بسم الله الرحمن الرحيم الر ۚ تلك آيات الكتاب وقرآن مبين
আলিফ - লাম - রা, এইগুলি আয়াত মহাগ্রন্থের, সুস্পষ্ট কুরআনের।
Chapter 15, 99 verses
بسم الله الرحمن الرحيم الر ۚ تلك آيات الكتاب وقرآن مبين
আলিফ - লাম - রা, এইগুলি আয়াত মহাগ্রন্থের, সুস্পষ্ট কুরআনের।
ربما يود الذين كفروا لو كانوا مسلمين
কখনও কখনও কাফিররা আকাঙ্ক্ষা করিবে যে, তাহারা যদি মুসলিম হইত!
ذرهم يأكلوا ويتمتعوا ويلههم الأمل ۖ فسوف يعلمون
উহাদেরকে ছাড়, উহারা খাইতে থাকুক, ভোগ করিতে থাকুক এবং আশা উহাদেরকে মোহাচ্ছন্ন রাখুক; অচিরেই উহারা জানিতে পারিবে।
وما أهلكنا من قرية إلا ولها كتاب معلوم
আমি যে কোন জনপদকে ধ্বংস করিয়াছি তাহার জন্য ছিল একটি নির্দিষ্ট লিপিবদ্ধ কাল।
ما تسبق من أمة أجلها وما يستأخرون
কোন জাতি তাহার নির্দিষ্ট কালকে ত্বরান্নিত করিতে পারে না, বিলম্বিতও করিতে পারে না।
وقالوا يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون
উহারা বলে, ‘ওহে, যাহার প্রতি কুরআন অবতীর্ণ হইয়াছে! তুমি তো নিশ্চয় উন্মাদ।
لو ما تأتينا بالملائكة إن كنت من الصادقين
‘তুমি সত্যবাদী হইলে আমাদের নিকট ফিরিশ্তাগণকে উপস্থিত করিতেছ না কেন?’
ما ننزل الملائكة إلا بالحق وما كانوا إذا منظرين
আমি ফিরিশ্তাগণকে প্রেরণ করি না যথার্থ কারণ ব্যতীত; ফিরিশ্তাগণ উপস্থিত হইলে উহারা অবকাশ পাইবে না।
إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون
আমিই কুরআন অবতীর্ণ করিয়াছি এবং অবশ্য আমিই উহার সংরক্ষক।
ولقد أرسلنا من قبلك في شيع الأولين
তোমার পূর্বে আমি আগেকার অনেক সম্প্রদায়ের নিকট রাসূল পাঠাইয়াছিলাম।
وما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون
তাহাদের নিকট আসে নাই এমন কোন রাসূল যাহাকে তাহারা ঠাট্টা - বিদ্রপ করিত না।
كذلك نسلكه في قلوب المجرمين
এইভাবে আমি অপরাধীদের অন্তরে উহা সঞ্চার করি,
لا يؤمنون به ۖ وقد خلت سنة الأولين
ইহারা কুরআনের প্রতি ঈমান আনিবে না এবং অতীতে পূর্ববর্তীদেরও এই আচরণ ছিল।
ولو فتحنا عليهم بابا من السماء فظلوا فيه يعرجون
যদি উহাদের জন্য আকাশের দুয়ার খুলিয়া দেই এবং উহারা সারাদিন উহাতে আরোহণ করিতে থাকে,
لقالوا إنما سكرت أبصارنا بل نحن قوم مسحورون
তবুও উহারা বলিবে, ‘আমাদের দৃষ্টি সম্মোহিত করা হইয়াছে; না, বরং আমরা এক জাদুগ্রস্ত সম্প্রদায়।’
ولقد جعلنا في السماء بروجا وزيناها للناظرين
আমি আকাশে গ্রহ - নক্ষত্র সৃষ্টি করিয়াছি এবং উহাকে সুশোভিত করিয়াছি দর্শকদের জন্য;
وحفظناها من كل شيطان رجيم
এবং প্রত্যেক অভিশপ্ত শয়তান হইতে আমি উহাকে রক্ষা করিয়া থাকি;
إلا من استرق السمع فأتبعه شهاب مبين
কিন্তু কেহ চুরি করিয়া সংবাদ শুনিতে চাহিলে উহার পশ্চাদ্ধাবন করে প্রদীপ্ত শিখা।
والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل شيء موزون
আর পৃথিবী, উহাকে আমি বিস্তৃত করিয়াছি, উহাতে পর্বতমালা স্থাপন করিয়াছি; এবং আমি উহাতে প্রত্যেক বস্তু উদ্গত করিয়াছি সুপরিমিতভাবে,
وجعلنا لكم فيها معايش ومن لستم له برازقين
এবং উহাতে জীবিকার ব্যবস্থা করিয়াছি তোমাদের জন্য, আর তোমরা যাহাদের জীবিকাদাতা নও তাহাদের জন্যও।
وإن من شيء إلا عندنا خزائنه وما ننزله إلا بقدر معلوم
আমারই নিকট আছে প্রত্যেক বস্তুর ভাণ্ডার এবং আমি উহা পরিজ্ঞাত পরিমাণেই সরবরাহ করিয়া থাকি।
وأرسلنا الرياح لواقح فأنزلنا من السماء ماء فأسقيناكموه وما أنتم له بخازنين
আমি বৃষ্টি - গর্ভ বায়ু প্রেরণ করি, অতঃপর আকাশ হইতে বারি বর্ষণ করি এবং উহা তোমাদেরকে পান করিতে দেই; আর তোমরা উহার ভাণ্ডার রক্ষক নও।
وإنا لنحن نحيي ونميت ونحن الوارثون
আমিই জীবন দান করি ও মৃত্যু ঘটাই এবং আমিই চূড়ান্ত মালিকানার অধিকারী।
ولقد علمنا المستقدمين منكم ولقد علمنا المستأخرين
তোমাদের মধ্য হইতে পূর্বে যাহারা গত হইয়াছে আমি তাহাদেরকে জানি এবং পরে যাহারা আসিবে তাহাদেরকেও জানি।
وإن ربك هو يحشرهم ۚ إنه حكيم عليم
তোমার প্রতিপালকই উহাদেরকে সমবেত করিবেন; তিনি তো প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।
ولقد خلقنا الإنسان من صلصال من حمإ مسنون
আমি তো মানুষ সৃষ্টি করিয়াছি গন্ধযুক্ত কর্দমের শুষ্ক ঠন্ঠনা মৃত্তিকা হইতে,
والجان خلقناه من قبل من نار السموم
এবং ইহার পূর্বে সৃষ্টি করিয়াছি জিন অত্যুষ্ণ অগ্নি হইতে।
وإذ قال ربك للملائكة إني خالق بشرا من صلصال من حمإ مسنون
স্মরণ কর, যখন তোমার প্রতিপালক ফিরিশ্তাগণকে বলিলেন, ‘আমি গন্ধযুক্ত কর্দমের শুষ্ক ঠন্ঠনা মৃত্তিকা হইতে মানুষ সৃষ্টি করিতেছি;
فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين
‘যখন আমি উহাকে সুঠাম করিব এবং উহাতে আমার পক্ষ হইতে রূহ্ সঞ্চার করিব তখন তোমরা উহার প্রতি সিজ্দাবনত হইও’,
فسجد الملائكة كلهم أجمعون
তখন ফিরিশ্তাগণ সকলেই একত্রে সিজ্দা করিল,
إلا إبليس أبى أن يكون مع الساجدين
ইবলীস ব্যতীত, সে সিজ্দাকারীদের অন্তর্ভুক্ত হইতে অস্বীকার করিল।
قال يا إبليس ما لك ألا تكون مع الساجدين
বলিলেন, ‘হে ইব্লিস তোমার কি হইল যে, তুমি সিজ্দাকারীদের অন্তর্ভুক্ত হইলে না?’
قال لم أكن لأسجد لبشر خلقته من صلصال من حمإ مسنون
সে বলিল, ‘আপনি গন্ধযুক্ত কর্দমের শুষ্ক ঠন্ঠনা মৃত্তিকা হইতে যে মানুষ সৃষ্টি করিয়াছেন আমি তাহাকে সিজ্দা করিবার নহি।’
قال فاخرج منها فإنك رجيم
তিনি বলিলেন, ‘তবে তুমি এখান হইতে বাহির হইয়া যাও, কারণ তুমি তো অভিশপ্ত;
وإن عليك اللعنة إلى يوم الدين
‘এবং কর্মফল দিবস পর্যন্ত অবশ্যই তোমার প্রতি রহিল লা‘নত।’
قال رب فأنظرني إلى يوم يبعثون
সে বলিল, ‘হে আমার প্রতিপালক! পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দিন।’
قال فإنك من المنظرين
তিনি বলিলেন, ‘যাহাদেরকে অবকাশ দেওয়া হইয়াছে তুমি তাহাদের অন্তর্ভুক্ত হইলে,
إلى يوم الوقت المعلوم
‘অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত।’
قال رب بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين
সে বলিল, ‘হে আমার প্রতিপালক! আপনি যে আমাকে বিপথগামী করিলেন তজ্জন্য আমি পৃথিবীতে মানুষের নিকট পাপকর্মকে অবশ্যই শোভন করিয়া তুলিব এবং আমি উহাদের সকলকেই বিপথগামী করিব,
إلا عبادك منهم المخلصين
‘তবে উহাদের মধ্যে আপনার নির্বাচিত বান্দাগণ ব্যতীত।’
قال هذا صراط علي مستقيم
বলিলেন, ‘ইহাই আমার নিকট পৌঁছিবার সরল পথ,
إن عبادي ليس لك عليهم سلطان إلا من اتبعك من الغاوين
‘বিভ্রান্তদের মধ্যে যাহারা তোমার অনুসরণ করিবে তাহারা ব্যতীত আমার বান্দাদের উপর তোমার কোনই ক্ষমতা থাকিবে না;
وإن جهنم لموعدهم أجمعين
‘অবশ্যই জাহান্নাম তাহাদের সকলেরই প্রতিশ্রুত স্থান,
لها سبعة أبواب لكل باب منهم جزء مقسوم
‘উহার সাতটি দরজা আছে, প্রত্যেক দরজার জন্য পৃথক পৃথক শ্রেণী আছে।’
إن المتقين في جنات وعيون
মুত্তাকীরা থাকিবে জান্নাতে ও প্রস্রবণসমূহের মধ্যে।
ادخلوها بسلام آمنين
তাহাদেরকে বলা হইবে, ‘তোমরা শান্তি ও নিরাপত্তার সঙ্গে উহাতে প্রবেশ কর।’
ونزعنا ما في صدورهم من غل إخوانا على سرر متقابلين
আমি তাহাদের অন্তর হইতে বিদ্বেষ দূর করিব; তাহারা ভ্রাতৃভাবে পরস্পর মুখোমুখি হইয়া আসনে অবস্থান করিবে,
لا يمسهم فيها نصب وما هم منها بمخرجين
সেখানে তাহাদেরকে অবসাদ স্পর্শ করিবে না এবং তাহারা সেই স্থান হইতে বহিষ্কৃতও হইবে না।
۞ نبئ عبادي أني أنا الغفور الرحيم
আমার বান্দাদেরকে বলিয়া দাও যে, আমি তো পরম ক্ষমাশীল, পরম দয়ালু,
وأن عذابي هو العذاب الأليم
এবং আমার শাস্তি - উহা অতি মর্মন্তুদ শাস্তি!
ونبئهم عن ضيف إبراهيم
আর উহাদেরকে বল, ইব্রাহীমের অতিথিদের কথা,
إذ دخلوا عليه فقالوا سلاما قال إنا منكم وجلون
যখন উহারা তাহার নিকট উপস্থিত হইয়া বলিল, ‘সালাম’, তখন সে বলিয়াছিল, ‘আমরা তো তোমাদের আগমনে আতঙ্কিত।’
قالوا لا توجل إنا نبشرك بغلام عليم
উহারা বলিল, ‘ভয় করিও না, আমরা তো তোমাকে এক জ্ঞানী পুত্রের শুভ সংবাদ দিতেছি।’
قال أبشرتموني على أن مسني الكبر فبم تبشرون
সে বলিল, ‘তোমরা কি আমাকে শুভ সংবাদ দিতেছ আমি বার্ধক্যগ্রস্ত হওয়া সত্ত্বেও? তোমরা কী বিষয়ে শুভ সংবাদ দিতেছ?’
قالوا بشرناك بالحق فلا تكن من القانطين
উহারা বলিল, ‘আমরা তোমাকে সত্য সংবাদ দিতেছি; সুতরাং তুমি হতাশ হইও না।’
قال ومن يقنط من رحمة ربه إلا الضالون
সে বলিল, ‘যাহারা পথভ্রষ্ট তাহারা ব্যতীত আর কে তাহার প্রতিপালকের অনুগ্রহ হইতে হতাশ হয়?’
قال فما خطبكم أيها المرسلون
সে বলিল, ‘হে ফিরিশ্তাগণ! তোমাদের আর বিশেষ কি কাজ আছে?’
قالوا إنا أرسلنا إلى قوم مجرمين
উহারা বলিল, ‘আমাদেরকে এক অপরাধী সম্প্রদায়ের বিরুদ্ধে প্রেরণ করা হইয়াছে -
إلا آل لوط إنا لمنجوهم أجمعين
‘তবে লূতের পরিবারবর্গের বিরুদ্ধে নয়, আমরা অবশ্যই ইহাদের সকলকে রক্ষা করিব,
إلا امرأته قدرنا ۙ إنها لمن الغابرين
‘কিন্তু তাহার স্ত্রীকে নহে; আমরা স্থির করিয়াছি যে, সে অবশ্যই পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত।’
فلما جاء آل لوط المرسلون
ফিরিশ্তাগণ যখন লূত - পরিবারের নিকট আসিল,
قال إنكم قوم منكرون
তখন লূত বলিল, ‘তোমরা তো অপরিচিত লোক।’
قالوا بل جئناك بما كانوا فيه يمترون
তাহারা বলিল, ‘না, উহারা যে বিষয়ে সন্দিগ্ধ ছিল আমরা তোমার নিকট তাহাই লইয়া আসিয়াছি;
وأتيناك بالحق وإنا لصادقون
‘আমরা তোমার নিকট সত্য সংবাদ লইয়া আসিয়াছি এবং অবশ্যই আমরা সত্যবাদী;
فأسر بأهلك بقطع من الليل واتبع أدبارهم ولا يلتفت منكم أحد وامضوا حيث تؤمرون
‘সুতরাং তুমি রাত্রির কোন এক সময়ে তোমার পরিবারবর্গসহ বাহির হইয়া পড় এবং তুমি তাহাদের পশ্চাদনুসরণ কর এবং তোমাদের মধ্যে কেহ যেন পিছন দিকে না তাকায়; তোমাদেরকে যেখানে যাইতে বলা হইতেছে তোমরা সেখানে চলিয়া যাও।’
وقضينا إليه ذلك الأمر أن دابر هؤلاء مقطوع مصبحين
আমি তাহাকে এই বিষয়ে ফায়সালা জানাইয়া দিলাম যে, প্রত্যূষে উহাদেরকে সমূলে বিনাশ করা হইবে।
وجاء أهل المدينة يستبشرون
নগরবাসিগন উল্লসিত হইয়া উপস্থিত হইল।
قال إن هؤلاء ضيفي فلا تفضحون
সে বলিল, ‘উহারা আমার অতিথি; সুতরাং তোমরা আমাকে বেইয্যত করিও না।
واتقوا الله ولا تخزون
‘তোমরা কে ভয় কর ও আমাকে হেয় করিও না।’
قالوا أولم ننهك عن العالمين
উহারা বলিল, ‘আমরা কি দুনিয়াসুদ্ধ লোককে আশ্রয় দিতে তোমাকে নিষেধ করি নাই?’
قال هؤلاء بناتي إن كنتم فاعلين
লূত বলিল, ‘একান্তই যদি তোমরা কিছু করিতে চাও তবে আমার এই কন্যাগণ রহিয়াছে।’
لعمرك إنهم لفي سكرتهم يعمهون
তোমার জীবনের শপথ, উহারা তো মত্ততায় বিমূঢ় হইয়াছে।
فأخذتهم الصيحة مشرقين
অতঃপর সূর্যোদয়ের সময়ে মহানাদ উহাদেরকে আঘাত করিল;
فجعلنا عاليها سافلها وأمطرنا عليهم حجارة من سجيل
আর আমি জনপদকে উল্টাইয়া উপর নীচ করিয়া দিলাম এবং উহাদের উপর প্রস্তর - কংকর বর্ষণ করিলাম।
إن في ذلك لآيات للمتوسمين
অবশ্যই ইহাতে নিদর্শন রহিয়াছে পর্যবেক্ষণ - শক্তিসম্পন্ন ব্যক্তিদের জন্য।
وإنها لبسبيل مقيم
উহা তো লোক চলাচলের পথিপার্শ্বে এখনও বিদ্যমান।
إن في ذلك لآية للمؤمنين
অবশ্যই ইহাতে মু’মিনদের জন্য রহিয়াছে নিদর্শন।
وإن كان أصحاب الأيكة لظالمين
আর ‘আয়কা’বাসীরাও তো ছিল সীমালংঘনকারী,
فانتقمنا منهم وإنهما لبإمام مبين
সুতরাং আমি উহাদেরকে শাস্তি দিয়াছি, অবশ্য উভয়টিই প্রকাশ্য পথিপার্শ্বে অবস্থিত।
ولقد كذب أصحاب الحجر المرسلين
হিজরবাসিগণও রাসূলদের প্রতি মিথ্যা আরোপ করিয়াছিল;
وآتيناهم آياتنا فكانوا عنها معرضين
আমি উহাদেরকে আমার নিদর্শন দিয়াছিলাম, কিন্তু উহারা তাহা উপেক্ষা করিয়াছিল।
وكانوا ينحتون من الجبال بيوتا آمنين
উহারা পাহাড় কাটিয়া গৃহ নির্মাণ করিত নিরাপদ বাসের জন্য।
فأخذتهم الصيحة مصبحين
অতঃপর প্রভাতকালে মহানাদ উহাদেরকে আঘাত করিল।
فما أغنى عنهم ما كانوا يكسبون
সুতরাং উহারা যাহা অর্জন করিত তাহা উহাদের কোন কাজে আসে নাই।
وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق ۗ وإن الساعة لآتية ۖ فاصفح الصفح الجميل
আকাশমণ্ডলী ও পৃথিবী এবং উহাদের অন্তর্বর্তী কোন কিছুই আমি অযথা সৃষ্টি করি নাই এবং কিয়ামত অবশ্যম্ভাবী। সুতরাং তুমি পরম সৌজন্যের সঙ্গে উহাদেরকে ক্ষমা কর।
إن ربك هو الخلاق العليم
নিশ্চয়ই তোমার প্রতিপালক মহাস্রষ্টা, মহাজ্ঞানী।
ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم
আমি তো তোমাকে দিয়াছি সাত আয়াত যাহা পুনঃ পুনঃ আবৃত্ত হয় এবং দিয়াছি মহান কুরআন।
لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين
আমি তাহাদের বিভিন্ন শ্রেণীকে ভোগ - বিলাসের যে উপকরণ দিয়াছি, তাহার প্রতি তুমি কখনও তোমার চক্ষুদ্বয় প্রসারিত করিও না। তাহাদের জন্য তুমি দুঃখ করিও না; তুমি মু’মিনদের জন্য তোমার পক্ষপুট অবনমিত কর,
وقل إني أنا النذير المبين
এবং বল, ‘আমি তো কেবল এক প্রকাশ্য সতর্ককারী।’
كما أنزلنا على المقتسمين
যেভাবে আমি অবতীর্ণ করিয়াছিলাম বিভক্তকারীদের উপর;
الذين جعلوا القرآن عضين
যাহারা কুরআনকে বিভিন্নভাবে বিভক্ত করিয়াছে।
فوربك لنسألنهم أجمعين
সুতরাং শপথ তোমার প্রতিপালকের! আমি উহাদের সকলকে প্রশ্ন করিবই,
عما كانوا يعملون
সেই বিষয়ে, যাহা উহারা করে।
فاصدع بما تؤمر وأعرض عن المشركين
অতএব তুমি যে বিষয়ে আদিষ্ট হইয়াছ তাহা প্রকাশ্যে প্রচার কর এবং মুশরিকদেরকে উপেক্ষা কর।
إنا كفيناك المستهزئين
আমিই যথেষ্ট তোমার জন্য বিদ্রূপকারীদের বিরুদ্ধে,
الذين يجعلون مع الله إلها آخر ۚ فسوف يعلمون
যাহারা র সঙ্গে অপর ইলাহ্ নির্ধারণ করিয়াছে। সুতরাং শীঘ্রই ইহারা জানিতে পারিবে।
ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون
আমি তো জানি, উহারা যাহা বলে তাহাতে তোমার অন্তর সংকুচিত হয়;
فسبح بحمد ربك وكن من الساجدين
সুতরাং তুমি তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা কর এবং তুমি সিজ্দাকারীদের অন্তর্ভুক্ত হও;
واعبد ربك حتى يأتيك اليقين
তোমার মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত তুমি তোমার প্রতিপালকের ‘ইবাদত কর।