بسم الله الرحمن الرحيم هل أتاك حديث الغاشية
তোমার নিকট কি কিয়ামতের সংবাদ আসিয়াছে?
তোমার কাছে কি বিহবলকর ঘটনার সংবাদ পৌঁছেছে?
Chapter 88, 26 verses
The covering/ wrapping up (ٱلْغَٰشِيَةِ)
بسم الله الرحمن الرحيم هل أتاك حديث الغاشية
তোমার নিকট কি কিয়ামতের সংবাদ আসিয়াছে?
তোমার কাছে কি বিহবলকর ঘটনার সংবাদ পৌঁছেছে?
وجوه يومئذ خاشعة
সেই দিন অনেক মুখমণ্ডল অবনত,,
সেইদিন অনেক মুখ হবে অবনত,
عاملة ناصبة
ক্লিষ্ট, ক্লান্ত হইবে,,
পরিশ্রান্ত, অবসাদগ্রস্ত,
تصلى نارا حامية
উহারা প্রবেশ করিবে জ্বলন্ত অগ্নিতে,,
প্রবেশমান হবে জ্বলন্ত আগুনে;
تسقى من عين آنية
উহাদেরকে অত্যুষ্ণ প্রস্রবণ হইতে পান করান হইবে;
তাদের পান করানো হবে ফুটন্ত ফোয়ারা থেকে।
ليس لهم طعام إلا من ضريع
উহাদের জন্য খাদ্য থাকিবে না কণ্টকময় গুল্ম ব্যতীত,
তাদের জন্য বিষাক্ত কাঁটাগাছ থেকে ছাড়া অন্য কোনো খাদ্য থাকবে না,
لا يسمن ولا يغني من جوع
যাহা উহাদেরকে পুষ্ট করিবে না এবং উহাদের ক্ষুধা নিবৃত্তি করিবে না।
তাদের নাদুসনুদুস বানাবে না এবং ক্ষুধাও মেটাবে না।
وجوه يومئذ ناعمة
অনেক মুখমণ্ডল সেই দিন হইবে আনন্দোজ্জ্বল,
সেইদিন অনেক মুখ হবে শান্ত,
لسعيها راضية
নিজেদের কর্ম - সাফল্যে পরিতৃপ্ত,
তাদের প্রচেষ্টার জন্য পরিতৃপ্ত,
في جنة عالية
সুমহান জান্নাতে
সমুচ্চ উদ্যানে,
لا تسمع فيها لاغية
সেখানে তাহারা অসার বাক্য শুনিবে না,
সেখানে তুমি শুনবে না কোনো বাজে কথা।
فيها عين جارية
সেখানে থাকিবে বহমান প্রস্রবণ,
সেখানে রয়েছে বহমান ঝরনা,
فيها سرر مرفوعة
উন্নত মর্যাদাসম্পন্ন শয্যা,
সেখানে আছে উঁচু সিংহাসন,
وأكواب موضوعة
প্রস্তুত থাকিবে পানপাত্র,
আর পানপাত্রগুলো হাতের কাছে স্থাপিত,
ونمارق مصفوفة
সারি সারি উপাধান,
আর তাকিয়াগুলো সারিসারি সাজানো,
وزرابي مبثوثة
এবং বিছান গালিচা;
আর গালিচাসব বিছানো।
أفلا ينظرون إلى الإبل كيف خلقت
তবে কি উহারা দৃষ্টিপাত করে না উটের দিকে, কিভাবে উহাকে সৃষ্টি করা হইয়াছে?
তারা কি তবে ভেবে দেখে না উটের দিকে - - কেমন করে তাকে সৃষ্টি করা হয়েছে,
وإلى السماء كيف رفعت
এবং আকাশের দিকে, কিভাবে উহাকে ঊর্ধ্বে প্রতিষ্ঠিত করা হইয়াছে?
আর আকাশের দিকে - - কেমন করে তাকে তোলে রাখা হয়েছে।
وإلى الجبال كيف نصبت
এবং পর্বতমালার দিকে, কিভাবে উহাকে স্থাপন করা হইয়াছে?
আর পাহাড় - পর্বতের দিকে - - কেমন করে তাদের স্থাপন করা হয়েছে,
وإلى الأرض كيف سطحت
এবং ভূতলের দিকে, কিভাবে উহাকে বিস্তৃত করা হইয়াছে?
আর এই পৃথিবীর দিকে - - কেমন করে তাকে প্রসারিত করা হয়েছে?
فذكر إنما أنت مذكر
অতএব তুমি উপদেশ দাও; তুমি তো একজন উপদেশদাতা,
অতএব উপদেশ দিয়ে চলো, নিঃসন্দেহ তুমি তো একজন উপদেষ্টা।
لست عليهم بمصيطر
তুমি উহাদের কর্ম নিয়ন্ত্রক নও।
তুমি তাদের উপরে আদৌ অধ্যক্ষ নও,
إلا من تولى وكفر
তবে কেহ মুখ ফিরাইয়া লইলে ও করিলে
কিন্ত যে কেউ ফিরে যায় ও অবিশ্বাস পোষণ করে - -
فيعذبه الله العذاب الأكبر
উহাকে দিবেন মহা শাস্তি।
তখন তাকে শাস্তি দেবেন কঠিনতম শাস্তিতে।
إن إلينا إيابهم
উহাদের প্রত্যাবর্তন আমারই নিকট;
নিঃসন্দেহ আমাদের কাছেই তাদের প্রত্যাবর্তন,
ثم إن علينا حسابهم
অতঃপর উহাদের হিসাব - নিকাশ আমারই কাজ।
অতঃপর আমাদের উপরেই তাদের হিসেব - নিকেশের ভার।