نوح , choose another chapter
نوح
Chapter 71, 28 verses
Arabic
আবদুস শহীদ নাসিম
বাংলা উচ্চারণ
Add book
List
Grid
Arabic
١ بسم الله الرحمن الرحيم إنا أرسلنا نوحا إلى قومه أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم
আবদুস শহীদ নাসিম
১ আমরা নূহকে পাঠিয়েছিলাম তার কওমের কাছে (এই নির্দেশ দিয়ে) যে, তোমার কওমকে সতর্ক করো তাদের প্রতি বেদনাদায়ক আযাব আসার আগেই।
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম ইন্না য় র্আসাল্না-নূহান্ ইলা-ক্বওমিহী য় আন্ আর্ন্যি ক্বওমাকা মিন্ ক্বব্লি আইঁ ইয়া”তিয়াহুম্ 'আযা-বুন্ আলীম্।
Arabic
٢ قال يا قوم إني لكم نذير مبين
আবদুস শহীদ নাসিম
২ সে (তাদের) বলেছিল: ‘‘হে আমার কওম! আমি তোমাদের জন্যে একজন সুস্পষ্ট সতর্ককারী!
বাংলা উচ্চারণ
২ ক্ব-লা ইয়া-ক্বওমি ইন্নী লাকুম্ নাযীরুম্ মুবীন্।
Arabic
٣ أن اعبدوا الله واتقوه وأطيعون
আবদুস শহীদ নাসিম
৩ তোমরা এক আল্লাহর ইবাদত করো, তাঁকে ভয় করো (তাঁর প্রতি কর্তব্যপরায়ণ হও) আর আমার আনুগত্য করো।
বাংলা উচ্চারণ
৩ আনি'বুদুল্লা-হা অত্তাকুহু অআত্বী'ঊনি।
Arabic
٤ يغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى ۚ إن أجل الله إذا جاء لا يؤخر ۖ لو كنتم تعلمون
আবদুস শহীদ নাসিম
৪ তাহলে তিনি ক্ষমা করে দেবেন তোমাদের পাপসমূহ এবং তোমাদের অবকাশ দেবেন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। জেনে রাখো, আল্লাহর নির্ধারিত সময় এসে পড়লে তা আর দেরি করা হয়না, যদি তোমরা জানতে!’’
বাংলা উচ্চারণ
৪ ইয়ার্গ্ফি লাকুম্ মিন্ যুনূবিকুম্ ওয়া ইয়ুয়ার্খ্খিকুম্ ইলা য় আজ্বালিম্ মুসাম্মা- ইন্না আজ্বালাল্লা-হি ইযা-জ্বা-য়া লা-ইয়ুয়ার্খ্খ। লাও কুন্তুম্ তা'লামূন্।
Arabic
٥ قال رب إني دعوت قومي ليلا ونهارا
আবদুস শহীদ নাসিম
৫ নূহ তার প্রভুর কাছে বলেছিল: ‘‘আমার প্রভু! আমি আমার কওমকে দাওয়াত দিয়েছি রাতদিন।
বাংলা উচ্চারণ
৫ ক্ব-লা রব্বি ইন্নী দা'আওতু ক্বওমী লাইলাঁও অন্নাহা-র-।
Arabic
٦ فلم يزدهم دعائي إلا فرارا
আবদুস শহীদ নাসিম
৬ আমার দাওয়াত তাদের কেবল পলায়নই বাড়িয়ে দিয়েছে।
বাংলা উচ্চারণ
৬ ফালাম্ ইয়াযিদ্হুম্ দু'আ-য়ী য় ইল্লা-ফির-র-।
Arabic
٧ وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا
আবদুস শহীদ নাসিম
৭ আমি যখনই তাদের দাওয়াত দিয়েছি যেনো তুমি তাদের ক্ষমা করে দাও, তারা কানে আংগুল দিয়েছে, নিজেদের ঢেকে নিয়েছে কাপড় দিয়ে, তারা অনবরত জিদ ধরেছে এবং প্রকাশ করেছে অতিশয় দাম্ভিকতা।
বাংলা উচ্চারণ
৭ অইন্নী কুল্লামা-দা'আওতুহুম্ লিতাগ্ফির লাহুম্ জ্বায়ালূ য় আছোয়া-বি'আহুম্ ফী য় আ-যা-নিহিম্ অস্তাগ্শাও ছিয়া-বাহুম্ অ আছোর্য়ারূ অস্তাক্বারুস্ তিক্বা-রা-।
Arabic
٨ ثم إني دعوتهم جهارا
আবদুস শহীদ নাসিম
৮ তারপর আমি তাদের প্রকাশ্যে দাওয়াত দিয়েছি,
বাংলা উচ্চারণ
৮ ছুম্মা ইন্নী দা'আওতুহুম্ জ্বিহা-রন্।
Arabic
٩ ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا
আবদুস শহীদ নাসিম
৯ অতপর তাদের এলান (ঘোষণা) করে ডেকেছি এবং গোপনে গোপনে উপদেশ দিয়েছি।
বাংলা উচ্চারণ
৯ ছুম্মা ইন্নী য় আ'লান্তু লাহুম্ অআর্স্রতু লাহুম্ ইস্র-রন্।
Arabic
١٠ فقلت استغفروا ربكم إنه كان غفارا
আবদুস শহীদ নাসিম
১০ আমি তাদের বলেছি: তোমরা তোমাদের প্রভুর কাছে মাগফিরাত প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি মহান ক্ষমাশীল।
বাংলা উচ্চারণ
১০ ফাকুল্তুস্ তাগ্ফিরূ রব্বাকুম্ ইন্নাহূ কা-না গাফ্ফা-রইঁ।
Arabic
١١ يرسل السماء عليكم مدرارا
আবদুস শহীদ নাসিম
১১ তিনি তোমাদের জন্যে আকাশ থেকে বর্ষণ করবেন প্রচুর বৃষ্টি।
বাংলা উচ্চারণ
১১ ইর্য়ুসিলিস্ সামা-য়া 'আলাইকুম্ মিদ্রা-র- ।
Arabic
١٢ ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا
আবদুস শহীদ নাসিম
১২ তিনি তোমাদের মদদ করবেন মাল - সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে এবং তোমাদের জন্যে সৃষ্টি করে দেবেন বাগ বাগিচা ও নদনদী।’’
বাংলা উচ্চারণ
১২ অ ইয়ুম্দিদ্কুম্ বিআম্ওয়া-লিঁও অবানীনা অইয়ুজ'আল্ লাকুম্ জ্বান্না-তিঁও অইয়াজ'আল্ লাকুম্ আন্হা-র-।
Arabic
١٣ ما لكم لا ترجون لله وقارا
আবদুস শহীদ নাসিম
১৩ তোমাদের হলোটা কি, তোমরা আল্লাহর জন্যে কোনো মর্যাদাই স্বীকার করছোনা?
বাংলা উচ্চারণ
১৩ মা-লাকুম্ লা-র্তাজুনা লিল্লা-হি ওয়াক্ব-র-।
Arabic
١٤ وقد خلقكم أطوارا
আবদুস শহীদ নাসিম
১৪ অথচ তিনি তোমাদের সৃষ্টি করেছেন স্তরে স্তরে।
বাংলা উচ্চারণ
১৪ অক্বদ্ খলাক্বকুম্ আতওয়া-রা-।
Arabic
١٥ ألم تروا كيف خلق الله سبع سماوات طباقا
আবদুস শহীদ নাসিম
১৫ তোমরা কি ভেবে দেখোনা, কিভাবে আল্লাহ স্তরে স্তরে সৃষ্টি করেছেন সপ্তাকাশ?
বাংলা উচ্চারণ
১৫ আলাম তারও কাইফা খলাক্ব ল্লা-হু সাব্'আ সামাওয়া-তিন্ ত্বিবা-ক্বঁও।
Arabic
١٦ وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا
আবদুস শহীদ নাসিম
১৬ তাতে চাঁদকে রেখে দিয়েছেন আলো হিসেবে আর সূর্যকে রেখে দিয়েছেন আলোদানকারী প্রদীপ হিসেবে।
বাংলা উচ্চারণ
১৬ অজ্বা'আলাল্ ক্বমার ফীহিন্না নূরাঁও অজ্বা'আলাশ্ শাম্সা সির-জ্বা-।
Arabic
١٧ والله أنبتكم من الأرض نباتا
আবদুস শহীদ নাসিম
১৭ আল্লাহ তোমাদের সৃষ্টির সূচনা করেছেন মাটি থেকে।
বাংলা উচ্চারণ
১৭ অল্লা-হু আম্বাতাকুম্ মিনাল্ র্আদ্বি নাবা-তান্।
Arabic
١٨ ثم يعيدكم فيها ويخرجكم إخراجا
আবদুস শহীদ নাসিম
১৮ তারপর তিনি তোমাদের তাতেই (মাটিতেই) ফিরিয়ে নেবেন এবং সেখান থেকে আবার বের করে আনবেন।
বাংলা উচ্চারণ
১৮ ছুম্মা ইয়ু'ঈদুকুম্ ফীহা-অইয়ুখ্রিজুকুম্ ইখ্র-জ্বা-।
Arabic
١٩ والله جعل لكم الأرض بساطا
আবদুস শহীদ নাসিম
১৯ আল্লাহ্ই তোমাদের জন্যে বিছিয়ে দিয়েছেন পৃথিবীকে।
বাংলা উচ্চারণ
১৯ অল্লা-হু জ্বা'আলা লাকুমুল্ র্আদ্বোয়া বিসা-ত্বোয়াল্।
Arabic
٢٠ لتسلكوا منها سبلا فجاجا
আবদুস শহীদ নাসিম
২০ যাতে করে তোমরা তাতে চলাফেরা করতে পারো প্রশস্ত পথে।
বাংলা উচ্চারণ
২০ লিতাস্লুকূ মিন্হা-সুবুলান্ ফিজ্বা-জ্বা-।
Arabic
٢١ قال نوح رب إنهم عصوني واتبعوا من لم يزده ماله وولده إلا خسارا
