নিঃসন্দেহ আমরা নূহ্কে তাঁর লোকদলের কাছে পাঠিয়েছিলাম এই বলে - - ''তোমার লোকদলকে সতর্ক করে দাও তাদের উপরে মর্মন্তুদ শাস্তি আসবার আগে।’’
Arabic
قال يا قوم إني لكم نذير مبين
বয়ান ফাউন্ডেশন
সে বলল, ‘হে আমার কওম! নিশ্চয় আমি তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী-
বাংলা উচ্চারণ
ক্ব-লা ইয়া-ক্বওমি ইন্নী লাকুম্ নাযীরুম্ মুবীন্।
জহুরুল হক
তিনি বলেছিলেন - - ''হে আমার স্বজাতি! নিঃসন্দেহ আমি তোমাদের জন্য একজন স্পষ্ট সতর্ককারী, - -
Arabic
أن اعبدوا الله واتقوه وأطيعون
বয়ান ফাউন্ডেশন
যে, তোমরা আল্লাহর ‘ইবাদাত কর, তাঁকে ভয় কর এবং আমার আনুগত্য কর’।
বাংলা উচ্চারণ
আনি'বুদুল্লা-হা অত্তাকুহু অআত্বী'ঊনি।
জহুরুল হক
''এ বিষয়ে যে তোমরা র উপাসনা করো ও তাঁকে ভয় - ভক্তি করো, আর আমাকে মেনে চলো।
Arabic
يغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى ۚ إن أجل الله إذا جاء لا يؤخر ۖ لو كنتم تعلمون
বয়ান ফাউন্ডেশন
‘তিনি তোমাদের জন্য তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেবেন; আল্লাহর নির্ধারিত সময় আসলে কিছুতেই তা বিলম্বিত করা হয় না, যদি তোমরা জানতে’!
''তিনি তোমাদের পাপগুলোর কতকটা ক্ষমা করবেন এবং তোমাদের বিরাম দেবেন এক নির্ধারিত কাল পর্যন্ত। নিঃসন্দেহ র নির্ধারণ করা কাল যখন এসে পড়ে তখন তা পিছিয়ে দেওয়া যায় না, - - যদি তোমরা জানতে!’’
Arabic
قال رب إني دعوت قومي ليلا ونهارا
বয়ান ফাউন্ডেশন
সে বলল, ‘হে আমার রব! আমি তো আমার কওমকে রাত-দিন আহবান করেছি।
তিনি বললেন - - ''আমার প্রভূ! আমি তো আমার স্বজাতিকে রাতে ও দিনে আহ্বান করেছি,
Arabic
فلم يزدهم دعائي إلا فرارا
বয়ান ফাউন্ডেশন
‘অতঃপর আমার আহবান কেবল তাদের পলায়নই বাড়িয়ে দিয়েছে’।
বাংলা উচ্চারণ
ফালাম্ ইয়াযিদ্হুম্ দু'আ-য়ী য় ইল্লা-ফির-র-।
জহুরুল হক
''কিন্ত আমার ডাক তাদের পালিয়ে যাওয়া ছাড়া আর কিছুই বাড়ায় নি।
Arabic
وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا
বয়ান ফাউন্ডেশন
‘আর যখনই আমি তাদেরকে আহবান করেছি ‘যেন আপনি তাদেরকে ক্ষমা করেন’, তারা নিজদের কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে, নিজদেরকে পোশাকে আবৃত করেছে, (অবাধ্যতায়) অনড় থেকেছে এবং দম্ভভরে ঔদ্ধত্য প্রকাশ করেছে’।
''আর নিশ্চয় যখনই আমি তাদের আহ্বান করেছি যেন তুমি তাদের ক্ষমা করতে পার, তারা তাদের কানের ভেতরে তাদের আঙ্গুলগুলো ভরে দেয়, আর তাদের কাপড় দিয়ে নিজেদের ঢেকে ফেলে, আর গোঁ ধরে, আর সগর্বে গর্ব করে।
Arabic
ثم إني دعوتهم جهارا
বয়ান ফাউন্ডেশন
‘তারপর আমি তাদেরকে প্রকাশ্যে আহবান করেছি’।
বাংলা উচ্চারণ
ছুম্মা ইন্নী দা'আওতুহুম্ জ্বিহা-রন্।
জহুরুল হক
''তারপর আমি নিশ্চয় তাদের আহ্বান করেছি উঁচু গলায়,
Arabic
ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا
বয়ান ফাউন্ডেশন
অতঃপর তাদেরকে আমি প্রকাশ্যে এবং অতি গোপনেও আহবান করেছি।
নূহ্ বলেছিলেন - - ''আমার প্রভূ! নিঃসন্দেহ তারা আমাকে অমান্য করেছে এবং অনুসরণ করছে তার যার ধনসম্পত্তি ও সন্তানসন্ততি ক্ষতিসাধন ছাড়া তার আর কিছুই বাড়ায় নি,
Arabic
ومكروا مكرا كبارا
বয়ান ফাউন্ডেশন
‘আর তারা ভয়ানক ষড়যন্ত্র করেছে’।
বাংলা উচ্চারণ
অমাকারূ মাক্রন্ কুব্বা-র-।
জহুরুল হক
''আর তারা এক বিরাট ষড়যন্ত্র এটেছিলঁ।’’
Arabic
وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا
বয়ান ফাউন্ডেশন
আর তারা বলে, ‘তোমরা তোমাদের উপাস্যদের বর্জন করো না; বর্জন করো না ওয়াদ, সুওয়া‘, ইয়াগূছ, ইয়া‘ঊক ও নাসরকে’।
''কেননা তুমি যদি তাদের অব্যাহতি দাও তাহলে তারা তোমার বান্দাদের বিভ্রান্ত করবে, আর তারা দুষ্কৃতিকারী বেঈমানদের ব্যতীত আর কারোর জন্ম দেবে না।
Arabic
رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا
বয়ান ফাউন্ডেশন
‘হে আমার রব! আমাকে, আমার পিতা-মাতাকে, যে আমার ঘরে হয়ে প্রবেশ করবে তাকে এবং নারী-পুরুষকে ক্ষমা করুন এবং ধ্বংস ছাড়া আপনি যালিমদের আর কিছুই বাড়িয়ে দেবেন না।’
''আমার প্রভূ! আমাকে পরিত্রাণ করো, আর আমার পিতামাতাকে, আর যে কেউ আমার ঘরে হয়ে প্রবেশ করে তাকে, আর বিশ্বাসীপুরুষদের ও বিশ্বাসিনীদের। আর অন্যায়াচারীদের আর কিছু বাড়িয়ো না নিপাত হওয়া ব্যতীত।’’