الـقمـر , choose another chapter
الـقمـر
Chapter 54, 55 verses
Arabic
বয়ান ফাউন্ডেশন
ইসলামিক ফাউন্ডেশন
জহুরুল হক
Arabic, with marks
Add book
List
Grid
Arabic
١ بسم الله الرحمن الرحيم اقتربت الساعة وانشق القمر
বয়ান ফাউন্ডেশন
১ কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চাঁদ বিদীর্ণ হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন
১ কিয়ামত নিকটবর্তী হইয়াছে, আর চন্দ্র বিদীর্ণ হইয়াছে,
জহুরুল হক
১ ঘড়িঘন্টা সমাগত, আর চন্দ্র দ্বিখন্ডিত হয়েছে।
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ اقْتَرَبَتِ السَّاعَةُ وَانشَقَّ الْقَمَرُ
Arabic
٢ وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستمر
বয়ান ফাউন্ডেশন
২ আর তারা কোন নিদর্শন দেখলে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, ‘চলমান যাদু’।
ইসলামিক ফাউন্ডেশন
২ উহারা কোন নিদর্শন দেখিলে মুখ ফিরাইয়া নেয় এবং বলে, ‘ইহা তো চিরাচরিত জাদু।’
জহুরুল হক
২ আর যদি তারা কোনো নিদর্শন দেখে, তারা ফিরে যায় ও বলে - - ''এক জবরদস্ত জাদু।’’
Arabic, with marks
٢ وَإِن يَرَوْا آيَةً يُعْرِضُوا وَيَقُولُوا سِحْرٌ مُّسْتَمِرٌّ
Arabic
٣ وكذبوا واتبعوا أهواءهم ۚ وكل أمر مستقر
বয়ান ফাউন্ডেশন
৩ আর তারা অস্বীকার করে এবং নিজ নিজ প্রবৃত্তির অনুসরণ করে। অথচ প্রতিটি বিষয় (শেষ সীমায়) স্থির হবে।
ইসলামিক ফাউন্ডেশন
৩ উহারা সত্য প্রত্যাখ্যান করে এবং নিজ খেয়াল - খুশির অনুসরণ করে, আর প্রত্যেক ব্যাপারই লক্ষ্যে পৌঁছিবে।
জহুরুল হক
৩ আর তারা প্রত্যাখ্যান করে এবং তারা তাদের খেয়ালখুশির অনুসরণ করে, অথচ প্রত্যেক বিষয়েরই নিস্পত্তি হয়েই গেছে।
Arabic, with marks
٣ وَكَذَّبُوا وَاتَّبَعُوا أَهْوَاءَهُمْ ۚ وَكُلُّ أَمْرٍ مُّسْتَقِرٌّ
Arabic
٤ ولقد جاءهم من الأنباء ما فيه مزدجر
বয়ান ফাউন্ডেশন
৪ আর তাদের কাছে তো সংবাদসমূহ এসেছে, যাতে রয়েছে উপদেশবাণী,
ইসলামিক ফাউন্ডেশন
৪ উহাদের নিকট আসিয়াছে সুসংবাদ, যাহাতে আছে সাবধান বাণী;
জহুরুল হক
৪ আর তাদের কাছে অবশ্য কিছুটা সংবাদ এসেই গেছে যাতে রয়েছে প্রতিষেধক - -
Arabic, with marks
٤ وَلَقَدْ جَاءَهُم مِّنَ الْأَنبَاءِ مَا فِيهِ مُزْدَجَرٌ
Arabic
٥ حكمة بالغة ۖ فما تغن النذر
বয়ান ফাউন্ডেশন
৫ পরিপূর্ণ হিকমাত। তবে সতর্কবাণী তাদের কোন উপকারে আসেনি।
ইসলামিক ফাউন্ডেশন
৫ ইহা পরিপূর্ণ জ্ঞান, তবে এই সতর্কবাণী উহাদের কোন উপকারে আসে নাই।
জহুরুল হক
৫ এক সুপরিণত জ্ঞান, কিন্তু এ সতর্কীকরণ কোনো কাজে আসে না।
Arabic, with marks
٥ حِكْمَةٌ بَالِغَةٌ ۖ فَمَا تُغْنِ النُّذُرُ
Arabic
٦ فتول عنهم ۘ يوم يدع الداع إلى شيء نكر
বয়ান ফাউন্ডেশন
৬ অতএব তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও, সেদিন আহবানকারী আহবান করবে এক বিভীষিকাময় বিষয়ের দিকে,
ইসলামিক ফাউন্ডেশন
৬ অতএব তুমি উহাদের উপেক্ষা কর। যেদিন আহবানকারী আহ্বান করিবে এক ভয়াবহ পরিণামের দিকে,
জহুরুল হক
৬ কাজেই তাদের থেকে ফিরে এস। একদিন আহ্বানকারী আহ্বান করবেন এক অপ্রীতিকর ব্যাপারের প্রতি - -
Arabic, with marks
٦ فَتَوَلَّ عَنْهُمْ ۘ يَوْمَ يَدْعُ الدَّاعِ إِلَىٰ شَيْءٍ نُّكُرٍ
Arabic
٧ خشعا أبصارهم يخرجون من الأجداث كأنهم جراد منتشر
বয়ান ফাউন্ডেশন
৭ তারা তাদের দৃষ্টি অবনত অবস্থায় কবর থেকে বের হয়ে আসবে। মনে হবে যেন তারা বিক্ষিপ্ত পঙ্গপাল।
ইসলামিক ফাউন্ডেশন
৭ অপমানে অবনমিত নেত্রে সেদিন উহারা কবর হইতে বাহির হইবে বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায়,
জহুরুল হক
৭ তাদের চোখ অবনত অবস্থায়, তারা বেরিয়ে আসতে থাকবে কবর থেকে যেন তারা ছড়িয়ে পড়া পঙ্গপাল - -
Arabic, with marks
٧ خُشَّعًا أَبْصَارُهُمْ يَخْرُجُونَ مِنَ الْأَجْدَاثِ كَأَنَّهُمْ جَرَادٌ مُّنتَشِرٌ
Arabic
٨ مهطعين إلى الداع ۖ يقول الكافرون هذا يوم عسر
বয়ান ফাউন্ডেশন
৮ তারা আহবানকারীর দিকে ভীত-সন্ত্রস্ত অবস্থায় ছুটে আসবে। কাফিররা বলবে, ‘এটি বড়ই কঠিন দিন’।
ইসলামিক ফাউন্ডেশন
৮ উহারা আহ্বানকারীর দিকে ছুটিয়া আসিবে ভীত - বিহ্বল হইয়া। কাফিররা বলিবে, ‘কঠিন এই দিন।’
জহুরুল হক
৮ ওরা আহবায়কের প্রতি ছুটে আসবে। অবিশ্বাসীরা বলবে - - ''এইটি বড় কঠিন দিন!’’
Arabic, with marks
٨ مُّهْطِعِينَ إِلَى الدَّاعِ ۖ يَقُولُ الْكَافِرُونَ هَٰذَا يَوْمٌ عَسِرٌ
Arabic
٩ ۞ كذبت قبلهم قوم نوح فكذبوا عبدنا وقالوا مجنون وازدجر
বয়ান ফাউন্ডেশন
৯ তাদের পূর্বে নূহের কওমও অস্বীকার করেছিল। তারা আমার বান্দাকে অস্বীকার করেছিল এবং বলেছিল, ‘পাগল’। আর তাকে হুমকি দেয়া হয়েছিল।
ইসলামিক ফাউন্ডেশন
৯ ইহাদের পূর্বে নূহের সম্প্রদায়ও অস্বীকার করিয়াছিল - অস্বীকার করিয়াছিল আমার বান্দাকে আর বলিয়াছিল, ‘এ তো এক পাগল।’ আর তাহাকে ভীতি প্রদর্শন করা হইয়াছিল।
জহুরুল হক
৯ এদের আগে নূহ - এর লোকদল সত্যপ্রত্যাখ্যান করেছিল, ফলে তারা আমাদের বান্দাকে প্রত্যাখ্যান করল ও বললে - - ''এক টি পাগল’’! আর তাঁকে অবজ্ঞা করা হয়েছিল।
Arabic, with marks
٩ ۞ كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍ فَكَذَّبُوا عَبْدَنَا وَقَالُوا مَجْنُونٌ وَازْدُجِرَ
Arabic
١٠ فدعا ربه أني مغلوب فانتصر
বয়ান ফাউন্ডেশন
১০ অতঃপর সে তার রবকে আহবান করল যে, ‘নিশ্চয় আমি পরাজিত, অতএব তুমিই প্রতিশোধ গ্রহণ কর’।
ইসলামিক ফাউন্ডেশন
১০ তখন সে তাহার প্রতিপালককে আহ্বান করিয়া বলিয়াছিল, ‘আমি তো অসহায়, অতএব তুমি প্রতিবিধান কর।’
জহুরুল হক
১০ সেজন্য তিনি তাঁর প্রভুকে ডেকে বললেন - - ''আমি তো পরাভূত হয়ে পড়েছি, অতএব তুমি সাহায্য করো।’’
Arabic, with marks
١٠ فَدَعَا رَبَّهُ أَنِّي مَغْلُوبٌ فَانتَصِرْ
Arabic
١١ ففتحنا أبواب السماء بماء منهمر
বয়ান ফাউন্ডেশন
১১ ফলে আমি বর্ষণশীল বারিধারার মাধ্যমে আসমানের দরজাসমূহ খুলে দিলাম।
ইসলামিক ফাউন্ডেশন
১১ ফলে আমি উন্মুক্ত করিয়া দিলাম আকাশের দ্বার প্রবল বারি বর্ষণে,
জহুরুল হক
১১ তখন আমরা আসমানের দরজাগুলো খুলে দিলাম বর্ষণশীল পানির দ্বারা,
Arabic, with marks
١١ فَفَتَحْنَا أَبْوَابَ السَّمَاءِ بِمَاءٍ مُّنْهَمِرٍ
Arabic
١٢ وفجرنا الأرض عيونا فالتقى الماء على أمر قد قدر
বয়ান ফাউন্ডেশন
১২ আর ভূমিতে আমি ঝর্না উৎসারিত করলাম। ফলে সকল পানি মিলিত হল নির্ধারিত নির্দেশনা অনুসারে।
ইসলামিক ফাউন্ডেশন
১২ এবং মৃত্তিকা হইতে উৎসারিত করিলাম প্রস্রবণ; অতঃপর সকল পানি মিলিত হইল এক পরিকল্পনা অনুসারে।
জহুরুল হক
১২ আর জমিনকে উৎক্ষেপ করতে দিলাম ঝরনাধারায়, ফলে পানি মিলিত হয়ে গেল এক পূর্বনির্ধারিত ব্যাপারে,
Arabic, with marks
١٢ وَفَجَّرْنَا الْأَرْضَ عُيُونًا فَالْتَقَى الْمَاءُ عَلَىٰ أَمْرٍ قَدْ قُدِرَ
Arabic
١٣ وحملناه على ذات ألواح ودسر
বয়ান ফাউন্ডেশন
১৩ আর আমি তাকে (নূহকে) কাঠ ও পেরেক নির্মিত নৌযানে আরোহণ করালাম।
ইসলামিক ফাউন্ডেশন
১৩ তখন নূহকে আরোহণ করাইলাম কাষ্ঠ ও কীলক নির্মিত এক নৌযানে,
জহুরুল হক
১৩ আর আমরা তাঁকে বহন করলাম তাতে যা ছিল তক্তা ও পেরেক সন্বলিত, - -
Arabic, with marks
١٣ وَحَمَلْنَاهُ عَلَىٰ ذَاتِ أَلْوَاحٍ وَدُسُرٍ
Arabic
١٤ تجري بأعيننا جزاء لمن كان كفر
বয়ান ফাউন্ডেশন
১৪ যা আমার চাক্ষুস তত্ত্বাবধানে চলত, তার জন্য পুরস্কারস্বরূপ, যাকে প্রত্যাখ্যান করা হয়েছিল।
ইসলামিক ফাউন্ডেশন
১৪ যাহা চলিত আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে; ইহা পুরস্কার তাহার জন্য, যে প্রত্যাখ্যাত হইয়াছিল।
জহুরুল হক
১৪ তা ভেসে চলেছিল আমাদের চোখের সামনে, - - এক প্রতিদান তাঁর জন্য যাঁকে প্রত্যাখ্যান করা হয়েছিল।
Arabic, with marks
١٤ تَجْرِي بِأَعْيُنِنَا جَزَاءً لِّمَن كَانَ كُفِرَ
Arabic
١٥ ولقد تركناها آية فهل من مدكر
বয়ান ফাউন্ডেশন
১৫ আর আমি তাকে নিদর্শন হিসেবে রেখেছি। অতএব কোন উপদেশ গ্রহণকারী আছে কি?