আবদুস শহীদ নাসিম
২১ নূহ আরো বলেছিল: ‘আমার প্রভু! তারা (আমার কওম) আমাকে অমান্য করেছে আর অনুসরণ করেছে এমন লোকদের যাদের মাল সম্পদ এবং আওলাদ ফরজন্দ তাদের ক্ষতি ছাড়া আর কিছুই বাড়ায়নি।’
বাংলা উচ্চারণ
২১ ক্ব-লা নূর্হু রব্বি ইন্নাহুম্ 'আছোয়াওনী অত্তাবা'ঊ মাল্ লাম্ ইয়াযিদ্হু মা-লুহূ ওয়া অলাদুহূ য় ইল্লা-খাসা-র-।
Arabic
٢٢ ومكروا مكرا كبارا
আবদুস শহীদ নাসিম
২২ তারা এঁটেছিল এক জঘন্য ষড়যন্ত্র।
বাংলা উচ্চারণ
২২ অমাকারূ মাক্রন্ কুব্বা-র-।
Arabic
٢٣ وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا
আবদুস শহীদ নাসিম
২৩ তারা বলেছিল: তোমরা (নূহের কথায়) কখনো তোমাদের ইলাহ্দের (দেব দেবীদের) ত্যাগ করোনা। তোমরা ত্যাগ করোনা ওয়াদ্দা, সুয়াআ, ইয়াগুছ এবং নস্রকে।
বাংলা উচ্চারণ
২৩ অ ক্ব-লূ লা-তাযারুন্না আ-লিহাতাকুম্ অলা-তাযারুন্না অদ্দাঁও অলা-সুওয়া- আঁও অলা-ইয়াগূছা অ ইয়া'ঊ ক্ব অনাস্র-।
Arabic
٢٤ وقد أضلوا كثيرا ۖ ولا تزد الظالمين إلا ضلالا
আবদুস শহীদ নাসিম
২৪ (নূহ বলেছিল:) ‘প্রভু! তারা অনেক মানুষকে পথভ্রষ্ট করেছে। তুমি এই যালিমদেরকে গোমরাহি ছাড়া আর কিছুই বাড়িয়ে দিয়োনা।’
বাংলা উচ্চারণ
২৪ অক্বদ আদ্বোয়াল্লু কাছীরন্ অলা-তাযিদিজ্ জোয়া-লিমীনা ইল্লা-দ্বোয়ালা-লা-।
Arabic
٢٥ مما خطيئاتهم أغرقوا فأدخلوا نارا فلم يجدوا لهم من دون الله أنصارا
আবদুস শহীদ নাসিম
২৫ তাদের অপরাধের জন্যে তাদের ডুবিয়ে দেয়া হলো পানিতে, অতপর তাদের দাখিল করা হবে জাহান্নামে। তারা আল্লাহকে ছাড়া আর কাউকে সাহায্যকারী পাবেনা।
বাংলা উচ্চারণ
২৫ মিম্মা-খাত্বী-য়া-তিহিম্ উগ্রিকু ফাউদ্খিলূ না-রন্ ফালাম্ ইয়াজ্বিদূ লাহুম্ মিন্ দূনিল্ লা-হি আন্ছোয়া-র-।
Arabic
٢٦ وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا
আবদুস শহীদ নাসিম
২৬ নূহ বলেছিল: ‘‘আমার প্রভু! এদেশে কাফিরদের কোনো ঘরবাসীকে তুমি ছেড়ে দিয়োনা।
বাংলা উচ্চারণ
২৬ অক্ব-লা নূর্হু রব্বি লা-তার্যা 'আলাল্ র্আদ্বি মিনাল্ কা-ফিরীনা দাইইয়া-র-।
Arabic
٢٧ إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا
আবদুস শহীদ নাসিম
২৭ তুমি যদি তাদের রক্ষা করো, তারা তোমার বান্দাদের গোমরাহ্ করতে থাকবে এবং দুষ্কৃতকারী কাফিরই জন্ম দিতে থাকবে।
বাংলা উচ্চারণ
২৭ ইন্নাকা ইন্ তার্যাহুম্ ইয়ুদ্বিল্লূ 'ইবা- দাকা অলা-ইয়ালিদূ য় ইল্লা-ফা-জ্বিরন্ কাফ্ফা-র-।
Arabic
٢٨ رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا
আবদুস শহীদ নাসিম
২৮ আমার প্রভু! তুমি ক্ষমা করে দাও আমাকে, আমার বাবা - মাকে আর মুমিন হয়ে যারা আমার ঘরে প্রবেশ করবে তাদেরকে এবং সব মুমিন পুরুষ ও নারীকে। যালিমদের তুমি ধ্বংস ছাড়া আর কিছু বাড়িয়ে দিয়োনা।’’
বাংলা উচ্চারণ
২৮ রব্বির্গ্ফিলী অলিওয়া-লিদাইয়্যা অলিমান্ দাখলা বাইতিয়া মু”মিনাঁও অলিল্ মু”মিনীনা অল্ মু”মিনা-ত্ অলা-তাযিদিজ্ জোয়া-লিমীনা ইল্লা-তাবা-র-।
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report