Kitab

Al Nahl

Chapter 16, 128 verses

  • Transliteration
  • বাংলা উচ্চারণ
  • আবদুস শহীদ নাসিম
  • জহুরুল হক
Transliteration

Ata amru Allahi fala tastaAAjiloohu subhanahu wataAAala AAamma yushrikoona

বাংলা উচ্চারণ

বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম আতা য় আম্রুল্লা-হি ফালা-তাস্তা'জ্বিলূহ্ সুব্হা-নাহূ অতা'আ-লা-'আম্মা- ইয়ুশ্রিকূন্।

আবদুস শহীদ নাসিম

আল্লাহর নির্দেশ আসবেই, সুতরাং তোমরা তাড়াহুড়া করোনা। তিনি অবশ্যি পবিত্র এবং তারা তাঁর সাথে যাদের শরিক করে তিনি তাদের চেয়ে অনেক ঊর্ধ্বে।

জহুরুল হক

‌র হুকুম এসেই গেছে, সুতরাং তা ত্বরান্বিত করতে চেয়ো না। সমস্ত মহিমা তাঁরই, আর তারা যা অংশী করে তিনি তার বহু ঊর্ধ্বে।

Transliteration

Yunazzilu almalaikata bialrroohi min amrihi AAala man yashao min AAibadihi an anthiroo annahu la ilaha illa ana faittaqooni

বাংলা উচ্চারণ

ইয়ুনায্যিলুল্ মালা-য়িকাতা র্বিরূহি মিন্ আম্রিহী 'আলা-মাই ইয়াশা-য়ু মিন্ 'ইবা-দিহী য় আন্ আন্যিরূ য় আন্নাহূ লায় ইলা-হা ইল্লা য় আনা ফাত্তাকুন্।

আবদুস শহীদ নাসিম

তাঁর বান্দাদের যাদেরকে চান, তাদের প্রতি ফেরেশতা এবং রূহকে (জিবরাইলকে) পাঠান এই আদেশসহ: তোমরা সতর্ক করো যে, নিশ্চয়ই আমি ছাড়া আর কোনো ইলাহ্ নেই, সুতরাং তোমরা আমাকে ভয় করো।

জহুরুল হক

তিনি ফিরিশ্‌তাদের পাঠান তাঁর নির্দেশে প্রেরণা দিয়ে তাঁর বান্দাদের মধ্যের যার উপরে তিনি ইচ্ছে করেন, এই বলে - - ''তোমরা সাবধান করে দাও যে আমি ছাড়া আর কোনো উপাস্য নেই, সুতরাং আমাকেই ভয়ভক্তি করো।’’

Transliteration

Khalaqa alssamawati waalarda bialhaqqi taAAala AAamma yushrikoona

বাংলা উচ্চারণ

খলাক্বস্ সামা-ওয়া-তি অল্ র্আদ্বোয়া বিল্হাক তা'আ-লা-'আম্মা-ইয়ুশ্রিকূন্।

আবদুস শহীদ নাসিম

তিনি সৃষ্টি করেছেন মহাকাশ এবং এই পৃথিবী বাস্তবতার সাথে। তারা তাঁর সাথে যাদের শরিক করে, তিনি তাদের চেয়ে অনেক ঊর্ধ্বে।

জহুরুল হক

তিনি মহাকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন সত্যের সাথে। তারা যা অংশী দাঁড় করায় তিনি তার থেকে বহু ঊর্ধ্বে।

Transliteration

Khalaqa alinsana min nutfatin faitha huwa khaseemun mubeenun

বাংলা উচ্চারণ

খলাক্বল্ ইন্সা-না মিন্ নুত্ব ফাতিন্ ফাইযা-হুঅ খাছীমুম্ মুবীন্।

আবদুস শহীদ নাসিম

তিনি মানুষ সৃষ্টি করেছেন নোতফা (শুক্রবিন্দু) থেকে। অথচ সে প্রকাশ্যে বিতর্ক করে।

জহুরুল হক

তিনি মানুষ সৃষ্টি করেছেন শুক্রকীট থেকে, অথচ দেখো! সে একজন প্রকাশ্য বিতন্ডাকারী।

Transliteration

WaalanAAama khalaqaha lakum feeha difon wamanafiAAu waminha takuloona

বাংলা উচ্চারণ

অল্ আন্'আ-মা খলাক্বহা-লাকুম্ ফীহা-দিফ্য়ুঁও অমানা-ফিউ' অ মিন্হা-তাকুলূন্।

আবদুস শহীদ নাসিম

তিনি চারপায়ী পশুদেরও সৃষ্টি করেছেন। তোমাদের জন্যে সেগুলোতে রয়েছে শীত নিবারক উপকরণ এবং আরো অনেক উপকারী জিনিস এবং সেগুলোর কতক তোমরা খেয়ে থাকো।

জহুরুল হক

আর গবাদি - পশু, তিনি তাদের সৃষ্টি করেছেন, তোমাদের জন্য তাদের মধ্যে রয়েছে গরম পোশাক, আর মূনাফা, আর তাদের মধ্যে থেকে তোমরা খাও।

Transliteration

Walakum feeha jamalun heena tureehoona waheena tasrahoona

বাংলা উচ্চারণ

অলাকুম্ ফীহা-জ্বামা-লুন্ হীনা তুরীহূনা অ হীনা তাস্রাহূন্।

আবদুস শহীদ নাসিম

তোমরা বিকেলে যখন সেগুলোকে চারণভূমি থেকে ফিরিয়ে আনো আর সকালে যখন চারণভূমির দিকে নিয়ে যাও, তখন তোমরা সেগুলোর সৌন্দর্য উপভোগ করে থাকো।

জহুরুল হক

আর তোমাদের জন্য তাদের মধ্যে রয়েছে শোভা - সৌন্দর্য যখন তোমরা তাদের ঘরে নিয়ে এস ও বাইরে নিয়ে যাও ।

Transliteration

Watahmilu athqalakum ila baladin lam takoonoo baligheehi illa bishiqqi alanfusi inna rabbakum laraoofun raheemun

বাংলা উচ্চারণ

অতাহ্মিলু আস্ক্ব-লাকুম্ ইলা- বালাদিল্লাম্ তাকূনূ বা-লিগীহি ইল্লা-বিশিকক্ব্ল্ আন্ফুস্ইন্না রব্বাকুম্ লারয়ূর্ফু রহীম্।

আবদুস শহীদ নাসিম

আর সেগুলো তোমাদের বোঝা বইয়ে নিয়ে যায় এমন স্থানে যেখানে প্রাণান্তকর কষ্ট করা ছাড়া তোমরা পৌঁছাতে পারতে না। তোমাদের প্রভু অবশ্যি দয়াবান, দয়াশীল।

জহুরুল হক

আর তারা তোমাদের বোঝা বয়ে নেয় তেমন দেশে যেখানে তোমরা পৌঁছুতে পারতে না নিজেদেরকে অত্যন্ত কষ্ট না দিয়ে। নিঃসন্দেহ তোমাদের প্রভু তো পরম স্নেহময়, অফুরন্ত ফলদাতা।

Transliteration

Waalkhayla waalbighala waalhameera litarkabooha wazeenatan wayakhluqu ma la taAAlamoona

বাংলা উচ্চারণ

অল্খইলা অল্ বিগ-লা অল্ হামীরা লির্তাকাবূহা- অযীনাহ্ অইয়াখ্লুকু মা-লা- তা'লামূন্।

আবদুস শহীদ নাসিম

তোমাদের আরোহণ এবং সৌন্দর্যের জন্যে তিনি সৃষ্টি করেছেন ঘোড়া, খচ্চর ও গাধা। তিনি (তোমাদের কল্যাণে) আরো এমন সব জিনিস সৃষ্টি করবেন, যা তোমরা জানোনা।

জহুরুল হক

আর ঘোড়া ও খচ্চর ও গাধা যেন তোমরা তাদের চড়তে পার, এবং শোভাদানের জন্য। আর তিনি সৃষ্টি করেন যা তোমরা জানো না।

Transliteration

WaAAala Allahi qasdu alssabeeli waminha jairun walaw shaa lahadakum ajmaAAeena

বাংলা উচ্চারণ

অ'আলাল্লা-হি কাছ্দুস্ সাবীলি অমিন্হা-জ্বা-র্য়ি অলাও শা-য়া লাহাদা-কুম্ আজ্ব্মা'ঈন্।

আবদুস শহীদ নাসিম

সঠিক পথ দেখানো আল্লাহর দায়িত্ব, যেহেতু অনেক বক্র পথ রয়েছে। তিনি চাইলে তোমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করতেন।

জহুরুল হক

আর ‌র উপরেই রয়েছে সরলপথ, আর তাদের কতক হচ্ছে বাঁকা। আর তিনি যদি ইচ্ছা করতেন তবে তিনি তোমাদের সকলকেই সৎপথে পরিচালিত করতে পারতেন।

Transliteration

Huwa allathee anzala mina alssamai maan lakum minhu sharabun waminhu shajarun feehi tuseemoona

বাংলা উচ্চারণ

হুঅল্লাযী য় আন্যালা-মিনাস্ সামা-য়ি মা-য়াল্লাকুম্ মিন্হু শারা-বুঁও অ মিন্হু শাজ্বারুন্ ফীহি তুসীমূন্।

আবদুস শহীদ নাসিম

তিনি তোমাদের জন্যে আসমান থেকে নাযিল করেন পানি। তাতে রয়েছে তোমাদের জন্যে পানীয়, তা থেকেই জন্মায় গাছ - গাছালি উদ্ভিদ যাতে তোমরা চরিয়ে থাকো পশু।

জহুরুল হক

তিনিই সেইজন যিনি আকাশ থেকে তোমাদের জন্য পানি বর্ষান, তা থেকে হয় পানীয় জল আর তা থেকে হয় গাছগাছড়া যাতে তোমরা পশুচারণ কর।

Transliteration

Yunbitu lakum bihi alzzarAAa waalzzaytoona waalnnakheela waalaAAnaba wamin kulli alththamarati inna fee thalika laayatan liqawmin yatafakkaroona

বাংলা উচ্চারণ

ইয়ুম্বিতু লাকুম্ বিহিয্ র্যা'আ অয্ যাইতূনা অন্নাখীলা অল্ আ'না-বা অমিন্ কুল্লিছ্ ছামার-ত্ ইন্না ফী যা-লিকা লাআ-ইয়াতাল্ লক্বওমিঁই ইয়াতাফাক্কারূন্।

আবদুস শহীদ নাসিম

তা থেকেই তিনি তোমাদের জন্যে জন্মান শস্য, যয়তুন, খেজুর গাছ, আঙ্গুর এবং সব রকমের ফল ফলারি। চিন্তাশীল লোকদের জন্যে অবশ্যি এতে রয়েছে নিদর্শ

জহুরুল হক

তিনি তোমাদের জন্য তার দ্বারা জন্মান শস্য ও জলপাই, আর খেজুর ও আঙুর, আর হরেক রকমের ফলফসল। নিঃসন্দেহ এতে অবশ্যই আছে নিদর্শন সেই লোকদের জন্য যারা চিন্তা করে।

Transliteration

Wasakhkhara lakumu allayla waalnnahara waalshshamsa waalqamara waalnnujoomu musakhkharatun biamrihi inna fee thalika laayatin liqawmin yaAAqiloona

বাংলা উচ্চারণ

অসাখ্খারা লাকুমুল্লাইলা অন্নাহা-রা অশ্শাম্সা অল্ ক্বর্মা অন্ নুজুমু মুসাখ্খর-তুম্ বিআম্রিহ্ ইন্না ফী যা-লিকা লাআইয়া-তিল্লিক্বওমিঁ ইয়া'ক্বিলূন্।

আবদুস শহীদ নাসিম

তিনিই তোমাদের কল্যাণে নিয়োজিত করে দিয়েছেন রাত আর দিনকে এবং সূর্য আর চাঁদকে। নক্ষত্ররাজিও অধীন হয়েছে তাঁরই নির্দেশে। এতে নিদর্শন রয়েছে আকল খাটানো লোকদের জন্যে।

জহুরুল হক

আর তিনি তোমাদের জন্য সেবারত করেছেন রাত ও দিনকে, আর সূর্য ও চন্দ্রকে। আর গ্রহনক্ষত্রও অধীন হয়েছে তাঁর বিধানে। নিঃসন্দেহ এতে নিশ্চয়ই নিদর্শন রয়েছে সেই লোকদের জন্য যারা জ্ঞানবুদ্ধি রাখে।

Transliteration

Wama tharaa lakum fee alardi mukhtalifan alwanuhu inna fee thalika laayatan liqawmin yaththakkaroona

বাংলা উচ্চারণ

অমা- যারায়া লাকুম্ ফিল্ র্আদ্বি মুখ্তালিফান্ আল্ওয়া-নুহ্ ইন্না ফী যা-লিকা লা আ-ইয়াতাল্লি ক্বওমিঁ ইয়ায্যাক্কারূন্।

আবদুস শহীদ নাসিম

তিনি যে তোমাদের জন্যে বিভিন্ন রঙের বস্ত্ত সৃষ্টি করেছেন, তাতেও নিদর্শন রয়েছে সেইসব লোকদের জন্যে যারা শিক্ষা গ্রহণ করে।

জহুরুল হক

আর যা - কিছু তিনি তোমাদের জন্য পৃথিবীতে সৃষ্টি করেছেন - - বিচিত্র সে - সবের রঙ। নিঃসন্দেহ এতে আলবৎ নিদর্শন রয়েছে সেই লোকদের জন্য যারা মনোযোগ দেয়।

Transliteration

Wahuwa allathee sakhkhara albahra litakuloo minhu lahman tariyyan watastakhrijoo minhu hilyatan talbasoonaha watara alfulka mawakhira feehi walitabtaghoo min fadlihi walaAAallakum tashkuroona

বাংলা উচ্চারণ

অ হুঅল্লাযী সাখ্খরল্ বাহ্রা লিতাকুলূ মিন্হু লাহ্মান্ ত্বোয়ারিয়্যাওঁ অতাস্তাখ্রিজু মিন্হু হিল্ইয়াতান্ তাল্বাসূনাহা-অতারাল্ ফুল্কা মাওয়া-খিরা ফীহি অলিতাব্তাগূ মিন্ ফাদ্ব্লিহী অলা'আল্লাকুম্ তাশ্কুরূন্।

আবদুস শহীদ নাসিম

তিনি সমুদ্রকেও তোমাদের অধীন করে দিয়েছেন, যাতে করে তোমরা তা থেকে আহরণ করতে পারো তাজা গোশত (মাছ) এবং কুড়িয়ে আনতে পারো বিভিন্ন রকম রত্ন, যা তোমরা তোমাদের ভূষণ হিসেবে পরে থাকো। তোমরা দেখতে পাচ্ছো, তার বুক চিরে চলাচল করে নৌযান, তা এজন্যে যেনো তোমরা তাঁর অনুগ্রহ সন্ধান করতে পারো এবং তাঁর শোকর আদায় করতে পারো।

জহুরুল হক

আর তিনিই সেইজন যিনি সমুদ্রকে করেছেন বশীভূত যেন তা থেকে তোমরা খেতে পার টাটকা মাংস, আর তা থেকে বের করে আনতে পার অলংকার যা তোমরা পরো, আর তোমরা দেখতে পাও ওর বুক চিরে জাহাজ চলাচল করে যেন তোমরা তাঁর অনুগ্রহসামগ্রী সন্ধান করতে পার, আর যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো।

Transliteration

Waalqa fee alardi rawasiya an tameeda bikum waanharan wasubulan laAAallakum tahtadoona

বাংলা উচ্চারণ

অআল্ক্ব-ফিল্ র্আদ্বি রাওয়া-সিয়া আন্ তামীদা বিকুম্ অআন্হা-রাঁও অসুবুলাল্ লা'আল্লাকুম্ তাহ্তাদূন্।

আবদুস শহীদ নাসিম

আর তিনি পৃথিবীতে সুদৃঢ় পাহাড় - পর্বত স্থাপন করে দিয়েছেন যাতে তা তোমাদের নিয়ে কাঁপতে না থাকে। তিনিই জারি করে দিয়েছেন নদ - নদী এবং চালু করে দিয়েছেন চলাচলের পথ,যাতে করে তোমরা সঠিকভাবেপৌঁছুতে পারো গন্তব্যে।

জহুরুল হক

আর তিনি পৃথিবীতে স্থাপন করেছেন পাহাড় - পর্বত, পাছে তোমাদের নিয়ে তা কাত হয়ে যায়, আর নদ - নদী ও রাস্তাঘাট, যেন তোমরা সঠিক পথ লাভ কর।

Transliteration

WaAAalamatin wabialnnajmi hum yahtadoona

বাংলা উচ্চারণ

অ 'আলা-মা-ত্ অ বিন্নাজমি হুম্ ইয়াহ্তাদূন্।

আবদুস শহীদ নাসিম

তাছাড়া রয়েছে নির্ণায়ক চিহ্নসমূহ, আর নক্ষত্রের সাহায্যেও তারা পথের নির্দেশনা পায়।

জহুরুল হক

আর চিহ্নসমূহ। আর তারার সাহায্যেও তারা পথনির্দেশ পায়।

Transliteration

Afaman yakhluqu kaman la yakhluqu afala tathakkaroona

বাংলা উচ্চারণ

আফামাইঁ ইয়াখ্লুকু কামাল্লা-ইয়াখ্লুক আফালা-তাযাক্কারূন্।

আবদুস শহীদ নাসিম

যিনি সৃষ্টি করেন তিনি কি তার সমতুল্য, যে সৃষ্টি করে না? তোমরা কি শিক্ষা গ্রহণ করবেনা?

জহুরুল হক

যিনি সৃষ্টি করেন তিনি কি তবে তার মতো যে সৃষ্টি করে না? তবুও কি তোমরা মনোযোগ দেবে না?

