Kitab

الإسراء

Chapter 17, 111 verses

  • Arabic
  • বাংলা উচ্চারণ
  • জহুরুল হক
Arabic

بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا ۚ إنه هو السميع البصير

বাংলা উচ্চারণ

বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম সুবহা-নাল্লাযী য় আস্র- বি'আব্দিহী লাইলাম্ মিনাল্ মাস্জ্বিদিল্ হার-মি ইলাল্ মাস্জ্বিদিল্ আক্ব্ছোয়াল্লাযী বা-রক্না হাওলাহূ লিনুরিয়াহূ মিন্ আ-ইয়া-তিনা ইন্নাহূ হুঅস্ সামী'ঊল্ বার্ছী।

জহুরুল হক

সকল মহিমা তাঁর যিনি তাঁর বান্দাকে রাত্রিবেলা ভ্রমণ করিয়েছিলেন পবিত্র মসজিদ থেকে দূরবর্তী মসজিদে - - যার পরিবেশ আমরা মঙ্গলময় করেছিলাম যেন আমরা তাঁকে দেখাতে পারি আমাদের কিছু নিদর্শন। নিঃসন্দেহ তিনি স্বয়ং সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।

Arabic

وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا

বাংলা উচ্চারণ

অ আ-তাইনা- মূসাল্ কিতা-বা অজ্বা'আল্না-হু হুদাল্লিবানী য় ইস্রা-ঈলা আল্লা-তাত্তাখিযূ মিন্ দূনী অকীলা-।

জহুরুল হক

আর আমরা মুসাকে গ্রন্থ দিয়েছিলাম আর ইসরাইল বংশীয়দের জন্য আমরা একে পথনির্দেশক বানিয়েছিলাম এই বলে - - ''আমাকে ছেড়ে দিয়ে কোনো কর্ণধার গ্রহণ করো না।

Arabic

ذرية من حملنا مع نوح ۚ إنه كان عبدا شكورا

বাংলা উচ্চারণ

র্যুরিয়্যাতা মান্ হামাল্না-মা'আ নূহ্ ইন্নাহূ কা-না 'আব্দান্ শাকূর-।

জহুরুল হক

''তাদের বংশধর যাদের আমরা নূহ - এর সঙ্গে বহন করেছিলাম। নিঃসন্দেহ তিনি ছিলেন একজন কৃতজ্ঞ বান্দা।’’

Arabic

وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا

বাংলা উচ্চারণ

অ ক্বাদ্বোয়াইনা য় ইলা-বানী য় ইস্র-ঈলা ফিল্ কিতা-বি লাতুফ্সিদুন্না ফিল্ আরদ্ব্ র্মারাতাইনি অ লাতা'লুন্না উলুঅন্ কাবীর -।

জহুরুল হক

আর আমরা ইসরাইল বংশীয়দের কাছে গ্রন্থের মধ্যে স্পষ্ট জানিয়েছিলাম - - ''তোমরা অবশ্য দুইবার পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে, আর তোমরা নিশ্চয়ই ঘোর অহঙ্কারে অহঙ্কার করবে।’’

Arabic

فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار ۚ وكان وعدا مفعولا

বাংলা উচ্চারণ

ফাইযা- জ্বা-য়া ওয়া'দু উলা-হুমা-বা'আছ্না- 'আলাইকুম্ 'ইবাদাল্ লানা য় উলী বাসিন্ শাদীদিন্ ফাজ্বা-সূ খিলালাদ্দিয়ার্- অকা-না অ'দাম্ মাফ্'ঊলা-।

জহুরুল হক

অতঃপর যখন এই দুয়ের প্রথম ওয়াদার সময় এল তখন আমরা তোমাদের বিরুদ্ধে পাঠালাম আমার অতিশয় শক্তিশালী বান্দাদের, তাই তারা ঘরে অন্দরমহলে ঢুকে ধ্বংসলীলা শুরু করল। আর এই ওয়াদা কার্যকর হয়েই ছিল।

Arabic

ثم رددنا لكم الكرة عليهم وأمددناكم بأموال وبنين وجعلناكم أكثر نفيرا

বাংলা উচ্চারণ

ছুম্মা রদাদ্না-লাকুমুল্ র্কারতা 'আলাইহিম্ অআম্দাদ্না-কুম্ বিআম্ওয়া- লিঁও অবানীনা অজ্বা'আল্না-কুম্ আক্ছার নাফীর-।

জহুরুল হক

তারপর আমরা তাদের উপরে তোমাদের ফিরিয়ে দিলাম পালটা মোড, আর তোমাদের সাহায্য করলাম ধনসম্পদ ও সন্তান - সন্ততি দিয়ে, আর দলেবলে তোমাদের গরিষ্ট করলাম।

Arabic

إن أحسنتم أحسنتم لأنفسكم ۖ وإن أسأتم فلها ۚ فإذا جاء وعد الآخرة ليسوءوا وجوهكم وليدخلوا المسجد كما دخلوه أول مرة وليتبروا ما علوا تتبيرا

বাংলা উচ্চারণ

ইন্ আহ্সান্তুম্ আহ্সান্তুম্ লিআন্ফুসিকুম্ অ ইন্ আসা'তুম্ ফালাহা- ফা ইযা-জ্বা-য়া ওয়া'দুল্ আ-খিরতি লিয়াসূ-য়ু উজুহাকুম্ অলিইয়াদ্খুলুল্ মাস্জ্বিদা কামা-দাখালূহু আউঅলা র্মারাতিঁও অলিইয়ুতাব্বিরূ মা-'আলাও তাত্বীরা-।

জহুরুল হক

তোমরা যদি সৎকাজ কর তবে তোমাদের নিজেদের জন্যেই সৎকাজ করছো, আর যদি তোমরা মন্দ কর তবে তাও নিজেদের জন্যে। সুতরাং যখন পরবর্তী ওয়াদার সময় এল তখন যেন তারা তোমাদের মুখমন্ডল কালিমাচ্ছন্ন করতে পারে, আর যেন তারা মসজিদে ঢুকতে পারে যেমন ওরা প্রথমবার এতে ঢুকেছিল, আর যেন তারা পূর্ণ বিধ্বংসে ধ্বংস করতে পারে যা - কিছু তারা দখল করে।

Arabic

عسى ربكم أن يرحمكم ۚ وإن عدتم عدنا ۘ وجعلنا جهنم للكافرين حصيرا

বাংলা উচ্চারণ

'আসা রব্বুকুম্ আইঁ ইর্য়াহামাকুম্ অ ইন্ 'ঊত্তুম্ 'ঊদ্না-। অ জ্বা'আল্না- জ্বাহান্নামা লিল্ কা-ফিরীনা হাছীর-।

জহুরুল হক

হতে পারে যে তোমাদের প্রভু তোমাদের প্রতি করুণা করবেন, কিন্তু যদি তোমরা ফেরো তবে আমরাও ফিরব। আর আমরা অবিশ্বাসীদের জন্য জাহান্নামকে কয়েদখানা বানিয়েছি।

Arabic

إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا

বাংলা উচ্চারণ

ইন্না হাযা-ল্ ক্বরুআ-না ইয়াহ্দী লিল্লাতী হিয়া আক্ব অমু অ ইয়ুবাশ্শিরুল্ মুমিনী নাল্লা যীনা ইয়া'মালূনাছ্ ছোয়া-লিহা-তি আন্না লাহুম্ আজরান্ কাবীরা-।

জহুরুল হক

নিঃসন্দেহ এই কুরআন পথ দেখায় সেইদিকে যা সঠিক, আর মুমিনদের যারা সৎকর্ম করে তাদের সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহান পারিশ্রমিক।

Arabic

وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما

বাংলা উচ্চারণ

অ আন্নাল্ লাযীনা লা-ইয়ুমিনূনা বিল্আ-খিরতি আ'তাদ্না-লাহুম্ 'আযা-বান্ আলীমা-।

জহুরুল হক

আর যারা পরকালে বিশ্বাস করে না তাদের জন্য আমরা তৈরি করেছি মর্মন্তুদ শাস্তি।

Arabic

ويدع الإنسان بالشر دعاءه بالخير ۖ وكان الإنسان عجولا

বাংলা উচ্চারণ

অ ইয়াদ্'ঊল্ ইন্সা-নু বির্শ্শারি দু'আ-য়াহূ বিল্ খর্ই অকা-নাল্ ইন্সা-নু 'আজুলা-।

জহুরুল হক

আর মানুষ মন্দের জন্য কামনা করে যেমন তার উচিত ভালোর জন্য কামনা করা। আর মানুষ সদা ব্যস্ত - সমস্ত।

Arabic

وجعلنا الليل والنهار آيتين ۖ فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب ۚ وكل شيء فصلناه تفصيلا

বাংলা উচ্চারণ

অ জ্বা'আল্নাল্ লাইলা অন্নাহা-রা আ-ইয়াতাইনি ফামাহাওনা য় আ-ইয়াতাল্লাইলি অ জ্বা'আল্না য় আ-ইয়াতান্নাহা-রি মুব্ছিরাতাল্লিতাব্ তাগু ফাদ্ব্লাম্ র্মি রব্বিকুম্ অ লিতা'লামূ 'আদাদাস্ সিনীনা অল্হিসা-ব্ অকুল্লা শাইয়্যিন্ ফাছ্ছোয়াল্না-হু তাফ্ছীলা-।

জহুরুল হক

আর আমরা রাতকে এবং দিনকে বানিয়েছি দুটি নিদর্শন, কাজেই রাতের নিদর্শনকে আমরা মুছে ফেলি, আর দিনের নিদর্শনকে বানাই সুদৃশ্য যেন তোমরা তোমাদের প্রভুর কাছ থেকে করুণাভান্ডার অণ্বেষণ করতে পার, আর যেন তোমরা বছরের গণনা ও হিসাব জানতে পার। আর সব - কিছুই আমরা বর্ণনা করেছি বিশদভাবে।

Arabic

وكل إنسان ألزمناه طائره في عنقه ۖ ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا

বাংলা উচ্চারণ

অকুল্লা ইন্সা-নিন্ আল্যাম্না-হু ত্বোয়া-য়িরাহূ ফী উনুক্বিহ্ অনুখ্রিজু লাহূ ইয়াওমাল্ ক্বিয়া-মাতি কিতাবাঁই ইয়াল্ক্ব-হু মান্শূর-।

জহুরুল হক

আর প্রত্যেকটি মানুষ - - আমরা তার পাখি তার গলায় বেঁধে দিয়েছি। আর কিয়ামতের দিনে আমরা তার জন্য বের করে দেব একটি খাতা যা সে দেখতে পাবে সম্পূর্ণ খোলা।

Arabic

اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا

বাংলা উচ্চারণ

ইক্বর' কিতা-বাক্ কাফা-বিনাফ্সিকাল্ ইয়াওমা 'আলাইকা হাসীবা-।

জহুরুল হক

''পড় তোমার গ্রন্থ, - - আজকের দিনে তোমার আ‌ত্মাই তোমার উপরে হিসাব - তলবকারীরূপে যথেষ্ট।’’

