনের গৃহের কথা,

আবদুস শহীদ নাসিম

শপথ বাইতুল মামুরের।

Arabic

والسقف المرفوع

বাংলা উচ্চারণ

অস্সাকুফিল্ র্মাফূ'ই।

জহুরুল হক

আর সমুন্নত ছাদের,

আবদুস শহীদ নাসিম

শপথ উঁচু ছাদের (আকাশের),

Arabic

والبحر المسجور

বাংলা উচ্চারণ

অল্বাহ্রিল্ মাস্জুরি।

জহুরুল হক

আর উচ্ছলিত সমুদ্রের কথা,

আবদুস শহীদ নাসিম

শপথ উত্তাল সাগরের।

Arabic

إن عذاب ربك لواقع

বাংলা উচ্চারণ

ইন্না 'আযা-বা রব্বিকা লাওয়া-ক্বি'উম্।

জহুরুল হক

নিঃসন্দেহ তোমার প্রভুর শাস্তি অবশ্যাবী - -

আবদুস শহীদ নাসিম

নিশ্চয়ই তোমার প্রভুর আযাব সংঘটিত হবেই।

Arabic

ما له من دافع

বাংলা উচ্চারণ

মা-লাহূ মিন্ দা-ফি'ইঁ

জহুরুল হক

এটির জন্য কোনো প্রতিরোধকারী নেই;

আবদুস শহীদ নাসিম

তা প্রতিরোধ করার কেউ নেই।

Arabic

يوم تمور السماء مورا

বাংলা উচ্চারণ

ইয়াওমা তামূরুস্ সামা-য়ু মাওরাঁও।

জহুরুল হক

যেদিন আকাশ আলোড়ন করবে আলোড়নে,

আবদুস শহীদ নাসিম

যেদিন আসমান চলতে থাকবে প্রচন্ড গতিতে,

Arabic

وتسير الجبال سيرا

বাংলা উচ্চারণ

অতাসীরুল্ জ্বিবা-লু সাইর-।

জহুরুল হক

আর পাহাড়গুলো চলে যাবে চলে যাওয়ায়।

আবদুস শহীদ নাসিম

(ভয়ংকর) তীব্র গতিতে চলতে থাকবে পাহাড় পর্বত,

Arabic

فويل يومئذ للمكذبين

বাংলা উচ্চারণ

ফাওয়াইলুইঁ ইয়াওমায়িযিল্ লিল্মুকায্যিবীনা।

জহুরুল হক

অতএব ধিক্ সেইদিন প্রত্যাখ্যানকারীদের জন্য - -

আবদুস শহীদ নাসিম

সেদিন হবে চরম দুর্ভোগ প্রত্যাখ্যানকারীদের,

Arabic

الذين هم في خوض يلعبون

বাংলা উচ্চারণ

ল্লাযীনা হুম্ ফী খাওদ্বিঁই ইয়াল্'আবূন্।

জহুরুল হক

যারা বৃথা তর্কবিতর্কে খেলা খেলছে।

আবদুস শহীদ নাসিম

যারা খেল তামাশার অসার কাজে লিপ্ত।

Arabic

يوم يدعون إلى نار جهنم دعا

বাংলা উচ্চারণ

ইয়াওমা ইয়ুদা'ঊ না ইলা-না-রি জ্বাহান্নামা দাআ।

জহুরুল হক

সেইদিন তাদের ধাক্কা দিয়ে নেওয়া হবে জাহান্নামের আগুনের দিকে ধাক্কা দিতে দিতে।

আবদুস শহীদ নাসিম

সেদিন তাদের ধাক্কা মারতে মারতে নিয়ে যাওয়া হবে জাহান্নামের আগুনের দিকে।

Arabic

هذه النار التي كنتم بها تكذبون

বাংলা উচ্চারণ

হা-যিহিন্ না-রুল্লাতী কুন্তুম্ বিহা-তুকায্যিবূন্।

জহুরুল হক

''এইটিই সেই আগুন যেটিকে তোমরা মিথ্যা বলতে।

আবদুস শহীদ নাসিম

(বলা হবে:) এই সেই জাহান্নাম, যাকে তোমরা মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছিলে।

Arabic

أفسحر هذا أم أنتم لا تبصرون

বাংলা উচ্চারণ

আফাসিহ্রুন্ হা-যা য় আম্ আন্তুম্ লা-তুব্ছিরূন্।

জহুরুল হক

''এটি কি তবে জাদু? না কি তোমরা দেখতে পাচ্ছ না?

