التكوير , choose another chapter
التكوير
Chapter 81, 29 verses
Arabic
আবদুস শহীদ নাসিম
মুহিউদ্দীন খান
সমকালীন বাংলা
Arabic, with marks
Add book
List
Grid
About this chapter
? সূরা ৮১ — আত-তাকভীর এই সূরার ১৯ আয়াত থেকে একটা চমৎকার বিষয় এসেছে। এখানে আল্লাহ পবিত্র কুরআনের বাণীগুলোকে সম্মানিত রাসূলের বাণী হিসেবেও বলেছেন। এই অংশ নিয়ে অনেক বুঝার ও গবেষণার সুযোগ রয়েছে।
Arabic
١ بسم الله الرحمن الرحيم إذا الشمس كورت
আবদুস শহীদ নাসিম
১ যখন গুটিয়ে নিয়ে আলোহীন করে দেয়া হবে সূর্যকে,
মুহিউদ্দীন খান
১ যখন সূর্য আলোহীন হয়ে যাবে,
সমকালীন বাংলা
১
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; যখন সূর্য আবৃত হয়ে যাবে,
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ إِذَا الشَّمْسُ كُوِّرَتْ
Arabic
٢ وإذا النجوم انكدرت
আবদুস শহীদ নাসিম
২ যখন বিক্ষিপ্ত হয়ে খসে পড়বে তারকারাজি,
মুহিউদ্দীন খান
২ যখন নক্ষত্র মলিন হয়ে যাবে,
সমকালীন বাংলা
২
এবং যখন নক্ষত্রগুলো ম্লান হয়ে পড়বে,
Arabic, with marks
٢ وَإِذَا النُّجُومُ انكَدَرَتْ
Arabic
٣ وإذا الجبال سيرت
আবদুস শহীদ নাসিম
৩ যখন চালিয়ে দেয়া হবে পাহাড় পর্বত,
মুহিউদ্দীন খান
৩ যখন পর্বতমালা অপসারিত হবে,
সমকালীন বাংলা
৩ এবং যখন পাহাড়গুলোকে চলমান করা হবে,
Arabic, with marks
٣ وَإِذَا الْجِبَالُ سُيِّرَتْ
Arabic
٤ وإذا العشار عطلت
আবদুস শহীদ নাসিম
৪ যখন উপেক্ষা করা হবে দশ মাসের পূর্ণ গর্ভবতী উটনীগুলোকে,
মুহিউদ্দীন খান
৪ যখন দশ মাসের গর্ভবতী উষ্ট্রীসমূহ উপেক্ষিত হবে;
সমকালীন বাংলা
৪ এবং যখন দশমাসের গর্ভবতী উষ্ট্রীগুলো উপেক্ষিত হবে,
Arabic, with marks
٤ وَإِذَا الْعِشَارُ عُطِّلَتْ
Arabic
٥ وإذا الوحوش حشرت
আবদুস শহীদ নাসিম
৫ যখন সমবেত করা হবে বন্য পশুদের,
মুহিউদ্দীন খান
৫ যখন বন্য পশুরা একত্রিত হয়ে যাবে,
সমকালীন বাংলা
৫ এবং যখন বন্য প্রাণীদের একত্র করা হবে,
Arabic, with marks
٥ وَإِذَا الْوُحُوشُ حُشِرَتْ
Arabic
٦ وإذا البحار سجرت
আবদুস শহীদ নাসিম
৬ যখন জ্বালিয়ে দেয়া হবে সমুদ্রগুলোতে আগুন,
মুহিউদ্দীন খান
৬ যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে,
সমকালীন বাংলা
৬ এবং যখন সমুদ্রসমূহ প্রজ্বলিত করা হবে,
Arabic, with marks
٦ وَإِذَا الْبِحَارُ سُجِّرَتْ
Arabic
٧ وإذا النفوس زوجت
আবদুস শহীদ নাসিম
৭ যখন জুড়ে দেয়া হবে (দেহের সাথে) প্রাণগুলো,
মুহিউদ্দীন খান
৭ যখন আত্মাসমূহকে যুগল করা হবে,
সমকালীন বাংলা
৭ এবং যখন প্রাণসমূহকে যুক্ত করা হবে,
Noteএবং যখন প্রাণসমূহকে (দেহের সাথে) যুক্ত হবে,
Arabic, with marks
٧ وَإِذَا النُّفُوسُ زُوِّجَتْ
Arabic
٨ وإذا الموءودة سئلت
আবদুস শহীদ নাসিম
৮ যখন জিজ্ঞাসা করা হবে জীবন্ত মাটি চাপা দিয়ে (হত্যা করা) মেয়েকে,
মুহিউদ্দীন খান
৮ যখন জীবন্ত প্রোথিত কন্যাকে জিজ্ঞেস করা হবে,
সমকালীন বাংলা
৮ এবং যখন জীবন্ত কবরস্থ কন্যাশিশুকে জিজ্ঞেস করা হবে,
Arabic, with marks
٨ وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ
আবদুস শহীদ নাসিম
৯ কী অপরাধের কারণে হত্যা করা হয়েছিল তাকে?
