التكوير , choose another chapter
التكوير
Chapter 81, 29 verses
Arabic
জহুরুল হক
আবদুস শহীদ নাসিম
সমকালীন বাংলা
Arabic, with marks
Add book
List
Grid
About this chapter
? সূরা ৮১ — আত-তাকভীর এই সূরার ১৯ আয়াত থেকে একটা চমৎকার বিষয় এসেছে। এখানে আল্লাহ পবিত্র কুরআনের বাণীগুলোকে সম্মানিত রাসূলের বাণী হিসেবেও বলেছেন। এই অংশ নিয়ে অনেক বুঝার ও গবেষণার সুযোগ রয়েছে।
Arabic
١ بسم الله الرحمن الرحيم إذا الشمس كورت
জহুরুল হক
১ যখন সূর্য অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে,
আবদুস শহীদ নাসিম
১ যখন গুটিয়ে নিয়ে আলোহীন করে দেয়া হবে সূর্যকে,
সমকালীন বাংলা
১
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; যখন সূর্য আবৃত হয়ে যাবে,
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ إِذَا الشَّمْسُ كُوِّرَتْ
Arabic
٢ وإذا النجوم انكدرت
জহুরুল হক
২ আর যখন তারকারা নিস্তেজ হয়ে পড়বে,
আবদুস শহীদ নাসিম
২ যখন বিক্ষিপ্ত হয়ে খসে পড়বে তারকারাজি,
সমকালীন বাংলা
২
এবং যখন নক্ষত্রগুলো ম্লান হয়ে পড়বে,
Arabic, with marks
٢ وَإِذَا النُّجُومُ انكَدَرَتْ
Arabic
٣ وإذا الجبال سيرت
জহুরুল হক
৩ আর যখন পাহাড়গুলোকে অপসারণ করা হবে,
আবদুস শহীদ নাসিম
৩ যখন চালিয়ে দেয়া হবে পাহাড় পর্বত,
সমকালীন বাংলা
৩ এবং যখন পাহাড়গুলোকে চলমান করা হবে,
Arabic, with marks
٣ وَإِذَا الْجِبَالُ سُيِّرَتْ
Arabic
٤ وإذا العشار عطلت
জহুরুল হক
৪ আর যখন পূর্ণ - গর্ভা উষ্টীদের পরিত্যাগ করা হবে;
আবদুস শহীদ নাসিম
৪ যখন উপেক্ষা করা হবে দশ মাসের পূর্ণ গর্ভবতী উটনীগুলোকে,
সমকালীন বাংলা
৪ এবং যখন দশমাসের গর্ভবতী উষ্ট্রীগুলো উপেক্ষিত হবে,
Arabic, with marks
٤ وَإِذَا الْعِشَارُ عُطِّلَتْ
Arabic
٥ وإذا الوحوش حشرت
জহুরুল হক
৫ আর যখন বন্য পশুদের সমবেত করা হবে,
আবদুস শহীদ নাসিম
৫ যখন সমবেত করা হবে বন্য পশুদের,
সমকালীন বাংলা
৫ এবং যখন বন্য প্রাণীদের একত্র করা হবে,
Arabic, with marks
٥ وَإِذَا الْوُحُوشُ حُشِرَتْ
Arabic
٦ وإذا البحار سجرت
জহুরুল হক
৬ আর যখন সাগর - নদী ফেঁপে উঠবে,
আবদুস শহীদ নাসিম
৬ যখন জ্বালিয়ে দেয়া হবে সমুদ্রগুলোতে আগুন,
সমকালীন বাংলা
৬ এবং যখন সমুদ্রসমূহ প্রজ্বলিত করা হবে,
Arabic, with marks
٦ وَإِذَا الْبِحَارُ سُجِّرَتْ
Arabic
٧ وإذا النفوس زوجت
জহুরুল হক
৭ আর যখন মনপ্রাণকে একতাবদ্ধ করা হবে,
আবদুস শহীদ নাসিম
৭ যখন জুড়ে দেয়া হবে (দেহের সাথে) প্রাণগুলো,
সমকালীন বাংলা
৭ এবং যখন প্রাণসমূহকে যুক্ত করা হবে,
Noteএবং যখন প্রাণসমূহকে (দেহের সাথে) যুক্ত হবে,
Arabic, with marks
٧ وَإِذَا النُّفُوسُ زُوِّجَتْ
Arabic
٨ وإذا الموءودة سئلت
জহুরুল হক
৮ আর যখন জীবন্ত - প্রোথিত কন্যাসন্তানকে প্রশ্ন করা হবে - -
আবদুস শহীদ নাসিম
৮ যখন জিজ্ঞাসা করা হবে জীবন্ত মাটি চাপা দিয়ে (হত্যা করা) মেয়েকে,
সমকালীন বাংলা
৮ এবং যখন জীবন্ত কবরস্থ কন্যাশিশুকে জিজ্ঞেস করা হবে,
Arabic, with marks
٨ وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ
জহুরুল হক
৯ ''কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল’’?