আবদুস শহীদ নাসিম

এটা কি ম্যাজিক, নাকি তোমরা দেখছো না?

Arabic

اصلوها فاصبروا أو لا تصبروا سواء عليكم ۖ إنما تجزون ما كنتم تعملون

বাংলা উচ্চারণ

ইছ্লাওহা-ফাছ্বিরূ য় আওলা তাছ্বিরূ সাওয়া-য়ুন্ 'আলাইকুম্ ইন্নামা তুজযাওনা মা-কুন্তুম্ তা'মালূন্।

জহুরুল হক

''ঢুকে পড় এতে! অতঃপর তোমরা ধৈর্য ধর অথবা ধৈর্য না - ধর, তোমাদের জন্য একসমান। তোমাদের প্রতিফল দেওয়া হচ্ছে শুধুমাত্র তোমরা যা করতে তারই।’’

আবদুস শহীদ নাসিম

এতে প্রবেশ করো, এর আযাব তোমরা সহ্য করতে পারো বা না পারো দুটোই সমান। তোমাদেরকে তো তোমাদেরই কৃতকর্মের প্রতিফল দেয়া হয়েছে।

Arabic

إن المتقين في جنات ونعيم

বাংলা উচ্চারণ

ইন্নাল্ মুত্তাক্বীনা ফী জ্বান্না-তিঁও অনা'ঈম্।

জহুরুল হক

নিঃসন্দেহ মুত্তকীরা থাকবে জান্নাতে ও পরমানন্দে, - -

আবদুস শহীদ নাসিম

নিশ্চয়ই মুত্তাকিদের জন্যে রয়েছে জান্নাত আর নিয়ামতরাজি।

Arabic

فاكهين بما آتاهم ربهم ووقاهم ربهم عذاب الجحيم

বাংলা উচ্চারণ

ফা-কিহীনা বিমা য় আ-তা-হুম্ রব্বুহুম্ অ ওয়াক্বা-হুম্ রব্বুহুম্ আযা-বাল্ জ্বাহীম্।

জহুরুল হক

তাদের প্রভু যা তাদের দিয়েছেন সেজন্য তারা সুখভোগ করতে থাকবে, আর তাদের প্রভু তাদের রক্ষা করবেন ভয়ংকর আগুনের শাস্তি থেকে।

আবদুস শহীদ নাসিম

তাদের প্রভু তাদের যেসব পুরস্কার দেবেন তারা সেসব ভোগ করতে থাকবে এবং তাদের প্রভু তাদের রক্ষা করবেন জাহিমের (জাহান্নামের) আযাব থেকে।

Arabic

كلوا واشربوا هنيئا بما كنتم تعملون

বাংলা উচ্চারণ

কুলূ অশ্রবূ হানী-য়াম্ বিমা-কুন্তুম্ তা'মালূন্।

জহুরুল হক

''তোমরা যা করে থাকতে সেজন্য তৃপ্তির সাথে খাওদাও ও পান করো।’’

আবদুস শহীদ নাসিম

(তাদের বলা হবে:) ‘তোমরা খাও এবং পান করো তৃপ্তি সহকারে তোমাদের নেক আমলের ফল।

Arabic

متكئين على سرر مصفوفة ۖ وزوجناهم بحور عين

বাংলা উচ্চারণ

মুত্তাকিয়ীনা 'আলা-সুরুরিম্ মাছ্ফূ ফাতিন্ অযাওওয়াজনা-হুম্ বিহূরিন্ 'ঈন্।

জহুরুল হক

তারা হেলান দিয়ে বসবে সারি - সারি সিংহাসনের উপরে, আর আমরা তাদের জোড় মিলিয়ে দেব আয়তলোচন হূরদের সাথে।

আবদুস শহীদ নাসিম

তারা সেখানে আসন গ্রহণ করবে হেলান দিয়ে সারিবদ্ধভাবে। আমরা তাদের জুড়ি হিসেবে দেবো আয়াতলোচনা হুরদের।

Arabic

والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء ۚ كل امرئ بما كسب رهين

বাংলা উচ্চারণ

অল্লাযীনা আ-মানূ অত্তাবা'আত্ হুম্ র্যুরিয়্যাতুহুম্ বিঈমা-নিন্ আল্হাকুনা-বিহিম্ র্যুরিয়্যাতাহুম্ অমা য় আলাত্না-হুম্ মিন্ 'আমালিহিম্ মিন্ শাইয়িন্ কুল্লুম্ রিয়িম্ বিমা-কাসাবা রাহীন্।

জহুরুল হক

আর যারা ঈমান আনে, এবং যাদের সন্তানসন্ততি ধর্মবিশ্বাসে তাদের অনুসরণ করে - - আমরা তাদের সঙ্গে মিলন ঘটাব তাদের ছেলেমেয়েদের, আর আমরা তাদের ক্রিয়াকর্ম থেকে কোনো কিছুই তাদের জন্য কমিয়ে দেব না। প্রত্যেক ব্যক্তিই সে যা অর্জন করেছে সেজন্য দায়ী।

আবদুস শহীদ নাসিম

আর যারা নিজেরা ঈমান এনেছে এবং তাদের সন্তানরাও ঈমানের পথে তাদের অনুগামী হয়েছে, আমরা তাদের সন্তানদেরকে তাদের সাথে একত্র করে দেবো এবং তাদের আমলের প্রতিদান কিছুমাত্র হ্রাস করবো না। প্রত্যেক ব্যক্তিই নিজ নিজ কৃতকর্মের জন্যে দায়ী।

Arabic

وأمددناهم بفاكهة ولحم مما يشتهون

বাংলা উচ্চারণ

অআম্দাদ্না-হুম্ বিফা-কিহাতিঁও অলাহ্মিম্ মিম্মা-ইয়াশ্তাহূন্।

জহুরুল হক

আর আমরা তাদের প্রচুর পরিমাণে প্রদান করব ফলফসল ও মাছমাংস - - যা তারা পছন্দ করে তা থেকে।

আবদুস শহীদ নাসিম

আমরা তাদের সহযোগিতা করবো ফলফলারি এবং গোশত দিয়ে, যা - ই তারা পছন্দ করবে।

Arabic

يتنازعون فيها كأسا لا لغو فيها ولا تأثيم

বাংলা উচ্চারণ

ইয়াতানা-যা'ঊনা ফীহা-কা'সাল্ লা-লাগ্য়ুন্ ফীহা-অলা-তা”ছীম্।

জহুরুল হক

তারা সেখানে একটি পানপাত্র পরস্পরের মধ্যে আদান - প্রদান করবে, তাতে থাকবে না কোনো খেলো আচরণ, না কোনো পাপ।

আবদুস শহীদ নাসিম

তারা সেখানে পরস্পরের মধ্যে আদান প্রদান করতে থাকবে পানপাত্র, যা থেকে পান করলে কেউ অর্থহীন কথাবার্তাও বলবে না এবং কোনো প্রকার পাপ কাজেও লিপ্ত হবেনা।

Arabic

۞ ويطوف عليهم غلمان لهم كأنهم لؤلؤ مكنون

বাংলা উচ্চারণ

অইয়াতুফু 'আলাইহিম্ গিল্মা-নুল্লাহুম্ কায়ান্নাহুম্ লু”লুয়ুম্ মাক্নূন্।

জহুরুল হক

আর তাদের চারিদিকে ঘুরবে তাদের কিশোররা, - - তারা যেন সুরক্ষিত মুক্তো!

আবদুস শহীদ নাসিম

তাদের সেবায় ঘোরাঘুরি করতে থাকবে কিশোরেরা যারা নিয়োজিত থাকবে কেবল তাদেরই সেবায় এবং তারা দেখতে যেনো সুরক্ষিত মুক্তা।