Arabic

من اهتدى فإنما يهتدي لنفسه ۖ ومن ضل فإنما يضل عليها ۚ ولا تزر وازرة وزر أخرى ۗ وما كنا معذبين حتى نبعث رسولا

বাংলা উচ্চারণ

মানিহ্তাদা- ফাইন্নামা- ইয়াহ্তাদী লিনাফ্সিহী অ মান্ দ্বোয়াল্লা ফাইন্নামা-ইয়াদ্বিল্লু 'আলাইহা- অলা-তাযিরু ওয়া-যিরাতুঁও ওয়িয্র উখ্র-ওমা-কুন্না মু'আয্যিবীনা হাত্তা-নাব'আছা রসূলা-।

জহুরুল হক

যে কেউ সঠিক পথে চলে সে তো তবে নিজের জন্যেই সঠিক পথ ধরে, আর যে বিপথে যায় সে তো তবে নিজের বিরুদ্ধেই বিপথে চলে। আর একজন বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না। আর আমরা শাস্তিদাতা নই যে পর্যন্ত না আমরা কোনো রসূল পাঠিয়েছি।

Arabic

وإذا أردنا أن نهلك قرية أمرنا مترفيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا

বাংলা উচ্চারণ

অইযা য় আরদ্না য় আন্ নুহ্লিকা র্ক্বাইয়াতান্ আর্মানা- মুত্রাফীহা-ফাফাসাকু ফীহা-ফাহাক্বক্বা 'আলাইহাল্ ক্বওলু ফাদার্ম্মানাহা-তাদ্মীর-।

জহুরুল হক

আর যখন আমরা মনস্থ করি যে কোনো জনপদকে আমরা ধ্বংস করব তখন আমরা ওর সমৃদ্ধিশালী লোকদের কাছে নির্দেশ পাঠাই, কিন্তু তারা সেখানে গুন্ডামি করে, কাজেই আজ্ঞা তার উপরে ন্যায়সংগত হয়ে যায়। সুতরাং আমরা তাকে ধ্বংস করি পূর্ণ বিধ্বংসে।

Arabic

وكم أهلكنا من القرون من بعد نوح ۗ وكفى بربك بذنوب عباده خبيرا بصيرا

বাংলা উচ্চারণ

অকাম্ আহ্লাক্না- মিনাল্ কুরূ নি মিম্ বা'দি নূহ্ অকাফা- বিরব্বিকা বিযুনূবি 'ইবাদিহী খবীরম্ বাছীর-।

জহুরুল হক

আর নূহ্‌ - এর পরে কত জনপদকে আমরা ধ্বংস করেছি! আর তোমার প্রভুই তাঁর বান্দাদের পাপাচার সন্বন্ধে খবরদার, দর্শকরূপে যথেষ্ট।

Arabic

من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا

বাংলা উচ্চারণ

মান্ কা-না ইয়ুরীদুল্ 'আ-জ্বিলাতা 'আজ্জ্বাল্না- লাহূ ফীহা- মা-নাশা-য়ু লিমান্ নুরীদু ছুম্মা জ্বা'আল্না- লাহূ জ্বাহান্নামা ইয়াছ্লা-হা-মায্মূমাম্ মাদ্হূর-।

জহুরুল হক

যে কেউ কামনা করে বর্তমানকাল, আমরা তার জন্য সে - ক্ষেত্রে যা ইচ্ছা করি তাই ত্বরান্বিত করি - - যার জন্য আমরা মনস্ত করি, তারপর তার জন্যে আমরা ধার্য করি জাহান্নাম, তাতে সে প্রবেশ করবে নিন্দিত বিতাড়িত হয়ে।

Arabic

ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا

বাংলা উচ্চারণ

অমান্ আর-দাল্ আ-খিরতা অসা'আ-লাহা-সা'ইয়াহা-অ হুঅ মুমিনুন্ ফাউলা-য়িকা কা-না সা'ইয়ুহুম্ মাশ্কূরা-।

জহুরুল হক

আর যে কেউ পরকাল কামনা করে, আর তার জন্যে চেষ্টা করে যথাযথ প্রচেষ্টায় এবং সে হয়, তাহলে এরাই - - এদের প্রচেষ্টা হবে স্বীকৃত।

Arabic

كلا نمد هؤلاء وهؤلاء من عطاء ربك ۚ وما كان عطاء ربك محظورا

বাংলা উচ্চারণ

কুল্লান্নুমিদ্দুহা য় উলা-য়ি অহা য় উলা-য়ি মিন্ 'আত্বোয়া-য়ি রব্বিক্ অমা-কা-না 'আত্বোয়া-য়ু রব্বিকা মাহ্জূর-।

জহুরুল হক

প্রত্যেককেই আমরা দিই, এদের এবং ওদের, তোমার প্রভুর দানসামগ্রী থেকে। আর তোমার প্রভুর দানসামগ্রী সীমাবদ্ধ নয়।

Arabic

انظر كيف فضلنا بعضهم على بعض ۚ وللآخرة أكبر درجات وأكبر تفضيلا

বাংলা উচ্চারণ

উর্ন্জু কাইফা ফাদ্ব্দ্বোয়াল্না-বা'দ্বোয়াহুম্ 'আলা-বা'দ্ব্ অলাল্ আ-খিরতু আক্বারু দারজ্বা-তিঁও অআক্বারু তাফ্দ্বীলা-।

জহুরুল হক

দেখ কেমন ক’রে আমরা তাদের কাউকে শ্রেষ্ঠত্ব দিয়েছি অন্যের উপরে। আর পরকাল নিশ্চয়ই মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠ এবং মহিমার দিক দিয়েও শ্রেষ্ঠ।

Arabic

لا تجعل مع الله إلها آخر فتقعد مذموما مخذولا

বাংলা উচ্চারণ

লা- তাজ্ব্'আল্ মা'আল্লা-হি ইলা-হান্ আ-খরা ফাতাক্ব'ঊদা মায্মূমাম্ মাখ্যূলা-।

জহুরুল হক

‌র সাথে অন্য উপাস্য খাড়া করো না, পাছে তুমি বসে থাক নিন্দিত নিঃসহায় হয়ে।

Arabic

۞ وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا ۚ إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما

বাংলা উচ্চারণ

অক্বদ্বোয়া- রব্বুকা আল্লা- তা'বুদূ য় ইল্লা য় ইয়্যা-হু অবিল্ওয়া-লিদাইনি ইহ্সা-না- ইম্মা-ইয়াব্লুগন্না 'ইন্দাকাল্ কিবার আহাদুহুমা য় আও কিলা-হুমা-ফালা-তাকুল্ লাহুমা য় উফ্ফিঁও অলা-তার্ন্হাহুমা- অকুল্ লাহুমা-ক্বওলান্ কারীমা-।

জহুরুল হক

আর তোমার প্রভু বিধান করেছেন - - তাঁকে ছাড়া তোমরা অন্যের উপাসনা করো না, আর পিতামাতার প্রতি সদ্ব্যবহার। যদি তোমাদের সামনে তাদের একজন বা উভয়ে বার্ধক্যে পৌঁছোয় তবুও তাদের প্রতি ''আঃ’’ বলো না, আর তাদের তিরস্কার করো না, বরং তাদের প্রতি বলবে বিনয়নম্র কথা।

Arabic

واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا

বাংলা উচ্চারণ

অখ্ফিদ্ব লাহুমা-জ্বানাহায্ যুল্লি মির্না রহমাতি অ ক্বর্ রর্ব্বি হাম্হুমা-কামা-রব্বাইয়া-নী ছোয়াগীর।

জহুরুল হক

আর তাদের উভয়ের প্রতি আনত করো করুণার সাথে আনুগত্যের ডানা দুখানা, আর বলো - - ''আমার প্রভু! তাঁদের উভয়ের প্রতি করুণা করো যেমন তাঁরা ছোটবেলায় আমাকে প্রতিপালন ক’রে বড় করেছন।’’

Arabic

ربكم أعلم بما في نفوسكم ۚ إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا

বাংলা উচ্চারণ

রব্বুকুম্ আ'লামু বিমা-ফী নুফূসিকুম্ ইন্ তাকূনূ ছোয়া-লিহীনা ফাইন্নাহূ কা-না লিল্আওঅ-বীনা গফূরা-।

জহুরুল হক

তোমাদের প্রভু ভাল জানেন তোমাদের অন্তরে যা - কিছু আছে। তোমরা যদি সৎকর্মপরায়ণ হও তবে নিঃসন্দেহ তিনি মুখাপেক্ষীদের প্রতি পরিত্রাণকারী।

Arabic

وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا

বাংলা উচ্চারণ

অ আ-তি যাল্ ক্বর্ বা হাক্বক্বহূ অল্মিস্কীনা অব্নাস্ সাবীলি অলা-তুবার্য্যি তাব্যীর-।

জহুরুল হক

আর নিকটা‌ত্মীয়কে দাও তার প্রাপ্য, আর অভাবগ্রস্তকে ও পথচারীকেও, আর অপব্যয় করো না অপচয়ের সাথে।

Arabic

إن المبذرين كانوا إخوان الشياطين ۖ وكان الشيطان لربه كفورا

বাংলা উচ্চারণ

ইন্নাল্ মুবায্যিরীনা কানূ য় ইখ্ওয়া-নাশ্ শাইয়াত্বীন্ অ কা-নাশ্ শাইত্বোয়া-নু লিরব্বিহী কাফূর-।

জহুরুল হক

নিঃসন্দেহ অপব্যয়ীরা হচ্ছে শয়তানগোষ্ঠীর ভাই - বিরাদর। আর শয়তান হচ্ছে তার প্রভুর প্রতি বড় অকৃতজ্ঞ।

Arabic

وإما تعرضن عنهم ابتغاء رحمة من ربك ترجوها فقل لهم قولا ميسورا

বাংলা উচ্চারণ

অইম্মা-তু'রিদ্বোয়ান্না 'আন্হুমুব্ তিগ-য়া রহ্মাতিম্ র্মি রব্বিকা র্তাজুহা- ফাকুল্ লাহুম্ ক্বওলাম্ মাইসূর-।

জহুরুল হক

আর তুমি যদি তাদের থেকে বিমুখ হও অথচ তোমার প্রভুর কাছ থেকে অনুগ্রহ লাভ করতে চাও যা তুমি প্রত্যাশা কর, তাহলে তাদের সঙ্গে সদয় সুরে কথা বলো।

Arabic

ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا

বাংলা উচ্চারণ

অলা-তাজ্ব্'আল্ ইয়াদাকা মাগ্লূলাতান্ ইলা- 'ঊনুক্বিকা অলা-তাব্সুতুহা-কুল্লাল্ বাস্ত্বি ফাতাক্ব'ঊদা মালূমাম্ মাহ্সূর-।

জহুরুল হক

আর তোমার হাত তোমার গলার সঙ্গে আটকে রেখো না, আর তা প্রসারিত করো না পুরো সম্প্রসারণে, পাছে তুমি বসে থাক নিন্দিত সর্বস্বান্ত হয়ে।

Arabic

إن ربك يبسط الرزق لمن يشاء ويقدر ۚ إنه كان بعباده خبيرا بصيرا

বাংলা উচ্চারণ

ইন্না রব্বাকা ইয়াব্সুত্বরু রিয্কা লিমাইঁ ইয়াশা-য়ু অইয়াকুদি ইন্নাহূ কা-না বি'ইবাদিহী খবীরম্ বাছীর-।

জহুরুল হক

নিঃসন্দেহ তোমার প্রভু রিযেক বাড়িয়ে দেন যার জন্য তিনি ইচ্ছে করেন আর মেপেজোখে দেন। নিঃসন্দেহ তিনি তাঁর বান্দাদের চির ওয়াকিফহাল, সর্বদ্রষ্টা।

Arabic

ولا تقتلوا أولادكم خشية إملاق ۖ نحن نرزقهم وإياكم ۚ إن قتلهم كان خطئا كبيرا

বাংলা উচ্চারণ

অলা-তাক্বতুলূ য় আওলা-দাকুম্ খাশ্ইয়াতা ইম্লা-ক্ব নাহ্নু র্নাযুকুহুম্ অ ইয়্যা-কুম্ ইন্না ক্বত্লাহুম্ কা-না খিতুয়ান্ কাবীর-।

জহুরুল হক

আর তোমাদের সন্তানসন্ততিকে হত্যা করো না দারিদ্রের ভয়ে। আমরাই তাদের রিযেক দিই আর তোমাদেরও। নিঃসন্দেহ তাদের মেরে ফেলা এক মহাপাপ।

Arabic

ولا تقربوا الزنا ۖ إنه كان فاحشة وساء سبيلا

বাংলা উচ্চারণ

অলা-তাক্ব রাবুয্ যিনা য় ইন্নাহূ কা-না ফা-হিশাহ্ অসা-য়া সাবীলা-।

জহুরুল হক

আর ব্যভিচারের ধারেকাছেও যেয়ো না, নিঃসন্দেহ তা একটি অশ্লীলতা, আর এটি এক পাপের পথ।

Arabic

ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ۗ ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في القتل ۖ إنه كان منصورا

বাংলা উচ্চারণ

অলা-তাক্বতুলুন্নাফ্সা ল্লাতী র্হারমাল্লা-হু ইল্লা-বিল্হাক্ব অমান্ কুতিলা মাজ্লূমান্ ফাক্বদ্ জ্বা'আল্না-লিঅলিয়্যিহী সুল্ত্বোয়া-নান্ ফালা-ইয়ুস্রিফ্ ফিল্ ক্বত্ল্ ইন্নাহূ কা-না মান্ছূরা-।

জহুরুল হক

আর কোনো সত্ত্বাকে যথাযথ কারণ ব্যতীত হত্যা করো না যাকে নিষেধ করেছেন। আর যে কেউ অন্যায়ভাবে নিহত হয় ইতিমধ্যে আমরা তো তার অভিভাবককে অধিকার দিয়েছি, কাজেই হত্যার ব্যাপারে সে যেন বাড়াবাড়ি না করে। সে নিশ্চয়ই সাহায্যপ্রাপ্ত হবে।

Arabic

ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده ۚ وأوفوا بالعهد ۖ إن العهد كان مسئولا

বাংলা উচ্চারণ

অলা-তাক্বরাবূ মা-লাল্ ইয়াতীমি ইল্লা-বিল্লাতী হিয়া আহসানু হাত্তা-ইয়াব্লুগা আশুদ্দাহূ অআওফূ বিল্ 'আহ্দি ইন্নাল্ 'আহ্দা কা-না মাস্ঊলা-।

জহুরুল হক

আর এতীমের সম্পত্তির কাছে যেও না যা শ্রেষ্ঠতম সেই উদ্দেশ্য ব্যতীত, যে পর্যন্ত না সে তার সাবালকত্বে পৌঁছে। আর প্রতি‌শ্রুতি পালন করো, নিঃসন্দেহ প্রতি‌শ্রুতি সন্বন্ধে প্রশ্ন করা হবে।

Arabic

وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم ۚ ذلك خير وأحسن تأويلا

বাংলা উচ্চারণ

অআওফুল্ কাইলা ইযা কিল্তুম্ অযিনূ বিল্কিস্ত্বোয়া- সিল্ মুস্তাক্বীম্ যা-লিকা খাইরুঁও অ আহ্সানু তাওয়ীলা-।

জহুরুল হক

আর পুরো মাপ দিয়ো যখন তোমরা মাপজোখ কর, আর ওজন করো সঠিক পাল্লায়। এটিই উত্তম আর পরিণামে শ্রেষ্ঠ।

Arabic

ولا تقف ما ليس لك به علم ۚ إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسئولا

বাংলা উচ্চারণ

অলা-তাক্বফু মা-লাইসা লাকা বিহী 'ইল্ম্ ইন্নাস্ সাম্'আ অল্ বাছোয়ারা অল্ ফুওয়া-দা কুল্লু উলা-য়িকা কা-না 'আন্হু মাস্উলা-।

জহুরুল হক

আর যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তার অনুসরণ করো না। নিঃসন্দেহ শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি ও অন্তঃকরণ - - এ দের প্রত্যেকটিকে তাদের সন্বন্ধে সওয়াল করা হবে।

Arabic

ولا تمش في الأرض مرحا ۖ إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا

বাংলা উচ্চারণ

অলা-তাম্শি ফিল্ র্আদ্বি মারহান্ ইন্নাকা লান্ তাখ্রিক্বাল্ র্আদ্বোয়া অ লান্ তাব্লুগাল্ জ্বিবা-লা তুলা।

জহুরুল হক

আর দুনিয়াতে গর্বভরে চলাফেরা করো না, নিঃসন্দেহ তুমি তো কখনো পৃথিবীটাকে এফোঁড় - ওফোঁড় করতে পারবে না আর উচ্চতায় পাহাড়ের নাগালও পেতে পারবে না।

Arabic

كل ذلك كان سيئه عند ربك مكروها

বাংলা উচ্চারণ

কুল্লু যা-লিকা কা-না সাইয়িয়ুহূ 'ইন্দা রব্বিকা মাক্রূহা-।

জহুরুল হক

এইসব - - এগুলোর যা মন্দ তা তোমার প্রভুর কাছে ঘৃণ্য।

Arabic

ذلك مما أوحى إليك ربك من الحكمة ۗ ولا تجعل مع الله إلها آخر فتلقى في جهنم ملوما مدحورا

বাংলা উচ্চারণ

যা-লিকা মিম্মা য় আওহা য় ইলাইকা রব্বুকা মিনাল্ হিক্মাহ্ অলা-তাজ'আল্ মা'আল্ লা-হি ইলা-হান্ আ-খরা ফাতুল্ক্বা-ফী জ্বাহান্নামা মালূমাম্ মাদ্হূর-।

জহুরুল হক

এগুলো হচ্ছে তোমার প্রভু জ্ঞানের বিষয়ে তোমার কাছে যা প্রত্যাদেশ করেছেন তার মধ্যে থেকে। সুতরাং ‌র সঙ্গে অন্য উপাস্য দাঁড় করো না, পাছে তুমি জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাও নিন্দিত পরিত্যক্ত অবস্থায়।

Arabic

أفأصفاكم ربكم بالبنين واتخذ من الملائكة إناثا ۚ إنكم لتقولون قولا عظيما

বাংলা উচ্চারণ

আফাআছ্ফা-কুম্ রব্বুকুম্ বিল্বানীনা অত্তাখাযা মিনাল্ মালা-য়িকাতি ইনা-ছা- ইন্নাকুম্ লাতাকুলূনা ক্বওলান্ 'আজীমা-।

জহুরুল হক

তবে কি তোমাদের প্রভু তোমাদেরে ভূষিত করেছেন পুত্রসন্তানদের দিয়ে, এবং তিনি নিয়েছেন ফিরিশ্‌তাদের থেকে কন্যাসব? নিঃসন্দেহ তোমরা তো বলছ এক ভয়ানক কথা!

Arabic

ولقد صرفنا في هذا القرآن ليذكروا وما يزيدهم إلا نفورا

বাংলা উচ্চারণ

অলাক্বদ্ ছোর্য়ারফ্না ফী হা-যাল্ ক্বরুআনি লিইয়ায্যাক্কারূ- অমা ইয়াযীদুহুম্ ইল্লা-নুফূর-।

জহুরুল হক

আর আমরা এই কুরআনে বারবার বিবৃত করেছি যেন তারা স্মরণ করে। কিন্তু এটি তাদের বিতৃষ্ণা ছাড়া আর কিছু বাড়ায় না।

Arabic

قل لو كان معه آلهة كما يقولون إذا لابتغوا إلى ذي العرش سبيلا

বাংলা উচ্চারণ

ক্বুল্ লাও কা-না মা'আহু য় আ-লিহাতুন্ কামা-ইয়াকুলূনা ইযাল্ লাব্তাগও ইলা-যিল্'র্আশি সাবীলা-।

জহুরুল হক

বলো - - ''তারা যেমন বলে তাঁর সঙ্গে যদি তেমন আরো উপাস্য থাকত তবে তারা আরশের অধিপতির প্রতি পথ খোঁজতো।’’

Arabic

سبحانه وتعالى عما يقولون علوا كبيرا

বাংলা উচ্চারণ

সুব্হা-নাহূ অ তা'আ-লা 'আম্মা ইয়াকুলূনা 'উলুঁওঅন্ কাবীর-।

জহুরুল হক

তাঁরই সমস্ত মহিমা! আর তারা যা বলে তা হতে তিনি মহিমান্নিত, বহু ঊর্ধ্বে!