Transliteration

Wain taAAuddoo niAAmata Allahi la tuhsooha inna Allaha laghafoorun raheemun

বাংলা উচ্চারণ

অইন্ তা'ঊদ্দূ নি'মাতাল্লা-হি লা-তুহ্ছূহ্া ইন্নাল্লা-হা লাগফূরুর রাহীম্।

আবদুস শহীদ নাসিম

তোমরা যদি তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ গণনা করো তবে সংখ্যা নির্ণয় করতে পারবেনা। নিশ্চয়ই পরম ক্ষমাশীল, দয়াময়।

জহুরুল হক

আর তোমরা যদি ‌র অনুগ্রহ গণনা করতে যাও তোমরা তা গণতে পারবে না। নিঃসন্দেহ ‌ই তো পরিত্রাণকারী, অফুরন্ত ফলদাতা।

Transliteration

WaAllahu yaAAlamu ma tusirroona wama tuAAlinoona

বাংলা উচ্চারণ

অল্লা-হু ইয়া'লামু মা-তুর্সিরূনা অমা-তু'লিনূন্।

আবদুস শহীদ নাসিম

জানেন, তোমরা যা গোপন করো আর যা প্রকাশ করো।

জহুরুল হক

আর জানেন তোমরা যা গোপন রাখ আর যা তোমরা প্রকাশ কর।

Transliteration

Waallatheena yadAAoona min dooni Allahi la yakhluqoona shayan wahum yukhlaqoona

বাংলা উচ্চারণ

অল্লাযীনা ইয়াদ্ঊ'না মিন্ দূনিল্লা-হি লা-ইয়াখ্লুকুনা শাইয়াঁও অহুম্ ইয়ুখ্লাকুন্।

আবদুস শহীদ নাসিম

যারা ছাড়া অন্যদের ডাকে, তারা কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তাদেরই সৃষ্টি করা হয়।

জহুরুল হক

আর ‌কে ছেড়ে দিয়ে যাদের তারা ডাকে তারা কিছুই সৃষ্টি করে নি, আর তারা নিজেরাই তো সৃষ্ট, - -

Transliteration

Amwatun ghayru ahyain wama yashAAuroona ayyana yubAAathoona

বাংলা উচ্চারণ

আম্ওয়া-তুন্ গইরু আহ্ইয়া-য়িন্ অমা-ইয়াশঊ'রূনা আইয়্যিনা ইয়ুব্'আছূন্।

আবদুস শহীদ নাসিম

তারা মৃত, নির্জীব, তাদের কখন পুনরুত্থিত করা হবে সে বিষয়ে তাদের কোনো চেতনাই নেই।

জহুরুল হক

তারা মৃত, জীবন্ত নয়, আর তারা জানে না কখন তাদের পুনরুত্থিত করা হবে।

Transliteration

Ilahukum ilahun wahidun faallatheena la yuminoona bialakhirati quloobuhum munkiratun wahum mustakbiroona

বাংলা উচ্চারণ

ইলা-হুকুম্ ইলাহুঁও অ-হিদ্ ফাল্লাযীনা লা-ইয়ুমিনূনা বিল্আ-খিরাতি কুলূবুহুম্ মুন্কিরাতুঁও অহুম্ মুস্তাক্বিরূন্।

আবদুস শহীদ নাসিম

তোমাদের ইলাহ্ এক ও একক ইলাহ্। সুতরাং যারা আখিরাতের প্রতি ঈমান আনেনা, তাদের অন্তর সত্যবিমুখ এবং তারা দাম্ভিক।

জহুরুল হক

তোমাদের উপাস্য একক উপাস্য; সেজন্য যারা পরকালে বিশ্বাস করে না তাদের অন্তর প্রত্যাখ্যানকারী, আর তারা অহংকারী।

Transliteration

La jarama anna Allaha yaAAlamu ma yusirroona wama yuAAlinoona innahu la yuhibbu almustakbireena

বাংলা উচ্চারণ

লা-জ্বারামা আন্নাল্লা-হা ইয়া'লামু মা- ইয়ুর্সিরূনা অমা- ইয়ু'লিনুন্ ইন্নাহূ লা-ইয়ুহিব্বুল্ মুস্তাক্বিরীন্।

আবদুস শহীদ নাসিম

নিঃসন্দেহে জানেন, তারা যা গোপন করে এবং তারা যা প্রকাশ করে। অবশ্যি তিনি দাম্ভিকদের পছন্দ করেন না।

জহুরুল হক

কোনো সন্দেহ নেই যে জানেন যা তারা লুকিয়ে রাখে, আর যা তারা প্রকাশ করে। নিঃসন্দেহ তিনি অহংকারীদের ভালোবাসেন না।

Transliteration

Waitha qeela lahum matha anzala rabbukum qaloo asateeru alawwaleena

বাংলা উচ্চারণ

অ ইযা- ক্বীলা লাহুম্ মা-যা য় আন্যালা ব্বুকুম্ ক্ব-লূ য় আসা-ত্বীরুল্ আওঅলীন্।

আবদুস শহীদ নাসিম

যখন তাদের বলা হয়: ‘তোমাদের প্রভু কী নাযিল করেছেন?’ তারা বলে: ‘আগের কালের লোকদের কাহিনী।’

জহুরুল হক

আর যখন তাদের বলা হয় - - ''তোমাদের প্রভু কী বিষয়বস্তু অবতারণ করেছেন?’’ তারা বলে - - ''সেকেলে গালগল্প!’’

Transliteration

Liyahmiloo awzarahum kamilatan yawma alqiyamati wamin awzari allatheena yudilloonahum bighayri AAilmin ala saa ma yaziroona

বাংলা উচ্চারণ

লিইয়াহ্মিলূ য় আওযা-রাহুম্ কা-মিলাতাঁই ইয়াওমাল্ ক্বিয়া-মাতি অমিন্ আওযা-রিল্ লাযীনা ইয়ুদ্বিল্লনাহুম্ বিগইরি 'ইল্ম্ আলা-সা-য়া মা-ইয়াযিরূন্।

আবদুস শহীদ নাসিম

ফলে কিয়ামতের দিন তারা বহন করবে তাদের পাপের ভার পূর্ণমাত্রায় এবং অজ্ঞতা নিয়ে যাদের বিপথগামী করেছিল তাদের পাপের বোঝাও। তারা যা বহন করবে, তা কতো যে নিকৃষ্ট!

জহুরুল হক

ফলে কিয়ামতের দিনে তারা নিজেদের বোঝা পুরোমাত্রায় বহন করবে, আর তাদেরও বোঝার কতকটা যাদের তারা পথভ্রষ্ট করেছে কোনো জ্ঞান না থাকা সত্ত্বেও। তারা যা বহন করে তা কি নিকৃষ্ট নয়?

Transliteration

Qad makara allatheena min qablihim faata Allahu bunyanahum mina alqawaAAidi fakharra AAalayhimu alssaqfu min fawqihim waatahumu alAAathabu min haythu la yashAAuroona

বাংলা উচ্চারণ

ক্বদ মাকারাল্লাযীনা মিন্ ক্বব্লিহিম্ ফা আতাল্লা-হু বুন্ইয়া-নাহুম্ মিনাল্ ক্বওয়া-'ইদি ফার্খারা 'আলাইহিমুস্ সাকফু মিন্ ফাওক্বিহিম্ অ আতা-হুমুল্ 'আযা-বু মিন্ হাইছু লা-ইয়াশ্'উরূন্।

আবদুস শহীদ নাসিম

তাদের আগেকার লোকরাও চক্রান্ত করেছিল, ফলে তাদের ইমারতের ভিত্তিমূলে আঘাত করেছিলেন এবং ইমারতের ছাদ ধ্বসে পড়েছিল তাদের উপর। আর তাদের উপর আযাব এসে পড়েছিল এমন দিক থেকে, যা তারা টেরও পায়নি।

জহুরুল হক

তাদের পূর্ববর্তীরাও নিশ্চয়ই চক্রান্ত করেছিল, কিন্তু তাদের ধ্বংস করেছিলেন বুনিয়াদ থেকে, ফলে ছাদ তাদের উপরে ভেঙ্গে পড়েছিল তাদের উপর থেকে, আর তাদের উপরে শাস্তি এসে পড়েছিল এমন দিক থেকে যা তারা জানতে পারে নি।

Transliteration

Thumma yawma alqiyamati yukhzeehim wayaqoolu ayna shurakaiya allatheena kuntum tushaqqoona feehim qala allatheena ootoo alAAilma inna alkhizya alyawma waalssooa AAala alkafireena

বাংলা উচ্চারণ

ছুম্মা ইয়াওমাল ক্বিয়া-মাতি ইয়ুখ্যীহিম্ অ ইয়াকুলু আইনা শুরাকা-য়ি ইয়াল্লাযীনা কুন্তুম্ তুশা-ক্ব্কুনা ফীহিম্ ক্ব-লাল্লাযীনা ঊতুল্ 'ইল্মা ইন্নাল্ খিয্ইয়াল্ ইয়াওমা অস্সূ-য়া 'আলাল্ কা-ফিরীন্।

আবদুস শহীদ নাসিম

এর পরে কিয়ামতের দিন তিনি তাদের লাঞ্ছিত করবেন এবং তাদের জিজ্ঞেস করবেন, ‘কোথায় (তোমাদের মনগড়া) আমার সেইসব শরিকদাররা, যাদের ব্যাপারে তোমরা বিতর্ক করতে?’ যাদেরকে জ্ঞান দান করা হয়েছিল, তারা বলবে: আজকের অপমান আর অকল্যাণ কাফিরদের জন্যে,

জহুরুল হক

তারপর কিয়ামতের দিনে তিনি তাদের লাঞ্ছিত করবেন, আর তিনি বলবেন - - ''কোথায় রয়েছে আমার অংশীরা যাদের সন্বন্ধে তোমরা বাক্‌বিতন্ডা করতে?’’ যাদের জ্ঞান দেওয়া হয়েছিল তারা বলবেন - - ''নিঃসন্দেহ আজকের দিনে লাঞ্ছনা ও অমঙ্গল অবিশ্বাসীদের উপরেই’’ - -

Transliteration

Allatheena tatawaffahumu almalaikatu thalimee anfusihim faalqawoo alssalama ma kunna naAAmalu min sooin bala inna Allaha AAaleemun bima kuntum taAAmaloona

বাংলা উচ্চারণ

আল্লাযীনা তাতাঅফ্ফা-হুমুল্ মালা-য়িকাতু জোয়া-লিমী য় আন্ফুসিহিম্ ফাআল্ক্বওয়ুস্ সালামা মা-কুন্না-না'মালু মিন্ সূ-য়্ বালা য় ইন্নাল্লা-হা 'আলীমুম্ বিমা-কুনতুম্ তা'মালূন্।

আবদুস শহীদ নাসিম

যাদেরকে ফেরেশতারা মৃত্যু ঘটায় নিজেদের প্রতি যুলুম করতে থাকা অবস্থায়। তখন তারা আত্মসমর্পণ করে দিয়ে বলে: ‘আমরা কোনো মন্দ কাজ করতাম না।’ হ্যাঁ, ভালো ভাবেই জানেন তোমরা কী করতে?’

জহুরুল হক

এরা তারা যাদের প্রাণ হরণ করবে ফিরিশ্‌তারা ওরা নিজেদের প্রতি অন্যায়কারী থাকা কালে। তখন তারা আ‌ত্মসমর্পণ করবে - - ''আমরা খারাপ কিছু করি নি।’’ ''না, তোমরা যা করতে সে বিষয়ে নিশ্চয়ই সর্বজ্ঞাতা।

Transliteration

Faodkhuloo abwaba jahannama khalideena feeha falabisa mathwa almutakabbireena

বাংলা উচ্চারণ

ফাদ্খুলূ য় আব্ওয়া-বা জ্বাহান্নামা খ-লিদীনা ফীহা- ফালাবি'সা মাছ্অল্ মুতাকাব্বিরীন্।

আবদুস শহীদ নাসিম

এখন জাহান্নামের দরজাগুলো দিয়ে দাখিল হয়ে যাও সেখানে চিরকাল পড়ে থাকার জন্যে। দাম্ভিকদের আবাসস্থল কতো যে নিকৃষ্ট!

জহুরুল হক

''সুতরাং জাহান্নামের দরজাগুলো দিয়ে ঢোকে যাও সেখানে থাকার জন্যে। অতএব অহংকারীদের বাসস্থান কত নিকৃষ্ট!’’

Transliteration

Waqeela lillatheena ittaqaw matha anzala rabbukum qaloo khayran lillatheena ahsanoo fee hathihi alddunya hasanatun waladaru alakhirati khayrun walaniAAma daru almuttaqeena

বাংলা উচ্চারণ

অক্বীলা লিল্লাযীনা ত্তাক্বও মা-যা য় আন্যালা রব্বুকুম্ ক্ব-লূ খইর- লিল্লাযীনা আহ্সানূ ফী হা-যিহিদ্ দুন্ইয়া-হাসানাহ্ অলাদা-রুল্ আ-খিরতি খর্ই অলানি'মা দা-রুল্ মুত্তাক্বীন্।

আবদুস শহীদ নাসিম

যারা তাকওয়া অবলম্বন করতো তাদের বলা হবে: ‘তোমাদের প্রভু কী নাযিল করেছিলেন?’ তারা বলবে: ‘মহাকল্যাণ।’ যারা এই দুনিয়ায় ইহসান করে তাদের জন্যে রয়েছে হাসানা (কল্যাণ) আর তাদের জন্যে আখিরাতের আবাস আরো উত্তম। মুত্তাকিদের বাসস্থান কতো যে চমৎকার!

জহুরুল হক

আর যারা ধর্মভীরুতা অবলন্বন করেছে তাদের বলা হবে - - ''কী সেটি যা তোমাদের প্রভু অবতারণ করেছিলেন?’’ তারা বলবে - - ''মহাকল্যাণ।’’ যারা ভাল কাজ করে তাদের জন্য এই দুনিয়াতেই রয়েছে মঙ্গল, আর পরকালের বাড়িঘর অতি উত্তম। আর ধর্মপরায়ণদের আবাসস্থল কতো উৎকৃষ্ট! - -

Transliteration

Jannatu AAadnin yadkhuloonaha tajree min tahtiha alanharu lahum feeha ma yashaoona kathalika yajzee Allahu almuttaqeena

বাংলা উচ্চারণ

জ্বান্না-তু 'আদ্নি ইয়াদ্খুলূনাহা-তাজরী মিন্ তাহ্তিহাল্ আনহা-রু লাহুম্ ফীহা-মা-ইয়াশা-য়ুন্ কাযা-লিকা ইয়াজযিল্লা-হুল্ মুত্তাক্বীন্।

আবদুস শহীদ নাসিম

তাহলো চিরস্থায়ী জান্নাত, সেখানে তারা দাখিল হবে। তার নিচে দিয়ে বহমান থাকবে নদ - নদী - নহর। সেখানে তাদের জন্যে থাকবে যা তারা চাইবে। এভাবেই দিয়ে থাকেন মুত্তাকিদের পুরস্কার।

জহুরুল হক

নন্দন কানন যাতে তারা প্রবেশ করবে, সে - সবের নিচে দিয়ে বয়ে যাচ্ছে ঝরনারাজি, তারা যা চায় তাদের জন্য সেখানে তাই থাকবে। এইভাবেই প্রতিদান দেন ধর্মনিষ্ঠদের - -

Transliteration

Allatheena tatawaffahumu almalaikatu tayyibeena yaqooloona salamun AAalaykumu odkhuloo aljannata bima kuntum taAAmaloona

বাংলা উচ্চারণ

আল্লাযীনা তাতাঅফ্ফা-হুমুল্ মালা-য়িকাতু ত্বোয়াইয়্যিবীন্ ইয়াকুলূনা সালা-মুন্ 'আলাইকুমুদ্ খুলুল্ জ্বান্নাতা বিমা-কুন্তুম্ তা'মালূন্।

আবদুস শহীদ নাসিম

ফেরেশতারা তাদের ওফাত ঘটায় পবিত্র জীবন - যাপন করা অবস্থায়। তারা (তাদের ওফাত ঘটাতে এসে) বলে: ‘সালামুন আলাইকুম - আপনাদের প্রতি বর্ষিত হোক শান্তি, আপনারা দাখিল হোন জান্নাতে আপনাদের উত্তম আমলের বিনিময়ে।’

জহুরুল হক

এরা তারা যাদের প্রাণহরণ করবে ফিরিশ্‌তারা উত্তমভাবে, তারা বলবে - - ''তোমাদের প্রতি সালাম! তোমরা যা করতে সেজন্য স্বর্গোদ্যানে প্রবেশ করো।’’

Transliteration

Hal yanthuroona illa an tatiyahumu almalaikatu aw yatiya amru rabbika kathalika faAAala allatheena min qablihim wama thalamahumu Allahu walakin kanoo anfusahum yathlimoona

বাংলা উচ্চারণ

হাল্ ইয়ানজুরূনা ইল্লা য় আন্ তাতিয়াহুমুল্ মালা-য়িকাতু আও ইয়াতিয়া আম্রু রব্বিক্ কাযা-লিকা ফা'আলাল্ লাযীনা মিন্ ক্বাব্লিহিম্ অমা-জোয়ালামাহুমুল্লা-হু অলা-কিন্ কা-নূ য় আন্ফুসাহুম্্ ইয়াজ্লিমূন্।

আবদুস শহীদ নাসিম

তারা (কাফিররা) কি তাদের কাছে ফেরেশতা আসার অপেক্ষায় রয়েছে, নাকি তাদের প্রভুর নির্দেশ আসার অপেক্ষায়? তাদের আগেকার লোকেরাও এ রকমই করতো। তাদের প্রতি যুলুম করেননি, বরং তারা নিজেরাই নিজেদের প্রতি যুলুম করেছিল।

জহুরুল হক

তারা আর কিছুর অপেক্ষা করে না এ ছাড়া যে তাদের কাছে ফিরিশ্‌তারা আসুক, অথবা তোমার প্রভুর নির্দেশনামা আসুক। এইভাবে আচরণ করেছিল তারা যারা এদের পূর্বে বিদ্যমান ছিল। আর তাদের প্রতি অন্যায় করেন নি, বরং তারা তাদের নিজেদের প্রতিই অন্যায় করে যাচ্ছিল।

Transliteration

Faasabahum sayyiatu ma AAamiloo wahaqa bihim ma kanoo bihi yastahzioona

বাংলা উচ্চারণ

ফাআছোয়া-বাহুম্ সাইয়্যিয়া-তু মা-'আমিলূ অ হা-ক্ব বিহিম্ মা-কা-নূ বিহী ইয়াস্তাহ্যিয়ূন্।

আবদুস শহীদ নাসিম

সুতরাং তাদের উপর আপতিত হয়েছিল তাদেরই মন্দ কাজের শাস্তি এবং সেই জিনিসই তাদের পরিবেষ্টন করে নিয়েছিল যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করতো।

জহুরুল হক

সুতরাং তারা যা করত তার মন্দটা তাদের পাকড়াও করবে, আর যা নিয়ে তারা মস্করা করত তাই ওদের ঘেরাও করবে।

Transliteration

Waqala allatheena ashrakoo law shaa Allahu ma AAabadna min doonihi min shayin nahnu wala abaona wala harramna min doonihi min shayin kathalika faAAala allatheena min qablihim fahal AAala alrrusuli illa albalaghu almubeenu

বাংলা উচ্চারণ

অ ক্ব-লাল্ লাযীনা আশরাকূ লাও শা-য়াল্লা-হু মা-'আবাদ্না-মিন্ দূনিহী মিন্ শাইয়িন নাহ্নু অলা য় আ-বা-য়ুনা-অলা-র্হারাম্না-মিন্ দূনিহী মিন্ শাইয়িন কাযা-লিকা ফা'আলাল্লাযীনা মিন্ ক্বব্লিহিম্ ফাহাল্ 'আর্লা রুসুলি ইল্লাল্ বালা-গুল্ মুবীন্।

আবদুস শহীদ নাসিম

যারা শিরক করে তারা বলে: ‘ ইচ্ছা করলে আমরা তাঁর ছাড়া আর কারো ইবাদত করতাম না, আমরাও না, আমাদের পূর্ব পুরুষরাও না এবং তাঁর অনুমতি ছাড়া আমরা কোনো কিছুই হারাম করতাম না।’ তাদের আগেকার লোকেরা এ রকমই (বাহানাবাজি) করতো। পরিষ্কারভাবে বার্তা পৌঁছে দেয়া ছাড়া রসূলদের উপর আর কোনো দায়িত্ব আছে কি?

জহুরুল হক

আর যারা অংশী দাঁড় করায় তারা বলে - - যদি ইচ্ছা করতেন তবে আমরা তাঁকে ছেড়ে দিয়ে অন্য কোনো - কিছু উপাসনা করতাম না, আমরা বা আমাদের পিতৃপুরুষরাও না, এবং আমরা তাঁকে ছেড়ে দিয়ে কোনো - কিছু নিষেধ করতাম না।’’ এইভাবেই তাদের পূর্বে যারা ছিল তারাও আচরণ করত। তবে রসূলগণের উপরে সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়া ছাড়া অন্য কিছু আছে কি?

Transliteration

Walaqad baAAathna fee kulli ommatin rasoolan ani oAAbudoo Allaha waijtaniboo alttaghoota faminhum man hada Allahu waminhum man haqqat AAalayhi alddalalatu faseeroo fee alardi faonthuroo kayfa kana AAaqibatu almukaththibeena

বাংলা উচ্চারণ

অলাক্বদ্ বা'আছ্না- ফী কুল্লি উম্মাতির রসূলান্ আনি'বুদু ল্লা-হা অজতানিবুত্ব ত্বোয়া-গূতা ফামিন্হুম্ মান্ হাদাল্লা-হু অমিন্হুম্ মান্ হাকক্বত্ 'আলাইহিদ্ব্ দ্বোয়ালা-লাহ্ ফাসীরূ ফিল্ র্আদ্বি ফান্জুরূ কাইফা কা-না 'আক্বিবাতুল্ মুকায্যিবীন্।

আবদুস শহীদ নাসিম

আমরা প্রতিটি জাতির কাছে রসূল পাঠিয়েছি এই নির্দেশ দেয়ার জন্যে যে: ‘তোমরা এক আল্লাহর ইবাদত (আনুগত্য, দাসত্ব, প্রার্থনা, উপাসনা) করো এবং তাগুতকে ত্যাগ করো।’ ফলে তাদের কিছু লোককে হিদায়াত করেছেন আর কিছু লোকের জন্যে সাব্যস্ত হয়ে গিয়েছিল গোমরাহি। সুতরাং পৃথিবীতে ভ্রমণ করে দেখো, সত্য প্রত্যাখ্যানকারীদের পরিণতি কী হয়েছিল?

জহুরুল হক

আর আমরা অবশ্যই প্রত্যেক জাতির মধ্যে এক - এক জন রসূল দাঁড় করেছি এই বলে - - ''‌র উপাসনা কর এবং তাগুতকে বর্জন কর।’’ সুতরাং তাদের মধ্যে কতকজন আছে যাদের সৎপথে পরিচালিত করেছেন, আর তাদের মধ্যের কতক আছে যাদের উপরে পথভ্রান্তিই সমীচীন হয়েছে। সেজন্যে পৃথিবীতে তোমরা ভ্রমণ কর এবং দেখে নাও কেমন হয়েছিল প্রত্যাখ্যানকারীদের পরিণাম।

Transliteration

In tahris AAala hudahum fainna Allaha la yahdee man yudillu wama lahum min nasireena

বাংলা উচ্চারণ

ইন্ তাহ্রিছ্ 'আলা- হুদা-হুম্ ফাইন্নাল্লা-হা লা-ইয়াহ্দী মাঁই ইয়ুদ্বিল্লু অমা-লাহুম্ মিন্ না-ছিরীন্।

আবদুস শহীদ নাসিম

তুমি তাদের হিদায়াতের আকাংখী হলেও সেসব লোকদের হিদায়াত করেন না, যারা ভ্রান্ত পথ অবলম্বন করে। আর তাদের কোনো সাহায্যকারীও হবেনা।

জহুরুল হক

যদিও তুমি তাদের পথপ্রাপ্তির জন্যে বিশেষ প্রচেষ্টা কর তথাপি নিশ্চয় তাকে পথ দেখান না যে বিপথে চালিয়েছে, ফলে তাদের জন্য কোনো সাহায্যকারী নেই।

Transliteration

Waaqsamoo biAllahi jahda aymanihim la yabAAathu Allahu man yamootu bala waAAdan AAalayhi haqqan walakinna akthara alnnasi la yaAAlamoona

বাংলা উচ্চারণ

অ আকসামূ বিল্লা-হি জ্বাহ্দা আইমা-নিহিম্ লা-ইয়াব্'আছু ল্লা-হু মাইঁ ইয়ামূত্ বালা -অ'দান্ 'আলাইহি হাক্কওঁ অলা-কিন্না আক্ছারান্না-সি লা-ইয়া'লামূন্।

আবদুস শহীদ নাসিম

তারা জোর দিয়ে আল্লাহর নামে কসম খেয়ে বলে: ‘যারা মরে যায় তাদের পুনরুত্থিত করবেননা।’ হ্যাঁ, অবশ্যি তিনি তাঁর ওয়াদা পূর্ণ করবেন। তবে অধিকাংশ লোকই তা জানেনা।

জহুরুল হক

আর তাদের জোরালো শপথের দ্বারা তারা ‌র নামে শপথ করে - - '' তাকে পুনরুত্থিত করবেন না যে মারা গেছে।’’ না, এটি তাঁর উপরে নিয়োজিত পরম সত্য ওয়াদা, কিন্তু অধিকাংশ লোকেই জানে না, - -

Transliteration

Liyubayyina lahumu allathee yakhtalifoona feehi waliyaAAlama allatheena kafaroo annahum kanoo kathibeena

বাংলা উচ্চারণ

লিইয়ুবাইয়্যিনা লাহুমুল্লাযী ইয়াখ্তালিফূনা ফীহি অ লিইয়া'লামাল্ লাযীনা কাফারূ য় আন্নাহুম্ কা-নূ কা-যিবীন্।

আবদুস শহীদ নাসিম

(তিনি তাদের পুনরুত্থিত করবেন) যে বিষয়ে তারা মতানৈক্য করতো তা তাদেরকে পরিষ্কার করে জানিয়ে দেয়ার জন্যে, এবং কাফিররাও যেনো জানতে পারে যে, তারা ছিলো মিথ্যাবাদী।

জহুরুল হক

যেন তিনি তাদের কাছে সুস্পষ্ট করতে পারেন সেই বিষয় যাতে তারা মতভেদ করছে, আর যারা অবিশ্বাস পোষণ করে তারা যেন জানতে পারে যে তারা নিশ্চয় মিথ্যাবাদী ছিল।

Transliteration

Innama qawluna lishayin itha aradnahu an naqoola lahu kun fayakoonu

বাংলা উচ্চারণ

ইন্নামা-ক্বওলুনা- লিশাইয়িন ইযা য় আরদ্না-হু আন্ নাকুলা লাহূ কুন্ ফাইয়াকূন্।

আবদুস শহীদ নাসিম

আমরা কোনো কিছু করার ইচ্ছা করলে সে বিষয়ে শুধু এতোটুকু বলি, ‘হও’ আর সাথে সাথে তা হয়ে যায়।

জহুরুল হক

নিঃসন্দেহ কোনো বিষয়ে আমাদের উক্তি হচ্ছে যখন আমরা তা ইচ্ছা করি, তখন তার প্রতি আমরা বলি - - ''হও ’’, তখন তা হয়ে যায়।

Transliteration

Waallatheena hajaroo fee Allahi min baAAdi ma thulimoo lanubawwiannahum fee alddunya hasanatan walaajru alakhirati akbaru law kanoo yaAAlamoona

বাংলা উচ্চারণ

অল্লাযীনা হা-জ্বারূ ফিল্লা-হি মিম্ বা'দি মা-জুলিমূ লানুবাইয়্যিয়ান্নাহুম্ ফীদ্ দুন্ইয়া হাসানাহ্ অলাআজরুল্ আ-খিরাতি আক্বারু। লাও কা-নূ ইয়া'লামূন্।

আবদুস শহীদ নাসিম

যারা অত্যাচারিত হবার পর হিজরত করেছে, আমরা অবশ্যি দুনিয়ায় তাদের উত্তম আবাস দেবো, আর আখিরাতের পুরস্কার তো অনেক বড়। হায়, তারা যদি এটা জানতো,

জহুরুল হক

আর যারা ‌র পথে হিজরত করে অত্যাচারিত হবার পরে, আমরা অবশ্যই তাদের প্রতিষ্ঠা করব এই দুনিয়াতেই সুন্দরভাবে। আর পরকালের পুরস্কার নিশ্চয়ই আরো ভাল, যদি তারা জানতে পারত! - -

Transliteration

Allatheena sabaroo waAAala rabbihim yatawakkaloona

বাংলা উচ্চারণ

আল্লাযীনা ছোয়াবারূ অ 'আলা-রব্বিহিম্ ইয়াতাঅক্কালূন্।

আবদুস শহীদ নাসিম

যারা সবর অবলম্বন করে এবং তাদের প্রভুর উপর তাওয়াক্কুল করে।

জহুরুল হক

যারা অধ্যবসায় করে এবং তাদের প্রভুর উপরে নির্ভর করে।

Transliteration

Wama arsalna min qablika illa rijalan noohee ilayhim faisaloo ahla alththikri in kuntum la taAAlamoona

বাংলা উচ্চারণ

অমা য় র্আসাল্না- মিন্ ক্বব্লিকা ইল্লা-রিজ্বালান্ নূহী য় ইলাইহিম্ ফাস্য়ালূ য় আহলায্ যিক্রি ইন্ কুন্তুম্ লা- তা'লামূন্।

আবদুস শহীদ নাসিম

তোমার আগে আমরা যাদের পাঠিয়েছিলাম এবং অহি করেছিলাম, তারা পুরুষ (মানুষই) ছিলো। তোমরা যদি না জানো, তবে জ্ঞানীদের জিজ্ঞাসা করো।

জহুরুল হক

আর তোমার আগে আমরা মানুষদের ছাড়া অন্য কাউকে পাঠাই নি যাদের কাছে আমরা প্রত্যাদেশ দিয়েছিলাম, অতএব তোমরা স্মরণীয় গ্রন্থপ্রাপ্তদের জিজ্ঞেস কর যদি তোমরা জানো না, - -

Transliteration

Bialbayyinati waalzzuburi waanzalna ilayka alththikra litubayyina lilnnasi ma nuzzila ilayhim walaAAallahum yatafakkaroona

বাংলা উচ্চারণ

বিল্ বাইয়্যিনাতি অয্ যুর্বু অ আন্যাল্না য় ইলাইকা যিক্রা লিতুবাইয়িনা লিন্না-সি মা-নুয্যিলা ইলাইহিম্ অলা'আল্লাহুম্ ইয়াতাফাক্কারূন্।

আবদুস শহীদ নাসিম

তাদেরকে আমরা পাঠিয়েছিলাম স্পষ্ট প্রমাণ এবং গ্রন্থাবলি দিয়ে। আর তোমার প্রতি আমরা নাযিল করেছি ‘আয যিকির’ (আল - কুরআন) মানুষকে স্পষ্টভাবে বুঝিয়ে দেয়ার জন্যে যা তাদের জন্যে নাযিল করা হয়েছে এবং তারা যেনো চিন্তা - ভাবনা করতে পারে।

জহুরুল হক

স্পষ্ট প্রমাণাবলী ও যবূর নিয়ে। আর তোমার কাছে আমরা অবতারণ করেছি স্মারক গ্রন্থ যেন তুমি লোকদের কাছে সুস্পষ্ট করে দিতে পার যা তাদের কাছে অবতীর্ণ হয়েছিল, আর যেন তারা চিন্তাও করতে পারে।

Transliteration

Afaamina allatheena makaroo alssayyiati an yakhsifa Allahu bihimu alarda aw yatiyahumu alAAathabu min haythu la yashAAuroona

বাংলা উচ্চারণ

আফাআমিনাল্লাযীনা মাকারুস্ সাইয়িয়া-তি আইঁ ইয়াখ্সিফাল্লা-হু বিহিমুল্ র্আদ্বোয়া আও ইয়াতিয়াহুমুল্ 'আযা-বু মিন্ হাইছু লা- ইয়াশ্'উরূন্।

আবদুস শহীদ নাসিম

যারা অন্যায় কাজের ষড়যন্ত্র করে তারা কি নিশ্চিন্ত হয়ে গেছে যে, তাদের নিয়ে জমিনকে তলিয়ে দেবেন না, কিংবা এমন জায়গা থেকে তাদের উপর আযাব এসে পড়বেনা যার চিন্তাও তারা করেনি?

জহুরুল হক

যারা কুকর্মের চক্রান্ত করে তারা কি তবে নিরাপদ বোধ করে যে তাদের জন্য পৃথিবীকে ফাটল করবেন না, অথবা তাদের উপরে শাস্তি এসে পড়বে না এমন দিক থেকে যা তারা ধারণাও করে না,

Transliteration

Aw yakhuthahum fee taqallubihim fama hum bimuAAjizeena

বাংলা উচ্চারণ

আও ইয়াখুযাহুম্ ফী তাক্বল্ল বিহিম্ ফামা-হুম্ বিমু'জ্বিযীন্।

আবদুস শহীদ নাসিম

অথবা তাদের চলাফেরা করতে থাকা অবস্থায়ই তাদের পাকড়াও করবেন না? শাস্তি যখন এসে পড়বে তখন তারা তা ব্যর্থ করতে পারবে না।

জহুরুল হক

অথবা তাদের তিনি পাকড়াও করবেন না তাদের এদিক - ওদিক যাবার কালে, তার ফলে তারা নিষ্কৃতিপ্রাপ্ত হবে না, - -

Transliteration

Aw yakhuthahum AAala takhawwufin fainna rabbakum laraoofun raheemun

বাংলা উচ্চারণ

আও ইয়াখুযাহুম্ 'আলা তাখাওয়ুফ্ ফাইন্না রব্বাকুম্ লারায়ূর্ফু রহীম্।

আবদুস শহীদ নাসিম

কিংবা তাদেরকে ভীত সন্ত্রস্ত অবস্থায় তিনি ধরে ফেলবেন না? তোমাদের প্রভু অবশ্যি পরম দয়াশীল, করুণাময়।

জহুরুল হক

অথবা তাদের তিনি পাকড়াবেন না ভয়ভীতি দিয়ে? সুতরাং তোমাদের প্রভু নিশ্চয়ই তো পরম স্নেহময়, অফুরন্ত ফলদাতা।

Transliteration

Awa lam yaraw ila ma khalaqa Allahu min shayin yatafayyao thilaluhu AAani alyameeni waalshshamaili sujjadan lillahi wahum dakhiroona

বাংলা উচ্চারণ

আওয়ালাম্ ইয়ারও ইলা-মা-খলাক্বল্লা-হু মিন্ শাইয়িঁই ইয়াতাফাইয়্যায়ু জিলা-লুহূ 'আনিল ইয়ামীনি অশ্ শামা-য়িলি সুজ্জ্বাদাল্ লিল্লা-হি অহুম্ দা-খিরূন্।

আবদুস শহীদ নাসিম

তারা কি দেখেনা, যা কিছু সৃষ্টি করেছেন সেগুলোর ছায়া ডানে এবং বামে ঢলে পড়ে আল্লাহর প্রতি সাজদাবনত হয়?

জহুরুল হক

ভাল কথা, তারা কি লক্ষ্য করে নি সব - কিছু যা সৃষ্টি করেছেন, যার ছায়া ঝোঁকে ডাইনে ও বামে ‌র প্রতি সিজদাবনত হয়ে, আর তারা বিনয়াবনত থাকে।

Transliteration

Walillahi yasjudu ma fee alssamawati wama fee alardi min dabbatin waalmalaikatu wahum la yastakbiroona

বাংলা উচ্চারণ

অ লিল্লা-হি ইয়াজুদু মা- ফিস্ সামা-ওয়া-তি অমা-ফিল্ র্আদ্বি মিন্ দা-ব্বাতিঁও অল্ মালা-য়িকাতু অহুম্ লা-ইয়াস্তাক্বিরূন্।

আবদুস শহীদ নাসিম

মহাকাশে যা কিছু আছে এবং পৃথিবীতে যতো জীবজন্তু আছে সবাই আল্লাহর জন্যে সাজদাবনত হয়, আর ফেরেশতারাও তাঁকে সাজদা করে এবং তারা অহংকার করেনা।

জহুরুল হক

আর ‌র প্রতি সিজদা করে জীবজন্তুদের মধ্যের যারা আছে মহাকাশমন্ডলে আর যারা আছে পৃথিবীতে, আর ফিরিশ্‌তারাও, আর তারা অহংকার করে না।

Transliteration

Yakhafoona rabbahum min fawqihim wayafAAaloona ma yumaroona

বাংলা উচ্চারণ

ইয়াখ-ফূনা রব্বাহুম্ মিন্ ফাওক্বিহিম্ অ ইয়াফ্'আলূনা মা-ইয়ুমারূন্।

আবদুস শহীদ নাসিম

তারা তাদের উপর থেকে তাদের প্রভুর ভয়ে ভীত থাকে এবং তারা কেবল তাই করে যা তাদের নির্দেশ দেয়া হয়। (সাজদা)

জহুরুল হক

তারা তাদের প্রভুকে ভয় করে তাদের উপরে থেকে, আর যা তাদের আদেশ করা হয় তারা তা পালন কবে।

Transliteration

Waqala Allahu la tattakhithoo ilahayni ithnayni innama huwa ilahun wahidun faiyyaya fairhabooni

বাংলা উচ্চারণ

অক্ব-লাল্লা-হু লা-তাত্তাখিযূ য় ইলা-হাইনিস্ নাইনি ইন্নামা- হুওয়া ইলা-হুওঁ অ-হিদুন্ ফাইয়্যা-ইয়া র্ফাহাবূন্।

আবদুস শহীদ নাসিম

বলেছেন: ‘তোমরা দুই ইলাহ্ গ্রহণ করোনা। তিনি তো একমাত্র ইলাহ্। তাই তোমরা কেবল আমাকেই ভয় করো।’

জহুরুল হক

আর বলছেন - - ''তোমরা দুইজন ক’রে উপাস্য গ্রহণ করো না, নিঃসন্দেহ তিনি একজন মাত্র উপাস্য, সুতরাং আমাকে, শুধু আমাকেই তোমরা ভয় করবে।’’

Transliteration

Walahu ma fee alssamawati waalardi walahu alddeenu wasiban afaghayra Allahi tattaqoona

বাংলা উচ্চারণ

অলাহূ মা-ফিস্ সামা-ওয়া-তি অল্ র্আদ্বি অ লাহু দ্দীনু অ ছিবা- আফাগইরাল্লা-হি তাত্তাকুন্।

আবদুস শহীদ নাসিম

মহাকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। আর অবিচ্ছিন্ন আনুগত্য পাওয়ার মালিক কেবল তিনিই। তোমরা কি ছাড়া অন্য কাউকেও ভয় করবে?