ইসলামিক ফাউন্ডেশন
১৫ আমি তো ইহাকে রাখিয়া দিয়াছি এক নিদর্শনরূপে; অতএব উপদেশ গ্রহণকারী কেহ আছে কি?
জহুরুল হক
১৫ আর আমরা অবশ্য এটিকে রেখে দিয়েছি এক নিদর্শনরূপে। কিন্তু কেউ কি রয়েছে উপদেশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত?
Arabic, with marks
١٥ وَلَقَد تَّرَكْنَاهَا آيَةً فَهَلْ مِن مُّدَّكِرٍ
Arabic
١٦ فكيف كان عذابي ونذر
বয়ান ফাউন্ডেশন
১৬ অতএব আমার আযাব ও ভয় প্রদর্শন কেমন ছিল?
ইসলামিক ফাউন্ডেশন
১৬ কী কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী!
জহুরুল হক
১৬ সুতরাং কেমন হয়েছিল আমার শাস্তি ও আমার সতর্কীকরণ!
Arabic, with marks
١٦ فَكَيْفَ كَانَ عَذَابِي وَنُذُرِ
Arabic
١٧ ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر
বয়ান ফাউন্ডেশন
১৭ আর আমি তো কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। অতএব কোন উপদেশ গ্রহণকারী আছে কি?
ইসলামিক ফাউন্ডেশন
১৭ কুরআন আমি সহজ করিয়া দিয়াছি উপদেশ গ্রহণের জন্য; অতএব উপদেশ গ্রহণকারী কেহ আছে কি?
জহুরুল হক
১৭ আর আমরা তো অবশ্যই কুরআনকে উপদেশগ্রহণের জন্য সহজবোধ্য করে দিয়েছি, কিন্তু কেউ কি আছে যে উপদেশপ্রাপ্তদের মধ্যেকার?
Arabic, with marks
١٧ وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ
Arabic
١٨ كذبت عاد فكيف كان عذابي ونذر
বয়ান ফাউন্ডেশন
১৮ ‘আদ জাতি অস্বীকার করেছিল, অতএব আমার আযাব ও ভয় প্রদর্শন কিরূপ হয়েছিল?
ইসলামিক ফাউন্ডেশন
১৮ ‘আদ সম্প্রদায় সত্য অস্বীকার করিয়াছিল, ফলে কিরূপ ছিল আমার শাস্তি ও সতর্কবাণী!
জহুরুল হক
১৮ আর 'আদ - জাতি সত্যপ্রত্যাখ্যান করেছিল, কাজেই কেমন হয়েছিল আমার শাস্তি ও আমার সতর্কীকরণ!
Arabic, with marks
١٨ كَذَّبَتْ عَادٌ فَكَيْفَ كَانَ عَذَابِي وَنُذُرِ
Arabic
١٩ إنا أرسلنا عليهم ريحا صرصرا في يوم نحس مستمر
বয়ান ফাউন্ডেশন
১৯ নিশ্চয় আমি তাদের ওপর পাঠিয়েছিলাম প্রচন্ড শীতল ঝড়ো হাওয়া, অব্যাহত এক অমঙ্গল দিনে।
ইসলামিক ফাউন্ডেশন
১৯ উহাদের উপর আমি প্রেরণ করিয়াছিলাম ঝঞ্ঝাবায়ু নিরবচ্ছিন্ন দুর্ভাগ্যের দিনে,
জহুরুল হক
১৯ নিঃসন্দেহ আমরা তাদের উপরে এক চরম দুর্ভাগ্যের দিনে পাঠিয়েছিলাম এক প্রচন্ড ঝড় - তোফান,
Arabic, with marks
١٩ إِنَّا أَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًا صَرْصَرًا فِي يَوْمِ نَحْسٍ مُّسْتَمِرٍّ
Arabic
٢٠ تنزع الناس كأنهم أعجاز نخل منقعر
বয়ান ফাউন্ডেশন
২০ তা মানুষকে উৎখাত করেছিল। যেন তারা উৎপাটিত খেজুরগাছের কান্ড।
ইসলামিক ফাউন্ডেশন
২০ মানুষকে উহা উৎখাত করিয়াছিল উন্মুলিত খর্জুর - কাণ্ডের ন্যায়।
জহুরুল হক
২০ যা মানুষকে উড়িয়ে নিয়েছিল, যেন তারা ছিল উৎপাটিত খেজুরগাছের গুঁড়ি।
Arabic, with marks
٢٠ تَنزِعُ النَّاسَ كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ مُّنقَعِرٍ
Arabic
٢١ فكيف كان عذابي ونذر
বয়ান ফাউন্ডেশন
২১ অতএব আমার আযাব ও ভয় প্রদর্শন কিরূপ হয়েছিল?
ইসলামিক ফাউন্ডেশন
২১ কী কঠোর আমার শাস্তি ও সতর্কবাণী!
জহুরুল হক
২১ সুতরাং কেমন হয়েছিল আমার শাস্তি ও আমার সতর্কীকরণ?
Arabic, with marks
٢١ فَكَيْفَ كَانَ عَذَابِي وَنُذُرِ
Arabic
٢٢ ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر
বয়ান ফাউন্ডেশন
২২ আর আমি তো কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। অতএব কোন উপদেশ গ্রহণকারী আছে কি?
ইসলামিক ফাউন্ডেশন
২২ কুরআন আমি সহজ করিয়া দিয়াছি উপদেশ গ্রহণের জন্য; অতএব উপদেশ গ্রহণকারী কেহ আছে কি?
জহুরুল হক
২২ কাজেই আমরা আলবৎ কুরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজবোধ্য করে দিয়েছি, কিন্তু কেউ কি হবে উপদেশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত?
Arabic, with marks
٢٢ وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ
Arabic
٢٣ كذبت ثمود بالنذر
বয়ান ফাউন্ডেশন
২৩ সামূদ জাতিও সতর্ককারীদেরকে মিথ্যাবাদী বলেছিল।
ইসলামিক ফাউন্ডেশন
২৩ সামূদ সম্প্রদায় সতর্ককারীদেরকে অস্বীকার করিয়াছিল,
জহুরুল হক
২৩ ছামুদ - জাতিও সতর্কীকরণ প্রত্যাখ্যান করেছিল।
Arabic, with marks
٢٣ كَذَّبَتْ ثَمُودُ بِالنُّذُرِ
Arabic
٢٤ فقالوا أبشرا منا واحدا نتبعه إنا إذا لفي ضلال وسعر
বয়ান ফাউন্ডেশন
২৪ অতঃপর তারা বলেছিল, ‘আমরা কি আমাদেরই মধ্য থেকে এক ব্যক্তির অনুসরণ করব? তাহলে নিশ্চয় আমরা পথভ্রষ্টতা ও উম্মত্ততার মধ্যে পড়ব’।
ইসলামিক ফাউন্ডেশন
২৪ তাহারা বলিয়াছিল, ‘আমরা কি আমাদেরই এক ব্যক্তির অনুসরণ করিব? তবে তো আমরা পথভ্রষ্টতায় এবং উন্মত্ততায় পতিত হইব।
জহুরুল হক
২৪ কাজেই তারা বলেছিল - - ''কী! আমাদের মধ্যেকার মানুষই একজন, তাকেই কি আমরা অনুসরণ করব? সেক্ষেত্রে আমরা তো নিশ্চয়ই বিপথগামী হব ও পাগলামিতে পড়ব।
Arabic, with marks
٢٤ فَقَالُوا أَبَشَرًا مِّنَّا وَاحِدًا نَّتَّبِعُهُ إِنَّا إِذًا لَّفِي ضَلَالٍ وَسُعُرٍ
Arabic
٢٥ أألقي الذكر عليه من بيننا بل هو كذاب أشر
বয়ান ফাউন্ডেশন
২৫ ‘আমাদের মধ্য থেকে কি তার ওপরই উপদেশবাণী পাঠানো হয়েছে ? বরং সে চরম মিথ্যাবাদী অহঙ্কারী’।
ইসলামিক ফাউন্ডেশন
২৫ ‘আমাদের মধ্যে কি উহারই প্রতি প্রত্যাদেশ হইয়াছে? না, সে তো একজন মিথ্যাবাদী, দাম্ভিক।’
জহুরুল হক
২৫ ''আমাদের মধ্যে থেকে স্মারক কি তার উপরেই পতিত হল? বস্তুত সে একজন ডাহা মিথ্যাবাদী, দাম্ভিক।’’
Arabic, with marks
٢٥ أَأُلْقِيَ الذِّكْرُ عَلَيْهِ مِن بَيْنِنَا بَلْ هُوَ كَذَّابٌ أَشِرٌ
Arabic
٢٦ سيعلمون غدا من الكذاب الأشر
বয়ান ফাউন্ডেশন
২৬ আগামী দিন তারা জানতে পারবে, কে চরম মিথ্যাবাদী, অহঙ্কারী।
ইসলামিক ফাউন্ডেশন
২৬ আগামীকল্য উহারা জানিবে, কে মিথ্যাবাদী, দাম্ভিক।
জহুরুল হক
২৬ কালকেই তারা ত্বরায় জানতে পারবে কে মিথ্যুক, কে দাম্ভিক।
Arabic, with marks
٢٦ سَيَعْلَمُونَ غَدًا مَّنِ الْكَذَّابُ الْأَشِرُ
Arabic
٢٧ إنا مرسلو الناقة فتنة لهم فارتقبهم واصطبر
বয়ান ফাউন্ডেশন
২৭ নিশ্চয় আমি তাদের জন্য পরীক্ষাস্বরূপ উষ্ট্রী পাঠাচ্ছি। অতএব তুমি তাদের ব্যাপারে অপেক্ষা কর এবং ধৈর্যধারণ কর।
ইসলামিক ফাউন্ডেশন
২৭ আমি উহাদের পরীক্ষার জন্য পাঠাইয়াছি এক উষ্ট্রী, অতএব তুমি উহাদের আচরণ লক্ষ্য কর এবং ধৈর্যশীল হও।
জহুরুল হক
২৭ নিঃসন্দেহ আমরা একটি উষ্ট্রিকে পাঠাতে যাচ্ছি তাদের জন্য পরীক্ষাস্বরূপ, সেজন্য তাদের প্রতি লক্ষ্য রাখো এবং ধৈর্যধারণ করো।
Arabic, with marks
٢٧ إِنَّا مُرْسِلُو النَّاقَةِ فِتْنَةً لَّهُمْ فَارْتَقِبْهُمْ وَاصْطَبِرْ
Arabic
٢٨ ونبئهم أن الماء قسمة بينهم ۖ كل شرب محتضر
বয়ান ফাউন্ডেশন
২৮ আর তাদেরকে জানিয়ে দাও যে, তাদের মধ্যে পানি বণ্টন সুনির্দিষ্ট। প্রত্যেকেই (পালাক্রমে) পানির অংশে উপস্থিত হবে।
ইসলামিক ফাউন্ডেশন
২৮ এবং উহাদেরকে জানাইয়া দাও যে, উহাদের মধ্যে পানি বণ্টন নির্ধারিত এবং পানির অংশের জন্য প্রত্যেকে উপস্থিত হইবে পালাক্রমে।
জহুরুল হক
২৮ আর তাদের জানিয়ে দাও যে পানির ক্ষেত্রে তাদের মধ্যে ভাগাভাগি রয়েছে, প্রত্যেক জলপানে হাজিরা থাকবে।
Arabic, with marks
٢٨ وَنَبِّئْهُمْ أَنَّ الْمَاءَ قِسْمَةٌ بَيْنَهُمْ ۖ كُلُّ شِرْبٍ مُّحْتَضَرٌ
Arabic
٢٩ فنادوا صاحبهم فتعاطى فعقر
বয়ান ফাউন্ডেশন
২৯ অতঃপর তারা তাদের সাথীকে ডেকে আনল। তখন সে উষ্ট্রীকে ধরল, তারপর হত্যা করল।
ইসলামিক ফাউন্ডেশন
২৯ অতঃপর উহারা উহাদের এক সঙ্গীকে আহ্বান করিল, সে উহাকে ধরিয়া হত্যা করিল।
জহুরুল হক
২৯ কিন্তু তারা তাদের সেঙাৎকে ডাক দিল, তখন সে ধরল ও কেটে ফেলল।
Arabic, with marks
٢٩ فَنَادَوْا صَاحِبَهُمْ فَتَعَاطَىٰ فَعَقَرَ
Arabic
٣٠ فكيف كان عذابي ونذر
বয়ান ফাউন্ডেশন
৩০ অতএব আমার আযাব ও ভয় প্রদর্শন কিরূপ হয়েছিল?