Arabic

تسبح له السماوات السبع والأرض ومن فيهن ۚ وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم ۗ إنه كان حليما غفورا

বাংলা উচ্চারণ

তুসাব্বিহু লাহুস্ সামা-ওয়া-তুস্ সাব্'উ অল্র্আদ্বু অমান্ ফীহিন্ অইম্ মিন্ শাইয়িন্ ইল্লা-ইয়ুসাব্বিহু বিহাম্দিহী অলা-কিল্লা-তাফ্ক্বহূনা তাস্বীহাহুম্ ইন্নাহূ কা-না হালীমান্ গফূরা-।

জহুরুল হক

সাত আসমান ও জমিন এবং তাদের মধ্যে যারা রয়েছে তারা তাঁর মহিমা ঘোষণা করে। আর এমন কিছু নেই যা তাঁর প্রশংসার সাথে মহিমা ঘোষণা করে না, কিন্তু তোমরা তাদের মহিমাকীর্তন অনুধাবন করতে পার না। নিঃসন্দেহ তিনি হচ্ছেন অতি অমায়িক, পরিত্রাণকারী।

Arabic

وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا

বাংলা উচ্চারণ

অ ইযা- ক্বরতাল্ ক্বরুআ-না জ্বা'আল্না-বাইনাকা অবাইনাল্লাযীনা লা-ইয়ুমিনূনা বিল্আ-খিরতি হিজ্বা-বাম্ মাস্তূর-।

জহুরুল হক

আর যখন তুমি কুরআন পাঠ কর তখন তোমার মধ্যে ও যারা পরকালে বিশ্বাস করে না তাদের মধ্যে আমরা স্থাপন করি এক পর্দা।

Arabic

وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا ۚ وإذا ذكرت ربك في القرآن وحده ولوا على أدبارهم نفورا

বাংলা উচ্চারণ

অ জ্বা'আল্না- 'আলা- কুলূবিহিম্ আকিন্নাতান্ আইঁ ইয়াফ্ক্বহূহু অফী য় আ-যা-নিহিম্ অক্বর অ ইযা-যার্কাতা রব্বাকা ফিল্ ক্বরুআ-নি অহ্দাহূ অল্লাও 'আলা য় আদ্বা-রিহিম্ নুফূর-।

জহুরুল হক

আর আমরা তাদের হৃদয়ের উপরে এক আবরণ দিয়ে দিয়েছি পাছে তারা এটি উপলব্ধি করতে পারে, আর তাদের কানে বধিরতা। আর যখন তুমি কুরআনে তোমার প্রভুব - - তাঁর একত্বের উল্লেখ কর তখন তারা তাদের পিঠ ঘুরিয়ে ফিরে যায় বিতৃষ্ণায়।

Arabic

نحن أعلم بما يستمعون به إذ يستمعون إليك وإذ هم نجوى إذ يقول الظالمون إن تتبعون إلا رجلا مسحورا

বাংলা উচ্চারণ

নাহ্নু আ'লামু বিমা-ইয়াস্তামি'ঊনা বিহী য় ইয্ ইয়াস্তামি'ঊনা ইলাইকা অইয্ হুম্ নাজওয়া য় ইয্ ইয়াকুলুজ্ জোয়া-লিমূনা ইন্ তাত্তাবি'ঊনা ইল্লা-রজুলাম্ মাসহূর-।

জহুরুল হক

আমরা ভাল জানি যখন তারা এটি শুনতে যায় তখন তারা তোমার প্রতি শোনে, আর যখন তারা সলাপরামর্শ করে, দেখো! অন্যায়কারীরা বলে - - ''তোমরা তো শুধু এক জাদুগ্রস্ত লোককে অনুসরণ করছ।’’

Arabic

انظر كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون سبيلا

বাংলা উচ্চারণ

উর্ন্জু কাইফা দোয়ারবূ লাকাল্ আম্ছা-লা ফাদ্বোয়াল্লু ফালা-ইয়াস্তাত্বী'ঊনা সাবীলা-।

জহুরুল হক

দেখো, কিরূপ উপমা তারা তোমার জন্য ছোঁড়ে, কাজেই তারা বিপথে গেছে, সুতরাং তারা পথ পাবার সামর্থ্য রাখে না।

Arabic

وقالوا أإذا كنا عظاما ورفاتا أإنا لمبعوثون خلقا جديدا

বাংলা উচ্চারণ

অ ক্ব-লূ য় আ ইযা-কুন্না-ই'জোয়া মাঁও অ রুফা-তান্ আইন্না-লা মাব্'ঊছূনা খল্ক্বন্ জ্বাদীদা-।

জহুরুল হক

আর তারা বলে - - ''কি! আমরা যখন হাড্ডি ও চূর্ণ - বিচূর্ণ হয়ে যাব, তখন কি আমরা নতুন সৃষ্টিতে পুনরুত্থিত হব?’’

Arabic

۞ قل كونوا حجارة أو حديدا

বাংলা উচ্চারণ

কুল্ কূনূ হিজ্বা-রতান্ আও হাদীদা-।

জহুরুল হক

বলো - - ''তোমরা পাথর অথবা লোহা হয়ে যাও,

Arabic

أو خلقا مما يكبر في صدوركم ۚ فسيقولون من يعيدنا ۖ قل الذي فطركم أول مرة ۚ فسينغضون إليك رءوسهم ويقولون متى هو ۖ قل عسى أن يكون قريبا

বাংলা উচ্চারণ

আও খল্ক্বম্ মিম্মা-ইয়াক্বুরু ফী ছুদূরিকুম্ ফাসাইয়াকুলূনা মাইঁয়ু'ঈদুনা- কুলিল্লাযী ফাত্বোয়ারকুম্ আউঅলা র্মারতিন্ ফাসাইয়ুন্গিদ্বুনা ইলাইকা রুয়ূসাহুম্ অইয়াকুলূনা মাতা-হূয়া কুল্ 'আসা য় আইঁ ইয়াকূনা ক্বরীবা-।

জহুরুল হক

''অথবা আর কোনো সৃষ্টবস্তু যা তোমাদের ধারণায় আরো শক্ত!’’ তখন তারা বলবে - - ''কে আমাদের ফিরিয়ে আনবে?’’ বলো - - ''যিনি তোমাদের প্রথমবারে সৃষ্টি করেছিলেন।’’ তখন তারা তোমার দিকে তাদের মাথা নাড়বে ও বলবে - - ''এ কখন হবে!’’ তুমি বলো - - ''হতে পারে এ নিকটবর্তী।’’

Arabic

يوم يدعوكم فتستجيبون بحمده وتظنون إن لبثتم إلا قليلا

বাংলা উচ্চারণ

ইয়াওমা ইয়াদ্'ঊকুম্ ফাতাস্তাজ্বীবূনা বিহাম্দিহী অতাজুন্নুনা ইল্লাবিছ্তুম্ ইল্লা-ক্বলীলা-।

জহুরুল হক

যেদিন তিনি তোমাদের ডাকবেন তখন অচিরেই তোমরা সাড়া দেবে তাঁর প্রশংসার সাথে, আর তোমরা ভাববে যে তোমরা তো অবস্থান করছিলে শুধু অল্পক্ষণ।

Arabic

وقل لعبادي يقولوا التي هي أحسن ۚ إن الشيطان ينزغ بينهم ۚ إن الشيطان كان للإنسان عدوا مبينا

বাংলা উচ্চারণ

অ কুল্ লি'ইবা-দী ইয়াকু লুল্ লাতী হিয়া আহ্সান্ ইন্নাশ্ শাইতোয়া-না ইয়ান্যাগু বাইনাহুম্ ইন্নাশ্ শাইত্বোয়া-না কা-না লিল্ইন্সা-নি 'আদুওঅম্ মুবীনা-।

জহুরুল হক

আর আমার বান্দাদের বল যে তারা যেন কথা বলে যা সর্বোৎকৃষ্ট। নিঃসন্দেহ শয়তান তাদের মধ্যে বিরোধের উসকানি দেয়। শয়তান মানুষের জন্য নিশ্চয় প্রকাশ্য শত্রু।

Arabic

ربكم أعلم بكم ۖ إن يشأ يرحمكم أو إن يشأ يعذبكم ۚ وما أرسلناك عليهم وكيلا

বাংলা উচ্চারণ

রব্বুকুম্ আ'লামু বিকুম্ ইঁইয়াশা ইর্য়াহাম্কুম্ আও ইঁইয়াশা ইয়ু'আয্যিব্কুম্ অমা-র্আসাল্না-কা 'আলাইহিম্ অকীলা-।

জহুরুল হক

তোমাদের প্রভু তোমাদের ভালভাবে জানেন। তিনি যদি ইচ্ছে করেন তবে তিনি তোমাদের প্রতি করুণা করবেন, অথবা তিনি যদি চান তো তোমাদের শাস্তি দেবেন। আর তোমাকে আমরা পাঠাই নি তাদের উপরে কর্ণধাররূপে।

Arabic

وربك أعلم بمن في السماوات والأرض ۗ ولقد فضلنا بعض النبيين على بعض ۖ وآتينا داوود زبورا

বাংলা উচ্চারণ

অরব্বুকা আ'লামু বিমান্ ফিস্ সামা-ওয়া-তি অল্র্আদ্ব্ অলাক্বদ ফাদ্ব্দ্বোয়াল্না-বা'দ্বোয়ান্ নাবিয়্যীনা 'আলা-বা'দ্বিঁও অআ-তাইনা-দা-য়ূদা যাবূর-।

জহুরুল হক

আর তোমার প্রভু ভাল জানেন তাদের যারা আছে মহাকাশমন্ডলীতে ও পৃথিবীতে। আর আমরা নিশ্চয় কোনো - কোনো নবীকে প্রাধান্য দিয়েছি অন্যদের উপরে, আর দাউদকে আমরা দিয়েছিলাম যবূর।

Arabic

قل ادعوا الذين زعمتم من دونه فلا يملكون كشف الضر عنكم ولا تحويلا

বাংলা উচ্চারণ

কুলিদ্'ঊ ল্লাযীনা যা'আম্তুম্ মিন্ দূনিহী ফালা-ইয়াম্লিকূনা কাশ্ফাদ্ব্ র্দ্বুরি 'আন্কুম্ অলা-তাহ্ওয়ীলা-।

জহুরুল হক

বলো - - ''তাঁকে ছেড়ে দিয়ে তোমরা যাদের প্রতি ঝোঁকো তাদের ডাকো, কিন্তু তারা তোমাদের থেকে বিপদ - আপদ দূর করার কোনো ক্ষমতা রাখে না, আর তা বদলাবারও না।’’

Arabic

أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه ۚ إن عذاب ربك كان محذورا

বাংলা উচ্চারণ

উলা-য়িকা ল্লাযীনা ইয়াদ্'ঊনা ইয়াব্তাগূনা ইলা-রব্বিহিমুল্ অসীলাতা আইয়্যুহুম্ আক্বরাবু অ ইর্য়াজুনা রহ্মাতাহূ অ ইয়াখ-ফূনা 'আযা-বাহ্ ইন্না 'আযা-বা রব্বিকা কা-না মাহ্যূরা-।

জহুরুল হক

ঐ সব যাদের তারা ডাকে তারা তাদের প্রভুর কাছে অছিলা খোঁজে - - তাদের মধ্যের কে হবে নিকটতম, আর তারা তাঁর করুণার প্রত্যাশা করে ও তাঁর শাস্তির ভয় করে। নিঃসন্দেহ তোমার প্রভুর শাস্তিকে এড়িয়ে চলতে হবে।

Arabic

وإن من قرية إلا نحن مهلكوها قبل يوم القيامة أو معذبوها عذابا شديدا ۚ كان ذلك في الكتاب مسطورا

বাংলা উচ্চারণ

অ ইম্মিন্ র্ক্বইয়াতিন্ ইল্লা-নাহ্নু মুহ্লিকূহা- ক্বব্লা ইয়াওমিল্ ক্বিয়া-মাতি আও মু'আয্যিবূহা- 'আযা-বান্ শাদীদা- কা-না যা-লিকা ফিল্ কিতা-বি মাস্ত্বর-।

