You’re offline. Downloaded books and recitations still work.
الـتغابن
Chapter 64, 18 verses
Arabic
সমকালীন বাংলা
ইসলামিক ফাউন্ডেশন
Arabic
بسم الله الرحمن الرحيم يسبح لله ما في السماوات وما في الأرض ۖ له الملك وله الحمد ۖ وهو على كل شيء قدير
সমকালীন বাংলা
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; আকাশসমূহে এবং পৃথিবীতে যা আছে, সবকিছুই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। রাজত্ব তাঁরই, এবং প্রকৃত প্রশংসাও তাঁরই। আর তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান।
ইসলামিক ফাউন্ডেশন
আকাশমণ্ডলী ও পৃথিবীতে যাহা কিছু আছে সমস্তই র পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, আধিপত্য তাঁহারই এবং প্রশংসা তাঁহারই; তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান।
Arabic
هو الذي خلقكم فمنكم كافر ومنكم مؤمن ۚ والله بما تعملون بصير
সমকালীন বাংলা
তিনিই তোমাদের সৃষ্টি করেছেন। অতঃপর তোমাদের মধ্যে কেউ অস্বীকারকারী, আর কেউ । আর তোমরা যা করো, তা দেখছেন।
ইসলামিক ফাউন্ডেশন
তিনিই তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন, অতঃপর তোমাদের মধ্যে কেহ হয় এবং তোমাদের মধ্যে কেহ হয় । তোমরা যাহা কর তাহার সম্যক দ্রষ্টা।
Arabic
خلق السماوات والأرض بالحق وصوركم فأحسن صوركم ۖ وإليه المصير
সমকালীন বাংলা
তিনি আকাশসমূহ ও পৃথিবীকে সত্যসহ সৃষ্টি করেছেন। তিনি তোমাদের আকৃতি গঠন করেছেন এবং তোমাদের আকৃতি সুন্দর করেছেন। আর তাঁর কাছেই প্রত্যাবর্তন।
ইসলামিক ফাউন্ডেশন
তিনি সৃষ্টি করিয়াছেন আকাশমণ্ডলী ও পৃথিবী যথাযথভাবে এবং তোমাদেরকে আকৃতি দান করিয়াছেন - তোমাদের আকৃতি করিয়াছেন সুশোভন, এবং প্রত্যাবর্তন তো তাঁহারই নিকট।
Arabic
يعلم ما في السماوات والأرض ويعلم ما تسرون وما تعلنون ۚ والله عليم بذات الصدور
সমকালীন বাংলা
তিনি জানেন আকাশসমূহ ও পৃথিবীতে যা আছে। আর তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ করো, তাও তিনি জানেন। আর অন্তরসমূহে যা আছে, সে সম্পর্কে সব জানেন।
ইসলামিক ফাউন্ডেশন
আকাশমণ্ডলী ও পৃথিবীতে যাহা কিছু আছে সমস্তই তিনি জানেন এবং তিনি জানেন তোমরা যাহা গোপন কর ও তোমরা যাহা প্রকাশ কর এবং তিনি অন্তর্যামী।
Arabic
ألم يأتكم نبأ الذين كفروا من قبل فذاقوا وبال أمرهم ولهم عذاب أليم
সমকালীন বাংলা
তোমাদের কাছে কি তাদের সংবাদ পৌঁছেনি, যারা পূর্বে অবিশ্বাস করেছিল? অতঃপর তারা তাদের কাজের পরিণতি আস্বাদন করেছিল, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।
ইসলামিক ফাউন্ডেশন
তোমাদের নিকট কি পৌঁছে নাই পূর্ববর্তী কাফিরদের বৃত্তান্ত? উহারা উহাদের কর্মের মন্দ ফল আস্বাদন করিয়াছিল এবং উহাদের জন্য রহিয়াছে মর্মন্তুদ শাস্তি।
Arabic
ذلك بأنه كانت تأتيهم رسلهم بالبينات فقالوا أبشر يهدوننا فكفروا وتولوا ۚ واستغنى الله ۚ والله غني حميد
সমকালীন বাংলা