ইসলামিক ফাউন্ডেশন
৩০ কিরূপ কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী।
জহুরুল হক
৩০ পরিণামে কেমন হয়েছিল আমার শাস্তি ও আমার সতর্কীকরণ!
Arabic, with marks
٣٠ فَكَيْفَ كَانَ عَذَابِي وَنُذُرِ
Arabic
٣١ إنا أرسلنا عليهم صيحة واحدة فكانوا كهشيم المحتظر
বয়ান ফাউন্ডেশন
৩১ নিশ্চয় আমি তাদের কাছে পাঠিয়েছিলাম এক বিকট আওয়াজ, ফলে তারা খোয়াড় প্রস্তুতকারীর খন্ডিত শুষ্ক খড়ের মত হয়ে গেল।
ইসলামিক ফাউন্ডেশন
৩১ আমি উহাদেরকে আঘাত হানিয়াছিলাম এক মহানাদ দ্বারা; ফলে উহারা হইয়া গেল খোঁয়াড় প্রস্তুতকারীর বিখণ্ডিত শুষ্ক শাখা - প্রশাখার ন্যায়।
জহুরুল হক
৩১ আমরা অবশ্যই তাদের উপরে পাঠিয়েছিলাম একটিমাত্র মহাগর্জন, ফলে তারা হয়ে গেল খোঁয়াড় - প্রস্তুতকারীর শুকনো - ভাঙ্গা ডালপালার ন্যায়।
Arabic, with marks
٣١ إِنَّا أَرْسَلْنَا عَلَيْهِمْ صَيْحَةً وَاحِدَةً فَكَانُوا كَهَشِيمِ الْمُحْتَظِرِ
Arabic
٣٢ ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر
বয়ান ফাউন্ডেশন
৩২ আর আমি তো কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। অতএব কোন উপদেশ গ্রহণকারী আছে কি?
ইসলামিক ফাউন্ডেশন
৩২ আমি কুরআন সহজ করিয়া দিয়াছি উপদেশ গ্রহণের জন্য; অতএব উপদেশ গ্রহণকারী কেহ আছে কি?
জহুরুল হক
৩২ আর আমরা নিশ্চয়ই কুরআনকে উপদেশ - গ্রহণের জন্য সহজবোধ্য করে দিয়েছি, কিন্তু কেউ কি রয়েছে উপদেশপ্রাপ্তদের অন্যতম?
Arabic, with marks
٣٢ وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ
Arabic
٣٣ كذبت قوم لوط بالنذر
বয়ান ফাউন্ডেশন
৩৩ লূতের কওম সতর্ককারীদেরকে মিথ্যাবাদী বলেছিল।
ইসলামিক ফাউন্ডেশন
৩৩ লূত সম্প্রদায় অস্বীকার করিয়াছিল সতর্ককারীদেরকে,
জহুরুল হক
৩৩ লুত - এর লোকদলও সতর্কীকরণ প্রত্যাখ্যান করেছিল।
Arabic, with marks
٣٣ كَذَّبَتْ قَوْمُ لُوطٍ بِالنُّذُرِ
Arabic
٣٤ إنا أرسلنا عليهم حاصبا إلا آل لوط ۖ نجيناهم بسحر
বয়ান ফাউন্ডেশন
৩৪ নিশ্চয় আমি তাদের উপর কংকর-ঝড় পাঠিয়েছিলাম, তবে লূত পরিবারের উপর নয়। আমি তাদেরকে শেষ রাতে নাজাত দিয়েছিলাম,
ইসলামিক ফাউন্ডেশন
৩৪ আমি উহাদের উপর প্রেরণ করিয়াছিলাম প্রস্তর বহনকারী প্রচণ্ড ঝটিকা, কিন্তু লূত পরিবারের উপর নয় ; তাহাদেরকে আমি উদ্ধার করিয়াছিলাম রাত্রির শেষাংশে
জহুরুল হক
৩৪ নিঃসন্দেহ আমরা তাদের উপরে পাঠিয়েছিলাম এক পাথর বর্ষণকারী ঝড়, - - লুত - এর পরিজনদের ব্যতীত, আমরা তাদের উদ্ধার করেছিলাম শেষরাতে - -
Arabic, with marks
٣٤ إِنَّا أَرْسَلْنَا عَلَيْهِمْ حَاصِبًا إِلَّا آلَ لُوطٍ ۖ نَّجَّيْنَاهُم بِسَحَرٍ
Arabic
٣٥ نعمة من عندنا ۚ كذلك نجزي من شكر
বয়ান ফাউন্ডেশন
৩৫ আমার কাছ থেকে অনুগ্রহস্বরূপ। এভাবেই আমি তাকে প্রতিদান দেই, যে কৃতজ্ঞ হয়।
ইসলামিক ফাউন্ডেশন
৩৫ আমার বিশেষ অনুগ্রহস্বরূপ; যাহারা কৃতজ্ঞ, আমি এইভাবেই তাহাদেরকে পুরস্কৃত করিয়া থাকি।
জহুরুল হক