আবদুস শহীদ নাসিম
৯ কী অপরাধের কারণে হত্যা করা হয়েছিল তাকে?
সমকালীন বাংলা
৯ কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল?
Arabic, with marks
٩ بِأَيِّ ذَنبٍ قُتِلَتْ
Arabic
١٠ وإذا الصحف نشرت
জহুরুল হক
১০ আর যখন পৃষ্ঠাগুলো খুলে ধরা হবে,
আবদুস শহীদ নাসিম
১০ যখন প্রকাশ করে দেয়া হবে সহিফা (কৃতকর্মের রেকর্ড) সমূহ,
সমকালীন বাংলা
১০ এবং যখন আমলনামাসমূহ খোলা হবে,
Arabic, with marks
١٠ وَإِذَا الصُّحُفُ نُشِرَتْ
Arabic
١١ وإذا السماء كشطت
জহুরুল হক
১১ আর যখন আকাশের ঢাকনি খুলে ফেলা হবে,
আবদুস শহীদ নাসিম
১১ যখন আকাশের আবরণ খসিয়ে দিয়ে স্থানচ্যুত করা হবে তাকে,
সমকালীন বাংলা
১১ এবং যখন আকাশ সরিয়ে নেওয়া হবে,
Arabic, with marks
١١ وَإِذَا السَّمَاءُ كُشِطَتْ
Arabic
١٢ وإذا الجحيم سعرت
জহুরুল হক
১২ আর যখন ভয়ংকর আগুন জ্বালিয়ে তোলা হবে,
আবদুস শহীদ নাসিম
১২ যখন প্রজ্জ্বলিত হয়ে উঠবে জাহিম,
সমকালীন বাংলা
১২ এবং যখন জাহিম প্রজ্জ্বলিত করা হবে,
Arabic, with marks
١٢ وَإِذَا الْجَحِيمُ سُعِّرَتْ
Arabic
١٣ وإذا الجنة أزلفت
জহুরুল হক
১৩ আর যখন বেহেশতকে নিকটে আনা হবে, - -
আবদুস শহীদ নাসিম
১৩ এবং যখন নিকটে আনা হবে জান্নাত,
সমকালীন বাংলা
১৩ এবং যখন বেহেশত নিকটবর্তী করা হবে,
Arabic, with marks
١٣ وَإِذَا الْجَنَّةُ أُزْلِفَتْ
Arabic
١٤ علمت نفس ما أحضرت
জহুরুল হক
১৪ সত্ত্বা জানতে পারবে কী সে হাজির করেছে।
আবদুস শহীদ নাসিম
১৪ তখন প্রত্যেক ব্যক্তিই জেনে যাবে - কী নিয়ে হাজির হয়েছে সে!