মুহিউদ্দীন খান
৯ কি অপরাধে তাকে হত্য করা হল?
সমকালীন বাংলা
৯ কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল?
Arabic, with marks
٩ بِأَيِّ ذَنبٍ قُتِلَتْ
Arabic
١٠ وإذا الصحف نشرت
আবদুস শহীদ নাসিম
১০ যখন প্রকাশ করে দেয়া হবে সহিফা (কৃতকর্মের রেকর্ড) সমূহ,
মুহিউদ্দীন খান
১০ যখন আমলনামা খোলা হবে,
সমকালীন বাংলা
১০ এবং যখন আমলনামাসমূহ খোলা হবে,
Arabic, with marks
١٠ وَإِذَا الصُّحُفُ نُشِرَتْ
Arabic
١١ وإذا السماء كشطت
আবদুস শহীদ নাসিম
১১ যখন আকাশের আবরণ খসিয়ে দিয়ে স্থানচ্যুত করা হবে তাকে,
মুহিউদ্দীন খান
১১ যখন আকাশের আবরণ অপসারিত হবে,
সমকালীন বাংলা
১১ এবং যখন আকাশ সরিয়ে নেওয়া হবে,
Arabic, with marks
١١ وَإِذَا السَّمَاءُ كُشِطَتْ
Arabic
١٢ وإذا الجحيم سعرت
আবদুস শহীদ নাসিম
১২ যখন প্রজ্জ্বলিত হয়ে উঠবে জাহিম,
মুহিউদ্দীন খান
১২ যখন জাহান্নামের অগ্নি প্রজ্বলিত করা হবে
সমকালীন বাংলা
১২ এবং যখন জাহিম প্রজ্জ্বলিত করা হবে,
Arabic, with marks
١٢ وَإِذَا الْجَحِيمُ سُعِّرَتْ
Arabic
١٣ وإذا الجنة أزلفت
আবদুস শহীদ নাসিম
১৩ এবং যখন নিকটে আনা হবে জান্নাত,
মুহিউদ্দীন খান
১৩ এবং যখন জান্নাত সন্নিকটবর্তী হবে,
সমকালীন বাংলা
১৩ এবং যখন বেহেশত নিকটবর্তী করা হবে,
Arabic, with marks
١٣ وَإِذَا الْجَنَّةُ أُزْلِفَتْ
Arabic
١٤ علمت نفس ما أحضرت
আবদুস শহীদ নাসিম
১৪ তখন প্রত্যেক ব্যক্তিই জেনে যাবে - কী নিয়ে হাজির হয়েছে সে!