তা এজন্য যে, তাদের কাছে তাদের রাসূলগণ সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসত, কিন্তু তারা বলত, “মানুষই কি আমাদের পথনির্দেশ করবে?” অতঃপর তারা অবিশ্বাস করল এবং মুখ ফিরিয়ে নিল। আর অমুখাপেক্ষী। আর অভাবমুক্ত, সর্বপ্রশংসিত।
ইসলামিক ফাউন্ডেশন
উহা এইজন্য যে, উহাদের নিকট উহাদের রাসূলগণ স্পষ্ট নিদর্শনসহ আসিত তখন উহারা বলিত, ‘মানুষই কি আমাদেরকে পথের সন্ধান দিবে?’ অতঃপর উহারা করিল ও মুখ ফিরিয়ে লইল। কিন্তু ইহাতে র কিছু আসে যায় না ; অভাবমুক্ত, প্রশংসার্হ।
Arabic
زعم الذين كفروا أن لن يبعثوا ۚ قل بلى وربي لتبعثن ثم لتنبؤن بما عملتم ۚ وذلك على الله يسير
সমকালীন বাংলা
যারা অবিশ্বাস করেছে, তারা দাবি করে যে তাদের কখনো পুনরুত্থিত করা হবে না। বলো, “অবশ্যই হবে, আমার পালনকর্তার শপথ! তোমাদের অবশ্যই পুনরুত্থিত করা হবে। তারপর তোমরা যা করেছ, সে সম্পর্কে অবশ্যই তোমাদের অবহিত করা হবে। আর এটি আল্লাহর জন্য সহজ।”
ইসলামিক ফাউন্ডেশন
কাফিররা ধারণা করে যে, উহারা কখনও পুনরুত্থিত হইবে না। বল, ‘নিশ্চয়ই হইবে, আমার প্রতিপালকের শপথ! তোমরা অবশ্যই পুনরুত্থিত হইবে। অতঃপর তোমরা যাহা করিতে তোমাদেরকে সে সম্বন্ধে অবশ্যই অবহিত করা হইবে। ইহা র পক্ষে সহজ।’
Arabic
فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا ۚ والله بما تعملون خبير
সমকালীন বাংলা
অতএব আল্লাহর প্রতি, তাঁর রাসূলের প্রতি এবং সেই নূরের প্রতি ঈমান আনো, যা আমরা অবতীর্ণ করেছি। আর তোমরা যা করো, সে সম্পর্কে সর্বজ্ঞ।
ইসলামিক ফাউন্ডেশন
অতএব তোমরা , তাঁহার রাসূল ও যে জ্যোতি আমি অবতীর্ণ করিয়াছি তাহাতে বিশ্বাস স্থাপন কর। তোমাদের কৃতকর্ম সম্পর্কে সবিশেষ অবহিত।
Arabic
يوم يجمعكم ليوم الجمع ۖ ذلك يوم التغابن ۗ ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ۚ ذلك الفوز العظيم
সমকালীন বাংলা
যেদিন তিনি তোমাদেরকে সমবেত হওয়ার দিনে একত্র করবেন—সেদিনই হবে পারস্পরিক লাভ-ক্ষতির দিন। আর যে আল্লাহর প্রতি বিশ্বাস আনে এবং সৎকর্ম করে, তিনি তার মন্দ কাজগুলো তার থেকে মুছে দেবেন এবং তাকে এমন উদ্যানসমূহে প্রবেশ করাবেন, যার নিচ দিয়ে নদী প্রবাহিত হয়; সেখানে তারা অনন্তকাল থাকবে। এটাই মহাসাফল্য।
ইসলামিক ফাউন্ডেশন
স্মরণ কর, যেদিন তিনি তোমাদেরকে সমবেত করিবেন সমাবেশ দিবসে সেদিন হইবে লাভ - লোকসানের দিন। যে ব্যক্তি আল্লাহে বিশ্বাস করে ও সৎকর্ম করে তিনি তাহার পাপ মোচন করিবেন এবং তাহাকে দাখিল করিবেন জান্নাতে ; যাহার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তাহারা হইবে চিরস্থায়ী। ইহাই মহাসাফল্য।
Arabic
والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار خالدين فيها ۖ وبئس المصير
সমকালীন বাংলা
আর যারা অবিশ্বাস করেছে এবং আমাদের আয়াতসমূহকে মিথ্যা বলেছে, তারাই আগুনের অধিবাসী। সেখানে তারা অনন্তকাল থাকবে। আর তা কতই না নিকৃষ্ট গন্তব্য!
ইসলামিক ফাউন্ডেশন
কিন্তু যাহারা করে এবং আমার নিদর্শনসমূহকে অস্বীকার করে তাহারাই জাহান্নামের অধিবাসী, সেখানে তাহারা স্থায়ী হইবে। কত মন্দ সেই প্রত্যাবর্তনস্থল!