Arabic

وأقبل بعضهم على بعض يتساءلون

বাংলা উচ্চারণ

অআকুবালা বা'দুহুম্ 'আলা-বা'দ্বিঁ ইয়াতাসা-য়ালূন্।

জহুরুল হক

আর তাদের কেউ - কেউ অপরের দিকে জিজ্ঞাসাবাদ ক’রে এগিয়ে যাবে - -

আবদুস শহীদ নাসিম

তারা একে অপরের মুখোমুখি হয়ে জিজ্ঞাসা করবে,

Arabic

قالوا إنا كنا قبل في أهلنا مشفقين

বাংলা উচ্চারণ

ক্ব-লূ য় ইন্না-কুন্না-ক্বব্লু ফী য় আহ্লিনা মুশ্ফিক্বীন্।

জহুরুল হক

তারা বলবে - - ''নিঃসন্দেহ আমরা ইতিপূর্বে আমাদের পরিজনদের সম্পর্কে ভীত ছিলাম।

আবদুস শহীদ নাসিম

বলবে: ‘‘ইতোপূর্বে (পৃথিবীর জীবনে) আমরা তো পরিবার পরিজনের মধ্যে আল্লাহর ভয়ে ভীত ছিলাম।

Arabic

فمن الله علينا ووقانا عذاب السموم

বাংলা উচ্চারণ

ফামান্ না ল্লা-হু 'আলাইনা-অঅক্বা-না 'আযা-বাস্ সামূম্।

জহুরুল হক

''তবে আমাদের প্রতি অনুগ্রহ করেছেন, আর আমাদের রক্ষা করেছেন তাপপীড়িত বায়ুপ্রবাহের শাস্তি থেকে।

আবদুস শহীদ নাসিম

ফলে আমাদের প্রতি অনুগ্রহ করেছেন এবং আমাদের রক্ষা করেছেন অগ্নি বায়ুর আযাব থেকে।

Arabic

إنا كنا من قبل ندعوه ۖ إنه هو البر الرحيم

বাংলা উচ্চারণ

ইন্না-কুন্না- মিন্ ক্বব্লু নাদ্'ঊহ্ ইন্নাহূ হুওয়াল্ র্বার্রু রহীম্।

জহুরুল হক

''আমরা অবশ্য এর আগেও তাঁকে ডাকতে থাকতাম। নিঃসন্দেহ তিনি খোদ অতি সদাশয়, অফুরন্ত ফলদাতা।

আবদুস শহীদ নাসিম

আমরা ইতোপূর্বে (পৃথিবীর জীবনে) তাঁকেই ডাকতাম, নিশ্চয়ই তিনি পরম অনুগ্রহশীল, পরম দয়াবান।’’

Arabic

فذكر فما أنت بنعمت ربك بكاهن ولا مجنون

বাংলা উচ্চারণ

ফাযার্ক্কি ফামা য় আন্তা বিনি' মাতি রব্বিকা বিকা- হিনিঁও অলা-মাজনূন্।

জহুরুল হক

অতএব তুমি উপদেশ দান করতে থাকো, কেননা তোমার প্রভুর অনুগ্রহে তুমি তো গনৎকার নও এবং মাথা - পাগলাও নও।

আবদুস শহীদ নাসিম

অতএব, তুমি উপদেশ দিয়ে যাও, তোমার প্রভুর অনুগ্রহে তুমি গণকও নও, পাগলও নও।

Arabic

أم يقولون شاعر نتربص به ريب المنون

বাংলা উচ্চারণ

আম্ ইয়াকুলূনা শা-'ইরুন্ নাতারাব্বাছূ বিহী রইবাল্ মানূন্।

জহুরুল হক

অথবা তারা কি বলে - - ''একজন কবি, আমরা বরং তার জন্য অপেক্ষা করি কালের কবলে পড়ার দরুন?

আবদুস শহীদ নাসিম

নাকি তারা বলে: ‘সে একজন কবি? আমরা তার জন্যে সময়ের আবর্তনের অপেক্ষা করছি।’

Arabic

قل تربصوا فإني معكم من المتربصين

বাংলা উচ্চারণ

কুল্ তারব্বাছূ ফাইন্নী মা'আকুম্ মিনাল্ মুতারব্বিছীন্।

জহুরুল হক

তুমি বলো - - ''তোমরা অপেক্ষা করতে থাকো, আমিও তবে অবশ্য তোমাদের সঙ্গে অপেক্ষাকারীদের মধ্যে রয়েছি।’’

আবদুস শহীদ নাসিম

তুমি বলো: ‘তোমরা প্রতীক্ষা করো, আমিও তোমাদের সাথে প্রতীক্ষায় থাকলাম।’

Arabic

أم تأمرهم أحلامهم بهذا ۚ أم هم قوم طاغون

বাংলা উচ্চারণ

আম্ তা”মুরুহুম্ আহ্লা-মুহুম্ বিহা-যা য় আম্ হুম্ ক্বওমুন্ ত্বোয়া-গূন্।

জহুরুল হক

অথবা তাদের বোধশক্তি কি এ - বিষয়ে তাদের নির্দেশ দিয়ে থাকে? অথবা তারা কি এক সীমালংঘনকারী জাতি?

