التكوير , choose another chapter
التكوير
Chapter 81, 29 verses
Arabic
Arabic, with marks
আবদুস শহীদ নাসিম
বয়ান ফাউন্ডেশন
সমকালীন বাংলা
Add book
List
Grid
About this chapter
? সূরা ৮১ — আত-তাকভীর এই সূরার ১৯ আয়াত থেকে একটা চমৎকার বিষয় এসেছে। এখানে আল্লাহ পবিত্র কুরআনের বাণীগুলোকে সম্মানিত রাসূলের বাণী হিসেবেও বলেছেন। এই অংশ নিয়ে অনেক বুঝার ও গবেষণার সুযোগ রয়েছে।
Arabic
١ بسم الله الرحمن الرحيم إذا الشمس كورت
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ إِذَا الشَّمْسُ كُوِّرَتْ
আবদুস শহীদ নাসিম
১ যখন গুটিয়ে নিয়ে আলোহীন করে দেয়া হবে সূর্যকে,
বয়ান ফাউন্ডেশন
১ যখন সূর্যকে গুটিয়ে নেয়া হবে।
সমকালীন বাংলা
১
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; যখন সূর্য আবৃত হয়ে যাবে,
Arabic
٢ وإذا النجوم انكدرت
Arabic, with marks
٢ وَإِذَا النُّجُومُ انكَدَرَتْ
আবদুস শহীদ নাসিম
২ যখন বিক্ষিপ্ত হয়ে খসে পড়বে তারকারাজি,
বয়ান ফাউন্ডেশন
২ আর নক্ষত্ররাজি যখন পতিত হবে।
সমকালীন বাংলা
২
এবং যখন নক্ষত্রগুলো ম্লান হয়ে পড়বে,
Arabic
٣ وإذا الجبال سيرت
Arabic, with marks
٣ وَإِذَا الْجِبَالُ سُيِّرَتْ
আবদুস শহীদ নাসিম
৩ যখন চালিয়ে দেয়া হবে পাহাড় পর্বত,
বয়ান ফাউন্ডেশন
৩ আর পর্বতগুলোকে যখন সঞ্চালিত করা হবে।
সমকালীন বাংলা
৩ এবং যখন পাহাড়গুলোকে চলমান করা হবে,
Arabic
٤ وإذا العشار عطلت
Arabic, with marks
٤ وَإِذَا الْعِشَارُ عُطِّلَتْ
আবদুস শহীদ নাসিম
৪ যখন উপেক্ষা করা হবে দশ মাসের পূর্ণ গর্ভবতী উটনীগুলোকে,
বয়ান ফাউন্ডেশন
৪ আর যখন দশমাসের গর্ভবতী উষ্ট্রীগুলো উপেক্ষিত হবে।
সমকালীন বাংলা
৪ এবং যখন দশমাসের গর্ভবতী উষ্ট্রীগুলো উপেক্ষিত হবে,
Arabic
٥ وإذا الوحوش حشرت
Arabic, with marks
٥ وَإِذَا الْوُحُوشُ حُشِرَتْ
আবদুস শহীদ নাসিম
৫ যখন সমবেত করা হবে বন্য পশুদের,
বয়ান ফাউন্ডেশন
৫ আর যখন বন্য পশুগুলোকে একত্র করা হবে।
সমকালীন বাংলা
৫ এবং যখন বন্য প্রাণীদের একত্র করা হবে,
Arabic
٦ وإذا البحار سجرت
Arabic, with marks
٦ وَإِذَا الْبِحَارُ سُجِّرَتْ
আবদুস শহীদ নাসিম
৬ যখন জ্বালিয়ে দেয়া হবে সমুদ্রগুলোতে আগুন,
বয়ান ফাউন্ডেশন
৬ আর যখন সমুদ্রগুলোকে অগ্নিউত্তাল করা হবে।
সমকালীন বাংলা
৬ এবং যখন সমুদ্রসমূহ প্রজ্বলিত করা হবে,
Arabic
٧ وإذا النفوس زوجت
Arabic, with marks
٧ وَإِذَا النُّفُوسُ زُوِّجَتْ
আবদুস শহীদ নাসিম
৭ যখন জুড়ে দেয়া হবে (দেহের সাথে) প্রাণগুলো,
বয়ান ফাউন্ডেশন
৭ আর যখন আত্মাগুলোকে (সমগোত্রীয়দের সাথে) মিলিয়ে দেয়া হবে।
সমকালীন বাংলা
৭ এবং যখন প্রাণসমূহকে যুক্ত করা হবে,
Noteএবং যখন প্রাণসমূহকে (দেহের সাথে) যুক্ত হবে,
Arabic
٨ وإذا الموءودة سئلت
Arabic, with marks
٨ وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ
আবদুস শহীদ নাসিম
৮ যখন জিজ্ঞাসা করা হবে জীবন্ত মাটি চাপা দিয়ে (হত্যা করা) মেয়েকে,
বয়ান ফাউন্ডেশন
৮ আর যখন জীবন্ত কবরস্থ কন্যাকে জিজ্ঞাসা করা হবে।
সমকালীন বাংলা
৮ এবং যখন জীবন্ত কবরস্থ কন্যাশিশুকে জিজ্ঞেস করা হবে,
Arabic, with marks
٩ بِأَيِّ ذَنبٍ قُتِلَتْ
আবদুস শহীদ নাসিম
৯ কী অপরাধের কারণে হত্যা করা হয়েছিল তাকে?