জহুরুল হক

আর এমন কোনো জনপদ নেই যাকে না আমরা কিয়ামতের দিনের আগে বিধ্বংস করব, অথবা কঠোর শাস্তিতে তাদের শাস্তি দেব। এটি গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ অবস্থায় রয়েছে।

Arabic

وما منعنا أن نرسل بالآيات إلا أن كذب بها الأولون ۚ وآتينا ثمود الناقة مبصرة فظلموا بها ۚ وما نرسل بالآيات إلا تخويفا

বাংলা উচ্চারণ

অমা-মানা'আনা য় আন্ নুরসিলা বিল্আ-ইয়া-তি ইল্লা য় আন্ কায্যাবা বিহাল্ আউওয়ালূন্ অআ-তাইনা- ছামূদা-ন্না-ক্বতা মুব্ছিরতান্ ফাজোয়ালামূ বিহা- অমা- র্নুসিলু বিল্আ-ইয়া-তি ইল্লা-তাখ্ওয়ীফা-।

জহুরুল হক

আর আমাদের নিদর্শনসমূহ পাঠাতে কিছুই আমাদের বাধা দেয় না এ ভিন্ন যে প্রাচীনকালীনরা সে - সব প্রত্যাখ্যান করেছিল। আর আমরা ছামূদ জাতিকে দিয়েছিলাম উষ্টী - - এক স্পষ্ট নিদর্শনরূপে, কিন্তু তারা ওর প্রতি অন্যায় করেছিল। বস্তুতঃ আমরা নিদর্শনসমূহ পাঠাই না হুশিয়াঁর করার জন্যে ছাড়া।

Arabic

وإذ قلنا لك إن ربك أحاط بالناس ۚ وما جعلنا الرؤيا التي أريناك إلا فتنة للناس والشجرة الملعونة في القرآن ۚ ونخوفهم فما يزيدهم إلا طغيانا كبيرا

বাংলা উচ্চারণ

অইয্ কুল্না- লাকা ইন্না রব্বাকা আহা-ত্বোয়া বিন্না-স্ অমাজ্বা'আর্ল্না রুইয়াল্লাতী য় আরইনা-কা ইল্লা-ফিত্নাতাল্ লিন্না-সি অশ্শাজ্বারতাল্ মাল্'ঊনাতা ফিল্ ক্বরুআ-ন্ অনুখওয়্যিফুহুম্ ফামা-ইয়াযীদুহুম্ ইল্লা-তুগ্ইয়া-নান্ কাবীর-।

জহুরুল হক

আর স্মরণ করো! আমরা তোমাকে বলেছিলাম - - ''নিঃসন্দেহ তোমার প্রভু মানুষকে ঘেরাও করে আছেন। আর তো মাকে যা দেখিয়েছিলাম সেই দৈবদর্শন আমরা মানুষের জন্যে একটি পরীক্ষার জন্য ছাড়া বানাই নি, আর কুরআনে বর্ণিত অভিশপ্ত বৃক্ষও। আর আমরা তাদের হুশিয়াঁর করছি, কিন্তু এটি তাদের তীব্র অবাধ্যতা ছাড়া আর কিছুই বাড়ায় না।

Arabic

وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس قال أأسجد لمن خلقت طينا

বাংলা উচ্চারণ

অইয্ কুল্না-লিল্মালা-য়িকাতিস্ জুদূ লিআ-দামা ফাসাজ্বাদূ য় ইল্লা য় ইব্লীস্ ক্ব-লা আ আস্জ্বুদু লিমান্ খলাক্বতা ত্বীনা-।

জহুরুল হক

আর আমরা যখন ফিরিশ্‌তাদের বললাম - - ''আদমকে সিজদা করো’’, তখন তারা সিজদা করল, ইবলিস ব্যতীত। সে বললে - - ''আমি কি তাকে সিজদা করব যাকে তুমি কাদা দিয়ে সৃষ্টি করেছ?’’

Arabic

قال أرأيتك هذا الذي كرمت علي لئن أخرتن إلى يوم القيامة لأحتنكن ذريته إلا قليلا

বাংলা উচ্চারণ

ক্ব-লা আরইতাকা হা-যাল্লাযী র্কারম্তা 'আলাইয়্যা লায়িন্ আর্খ্খতানি ইলা-ইয়াওমিল্ ক্বিয়া-মাতি লাআহ্তানিকান্না র্যুরিয়্যাতাহূ য় ইল্লা-ক্বলীলা-।

জহুরুল হক

সে বললে - - ''দেখুন তো! এই বুঝি সে যাকে আপনি আমার উপরে মর্যাদা দিলেন? কিয়ামতের দিন পর্যন্ত যদি আমাকে আপনি অবকাশ দেন তবে আমি আলবৎ তার বংশধরদের সর্বনাশ করব অল্প কয়েকজন ছাড়া।’’

Arabic

قال اذهب فمن تبعك منهم فإن جهنم جزاؤكم جزاء موفورا

বাংলা উচ্চারণ

ক্ব-লায্ হাব্ ফামান্ তাবি'আকা মিন্হুম্ ফাইন্না জ্বাহান্নামা জ্বাযা-য়ুকুম্ জ্বাযা-য়াম্ মাওফূর-।

জহুরুল হক

তিনি বললেন - - ''চলে যাও! বস্তুতঃ তাদের মধ্যের যে কেউ তোমার অনুসরণ করবে তাহলে জাহান্নামই তোমাদের পরিণতি - - এক পরিপূর্ণ প্রতিফল।

Arabic

واستفزز من استطعت منهم بصوتك وأجلب عليهم بخيلك ورجلك وشاركهم في الأموال والأولاد وعدهم ۚ وما يعدهم الشيطان إلا غرورا

বাংলা উচ্চারণ

অস্তাফ্যিয্ মানিস্ তাত্বোয়া'তা মিন্হুম্ বিছোয়াওতিকা অ আজলিব্ 'আলাইহিম্ বিখইলিকা অরজ্বিলিকা অশা-রিক্হুম্ ফিল্ আম্ওয়া-লি অল্আওলা-দি অ'ইদ্হুম্ অমা- ইয়া'ইদুহুমুশ্ শাইত্বোয়া-নু ইল্লা-গুরূর-।

জহুরুল হক

''আর তাদের যাকে পার তোমার আহ্বানে প্রতারিত কর, আর তাদের উপরে হামলা চালাও তোমার ঘোড়সওয়ারদের দ্বারা, আর তোমার পদাতিক বাহিনীর দ্বারা, আর তাদের অংশী হও ধনসম্পত্তিতে এবং সন্তানসন্ততিতে, আর তাদের ওয়াদা করো।’’ আর শয়তান তাদের প্রতি‌শ্রুতি দেয় না প্রতারণা করা ছাড়া।

Arabic

إن عبادي ليس لك عليهم سلطان ۚ وكفى بربك وكيلا

বাংলা উচ্চারণ

ইন্না 'ইবা-দী লাইসা লাকা 'আলাইহিম্ সুল্ত্বোয়া-ন্ অ কাফা- বিরব্বিকা অকীলা-।

জহুরুল হক

''নিঃসন্দেহ আমার বান্দাদের সন্বন্ধে, - - তাদের উপরে তোমার কোনো প্রভাব নেই।’’ আর কর্ণধাররূপে তোমার প্রভুই যথেষ্ট।

Arabic

ربكم الذي يزجي لكم الفلك في البحر لتبتغوا من فضله ۚ إنه كان بكم رحيما

বাংলা উচ্চারণ

রব্বুকুমু ল্লাযী ইয়ুয্জ্বী লাকুমুল্ ফুল্কা ফিল্ বাহ্রি লিতাব্তাগূ মিন্ ফাদ্ব্লিহ্ ইন্নাহূ কা-না বিকুম রহীমা-।

জহুরুল হক

তোমাদের প্রভু তিনিই যিনি তোমাদের জন্য সাগরে জাহাজ পরিচালিত করেন যেন তোমরা তাঁর করুণাভান্ডার থেকে অনুসন্ধান করতে পার। নিঃসন্দেহ তিনি তোমাদের জন্য সদা অফুরন্ত ফলদাতা।

Arabic

وإذا مسكم الضر في البحر ضل من تدعون إلا إياه ۖ فلما نجاكم إلى البر أعرضتم ۚ وكان الإنسان كفورا

বাংলা উচ্চারণ

অ ইযা-মাস্সাকুমুদ্ব্ দ্বরুরু ফিল্ বাহ্রি দ্বোয়াল্লা মান্ তাদ্'ঊনা ইল্লা য় ইয়্যা-হু ফালাম্মা-নাজ্জ্বা-কুম্ ইলাল্ র্বারি আ'রদ্ব্তুম্ অকা-নাল্ ইন্সা-নু কাফূর-।

জহুরুল হক

আর যখন সমুদ্রের মধ্যে বিপদ তোমাদের স্পর্শ করে তখন যাদের তোমরা ডাকো তারা চলে যায় কেবলমাত্র তিনি ছাড়া, কিন্তু তিনি যখন তোমাদের উদ্ধার ক’রে তীরে নিয়ে আসেন তখন তোমরা ফিরে যাও। আর মানুষ বড় অকৃতজ্ঞ।

Arabic

أفأمنتم أن يخسف بكم جانب البر أو يرسل عليكم حاصبا ثم لا تجدوا لكم وكيلا

বাংলা উচ্চারণ

আফাআমিন্তুম্ আইঁ ইয়াখ্সিফা বিকুম্ জ্বা-নিবাল্ র্বারি আও ইর্য়ুসিলা 'আলাইকুম্ হা-ছিবান্ ছুম্মা লা-তাজ্বিদূ লাকুম্ অকীলা-।

জহুরুল হক

তবে কি তোমরা নিশ্চিত বোধ কর যে তিনি কোনো জমির কিনারায় তোমাদের নিশ্চিহ করবেন না অথবা তোমাদের উপরে কোনো কঙ্করময় ঝড় বর্ষণ করবেন না? তখন তোমরা তোমাদের জন্য কোনো কর্ণধার পাবে না।

Arabic

أم أمنتم أن يعيدكم فيه تارة أخرى فيرسل عليكم قاصفا من الريح فيغرقكم بما كفرتم ۙ ثم لا تجدوا لكم علينا به تبيعا

বাংলা উচ্চারণ

আম্ আমিন্তুম্ আইঁ ইয়ু'ঈদাকুম্ ফীহি তা-রতান্ উখ্র- ফা ইর্য়ুসিলা 'আলাইকুম্ ক্ব-ছিফাম্ মির্না রীহি ফাইয়ুগ্রিক্বকুম্ বিমা-কার্ফাতুম্ ছুম্মা লা-তাজ্বিদূ লাকুম্ 'আলাইনা- বিহী তাবী'আ-।

জহুরুল হক

অথবা তোমরা কি নিশ্চিত বোধ কর যে তোমাদের এই দশায় আর একবার নিয়ে যাবেন না, তখন তোমাদের বিরুদ্ধে পাঠাবেন এক প্রচন্ড ঝড় এবং তোমাদের ডুবিয়ে দেবেন যেহেতু তোমরা অবিশ্বাস করেছিলে? তখন তোমরা আমাদের বিরুদ্ধে তোমাদের জন্য এই ব্যাপারে কোনো প্রতিকারকারী পাবে না?