সমকালীন বাংলা
১৪ তখন প্রত্যেক প্রাণ জানতে পারবে, সে কী নিয়ে এসেছে,
Arabic, with marks
١٤ عَلِمَتْ نَفْسٌ مَّا أَحْضَرَتْ
Arabic
١٥ فلا أقسم بالخنس
জহুরুল হক
১৫ কাজেই না, আমি সাক্ষী মানছি গ্রহ - নক্ষত্রদের - -
আবদুস শহীদ নাসিম
১৫ তাই, আমি নিশ্চিতভাবে শপথ করছি সেইসব গ্রহের, যেগুলো ফিরে যায়,
সমকালীন বাংলা
১৫ অতএব আমি শপথ করছি সরে যাওয়া নক্ষত্রগুলোর,
Arabic, with marks
١٥ فَلَا أُقْسِمُ بِالْخُنَّسِ
জহুরুল হক
১৬ যারা চলে থাকে, অদৃশ্য হয়ে যায়,
আবদুস শহীদ নাসিম
১৬ এবং সেইসব গ্রহের যেগুলো চলে এবং অদৃশ্য হয়ে যায়।
সমকালীন বাংলা
১৬ যেগুলো চলমান ও অদৃশ্য হয়,
Arabic, with marks
١٦ الْجَوَارِ الْكُنَّسِ
Arabic
١٧ والليل إذا عسعس
জহুরুল হক
১৭ আর রাত্রিকে যখন তা বিগত হয়ে যায়,
আবদুস শহীদ নাসিম
১৭ শপথ রাতের যখন তা বিদায় নেয়,
সমকালীন বাংলা
১৭ এবং রাতের, যখন তা বিদায় নেয়,
Arabic, with marks
١٧ وَاللَّيْلِ إِذَا عَسْعَسَ
Arabic
١٨ والصبح إذا تنفس
জহুরুল হক
১৮ আর প্রভাতকে যখন তা উজ্জ্বল হতে থাকে,
আবদুস শহীদ নাসিম
১৮ শপথ প্রভাতের যখন তা হয়ে উঠে আলোকিত :
সমকালীন বাংলা
১৮ এবং সকালের, যখন তা শ্বাস নেয়,
Arabic, with marks
١٨ وَالصُّبْحِ إِذَا تَنَفَّسَ
Arabic
١٩ إنه لقول رسول كريم
জহুরুল হক
১৯ নিঃসন্দেহ এ তো হচ্ছে এক সম্মানিত রসূলের বাণী - -
আবদুস শহীদ নাসিম
১৯ নিশ্চয়ই এটা (কুরআন) এমন একজন সম্মানিত বাণী বাহকের (জিবরিলের) আনীত বাণী,
সমকালীন বাংলা
১৯ নিশ্চয়ই এটি এক সম্মানিত রাসূলের বাণী,
Arabic, with marks
١٩ إِنَّهُ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ
Arabic
٢٠ ذي قوة عند ذي العرش مكين
জহুরুল হক
২০ শক্তির অধিকারী, আরশের অধীশ্বরের সামনে অধিষ্ঠিত,
আবদুস শহীদ নাসিম
২০ যে বড় শক্তিধর, এবং আরশের মালিকের কাছে মর্যাদার অধিকারী,
সমকালীন বাংলা
২০ শক্তির অধিকারী, আরশের অধিপতির নিকট মর্যাদাসম্পন্ন,
Arabic, with marks
٢٠ ذِي قُوَّةٍ عِندَ ذِي الْعَرْشِ مَكِينٍ
জহুরুল হক
২১ যাঁকে মেনে চলতে হয়, আর যিনি বিশ্বাসভাজন।
আবদুস শহীদ নাসিম
২১ সেখানে তাকে মান্য করা হয়, এবং সে খুবই বিশ্বস্ত।
সমকালীন বাংলা
২১ সেখানে আনুগত্যপ্রাপ্ত ও বিশ্বস্ত,
Arabic, with marks
٢١ مُّطَاعٍ ثَمَّ أَمِينٍ
Arabic
٢٢ وما صاحبكم بمجنون
জহুরুল হক
২২ আর তোমাদের সাথী তো পাগল নন।
আবদুস শহীদ নাসিম
২২ (হে লোকেরা!) তোমাদের সাথি (মুহাম্মদ) কোনো পাগল ব্যক্তি নয়,
সমকালীন বাংলা
২২ আর তোমাদের সাথী উন্মাদ নয়,
Arabic, with marks
٢٢ وَمَا صَاحِبُكُم بِمَجْنُونٍ