বয়ান ফাউন্ডেশন
৯ কী অপরাধে তাকে হত্যা করা হয়েছে?
সমকালীন বাংলা
৯ কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল?
Arabic
١٠ وإذا الصحف نشرت
Arabic, with marks
١٠ وَإِذَا الصُّحُفُ نُشِرَتْ
আবদুস শহীদ নাসিম
১০ যখন প্রকাশ করে দেয়া হবে সহিফা (কৃতকর্মের রেকর্ড) সমূহ,
বয়ান ফাউন্ডেশন
১০ আর যখন আমলনামাগুলো প্রকাশ করে দেয়া হবে।
সমকালীন বাংলা
১০ এবং যখন আমলনামাসমূহ খোলা হবে,
Arabic
١١ وإذا السماء كشطت
Arabic, with marks
١١ وَإِذَا السَّمَاءُ كُشِطَتْ
আবদুস শহীদ নাসিম
১১ যখন আকাশের আবরণ খসিয়ে দিয়ে স্থানচ্যুত করা হবে তাকে,
বয়ান ফাউন্ডেশন
১১ আর যখন আসমানকে আবরণ মুক্ত করা হবে।
সমকালীন বাংলা
১১ এবং যখন আকাশ সরিয়ে নেওয়া হবে,
Arabic
١٢ وإذا الجحيم سعرت
Arabic, with marks
١٢ وَإِذَا الْجَحِيمُ سُعِّرَتْ
আবদুস শহীদ নাসিম
১২ যখন প্রজ্জ্বলিত হয়ে উঠবে জাহিম,
বয়ান ফাউন্ডেশন
১২ আর জাহান্নামকে যখন প্রজ্জ্বলিত করা হবে।
সমকালীন বাংলা
১২ এবং যখন জাহিম প্রজ্জ্বলিত করা হবে,
Arabic
١٣ وإذا الجنة أزلفت
Arabic, with marks
١٣ وَإِذَا الْجَنَّةُ أُزْلِفَتْ
আবদুস শহীদ নাসিম
১৩ এবং যখন নিকটে আনা হবে জান্নাত,
বয়ান ফাউন্ডেশন
১৩ আর জান্নাতকে যখন নিকটবর্তী করা হবে।
সমকালীন বাংলা
১৩ এবং যখন বেহেশত নিকটবর্তী করা হবে,
Arabic
١٤ علمت نفس ما أحضرت
Arabic, with marks
١٤ عَلِمَتْ نَفْسٌ مَّا أَحْضَرَتْ
আবদুস শহীদ নাসিম
১৪ তখন প্রত্যেক ব্যক্তিই জেনে যাবে - কী নিয়ে হাজির হয়েছে সে!
বয়ান ফাউন্ডেশন
১৪ তখন প্রত্যেক ব্যক্তিই জানতে পারবে সে কী উপস্থিত করেছে!