Arabic

۞ ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا

বাংলা উচ্চারণ

অ লাক্বদ র্কারাম্না-বানী য় আ-দামা অহামাল্না-হুম্ ফিল্ র্বারি অল্বাহ্রি অ রযাক্বনা-হুম্ মিনাতু ত্বোয়াইয়্যিবা-তি অফাদ্ব্ দ্বোয়াল্না-হুম্ 'আলা-কাছীরিম্ মিম্মান্ খলাক্বনা-তাফ্দ্বীলা-।

জহুরুল হক

আর আমরা অবশ্য আদমসন্তানদের মর্যাদাদান করেছি, আর আমরা তাদের বহন করি স্থলে ও জলে, এবং তাদের রিযেক দান করেছি উৎকৃষ্ট বস্তু দিয়ে, আর আমরা যাদের সৃষ্টি করেছি তাদের অনেকের উপরে আমরা তাদের প্রাধান্য দিয়েছি শ্রেষ্ঠত্বের সাথে।

Arabic

يوم ندعو كل أناس بإمامهم ۖ فمن أوتي كتابه بيمينه فأولئك يقرءون كتابهم ولا يظلمون فتيلا

বাংলা উচ্চারণ

ইয়াওমা নাদ্'ঊ কুল্লা উনা-সিম্ বিইমা- মিহিম্ ফামান্ ঊতিয়া কিতা-বাহূ বিইয়ামীনিহী ফাউলা-য়িকা ইয়াক্ব্ রয়ূনা কিতা-বাহুম্ অলা-ইয়ুজ্লামূনা ফাতীলা-।

জহুরুল হক

সেইদিন আমরা প্রত্যেক মানুষকে উহাদের নেতাসহ আহবান করব। সুতরাং যাকে তার কিতাব তার ডান হাতে দেয়া হবে তারা তবে তাদের কিতাব পড়বে, আর তাদের প্রতি খেজুর - বিচির - পাতলা - পরত পরিমাণেও অন্যায় করা হবে না।

Arabic

ومن كان في هذه أعمى فهو في الآخرة أعمى وأضل سبيلا

বাংলা উচ্চারণ

অমান্ কা-না ফী হা-যিহী য় আ'মা-ফাহুঅ ফিল্ আ-খিরতি আ'মা-অআদ্বোয়াল্লু সাবীলা-।

জহুরুল হক

আর যে ইহলোকে অন্ধ সে তবে পরলোকেও হবে অন্ধ, এবং পথ থেকে অধিকতর পথভ্রষ্ট।

Arabic

وإن كادوا ليفتنونك عن الذي أوحينا إليك لتفتري علينا غيره ۖ وإذا لاتخذوك خليلا

বাংলা উচ্চারণ

অইন্ কা-দূ লা ইয়াফ্তিনূনাকা 'আনিল্লাযী য় আওহাইনা য় ইলাইকা লিতাফ্তারিয়া 'আলাইনা-গইরাহূ অইযাল্ লাত্তাখযূকা খলীলা-।

জহুরুল হক

আর অবশ্যই তারা মতলব করেছিল তোমার কাছে আমরা যা প্রত্যাদেশ দিয়েছি তা থেকে তোমাকে বিচ্যুত করতে, যেন তুমি আমাদের বিরুদ্ধে তার পরিবর্তে অন্য কিছু জাল কর, আর তখন তারা তোমাকে নিশ্চয়ই গ্রহণ করবে অন্তরঙ্গ বান্ধবরূপে।

Arabic

ولولا أن ثبتناك لقد كدت تركن إليهم شيئا قليلا

বাংলা উচ্চারণ

অলাওলা য় আন্ ছাব্বাত্না-কা লাক্বদ্ কিত্তা র্তাকানু ইলাইহিম্ শাইয়ান্ ক্বলীলা-।

জহুরুল হক

আর আমরা যদি তোমাকে সুপ্রতিষ্ঠিত না করতাম তা’হলে তুমি আলবৎ তাদের প্রতি সামান্য কিছু ঝুঁকেই পড়তে, - -

Arabic

إذا لأذقناك ضعف الحياة وضعف الممات ثم لا تجد لك علينا نصيرا

বাংলা উচ্চারণ

ইযাল্লা আযাক্বনা-কা দ্বি'ফাল্ হা ইয়া-তি অদ্বি'ফাল্ মামা-তি ছুম্মা লা-তাজ্বিদু লাকা 'আলাইনা-নাছীরা-।

জহুরুল হক

সেক্ষেত্রে আমরা নিশ্চয় তোমাকে দ্বিগুণ শাস্তি আস্বাদন করাতাম ইহজীবনে এবং দ্বিগুণ মৃত্যুকালে, তখন আমাদের বিরুদ্ধে তোমার জন্য কোনো সাহায্যকারী পাবে না।

Arabic

وإن كادوا ليستفزونك من الأرض ليخرجوك منها ۖ وإذا لا يلبثون خلافك إلا قليلا

বাংলা উচ্চারণ

অইন্ কা-দূ লাইয়াস্তাফিয্যূনাকা মিনাল্ র্আদ্বি লিইয়ুখ্রিজুকা মিনহা- অ ইযাল্লা-ইয়াল্বাছূনা খিলা-ফাকা ইল্লা-ক্বলীলা-।

জহুরুল হক

আর তারা নিশ্চয় চেয়েছিল যে দেশ থেকে তোমাকে তারা উৎখাত করবে যাতে তারা তোমাকে সেখানে থেকে বহিস্কার করতে পারে। আর সেক্ষেত্রে তোমার পরে তারা টিকে থাকত না অল্পকাল ছাড়া।

Arabic

سنة من قد أرسلنا قبلك من رسلنا ۖ ولا تجد لسنتنا تحويلا

বাংলা উচ্চারণ

সুন্নাতা মান্ ক্বদ্ র্আসাল্না- ক্বব্লাকা র্মি রুসুলিনা-অলা-তাজ্বিদু লিসুন্নাতিনা- তাহ্ওয়ীলা-।

জহুরুল হক

এটিই রীতি তোমার আগে আমাদের রসূলদের মধ্যের যাদের আমরা পাঠিয়েছিলাম তাঁদের সন্বন্ধে, আর আমাদের রীতির কোনো পরিবর্তন তুমি পাবে না।

Arabic

أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر ۖ إن قرآن الفجر كان مشهودا

বাংলা উচ্চারণ

আক্বিমিছ্ ছলা-তা লিদুলূকিশ্ শাম্সি ইলা-গসাক্বিল্ লাইলি অক্বরুআ-নাল্ ফাজ্ব্র্ ইন্না ক্বরুআ-নাল্ ফাজরি কা-না মাশ্হূদা-।

জহুরুল হক

কায়েম করো সূর্যের হেলে পড়া থেকে রাতের অন্ধকার পর্যন্ত, আর ফজরের কুরআন পাঠ। নিঃসন্দেহ ফজরের কুরআন - পাঠ পরিলক্ষিত হয়।

Arabic

ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا

বাংলা উচ্চারণ

অমিনাল্ লাইলি ফাতাহাজ্জ্বাদ্ বিহী না-ফিলাতাল্লাকা 'আসা য় আইঁ ইয়াব্'অছাকা রব্বুকা মাক্ব-মাম্ মাহ্মূদা-।

জহুরুল হক

আর রাতের মধ্যে থেকে এর দ্বারা জাগরণে কাটাও - - তোমার জন্য এক অতিরিক্ত, হতে পারে তোমার প্রভু তোমাকে উন্নত করবেন এক সুপ্রশংসিত অবস্থায়।

Arabic

وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا

বাংলা উচ্চারণ

অক্বরু রব্বি আদ্খিল্নী মুদ্খলা ছিদ্ক্বিঁও অ আখ্রিজনী মুখ্রাজ্বা ছিদ্ক্বিঁও অজ্ব'আল্লী মিল্ লাদুন্কা সুল্ত্বোয়া-নান্ নাছীরা-।

জহুরুল হক

আর তুমি বলো - - ''আমার প্রভু! আমাকে প্রবেশ করতে দাও মঙ্গলজনক প্রবেশকরণে, এবং আমাকে বের করে আনো মঙ্গলময় নির্গমনে, আর তোমার কাছ থেকে আমাকে দাও একটি সহায়ক কর্তৃত্ব।’’

Arabic

وقل جاء الحق وزهق الباطل ۚ إن الباطل كان زهوقا

বাংলা উচ্চারণ

অকুল্ জ্বা-য়াল্ হাক্বকু অযাহাক্বাল্ বা-ত্বিল্ ইন্নাল্ বা-ত্বিলা কা-না যাহূক্ব-।

জহুরুল হক

আর বলো - - ''সত্য এসেই গেছে আর মিথ্যা অন্তর্ধান করেছে। নিঃসন্দেহ মিথ্যা তো সদা অন্তর্ধানশীল।’’

Arabic

وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ۙ ولا يزيد الظالمين إلا خسارا

বাংলা উচ্চারণ

অনুনায্যিলূ মিনাল্ ক্বরুআ-নি মা-হুঅ শিফা-য়ুঁও অ রহ্মাতুল্লিল্ মুমিনীনা অলা-ইয়াযীদুজ্ জোয়া-লিমীনা ইল্লা-খসা-র-।

জহুরুল হক

আর আমরা কুরআনের মধ্যে অবতীর্ণ করেছি যা হচ্ছে বিশ্বাসীদের জন্য উপশম এবং করুণা, আর এটি অন্যায়কারীদের ক্ষতিসাধন ছাড়া আর কিছু বাড়ায় না।

Arabic

وإذا أنعمنا على الإنسان أعرض ونأى بجانبه ۖ وإذا مسه الشر كان يئوسا

বাংলা উচ্চারণ

অইযা য় আন'আম্না- 'আলাল ইন্সা-নি আ'রদ্বোয়া অনায়া-বিজ্বা-নিবিহী অইযা-মাস্সাহুশ্ র্শারু কা-না ইয়ায়ূসা-।

জহুরুল হক

আর যখন আমরা মানুষের প্রতি করুণা বর্ষণ করি সে ঘুরে দাঁড়ায় ও অহংকার দেখায়, আর যখন মন্দ তাকে স্পর্শ করে সে হতাশ হয়ে যায়।

Arabic

قل كل يعمل على شاكلته فربكم أعلم بمن هو أهدى سبيلا

বাংলা উচ্চারণ

কুল্ কুল্লুইঁ ইয়া'মালূ 'আলা-শা-কিলাতিহ্ ফারব্বুকুম্ আ'লামু বিমান হুঅ আহ্দা সাবীলা-।

জহুরুল হক

বলো - - ''প্রত্যেকে কাজ করে চলে আপন ধরনে।’’ কিন্তু তোমাদের প্রভু ভাল জানেন কে হচ্ছে পথে চালিত।