জহুরুল হক

আর মহাকাশমন্ডলে ও পৃথিবীতে যা - কিছু আছে তা তাঁরই, আর ধর্ম সর্বদাই তাঁর। তোমরা কি তবে ব্যতীত অন্যকে ভয়শ্রদ্ধা করবে?

Transliteration

Wama bikum min niAAmatin famina Allahi thumma itha massakumu alddurru failayhi tajaroona

বাংলা উচ্চারণ

অমা-বিকুম্ মিন্ নি'মাতিন্ ফামিনাল্লা-হি ছুম্মা ইযা- মাস্সাকুমুদ্ব্ দ্বর্ রু ফাইলাইহি তাজয়ারূন্।

আবদুস শহীদ নাসিম

তোমাদের সাথে যতো নিয়ামত রয়েছে সবই তো আল্লাহর প্রদত্ত। তাছাড়া তোমাদেরকে যখনই কোনো দু:খ - দুর্দশা স্পর্শ করে, তখনো তো তোমরা ব্যাকুল হয়ে কেবল তাঁকেই ডাকো।

জহুরুল হক

আর তোমরা অনুগ্রহের যে - সব পেয়েছ তা তো ‌র কাছ থেকে, আবার যখন দুঃখকষ্ট তোমাদের পীড়া দেয় তখন তাঁর কাছেই তোমরা সাহায্য প্রার্থনা কর।

Transliteration

Thumma itha kashafa alddurra AAankum itha fareequn minkum birabbihim yushrikoona

বাংলা উচ্চারণ

ছুম্মা ইযা-কাশাফাদ্ব্ দ্বর্ রা 'আন্কুম্ ইযা-ফারীকুম্ মিন্কুম্ বিরব্বিহিম্ ইয়ুশ্রিকূন্।

আবদুস শহীদ নাসিম

তারপর তিনি যখন তোমাদের দু:খ - দুর্দশা দূর করে দেন, তখন তোমাদেরই একটি দল তাদের প্রভুর সাথে শরিক করে।

জহুরুল হক

তারপর যখন তিনি তোমাদের থেকে দুঃখদুর্দশা দূর করে দেন, দেখো, তোমাদের একদল তাদের প্রভুর সঙ্গে অংশী দাঁড় করায়, - -

Transliteration

Liyakfuroo bima ataynahum fatamattaAAoo fasawfa taAAlamoona

বাংলা উচ্চারণ

লিয়াক্ফুরূ বিমা য় আ-তাইনা-হুম্ ফাতামাত্তাঊ 'ফাসাওফা তা'লামূন্।

আবদুস শহীদ নাসিম

ফলে আমরা তাদের যা কিছু দিয়েছি তারা তা অস্বীকার করে। সুতরাং ভোগ করে নাও, অচিরেই জানতে পারবে।

জহুরুল হক

যাতে তারা অস্বীকার করতে পারে যা আমরা তাদের দিয়েছিলাম। ''অতএব ভোগ করে নাও, শীঘ্রই কিন্তু টের পাবে!’’

Transliteration

WayajAAaloona lima la yaAAlamoona naseeban mimma razaqnahum taAllahi latusalunna AAamma kuntum taftaroona

বাংলা উচ্চারণ

অ ইয়াজ'আলূনা লিমা-লা-ইয়া'লামূনা নাছীবাম্ মিম্মা-রাযাকনা-হুম্ তাল্লা-হি লাতুস্য়ালুন্না 'আম্মা-কুন্তুম্ তাফ্তারূন্।

আবদুস শহীদ নাসিম

আর আমরা তাদের যে রিযিক দিয়েছি তারা তার একাংশ নির্ধারণ করে তাদের (বাতিল উপাস্যদের) জন্যে, যাদের ব্যাপারে তারা কিছুই জানেনা। আল্লাহর কসম, তোমরা যে মিথ্যা রচনা করছো সে সম্পর্কে অবশ্যি তোমাদের জিজ্ঞাসা করা হবে।

জহুরুল হক

আর আমরা তাদের যা জীবনোপকরণ দিয়েছি তা থেকে এক অংশ তারা নির্ধারিত করে, তাদের জন্য যাদের সন্বন্ধে তারা জানে না। ‌র কসম! তোমাদের নিশ্চয়ই প্রশ্ন করা হবে যা তোমরা উদ্ভাবন করেছিলে সে - সন্বন্ধে।

Transliteration

WayajAAaloona lillahi albanati subhanahu walahum ma yashtahoona

বাংলা উচ্চারণ

অ ইয়াজ'আলূনা লিল্লা-হিল্ বানা-তি সুব্হা-নাহূ অ লাহুম্ মা-ইয়াশ্তাহূন্।

আবদুস শহীদ নাসিম

তারা আল্লাহর জন্যে কন্যা সন্তান নির্ধারণ করে, যা থেকে তিনি সম্পূর্ণ পবিত্র, আর তাদের জন্যে সেই (সন্তান) যা তারা কামনা করে!

জহুরুল হক

আর তারা ‌তে আরোপ করে কন্যাসন্তান! সমস্ত মহিমা তাঁরই! - - অথচ নিজেদের জন্য যা তারা কামনা করে।

Transliteration

Waitha bushshira ahaduhum bialontha thalla wajhuhu muswaddan wahuwa katheemun

বাংলা উচ্চারণ

অ ইযা-বুশ্শিরা আহাদুহুম্ বিল্ উন্ছা-জোয়াল্লা অজহুহূ মুস্ওয়াদ্দাঁও অহুঅ কাজীম্।

আবদুস শহীদ নাসিম

কিন্তু তাদের কাউকেও যখন কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হয়, তখন তাদের চেহারা কালো হয়ে যায় এবং সে চরম মনোকষ্টে দগ্ধ হয়।

জহুরুল হক

আর যখন তাদের কাউকে সুসংবাদ দেয়া হয় মেয়েছেলের সন্বন্ধে তখন তার মুখমন্ডল কালো হয়ে যায়, আর সে হয় বড়ই ব্যথিত।

Transliteration

Yatawara mina alqawmi min sooi ma bushshira bihi ayumsikuhu AAala hoonin am yadussuhu fee altturabi ala saa ma yahkumoona

বাংলা উচ্চারণ

ইয়াতাওয়া-রা-মিনাল্ ক্বওমি মিন্ সূ-য়ি মা-বুশ্শিরা বিহ্ অইয়ুম্সিকুহূ 'আলা-হূনিন্ আম্ ইয়াদুস্সুহূ ফিত্ তুরা-ব্ আলা-সা-য়া মা-ইয়াহ্কুমূন্।

আবদুস শহীদ নাসিম

তাকে যে সংবাদ দেয়া হয় তার গ্লানিতে সে সমাজ থেকে আত্মগোপন করে। সে ভাবতে থাকে, গ্লানি সত্ত্বেও সে কি তাকে রেখে দেবে, নাকি মাটিতে পুতে ফেলবে? সাবধান, তোমাদের সিদ্ধান্ত চরম নিকৃষ্ট।

জহুরুল হক

সে লোকেদের থেকে নিজেকে লুকোয় তাকে যে সংবাদ দেয়া হয়েছে তার গ্লানির জন্যে। সে কি একে রাখবে হীনতা সত্ত্বেও, না তাকে পুতে ফেলবে মাটির নিচে? তারা যা সিদ্ধান্ত করে তা কি নিকৃষ্ট নয়?

Transliteration

Lillatheena la yuminoona bialakhirati mathalu alssawi walillahi almathalu alaAAla wahuwa alAAazeezu alhakeemu

বাংলা উচ্চারণ

লিল্লাযীনা লা-ইয়ুমিনূনা বিল্আ-খিরাতি মাছালুস্ সাওয়ি অ লিল্লা-হিল্ মাছালুল্ আ'লা-অহুওয়াল্ 'আযীযুল্ হাকীম্।

আবদুস শহীদ নাসিম

যারা আখিরাতের প্রতি ঈমান আনেনা, তারা ভীষণ নিকৃষ্ট স্বভাবের লোক। সর্বশ্রেষ্ঠ মহোত্তম স্বভাব - প্রকৃতি আল্লাহর এবং তিনি মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাবান।

জহুরুল হক

যারা পরকালে বিশ্বাস করে না তাদের গুণবত্তা নিকৃষ্ট, আর ‌র হচ্ছে সর্বোন্নত গুণাবলী। আর তিনি মহাশক্তিশালী, পরমজ্ঞানী।

Transliteration

Walaw yuakhithu Allahu alnnasa bithulmihim ma taraka AAalayha min dabbatin walakin yuakhkhiruhum ila ajalin musamman faitha jaa ajaluhum la yastakhiroona saAAatan wala yastaqdimoona

বাংলা উচ্চারণ

অলাও ইয়ুওয়া-খিযুল্লা-হুন্ না-সু বিজুল্মিহিম্ মা-তারাকা 'আলাইহা-মিন্ দা-ব্বাতিঁও অ লা-কিঁ ইয়ুওয়াখ্খিরুহুম্ ইলা য় আজ্বালিম্ মুসাম্মান্ ফাইযা-জ্বা-য়া আজ্বালুহুম্ লা-ইয়াস্ তাখিরূনা সা-'আতাঁ ওঅলা-ইয়াস্তাকদিমূন্।

আবদুস শহীদ নাসিম

যদি মানুষকে তার যুলুমের জন্যে পাকড়াও করতেন, তাহলে পৃথিবীর বুকে কোনো জীবকেই রেহাই দিতেন না। কিন্তু তিনি একটি নির্দিষ্ট সময়কাল পর্যন্ত তাদের অবকাশ দিয়ে থাকেন। অত:পর যখন তাদের নির্ধারিত সময়টি এসে উপস্থিত হয়, তখন তারা কিছুক্ষণও আগপাছ করতে পারে না।

জহুরুল হক

আর যদি মানুষকে পাকড়াও করতেন তাদের অন্যায়াচারণের জন্যে তবে তিনি এর উপরে কোনো জীবজন্তুকেই রাখতেন না, কিন্তু তিনি তাদের অবকাশ দিয়ে থাকেন একটি নির্দিষ্টকাল পর্যন্ত, সেজন্যে যখন তাদের মিয়াদ এসে যায় তখন তারা ঘন্টাখানেকের জন্যেও পিছিয়ে দিতে পারে না, আর এগিয়েও আনতে পারে না।

Transliteration

WayajAAaloona lillahi ma yakrahoona watasifu alsinatuhumu alkathiba anna lahumu alhusna la jarama anna lahumu alnnara waannahum mufratoona

বাংলা উচ্চারণ

অ ইয়াজ'আলূনা লিল্লা-হি মা-ইয়াক্রাহূনা অতাছিফু আল্সিনাতুহুমুল্ কাযিবা আন্না লাহুমুল্ হুস্না- লা-জ্বারামা আন্না লাহুমুন্না-রা অআন্নাহুম মুফ্রতুন্।

আবদুস শহীদ নাসিম

আর তারা আল্লাহর প্রতি তাই আরোপ করে, যা নিজেদের জন্যে অপছন্দ করে। তাদের যবান মিথ্যা কথা বলে যে: ‘কল্যাণ তাদেরই জন্যে।’ কোনো সন্দেহ নেই যে, তাদের জন্যে রয়েছে জাহান্নাম এবং সবার আগেই তাদেরকে নিক্ষেপ করা হবে তাতে।

জহুরুল হক

আর তারা ‌তে আরোপ করে যা তারা অপছন্দ করে, আর তাদের জিহবা মিথ্যাকথা রচনা করে যে ভাল বিষয়বস্তু তাদের জন্যেই। সন্দেহ নেই যে তাদের জন্য রয়েছে আগুন, আর নিঃসন্দেহ তারা অচিরেই পরিত্যক্ত হবে।

Transliteration

TaAllahi laqad arsalna ila omamin min qablika fazayyana lahumu alshshaytanu aAAmalahum fahuwa waliyyuhumu alyawma walahum AAathabun aleemun

বাংলা উচ্চারণ

তাল্লা-হি লাক্বদ্ র্আসাল্না য় ইলা য় উমামিম্ মিন্ ক্বব্লিকা ফাযাইয়্যানা লাহুমুশ্ শাইত্বোয়া-নু আ'মা-লাহুম্ ফাহুঅ অলিয়্যুহুমুল্ ইয়াওমা অলাহুম্ 'আযা-বুন্ আলীম্।

আবদুস শহীদ নাসিম

আল্লাহর কসম! তোমার আগেও আমরা বহু জাতির কাছে রসূল পাঠিয়েছিলাম, কিন্তু শয়তান তাদের কার্যকলাপ তাদের কাছে চাকচিক্যময় করে রেখেছিল। সে - ই আজো তাদের অলি। আর তাদের জন্যে রয়েছে বেদনাদায়ক আযাব।

জহুরুল হক

‌র কসম! আমরা নিশ্চয়ই তোমার আগে জাতিগুলোর কাছে রসূল পাঠিয়েছিলাম, কিন্তু শয়তান তাদের ক্রিয়াকলাপ তাদের কাছে চিত্তাকর্ষক করেছিল; সেজন্যে সে আজ তাদের মুরব্বী, আর তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি।

Transliteration

Wama anzalna AAalayka alkitaba illa litubayyina lahumu allathee ikhtalafoo feehi wahudan warahmatan liqawmin yuminoona

বাংলা উচ্চারণ

অমা য় আন্যাল্না 'আলাইকাল্ কিতা-বা ইল্লা- লিতুবাইয়িনা লাহুমুল্লাযিখ্ তালাফূ ফীহি অহুদাঁও অ রহমাতাল্ লিক্বাওমিইঁ ইয়ুমিনূন্।

আবদুস শহীদ নাসিম

আমরা তোমার প্রতি কিতাব নাযিল করেছি যারা এ বিষয়ে মতভেদ করে তাদের সুস্পষ্টভাবে বুঝিয়ে দেয়ার জন্যে। তাছাড়া এ কিতাব মুমিনদের জন্যে জীবন যাপনের নির্দেশিকা এবং একটি রহমত।

জহুরুল হক

আর তোমার কাছে আমরা এই গ্রন্থ পাঠাই নি এইজন্য ছাড়া যে তুমি তাদের কাছে সুস্পষ্টভাবে বর্ণনা করবে যে - বিষয়ে তারা মতভেদ করে, আর একটি পথনির্দেশ ও করুণা সেই লোকদের জন্য যারা বিশ্বাস করে।

Transliteration

WaAllahu anzala mina alssamai maan faahya bihi alarda baAAda mawtiha inna fee thalika laayatan liqawmin yasmaAAoona

বাংলা উচ্চারণ

অল্লা-হু আন্যালা মিনাস্ সামা-য়ি মা-য়ান্ ফাআহ্ইয়া-বিহিল্ র্আদ্বোয়া বা'দা মাওতিহা- ইন্না ফী যা-লিকা লাআ-ইয়াতাল্ লিক্বওমিঁ ইয়াস্মা'ঊন্।

আবদুস শহীদ নাসিম

আল্লাহই নাযিল করেন আসমান থেকে পানি, অত:পর তা দিয়ে পুনর্জীবিত করেন জমিনকে মরে (শুকিয়ে) যাবার পর। নিশ্চয়ই এতে রয়েছে একটি নিদর্শন সেইসব লোকদের জন্যে যারা মনোযোগ দিয়ে কথা শুনে।

জহুরুল হক

আর আকাশ থেকে পানি বর্ষণ করেন, আর তা দিয়ে তিনি পৃথিবীকে জীবন্ত করেন তার মৃত্যুর পরে। নিঃসন্দেহ এতে যথার্থ নিদর্শন রয়েছে সেই লোকদের জন্য যারা শোনে।

Transliteration

Wainna lakum fee alanAAami laAAibratan nusqeekum mimma fee butoonihi min bayni farthin wadamin labanan khalisan saighan lilshsharibeena

বাংলা উচ্চারণ

অ ইন্না লাকুম্ ফিল্ আন্'আ- মি লা-ইব্রাহ্ নুস্ক্বীকুম্ মিম্মা-ফী বুতুনিহী মিম্ বাইনি র্ফাছিঁও অদামিল্ লাবানান্ খ-লিছোয়ান্ সা-য়িগ্ল্লিশ্ শা-রিবীন্।

আবদুস শহীদ নাসিম

গবাদি পশুর মধ্যেও তোমাদের জন্যে রয়েছে একটি শিক্ষা। তাদের পেটের গোবর ও রক্তের মধ্য থেকে আমরা তোমাদের পান করাই খাঁটি দুধ, যা পানকারীদের জন্যে সুস্বাদু।

জহুরুল হক

আর নিঃসন্দেহ গবাদি - পশুর মধ্যে তোমাদের জন্য তো শিক্ষণীয় বিষয় রয়েছে। আমরা তোমাদের পান করাই যা রয়েছে তাদের পেটের মধ্যে - - গোবর ও রক্তের মধ্যে থেকে - - খাঁটি দুধ, পানকারীদের জন্য সুস্বাদু।

Transliteration

Wamin thamarati alnnakheeli waalaAAnabi tattakhithoona minhu sakaran warizqan hasanan inna fee thalika laayatan liqawmin yaAAqiloona

বাংলা উচ্চারণ

অ মিন্ ছামার-তিন্ নাখীলি অল্ 'আনা-বি তাত্তাখিযূনা মিন্হু সাকারাঁও অ রিয্ক্বান্ হাসানা- ইন্না ফী যা-লিকা লাআ-ইয়াতাল্লিক্বওমিঁই ইয়া'ক্বিলূন্।

