بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين
তুমি কি দেখেছো ঐ ব্যক্তিকে, যে (পরকালের) প্রতিদানকে করে অস্বীকার?
তুমি কি দেখিয়াছ তাহাকে, যে দীনকে অস্বীকার করে?
Chapter 107, 7 verses
আল মাউন (ক্ষুদ্র সহযোগিতা): আল্লাহ এই সূরাতে কয়েকটি বিষয়ে আলোকপাত করেছেন।
তিনি দুর্ভোগের কথা বলেছেন, যারা অভাবগ্রস্ত /মিসকিনদের খাদ্য দেয় না, সালাত/নামাজে অমনোযোগী ও শুধু লোক দেখানোর জন্য তা করে, আর অন্যদের ছোট ছোট সাহায্য করা থেকেও বিরত থাকে তাদের।
بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين
তুমি কি দেখেছো ঐ ব্যক্তিকে, যে (পরকালের) প্রতিদানকে করে অস্বীকার?
তুমি কি দেখিয়াছ তাহাকে, যে দীনকে অস্বীকার করে?
فذلك الذي يدع اليتيم
এই ব্যক্তিই ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় এতিমকে,
সে তো সে - ই, যে ইয়াতীমকে রূঢ়ভাবে তাড়াইয়া দেয়
ولا يحض على طعام المسكين
এবং (সে) খাওয়াতে উৎসাহ দেয়না মিসকিনকে।
এবং সে অভাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহ দেয় না।
فويل للمصلين
সুতরাং ঐ মুসল্লিদের জন্যে রয়েছে ধ্বংস,
সুতরাং দুর্ভোগ সেই আদায়কারীদের,
الذين هم عن صلاتهم ساهون
যারা গাফলতি করে তাদের সালাতে,
যাহারা তাহাদের সম্বন্ধে উদাসীন,
الذين هم يراءون
যারা (ভালো) কাজ করে লোক দেখানোর জন্যে,
যাহারা লোক দেখানোর জন্য উহা করে,
ويمنعون الماعون
এবং ছোট খাটো জিনিস (যেমন - লবন, পেয়াজ, পানি, বাটি) পর্যন্ত দিতে মানা করে।
এবং গৃহস্থালীর প্রয়োজনীয় ছোট - খাট সাহায্য দানে বিরত থাকে।