You’re offline. Downloaded books and recitations still work.
الـنصر
Chapter 110, 3 verses
Arabic
ইসলামিক ফাউন্ডেশন
আবদুস শহীদ নাসিম
Transliteration
About this chapter
এই সূরাতে মক্কা বিজয়ের পর বিধর্মীরা যে দলে দলে ইসলাম গ্রহণ করছিলো তা উল্লেখ করা হয়েছে। ইসলামের এ বিজয়ের ফলে রাসূলুল্লাহ্ (সা:)-এর দুনিয়ায় অবস্থানের প্রয়োজনও যথার্ত প্রমাণিত। বিশিষ্ট সাহাবীগণ এই সূরা নাযিল হওয়ার পর পর রাসূলুল্লাহ্ (সা:)-এর ওফাত/ আল্লাহের নিকট নিকটবর্তী বলিয়া বুঝিতে পেরেছিলেন ।
এই সূরা মক্কায় বিদায় হজ্জের সময় অবতীর্ণ হয়েছিল; অনেকের মতে যে সমস্ত সূরা হিজরতের পরে অবতীর্ণ হয়েছে সেগুলো স্থান নির্বিশেষে মাদানী সূরা, সেই অর্থে এই সূরাও মাদানী।
Arabic
بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح
ইসলামিক ফাউন্ডেশন
যখন আসিবে আল্লহর সাহায্য ও বিজয়
আবদুস শহীদ নাসিম
যখন এসেছে আল্লাহর সাহায্য ও বিজয়,
Transliteration
Itha jaa nasru Allahi waalfathu
Arabic
ورأيت الناس يدخلون في دين الله أفواجا
ইসলামিক ফাউন্ডেশন
এবং তুমি দলে দলে মানুষকে আল্লাহর দ্বীনে প্রবেশ করিতে দেখিবে,
আবদুস শহীদ নাসিম
এবং তুমি দেখতে পাচ্ছো, লোকেরা দলে দলে প্রবেশ করছে আল্লাহর দীনে,