আবদুস শহীদ নাসিম

নাকি তাদের বুদ্ধি তাদেরকে এর জন্যে প্রলুব্ধ করে? আর নাকি তারা সীমালংঘনকারী সম্প্রদায়?

Arabic

أم يقولون تقوله ۚ بل لا يؤمنون

বাংলা উচ্চারণ

আম্ ইয়াকুলূনা তাক্বওয়ালাহূ বাল্ লা- ইয়ু”মিনূন্।

জহুরুল হক

অথবা তারা কি বলে যে এটি সে বর্ণনা করেছে? না, তারা বিশ্বাস করে না।

আবদুস শহীদ নাসিম

নাকি তারা বলে: ‘এ কুরআন সে নিজে রচনা করে নিয়েছে?’ আসল কথা হলো, তারা বিশ্বাসই রাখেনা।

Arabic

فليأتوا بحديث مثله إن كانوا صادقين

বাংলা উচ্চারণ

ফাল্ইয়া”তূ বিহাদীছিম্ মিছ্লিহী য় ইন্ কা-নূ ছোয়া-দিক্বীন্।

জহুরুল হক

তাহলে তারা এর সমতুল্য এক রচনা নিয়ে আসুক, - - যদি তারা সত্যবাদী হয়।

আবদুস শহীদ নাসিম

তারা সত্যবাদী হয়ে থাকলে এ কুরআনের মতো কোনো বাণী উপস্থিত করুক।

Arabic

أم خلقوا من غير شيء أم هم الخالقون

বাংলা উচ্চারণ

আম্ খুলিকু মিন্ গইরি শাইয়িন্ আম্ হুমুল্ খ-লিকুন্।

জহুরুল হক

অথবা তাদের কি সৃষ্টি করা হয়েছে কেউ না - থাকা থেকে, না তারাই সৃষ্টিকর্তা?

আবদুস শহীদ নাসিম

নাকি তারা স্রষ্টা ছাড়াই সৃষ্টি হয়েছে? আর নাকি তারা নিজেরাই স্রষ্টা?

Arabic

أم خلقوا السماوات والأرض ۚ بل لا يوقنون

বাংলা উচ্চারণ

আম্ খলাকুস্ সামা-ওয়া-তি অল্র্আদ্বোয়া বাল্ লা-ইয়ূক্বিনূন্।

জহুরুল হক

অথবা তারা কি সৃষ্টি করেছিল মহাকাশমন্ডল ও পৃথিবী? না, তারা দৃঢ়বিশ্বাস রাখে না।

আবদুস শহীদ নাসিম

নাকি মহাকাশ এবং পৃথিবী তারা নিজেরাই সৃষ্টি করেছে? বরং তারা একীনই রাখেনা।

Arabic

أم عندهم خزائن ربك أم هم المصيطرون

বাংলা উচ্চারণ

আম্ 'ইন্দাহুম্ খাযা-য়িনু রব্বিকা আম্ হুমুল্ মুসাইত্বিরূন্।

জহুরুল হক

অথবা তাদের কাছেই কি রয়েছে তোমার প্রভুর ধনভান্ডার, না তারাই নিয়ন্তা?

আবদুস শহীদ নাসিম

নাকি তোমার প্রভুর ভান্ডার তাদের কাছে রয়েছে? আর নাকি তারা এসব কিছুর পাহারাদার?