৩৫ আমাদের তরফ থেকে এক অনুগ্রহ। এইভাবেই আমরা পুরস্কার দিই যে কৃতজ্ঞতা দেখায় তাকে।
Arabic, with marks
٣٥ نِّعْمَةً مِّنْ عِندِنَا ۚ كَذَٰلِكَ نَجْزِي مَن شَكَرَ
Arabic
٣٦ ولقد أنذرهم بطشتنا فتماروا بالنذر
বয়ান ফাউন্ডেশন
৩৬ আর লূত তো তাদেরকে আমার কঠিন পাকড়াও সম্পর্কে সাবধান করেছিল, তারপরও তারা সাবধান বাণী সম্পর্কে সন্দেহ পোষণ করেছিল।
ইসলামিক ফাউন্ডেশন
৩৬ লূত উহাদেরকে সতর্ক করিয়াছিল আমার কঠোর শাস্তি সম্পর্কে; কিন্তু উহারা সতর্কবাণী সম্বন্ধে বিতণ্ডা শুরু করিল।
জহুরুল হক
৩৬ আর তিনি তো ইতিপূর্বেই তাদের সতর্ক করে দিয়েছিলেন আমাদের ভীষণভাবে পাকড়ানো সম্পর্কে, কিন্তু তারা আমার সতর্কীকরণ সন্বন্ধে কথা - কাটাকাটি করছিল।
Arabic, with marks
٣٦ وَلَقَدْ أَنذَرَهُم بَطْشَتَنَا فَتَمَارَوْا بِالنُّذُرِ
Arabic
٣٧ ولقد راودوه عن ضيفه فطمسنا أعينهم فذوقوا عذابي ونذر
বয়ান ফাউন্ডেশন
৩৭ আর তারা তার কাছে তার মেহমানদেরকে (অসদুদ্দেশ্যে) দাবী করল। তখন আমি তাদের চোখগুলোকে অন্ধ করে দিলাম। (আর বললাম) আমার আযাব ও সাবধানবাণীর পরিণাম আস্বাদন কর।
ইসলামিক ফাউন্ডেশন
৩৭ উহারা লূতের নিকট হইতে তাহার মেহমানদেরকে অসদুদ্দেশ্যে দাবি করিল, তখন আমি উহাদের দৃষ্টিশক্তি লোপ করিয়া দিলাম এবং আমি বলিলাম, ‘আস্বাদন কর আমার শাস্তি এবং সতর্ক - বাণীর পরিণাম।
জহুরুল হক
৩৭ আর তারা অবশ্য তাঁর কাছ থেকে তাঁর অতিথিদের চেয়েছিল, তখন আমরা তাদের চোখগুলোকে শেষ করে দিয়েছিলাম, ''অতএব আমার শাস্তি আস্বাদন কর আমার সতর্কীকরণের পরে।’’
Arabic, with marks
٣٧ وَلَقَدْ رَاوَدُوهُ عَن ضَيْفِهِ فَطَمَسْنَا أَعْيُنَهُمْ فَذُوقُوا عَذَابِي وَنُذُرِ
Arabic
٣٨ ولقد صبحهم بكرة عذاب مستقر
বয়ান ফাউন্ডেশন
৩৮ আর সকাল বেলা তাদের উপর অবিরত আযাব নেমে আসল।
ইসলামিক ফাউন্ডেশন
৩৮ প্রত্যূষে বিরামহীন শাস্তি তাহাদেরকে আঘাত করিল।
জহুরুল হক
৩৮ আর অবশ্য নির্ধারিত শাস্তি ভোরবেলাতে তাদের উপরে পড়েছিল।
Arabic, with marks
٣٨ وَلَقَدْ صَبَّحَهُم بُكْرَةً عَذَابٌ مُّسْتَقِرٌّ
Arabic
٣٩ فذوقوا عذابي ونذر
বয়ান ফাউন্ডেশন
৩৯ ‘আর আমার আযাব ও সাবধানবাণীর পরিণাম আস্বাদন কর’।
ইসলামিক ফাউন্ডেশন
৩৯ এবং আমি বলিলাম, ‘আস্বাদন কর আমার শাস্তি এবং সতর্কবাণীর পরিণাম।’
জহুরুল হক
৩৯ ''আমার শাস্তি এখন আস্বাদন কর আমার সতর্কীকরণের পরে?’’
Arabic, with marks
٣٩ فَذُوقُوا عَذَابِي وَنُذُرِ
Arabic
٤٠ ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر
বয়ান ফাউন্ডেশন
৪০ আর আমি তো কুরআনকে সহজ করে দিয়েছি, উপদেশ গ্রহণের জন্য। অতএব কোন উপদেশ গ্রহণকারী আছে কি?
ইসলামিক ফাউন্ডেশন
৪০ আমি কুরআন সহজ করিয়া দিয়াছি উপদেশ গ্রহণের জন্য; অতএব উপদেশ গ্রহণকারী কেহ আছে কি?
জহুরুল হক
৪০ আর আমরা তো নিশ্চয়ই কুরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজবোধ্য করে দিয়েইছি, কিন্তু কে আছে যে উপদেশপ্রাপ্তদের মধ্যেকার?