মুহিউদ্দীন খান
১৪ তখন প্রত্যেকেই জেনে নিবে সে কি উপস্থিত করেছে।
সমকালীন বাংলা
১৪ তখন প্রত্যেক প্রাণ জানতে পারবে, সে কী নিয়ে এসেছে,
Arabic, with marks
١٤ عَلِمَتْ نَفْسٌ مَّا أَحْضَرَتْ
Arabic
١٥ فلا أقسم بالخنس
আবদুস শহীদ নাসিম
১৫ তাই, আমি নিশ্চিতভাবে শপথ করছি সেইসব গ্রহের, যেগুলো ফিরে যায়,
মুহিউদ্দীন খান
১৫ আমি শপথ করি যেসব নক্ষত্রগুলো পশ্চাতে সরে যায়।
সমকালীন বাংলা
১৫ অতএব আমি শপথ করছি সরে যাওয়া নক্ষত্রগুলোর,
Arabic, with marks
١٥ فَلَا أُقْسِمُ بِالْخُنَّسِ
আবদুস শহীদ নাসিম
১৬ এবং সেইসব গ্রহের যেগুলো চলে এবং অদৃশ্য হয়ে যায়।
মুহিউদ্দীন খান
১৬ চলমান হয় ও অদৃশ্য হয়,
সমকালীন বাংলা
১৬ যেগুলো চলমান ও অদৃশ্য হয়,
Arabic, with marks
١٦ الْجَوَارِ الْكُنَّسِ
Arabic
١٧ والليل إذا عسعس
আবদুস শহীদ নাসিম
১৭ শপথ রাতের যখন তা বিদায় নেয়,
মুহিউদ্দীন খান
১৭ শপথ নিশাবসান ও
সমকালীন বাংলা
১৭ এবং রাতের, যখন তা বিদায় নেয়,
Arabic, with marks
١٧ وَاللَّيْلِ إِذَا عَسْعَسَ
Arabic
١٨ والصبح إذا تنفس
আবদুস শহীদ নাসিম
১৮ শপথ প্রভাতের যখন তা হয়ে উঠে আলোকিত :
মুহিউদ্দীন খান
১৮ প্রভাত আগমন কালের,
সমকালীন বাংলা
১৮ এবং সকালের, যখন তা শ্বাস নেয়,
Arabic, with marks
١٨ وَالصُّبْحِ إِذَا تَنَفَّسَ
Arabic
١٩ إنه لقول رسول كريم
আবদুস শহীদ নাসিম
১৯ নিশ্চয়ই এটা (কুরআন) এমন একজন সম্মানিত বাণী বাহকের (জিবরিলের) আনীত বাণী,
মুহিউদ্দীন খান
১৯ নিশ্চয় কোরআন সম্মানিত রসূলের আনীত বাণী,
সমকালীন বাংলা
১৯ নিশ্চয়ই এটি এক সম্মানিত রাসূলের বাণী,
Arabic, with marks
١٩ إِنَّهُ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ
Arabic
٢٠ ذي قوة عند ذي العرش مكين
আবদুস শহীদ নাসিম
২০ যে বড় শক্তিধর, এবং আরশের মালিকের কাছে মর্যাদার অধিকারী,
মুহিউদ্দীন খান
২০ যিনি শক্তিশালী, আরশের মালিকের নিকট মর্যাদাশালী,
সমকালীন বাংলা
২০ শক্তির অধিকারী, আরশের অধিপতির নিকট মর্যাদাসম্পন্ন,
Arabic, with marks
٢٠ ذِي قُوَّةٍ عِندَ ذِي الْعَرْشِ مَكِينٍ
আবদুস শহীদ নাসিম
২১ সেখানে তাকে মান্য করা হয়, এবং সে খুবই বিশ্বস্ত।
মুহিউদ্দীন খান
২১ সবার মান্যবর, সেখানকার বিশ্বাসভাজন।
সমকালীন বাংলা
২১ সেখানে আনুগত্যপ্রাপ্ত ও বিশ্বস্ত,
Arabic, with marks
٢١ مُّطَاعٍ ثَمَّ أَمِينٍ
Arabic
٢٢ وما صاحبكم بمجنون
আবদুস শহীদ নাসিম
২২ (হে লোকেরা!) তোমাদের সাথি (মুহাম্মদ) কোনো পাগল ব্যক্তি নয়,
মুহিউদ্দীন খান
২২ এবং তোমাদের সাথী পাগল নন।
সমকালীন বাংলা
২২ আর তোমাদের সাথী উন্মাদ নয়,
Arabic, with marks