Arabic

ويسألونك عن الروح ۖ قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا

বাংলা উচ্চারণ

অইয়াস্য়ালূনাকা 'আর্নি রূহ্ কুর্লি রূহু মিন্ আম্রি রব্বী অমা য় ঊতীতুম্ মিনাল্ 'ইল্মি ইল্লা-ক্বলীলা-।

জহুরুল হক

আর তারা তোমাকে জিজ্ঞাসা করে রূহ সম্পর্কে। বলো - - ''রূহ আমার প্রভুর নির্দেশাধীন, আর তোমাদের তো জ্ঞানভান্ডারের সৎসামান্য বৈ দেওয়া হয় নি।’’

Arabic

ولئن شئنا لنذهبن بالذي أوحينا إليك ثم لا تجد لك به علينا وكيلا

বাংলা উচ্চারণ

অলায়িন্ শি'না-লানায্হাবান্না বিল্লাযী য় আওহাইনা য় ইলাইকা ছুম্মা লা-তাজ্বিদু লাকা বিহী 'আলাইনা-অকীলা-।

জহুরুল হক

আর আমরা যদি চাইতাম তবে তোমার কাছে যা প্রত্যাদেশ পাঠিয়েছি তা আমরা আলবৎ প্রত্যাহার করতাম, তখন এ বিষয়ে তুমি আমাদের বিরুদ্ধে কোনো কার্যনির্বাহক পেতে না, - -

Arabic

إلا رحمة من ربك ۚ إن فضله كان عليك كبيرا

বাংলা উচ্চারণ

ইল্লা-রহ্মাতাম্ র্মি রব্বিক্ ইন্না ফাদ্ব লাহূ কা-না 'আলাইকা কাবীরা-।

জহুরুল হক

কিন্তু এটি তোমার প্রভুর কাছ থেকে করুণা। নিঃসন্দেহ তোমার প্রতি তাঁর করুণা অতি বিরাট।

Arabic

قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا

বাংলা উচ্চারণ

কুল্ লায়িনিজ তামা'আতিল্ ইন্সু অল্জ্বিন্নু 'আলা য় আইঁ ইয়াতূ বিমিছ্লি হাযা-ল্ ক্বরুআ-নি লা ইয়াতূনা বিমিছ্লিহী অলাও কা-না বা'দ্বুহুম্ লিবা'দ্বিন্ জোয়াহীরা-।

জহুরুল হক

বলো - - ''যদি মানুষ ও জিন সম্মিলিত হতো এই কুরআনের সমতুল্য কিছু নিয়ে আসতে, তারা এর মতো কিছুই আনতে পারত না, যদিও - বা তাদের কেউ - কেউ অন্যদের পৃষ্ঠপোষক হতো।’’

Arabic

ولقد صرفنا للناس في هذا القرآن من كل مثل فأبى أكثر الناس إلا كفورا

বাংলা উচ্চারণ

অ লাক্বদ্ ছোর্য়ারাফ্না-লিন্নাসি ফী হা-যাল্ কুরআ-নি মিন্ কুল্লি মাছালিন্ ফাআ-বা য় আক্ছারুন্ না-সি ইল্লা-কুফূর-।

জহুরুল হক

আর আমরা অবশ্যই লোকেদের জন্য এই কুরআনে সব রকমের দৃষ্টান্ত বিশদভাবে বর্ণনা করেছি, কিন্তু অধিকাংশ মানুষই প্রত্যাখ্যান করা ছাড়া আর সব - কিছুতেই অসম্মত।

Arabic

وقالوا لن نؤمن لك حتى تفجر لنا من الأرض ينبوعا

বাংলা উচ্চারণ

অক্ব-লূ লান্নুমিনা লাকা হাত্তা-তাফ্জুরা লানা-মিনাল্ র্আদ্বি ইয়াম্বূ 'আ-।

জহুরুল হক

আর তারা বলে - - ''আমরা কখনই তোমাতে বিশ্বাস করব না যতক্ষণ না তুমি পৃথিবী থেকে আমাদের জন্য একটি ঝরনা উৎসারণ করো,

Arabic

أو تكون لك جنة من نخيل وعنب فتفجر الأنهار خلالها تفجيرا

বাংলা উচ্চারণ

আও তাকূনা লাকা জ্বান্নাতুম্ মিন্ নাখীলিঁও অ 'ইনাবিন্ ফাতুফাজজ্বিরল্ আন্হা-র খিলা-লাহা- তাফ্জ্বীর-।

জহুরুল হক

''আর না হয় তোমার জন্যেই থাকুক খেজুরের ও আঙুরের বাগান, যার মধ্যে তুমি ঝরনারাজি উৎসারিত করে বইয়ে দেবে,

Arabic

أو تسقط السماء كما زعمت علينا كسفا أو تأتي بالله والملائكة قبيلا

বাংলা উচ্চারণ

আও তুস্ক্বিতোয়াস্ সামা-য়া কামা-যা'আম্তা 'আলাইনা- কিসাফান্ আও তাতিয়া বিল্লা-হি অল্ মালা-য়িকাতি ক্বলীলা-।

জহুরুল হক

''অথবা তুমি আকাশকে আমাদের উপরে নামাবে খন্ড - বিখন্ড ক’রে যেমন তুমি ভাব, নতুবা তুমি ‌কে ও ফিরিশ্‌তাগণকে সামনা - সামনি নিয়ে আসবে,

Arabic

أو يكون لك بيت من زخرف أو ترقى في السماء ولن نؤمن لرقيك حتى تنزل علينا كتابا نقرؤه ۗ قل سبحان ربي هل كنت إلا بشرا رسولا

বাংলা উচ্চারণ

আও ইয়াকূনা লাকা বাইতুম্ মিন্ যুখ্রুফিন্ আও র্তাক্ব- ফিস্ সামা-য় অলান্ নুমিনা লিরুক্বক্বিয়িকা হাত্তা-তুনায্যিলা 'আলাইনা-কিতা-বান্ নাক্বরয়ুহ্ কুল্ সুব্হা-না রব্বী হাল্ কুন্তু ইল্লা-বাশার্র রসূলা-।

জহুরুল হক

''নয়ত তোমার জন্য হোক একটি সোনার তৈরি ঘর, অথবা তুমি আকাশে আরোহণ করবে। আর আমরা কখনো তোমার ঊর্ধ্বারোহণে বিশ্বাস করব না যতক্ষণ না তুমি আমাদের জন্য এক কিতাব নামিয়ে আনো - - যা আমরা পড়তে পারি।’’ বলো, - - ''সকল মহিমা আমার প্রভুর! আমি কি একজন মানুষ - - একজন রসূল ছাড়া অন্য কিছু?’’

Arabic

وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى إلا أن قالوا أبعث الله بشرا رسولا

বাংলা উচ্চারণ

অমা-মানা'আন্না-সা আইঁ ইয়ুমিনূ য় ইয্ জ্বা-য়াহুমুল্ হুদা য় ইল্লা য় আন্ ক্ব-লূ য় আবা'আছাল্লা-হু বাশার্র রসূলা-।

জহুরুল হক

আর লোকগুলোকে বিশ্বাস স্থাপন করতে অন্য কিছু বাধা দেয় না যখন তাদের কাছে হেদায়ত আসে এই ভিন্ন যে তারা বলে - - '' কি একজন মানুষকেই রসূল ক’রে দাঁড় করিয়েছেন?’’

Arabic

قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين لنزلنا عليهم من السماء ملكا رسولا

বাংলা উচ্চারণ

কুল্ লাও কা-না ফিল্ র্আদ্বি মালা-য়িকাতুইঁ ইয়াম্শূনা মুত্ব্ মায়িন্নীনা লানায্যাল্না-'আলাইহিম্ মিনাস্ সামা-য়ি মালার্কা রসূলা-।

জহুরুল হক

তুমি বলো - - ''যদি পৃথিবীতে ফিরিশ্‌তারা চলাফেরা করত নিশ্চিন্তভাবে, তবে আমরা নিশ্চয়ই তাদের কাছে আকাশ থেকে একজন ফিরিশ্‌তাকেই পাঠাতাম রসূলরূপে।’’

Arabic

قل كفى بالله شهيدا بيني وبينكم ۚ إنه كان بعباده خبيرا بصيرا

বাংলা উচ্চারণ

কুল্ কাফা-বিল্লা-হি শাহীদাম্ বাইনী অবাইনাকুম্ ইন্নাহূ কা-না বি'ইবা-দিহী খবীরাম্ বাছীর।

জহুরুল হক

বলো - - ''আল্লাহই আমার মধ্যে ও তোমাদের মধ্যে সাক্ষীরূপে যথেষ্ট। নিঃসন্দেহ তিনি তাঁর বান্দাদের সন্বন্ধে চির - ওয়াকিফহাল, সর্বদ্রষ্টা।’’

Arabic

ومن يهد الله فهو المهتد ۖ ومن يضلل فلن تجد لهم أولياء من دونه ۖ ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما ۖ مأواهم جهنم ۖ كلما خبت زدناهم سعيرا

বাংলা উচ্চারণ

অমাইঁ ইয়াহ্ দিল্লা-হু ফাহুওয়াল্ মুহ্তাদি অ মাইঁ ইয়ুদ্ব্লিল্ ফালান্ তাজ্বিদা লাহুম্ আউলিয়া-য়া মিন্ দূনিহ্ অ নাহ্শুরুহুম্ ইয়াওমাল্ ক্বিয়া-মাতি 'আলা-উজুহিহিম্ উম্ইয়াঁও অবুক্মাঁও অছুম্মা- মাওয়া-হুম্ জ্বাহান্নাম্ কুল্লামা-খবাত্ যিদ্না-হুম্ সা'ঈ রা-।

জহুরুল হক

আর যাকে পথ দেখান সে তবে পথপ্রাপ্ত, আর যাকে তিনি বিপথে চলতে দেন তাদের জন্য তুমি পাবে না তাঁর ব্যতিরেকে কোনো অভিভাবক। আর কিয়ামতের দিনে আমরা তাদের সমবেত করব তাদের মুখের উপরে - - অন্ধ, আর বোবা এবং বধির। তাদের আবাসস্থল হচ্ছে জাহান্নাম। যখনই তা ঝিমিয়ে আসবে আমরা তাদের জন্য শিখা বাড়িয়ে দেব!

Arabic

ذلك جزاؤهم بأنهم كفروا بآياتنا وقالوا أإذا كنا عظاما ورفاتا أإنا لمبعوثون خلقا جديدا

বাংলা উচ্চারণ

যা-লিকা জ্বাযা-য়ুহুম্ বিআন্নাহুম্ কাফারূ বিআ-ইয়া-তিনা- অক্ব-লূ আইযা- কুন্না- 'ইজোয়া-মাঁও অ রুফা-তান্ আইন্না লামাব্'ঊছূনা খল্ক্বান্ জ্বাদীদা-।

জহুরুল হক

এই হচ্ছে তাদের প্রতিদান কেননা তারা আমাদের নিদের্শাবলী অস্বীকার করেছিল এবং বলেছিল - - ''কী! আমরা যখন হাড় - ও ধুলোকণা হয়ে যাব তখন কি আমরা সত্যই পুনরুত্থিত হব নতুন সৃষ্টিরূপে?’’