Arabic, with marks
٤٠ وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ
Arabic
٤١ ولقد جاء آل فرعون النذر
বয়ান ফাউন্ডেশন
৪১ ফির‘আউন গোষ্ঠীর কাছেও তো সাবধানবাণী এসেছিল।
ইসলামিক ফাউন্ডেশন
৪১ ফির‘আওন সম্প্রদায়ের নিকটও আসিয়াছিল সতর্ককারী;
জহুরুল হক
৪১ আর অবশ্য ফিরআউনের লোকদের কাছে সতর্কীকরণ এসেছিল।
Arabic, with marks
٤١ وَلَقَدْ جَاءَ آلَ فِرْعَوْنَ النُّذُرُ
Arabic
٤٢ كذبوا بآياتنا كلها فأخذناهم أخذ عزيز مقتدر
বয়ান ফাউন্ডেশন
৪২ তারা আমার সকল নিদর্শনকে অস্বীকার করল, অতএব আমি মহাপরাক্রমশালী, সর্বশক্তিমানের মতই তাদেরকে পাকড়াও করলাম।
ইসলামিক ফাউন্ডেশন
৪২ কিন্তু উহারা আমার সকল নিদর্শন প্রত্যাখ্যান করিল, অতঃপর পরাক্রম - শালী ও সর্বশক্তিমানরূপে আমি উহাদেরকে সুকঠিন শাস্তি দিলাম।
জহুরুল হক
৪২ তারা আমাদের নিদর্শনসমূহ - - তাদের সবক’টি, প্রত্যাখ্যান করেছিল, সেজন্য আমরা তাদের পাকড়াও করেছিলাম মহাশক্তিশালী পরমক্ষমতাবানের পাকড়ানোর দ্বারা।
Arabic, with marks
٤٢ كَذَّبُوا بِآيَاتِنَا كُلِّهَا فَأَخَذْنَاهُمْ أَخْذَ عَزِيزٍ مُّقْتَدِرٍ
Arabic
٤٣ أكفاركم خير من أولئكم أم لكم براءة في الزبر
বয়ান ফাউন্ডেশন
৪৩ তোমাদের (মক্কার) কাফিররা কি তাদের চেয়ে ভাল? না কি তোমাদের জন্য মুক্তির কোন ঘোষণা রয়েছে (আসমানী) কিতাবসমূহের মধ্যে?
ইসলামিক ফাউন্ডেশন
৪৩ তোমাদের মধ্যকার কাফিররা কি উহাদের অপেক্ষা শ্রেষ্ঠ? না কি তোমাদের অব্যাহতির কোন সনদ রহিয়াছে পূর্ববর্তী কিতাবে?
জহুরুল হক
৪৩ তোমাদের অবিশ্বাসীরা কি এদের চাইতে ভাল, না তোমাদের জন্য অব্যাহতি রয়েছে ধর্মগ্রন্থের মধ্যে?
Arabic, with marks
٤٣ أَكُفَّارُكُمْ خَيْرٌ مِّنْ أُولَٰئِكُمْ أَمْ لَكُم بَرَاءَةٌ فِي الزُّبُرِ
Arabic
٤٤ أم يقولون نحن جميع منتصر
বয়ান ফাউন্ডেশন
৪৪ না কি তারা বলে, ‘আমরা সংঘবদ্ধ বিজয়ী দল’?
ইসলামিক ফাউন্ডেশন
৪৪ ইহারা কি বলে, ‘আমরা এক সঙ্ঘবদ্ধ অপরাজেয় দল?’
জহুরুল হক
৪৪ অথবা তারা কি বলে - - ''আমরা পরস্পরের সাহায্যকারী আস্ত একটা দল’’?
Arabic, with marks
٤٤ أَمْ يَقُولُونَ نَحْنُ جَمِيعٌ مُّنتَصِرٌ
Arabic
٤٥ سيهزم الجمع ويولون الدبر
বয়ান ফাউন্ডেশন
৪৫ সংঘবদ্ধ দলটি শীঘ্রই পরাজিত হবে এবং পিঠ দেখিয়ে পালাবে।
ইসলামিক ফাউন্ডেশন
৪৫ এই দল তো শীঘ্রই পরাজিত হইবে এবং পৃষ্ঠপ্রদর্শন করিবে,
জহুরুল হক
৪৫ শীঘ্রই এ লোকদল বিধবস্ত হবে এবং পৃস্প্রদর্শন করে ফিরে যাবে।
Arabic, with marks
٤٥ سَيُهْزَمُ الْجَمْعُ وَيُوَلُّونَ الدُّبُرَ
Arabic
٤٦ بل الساعة موعدهم والساعة أدهى وأمر
বয়ান ফাউন্ডেশন
৪৬ বরং কিয়ামত তাদের প্রতিশ্রুত সময়। আর কিয়ামত অতি ভয়ঙ্কর ও তিক্ততর।
ইসলামিক ফাউন্ডেশন
৪৬ অধিকন্তু কিয়ামত উহাদের শাস্তির নির্ধারিত কাল এবং কিয়ামত হইবে কঠিনতর ও তিক্ততর;
জহুরুল হক
৪৬ বস্তুত ঘড়িঘন্টাই তাদের নির্ধারিত স্থানকাল, আর সেই ঘড়িঘন্টা হবে অতি কঠোর ও বড় তিক্ত।
Arabic, with marks
٤٦ بَلِ السَّاعَةُ مَوْعِدُهُمْ وَالسَّاعَةُ أَدْهَىٰ وَأَمَرُّ
Arabic
٤٧ إن المجرمين في ضلال وسعر
বয়ান ফাউন্ডেশন
৪৭ নিশ্চয় অপরাধীরা রয়েছে পথভ্রষ্টতা ও (পরকালে) প্রজ্জ্বলিত আগুনে।
ইসলামিক ফাউন্ডেশন
৪৭ নিশ্চয়ই অপরাধীরা বিভ্রান্ত ও বিকারগ্রস্ত।
জহুরুল হক
৪৭ নিঃসন্দেহ অপরাধীরা বিভ্রান্ত ও বিকারগ্রস্ত হবে।
Arabic, with marks
٤٧ إِنَّ الْمُجْرِمِينَ فِي ضَلَالٍ وَسُعُرٍ
Arabic
٤٨ يوم يسحبون في النار على وجوههم ذوقوا مس سقر
বয়ান ফাউন্ডেশন
৪৮ সেদিন তাদেরকে উপুড় করে টেনে হিঁচড়ে জাহান্নামে নেয়া হবে। (বলা হবে) জাহান্নামের ছোঁয়া আস্বাদন কর।
ইসলামিক ফাউন্ডেশন
৪৮ যেদিন উহাদের উপুড় করিয়া টানিয়া লইয়া যাওয়া হইবে জাহান্নামের দিকে; সেই দিন বলা হইবে, ‘জাহান্নামের যন্ত্রণা আস্বাদন কর।’
জহুরুল হক
৪৮ সেই দিন তাদের মুখ হেচঁড়ে তাদের টেনে নিয়ে যাওয়া হবে আগুনের মধ্যে - - ''জ্বালাময় আগুনের স্পর্শ আস্বাদন করো!’’
Arabic, with marks
٤٨ يَوْمَ يُسْحَبُونَ فِي النَّارِ عَلَىٰ وُجُوهِهِمْ ذُوقُوا مَسَّ سَقَرَ
Arabic
٤٩ إنا كل شيء خلقناه بقدر
বয়ান ফাউন্ডেশন
৪৯ নিশ্চয় আমি সব কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাণ অনুযায়ী।
ইসলামিক ফাউন্ডেশন
৪৯ আমি সকল কিছু সৃষ্টি করিয়াছি নির্ধারিত পরিমাপে,
জহুরুল হক
৪৯ নিঃসন্দেহ প্রত্যেকটি জিনিস - - আমরা এটি সৃষ্টি করেছি পরিমাপ অনুসারে।
Arabic, with marks
٤٩ إِنَّا كُلَّ شَيْءٍ خَلَقْنَاهُ بِقَدَرٍ
Arabic
٥٠ وما أمرنا إلا واحدة كلمح بالبصر
বয়ান ফাউন্ডেশন
৫০ আর আমার আদেশ তো কেবল একটি কথা, চোখের পলকের মত।
ইসলামিক ফাউন্ডেশন
৫০ আমার আদেশ তো একটি কথায় নিষ্পন্ন, চক্ষুর পলকের মত।
জহুরুল হক
৫০ আর আমাদের আদেশ একবার বৈ তো নয়, চোখের পলকের ন্যায়।
Arabic, with marks
٥٠ وَمَا أَمْرُنَا إِلَّا وَاحِدَةٌ كَلَمْحٍ بِالْبَصَرِ
Arabic
٥١ ولقد أهلكنا أشياعكم فهل من مدكر
বয়ান ফাউন্ডেশন
৫১ আর আমি তো তোমাদের মত অনেককে ধ্বংস করে দিয়েছি, অতএব কোন উপদেশ গ্রহণকারী আছে কি?
ইসলামিক ফাউন্ডেশন
৫১ আমি ধ্বংস করিয়াছি তোমাদের মত দলগুলিকে; অতএব উহা হইতে উপদেশ গ্রহণকারী কেহ আছে কি?
জহুরুল হক
৫১ আর আমরা তো তোমাদের সেঙাৎদের ধ্বংস করে দিয়েছিলাম, কিন্তু কেউ কি রয়েছে উপদেশপ্রাপ্তদের মধ্যেকার?
Arabic, with marks
٥١ وَلَقَدْ أَهْلَكْنَا أَشْيَاعَكُمْ فَهَلْ مِن مُّدَّكِرٍ
Arabic
٥٢ وكل شيء فعلوه في الزبر
বয়ান ফাউন্ডেশন
৫২ আর তারা যা করেছে, সব কিছুই ‘আমলনামায়’ রয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন
৫২ উহাদের সমস্ত কার্যকলাপ আছে আমলনামায়,
জহুরুল হক
৫২ আর তারা যা করেছে তার সব - কিছুই নথিপত্রে রয়েছে।
Arabic, with marks
٥٢ وَكُلُّ شَيْءٍ فَعَلُوهُ فِي الزُّبُرِ
Arabic
٥٣ وكل صغير وكبير مستطر
বয়ান ফাউন্ডেশন
৫৩ আর ছোট বড় সব কিছুই লিখিত আছে।
ইসলামিক ফাউন্ডেশন
৫৩ আছে ক্ষুদ্র ও বৃহৎ সমস্ত কিছুই লিপিবদ্ধ।
জহুরুল হক
৫৩ আর ছোট ও বড় প্রত্যেকটি বিষয় লিপিবদ্ধ আছে।
Arabic, with marks
٥٣ وَكُلُّ صَغِيرٍ وَكَبِيرٍ مُّسْتَطَرٌ
Arabic
٥٤ إن المتقين في جنات ونهر
বয়ান ফাউন্ডেশন
৫৪ নিশ্চয় মুত্তাকীরা থাকবে বাগ-বাগিচা ও ঝর্ণাধারার মধ্যে।
ইসলামিক ফাউন্ডেশন
৫৪ মুত্তাকীরা থাকিবে স্রোতস্বিনী বিধৌত জান্নাতে,
জহুরুল হক
৫৪ ধর্মভীরুরা অবশ্যই থাকবে ঝরনাবেষ্টিত জান্নাতে - -
Arabic, with marks
٥٤ إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّاتٍ وَنَهَرٍ
Arabic
٥٥ في مقعد صدق عند مليك مقتدر
বয়ান ফাউন্ডেশন
৫৫ যথাযোগ্য আসনে, সর্বশক্তিমান মহাঅধিপতির নিকটে।
ইসলামিক ফাউন্ডেশন
৫৫ যোগ্য আসনে, সর্বময় কর্তৃত্বের অধিকারী আল্লাহ্ র সান্নিধ্যে।
জহুরুল হক
৫৫ সত্যের আসনে সর্বশক্তিমান রাজাধিরাজের সমক্ষে!
Arabic, with marks
٥٥ فِي مَقْعَدِ صِدْقٍ عِندَ مَلِيكٍ مُّقْتَدِرٍ
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report