You’re offline. Downloaded books and recitations still work.
المـاعون
Chapter 107, 7 verses
Arabic
আবদুস শহীদ নাসিম
Saheeh International
মুহিউদ্দীন খান
ইসলামিক ফাউন্ডেশন
About this chapter
আল মাউন (ক্ষুদ্র সহযোগিতা): আল্লাহ এই সূরাতে কয়েকটি বিষয়ে আলোকপাত করেছেন। তিনি দুর্ভোগের কথা বলেছেন, যারা অভাবগ্রস্ত /মিসকিনদের খাদ্য দেয় না, সালাত/নামাজে অমনোযোগী ও শুধু লোক দেখানোর জন্য তা করে, আর অন্যদের ছোট ছোট সাহায্য করা থেকেও বিরত থাকে তাদের।
Arabic
بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين
আবদুস শহীদ নাসিম
তুমি কি দেখেছো ঐ ব্যক্তিকে, যে (পরকালের) প্রতিদানকে করে অস্বীকার?
Saheeh International
Have you seen the one who denies the Recompense?
মুহিউদ্দীন খান
আপনি কি দেখেছেন তাকে, যে বিচারদিবসকে মিথ্যা বলে?
ইসলামিক ফাউন্ডেশন
তুমি কি দেখিয়াছ তাহাকে, যে দীনকে অস্বীকার করে?
Arabic
فذلك الذي يدع اليتيم
আবদুস শহীদ নাসিম
এই ব্যক্তিই ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় এতিমকে,
Saheeh International
For that is the one who drives away the orphan
মুহিউদ্দীন খান
সে সেই ব্যক্তি, যে এতীমকে গলা ধাক্কা দেয়
ইসলামিক ফাউন্ডেশন
সে তো সে - ই, যে ইয়াতীমকে রূঢ়ভাবে তাড়াইয়া দেয়
Arabic
ولا يحض على طعام المسكين
আবদুস শহীদ নাসিম
এবং (সে) খাওয়াতে উৎসাহ দেয়না মিসকিনকে।
Saheeh International
And does not encourage the feeding of the poor.
মুহিউদ্দীন খান
এবং মিসকীনকে অন্ন দিতে উৎসাহিত করে না।
ইসলামিক ফাউন্ডেশন
এবং সে অভাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহ দেয় না।
Arabic
فويل للمصلين
আবদুস শহীদ নাসিম
সুতরাং ঐ মুসল্লিদের জন্যে রয়েছে ধ্বংস,
Saheeh International
So woe to those who pray
মুহিউদ্দীন খান
অতএব দুর্ভোগ সেসব নামাযীর,
ইসলামিক ফাউন্ডেশন
সুতরাং দুর্ভোগ সেই আদায়কারীদের,
Arabic
الذين هم عن صلاتهم ساهون
আবদুস শহীদ নাসিম
যারা গাফলতি করে তাদের সালাতে,
Saheeh International
[But] who are heedless of their prayer -
মুহিউদ্দীন খান
যারা তাদের সম্বন্ধে বে - খবর;
ইসলামিক ফাউন্ডেশন
যাহারা তাহাদের সম্বন্ধে উদাসীন,
Arabic
الذين هم يراءون
আবদুস শহীদ নাসিম
যারা (ভালো) কাজ করে লোক দেখানোর জন্যে,
Saheeh International
Those who make show [of their deeds]
মুহিউদ্দীন খান
যারা তা লোক - দেখানোর জন্য করে
ইসলামিক ফাউন্ডেশন
যাহারা লোক দেখানোর জন্য উহা করে,
Arabic
ويمنعون الماعون
আবদুস শহীদ নাসিম
এবং ছোট খাটো জিনিস (যেমন - লবন, পেয়াজ, পানি, বাটি) পর্যন্ত দিতে মানা করে।
Saheeh International
And withhold [simple] assistance.
মুহিউদ্দীন খান
এবং নিত্য ব্যবহার্য্য বস্তু অন্যকে দেয় না।
ইসলামিক ফাউন্ডেশন
এবং গৃহস্থালীর প্রয়োজনীয় ছোট - খাট সাহায্য দানে বিরত থাকে।