Arabic

۞ أولم يروا أن الله الذي خلق السماوات والأرض قادر على أن يخلق مثلهم وجعل لهم أجلا لا ريب فيه فأبى الظالمون إلا كفورا

বাংলা উচ্চারণ

আওয়ালাম্ ইয়ারাও আন্নাল্লা- হাল্লাযী খলাক্বস্ সামা-ওয়া-তি অল্ র্আদ্বোয়া ক্ব-দিরুন্ 'আলা য় আইঁ ইয়াখ্লুক্ব মিছ্লাহুম্ অজ্বা'আলা লাহুম্ আজ্বালাল্লা-রইবা ফীহ্ ফাআবাজ্ জোয়া-লিমূনা ইল্লা-কুফূর-।

জহুরুল হক

তারা কি দেখছে না যে ‌, যিনি মহাকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি তাদের অনুরূপ সৃষ্টি করতে সক্ষম? আর তিনি তাদের জন্য স্থির করেছেন একটি নির্ধারিত কাল - - এতে কোনো সন্দেহ নেই। কিন্তু অন্যায়কারীরা প্রত্যাখ্যান করা ছাড়া আর সবটাতেই অসম্মত থাকে।

Arabic

قل لو أنتم تملكون خزائن رحمة ربي إذا لأمسكتم خشية الإنفاق ۚ وكان الإنسان قتورا

বাংলা উচ্চারণ

কুল্ লাও আন্তুম্ তাম্লিকূনা খাযা-য়িনা রহ্মাতি রব্বী য় ইযাল্ লাআম্সাক্তুম্ খাশ্ইয়াতাল্ ইন্ফা-ক্ব্ অকা-নাল্ ইন্সা-নু ক্বতূর-।

জহুরুল হক

বলো - - ''যদি তোমরা আমার প্রভুর করুণা - ভান্ডারের উপরে কর্তৃত্ব করতে তাহলে তোমরা নিশ্চয়ই তা ধরে রাখতে খরচ করার ভয়ে।’’ আর মানুষ বড় কৃপণ।

Arabic

ولقد آتينا موسى تسع آيات بينات ۖ فاسأل بني إسرائيل إذ جاءهم فقال له فرعون إني لأظنك يا موسى مسحورا

বাংলা উচ্চারণ

অ লাক্বদ আ-তাইনা মূসা- তিস্'আ 'আ-ইয়া-তিম্ বাইয়িনা-তিন্ ফাস্য়াল্ বানী য় ইস্র-ঈলা ইয্ জ্বা-য়াহুম্ ফাক্ব-লা লাহূ র্ফি'আউনু ইন্নী লাআজুন্নুকা ইয়া- মূসা- মাস্হূরা-।

জহুরুল হক

আর আমরা আলবৎ মূসাকে নয়টি স্পষ্ট নিদর্শন দিয়েছিলাম, সুতরাং ইসরাইলের বংশধরদের জিজ্ঞেস করে দেখ - - যখন তিনি তাদের কাছে এসেছিলেন, - - ফিরআউন তখন তাঁকে বলেছিল - - ''আমি অবশ্য তোমাকে, হে মূসা! মনে করি জাদুগ্রস্ত।’’

Arabic

قال لقد علمت ما أنزل هؤلاء إلا رب السماوات والأرض بصائر وإني لأظنك يا فرعون مثبورا

বাংলা উচ্চারণ

ক্ব-লা লাক্বদ্ 'আলিম্তা মা য় আন্যালা হা য় উলা-য়ি ইল্লা-রব্বুস্ সামা-ওয়া- তি অল্র্আদ্বি বাছোয়া-য়িরা অইন্নী লা আজুন্নুকা ইয়া-র্ফি'আউনু মাছ্বূর-।

জহুরুল হক

তিনি বললেন - - ''তুমি নিশ্চয়ই জান যে মহাকাশমন্ডলী ও পৃথিবীর প্রভুর ব্যতিরেকে অন্য কেউ এইসব নিদর্শন পাঠান নি, আর আমি তো তোমাকেই, হে ফিরআউন! মনে করি বিনাশপ্রাপ্ত।’’

Arabic

فأراد أن يستفزهم من الأرض فأغرقناه ومن معه جميعا

বাংলা উচ্চারণ

ফাআর-দা আইঁ ইয়াস্তাফিয্যাহুম্ মিনাল্ র্আদ্বি ফাআগ্রক্বনা-হু অমাম্মা'আহূ জ্বামী'আ-।

জহুরুল হক

তখন সে সংকল্প করল দেশ থেকে তাঁদের উচ্ছেদ করতে, কাজেই আমরা তাকে ও তার সঙ্গে যারা ছিল সবাইকে ডুবিয়ে দিয়েছিলাম।

Arabic

وقلنا من بعده لبني إسرائيل اسكنوا الأرض فإذا جاء وعد الآخرة جئنا بكم لفيفا

বাংলা উচ্চারণ

অকুল্না-মিম্ বা'দিহী লিবানী য় ইস্র-ঈলাস্ কুনুল্ র্আদ্বোয়া ফাইযা-জ্বা-য়া ওয়া'দুল্ আ-খিরতি জ্বিনা বিকুম্ লাফীফা-।

জহুরুল হক

আর এ পরে আমরা ইসরাইলের বংশধরদের বলেছিলাম - - ''তোমরা এ দেশে বসবাস কর, তারপর যখন ভবিষ্যতের প্রতি‌শ্রুতি এসে পড়বে আমরা তখন তোমাদের জড় করব দুমড়ে ফেলে।’’

Arabic

وبالحق أنزلناه وبالحق نزل ۗ وما أرسلناك إلا مبشرا ونذيرا

বাংলা উচ্চারণ

অবিল্ হাক্বক্বি আন্যাল্না-হু অবিল্হাক্বক্বি নাযাল্ অমা য় র্আসালনাকা ইল্লা-মুবাশ্শিরাঁও অ নাযীর-।

জহুরুল হক

আর সত্যের সঙ্গে আমরা এটি অবতারণ করেছি, আর সত্যের সঙ্গে এটি এসেছে। আর তোমাকে আমরা পাঠাই নি সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে ভিন্ন।

Arabic

وقرآنا فرقناه لتقرأه على الناس على مكث ونزلناه تنزيلا

বাংলা উচ্চারণ

অ ক্বরুআ-নান্ ফারক্বনা-হু লিতাক্বরয়াহূ 'আলান্না-সি 'আলা-মুক্ছিঁওঁ অ নায্যাল্না-হু তান্যীলা-।

জহুরুল হক

আর এ কুরআন - - আমরা এটিকে ভাগভাগ করেছি যেন তুমি তা লোকদের কাছে ক্রমে ক্রমে পড়তে পার, আর আমরা এটি অবতারণ করেছি অবতারণে।

Arabic

قل آمنوا به أو لا تؤمنوا ۚ إن الذين أوتوا العلم من قبله إذا يتلى عليهم يخرون للأذقان سجدا

বাংলা উচ্চারণ

কুল্ আ-মিনূ বিহী য় আওলা- তু'মিনূ ইন্নাল্লাযীনা ঊতুল্ 'ইল্মা মিন্ ক্বব্লিহী য় ইযা-ইয়ুত্লা- 'আলাইহিম্ ইয়ার্খিরূনা লিল্আয্ক্ব-নি সুজ্জ্বাদা-।

জহুরুল হক

বলো - - ''তোমরা এতে বিশ্বাস কর অথবা বিশ্বাস নাই কর। নিঃসন্দেহ যাদের এর আগে জ্ঞান দেয়া হয়েছিল - - যখন তা দের কাছে এটি পাঠ করা হয় তখন চিবুকের উপরে তারা লুটিয়ে পড়ে সিজদা - রত হয়ে।’’

Arabic

ويقولون سبحان ربنا إن كان وعد ربنا لمفعولا

বাংলা উচ্চারণ

অ ইয়াকুলূনা সুব্হা-না রব্বিনা য় ইন্ কা-না ওয়া'দু রব্বিনা-লামাফ্'ঊলা-।

জহুরুল হক

আর তারা বলে - - ''মহিমা হোক আমাদের প্রভুর? আমাদের প্রভুর অংগীকার কৃতকার্য হবেই!’’

Arabic

ويخرون للأذقان يبكون ويزيدهم خشوعا ۩

বাংলা উচ্চারণ

অইয়ার্খিরূনা লিল্আয্ক্ব-নি ইয়াব্কূনা অইয়াযীদুহুম্ খুশূ 'আ-।

জহুরুল হক

আর তারা লুটিয়ে পড়ে চিবুকের উপরে কাঁদতে কাঁদতে, আর এতে তাদের বিনয় বেড়ে যায়।

Arabic

قل ادعوا الله أو ادعوا الرحمن ۖ أيا ما تدعوا فله الأسماء الحسنى ۚ ولا تجهر بصلاتك ولا تخافت بها وابتغ بين ذلك سبيلا

বাংলা উচ্চারণ

কুলিদ্'ঊল্লা-হা আওয়িদ'্র্উ রহ্মা-ন্ আইয়া-ম্মা- তাদ্'ঊ ফালাহুল্ আস্মা-য়ুল্ হুস্না-অলা-তাজ্বর্ হা বিছলা-তিকা অলা-তুখ-ফিত্ বিহা-অব্তাগি বাইনা যা-লিকা সাবীলা-।

জহুরুল হক

বলো - - ''তোমরা '‌’ বলে ডাকো অথবা 'রহমান’ বলে ডাকো। বস্তুতঃ যে নামেই তোমরা ডাক, তাঁরই কিন্তু সকল সুন্দর সুন্দর নাম।’’ আর তোমরা নামাযে আওয়াজ চড়া করো না এবং এতে নিঃশব্ধও হয়ো না, বরং এই উভয়ের মধ্যে পথ অনুসরণ করো।

Arabic

وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل ۖ وكبره تكبيرا

বাংলা উচ্চারণ

অকুলিল্ হাম্দু লিল্লা-হিল্লাযী লাম্ ইয়াত্তাখিয্ অলাদাঁও অ লাম্ ইয়াকুল্ লাহূ শারীকুন্ ফিল্ মুল্কি অলাম্ ইয়াকুল্ লাহূ অলিয়্যু ম্মিনায্যুল্লি অকার্ব্বিহু তাক্বীর-।

জহুরুল হক

আর তুমি বলো - - ''সমস্ত প্রশংসা ‌র, যিনি কোনো সন্তান গ্রহণ করেন নি, আর যাঁর জন্য এই সাম্রাজ্যে কোনো শরিক নেই, এবং যাঁর কোনো মনিব নেই দুর্দশা থেকে, সুতরাং তাঁর মাহা‌ত্ম্য ঘোষণা করো সসম্ভ্রমে।’’

Recitation

Reciters

Ticked reciters play one after another for each verse.

Repeat
Speed
Listen offline

Save this chapter’s recitation by the ticked reciters on this device.

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme