Kitab

المـاعون

Chapter 107, 7 verses

  • Arabic
  • ইসলামিক ফাউন্ডেশন
  • বয়ান ফাউন্ডেশন
About this chapter

আল মাউন (ক্ষুদ্র সহযোগিতা): আল্লাহ এই সূরাতে কয়েকটি বিষয়ে আলোকপাত করেছেন।

তিনি দুর্ভোগের কথা বলেছেন, যারা অভাবগ্রস্ত /মিসকিনদের খাদ্য দেয় না, সালাত/নামাজে অমনোযোগী ও শুধু লোক দেখানোর জন্য তা করে, আর অন্যদের ছোট ছোট সাহায্য করা থেকেও বিরত থাকে
তাদের।

Arabic

بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين

ইসলামিক ফাউন্ডেশন

তুমি কি দেখিয়াছ তাহাকে, যে দীনকে অস্বীকার করে?

বয়ান ফাউন্ডেশন

তুমি কি তাকে দেখেছ, যে হিসাব-প্রতিদানকে অস্বীকার করে?

Arabic

فذلك الذي يدع اليتيم

ইসলামিক ফাউন্ডেশন

সে তো সে - ই, যে ইয়াতীমকে রূঢ়ভাবে তাড়াইয়া দেয়

বয়ান ফাউন্ডেশন

সে-ই ইয়াতীমকে কঠোরভাবে তাড়িয়ে দেয়,

Arabic

ولا يحض على طعام المسكين

ইসলামিক ফাউন্ডেশন

এবং সে অভাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহ দেয় না।

বয়ান ফাউন্ডেশন

আর মিসকীনকে খাদ্যদানে উৎসাহ দেয় না।

Arabic

فويل للمصلين

ইসলামিক ফাউন্ডেশন

সুতরাং দুর্ভোগ সেই আদায়কারীদের,

বয়ান ফাউন্ডেশন

অতএব সেই আদায়কারীদের জন্য দুর্ভোগ,

Arabic

الذين هم عن صلاتهم ساهون

ইসলামিক ফাউন্ডেশন

যাহারা তাহাদের সম্বন্ধে উদাসীন,

বয়ান ফাউন্ডেশন

যারা নিজদের সালাতে অমনোযোগী,

Arabic

الذين هم يراءون

ইসলামিক ফাউন্ডেশন

যাহারা লোক দেখানোর জন্য উহা করে,

বয়ান ফাউন্ডেশন

যারা লোক দেখানোর জন্য তা করে,

Arabic

ويمنعون الماعون

ইসলামিক ফাউন্ডেশন

এবং গৃহস্থালীর প্রয়োজনীয় ছোট - খাট সাহায্য দানে বিরত থাকে।

বয়ান ফাউন্ডেশন

এবং ছোট-খাট গৃহসামগ্রী* দানে নিষেধ করে। *ماعون গৃহস্থালীর ছোট-খাট সামগ্রী। যেমন, পানি, লবণ, দিয়াশলাই, বালতি ইত্যাদি।

Recitation

Reciters

Ticked reciters play one after another for each verse.

Repeat
Speed
Listen offline

Save this chapter’s recitation by the ticked reciters on this device.

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme