Al Buruj , choose another chapter
Al Buruj
Chapter 85, 22 verses
Shakir
আবদুস শহীদ নাসিম
ইসলামিক ফাউন্ডেশন
বাংলা উচ্চারণ
সমকালীন বাংলা
Add book
List
Grid
Shakir
1 I swear by the mansions of the stars,
আবদুস শহীদ নাসিম
১ শপথ বুরূজ (বিশাল বিশাল গ্রহ - নক্ষত্র) ওয়ালা আকাশের।
ইসলামিক ফাউন্ডেশন
১ শপথ বুরূজবিশিষ্ট আকাশের,
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম অস্সামা-য়ি যা-তিল্ বুরূজ্বি
সমকালীন বাংলা
১
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; শপথ নক্ষত্রপুঞ্জ সম্বলিত আকাশের,
Shakir
2 And the promised day,
আবদুস শহীদ নাসিম
২ শপথ ওয়াদাকৃত দিনটির।
ইসলামিক ফাউন্ডেশন
২ এবং প্রতিশ্রুতি দিবসের,
বাংলা উচ্চারণ
২ অল্ইয়াওমিল্ মাও'ঊদি।
সমকালীন বাংলা
২ এবং প্রতিশ্রুত দিনের,
Shakir
3 And the bearer of witness and those against whom the witness is borne.
আবদুস শহীদ নাসিম
৩ শপথ দ্রষ্টা এবং দৃশ্যের।
ইসলামিক ফাউন্ডেশন
৩ শপথ দ্রষ্টা ও দৃষ্টের
বাংলা উচ্চারণ
৩ অশা-হিদিঁও অমাশ্হূদ্।
সমকালীন বাংলা
৩
এবং সাক্ষ্যদাতা ও যার সাক্ষ্য দেওয়া হয় তার,
Shakir
4 Cursed be the makers of the pit,
আবদুস শহীদ নাসিম
৪ ধ্বংস হয়েছে সেই গর্তওয়ালা লোকেরা, (যারা গর্ত খনন করেছিল এবং সে গর্তে)
ইসলামিক ফাউন্ডেশন
৪ ধ্বংস হইয়াছিল কুণ্ডের অধিপতিরা
বাংলা উচ্চারণ
৪ কুতিলা আছ্হা-বুল্ উখ্দূদি।
সমকালীন বাংলা
৪ ধ্বংস করা হয়েছিল গর্তের অধিকারীদের,
Shakir
5 Of the fire (kept burning) with fuel,
আবদুস শহীদ নাসিম
৫ জ্বালানি পূর্ণ করে জ্বালিয়ে দিয়েছিল আগুন।
ইসলামিক ফাউন্ডেশন
৫ ইন্ধনপূর্ণ যে কুণ্ডে ছিল অগ্নি,
বাংলা উচ্চারণ
৫ আন্না-রি যা-তিল্ অকুদি
সমকালীন বাংলা
৫ জ্বালানি পূর্ণ অগ্নিকুণ্ড,
Shakir
6 When they sat by it,
আবদুস শহীদ নাসিম
৬ তখন গর্তের কিনারেই বসেছিল তারা।
ইসলামিক ফাউন্ডেশন
৬ যখন উহারা ইহার পাশে উপবিষ্ট ছিল;
বাংলা উচ্চারণ
৬ ইয্হুম্ 'আলাইহা-কুঊ'দুঁও।
সমকালীন বাংলা
৬ যখন তারা তার চারপাশে বসেছিল,
Shakir
7 And they were witnesses of what they did with the believers.
আবদুস শহীদ নাসিম
৭ এবং তারা মুমিনদের সাথে যা করছিল তা অবলোকন করছিল।
ইসলামিক ফাউন্ডেশন
৭ এবং উহারা মু’মিনদের সঙ্গে যাহা করিতেছিল তাহা প্রত্যক্ষ করিতেছিল।
বাংলা উচ্চারণ
৭ অহুম্ 'আলা-মা-ইয়াফ্'আলূনা বিল্মুমিনীনা শুহূদ্।
সমকালীন বাংলা
৭ এবং তারা মুমিনদের প্রতি যা করছিল তার সাক্ষী ছিল,
Shakir
8 And they did not take vengeance on them for aught except that they believed in Allah, the Mighty, the Praised,
আবদুস শহীদ নাসিম
৮ তারা তাদের (মুমিনদের) থেকে প্রতিশোধ নিয়েছিল শুধুমাত্র এই অপরাধে যে, তারা অসীম ক্ষমতাবান সপ্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছিল,
ইসলামিক ফাউন্ডেশন
৮ উহারা তাহাদেরকে নির্যাতন করিয়াছিল শুধু এই কারণে যে, তাহারা বিশ্বাস করিত পরাক্রমশালী ও প্রশংসার্হ আল্লাহে -
বাংলা উচ্চারণ
৮ অমা-নাক্বমূ মিন্হুম্ ইল্লা য় আইঁ ইয়ুমিনূ বিল্লা-হিল্ 'আযীযিল্ হামীদি।
সমকালীন বাংলা
৮ এবং তারা তাদের ওপর প্রতিশোধ নিয়েছিল কেবল এজন্য যে তারা বিশ্বাস করেছিল আল্লাহর প্রতি, যিনি পরাক্রমশালী, প্রশংসিত,
Shakir
9 Whose is the kingdom of the heavens and the earth; and Allah is a Witness of all things.
আবদুস শহীদ নাসিম
৯ যিনি মহাকাশ এবং এই পৃথিবীর কর্তৃত্বের মালিক। আর আল্লাহ সব কিছুর সাক্ষী।
ইসলামিক ফাউন্ডেশন
৯ আকাশমণ্ডলী ও পৃথিবীর সর্বময় কর্তৃত্ব যাঁহার ; আর আল্লাহ্ সর্ববিষয়ে দ্রষ্টা।
বাংলা উচ্চারণ
৯ ল্লাযী লাহূ মুল্কুস্ সামা-ওয়া-তি অল্ র্আদ্ব অল্লা-হু 'আলা- কুল্লি শাইয়িন্ শাহীদ্।
সমকালীন বাংলা
৯ যাঁর জন্য আকাশমণ্ডলী ও পৃথিবীর রাজত্ব; এবং আল্লাহ সবকিছুর ওপর সাক্ষী,
Shakir
10 Surely (as for) those who persecute the believing men and the believing women, then do not repent, they shall have the chastisement of hell, and they shall have the chastisement of burning.
আবদুস শহীদ নাসিম
১০ যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদের উপর যুলুম নির্যাতন চালিয়েছে, তারপর অনুতপ্ত হয়ে সেকাজ থেকে ফিরে আসেনি (আল্লাহর দিকে), তাদের জন্যে রয়েছে জাহান্নামের আযাব, আর জ্বালিয়ে - পুড়িয়ে যন্ত্রণা দেয়ার শাস্তি।
ইসলামিক ফাউন্ডেশন
১০ যাহারা বিশ্বাসী নরনারীকে বিপদাপন্ন করিয়াছে এবং পরে তওবা করে নাই তাহাদের জন্য তো আছে জাহান্নামের শাস্তি, আছে দহন যন্ত্রণা।
বাংলা উচ্চারণ
১০ ইন্নাল্লাযীনা ফাতানুল্ মুমিনীনা অল্মুমিনা-তি ছুম্মা লাম্ ইয়াতূবূ ফালাহুম্ 'আযা-বু জ্বাহান্নামাঅলাহুম্ 'আযা-বুল্ হারীক্ব্।
সমকালীন বাংলা
১০ নিশ্চয়ই যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদের নির্যাতন করেছে, অতঃপর তাওবা করেনি, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি এবং রয়েছে দহনশাস্তি,
Shakir
11 Surely (as for) those who believe and do good, they shall have gardens beneath which rivers flow, that is the great achievement.
আবদুস শহীদ নাসিম
১১ নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ্ করেছে, তাদের জন্যে রয়েছে জান্নাত, সেসব বাগিচার নিচে দিয়ে বহমান থাকবে নদ - নদী - নহর। এটাই (মানব জীবনের) মহাসাফল্য।
ইসলামিক ফাউন্ডেশন
১১ অবশ্যই যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে তাহাদের জন্য আছে জান্নাত, যাহার পাদদেশে নদী প্রবাহিত, ইহাই মহাসাফল্য।
বাংলা উচ্চারণ
১১ ইন্নাল্লাযীনা আ-মানূ অ'আমিলুছ্ ছোয়া-লিহা-তি লাহুম্ জ্বান্না-তুন্ তাজরী মিন্ তাহ্তিহাল্ আন্হার্- যা-লিকাল্ ফাওযুল্ কার্বী।
সমকালীন বাংলা
১১ নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচে নদীমালা প্রবাহিত; এটাই মহাসাফল্য,
Shakir
12 Surely the might of your Lord is great.
আবদুস শহীদ নাসিম
১২ নিশ্চয়ই তোমার প্রভুর গ্রেফতারি বড়ই শক্ত এবং কঠিন।
ইসলামিক ফাউন্ডেশন
১২ তোমার প্রতিপালকের মার বড়ই কঠিন।
বাংলা উচ্চারণ
১২ ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ্।
সমকালীন বাংলা
১২ নিশ্চয়ই তোমার প্রতিপালকের পাকড়াও অত্যন্ত কঠোর,
Shakir
13 Surely He it is Who originates and reproduces,
আবদুস শহীদ নাসিম
১৩ নিশ্চয়ই তিনি সেই মহান সত্তা, যিনি সৃষ্টি করেন এবং পুনরায় (সৃষ্টি) করবেন।
ইসলামিক ফাউন্ডেশন
১৩ তিনিই অস্তিত্ব দান করেন ও পুনরাবর্তন ঘটান,
বাংলা উচ্চারণ
১৩ ইন্নাহূ হুওয়া ইয়ুব্দিয়ু অইয়ু'ঈদ্।
সমকালীন বাংলা
১৩ নিশ্চয়ই তিনিই প্রথম সৃষ্টি করেন এবং পুনরায় সৃষ্টি করবেন,
Shakir
14 And He is the Forgiving, the Loving,
আবদুস শহীদ নাসিম
১৪ এবং তিনি পরম ক্ষমাশীল এবং প্রেম - ভালোবাসা ও মমতার সাগর,
ইসলামিক ফাউন্ডেশন
১৪ এবং তিনি ক্ষমাশীল, প্রেমময়,
বাংলা উচ্চারণ
১৪ অহুওয়াল্ গফূরুল্ ওয়াদূদু
সমকালীন বাংলা
১৪ এবং তিনি ক্ষমাশীল, স্নেহময়,
Shakir
15 Lord of the Arsh, the Glorious,
আবদুস শহীদ নাসিম
১৫ মহিমান্বিত আরশের অধিপতি।
ইসলামিক ফাউন্ডেশন
১৫ আর্শের অধিকারী ও সম্মানিত।
বাংলা উচ্চারণ
১৫ যুল্ 'র্আশিল্ মাজ্বীদু
সমকালীন বাংলা
১৫ আরশের অধিকারী, মহিমান্বিত,
Shakir
16 The great doer of what He will.
আবদুস শহীদ নাসিম
১৬ তিনি (যখন) যা চান তাই করেন।
ইসলামিক ফাউন্ডেশন
১৬ তিনি যাহা ইচ্ছা তাহাই করেন।
বাংলা উচ্চারণ
১৬ ফা'আ'লুল্ লিমা- ইয়ুরীদ্।
সমকালীন বাংলা
১৬ তিনি যা ইচ্ছা করেন, তা করেন,
Shakir
17 Has not there come to you the story of the hosts,
আবদুস শহীদ নাসিম
১৭ তোমার কাছে কি খবর পৌঁছেছে সৈন্যবাহিনীর,
ইসলামিক ফাউন্ডেশন
১৭ তোমার নিকট কি পৌঁছিয়াছে সৈন্যবাহিনীর বৃত্তান্ত -
বাংলা উচ্চারণ
১৭ হাল্ আতা-কা হাদীছুল্ জুনূ দি
সমকালীন বাংলা
১৭ তোমার কাছে কি বাহিনীগুলোর সংবাদ পৌঁছেছে?
Shakir
18 Of Firon and Samood?
আবদুস শহীদ নাসিম
১৮ ফেরাউন এবং সামুদের?
ইসলামিক ফাউন্ডেশন
১৮ ফির‘আওন ও সামূদের?
বাংলা উচ্চারণ
১৮ র্ফি'আউনা অছামূদ্।
সমকালীন বাংলা
১৮ ফেরাউন ও সামূদের?
Shakir
19 Nay! those who disbelieve are in (the act of) giving the lie to the truth.
আবদুস শহীদ নাসিম
১৯ কিন্তু যারা কুফরির পথ ধরেছে, তারা অস্বীকার করেই চলেছে,
ইসলামিক ফাউন্ডেশন
১৯ তবু কাফিররা মিথ্যা আরোপ করায় রত;
বাংলা উচ্চারণ
১৯ বালিল্লাযীনা কাফারূ ফী তাক্যীবিঁও
সমকালীন বাংলা
১৯ তবুও অবিশ্বাসীরা মিথ্যারোপে লিপ্ত,
Shakir
20 And Allah encompasses them on every side.
আবদুস শহীদ নাসিম
২০ আর আল্লাহ পেছন থেকে (তাদের অজ্ঞাতেই) ঘেরাও করে রেখেছেন তাদের।
ইসলামিক ফাউন্ডেশন
২০ এবং আল্লাহ্ উহাদের অলক্ষ্যে উহাদেরকে পরিবেষ্টন করিয়া রহিয়াছেন।
বাংলা উচ্চারণ
২০ অল্লা-হু মিওঁ অরা য় য়িহিম্ মুহীত্ব্।
সমকালীন বাংলা
২০ আর আল্লাহ তাদেরকে পরিবেষ্টন করে আছেন,
Shakir
21 Nay! it is a glorious Quran,
আবদুস শহীদ নাসিম
২১ (তোমাদের অস্বীকার করায় কিছুই যায় আসেনা) কারণ, এ এক মহিমা মন্ডিত কুরআন,
ইসলামিক ফাউন্ডেশন
২১ বস্তুত ইহা সম্মানিত কুরআন,
বাংলা উচ্চারণ
২১ বাল্ হুওয়া কুরআ-নুম্ মাজ্বীদুন্
সমকালীন বাংলা
২১ বরং এটি মহিমান্বিত কুরআন,
Shakir
22 In a guarded tablet.
আবদুস শহীদ নাসিম
২২ লওহে মাহফুযে (সুরক্ষিত ফলকে সংরক্ষিত)।
ইসলামিক ফাউন্ডেশন
২২ সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ।
বাংলা উচ্চারণ
২২ ফী লাওহিম্ মাহ্ফূজ্
সমকালীন বাংলা
২২ সংরক্ষিত ফলকে।
Note
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report