সমকালীন বাংলা
১৪ তখন প্রত্যেক প্রাণ জানতে পারবে, সে কী নিয়ে এসেছে,
Arabic
١٥ فلا أقسم بالخنس
Arabic, with marks
١٥ فَلَا أُقْسِمُ بِالْخُنَّسِ
আবদুস শহীদ নাসিম
১৫ তাই, আমি নিশ্চিতভাবে শপথ করছি সেইসব গ্রহের, যেগুলো ফিরে যায়,
বয়ান ফাউন্ডেশন
১৫ আমি কসম করছি পশ্চাদপসারী নক্ষত্রের।
সমকালীন বাংলা
১৫ অতএব আমি শপথ করছি সরে যাওয়া নক্ষত্রগুলোর,
Arabic, with marks
١٦ الْجَوَارِ الْكُنَّسِ
আবদুস শহীদ নাসিম
১৬ এবং সেইসব গ্রহের যেগুলো চলে এবং অদৃশ্য হয়ে যায়।
বয়ান ফাউন্ডেশন
১৬ যা চলমান, অদৃশ্য ।
সমকালীন বাংলা
১৬ যেগুলো চলমান ও অদৃশ্য হয়,
Arabic
١٧ والليل إذا عسعس
Arabic, with marks
١٧ وَاللَّيْلِ إِذَا عَسْعَسَ
আবদুস শহীদ নাসিম
১৭ শপথ রাতের যখন তা বিদায় নেয়,
বয়ান ফাউন্ডেশন
১৭ আর কসম রাতের, যখন তা বিদায় নেয়।
সমকালীন বাংলা
১৭ এবং রাতের, যখন তা বিদায় নেয়,
Arabic
١٨ والصبح إذا تنفس
Arabic, with marks
١٨ وَالصُّبْحِ إِذَا تَنَفَّسَ
আবদুস শহীদ নাসিম
১৮ শপথ প্রভাতের যখন তা হয়ে উঠে আলোকিত :
বয়ান ফাউন্ডেশন
১৮ আর কসম প্রভাতের, যখন তা আগমন করে।
সমকালীন বাংলা
১৮ এবং সকালের, যখন তা শ্বাস নেয়,
Arabic
١٩ إنه لقول رسول كريم
Arabic, with marks
١٩ إِنَّهُ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ
আবদুস শহীদ নাসিম
১৯ নিশ্চয়ই এটা (কুরআন) এমন একজন সম্মানিত বাণী বাহকের (জিবরিলের) আনীত বাণী,
বয়ান ফাউন্ডেশন
১৯ নিশ্চয় এ কুরআন সম্মানিত রাসূলের* আনিত বাণী। *জিবরীল (আলাইহিস সালাম)।
সমকালীন বাংলা
১৯ নিশ্চয়ই এটি এক সম্মানিত রাসূলের বাণী,
Arabic
٢٠ ذي قوة عند ذي العرش مكين
Arabic, with marks
٢٠ ذِي قُوَّةٍ عِندَ ذِي الْعَرْشِ مَكِينٍ
আবদুস শহীদ নাসিম
২০ যে বড় শক্তিধর, এবং আরশের মালিকের কাছে মর্যাদার অধিকারী,
বয়ান ফাউন্ডেশন
২০ যে শক্তিশালী, আরশের মালিকের নিকট মর্যাদাসম্পন্ন।
সমকালীন বাংলা
২০ শক্তির অধিকারী, আরশের অধিপতির নিকট মর্যাদাসম্পন্ন,
Arabic, with marks
٢١ مُّطَاعٍ ثَمَّ أَمِينٍ
আবদুস শহীদ নাসিম
২১ সেখানে তাকে মান্য করা হয়, এবং সে খুবই বিশ্বস্ত।
বয়ান ফাউন্ডেশন
২১ মান্যবর, সেখানে সে বিশ্বস্ত।
সমকালীন বাংলা
২১ সেখানে আনুগত্যপ্রাপ্ত ও বিশ্বস্ত,
Arabic
٢٢ وما صاحبكم بمجنون
Arabic, with marks
٢٢ وَمَا صَاحِبُكُم بِمَجْنُونٍ
আবদুস শহীদ নাসিম
২২ (হে লোকেরা!) তোমাদের সাথি (মুহাম্মদ) কোনো পাগল ব্যক্তি নয়,
বয়ান ফাউন্ডেশন
২২ আর তোমাদের সাথী* পাগল নয়। *মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)।
সমকালীন বাংলা
২২ আর তোমাদের সাথী উন্মাদ নয়,
Arabic
٢٣ ولقد رآه بالأفق المبين