Arabic

أم لهم سلم يستمعون فيه ۖ فليأت مستمعهم بسلطان مبين

বাংলা উচ্চারণ

আম্ লাহুম্ সুল্লামুইঁ ইয়াস্তামিঊ'না ফীহি ফাল্ ইয়াতি মুসতামিঊ'হুম্ বিসুল্ত্বোয়া-নিম্ মুবীন্।

জহুরুল হক

অথবা তাদের কাছে কি রয়েছে সিড়ি যাঁর সাহায্যে তারা শোনে নেয়? তাহলে তাদের শ্রবণকারী নিয়ে আসুক এক সুস্পষ্ট প্রমাণ।

আবদুস শহীদ নাসিম

নাকি তাদের কাছে (আকাশে) আরোহণ করার সিঁড়ি আছে যা দিয়ে উঠে কথা শুনে? থাকলে তাদের সেই শ্রোতা সুস্পষ্ট প্রমাণ হাজির করুক।

Arabic

أم له البنات ولكم البنون

বাংলা উচ্চারণ

আম্ লাহুল্ বানা-তু অলাকুমুল্ বানূন্।

জহুরুল হক

অথবা তাঁর কারণে কি রয়েছে কন্যারাসব, আর তোমাদের জন্য রয়েছে পুত্ররা?

আবদুস শহীদ নাসিম

নাকি কন্যা সন্তান আল্লাহর, আর সব পুত্র সন্তান তোমাদের ?

Arabic

أم تسألهم أجرا فهم من مغرم مثقلون

বাংলা উচ্চারণ

আম্ তাস্য়ালুহুম্ আজরন্ ফাহুম্ মিম্ মাগ্রমিম্ মুছ্ক্বালূন্।

জহুরুল হক

অথবা তুমি কি তাদের কাছে পারিশ্রমিক চাইছ, যার ফলে তারা দেনায় ভারাক্রান্ত হয়ে গেছে?

আবদুস শহীদ নাসিম

নাকি তুমি তাদের কাছে (তাদের উপদেশ দেয়ার জন্যে) পারিশ্রমিক চাইছো, আর তারা সেটাকে তাদের জন্যে বোঝা মনে করছে?

Arabic

أم عندهم الغيب فهم يكتبون

বাংলা উচ্চারণ

আম্ ই'ন্দাহুমুল্ গাইবু ফাহুম্ ইয়াক্তুবূন্।

জহুরুল হক

অথবা কি তাদের কাছে রয়েছে যার ফলে তারা লিখে ফেলতে পারে?

আবদুস শহীদ নাসিম

নাকি তারা জানে এবং তা তারা লিখে রাখছে?

Arabic

أم يريدون كيدا ۖ فالذين كفروا هم المكيدون

বাংলা উচ্চারণ

আম্ ইয়ুরীদূনা কাইদা- ফাল্লাযীনা কাফারূ হুমুল্ মাকীদূন্।

জহুরুল হক

অথবা তারা কি ষড়যন্ত্র করতে চায়? কিন্ত যারা অবিশ্বাস পোষণ করে তারা নিজেরাই ষড়যন্ত্রে জড়িয়ে পড়বে।

আবদুস শহীদ নাসিম

নাকি তারা কোনো চক্রান্ত করছে? জেনে রেখো, চক্রান্তের শিকার হয় কাফিররা নিজেরাই।

Arabic

أم لهم إله غير الله ۚ سبحان الله عما يشركون

বাংলা উচ্চারণ

আম্ লাহুম্ ইলা-হুন্ গাইরুল্লা-হ্ সুব্হা-না ল্লা-হি 'আম্মা ইয়ুশ্রিকূন্।

জহুরুল হক

অথবা ছাড়া তাদের কি অন্য উপাস্য রয়েছে? ‌রই সব মহিমা - - তারা যা শরিক করে তিনি তার বাইরে।

আবদুস শহীদ নাসিম

নাকি আল্লাহর পরিবর্তে তাদের কোনো ইলাহ্ আছে? তাদের কৃত শিরক থেকে পবিত্র ও মহান।

Arabic

وإن يروا كسفا من السماء ساقطا يقولوا سحاب مركوم

বাংলা উচ্চারণ

অ ইঁ ইয়ারাও কিস্ফাম্ মিনাস্ সামা-য়ি সা-ক্বিত্বোয়াইঁ ইয়াকুলূ সাহা-বুম্ র্মাকূম্।

জহুরুল হক

আর যদি তারা দেখে আকাশের এক টুকরো ভেঙ্গে পড়ছে, তাহলে তারা বলবে - - ''এক পুঞ্জীভূত মেঘমালা।’’

