بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون
বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম কুল্ ইয়া য় আইয়ুহাল্ কা-ফিরূনা ।
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; বলো, হে অস্বীকারকারীরা,
বল, ‘হে কাফিররা!
Chapter 109, 6 verses
بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون
বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম কুল্ ইয়া য় আইয়ুহাল্ কা-ফিরূনা ।
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; বলো, হে অস্বীকারকারীরা,
বল, ‘হে কাফিররা!
لا أعبد ما تعبدون
লা য় আ'বুদু মা তা'বুদূনা।
১০৯–২ : আমি ইবাদত করি না, যা তোমরা ইবাদত করো,
‘আমি তাহার ‘ইবাদত করি না যাহার ‘ইবাদত তোমরা কর
ولا أنتم عابدون ما أعبد
অলা য় আন্তুম্ 'আ-বিদূনা মা য় আ'বুদ্।
এবং তোমরাও ইবাদতকারী নও যা আমি ইবাদত করি,
এবং তোমরাও তাঁহার ‘ইবাদতকারী নও যাঁহার ‘ইবাদত আমি করি,
ولا أنا عابد ما عبدتم
অলা য় আনা 'আ-বিদুম্ মা-'আবাততুম্।
এবং আমি ইবাদতকারী নই, যা তোমরা ইবাদত করেছ,
‘এবং আমি ‘ইবাদতকারী নই তাহার যাহার ‘ইবাদত তোমরা করিয়া আসিতেছ।
ولا أنتم عابدون ما أعبد
অলা য় আন্তুম্ 'আ-বিদূনা মা য় আ'বুদ্।
এবং তোমরাও ইবাদতকারী নও যা আমি ইবাদত করি,
‘এবং তোমরাও তাঁহার ‘ইবাদতকারী নও যাঁহার ‘ইবাদত আমি করি।
لكم دينكم ولي دين
লাকুম্ দীনুকুম্ অলিয়াদীন্।
তোমাদের জন্য তোমাদের ধর্ম, এবং আমার জন্য আমার ধর্ম।
‘তোমাদের দীন তোমাদের, আমার দীন আমার।’