Arabic
٢٣ ولقد رآه بالأفق المبين
জহুরুল হক
২৩ আর তিনি তো নিজেকে দেখেছিলেন স্পষ্ট দিগন্তে;
আবদুস শহীদ নাসিম
২৩ সে বাণী বাহক (জিবরিল) - কে নিজের চোখে দেখেছে পরিষ্কার দিগন্তে,
সমকালীন বাংলা
২৩ আর নিশ্চয়ই সে তাকে সুস্পষ্ট দিগন্তে দেখেছে,
Arabic, with marks
٢٣ وَلَقَدْ رَآهُ بِالْأُفُقِ الْمُبِينِ
Arabic
٢٤ وما هو على الغيب بضنين
জহুরুল হক
২৪ আর তিনি অদৃশ্য - সন্বন্ধে কৃপণ নন,
আবদুস শহীদ নাসিম
২৪ সে গায়েব - এর (জ্ঞানকে মানুষের কাছে প্রচার ও প্রকাশ করার) ব্যাপারে কৃপণ নয়।
সমকালীন বাংলা
২৪ এবং সে অদৃশ্য বিষয় নিয়ে কৃপণ নয়,
Arabic, with marks
٢٤ وَمَا هُوَ عَلَى الْغَيْبِ بِضَنِينٍ
Arabic
٢٥ وما هو بقول شيطان رجيم
জহুরুল হক
২৫ আর এটি কোনো বিতাড়িত শয়তানের বক্তব্য নয়।
আবদুস শহীদ নাসিম
২৫ এবং এটা (এই কুরআন) অভিশপ্ত শয়তানের বক্তব্য নয়।
সমকালীন বাংলা
২৫ এবং এটি বিতাড়িত শয়তানের বাণী নয়,
Arabic, with marks
٢٥ وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَانٍ رَّجِيمٍ
জহুরুল হক
২৬ তোমরা তাহলে কোন দিকে চলেছ?
আবদুস শহীদ নাসিম
২৬ সুতরাং, কোন্ দিকে যাচ্ছো তোমরা?
সমকালীন বাংলা
২৬ ৮১–২৬ : অতঃপর তোমরা কোথায় যাচ্ছো?
Arabic, with marks
٢٦ فَأَيْنَ تَذْهَبُونَ
Arabic
٢٧ إن هو إلا ذكر للعالمين
জহুরুল হক
২৭ এটি আলবৎ বিশ্ববাসীর জন্য স্মরণীয় বার্তা বৈ তো নয়, - -
আবদুস শহীদ নাসিম
২৭ এটা (এই কুরআন) তো একটা উপদেশ সমগ্র জগতবাসীর জন্যে,
সমকালীন বাংলা
২৭ এটি বিশ্বজগতের জন্য উপদেশ ছাড়া কিছু নয়,
Arabic, with marks
٢٧ إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَالَمِينَ
Arabic
٢٨ لمن شاء منكم أن يستقيم
জহুরুল হক
২৮ তোমাদের মধ্যেকার তার জন্য যে সহজ - সঠিক পথে চলতে চায়।
আবদুস শহীদ নাসিম
২৮ তোমাদের মধ্যকার এমন প্রত্যেক ব্যক্তির জন্যে, যে চলতে চায় সঠিক সরল পথে।
সমকালীন বাংলা
২৮ তোমাদের মধ্যে যে সরল পথে চলতে চায় তার জন্য,
Arabic, with marks
٢٨ لِمَن شَاءَ مِنكُمْ أَن يَسْتَقِيمَ
Arabic
٢٩ وما تشاءون إلا أن يشاء الله رب العالمين
জহুরুল হক
২৯ আর বিশ্বজগতের প্রভু আল্লাহ্ যা চান তা ব্যতীত তোমরা অন্য কোনো - কিছু চাইবে না।
আবদুস শহীদ নাসিম
২৯ আর তোমাদের চাওয়াতেই কিছুই হয়না, যদি আল্লাহ রাববুল আলামিন (তা) না চান।
সমকালীন বাংলা
২৯ আর তোমরা ইচ্ছা করবে না, যদি না আল্লাহ —বিশ্বজগতের প্রতিপালক—ইচ্ছা করেন।
Arabic, with marks
٢٩ وَمَا تَشَاءُونَ إِلَّا أَن يَشَاءَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report