٢٢ وَمَا صَاحِبُكُم بِمَجْنُونٍ
Arabic
٢٣ ولقد رآه بالأفق المبين
আবদুস শহীদ নাসিম
২৩ সে বাণী বাহক (জিবরিল) - কে নিজের চোখে দেখেছে পরিষ্কার দিগন্তে,
মুহিউদ্দীন খান
২৩ তিনি সেই ফেরেশতাকে প্রকাশ্য দিগন্তে দেখেছেন।
সমকালীন বাংলা
২৩ আর নিশ্চয়ই সে তাকে সুস্পষ্ট দিগন্তে দেখেছে,
Arabic, with marks
٢٣ وَلَقَدْ رَآهُ بِالْأُفُقِ الْمُبِينِ
Arabic
٢٤ وما هو على الغيب بضنين
আবদুস শহীদ নাসিম
২৪ সে গায়েব - এর (জ্ঞানকে মানুষের কাছে প্রচার ও প্রকাশ করার) ব্যাপারে কৃপণ নয়।
মুহিউদ্দীন খান
২৪ তিনি অদৃশ্য বিষয় বলতে কৃপনতা করেন না।
সমকালীন বাংলা
২৪ এবং সে অদৃশ্য বিষয় নিয়ে কৃপণ নয়,
Arabic, with marks
٢٤ وَمَا هُوَ عَلَى الْغَيْبِ بِضَنِينٍ
Arabic
٢٥ وما هو بقول شيطان رجيم
আবদুস শহীদ নাসিম
২৫ এবং এটা (এই কুরআন) অভিশপ্ত শয়তানের বক্তব্য নয়।
মুহিউদ্দীন খান
২৫ এটা বিতাড়িত শয়তানের উক্তি নয়।
সমকালীন বাংলা
২৫ এবং এটি বিতাড়িত শয়তানের বাণী নয়,
Arabic, with marks
٢٥ وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَانٍ رَّجِيمٍ
আবদুস শহীদ নাসিম
২৬ সুতরাং, কোন্ দিকে যাচ্ছো তোমরা?
মুহিউদ্দীন খান
২৬ অতএব, তোমরা কোথায় যাচ্ছ?
সমকালীন বাংলা
২৬ ৮১–২৬ : অতঃপর তোমরা কোথায় যাচ্ছো?
Arabic, with marks
٢٦ فَأَيْنَ تَذْهَبُونَ
Arabic
٢٧ إن هو إلا ذكر للعالمين
আবদুস শহীদ নাসিম
২৭ এটা (এই কুরআন) তো একটা উপদেশ সমগ্র জগতবাসীর জন্যে,
মুহিউদ্দীন খান
২৭ এটা তো কেবল বিশ্বাবাসীদের জন্যে উপদেশ,
সমকালীন বাংলা
২৭ এটি বিশ্বজগতের জন্য উপদেশ ছাড়া কিছু নয়,
Arabic, with marks
٢٧ إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَالَمِينَ
Arabic
٢٨ لمن شاء منكم أن يستقيم
আবদুস শহীদ নাসিম
২৮ তোমাদের মধ্যকার এমন প্রত্যেক ব্যক্তির জন্যে, যে চলতে চায় সঠিক সরল পথে।
মুহিউদ্দীন খান
২৮ তার জন্যে, যে তোমাদের মধ্যে সোজা চলতে চায়।
সমকালীন বাংলা
২৮ তোমাদের মধ্যে যে সরল পথে চলতে চায় তার জন্য,
Arabic, with marks
٢٨ لِمَن شَاءَ مِنكُمْ أَن يَسْتَقِيمَ
Arabic
٢٩ وما تشاءون إلا أن يشاء الله رب العالمين
আবদুস শহীদ নাসিম
২৯ আর তোমাদের চাওয়াতেই কিছুই হয়না, যদি আল্লাহ রাববুল আলামিন (তা) না চান।
মুহিউদ্দীন খান
২৯ তোমরা আল্লাহ রাব্বুল আলামীনের অভিপ্রায়ের বাইরে অন্য কিছুই ইচ্ছা করতে পার না।
সমকালীন বাংলা
২৯ আর তোমরা ইচ্ছা করবে না, যদি না আল্লাহ —বিশ্বজগতের প্রতিপালক—ইচ্ছা করেন।
Arabic, with marks
٢٩ وَمَا تَشَاءُونَ إِلَّا أَن يَشَاءَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report