Arabic
ما أصاب من مصيبة إلا بإذن الله ۗ ومن يؤمن بالله يهد قلبه ۚ والله بكل شيء عليم
সমকালীন বাংলা
আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদ আসে না। আর যে আল্লাহর প্রতি বিশ্বাস আনে, তিনি তার অন্তরকে পথনির্দেশ করেন। আর সবকিছু সম্পর্কে সর্বজ্ঞ।
ইসলামিক ফাউন্ডেশন
র অনুমতি ব্যতিরেকে কোন বিপদই আপতিত হয় না এবং যে কে বিশ্বাস করে তিনি তাহার অন্তরকে সুপথে পরিচালিত করেন। সর্ববিষয়ে সম্যক অবহিত।
Arabic
وأطيعوا الله وأطيعوا الرسول ۚ فإن توليتم فإنما على رسولنا البلاغ المبين
সমকালীন বাংলা
আর আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। অতঃপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে আমাদের রাসূলের দায়িত্ব শুধু সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়া।
ইসলামিক ফাউন্ডেশন
তোমরা র আনুগত্য কর এবং রাসূলের আনুগত্য কর ; যদি তোমরা মুখ ফিরাইয়া লও, তবে আমার রাসূলের দায়িত্ব কেবল স্পষ্টভাবে প্রচার করা।
Arabic
الله لا إله إلا هو ۚ وعلى الله فليتوكل المؤمنون
সমকালীন বাংলা
, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। অতএব মুমিনরা যেনো আল্লাহর উপরই নির্ভর করে।
ইসলামিক ফাউন্ডেশন
, তিনি ব্যাতিত অন্য কোন ইলাহ্ নাই। সুতরাং মু’মিনগন র উপর নির্ভর করুক।
Arabic
يا أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم عدوا لكم فاحذروهم ۚ وإن تعفوا وتصفحوا وتغفروا فإن الله غفور رحيم
সমকালীন বাংলা
হে যারা ঈমান এনেছো, নিশ্চয়ই তোমাদের স্ত্রীদের এবং সন্তানদের মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু; অতএব তাদের সম্পর্কে সতর্ক থাকো। আর যদি তোমরা ক্ষমা করো, উপেক্ষা করো এবং ক্ষমা করে দাও, তবে নিশ্চয়ই পরম ক্ষমাশীল, পরম দয়ালু।
Note
আল্লাহ স্ত্রীদের ও সন্তানদের মধ্যেও অনেককে শত্রু করেছেন, কিন্তু আমাদের সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন তাদের ব্যাপারে সতর্ক থাকতে, তাদেরকে উপেক্ষা করতে এবং ক্ষমা করতে।
ইসলামিক ফাউন্ডেশন
‘হে মু’মিনগণ! তোমাদের স্ত্রী ও সন্তান - সন্ততিদের মধ্যে কেহ কেহ তোমাদের শত্রু ; অতএব তাহাদের সম্পর্কে তোমরা সতর্ক থাকিও। তোমরা যদি উহাদেরকে মার্জনা কর, উহাদের দোষত্রুটি উপেক্ষা কর এবং উহাদেরকে ক্ষমা কর, তবে জানিয়া রাখ, ক্ষমাশীল, পরম দয়ালু।
Arabic
إنما أموالكم وأولادكم فتنة ۚ والله عنده أجر عظيم
সমকালীন বাংলা
নিশ্চয়ই তোমাদের সম্পদ ও সন্তানেরা একটি পরীক্ষা। আর আল্লাহর কাছেই রয়েছে মহাপ্রতিদান।
ইসলামিক ফাউন্ডেশন
তোমাদের সম্পদ ও সন্তান - সন্ততি তো পরীক্ষাবিশেষ ; আর , তাঁহারই নিকট রহিয়াছে মহাপুরস্কার।
Arabic
فاتقوا الله ما استطعتم واسمعوا وأطيعوا وأنفقوا خيرا لأنفسكم ۗ ومن يوق شح نفسه فأولئك هم المفلحون
সমকালীন বাংলা
অতএব তোমরা যতটুকু সক্ষম, আল্লাহকে ভয় করো, এবং শোনো, আনুগত্য করো ও ব্যয় করো; এটি তোমাদের নিজেদের জন্যই উত্তম। আর যারা নিজেদের মনের কৃপণতা থেকে রক্ষা পায়, তারাই ।
ইসলামিক ফাউন্ডেশন
তোমরা কে যথাসাধ্য ভয় কর, এবং শোন, আনুগত্য কর ও ব্যয় কর তোমাদের নিজেদেরই কল্যাণের জন্য ; যাহারা অন্তরের কার্পণ্য হইতে মুক্ত ; তাহারাই ।
Arabic
إن تقرضوا الله قرضا حسنا يضاعفه لكم ويغفر لكم ۚ والله شكور حليم
সমকালীন বাংলা
যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দাও, তিনি তা তোমাদের জন্য বহুগুণ বৃদ্ধি করবেন এবং তোমাদের ক্ষমা করবেন। আর গুণগ্রাহী, পরম সহনশীল।
ইসলামিক ফাউন্ডেশন
যদি তোমরা কে উত্তম ঋণ দান কর তিনি তোমাদের জন্য উহা বহুগুণ বৃদ্ধি করিবেন এবং তোমাদেরকে ক্ষমা করিবেন। গুণগ্রাহী, ধৈর্যশীল।
Arabic
عالم الغيب والشهادة العزيز الحكيم
সমকালীন বাংলা
তিনি ও দৃশ্যমানের জ্ঞানী, মহাশক্তিশালী, মহাপ্রজ্ঞাবান।
ইসলামিক ফাউন্ডেশন
তিনি দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা, পরাক্রমশালী, প্রজ্ঞাময়।