Arabic, with marks
٢٣ وَلَقَدْ رَآهُ بِالْأُفُقِ الْمُبِينِ
আবদুস শহীদ নাসিম
২৩ সে বাণী বাহক (জিবরিল) - কে নিজের চোখে দেখেছে পরিষ্কার দিগন্তে,
বয়ান ফাউন্ডেশন
২৩ আর সে* তাকে** সুস্পষ্ট দিগন্তে দেখেছে। *মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)।
সমকালীন বাংলা
২৩ আর নিশ্চয়ই সে তাকে সুস্পষ্ট দিগন্তে দেখেছে,
Arabic
٢٤ وما هو على الغيب بضنين
Arabic, with marks
٢٤ وَمَا هُوَ عَلَى الْغَيْبِ بِضَنِينٍ
আবদুস শহীদ নাসিম
২৪ সে গায়েব - এর (জ্ঞানকে মানুষের কাছে প্রচার ও প্রকাশ করার) ব্যাপারে কৃপণ নয়।
বয়ান ফাউন্ডেশন
২৪ আর সে তো গায়েব সম্পর্কে কৃপণ নয়।
সমকালীন বাংলা
২৪ এবং সে অদৃশ্য বিষয় নিয়ে কৃপণ নয়,
Arabic
٢٥ وما هو بقول شيطان رجيم
Arabic, with marks
٢٥ وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَانٍ رَّجِيمٍ
আবদুস শহীদ নাসিম
২৫ এবং এটা (এই কুরআন) অভিশপ্ত শয়তানের বক্তব্য নয়।
বয়ান ফাউন্ডেশন
২৫ আর তা কোন অভিশপ্ত শয়তানের উক্তি নয়।
সমকালীন বাংলা
২৫ এবং এটি বিতাড়িত শয়তানের বাণী নয়,
Arabic, with marks
٢٦ فَأَيْنَ تَذْهَبُونَ
আবদুস শহীদ নাসিম
২৬ সুতরাং, কোন্ দিকে যাচ্ছো তোমরা?
বয়ান ফাউন্ডেশন
২৬ সুতরাং তোমরা কোথায় যাচ্ছ?
সমকালীন বাংলা
২৬ ৮১–২৬ : অতঃপর তোমরা কোথায় যাচ্ছো?
Arabic
٢٧ إن هو إلا ذكر للعالمين
Arabic, with marks
٢٧ إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَالَمِينَ
আবদুস শহীদ নাসিম
২৭ এটা (এই কুরআন) তো একটা উপদেশ সমগ্র জগতবাসীর জন্যে,
বয়ান ফাউন্ডেশন
২৭ এটাতো সৃষ্টিকুলের জন্য উপদেশমাত্র।
সমকালীন বাংলা
২৭ এটি বিশ্বজগতের জন্য উপদেশ ছাড়া কিছু নয়,
Arabic
٢٨ لمن شاء منكم أن يستقيم
Arabic, with marks
٢٨ لِمَن شَاءَ مِنكُمْ أَن يَسْتَقِيمَ
আবদুস শহীদ নাসিম
২৮ তোমাদের মধ্যকার এমন প্রত্যেক ব্যক্তির জন্যে, যে চলতে চায় সঠিক সরল পথে।
বয়ান ফাউন্ডেশন
২৮ যে তোমাদের মধ্যে সরল পথে চলতে চায়, তার জন্য।
সমকালীন বাংলা
২৮ তোমাদের মধ্যে যে সরল পথে চলতে চায় তার জন্য,
Arabic
٢٩ وما تشاءون إلا أن يشاء الله رب العالمين
Arabic, with marks
٢٩ وَمَا تَشَاءُونَ إِلَّا أَن يَشَاءَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ
আবদুস শহীদ নাসিম
২৯ আর তোমাদের চাওয়াতেই কিছুই হয়না, যদি আল্লাহ রাববুল আলামিন (তা) না চান।
বয়ান ফাউন্ডেশন
২৯ আর তোমরা ইচ্ছা করতে পার না, যদি না সৃষ্টিকুলের রব আল্লাহ ইচ্ছা করেন।
সমকালীন বাংলা
২৯ আর তোমরা ইচ্ছা করবে না, যদি না আল্লাহ —বিশ্বজগতের প্রতিপালক—ইচ্ছা করেন।
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report