আবদুস শহীদ নাসিম

তারা আকাশ থেকে কোনো টুকরা ভেঙ্গে পড়তে দেখলে বলবে: ‘এতো মেঘপুঞ্জ।’

Arabic

فذرهم حتى يلاقوا يومهم الذي فيه يصعقون

বাংলা উচ্চারণ

ফার্যাহুম্ হাত্তা- ইয়ুলা-কু ইয়াওমাহুমুল্ লাযী ফীহি ইয়ুছ্ 'আকুন্।

জহুরুল হক

অতএব তাদের ছেড়ে দাও যে পর্যন্ত না তারা তাদের সেই দিনটির সাক্ষাৎ পায় যখন তারা হতভন্ব হয়ে যাবে, - -

আবদুস শহীদ নাসিম

সুতরাং তাদের উপেক্ষা করো - যতোদিন না তারা সেই দিনটির সাক্ষাত লাভ করে যেদিন বজ্রের আঘাতে তারা হতচকিত হয়ে উঠবে।

Arabic

يوم لا يغني عنهم كيدهم شيئا ولا هم ينصرون

বাংলা উচ্চারণ

ইয়াওমা লা-ইয়ুগ্নী 'আন্হুম্ কাইদু হুম্ শাইয়াঁও অলা হুম্ ইয়ুন্ছোয়ারূন্।

জহুরুল হক

সেইদিন তাদের চাল - চক্রান্ত তাদের কোনো কাজে আসবে না, আর তাদের সাহায্যও করা হবে না।

আবদুস শহীদ নাসিম

সেদিন তাদের চক্রান্ত তাদের কোনো কাজেই আসবেনা এবং সেদিন তাদের কোনো সাহায্যও করা হবেনা।

Arabic

وإن للذين ظلموا عذابا دون ذلك ولكن أكثرهم لا يعلمون

বাংলা উচ্চারণ

অ ইন্না লিল্লাযীনা জোয়ালামূ 'আযা-বান্ দূনা যা-লিকা অলা-কিন্না আক্ছারহুম্ লা-ইয়া'লামূন্।

জহুরুল হক

আর যারা অন্যায়াচার করেছে তাদের জন্য এ ছাড়া আরো শাস্তি রয়েছে, কিন্ত তাদের অধিকাংশই জানে না।

আবদুস শহীদ নাসিম

যালিমদের জন্যে এছাড়াও আরো আযাব রয়েছে। কিন্তু অধিকাংশ লোকই জানেনা।

Arabic

واصبر لحكم ربك فإنك بأعيننا ۖ وسبح بحمد ربك حين تقوم

বাংলা উচ্চারণ

অর্ছ্বি লিহুক্মি রব্বিকা ফাইন্নাকা বিআ'ইয়ুনিনা-অসাব্বিহ্ বিহাম্দি রব্বিকা হীনা তাকুম্।

জহুরুল হক

অতএব তোমার প্রভুর বিচারের জন্য ধৈর্য ধরে থেকো, বস্তুত তুমি নিশ্চয়ই আমাদের চোখের সামনে রয়েছ। কাজেই তোমার প্রভুর প্রশংসায় জপতপ করো যখন তুমি উঠে দাঁড়াও,

আবদুস শহীদ নাসিম

তুমি তোমার প্রভুর নির্দেশের অপেক্ষায় সবর অবলম্বন করো। তুমি আমাদের দৃষ্টি পথেই রয়েছো। আর তোমার প্রভুর হামদসহ তাঁর তসবিহ করতে থাকো যখন শয্যা ত্যাগ করে উঠবে

Arabic

ومن الليل فسبحه وإدبار النجوم

বাংলা উচ্চারণ

অ মিনাল্লাইলি ফাসাব্বিহ্হু অইদ্বা-রন্ নুজুম্

জহুরুল হক

আর রাতের বেলায়ও তবে তাঁর জপতপ করো এবং তারাগুলো ঝিমিয়ে যাবার সময়েও।

আবদুস শহীদ নাসিম

এবং রাত্রিবেলায়, আর তাঁর তসবিহ করতে থাকো তারকারাজির অস্তগমনের পর।

Recitation

Reciters

Ticked reciters play one after another for each verse.

Repeat
Speed
Listen offline

Save this chapter’s recitation by the ticked reciters on this device.

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme