الذاريات , choose another chapter
الذاريات
Chapter 51, 60 verses
Arabic
জহুরুল হক
Pickthall
মুহিউদ্দীন খান
Arabic, with marks
Add book
List
Grid
Arabic
١ بسم الله الرحمن الرحيم والذاريات ذروا
জহুরুল হক
১ ভাবো - - বিক্ষেপকারীদের বিক্ষেপের কথা, - -
Pickthall
1 In the name of Allah, the Beneficent, the Merciful. By those that winnow with a winnowing
মুহিউদ্দীন খান
১ কসম ঝঞ্ঝাবায়ুর।
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ وَالذَّارِيَاتِ ذَرْوًا
জহুরুল হক
২ তারপর বহনকারীদের বোঝার কথা, - -
Pickthall
2 And those that bear the burden (of the rain)
মুহিউদ্দীন খান
২ অতঃপর বোঝা বহনকারী মেঘের।
Arabic, with marks
٢ فَالْحَامِلَاتِ وِقْرًا
জহুরুল হক
৩ তারপর চলমানদের স্বচ্ছন্দগমনের কথা, - -
Pickthall
3 And those that glide with ease (upon the sea)
মুহিউদ্দীন খান
৩ অতঃপর মৃদু চলমান জলযানের,
Arabic, with marks
٣ فَالْجَارِيَاتِ يُسْرًا
জহুরুল হক
৪ তারপর বিতরণকারীদের কাজকর্মের কথা, - -
Pickthall
4 And those who distribute (blessings) by command,
মুহিউদ্দীন খান
৪ অতঃপর কর্ম বন্টনকারী ফেরেশতাগণের,
Arabic, with marks
٤ فَالْمُقَسِّمَاتِ أَمْرًا
Arabic
٥ إنما توعدون لصادق
জহুরুল হক
৫ নিঃসন্দেহ তোমাদের প্রতি যা ওয়াদা করা হয়েছিল তা অবশ্যই সত্য, - -
Pickthall
5 Lo! that wherewith ye are threatened is indeed true,
মুহিউদ্দীন খান
৫ তোমাদের প্রদত্ত ওয়াদা অবশ্যই সত্য।
Arabic, with marks
٥ إِنَّمَا تُوعَدُونَ لَصَادِقٌ
জহুরুল হক
৬ আর নিঃসন্দেহ ন্যায়বিচার অবশ্যাম্ভাবী।
Pickthall
6 And lo! the judgment will indeed befall.
মুহিউদ্দীন খান
৬ ইনসাফ অবশ্যম্ভাবী।
Arabic, with marks
٦ وَإِنَّ الدِّينَ لَوَاقِعٌ
Arabic
٧ والسماء ذات الحبك
জহুরুল হক
৭ ভাবো আকাশের কথা - - অজস্র পথ বিশিষ্ট,
Pickthall
7 By the heaven full of paths,
মুহিউদ্দীন খান
৭ পথবিশিষ্ট আকাশের কসম,
Arabic, with marks
٧ وَالسَّمَاءِ ذَاتِ الْحُبُكِ
Arabic
٨ إنكم لفي قول مختلف
জহুরুল হক
৮ তোমরা তো নিশ্চয়ই পরস্পর বিরোধী কথায় রয়েছ,
Pickthall
8 Lo! ye, forsooth, are of various opinion (concerning the truth).
মুহিউদ্দীন খান
৮ তোমরা তো বিরোধপূর্ণ কথা বলছ।
Arabic, with marks
٨ إِنَّكُمْ لَفِي قَوْلٍ مُّخْتَلِفٍ
জহুরুল হক
৯ যে মুখ ফিরিয়ে থাকে তাকে এ থেকে ফিরিয়েই রাখা হয়।
Pickthall
9 He is made to turn away from it who is (himself) averse.
মুহিউদ্দীন খান
৯ যে ভ্রষ্ট, সেই এ থেকে মুখ ফিরায়,
Arabic, with marks
٩ يُؤْفَكُ عَنْهُ مَنْ أُفِكَ
জহুরুল হক
১০ কোতল হোক মিথ্যারচনাকারীরা - -
Pickthall
10 Accursed be the conjecturers
মুহিউদ্দীন খান
১০ অনুমানকারীরা ধ্বংস হোক,
Arabic, with marks
١٠ قُتِلَ الْخَرَّاصُونَ
Arabic
١١ الذين هم في غمرة ساهون
জহুরুল হক
১১ যারা খোদ গহবরে, বেখেয়াল!
Pickthall
11 Who are careless in an abyss!
মুহিউদ্দীন খান
১১ যারা উদাসীন, ভ্রান্ত।
Arabic, with marks
١١ الَّذِينَ هُمْ فِي غَمْرَةٍ سَاهُونَ
Arabic
١٢ يسألون أيان يوم الدين
জহুরুল হক
১২ তারা জিজ্ঞাসা করে - - ''কবে আসবে বিচারের দিন?’’
Pickthall
12 They ask: When is the Day of Judgment ?
মুহিউদ্দীন খান
১২ তারা জিজ্ঞাসা করে, কেয়ামত কবে হবে?
Arabic, with marks
١٢ يَسْأَلُونَ أَيَّانَ يَوْمُ الدِّينِ
Arabic
١٣ يوم هم على النار يفتنون
জহুরুল হক
১৩ সেই দিনটাতে আগুনে তাদের পরীক্ষা করা হবে।
Pickthall
13 (It is) the day when they will be tormented at the Fire,
মুহিউদ্দীন খান
১৩ যেদিন তারা অগ্নিতে পতিত হবে,
Arabic, with marks
١٣ يَوْمَ هُمْ عَلَى النَّارِ يُفْتَنُونَ
Arabic
١٤ ذوقوا فتنتكم هذا الذي كنتم به تستعجلون
জহুরুল হক
১৪ ''তোমাদের অত্যাচার তোমরা আস্বাদন কর। এইটিই সেই যেটি তোমরা ত্বরান্বিত করতে চেয়েছিল।’’
Pickthall
14 (And it will be said unto them): Taste your torment (which ye inflicted). This is what ye sought to hasten.
মুহিউদ্দীন খান
১৪ তোমরা তোমাদের শাস্তি আস্বাদন কর। তোমরা একেই ত্বরান্বিত করতে চেয়েছিল।
Arabic, with marks
١٤ ذُوقُوا فِتْنَتَكُمْ هَٰذَا الَّذِي كُنتُم بِهِ تَسْتَعْجِلُونَ
Arabic
١٥ إن المتقين في جنات وعيون
জহুরুল হক
১৫ নিঃসন্দেহ ধর্মভীরুরা থাকবে স্বর্গোউদ্যানসমূহে ও ঝরনা - রাজিতে, - -
Pickthall
15 Lo! those who keep from evil will dwell amid gardens and watersprings,
মুহিউদ্দীন খান
১৫ খোদাভীরুরা জান্নাতে ও প্রস্রবণে থাকবে।
Arabic, with marks
١٥ إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّاتٍ وَعُيُونٍ
Arabic
١٦ آخذين ما آتاهم ربهم ۚ إنهم كانوا قبل ذلك محسنين
জহুরুল হক
১৬ তাদের প্রভু যা তাদের দেবেন তারা তা গ্রহণ করতে থাকবে। তারা এর আগে নিশ্চয়ই ছিল সৎকর্মশীল।
Pickthall
16 Taking that which their Lord giveth them; for lo! aforetime they were doers of good;
মুহিউদ্দীন খান
১৬ এমতাবস্থায় যে, তারা গ্রহণ করবে যা তাদের পালনকর্তা তাদেরকে দেবেন। নিশ্চয় ইতিপূর্বে তারা ছিল সৎকর্মপরায়ণ,
Arabic, with marks
١٦ آخِذِينَ مَا آتَاهُمْ رَبُّهُمْ ۚ إِنَّهُمْ كَانُوا قَبْلَ ذَٰلِكَ مُحْسِنِينَ
Arabic
١٧ كانوا قليلا من الليل ما يهجعون
জহুরুল হক
১৭ তারা রাতের সামান্য সময়ই ঘুমিয়ে কাটাত।
Pickthall
17 They used to sleep but little of the night,
মুহিউদ্দীন খান
১৭ তারা রাত্রির সামান্য অংশেই নিদ্রা যেত,
Arabic, with marks
١٧ كَانُوا قَلِيلًا مِّنَ اللَّيْلِ مَا يَهْجَعُونَ
Arabic
١٨ وبالأسحار هم يستغفرون
জহুরুল হক
১৮ আর নিশিভোরে তারা পরিত্রাণ খুঁজত।
Pickthall
18 And ere the dawning of each day would seek forgiveness,
মুহিউদ্দীন খান
১৮ রাতের শেষ প্রহরে তারা ক্ষমাপ্রার্থনা করত,
Arabic, with marks
١٨ وَبِالْأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَ
Arabic
١٩ وفي أموالهم حق للسائل والمحروم
জহুরুল হক
১৯ আর তাদের ধনসম্পদের মধ্যে ভিখারীর জন্য ও বঞ্চিতের জন্য হক্ রেখেছে।
Pickthall
19 And in their wealth the beggar and the outcast had due share.
মুহিউদ্দীন খান
১৯ এবং তাদের ধন - সম্পদে প্রার্থী ও বঞ্চিতের হক ছিল।
Arabic, with marks
١٩ وَفِي أَمْوَالِهِمْ حَقٌّ لِّلسَّائِلِ وَالْمَحْرُومِ
Arabic
٢٠ وفي الأرض آيات للموقنين
জহুরুল হক
২০ আর পৃথিবীতে নিদর্শনাবলী রয়েছে নিশ্চিত - বিশ্বাসীদের জন্য, - -
Pickthall
20 And in the earth are portents for those whose faith is sure.
মুহিউদ্দীন খান
২০ বিশ্বাসকারীদের জন্যে পৃথিবীতে নিদর্শনাবলী রয়েছে,
Arabic, with marks
٢٠ وَفِي الْأَرْضِ آيَاتٌ لِّلْمُوقِنِينَ
Arabic
٢١ وفي أنفسكم ۚ أفلا تبصرون
জহুরুল হক
২১ আর তোমাদের নিজেদের মধ্যে। তবুও কি তোমরা চেয়ে দেখবে না?
Pickthall
21 And (also) in yourselves. Can ye then not see ?
মুহিউদ্দীন খান
২১ এবং তোমাদের নিজেদের মধ্যেও, তোমরা কি অনুধাবন করবে না?
Arabic, with marks
٢١ وَفِي أَنفُسِكُمْ ۚ أَفَلَا تُبْصِرُونَ
Arabic
٢٢ وفي السماء رزقكم وما توعدون
জহুরুল হক
২২ আর আকাশে রয়েছে তোমাদের জীবিকা, আর যা তোমাদের ওয়াদা করা হয়েছে।
Pickthall
22 And in the heaven is your providence and that which ye are promised;
মুহিউদ্দীন খান
২২ আকাশে রয়েছে তোমাদের রিযিক ও প্রতিশ্রুত সবকিছু।
Arabic, with marks
٢٢ وَفِي السَّمَاءِ رِزْقُكُمْ وَمَا تُوعَدُونَ
Arabic
٢٣ فورب السماء والأرض إنه لحق مثل ما أنكم تنطقون
জহুরুল হক
২৩ অতএব মহাকাশ ও পৃথিবীর প্রভুর শপথ - - নিঃসন্দেহ এ আলবৎ সত্য, যেমনটা তোমরা বস্তুত বাক্যালাপ কর।
Pickthall
23 And by the Lord of the heavens and the earth, it is the truth, even as (it is true) that ye speak.
মুহিউদ্দীন খান
২৩ নভোমন্ডল ও ভূমন্ডলের পালনকর্তার কসম, তোমাদের কথাবার্তার মতই এটা সত্য।
Arabic, with marks
٢٣ فَوَرَبِّ السَّمَاءِ وَالْأَرْضِ إِنَّهُ لَحَقٌّ مِّثْلَ مَا أَنَّكُمْ تَنطِقُونَ
Arabic
٢٤ هل أتاك حديث ضيف إبراهيم المكرمين
জহুরুল হক
২৪ তোমার কাছে ইব্রাহীমের সম্মানিত অতিথিদের সংবাদ এসেছে কি?
Pickthall
24 Hath the story of Abraham's honoured guests reached thee (O Muhammad) ?
মুহিউদ্দীন খান
২৪ আপনার কাছে ইব্রাহীমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে কি?
Arabic, with marks
٢٤ هَلْ أَتَاكَ حَدِيثُ ضَيْفِ إِبْرَاهِيمَ الْمُكْرَمِينَ
Arabic
٢٥ إذ دخلوا عليه فقالوا سلاما ۖ قال سلام قوم منكرون
জহুরুল হক
২৫ তারা যখন তাঁর দরবারে প্রবেশ করল তারা তখন বললে - - ''সালাম’’। তিনিও বললেন - - ''সালাম’’, অপরিচিত লোক।
Pickthall
25 When they came in unto him and said: Peace! he answered, Peace! (and thought): Folk unknown (to me).
মুহিউদ্দীন খান
২৫ যখন তারা তাঁর কাছে উপস্থিত হয়ে বললঃ সালাম, তখন সে বললঃ সালাম। এরা তো অপরিচিত লোক।
Arabic, with marks
٢٥ إِذْ دَخَلُوا عَلَيْهِ فَقَالُوا سَلَامًا ۖ قَالَ سَلَامٌ قَوْمٌ مُّنكَرُونَ
Arabic
٢٦ فراغ إلى أهله فجاء بعجل سمين
জহুরুল হক
২৬ তিনি তখন তাঁর পরিবারের কাছে নীরবে ছুটলেন এবং একটি পুষ্ট বাছুর নিয়ে এলেন,
Pickthall
26 Then he went apart unto his housefolk so that they brought a fatted calf;
মুহিউদ্দীন খান
২৬ অতঃপর সে গ্রহে গেল এবং একটি ঘৃতেপক্ক মোটা গোবৎস নিয়ে হাযির হল।
Arabic, with marks
٢٦ فَرَاغَ إِلَىٰ أَهْلِهِ فَجَاءَ بِعِجْلٍ سَمِينٍ
Arabic
٢٧ فقربه إليهم قال ألا تأكلون
জহুরুল হক
২৭ তারপর তিনি এটি তাদের সামনে এগিয়ে দিলেন, তিনি বললেন - - ''আপনারা কি খাবেন না?’’
Pickthall
27 And he set it before them, saying: Will ye not eat ?
মুহিউদ্দীন খান
২৭ সে গোবৎসটি তাদের সামনে রেখে বললঃ তোমরা আহার করছ না কেন?
Arabic, with marks
٢٧ فَقَرَّبَهُ إِلَيْهِمْ قَالَ أَلَا تَأْكُلُونَ
Arabic
٢٨ فأوجس منهم خيفة ۖ قالوا لا تخف ۖ وبشروه بغلام عليم
জহুরুল হক
২৮ সুতরাং তাদের সম্পর্কে তিনি ভয় অনুভব করলেন। তারা বললে - - ''ভয় করো না।’’ পক্ষান্তরে তারা তাঁকে সুসংবাদ দিল এক জ্ঞানবান ছেলের।
Pickthall
28 Then he conceived a fear of them. They said: Fear not! and gave him tidings of (the birth of) a wise son.
মুহিউদ্দীন খান
২৮ অতঃপর তাদের সম্পর্কে সে মনে মনে ভীত হলঃ তারা বললঃ ভীত হবেন না। তারা তাঁকে একট জ্ঞানীগুণী পুত্র সন্তানের সুসংবাদ দিল।
Arabic, with marks
٢٨ فَأَوْجَسَ مِنْهُمْ خِيفَةً ۖ قَالُوا لَا تَخَفْ ۖ وَبَشَّرُوهُ بِغُلَامٍ عَلِيمٍ
Arabic
٢٩ فأقبلت امرأته في صرة فصكت وجهها وقالت عجوز عقيم
জহুরুল হক
২৯ তারপর তাঁর স্ত্রী এগিয়ে এলেন বিলাপ করতে - করতে, আর তিনি তাঁর গালে চাপড় মারছেন এবং বলছেন, ''এক বুড়ি, বন্ধ্যা!’’
Pickthall
29 Then his wife came forward, making moan, and smote her face, and cried: A barren old woman!
মুহিউদ্দীন খান
২৯ অতঃপর তাঁর স্ত্রী চীৎকার করতে করতে সামনে এল এবং মুখ চাপড়িয়ে বললঃ আমি তো বৃদ্ধা, বন্ধ্যা।
Arabic, with marks
٢٩ فَأَقْبَلَتِ امْرَأَتُهُ فِي صَرَّةٍ فَصَكَّتْ وَجْهَهَا وَقَالَتْ عَجُوزٌ عَقِيمٌ
Arabic
٣٠ قالوا كذلك قال ربك ۖ إنه هو الحكيم العليم
জহুরুল হক
৩০ তারা বললে - - ''এমনটাই হবে, তোমার প্রভু বলেছেন।’’ নিঃসন্দেহ তিনি স্বয়ং পরমজ্ঞানী, সর্বজ্ঞাতা।
Pickthall
30 They said: Even so saith thy Lord. Lo! He is the Wise, the Knower.
মুহিউদ্দীন খান
৩০ তারা বললঃ তোমার পালনকর্তা এরূপই বলেছেন। নিশ্চয় তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।
Arabic, with marks
٣٠ قَالُوا كَذَٰلِكِ قَالَ رَبُّكِ ۖ إِنَّهُ هُوَ الْحَكِيمُ الْعَلِيمُ
Arabic
٣١ ۞ قال فما خطبكم أيها المرسلون
জহুরুল হক
৩১ তিনি বললেন - - ''তাহলে তোমাদের বিশেষ বার্তা কি, হে বার্তাবাহকগণ?’’
Pickthall
31 (Abraham) said: And (afterward) what is your errand, O ye sent (from Allah) ?
মুহিউদ্দীন খান
৩১ ইব্রাহীম বললঃ হে প্রেরিত ফেরেশতাগণ, তোমাদের উদ্দেশ্য কি?
Arabic, with marks
٣١ ۞ قَالَ فَمَا خَطْبُكُمْ أَيُّهَا الْمُرْسَلُونَ
Arabic
٣٢ قالوا إنا أرسلنا إلى قوم مجرمين
জহুরুল হক
৩২ তারা বললে - - ''আমাদের অবশ্য প্রেরণ করা হয়েছে এক অপরাধী লোকদের প্রতি, - -
Pickthall
32 They said: Lo! we are sent unto a guilty folk,
মুহিউদ্দীন খান
৩২ তারা বললঃ আমরা এক অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি,
Arabic, with marks
٣٢ قَالُوا إِنَّا أُرْسِلْنَا إِلَىٰ قَوْمٍ مُّجْرِمِينَ
Arabic
٣٣ لنرسل عليهم حجارة من طين
জহুরুল হক
৩৩ ''যেন তাদের উপরে আমরা বর্ষণ করতে পারি মাটির পাথর,
Pickthall
33 That we may send upon them stones of clay,
মুহিউদ্দীন খান
৩৩ যাতে তাদের উপর মাটির ঢিলা নিক্ষেপ করি।
Arabic, with marks
٣٣ لِنُرْسِلَ عَلَيْهِمْ حِجَارَةً مِّن طِينٍ
Arabic
٣٤ مسومة عند ربك للمسرفين
জহুরুল হক
৩৪ ''যা অমিতাচারীদের জন্য নির্ধারিত রয়েছে তোমার প্রভুর কাছে।’’
Pickthall
34 Marked by thy Lord for (the destruction of) the wanton.
মুহিউদ্দীন খান
৩৪ যা সীমাতিক্রমকারীদের জন্যে আপনার পালনকর্তার কাছে চিহ্নিত আছে।
Arabic, with marks
٣٤ مُّسَوَّمَةً عِندَ رَبِّكَ لِلْمُسْرِفِينَ
Arabic
٣٥ فأخرجنا من كان فيها من المؤمنين
জহুরুল হক
৩৫ তারপর মুমিনদের মধ্যের যারা সেখানে রয়েছিল তাদের আমরা বের করে আনলাম,
Pickthall
35 Then we brought forth such believers as were there.
মুহিউদ্দীন খান
৩৫ অতঃপর সেখানে যারা ঈমানদার ছিল, আমি তাদেরকে উদ্ধার করলাম।
Arabic, with marks
٣٥ فَأَخْرَجْنَا مَن كَانَ فِيهَا مِنَ الْمُؤْمِنِينَ
Arabic
٣٦ فما وجدنا فيها غير بيت من المسلمين
জহুরুল হক
৩৬ কিন্ত আমরা সেখানে মুসলিমদের একটি পরিবার ব্যতীত আর কাউকে পাইনি।
Pickthall
36 But We found there but one house of those surrendered (to Allah).
মুহিউদ্দীন খান
৩৬ এবং সেখানে একটি গৃহ ব্যতীত কোন মুসলমান আমি পাইনি।
Arabic, with marks
٣٦ فَمَا وَجَدْنَا فِيهَا غَيْرَ بَيْتٍ مِّنَ الْمُسْلِمِينَ
Arabic
٣٧ وتركنا فيها آية للذين يخافون العذاب الأليم
জহুরুল হক
৩৭ আর আমরা সেখানে রেখে দিয়েছিলাম এক নিদর্শন তাদের জন্য যারা মর্মন্তুদ শাস্তিকে ভয় করে।
Pickthall
37 And We left behind therein a portent for those who fear a painful doom.
মুহিউদ্দীন খান
৩৭ যারা যন্ত্রণাদায়ক শাস্তিকে ভয় করে, আমি তাদের জন্যে সেখানে একটি নিদর্শন রেখেছি।
Arabic, with marks
٣٧ وَتَرَكْنَا فِيهَا آيَةً لِّلَّذِينَ يَخَافُونَ الْعَذَابَ الْأَلِيمَ
Arabic
٣٨ وفي موسى إذ أرسلناه إلى فرعون بسلطان مبين
জহুরুল হক
৩৮ আর মূসার মধ্যেও। দেখো! আমরা তাঁকে পাঠিয়েছিলাম ফিরআউনের কাছে সুস্পষ্ট কর্তৃত্ব দিয়ে।
Pickthall
38 And in Moses (too, there is a portent) when We sent him unto Pharaoh with clear warrant,
মুহিউদ্দীন খান
৩৮ এবং নিদর্শন রয়েছে মূসার বৃত্তান্তে; যখন আমি তাকে সুস্পষ্ট প্রমাণসহ ফেরাউনের কাছে প্রেরণ করেছিলাম।
Arabic, with marks
٣٨ وَفِي مُوسَىٰ إِذْ أَرْسَلْنَاهُ إِلَىٰ فِرْعَوْنَ بِسُلْطَانٍ مُّبِينٍ
Arabic
٣٩ فتولى بركنه وقال ساحر أو مجنون
জহুরুল হক
৩৯ কিন্ত সে ফিরে গিয়েছিল তার শক্তিমত্তার দিকে এবং বলেছিল - - ''একজন জাদুকর অথবা একজন পাগল।’’
Pickthall
39 But he withdrew (confiding) in his might, and said: A wizard or a madman.
মুহিউদ্দীন খান
৩৯ অতঃপর সে শক্তিবলে মুখ ফিরিয়ে নিল এবং বললঃ সে হয় যাদুকর, না হয় পাগল।
Arabic, with marks
٣٩ فَتَوَلَّىٰ بِرُكْنِهِ وَقَالَ سَاحِرٌ أَوْ مَجْنُونٌ
Arabic
٤٠ فأخذناه وجنوده فنبذناهم في اليم وهو مليم
জহুরুল হক
৪০ তখন আমরা তাকে ও তার দলবলকে পাকড়াও করলাম এবং তাদের নিক্ষেপ করলাম অথৈ জলে, আর সে ছিল দোষী।
Pickthall
40 So We seized him and his hosts and flung them in the sea, for he was reprobate.
মুহিউদ্দীন খান
৪০ অতঃপর আমি তাকে ও তার সেনাবাহিনীকে পাকড়াও করলাম এবং তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম। সে ছিল অভিযুক্ত।
Arabic, with marks
٤٠ فَأَخَذْنَاهُ وَجُنُودَهُ فَنَبَذْنَاهُمْ فِي الْيَمِّ وَهُوَ مُلِيمٌ
Arabic
٤١ وفي عاد إذ أرسلنا عليهم الريح العقيم
জহুরুল হক
৪১ আর 'আদ জাতির ক্ষেত্রেও। দেখো! আমরা তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলাম এক বিধ্বংসী ঝড়।
Pickthall
41 And in (the tribe of) A'ad (there is a portent) when we sent the fatal wind against them.
মুহিউদ্দীন খান
৪১ এবং নিদর্শন রয়েছে তাদের কাহিনীতে; যখন আমি তাদের উপর প্রেরণ করেছিলাম অশুভ বায়ু।
Arabic, with marks
٤١ وَفِي عَادٍ إِذْ أَرْسَلْنَا عَلَيْهِمُ الرِّيحَ الْعَقِيمَ
Arabic
٤٢ ما تذر من شيء أتت عليه إلا جعلته كالرميم
জহুরুল হক
৪২ এ যার উপরে এসে পড়েছিল তার কোনো কিছুই রেখে যায় নি, এটিকে তা করে দিয়েছিল ছাইয়ের মতো।
Pickthall
42 It spared naught that it reached, but made it (all) as dust.
মুহিউদ্দীন খান
৪২ এই বায়ু যার উপর দিয়ে প্রবাহিত হয়েছিলঃ তাকেই চুর্ণ - বিচুর্ণ করে দিয়েছিল।
Arabic, with marks
٤٢ مَا تَذَرُ مِن شَيْءٍ أَتَتْ عَلَيْهِ إِلَّا جَعَلَتْهُ كَالرَّمِيمِ
Arabic
٤٣ وفي ثمود إذ قيل لهم تمتعوا حتى حين
জহুরুল হক
৪৩ আর ছামুদ - জাতির ক্ষেত্রেও। দেখো! তাদের বলা হয়েছিল - - ''কিছুকাল উপভোগ করে নাও।’’
Pickthall
43 And in (the tribe of) Thamud (there is a portent) when it was told them: Take your ease awhile.
মুহিউদ্দীন খান
৪৩ আরও নিদর্শন রয়েছে সামূদের ঘটনায়; যখন তাদেরকে বলা হয়েছিল, কিছুকাল মজা লুটে নাও।
Arabic, with marks
٤٣ وَفِي ثَمُودَ إِذْ قِيلَ لَهُمْ تَمَتَّعُوا حَتَّىٰ حِينٍ
Arabic
٤٤ فعتوا عن أمر ربهم فأخذتهم الصاعقة وهم ينظرون
জহুরুল হক
৪৪ তথাপি তাদের প্রভুর আদেশের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল, ফলে এক বজ্রনাদ তাদের পাকড়ালো, আর তারা তাকিয়ে রয়েছিল।
Pickthall
44 But they rebelled against their Lord's decree, and so the thunderbolt overtook them even while they gazed;
মুহিউদ্দীন খান
৪৪ অতঃপর তারা তাদের পালনকর্তার আদেশ অমান্য করল এবং তাদের প্রতি বজ্রঘাত হল এমতাবস্থায় যে, তারা তা দেখেছিল।
Arabic, with marks
٤٤ فَعَتَوْا عَنْ أَمْرِ رَبِّهِمْ فَأَخَذَتْهُمُ الصَّاعِقَةُ وَهُمْ يَنظُرُونَ
Arabic
٤٥ فما استطاعوا من قيام وما كانوا منتصرين
জহুরুল হক
৪৫ তাদের আর দাঁড়াবার ক্ষমতা রইল না, আর তারা সাহায্যপ্রাপ্ত হতেও পারে নি।
Pickthall
45 And they were unable to rise up, nor could they help themselves.
মুহিউদ্দীন খান
৪৫ অতঃপর তারা দাঁড়াতে সক্ষম হল না এবং কোন প্রতিকারও করতে পারল না।
Arabic, with marks
٤٥ فَمَا اسْتَطَاعُوا مِن قِيَامٍ وَمَا كَانُوا مُنتَصِرِينَ
Arabic
٤٦ وقوم نوح من قبل ۖ إنهم كانوا قوما فاسقين
জহুরুল হক
৪৬ আর পূর্বকালীন নূহের লোকদলকেও। নিঃসন্দেহ তারা ছিল সত্যত্যাগী জাতি।
Pickthall
46 And the folk of Noah aforetime. Lo! they were licentious folk.
মুহিউদ্দীন খান
৪৬ আমি ইতিপূর্বে নূহের সম্প্রদায়কে ধ্বংস করেছি। নিশ্চিতই তারা ছিল পাপাচারী সম্প্রদায়।
Arabic, with marks
٤٦ وَقَوْمَ نُوحٍ مِّن قَبْلُ ۖ إِنَّهُمْ كَانُوا قَوْمًا فَاسِقِينَ
Arabic
٤٧ والسماء بنيناها بأيد وإنا لموسعون
জহুরুল হক
৪৭ আর মহাকাশমন্ডল - - আমরা তা নির্মাণ করেছি হাতে, আর আমরাই বিশালতার নির্মাতা।
Pickthall
47 We have built the heaven with might, and We it is Who make the vast extent (thereof).
মুহিউদ্দীন খান
৪৭ আমি স্বীয় ক্ষমতাবলে আকাশ নির্মাণ করেছি এবং আমি অবশ্যই ব্যাপক ক্ষমতাশালী।
Arabic, with marks
٤٧ وَالسَّمَاءَ بَنَيْنَاهَا بِأَيْدٍ وَإِنَّا لَمُوسِعُونَ
Arabic
٤٨ والأرض فرشناها فنعم الماهدون
জহুরুল হক
৪৮ আর পৃথিবী - - আমরা একে বিছিয়ে দিয়েছি, কাজেই কত সুন্দর এই বিস্তারকারী!
Pickthall
48 And the earth have We laid out, how gracious is the Spreader (thereof)!
মুহিউদ্দীন খান
৪৮ আমি ভূমিকে বিছিয়েছি। আমি কত সুন্দরভাবেই না বিছাতে সক্ষম।
Arabic, with marks
٤٨ وَالْأَرْضَ فَرَشْنَاهَا فَنِعْمَ الْمَاهِدُونَ
Arabic
٤٩ ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون
জহুরুল হক
৪৯ আর প্রত্যেক বস্তুর মধ্যে আমরা জোড়া - জোড়া সৃষ্টি করেছি, যেন তোমরা মনোনিবেশ করো।
Pickthall
49 And all things We have created by pairs, that haply ye may reflect.
মুহিউদ্দীন খান
৪৯ আমি প্রত্যেক বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, যাতে তোমরা হৃদয়ঙ্গম কর।
Arabic, with marks
٤٩ وَمِن كُلِّ شَيْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ
Arabic
٥٠ ففروا إلى الله ۖ إني لكم منه نذير مبين
জহুরুল হক
৫০ ''অতএব তোমরা বেগে আল্লাহ্ র দিকে ছুটো। আমি নিশ্চয়ই তোমাদের নিকট তাঁর কাছ থেকে একজন সুস্পষ্ট সতর্ককারী।
Pickthall
50 Therefor flee unto Allah; lo! I am a plain warner unto you from him.
মুহিউদ্দীন খান
৫০ অতএব, আল্লাহর দিকে ধাবিত হও। আমি তাঁর তরফ থেকে তোমাদের জন্যে সুস্পষ্ট সতর্ককারী।
Arabic, with marks
٥٠ فَفِرُّوا إِلَى اللَّهِ ۖ إِنِّي لَكُم مِّنْهُ نَذِيرٌ مُّبِينٌ
Arabic
٥١ ولا تجعلوا مع الله إلها آخر ۖ إني لكم منه نذير مبين
জহুরুল হক
৫১ ''আর আল্লাহ্ র সাথে অন্য কোনো উপাস্য দাঁড় করো না। নিঃসন্দেহ আমি তোমাদের নিকট তাঁর কাছ থেকে এক জন সুস্পষ্ট সতর্ককারী।’’
Pickthall
51 And set not any other god along with Allah; lo! I am a plain warner unto you from Him.
মুহিউদ্দীন খান
৫১ তোমরা আল্লাহর সাথে কোন উপাস্য সাব্যস্ত করো না। আমি তাঁর পক্ষ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী।
Arabic, with marks
٥١ وَلَا تَجْعَلُوا مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ ۖ إِنِّي لَكُم مِّنْهُ نَذِيرٌ مُّبِينٌ
Arabic
٥٢ كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون
জহুরুল হক
৫২ এইভাবেই। এদের আগে যারা ছিল তাদের কাছে এমন কোনো রসূল আসেন নি যাঁকে তারা না বলেছিল - - ''একজন জাদুকর, না হয় একজন পাগল।’’
Pickthall
52 Even so there came no messenger unto those before them but they said: A wizard or a madman!
মুহিউদ্দীন খান
৫২ এমনিভাবে, তাদের পূর্ববর্তীদের কাছে যখনই কোন রসূল আগমন করেছে, তারা বলছেঃ যাদুকর, না হয় উম্মাদ।
Arabic, with marks
٥٢ كَذَٰلِكَ مَا أَتَى الَّذِينَ مِن قَبْلِهِم مِّن رَّسُولٍ إِلَّا قَالُوا سَاحِرٌ أَوْ مَجْنُونٌ
Arabic
٥٣ أتواصوا به ۚ بل هم قوم طاغون
জহুরুল হক
৫৩ এরা কি এটিকেই মৌরুসি বিষয় বানিয়েছে? না, তারা হচ্ছে সীমালংঘনকারী জাতি।
Pickthall
53 Have they handed down (the saying) as an heirloom one unto another ? Nay, but they are froward folk.
মুহিউদ্দীন খান
৫৩ তারা কি একে অপরকে এই উপদেশই দিয়ে গেছে? বস্তুতঃ ওরা দুষ্ট সম্প্রদায়।
Arabic, with marks
٥٣ أَتَوَاصَوْا بِهِ ۚ بَلْ هُمْ قَوْمٌ طَاغُونَ
Arabic
٥٤ فتول عنهم فما أنت بملوم
জহুরুল হক
৫৪ অতএব তাদের থেকে তুমি মুখ ফিরিয়ে নাও, কেননা তুমি তো দোষী নও।
Pickthall
54 So withdraw from them (O Muhammad), for thou art in no wise blameworthy,
মুহিউদ্দীন খান
৫৪ অতএব, আপনি ওদের থেকে মুখ ফিরিয়ে নিন। এতে আপনি অপরাধী হবেন না।
Arabic, with marks
٥٤ فَتَوَلَّ عَنْهُمْ فَمَا أَنتَ بِمَلُومٍ
Arabic
٥٥ وذكر فإن الذكرى تنفع المؤمنين
জহুরুল হক
৫৫ তবুও তুমি উপদেশ দিতে থাকো, কেননা নিঃসন্দেহ উপদেশদান মুমিনদের উপকার করবে।
Pickthall
55 And warn, for warning profiteth believers.
মুহিউদ্দীন খান
৫৫ এবং বোঝাতে থাকুন; কেননা, বোঝানো মুমিনদের উপকারে আসবে।
Arabic, with marks
٥٥ وَذَكِّرْ فَإِنَّ الذِّكْرَىٰ تَنفَعُ الْمُؤْمِنِينَ
Arabic
٥٦ وما خلقت الجن والإنس إلا ليعبدون
জহুরুল হক
৫৬ আর আমি জিন ও মানুষকে, তারা আমাকে উপাসনা করুক - - এইজন্য ছাড়া সৃষ্টি করি নি।
Pickthall
56 I created the jinn and humankind only that they might worship Me.
মুহিউদ্দীন খান
৫৬ আমার এবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি।
Arabic, with marks
٥٦ وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ
Arabic
٥٧ ما أريد منهم من رزق وما أريد أن يطعمون
জহুরুল হক
৫৭ আমি তাদের থেকে কোনো জীবিকা চাই না, আর আমি চাই না যে তারা আমাকে খাওয়াবে।
Pickthall
57 I seek no livelihood from them, nor do I ask that they should feed Me.
মুহিউদ্দীন খান
৫৭ আমি তাদের কাছে জীবিকা চাই না এবং এটাও চাই না যে, তারা আমাকে আহার্য যোগাবে।
Arabic, with marks
٥٧ مَا أُرِيدُ مِنْهُم مِّن رِّزْقٍ وَمَا أُرِيدُ أَن يُطْعِمُونِ
Arabic
٥٨ إن الله هو الرزاق ذو القوة المتين
জহুরুল হক
৫৮ বরঞ্চ আল্লাহ - - তিনিই বিরাট রিযেকদাতা, ক্ষমতার অধিকারী, শক্তিমান।
Pickthall
58 Lo! Allah! He it is that giveth livelihood, the Lord of unbreakable might.
মুহিউদ্দীন খান
৫৮ আল্লাহ তা’আলাই তো জীবিকাদাতা শক্তির আধার, পরাক্রান্ত।
Arabic, with marks
٥٨ إِنَّ اللَّهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِينُ
Arabic
٥٩ فإن للذين ظلموا ذنوبا مثل ذنوب أصحابهم فلا يستعجلون
জহুরুল হক
৫৯ সুতরাং যারা অন্যায়াচরণ করেছে তাদের জন্য অবশ্যই রয়েছে এক ঝুড়ি তাদের সাঙ্গোপাঙ্গদের ঝুড়ির ন্যায়, সেজন্য তারা যেন আমার কাছে তড়িঘড়ি না করে।
Pickthall
59 And lo! for those who (now) do wrong there is an evil day like unto the evil day (which came for) their likes (of old); so let them not ask Me to hasten on (that day).
মুহিউদ্দীন খান
৫৯ অতএব, এই যালেমদের প্রাপ্য তাই, যা ওদের অতীত সহচরদের প্রাপ্য ছিল। কাজেই ওরা যেন আমার কাছে তা তাড়াতাড়ি না চায়।
Arabic, with marks
٥٩ فَإِنَّ لِلَّذِينَ ظَلَمُوا ذَنُوبًا مِّثْلَ ذَنُوبِ أَصْحَابِهِمْ فَلَا يَسْتَعْجِلُونِ
Arabic
٦٠ فويل للذين كفروا من يومهم الذي يوعدون
জহুরুল হক
৬০ অতএব ধিক্ তাদের জন্য যারা অবিশ্বাস পোষণ করে - - তাদের সেই দিনটির কারণে যেটি তাদের ওয়াদা করা হয়েছে!
Pickthall
60 And woe unto those who disbelieve, from (that) their day which they are promised.
মুহিউদ্দীন খান
৬০ অতএব, কাফেরদের জন্যে দুর্ভোগ সেই দিনের, যেদিনের প্রতিশ্রুতি ওদেরকে দেয়া হয়েছে।
Arabic, with marks
٦٠ فَوَيْلٌ لِّلَّذِينَ كَفَرُوا مِن يَوْمِهِمُ الَّذِي يُوعَدُونَ
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report