আবদুস শহীদ নাসিম

আর খেজুর গাছের ফল এবং আঙ্গুর থেকে তোমরা মাদক ও উত্তম খাদ্য গ্রহণ করে থাকো। এতেও সেইসব লোকদের জন্যে রয়েছে একটি নিদর্শন যারা আকল খাটায়।

জহুরুল হক

আর খেজুর গাছের ও আঙুরলতার ফল থেকে - - তোমরা তাদের থেকে পাও মদিরা ও উত্তম খাদ্যবস্তু। নিঃসন্দেহ এতে প্রকৃত নিদর্শন রয়েছে সেই লোকদের জন্য যারা বুদ্ধি - বিবেচনা প্রয়োগ করে।

Transliteration

Waawha rabbuka ila alnnahli ani ittakhithee mina aljibali buyootan wamina alshshajari wamimma yaAArishoona

বাংলা উচ্চারণ

অআওহা-রব্বুকা ইলান্ নাহ্লি আনিত্ তাখিযী মিনাল্ জ্বিবা-লি বুইয়ূ তাঁও অ মিনাশ্ শাজ্বারি অ মিম্মা-ইয়া'রিশূন্।

আবদুস শহীদ নাসিম

তোমার প্রভু মৌমাছির কাছে অহি করেছেন: ‘‘তোমরা মৌচাক নির্মাণ করো পাহাড়ে - পর্বতে, গাছ - গাছালিতে এবং মানুষের নির্মিত উঁচু জায়গাতে।

জহুরুল হক

আর তোমার প্রভু মৌমাছিকে প্রত্যাদেশ দিলেন - - ''বাসা তৈরি কর পাহাড়ের মাঝে ও গাছের মধ্যে, আর তারা যে ঘর তৈরি করে তাতে, - -

Transliteration

Thumma kulee min kulli alththamarati faoslukee subula rabbiki thululan yakhruju min butooniha sharabun mukhtalifun alwanuhu feehi shifaon lilnnasi inna fee thalika laayatan liqawmin yatafakkaroona

বাংলা উচ্চারণ

ছুম্মা কুলী মিন্ কুল্লিছ্ ছামার-তি ফাস্লুকী সুবুলা রব্বিকি যুলুলা- ইয়াখ্রুজু মিন্ বুতুনিহা- শারা-বুম্ মুখ্তালিফুন্ আল্অনুহূ ফীহি শিফা-য়ুল্ লিন্না-স্ ইন্না ফী যা-লিকা লা-আ-ইয়াতাল্লি ক্বওমিইঁ ইয়াতাফাক্কারূন্।

আবদুস শহীদ নাসিম

তারপর প্রত্যেক ফল (ফুল) থেকে কিছু কিছু খাও এবং তোমার প্রভুর প্রদর্শিত সহজ পথ অনুসরণ করো।’’ এভাবে তার পেট থেকে বের হয় বিভিন্ন বর্ণের পানীয় (মধু), যাতে মানুষের জন্যে রয়েছে নিরাময়। অবশ্যি চিন্তাশীল লোকদের জন্যে এতে রয়েছে একটি নিদর্শন।

জহুরুল হক

''তারপর প্রত্যেক ফল থেকে খাও, তারপর তোমার প্রভুর রাস্তা অনুসরণ কর সুগম - করা পথে।’’ তাদের পেট থেকে বেরিয়ে আসে একটি পানীয়, বিচিত্র যার বর্ণ, যাতে রয়েছে মানুষের জন্য রোগমুক্তি। নিঃসন্দেহ এতে নিশ্চিত নিদর্শন রয়েছে সেই লোকদের জন্য যারা চিন্তা করে।

Transliteration

WaAllahu khalaqakum thumma yatawaffakum waminkum man yuraddu ila arthali alAAumuri likay la yaAAlama baAAda AAilmin shayan inna Allaha AAaleemun qadeerun

বাংলা উচ্চারণ

অল্লা-হু খলাক্বকুম্ ছুম্মা ইয়াতাঅফ্ফা-কুম্ অমিন্ কুম্ মাইঁ ইয়ুরাদ্দ ু ইলা য় র্আযালিল্ উমুরি লিকাই লা-ইয়া'লামা বা'দা 'ইল্মিন্ শাইয়া- ইন্নাল্লা-হা 'আলীমুন্ ক্বর্দী।

আবদুস শহীদ নাসিম

আল্লাহই তোমাদের সৃষ্টি করেছেন, তারপর তিনিই তোমাদের ওফাত ঘটাবেন। তোমাদের কাউকেও কাউকেও উপনীত করা হবে জরাজীর্ণ বার্ধক্যে, যাতে করে তারা যা কিছু জানতো তা অজানা হয়ে যায়। নিশ্চয়ই জ্ঞানী এবং সক্ষম।

জহুরুল হক

আর তোমাদের সৃষ্টি করেছেন, তারপর তিনি তোমাদের মৃত্যু ঘটান। আর তোমাদের মধ্যের কাউকে কাউকে আনা হয় বয়েসের অধমতম দশায়, যার ফলে জ্ঞানলাভের পরে সে কিছুই জানে না। নিঃসন্দেহ সর্বজ্ঞাতা, কর্মক্ষম।

Transliteration

WaAllahu faddala baAAdakum AAala baAAdin fee alrrizqi fama allatheena fuddiloo biraddee rizqihim AAala ma malakat aymanuhum fahum feehi sawaon afabiniAAmati Allahi yajhadoona

বাংলা উচ্চারণ

অল্লা-হু ফাদ্ব্দ্বোয়ালা বা'দ্বোয়াকুম্ 'আলা-বা'দ্বিন্ র্ফি রিয্ক্বি ফামাল্লাযীনা ফুদ্ব্দ্বিলূ বির-দ্দী রিয্কিহিম্ 'আলা-মা-মালাকাত্ আইমানুহুম্ ফাহুম্ ফীহি সাওয়া-য়্ আফাবিনি'মাতিল্লা-হি ইয়াজহাদূন্।

আবদুস শহীদ নাসিম

জীবিকার দিক থেকে তোমাদের কাউকেও কারো উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। যাদেরকে শ্রেষ্ঠত্ব দেয়া হয়েছে তারা তাদের অধীনস্থদের এতোটা দেয়না, যাতে তারা এ ক্ষেত্রে তাদের সমান হয়ে যায়। তবে কি তারা আল্লাহর নিয়ামত অস্বীকার করে?

জহুরুল হক

আর তোমাদের কাউকে অন্য কারও উপরে জীবনোপকরণের ব্যাপারে প্রাধান্য দিয়েছেন। তারপর যাদের প্রাধান্য দেয়া হয়েছে তারা তাদের জীবনোপকরণ দিয়ে দেয় না তাদের ডান হাত যাদের ধরে রেখেছে, যেন এরা এ বিষয়ে সমান হয়ে যায়। তবে কি ‌র অনুগ্রহকে তারা অস্বীকার করে?

Transliteration

WaAllahu jaAAala lakum min anfusikum azwajan wajaAAala lakum min azwajikum baneena wahafadatan warazaqakum mina alttayyibati afabialbatili yuminoona wabiniAAmati Allahi hum yakfuroona

বাংলা উচ্চারণ

অল্লা-হু জ্বা'আলা লাকুম্ মিন্ আন্ফুসিকুম্ আয্অ-জ্বাঁও অজ্বা'আলা লাকুম্ মিন্ আয্ওয়া-জ্বিকুম্ বানীনা অ হাফাদাতাঁও অরযাক্বকুম্ মিনাত্ব ত্বোয়াইয়্যিবা-ত্ আফাবিল্বা-ত্বিলি ইয়ুমিনূনা অ বিনি'মাতিল্লা-হি হুম্ ইয়াক্ফুরূন্।

আবদুস শহীদ নাসিম

সৃষ্টি করেছেন তোমাদের নিজেদের মধ্য থেকেই তোমাদের জন্যে জুড়ি এবং তোমাদের যুগল থেকে তোমাদের জন্যে সৃষ্টি করেছেন ছেলে - মেয়ে ও নাতি - নাতনি। তাছাড়া তিনি তোমাদের দিয়েছেন জীবিকার উপকরণসমূহ। তারপরও কি তোমরা মিথ্যার প্রতি ঈমান আনবে, আর আল্লাহর নিয়ামতের প্রতি করবে কুফুরি?

জহুরুল হক

আর তোমাদের জন্য তোমাদের নিজেদের থেকে জোড়া সৃষ্টি করেছেন, আর তোমাদের যুগল থেকে তোমাদের জন্য দিয়েছেন সন্তানসন্ততি ও নাতি - নাতনী, আর তোমাদের রিযেক দান করেছেন উত্তম জিনিস থেকে। তবে কি তারা মিথ্যাতে বিশ্বাস করে এবং ‌র অনুগ্রহসামগ্রীতে তারাই অবিশ্বাস করে?

Transliteration

WayaAAbudoona min dooni Allahi ma la yamliku lahum rizqan mina alssamawati waalardi shayan wala yastateeAAoona

বাংলা উচ্চারণ

অইয়া'বুদূনা মিন্ দূনিল্লা-হি মা-লা-ইয়াম্লিকু লাহুম্ রিয্ক্বম্ মিনা স্ সামা-ওয়া-তি অল্ র্আদ্বি শাইয়াঁও অলা- ইয়াস্তাত্বী'ঊন্।

আবদুস শহীদ নাসিম

তারা কি ইবাদত করবে ছাড়া এমন অক্ষমদের, যারা মহাকাশ এবং পৃথিবী থেকে রিযিক সরবরাহ করার কোনো শক্তিই রাখেনা?

জহুরুল হক

আর তারা উপাসনা করে ‌কে ছেড়ে দিয়ে তাদের যারা একটুকুও ক্ষমতা রাখে না মহাকাশমন্ডলী ও পৃথিবী থেকে আসা রিযেকের উপরে, আর তারা কোনো ক্ষমতা রাখে না।

Transliteration

Fala tadriboo lillahi alamthala inna Allaha yaAAlamu waantum la taAAlamoona

বাংলা উচ্চারণ

ফালা-তাদ্ব রিবূ লিল্লা-হিল্ আম্ছা-ল্ ইন্নাল্লা-হা ইয়া'লামু অআন্তুম্ লা-তা'লামূন্।

আবদুস শহীদ নাসিম

সুতরাং তোমরা আল্লাহর কোনো মেছাল (সাদৃশ্য ও সমকক্ষ) সাব্যস্ত করোনা। জানেন এবং তোমরা জানোনা।

জহুরুল হক

অতএব ‌র সঙ্গে কোনো সদৃশ স্থির করো না। নিঃসন্দেহ জানেন আর তোমরা জান না।

Transliteration

Daraba Allahu mathalan AAabdan mamlookan la yaqdiru AAala shayin waman razaqnahu minna rizqan hasanan fahuwa yunfiqu minhu sirran wajahran hal yastawoona alhamdu lillahi bal aktharuhum la yaAAlamoona

বাংলা উচ্চারণ

দ্বোয়ারাবাল্লা-হু মাছালান্ 'আব্দাম্ মাম্লূকাল্ লা-ইয়াকদিরু 'আলা- শাইয়্যিওঁ অমারাযাক্বনা-হু মিন্না-রিয্ক্বান্ হাসানান্ ফাহুঅ ইয়ুনফিকু মিন্হু র্সিরাঁও অ জ্বাহ্রা- হাল্ ইয়াস্ তায়ূন্ আল্হামদু লিল্লা-হ্ বাল্ আক্ছারুহুম্ লা-ইয়া'লামূন্।

আবদুস শহীদ নাসিম

উপমা দিচ্ছেন অপরের অধীনস্থ এক দাসের, যে কোনো কিছুর উপর সামর্থ রাখেনা। আরো উপমা দিচ্ছেন এমন এক ব্যক্তির যাকে তিনি নিজ থেকে উত্তম রিযিক দিয়েছেন এবং সে তা থেকে (আল্লাহর পথে) ব্যয় করে গোপনে ও প্রকাশ্যে, এই দুই ব্যক্তি কি সমতুল্য? সমস্ত প্রশংসা আল্লাহর, বরং তাদের অধিকাংশই জানেনা।

জহুরুল হক

উপমা দিচ্ছেন অপরের অধিকারভুক্ত একজন দাসের - - কোনো - কিছুর উপরে সে ক্ষমতা রাখে না, আর এমন এক ব্যক্তির যাকে আমাদের তরফ থেকে উত্তম জীবিকা দিয়ে আমরা ভরণপোষণ করেছি, সুতরাং সে তা থেকে গোপনে ও প্রকাশ্যে খরচ করে। তারা কি সমান - সমান? সমস্ত প্রশংসা ‌র। কিন্তু তাদের অধিকাংশই জানে না।

Transliteration

Wadaraba Allahu mathalan rajulayni ahaduhuma abkamu la yaqdiru AAala shayin wahuwa kallun AAala mawlahu aynama yuwajjihhu la yati bikhayrin hal yastawee huwa waman yamuru bialAAadli wahuwa AAala siratin mustaqeemin

বাংলা উচ্চারণ

অ দ্বোয়ারবাল্লা-হু মাছার্লা রাজুলাইনি আহাদু হুমা য় আব্কামু লা-ইয়াক্ব্দিরু 'আলা-শাইয়িঁও অ হুঅ কাল্লুন্ 'আলা-মাওলা-হু আইনামা-ইয়ুঅজ্জ্বিহ্হু লা-ইয়াতি বিখর্ই হাল্ ইয়াস্তাওয়ী হুঅ অমাইঁ ইয়ামুরু বিল্'আদ্লি অহুঅ 'আলা ছির-ত্বিম্ মুস্তাক্বীম্।

আবদুস শহীদ নাসিম

আরো উপমা দিচ্ছেন দুই ব্যক্তির, তাদের একজন বোবা, সে কোনো কিছুরই সামর্থ রাখেনা এবং সে তার মনিবের বোঝা স্বরূপ। তাকে যেখানেই পাঠানো হোক না কেন, ভালো কিছু করে আসতে পারেনা, সে কি ঐ ব্যক্তির সমতুল্য, যে ন্যায়ের আদেশ করে এবং সিরাতুল মুসতাকিমের উপর চলে?

জহুরুল হক

আরো উপমা দিচ্ছেন দুইজন লোকের - - তাদের একজন বোবা, কোনো - কিছুতেই সে ক্ষমতা রাখে না, সে তার মনিবের উপরে একটি বোঝা, তাকে যেখানেই পাঠানো হোক না কেন সে ভাল কিছুই আনতে পারে না। সে এবং সেইব্যক্তি যিনি ন্যায়বিচারের নির্দেশ দেন তারা কি সমান - সমান, আর তিনি রয়েছেন সহজ - সঠিক পথে?

Transliteration

Walillahi ghaybu alssamawati waalardi wama amru alssaAAati illa kalamhi albasari aw huwa aqrabu inna Allaha AAala kulli shayin qadeerun

বাংলা উচ্চারণ

অ লিল্লা-হি গইবু স্সামা-ওয়া-তি অল্ র্আদ্ব্ অমা য় আম্রুস্ সা-'আতি ইল্লা-কালাম্হিল্ বাছোয়ারি আও হুঅ আকরব্ ইন্নাল্লা-হা 'আলা-কুল্লি শাইয়িন্ ক্বর্দী।

আবদুস শহীদ নাসিম

মহাকাশ এবং পৃথিবীর গায়েবের জ্ঞান কেবল আল্লাহরই রয়েছে। কিয়ামত অনুষ্ঠিত হবার ব্যাপারটা তো চোখের পলকের মতো, বরং তার চাইতেও নিকটতর। সব বিষয়ের উপর সর্বশক্তিমান।

জহুরুল হক

আর মহাকাশমন্ডলী ও পৃথিবীর বিষয় ‌র। আর সেই ঘড়িঘন্টার ব্যাপার তো চোখের পলক বা তার চাইতেও নিকটতর বৈ নয়। নিঃসন্দেহ সব - কিছুর উপরে সর্বশক্তিমান।

Transliteration

WaAllahu akhrajakum min butooni ommahatikum la taAAlamoona shayan wajaAAala lakumu alssamAAa waalabsara waalafidata laAAallakum tashkuroona

বাংলা উচ্চারণ

অল্লা-হু আখ্রজ্বাকুম্ মিম্ বুতুনি উম্মাহা-তিকুম্ লা-তা'লামূনা শাইয়াঁও অ জ্বা'আলা লাকুমুস্ সাম্'আ অল্ আব্ছোয়া-রা অল্ আফ্য়িদাতা লা'আল্লাকুম্ তাশ্কুরূন্।

আবদুস শহীদ নাসিম

তোমাদের মায়ের গর্ভ থেকে আল্লাহই তোমাদের বের করে এনেছেন। তখন তোমরা কিছুই জানতে না। আর তিনিই তোমাদের দিয়েছেন শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি এবং হৃদয়, যাতে করে তোমরা (তাঁর) শোকর আদায় করো।

জহুরুল হক

আর তোমাদের নির্গত করেছেন তোমাদের মায়েদের গর্ভ থেকে, তোমরা কিছুই জানতে না, আর তোমাদের জন্য তিনি দিয়েছেন শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি ও অন্তঃকরণ, যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো।

Transliteration

Alam yaraw ila alttayri musakhkharatin fee jawwi alssamai ma yumsikuhunna illa Allahu inna fee thalika laayatin liqawmin yuminoona

বাংলা উচ্চারণ

আলাম্ ইয়ারাও ইলাত্বত্বোয়াইরি মুসাখ্খর-তিন্ ফী জ্বাওয়্যিস্ সামা য় য়্ মা-ইয়ুম্সিকুহুন্না ইল্লাল্লা-হ্ইন্না ফী যা-লিকা লাআ-ইয়া-তিল্ লিক্বওমিঁই ইয়ুমিনূন্।

আবদুস শহীদ নাসিম

তারা কি শূন্য আকাশে নিয়ন্ত্রণাধীন পাখিদের প্রতি লক্ষ্য করে দেখেনি? ছাড়া কেউ তাদের ধরে রাখেনা। এতে অনেকগুলো নিদর্শন রয়েছে মুমিনদের জন্যে।

জহুরুল হক

তারা কি পাখিদের লক্ষ্য করে না - - আকাশের শূন্যগর্ভে ভাসমান? ছাড়া আর কেউ ওদের ধরে রাখে না। নিঃসন্দেহ এতে প্রকৃত নিদর্শন রয়েছে সেই লোকদের জন্য যারা বিশ্বাস করে।

Transliteration

WaAllahu jaAAala lakum min buyootikum sakanan wajaAAala lakum min juloodi alanAAami buyootan tastakhiffoonaha yawma thaAAnikum wayawma iqamatikum wamin aswafiha waawbariha waashAAariha athathan wamataAAan ila heenin

বাংলা উচ্চারণ

অল্লা-হু জ্বা'আলা লাকুম্ মিম্ বুইয়ূতিকুম্ সাকানাওঁ অজ্বা'আলা লাকুম্ মিন্ জ্বলূদিল্ আন্'আমি বুইয়ূতান্ তাস্তাখিফ্ফূনাহা-ইয়াওমা জোয়া'নিকুম্ অ ইয়াওমা ইক্ব-মাতিকুম্ অ মিন্ আছ্অ-ফিহা-অ আও বা-রিহা-অ আশ্'আরিহা য় আছা-ছাঁও অমাতা-'আন্ ইলা-হীন্।

আবদুস শহীদ নাসিম

আল্লাহই তোমাদের জন্যে তোমাদের ঘরকে শান্তির আবাস বানিয়েছেন, তিনিই তোমাদের জন্যে পশুর চামড়া দিয়ে তাবুর ব্যবস্থা করেন, সেগুলোকে তোমরা হালকা মনে করো ভ্রমণকালে এবং অবস্থানকালে। তিনিই তোমাদের জন্যে ব্যবস্থা করেন সেগুলোর পশম, লোম ও কেশ থেকে স্বল্প কালের গৃহসামগ্রী এবং ব্যবহারের উপরকণ।

জহুরুল হক

আর তোমাদের বাড়িঘরে তোমাদের জন্য আবাসস্থল বানিয়েছেন, আর গবাদি - পশুর চামড়া থেকে তোমাদের জন্য ঘর বানিয়েছেন যা তোমাদের যাত্রার দিনে তোমরা হালকা বোধ কর, আর তোমাদের অবস্থানের দিনেও, আর তাদের পশম ও তাদের লোমশ চামড়া ও তাদের চুল থেকে রয়েছে গৃহস্থালী - বস্তু ও কিছুকালের জন্য উপভোগ - সামগ্রী।

Transliteration

WaAllahu jaAAala lakum mimma khalaqa thilalan wajaAAala lakum mina aljibali aknanan wajaAAala lakum sarabeela taqeekumu alharra wasarabeela taqeekum basakum kathalika yutimmu niAAmatahu AAalaykum laAAallakum tuslimoona

বাংলা উচ্চারণ

অল্লা-হু জ্বা'আলা লাকুম্ মিম্মা-খলাক্ব জিলা-লাঁও অজ্বা'আলা লাকুম্ মিনাল্ জ্বিবা-লি আক্নানাঁও অ জ্বা'আলা লাকুম্ সারা-বীলা তাক্বীকুমুল্ র্হারা অসারা-বীলা তাক্বীকুম্ বাসাকুম্ কাযা-লিকা ইয়ুতিম্মু নি'মাতাহূ 'আলাইকুম্ লা'আল্লাকুম্ তুস্লিমূন্।

আবদুস শহীদ নাসিম

আর যা কিছু সৃষ্টি করেন সেগুলো থেকে তিনি তোমাদের জন্যে ছায়ার ব্যবস্থা করেন, তিনি তোমাদের জন্যে পাহাড়ে আশ্রয়ের ব্যবস্থা করেন, তিনি তোমাদের জন্যে ব্যবস্থা করেন পরিধেয় বস্ত্রের যা তোমাদের রক্ষা করে তাপ থেকে এবং তিনি তোমাদের জন্যে ব্যবস্থা করেন বর্মের যা তোমাদের রক্ষা করে যুদ্ধে। এভাবেই তিনি তোমাদের জন্যে তাঁর নিয়ামত পূর্ণ করেন যাতে করে তোমরা তাঁর প্রতি বিনত থাকো।

জহুরুল হক

আর তিনি যা সৃষ্টি করেছেন তা থেকে তোমাদের জন্য বানিয়েছেন ছায়া, আর পাহাড়ের মধ্যে তোমাদের জন্য তিনি বানিয়েছেন আশ্রয়স্থল, আর তোমাদের জন্য তিনি ব্যবস্থা করেছেন পোশাক যা তোমাদের রক্ষা করে গরম থেকে, আর বর্ম যা তোমাদের রক্ষা করে তোমাদের যুদ্ধবিগ্রহে। এইভাবে তিনি তোমাদের প্রতি তাঁর অনুগ্রহ পরিপূর্ণ করেছেন যেন তোমরা আ‌ত্মসমর্পণ করো।

Transliteration

Fain tawallaw fainnama AAalayka albalaghu almubeenu

বাংলা উচ্চারণ

ফাইন্ তাওয়াল্লাও ফাইন্নামা-'আলাইকাল্ বালা-গুল্ মুবীন্।

আবদুস শহীদ নাসিম

এর পরেও যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে হে নবী! তোমার উপর স্পষ্টভাবে বার্তা পৌঁছে দেয়া ছাড়া আর কোনো দায়দায়িত্ব নেই।

জহুরুল হক

কিন্তু যদি তারা ফিরে যায় তবে তোমার উপরে তো দায়িত্ব হচ্ছে স্পষ্টভাবে পৌঁছে দেওয়া।

Transliteration

YaAArifoona niAAmata Allahi thumma yunkiroonaha waaktharuhumu alkafiroona

বাংলা উচ্চারণ

ইয়া'রিফূনা নি'মাতাল্লা-হি ছুম্মা ইয়ুন্কিরূনাহা-অ আক্ছারুহুমুল্ কা-ফিরূন্।

আবদুস শহীদ নাসিম

তারা আল্লাহর নিয়ামত চিনতে পারে, তারপরেও সেগুলো অস্বীকার করে। আসলে তাদের অধিকাংশই ।

জহুরুল হক

তারা ‌র অনুগ্রহ চিনতে পারে, তথাপি তারা সেইটি অস্বীকার করে, আর তাদের অধিকাংশই অবিশ্বাসী।

Transliteration

Wayawma nabAAathu min kulli ommatin shaheedan thumma la yuthanu lillatheena kafaroo wala hum yustaAAtaboona

বাংলা উচ্চারণ

অইয়াওমা নাব্'আছু মিন্ কুল্লি উম্মাতিন্ শাহীদান্ ছুম্মা লা-ইয়ুযানু লিল্লাযীনা কাফারূ অলা-হুম্ ইয়ুস্তা'তাবূন্।

আবদুস শহীদ নাসিম

সেদিন তাদের কী অবস্থা হবে, যেদিন আমরা প্রত্যেক জাতি থেকে একজন সাক্ষী উপস্থিত করবো, তারপর কাফিরদেরকে (কৈফিয়ত দেয়ার) কোনো অনুমতি দেয়া হবেনা এবং তাদের কোনো ওযরও গ্রহণ করা হবেনা।

জহুরুল হক

আর সেদিন আমরা প্রত্যেক জাতির মধ্যে থেকে এক - এক জন সাক্ষী দাঁড় করাব, তখন যারা অবিশ্বাস করেছিল তাদের অনুমতি দেয়া হবে না, আর তাদের ক্ষমা - প্রার্থনা করতে দেওয়া হবে না।

Transliteration

Waitha raa allatheena thalamoo alAAathaba fala yukhaffafu AAanhum wala hum yuntharoona

বাংলা উচ্চারণ

অ ইযা-রয়াল্লাযীনা জোয়ালামুল্ 'আযা-বা ফালা-ইয়ুখাফ্ফাফু 'আন্হুম্ অলা-হুম্ ইয়ুন্জোয়ারূন্।

আবদুস শহীদ নাসিম

যালিমরা যখন আযাব দেখতে পাবে, তখন তাদের শাস্তি আর হালকা করা হবেনা এবং তাদেরকে কোনো অবকাশও দেয়া হবেনা।

জহুরুল হক

আর যারা অন্যায়াচরণ করেছে তারা যখন শাস্তি দেখতে পাবে তখন তাদের থেকে তা লাঘব করা হবে না, আর তারা অব্যাহতিও পাবে না।

Transliteration

Waitha raa allatheena ashrakoo shurakaahum qaloo rabbana haolai shurakaona allatheena kunna nadAAoo min doonika faalqaw ilayhimu alqawla innakum lakathiboona

বাংলা উচ্চারণ

অ ইযা-রয়াল্লাযীনা আশ্রকূ শুরাকা-য়াহুম্ ক্বা-লূ রব্বানা-হা-উলা-য়ি শুরাকা-য়ুনাল্লাযীনা কুন্না-নাদ্ঊ' মিন্ দূনিকা ফাআল্ক্বও ইলাইহিমুল্ ক্বওলা ইন্নাকুম্ লাকা-যিবূন্।

আবদুস শহীদ নাসিম

যারা আল্লাহর সাথে শরিকদার বানিয়েছিল, তারা যখন তাদের বানানো শরিকদারদের দেখবে, তখন বলবে: ‘প্রভু! এরাই আমাদের বানানো শরিকদার, তোমার পরিবর্তে আমরা এদেরকেই ডাকতাম।’ উত্তরে তারা বলবে: ‘অবশ্যি তোমরা মিথ্যাবাদী।’

জহুরুল হক

আর যারা অংশী দাঁড় করিয়েছিল তারা যখন তাদের দেবতাদের দেখতে পাবে তখন তারা বলবে - - ''আমাদের প্রভু! এরাই আমাদের ঠাকুরদেবতা যাদের আমরা পূজা করতাম তোমাকে ছেড়ে দিয়ে।’’ তখন তারা তাদের দিকে কথাটা ছুঁড়ে মারবে - - ''নিঃসন্দেহ তোমরাই তো মিথ্যাবাদী।’’

Transliteration

Waalqaw ila Allahi yawmaithin alssalama wadalla AAanhum ma kanoo yaftaroona

বাংলা উচ্চারণ

অ আল্ক্বও ইলাল্লা-হি ইয়াওমায়িযিনিস্ সালামা অদ্বোয়াল্লা 'আন্হুম্ মা-কা-নূ ইয়াফ্তারূন্।

আবদুস শহীদ নাসিম

সেদিন তারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে এবং যাদেরকে তারা উদ্ভাবন করে নিয়েছিল তারা সব উধাও হয়ে যাবে।

জহুরুল হক

আর তারা সেইদিন ‌র কাছে আ‌ত্মসমর্পণে ঝোঁকে পড়বে, আর তারা যা উদ্ভাবন করত তা তাদের থেকে বিদায় নেবে।

Transliteration

Allatheena kafaroo wasaddoo AAan sabeeli Allahi zidnahum AAathaban fawqa alAAathabi bima kanoo yufsidoona

বাংলা উচ্চারণ

আল্লাযীনা কাফারূ অছোয়াদ্দু 'আন্ সাবীলিল্লা-হি যিদ্না-হুম্ 'আযা-বান্ ফাওক্বল্ 'আযা-বি মা বিমা-কা-নূ ইয়ুফ্সিদূন্।

আবদুস শহীদ নাসিম

যারা কুফুরি করেছে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করেছে, আমরা তাদের আযাবের উপর আযাব বাড়িয়ে দেবো, কারণ তারা ফাসাদ সৃষ্টি করেছিল।

জহুরুল হক

যারা অবিশ্বাস পোষণ করে ও ‌র পথ থেকে ফিরিয়ে রাখে, আমরা শাস্তির উপরে তাদের জন্য শাস্তি বাড়িয়ে দেব, যেহেতু তারা অশান্তি সৃষ্টি করত।

Transliteration

Wayawma nabAAathu fee kulli ommatin shaheedan AAalayhim min anfusihim wajina bika shaheedan AAala haolai wanazzalna AAalayka alkitaba tibyanan likulli shayin wahudan warahmatan wabushra lilmuslimeena

বাংলা উচ্চারণ

অ ইয়াওমা নাব্'আছু ফী কুল্লি উম্মাতিন্ শাহীদান্ 'আলাইহিম্ মিন্ আন্ফুসিহিম্ অ জ্বিনা-বিকা শাহীদান্ 'আলা- হা য় উলা-য়্ অনায্যাল্না 'আলাইকাল্ কিতা-বা তিব্ইয়া-নাল্ লিকুল্লি শাইয়িঁও অহুদাঁও অরহ্মাতাঁও অ বুশ্রা লিল্মুসলিমীন্।

আবদুস শহীদ নাসিম

সেদিন আমরা প্রত্যেক জাতি থেকে তাদের বিরুদ্ধে একজন সাক্ষী দাঁড় করাবো আর তোমাকে নিয়ে আসবো তাদের সবার বিষয়ে সাক্ষী হিসেবে। আর আমরা নাযিল করেছি তোমার প্রতি আল - কিতাব প্রতিটি বিষয়ের স্পষ্ট বর্ণনা সম্বলিত, আর সেটি হলো একটি পথ নির্দেশ, একটি অনুকম্পা এবং একটি সুসংবাদ মুসলিমদের জন্যে।

জহুরুল হক

আর সেদিন আমরা প্রত্যেক জাতির মধ্যে দাঁড় করাব তাদের মধ্যে থেকে তাদের বিষয়ে এক - একজন সাক্ষী, আর তোমাকে আমরা আনব একজন সাক্ষীরূপে এদের উপরে। আর তোমার কাছে আমরা অবতারণ করেছি ধর্মগ্রন্থ সব বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যাস্বরূপ আর পথনির্দেশ ও করুণা এবং আ‌ত্মসমর্পণকারীদের জন্য সুসংবাদ - স্বরূপ।

Transliteration

Inna Allaha yamuru bialAAadli waalihsani waeetai thee alqurba wayanha AAani alfahshai waalmunkari waalbaghyi yaAAithukum laAAallakum tathakkaroona

বাংলা উচ্চারণ

ইন্নাল্লা-হা ইয়ামুরু বিল্'আদ্লি অল্ ইহসা-নি অ ঈতা-য়ি যিল্ক্বর্ ুবা-অ ইয়ান্হা- 'আনিল্ ফাহশা-য়ি অল্ মুন্কারি অল্ বাগ্য়ি ইয়া'ইজুকুম্ লা'আল্লাকুম্ তাযাক্কারূন্।

আবদুস শহীদ নাসিম

নির্দেশ দিচ্ছেন আদল (ন্যায়বিচার) ও ইহসান (উপকার) করার, আত্মীয় - স্বজনকে দান করার। আর নিষেধ করছেন ফাহেশা কাজ, অন্যায় কাজ এবং সীমালংঘন থেকে। তিনি তোমাদের উপদেশ দিচ্ছেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো।

জহুরুল হক

নিঃসন্দেহ নির্দেশ দিচ্ছেন ন্যায়পরায়ণতার, আর সদাচরণের, ও আ‌ত্মীয়স্বজনকে দানদক্ষিণা করার, আর তিনি নিষেধ করেছেন অশালীনতা, আর দুষ্কৃতি, ও বিদ্রোহাচরণ। তিনি তোমাদের উপদেশ দিচ্ছেন যেন তোমরা মনোযোগ দাও।

Transliteration

Waawfoo biAAahdi Allahi itha AAahadtum wala tanqudoo alaymana baAAda tawkeediha waqad jaAAaltumu Allaha AAalaykum kafeelan inna Allaha yaAAlamu ma tafAAaloona

বাংলা উচ্চারণ

অআওফূ বি'আহ্দিল্লা-হি ইযা-'আহাত্তুম্ অলা-তান্ক্ব দ্ব ল্ আইমা-না-বা'দা তাওকীদিহা- অক্বদ্ জ্বা'আল্তুমুল্লা-হা 'আলাইকুম্ কাফীলা- ইন্নাল্লা-হা ইয়া'লামু মা-তাফ্'আলূন্।

আবদুস শহীদ নাসিম

তোমরা আল্লাহর অঙ্গীকার পূর্ণ করবে যখন পরস্পর অঙ্গীকার করো। তোমরা তোমাদের অঙ্গীকার ভঙ্গ করোনা আল্লাহকে জামিন বানিয়ে অঙ্গীকার মজবুত করার পর। তোমরা যা - ই করো না কেন তা জানেন।

জহুরুল হক

আর ‌র অংগীকার পূরণ করো যখনি তোমরা কোনো অংগীকার করে থাক, আর প্রতিজ্ঞাগুলো ভঙ্গ করো না সেগুলোর দৃঢ়ীকরণের পরে, অথচ তোমরা ‌কে তোমাদের মধ্যে জামিন করেছ। নিঃসন্দেহ জানেন যা তোমরা করছ।

Transliteration

Wala takoonoo kaallatee naqadat ghazlaha min baAAdi quwwatin ankathan tattakhithoona aymanakum dakhalan baynakum an takoona ommatun hiya arba min ommatin innama yablookumu Allahu bihi walayubayyinanna lakum yawma alqiyamati ma kuntum feehi takhtalifoona

বাংলা উচ্চারণ

অলা-তাকূনূ কাল্লাতী নাক্বদ্বোয়াত্ গয্লাহা-মিম্ বা'দি কুঅতিন্ আন্কা-ছা- তাত্তাখিযূনা আইমা-নাকুম্ দাখলাম্ বাইনাকুম্ আন্ তাকূনা উম্মাতুন্ হিয়া র্আবা-মিন্ উম্মাহ্ ইন্নামা-ইয়াব্লূকুমু ল্লা-হু বিহ্ অলা-ইয়ুবাইয়িনান্না লাকুম্ ইয়াওমাল্ ক্বিয়া-মাতি মা-কুন্তুম্ ফীহি তাখ্তালিফূন্।

আবদুস শহীদ নাসিম

তোমরা হয়োনা সেই নারীর মতো, যে মজবুত করে সূতা পাকানোর পর পাক খুলে সেগুলো নষ্ট করে দেয়। তোমরা তোমাদের শপথ পরস্পরকে ঠকানোর জন্যে ব্যবহার করে থাকো, যাতে করে একদল লোক অন্য দল থেকে অধিক লাভবান হয়। এর দ্বারা তোমাদের পরীক্ষা করেন। কিয়ামতের দিন তা স্পষ্টভাবে তোমাদের জন্যে প্রকাশ করে দেবেন, যে বিষয়ে তোমরা মতভেদ করতে।

জহুরুল হক

আর সেই নারীর মতো হয়ো না যে তার সুতো খুলে ফেলে টুকরো টুকরো ক’রে তা মজবুত করে বোনার পরে। তোমাদের শপথগুলোকে তোমাদের মধ্যে ছলনার জন্যে তোমরা ব্যবহার করছ, যেন তোমাদের এক জাতি অন্য জাতির চাইতে ক্ষমতাশীল হতে পার। অবশ্যই এর দ্বারা তোমাদের পরীক্ষা করছেন, আর যেন কিয়ামতের দিনে তোমাদের কাছে সুস্পষ্ট করতে পারেন যে - বিষয়ে তোমরা মতভেদ করছিলে।

Transliteration

Walaw shaa Allahu lajaAAalakum ommatan wahidatan walakin yudillu man yashao wayahdee man yashao walatusalunna AAamma kuntum taAAmaloona

বাংলা উচ্চারণ

অ লাও শা-য়া ল্লা-হু লাজ্বা'আলাকুম্ উম্মাতাঁও ওয়া-হিদাতাঁও অলা-কিঁ ইয়ুদ্বিল্ল ু মাইঁ ইয়াশা-য়ু অইয়াহ্দী মাইঁ ইয়াশা-য়ু অলাতুস্য়ালুন্না 'আম্মা-কুন্তুম্ তা'মালূন্।

আবদুস শহীদ নাসিম

চাইলে তিনি তোমাদের এক উম্মত বানাতে পারতেন। কিন্তু তিনি যাকে চান বিপথগামী করেন এবং যাকে চান সঠিক পথ দেখান। তোমরা যা করছো সে বিষয়ে অবশ্যি তোমাদের জিজ্ঞাসা করা হবে।

জহুরুল হক

আর যদি ইচ্ছা করতেন তবে তিনি নিশ্চয়ই তোমাদের এক জাতিভুক্ত করে দিতেন, কিন্তু তিনি পথহারা হতে দেন যাকে ইচ্ছে করেন, আর যাকে ইচ্ছে সৎপথে পরিচালিত করেন। আর তোমাদের অতিঅবশ্য জিজ্ঞাসা করা হবে যা তোমরা করে যাচ্ছিলে সে - সন্বন্ধে।

Transliteration

Wala tattakhithoo aymanakum dakhalan baynakum fatazilla qadamun baAAda thubootiha watathooqoo alssooa bima sadadtum AAan sabeeli Allahi walakum AAathabun AAatheemun

বাংলা উচ্চারণ

অলা-তাত্তাখিযূ য় আইমা-নাকুম্ দাখলাম্ বাইনাকুম্ ফাতাযিল্লা ক্বদামুম্ বা'দা ছুবূতিহা- অতাযূকুস্ সূ-য়া বিমা-ছোয়াদাত্তুম্ 'আন্ সাবীলিল্লা-হি অলাকুম্ 'আযাবুন্ 'আজীম্।

আবদুস শহীদ নাসিম

তোমরা পরস্পরকে ঠকানোর জন্যে তোমাদের শপথকে ব্যবহার করোনা, যদি তা করো, তবে পা অবিচল হবার পর তা পিছলে যাবে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করার কারণে শাস্তির স্বাদ আস্বাদন করবে, আর তোমাদের জন্যে মহা আযাব তো রয়েছেই।

জহুরুল হক

আর তোমাদের শপথগুলোকে তোমাদের মধ্যে ছলনার জন্যে ব্যবহার করো না, পাছে পা পিছলে যায় তা সুপ্রতিষ্ঠিত হবার পরে, আর তোমরা মন্দের আস্বাদ গ্রহণ করবে যেহেতু তোমরা ‌র পথ থেকে ফিরে গেছ, আর তোমাদের জন্য রয়েছে কঠোর শাস্তি।

Transliteration

Wala tashtaroo biAAahdi Allahi thamanan qaleelan innama AAinda Allahi huwa khayrun lakum in kuntum taAAlamoona

বাংলা উচ্চারণ

অলা-তাশ্তারূ বি'আহ্দিল্লা-হি ছামানান্ ক্বালীলা- ইন্নামা-'ইন্দাল্লা-হি হুঅ খইরুল্লাকুম্ ইন্ কুন্তুম্ তা'লামূন্।

আবদুস শহীদ নাসিম

তোমরা আল্লাহর সাথে করা অঙ্গীকার তুচ্ছ মূল্যে বিক্রয় করোনা। নিশ্চয়ই আল্লাহর কাছে যা রয়েছে সেটাই তোমাদের জন্যে উত্তম যদি তোমরা জানতে।

জহুরুল হক

আর তোমরা ‌র অংগীকারকে স্বল্প মূল্যে বিনিময় করো না। নিঃসন্দেহ যা ‌র কাছে রয়েছে তা তোমাদের জন্য শ্রেষ্ঠ, যদি তোমরা জানতে!

Transliteration

Ma AAindakum yanfadu wama AAinda Allahi baqin walanajziyanna allatheena sabaroo ajrahum biahsani ma kanoo yaAAmaloona

বাংলা উচ্চারণ

মা-'ইন্দাকুম্ ইয়ান্ফাদু অমা-'ইন্দাল্লা-হি বা-ক অলা-নাজযিয়ান্ নাল্লাযীনা ছোয়াবারূ য় আজরাহুম্ বিআহ্সানি মা-কা-নূ ইয়া'মালূন্।

আবদুস শহীদ নাসিম

তোমাদের কাছে যা আছে তা ফুরিয়ে যায় আর আল্লাহর কাছে যা আছে, তা অফুরন্ত। যারা সবর অবলম্বন করে আমরা তাদের আমলের চাইতেও শ্রেষ্ঠ পুরস্কার তাদের দান করবো (অথবা আমরা তাদের সর্বোত্তম আমলের ভিত্তিতে তাদের পুরস্কার দেবো।)

জহুরুল হক

যা তোমাদের কাছে রয়েছে তা খতম হয়ে যায়, আর যা ‌র কাছে আছে তা স্থায়ী। আর যারা অধ্যবসায় অবলন্বন করে তাদের পারিশ্রমিক আমরা অবশ্যই প্রদান করব তারা যা করে যাচ্ছে তার শ্রেষ্ঠ প্রতিদানরূপে।

Transliteration

Man AAamila salihan min thakarin aw ontha wahuwa muminun falanuhyiyannahu hayatan tayyibatan walanajziyannahum ajrahum biahsani ma kanoo yaAAmaloona

বাংলা উচ্চারণ

মান্ 'আমিলা ছোয়া-লিহাম্ মিন্ যাকারিন্ আও উন্ছা-অহুঅ মুমিনুন্ ফালা-নুহ্ইয়ান্নাহূ হাইয়া-তান্ ত্বোয়াইয়্যিবাতান্ অলা নাজযিইয়ান্নাহুম্ আজরহুম্ বিআহ্সানি মা-কা-নূ ইয়া'মালূন।

আবদুস শহীদ নাসিম

যে কোনো পুরুষ বা নারী আমলে সালেহ্ করবে অবস্থায়, আমরা অবশ্যি তাকে পবিত্র জীবন দান করবো এবং তাদেরকে তাদের আমলের চাইতে শ্রেষ্ঠ পুরস্কার দান করবো।

জহুরুল হক

পুরুষ অথবা নারীর মধ্যে যে কেউ সৎকর্ম করে, আর সে মূমিন হয়, তাকেই তবে আমরা নিশ্চয়ই জীবনধারণ করতে দেবো সুন্দর জীবনে আর তাদের পারিশ্রমিক আমরা অবশ্যই তাদের প্রদান করব তারা যা করে যাচ্ছে তার শ্রেষ্ঠ প্রতিদানরূপে।

Transliteration

Faitha qarata alqurana faistaAAith biAllahi mina alshshaytani alrrajeemi

বাংলা উচ্চারণ

ফাইযা- ক্বরতাল্ কুরআ-না ফাস্তা'ইয্ বিল্লা-হি মিনাশ্ শাইত্বোয়া-র্নি রজ্বীম্।

আবদুস শহীদ নাসিম

তুমি যখন কুরআন পাঠ করবে, তখন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় চেয়ে নেবে।

জহুরুল হক

সুতরাং যখন তোমরা কুরআন পাঠ করবে তখন ‌র কাছে আশ্রয় চাও ভ্রষ্ট শয়তানের থেকে।

Transliteration

Innahu laysa lahu sultanun AAala allatheena amanoo waAAala rabbihim yatawakkaloona

বাংলা উচ্চারণ

ইন্নাহূ লাইসা লাহূ সুলত্বোয়া-নুন্ 'আলাল্লাযীনা আ-মানূ অ 'আলা-রব্বিহিম ইয়াতাঅক্কালূন্।

আবদুস শহীদ নাসিম

যারা ঈমান আনে এবং তাদের প্রভুর উপর তাওয়াক্কুল করে তাদের উপর তার (শয়তানের) কোনো কর্তৃত্ব নেই।

জহুরুল হক

নিঃসন্দেহ সে - - তার কোনো আধিপত্য নেই তাদের উপরে যারা ঈমান এনেছে এবং তাদের প্রভুর উপরেই নির্ভর করছে।

Transliteration

Innama sultanuhu AAala allatheena yatawallawnahu waallatheena hum bihi mushrikoona

বাংলা উচ্চারণ

ইন্নামা-সুল্ত্বোয়া-নুহূ 'আলাল্লাযীনা ইয়াতাঅল্লাওনাহূ অল্লাযীনাহুম্ বিহী মুশ্রিকূন্।

আবদুস শহীদ নাসিম

সে তো কর্তৃত্ব খাটায় কেবল তাদের উপর, যারা তাকে অলি (অভিভাবক) বানিয়ে নিয়েছে এবং যারা মুশরিক।

জহুরুল হক

তার আধিপত্য তো কেবল তাদের উপরে যারা তাকে বন্ধুরূপে গ্রহণ করছে, আর সেই লোকদের যারা তাঁর সঙ্গে অংশী দাঁড় করায়।

Transliteration

Waitha baddalna ayatan makana ayatin waAllahu aAAlamu bima yunazzilu qaloo innama anta muftarin bal aktharuhum la yaAAlamoona

বাংলা উচ্চারণ

অ ইযা-বাদ্দাল্না য়আ-ইয়াতাম্ মাকা-না আ-ইয়াতিঁও অল্লা-হু আ'লামু বিমা-'ইয়ুনায্যিলু ক্ব-লূয় ইন্নামা য়আন্তা মুর্ফ্তা বাল্ আক্ছারুহুম্ লা-ইয়া'লামূন্।

আবদুস শহীদ নাসিম

আমরা যখন একটি আয়াতের বদলে আরেকটি আয়াত উপস্থিত করি, আর আল্লাহই অধিক জানেন তিনি কী নাযিল করেন, তখন তারা বলে: ‘তুমি তো একজন মিথ্যা রচনাকারী।’ বরং তাদেরই অধিকাংশ লোক জানেনা।

জহুরুল হক

আর যখন আমরা বদল করে আনি একটি আয়াত অন্য আয়াতের স্থলে, আর ভাল জানেন যা তিনি অবতারণ করছেন, তারা বলে - - ''নিঃসন্দেহ তুমি একজন জালিয়াত।’’ কিন্তু তাদের অধিকাংশই জানে না।

Transliteration

Qul nazzalahu roohu alqudusi min rabbika bialhaqqi liyuthabbita allatheena amanoo wahudan wabushra lilmuslimeena

বাংলা উচ্চারণ

কুল্ নায্যালাহূ রূহুল্ কুদুসি র্মি রব্বিকা বিল্ হাককি লিইয়ুছাব্বিতাল্লাযীনা আ-মানূ অহুদাওঁ অবুশ্রা- লিল্মুস্লিমীন্।

আবদুস শহীদ নাসিম

তুমি বলো, তোমার প্রভুর কাছ থেকে তা (আল - কুরআন) সত্যসহ নাযিল করে রুহুল কুদুস (জিবরিল) ঈমানদারদের বিশ্বাসকে মজবুত করার জন্যে। তাছাড়া এটি একটি পথ নির্দেশ এবং সুসংবাদ মুসলিমদের জন্যে।

জহুরুল হক

তুমি বলো যে রুহুল কুদুস তোমার প্রভুর কাছ থেকে সত্যসহ এটি অবতারণ করেছে যেন তিনি দৃঢ়প্রতিষ্ঠিত করতে পারেন তাদের যারা ঈমান এনেছে, আর পথনির্দেশ ও সুসংবাদরূপে আ‌ত্মসমর্পণকারীদের জন্য।

Transliteration

Walaqad naAAlamu annahum yaqooloona innama yuAAallimuhu basharun lisanu allathee yulhidoona ilayhi aAAjamiyyun wahatha lisanun AAarabiyyun mubeenun

বাংলা উচ্চারণ

অ লাক্বদ্ না'লামু আন্নাহুম্ ইয়া কুলূনা ইন্নামা-ইয়ু'আল্লিমুহূ বার্শা লিসা-নু ল্লাযী ইয়ুল্হিদূনা ইলাইহি 'আজ্বামিইয়ু্যঁও অহা-যা- লিসা-নুন্ 'আরাবিয়্যুম্ মুবীন্।

আবদুস শহীদ নাসিম

আমরা জানি, তারা (তোমার সম্পর্কে) বলে: ‘তাকে শিক্ষা দেয় তো একজন মানুষ।১’ তারা যার প্রতি একথা আরোপ করে সে তো একজন অনারব, অথচ এ কুরআন সুস্পষ্ট আরবি ভাষায়।

জহুরুল হক

আর আমরা অবশ্যই জানি যে তারা বলে - - ''নিঃসন্দেহ তাঁকে তো কোনো এক মানুষ শেখায়।’’ ওরা যার প্রতি ইঙ্গিত করে তার ভাষা ভিন্নদেশীয়, অথচ এটি পরিস্কার আরবী ভাষা।

Transliteration

Inna allatheena la yuminoona biayati Allahi la yahdeehimu Allahu walahum AAathabun aleemun

বাংলা উচ্চারণ

ইন্নাল্লাযীনা লা-ইয়ুমিনূনা বিআ-ইয়া-তিল্লা-হি লা-ইয়াহ্দী হিমুল্ লা-হু অলাহুম্ 'আযা-বুন্ আলীম্।

আবদুস শহীদ নাসিম

যারা আল্লাহর আয়াতের প্রতি ঈমান আনেনা, তাদের সঠিক পথ দেখাননা। তাদের জন্যে রয়েছে বেদনাদায়ক আযাব।

জহুরুল হক

নিঃসন্দেহ যারা ‌র বাণীসমূহে বিশ্বাস করে না তাদের পথ দেখাবেন না, আর তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি।

Transliteration

Innama yaftaree alkathiba allatheena la yuminoona biayati Allahi waolaika humu alkathiboona

বাংলা উচ্চারণ

ইন্নামা- ইয়াফ্তারিল্ কাযিবাল্লাযীনা লা-ইয়ুমিনূনা বিআ-ইয়া-তি ল্লা-হি অউলা-য়িকা হুমুল্ কা-যিবূন্।

আবদুস শহীদ নাসিম

মিথ্যা রচনা করে তো তারা, যারা আল্লাহর আয়াতের প্রতি ঈমান আনেনা। তারাই হলো মিথ্যাবাদী।

জহুরুল হক

কেবল তারাই মিথ্যা উদ্ভাবন করে যারা ‌র বাণীসমূহে বিশ্বাস করে না, আর তারা নিজেরাই হচ্ছে মিথ্যাবাদী।

Transliteration

Man kafara biAllahi min baAAdi eemanihi illa man okriha waqalbuhu mutmainnun bialeemani walakin man sharaha bialkufri sadran faAAalayhim ghadabun mina Allahi walahum AAathabun AAatheemun

বাংলা উচ্চারণ

মান কাফারা বিল্লা-হি মিম্ বা'দি ঈমা-নিহী য় ইল্লা-মান্ উক্রিহা-অক্বল্বুহূ মুত্বমায়িন্ন ুম্ বিল্ঈমা-নি অলা-কিম্মান্ শারহা বিল্কুফ্রি ছোয়াদ্রন্ ফা'আলাইহিম্ গাদ্বোয়াবুম্ মিনাল্লা-হি অলাহুম্ 'আযা-বুন্ 'আজীম্।

আবদুস শহীদ নাসিম

যে কেউ ঈমান আনার পর আল্লাহর সাথে কুফুরি করবে এবং কুফুরির জন্যে তার হৃদয়কে উদার রাখবে, তাদের উপর আপতিত হবে আল্লাহর গজব এবং তাদের জন্যে রয়েছে বিরাট আযাব। তবে ঐ ব্যক্তি নয়, যাকে (কুফরির জন্যে) বাধ্য করা হয়েছে এবং যার হৃদয় ঈমানের উপর অটল।

জহুরুল হক

আর যে আল্লাহতে অবিশ্বাস পোষণ করে তার বিশ্বাস স্থাপনের পরে, - - সে ছাড়া যে বাধ্য হয় অথচ তার হৃদয় ঈমানে অবিচলিত থাকে - - কিন্তু তার ক্ষেত্রে যে অবিশ্বাসের জন্য বক্ষ প্রসারিত করে, তাদের উপরেই তবে ‌র ক্রোধ, আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি।

Transliteration

Thalika biannahumu istahabboo alhayata alddunya AAala alakhirati waanna Allaha la yahdee alqawma alkafireena

বাংলা উচ্চারণ

যা-লিকা বিআন্নাহুমুস্ তাহাব্বুল্ হা ইয়া-তাদ্ দুন্ইয়া- 'আলাল্ আ-খিরাতি অআন্নাল্লা-হা লা-ইয়াহ্দিল্ ক্বওমাল্ কা-ফিরীন্।

আবদুস শহীদ নাসিম

এর কারণ, তারা দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দেয় এবং কাফিরদের সঠিক পথ দেখান না।

জহুরুল হক

এটি এইজন্য যে তারা এই দুনিয়ার জীবনকে পরকালের চেয়ে বেশী ভালবাসে, আর এইজন্য যে অবিশ্বাসী সম্প্রদায়কে, পথ দেখান না।

Transliteration

Olaika allatheena tabaAAa Allahu AAala quloobihim wasamAAihim waabsarihim waolaika humu alghafiloona

বাংলা উচ্চারণ

উলা-য়িকাল্ লাযীনা ত্বোয়াবা'আল্লা-হু 'আলা-কুলূবিহিম্ অসাম্'ইহিম্ অ আব্ছোয়া-রিহিম্ অউলা-য়িকা হুমুল্ গ-ফিলূন্।

আবদুস শহীদ নাসিম

এরা সেইসব লোক, যাদের হৃদয়ে, কানে এবং চোখে সীলমোহর মেরে দিয়েছেন। এরাই গাফিল।

জহুরুল হক

এরাই তারা যাদের হৃদয়ের উপরে ও যাদের কানের উপরে ও যাদের চোখের উপরে মোহর মেরে দিয়েছেন, আর তারা নিজেরাই হচ্ছে বেখেয়াল।

Transliteration

La jarama annahum fee alakhirati humu alkhasiroona

বাংলা উচ্চারণ

লা-জ্বারামা আন্নাহুম্ ফিল্ আ-খিরতি হুমুল্ খ-সিরূন্।

আবদুস শহীদ নাসিম

নিশ্চিতই আখিরাতে এরা হবে ক্ষতিগ্রস্ত।

জহুরুল হক

কোনো সন্দেহ নেই যে পরকালে তারা নিজেরাই হবে ক্ষতিগ্রস্ত।

Transliteration

Thumma inna rabbaka lillatheena hajaroo min baAAdi ma futinoo thumma jahadoo wasabaroo inna rabbaka min baAAdiha laghafoorun raheemun

বাংলা উচ্চারণ

ছুম্মা ইন্না রব্বাকা লিল্লাযীনা হা-জ্বারূ মিম্ বা'দি মা-ফুতিনূ ছুম্মা জ্বা-হাদূ অছবারূ য় ইন্না রব্বাকা মিম্ বা'দিহা-লাগফূর্রু রহীম্।

আবদুস শহীদ নাসিম

যারা নির্যাতিত হবার পর হিজরত করেছে, তারপর জিহাদ করেছে এবং অটল থেকেছে, তোমার প্রভু এই অটল থাকার পর তাদের প্রতি অবশ্যি পরম ক্ষমাশীল দয়াবান।

জহুরুল হক

তারপর তোমার প্রভু নিশ্চয়ই - - যারা হিজরত করে নির্যাতিত হবার পরে, তারপর জিহাদ করে ও অধ্যবসায় চালায় - - নিঃসন্দেহ তোমার প্রভু এর পরে অবশ্যই পরিত্রাণকারী, অফুরন্ত ফলদাতা।

Transliteration

Yawma tatee kullu nafsin tujadilu AAan nafsiha watuwaffa kullu nafsin ma AAamilat wahum la yuthlamoona

বাংলা উচ্চারণ

ইয়াওমা তাতী কুল্লু নাফ্সিন্ তুজ্বা-দিলু 'আন্ নাফ্সিহা-অতুঅফ্ফা-কুল্লু নাফ্সিম্ মা-'আমিলাত্ অহুম্ লা-ইয়ুজ্লামূন্।

আবদুস শহীদ নাসিম

স্মরণ করো, সেদিন প্রত্যেক ব্যক্তিই নিজের পক্ষে যুক্তি উপস্থাপন করতে আসবে এবং প্রত্যেককেই তার কর্মের পূর্ণ প্রতিফল দেয়া হবে এবং তাদের প্রতি কোনো প্রকার যুলুম করা হবেনা।

জহুরুল হক

সেইদিন প্রত্যেক সত্ত্বা আপন আ‌ত্মার জন্য ওকালতি ক’রে আসবে, আর প্রত্যেক সত্ত্বাকে পুরো প্রাপ্য দেওয়া হবে যা সে করেছে তার জন্য, আর তাদের প্রতি অন্যায় করো হবে না।

Transliteration

Wadaraba Allahu mathalan qaryatan kanat aminatan mutmainnatan yateeha rizquha raghadan min kulli makanin fakafarat bianAAumi Allahi faathaqaha Allahu libasa aljooAAi waalkhawfi bima kanoo yasnaAAoona

বাংলা উচ্চারণ

অদ্বোয়ারাবাল্লা-হু মাছালান্ র্ক্বইয়াতান্ কা-নাত্ আ-মিনাতাম্ মুত্ব্মায়িন্নাতাঁই ইয়াতীহা-রিয্ক্বুহা-রগদাম্ মিন্ কুল্লি মাকা-নিন্ ফাকাফারত্ বিআন্'ঊমিল্লা-হি ফাআযা-ক্বহাল্লা-হু লিবা-সাল্ জু'ঈ অল্খওফি বিমা-কানূ ইয়াছ্না'ঊন্।

আবদুস শহীদ নাসিম

উপমা দিচ্ছেন একটি জনপদের, যেটি ছিলো নিরাপদ নিশ্চিন্ত। সেখানে আসতো সবদিক থেকে প্রচুর জীবনোপকরণ। তারপর সেই জনপদ আল্লাহর প্রতি কুফুরি করলো, ফলে তাদের কর্মকান্ডের জন্যে তাদের আস্বাদন করান ক্ষুধা ও ভয়ের পোশাক।

জহুরুল হক

আর একটি উপমা ছুড়ঁছেন - - একটি শহর যা নিরাপত্তায় ও নিশ্চিন্তে ছিল, এর রিযেক সব দিক থেকে প্রচুর পরিমাণে এর কাছে আসত, তারপর ‌র অনুগ্রহাবলী সন্বন্ধে সে অকৃতজ্ঞ হলো, কাজেই তারা যা করে চলেছিল সেজন্য তাকে আস্বাদন করালেন ক্ষুধার আবরণ দিয়ে ও ভয় দিয়ে।

Transliteration

Walaqad jaahum rasoolun minhum fakaththaboohu faakhathahumu alAAathabu wahum thalimoona

বাংলা উচ্চারণ

অ লাক্বদ্ জ্বা-য়াহুম্ রসূলুম্ মিন্হুম্ ফাকায্যাবূহু ফাআখাযাহুমুল্ 'আযা-বু অহুম্ জোয়া-লিমূন্।

আবদুস শহীদ নাসিম

তাদের কাছে তাদের মধ্য থেকেই একজন রসূল এসেছিল, কিন্তু তারা তাকে প্রত্যাখ্যান করে। ফলে তাদের পাকড়াও করে আযাব। আর তারা ছিলো যালিম।

জহুরুল হক

আর আলবৎ তাদের কাছে তাদের মধ্যে থেকে একজন রসূল এসেছিলেন, কিন্তু তারা তাঁর প্রতি মিথ্যারোপ করল, সুতরাং শাস্তি তাদের পাকড়াও করল যখন তারা ছিল অন্যায়কারী।

Transliteration

Fakuloo mimma razaqakumu Allahu halalan tayyiban waoshkuroo niAAmata Allahi in kuntum iyyahu taAAbudoona

বাংলা উচ্চারণ

ফাকুলূ মিম্মা-রযাক্বকুমুল্লা-হু হালা-লান্ ত্বোয়াইয়্যিবাঁও অশ্কুরূ নি'মাতাল্লা-হি ইন্ কুন্তুম্ ইয়্যা-হু তা'বুদূন্।

আবদুস শহীদ নাসিম

তোমাদের যে হালাল ও উত্তম জীবিকা দিয়েছেন তা থেকে তোমরা খাও এবং তোমরা আল্লাহর নিয়ামতের শোকর আদায় করো যদি তোমরা কেবল তাঁরই ইবাদত করে থাকো।

জহুরুল হক

অতএব তোমাদের যে - সব বৈধ ও পবিত্র রিযেক দিয়েছেন তা থেকে তোমরা আহার করো, আর ‌ব অনুগ্রহাবলীর জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন কর যদি তোমরা তাঁকেই উপাসনা করে থাকো।

Transliteration

Innama harrama AAalaykumu almaytata waalddama walahma alkhinzeeri wama ohilla lighayri Allahi bihi famani idturra ghayra baghin wala AAadin fainna Allaha ghafoorun raheemun

বাংলা উচ্চারণ

ইন্নামা-র্হারামা 'আলাইকুমুল্ মাইতাতা অদ্দামা অ লাহ্মাল্ খিন্যীরি অমা য় উহিল্লা লিগইরিল্লা-হি বিহী ফামানিদ্ব্ত্বরু র-গইরা বা-গিঁও 'আদিন ফাইন্নাল্লা-হা গফুরুর রহীম্।

আবদুস শহীদ নাসিম

নিশ্চয়ই তোমাদের জন্যে হারাম করেছেন মৃত প্রাণী, (প্রবাহিত) রক্ত, শুয়োরের মাংস এবং যা ছাড়া অন্য কারো উদ্দেশ্যে জবাই করা হয়েছে তা। তবে কেউ যদি অনন্যোপায় হয়ে পড়ে এবং সে যদি বিদ্রোহ কিংবা সীমালংঘন না করে কিছু খেয়ে নেয় (তার দোষ হবেনা), নিশ্চয়ই মহাক্ষমাশীল দয়াময়।

জহুরুল হক

নিঃসন্দেহ তিনি তোমাদের জন্য অবৈধ করেছেন যা নিজে মরে, ও রক্ত, ও শূকরের মাংস, আর যা হালাল করা হয়েছে তার উপরে ‌র নাম ছাড়া, কিন্তু যে কেউ চাপে পড়েছে, অবাধ্য না হয়ে বা মাত্রা না ছাড়িয়ে, তবে নিঃসন্দেহ পরিত্রাণকারী, অফুরন্ত ফলদাতা।

Transliteration

Wala taqooloo lima tasifu alsinatukumu alkathiba hatha halalun wahatha haramun litaftaroo AAala Allahi alkathiba inna allatheena yaftaroona AAala Allahi alkathiba la yuflihoona

বাংলা উচ্চারণ

অলা-তাকুলূ লিমা-তাছিফু আল্সিনাতুকুমুল্ কাযিবা হাযা-হালা-লুঁও অহাযা-হারমূল্ লিতাফ্তারূ আ'লাল্লা-হিল্ কাযিব্ ইন্নাল্ লাযীনা ইয়াফ্তারূনা 'আলাল্লা-হিল কাযিবা লা-ইয়ুফ্লিহূন্।

আবদুস শহীদ নাসিম

তোমাদের জবান মিথ্যারোপ করে বলে, এটা হালাল আর এটা হারাম, তোমরা এভাবে আল্লাহর প্রতি মিথ্যারোপ করোনা। যারা মিথ্যা রচনা করে আল্লাহর উপর আরোপ করে তারা কখনো সফল হবেনা।

জহুরুল হক

আর যেহেতু তোমাদের জিহবা মিথ্যা বলায় পটু, তাই তোমরা বলো না - - ''এটি বৈধ ও এটি অবৈধ’’, - - ‌র নামে মিথ্যা আরোপ ক’রে। নিঃসন্দেহ যারা ‌র নামে মিথ্যা রচনা করে তারা উন্নতিলাভ করবে না।

Transliteration

MataAAun qaleelun walahum AAathabun aleemun

বাংলা উচ্চারণ

মাতা-'উন্ ক্বলীলুঁও অ লাহুম্ 'আযা-বুন্ আলীম্।

আবদুস শহীদ নাসিম

তাদের ভোগ বিলাস সামান্য ক’দিনের এবং তাদের জন্যে রয়েছে বেদনাদায়ক আযাব।

জহুরুল হক

সামান্য সুখ - সম্ভোগ, আর তাদের জন্য মর্মন্তুদ শাস্তি।

Transliteration

WaAAala allatheena hadoo harramna ma qasasna AAalayka min qablu wama thalamnahum walakin kanoo anfusahum yathlimoona

বাংলা উচ্চারণ

অ 'আলাল্ লাযীনা হা-দূ র্হারাম্না-মা-ক্বাছোয়াছ্না 'আলাইকা মিন্ ক্বব্লু অমা জোয়ালাম্না-হুম্ অলা-কিন্ কা-নূ য় আন্ফুসাহুম্ ইয়াজ্লিমূন্।

আবদুস শহীদ নাসিম

ইহুদিদের জন্যে আমরা সে সবই হারাম করেছিলাম, যা তোমার কাছে আমরা ইতোপূর্বে উল্লেখ করেছি। আমরা তাদের প্রতি কোনো যুলুম করিনি, বরং তারাই নিজেদের প্রতি যুলুম করেছিল।

জহুরুল হক

আর যারা ইহুদী মত পোষণ করে তাদের জন্য যা আমরা অবৈধ করেছিলাম তা ইতিপূর্বে তোমার কাছে আমরা বর্ণনা করেছি, আর তাদের প্রতি আমরা কোনো অন্যায় করি নি, বরং তারা তাদের নিজেদের প্রতিই অন্যায় করছিল।

Transliteration

Thumma inna rabbaka lillatheena AAamiloo alssooa bijahalatin thumma taboo min baAAdi thalika waaslahoo inna rabbaka min baAAdiha laghafoorun raheemun

বাংলা উচ্চারণ

ছুম্মা ইন্না রব্বাকা লিল্লাযীনা 'আমিলুস্ সূ-য়া-বিজ্বাহা-লাতিন ছুম্মা তা-বূ মিম্ বা'দি যা-লিকা অআছ্লাহূ য় ইন্না রব্বাকা মিম্ বা'দিহা- লাগফূরুর রহীম্।

আবদুস শহীদ নাসিম

যারা অজ্ঞতাবশত পাপ কাজ করে, তারপরে তওবা করে এবং নিজেদেরকে এস্লাহ (সংশোধন) করে নেয়, নিশ্চয়ই তোমার প্রভু মহাক্ষমাশীল, দয়াময়।

জহুরুল হক

অতঃপর নিঃসন্দেহ তোমার প্রভু - - যারা অজ্ঞতাবশতঃ পাপ করে, এবং তার পরে ফেরে ও সৎকর্ম করে, তাদের জন্য তোমার প্রভু নিশ্চয়ই এর পরে পরিত্রাণকারী, অফুরন্ত ফলদাতা।

Transliteration

Inna ibraheema kana ommatan qanitan lillahi haneefan walam yaku mina almushrikeena

বাংলা উচ্চারণ

ইন্না ইব্রা-হীমা কা-না উম্মাতান্ ক্ব-নিতাল্লিল্লা-হি হানীফা- অলাম্ ইয়াকু মিনাল্ মুশ্রিকীন্।

আবদুস শহীদ নাসিম

ইবরাহিম ছিলো একাই একটি উম্মত, আল্লাহর অনুগত, নিষ্ঠাবান এবং সে মুশরিকদের অন্তরভুক্ত ছিলনা।

জহুরুল হক

নিঃসন্দেহ ইব্রাহীম ছিলেন এক সম্প্রদায়, ‌র অনুগত, একনিষ্ঠ। আর তিনি বহুখোদাবাদীদের অন্তর্ভুক্ত ছিলেন না, - -

Transliteration

Shakiran lianAAumihi ijtabahu wahadahu ila siratin mustaqeemin

বাংলা উচ্চারণ

শা-কিরাল্ লিআন্'উমিহ্ ইজতাবা-হু অ হাদা-হু ইলা-ছির-ত্বিম্ মুস্তাক্বীম্।

আবদুস শহীদ নাসিম

সে ছিলো আল্লাহর নিয়ামতরাজির জন্যে কৃতজ্ঞ। তিনি তাকে মনোনীত করেছিলেন এবং পরিচালিত করেছিলেন সিরাতুল মুস্তাকিমের উপর।

জহুরুল হক

তাঁর অনুগ্রহাবলীর জন্য কৃতজ্ঞ। তিনি তাঁকে পরিচালিত করেছিলেন সহজ - সঠিক পথের দিকে।

Transliteration

Waataynahu fee alddunya hasanatan wainnahu fee alakhirati lamina alssaliheena

বাংলা উচ্চারণ

অ আ-তাইনা-হু ফিদ্ দুন্ইয়া-হাসানাহ্ অ ইন্নাহূ ফিল্ আ-খিরতি লামিনাছ্ ছোয়া-লিহীন্।

আবদুস শহীদ নাসিম

আমরা তাকে দুনিয়ায় দিয়েছিলাম কল্যাণ এবং নিশ্চয়ই আখিরাতেও সে থাকবে সালেহ্ লোকদের অন্তরভুক্ত।

জহুরুল হক

আর আমরা তাঁকে দুনিয়াতে কল্যাণ দিয়েছিলাম, আর তিনি পরকালেও নিশ্চয়ই হচ্ছেন সাধুপুরুষদের অন্তর্ভুক্ত।

Transliteration

Thumma awhayna ilayka ani ittabiAA millata ibraheema haneefan wama kana mina almushrikeena

বাংলা উচ্চারণ

ছুম্মা আওহাইনা য় ইলাইকা আনিত্তাবি' মিল্লাতা ইব্রা-হীমা হানীফা- অমা কা-না মিনাল্ মুশরিকীন্।

আবদুস শহীদ নাসিম

তারপর আমরা তোমাকে অহির মাধ্যমে নির্দেশ দিয়েছি: তুমি নিষ্ঠাবান ইবরাহিমের মিল্লাতের (আদর্শের) অনুসরণ করো। সে মুশরিকদের অন্তরভুক্ত ছিলনা।

জহুরুল হক

অতঃপর আমরা তোমার কাছে প্রত্যাদেশ দিয়েছিলাম এই বলে - - ''একনিষ্ঠ ইব্রাহীমের ধর্মমতের অনুসরণ কর, আর তিনি বহুখোদাবাদীদের মধ্যেকার ছিলেন না।’’

Transliteration

Innama juAAila alssabtu AAala allatheena ikhtalafoo feehi wainna rabbaka layahkumu baynahum yawma alqiyamati feema kanoo feehi yakhtalifoona

বাংলা উচ্চারণ

ইন্নামা-জুঈ'লাস্ সাব্তু 'আলাল্ লাযীনাখ্ তালাফূ ফীহ্ অইন্না রব্বাকা লা ইয়াহ্কুমু বাইনাহুম্ ইয়াওমাল্ ক্বিয়া-মাতি ফীমা- কা-নূ ফীহি ইয়াখ্তালিফূন্।

আবদুস শহীদ নাসিম

শনিবার পালন বাধ্যতামূলক করা হয়েছিল তাদের জন্যে, যারা এ নিয়ে মতভেদ করতো। তারা যে বিষয়ে মতভেদ করতো তোমার প্রভু অবশ্যি সে বিষয়ে কিয়ামতের দিন তাদের মধ্যে ফায়সালা করবেন।

জহুরুল হক

নিঃসন্দেহ সাব্বাতের নিয়ম ধার্য করা হয়েছিল কেবল তাদের জন্য যারা এ - সন্বন্ধে মতভেদ করেছিল। আর তোমার প্রভু অবশ্যই তাদের মধ্যে কিয়ামতের দিনে মীমাংসা করে দেবেন যে - বিষয়ে ওরা মতভেদ করত সেই বিষয়ে।

Transliteration

OdAAu ila sabeeli rabbika bialhikmati waalmawAAithati alhasanati wajadilhum biallatee hiya ahsanu inna rabbaka huwa aAAlamu biman dalla AAan sabeelihi wahuwa aAAlamu bialmuhtadeena

বাংলা উচ্চারণ

উদ্'ঊ ইলা-সাবীলি রব্বিকা বিল্হিক্মাতি অল্ মাও'ইজোয়াতিল্ হাসানাতি অ জ্বা-দিল্হুম্ বিল্লাতী হিয়া আহ্সান্ ইন্না রব্বাকা হুঅ আ'লামু বিমান্ দ্বোয়াল্লা 'আন্ সাবীলিহী অ হুঅ আ'লামু বিল্মুহ্তাদীন্।

আবদুস শহীদ নাসিম

তোমার প্রভুর পথের দিকে মানুষকে দাওয়াত দাও হিকমত এবং উত্তম উপদেশের মাধ্যমে এবং তাদের সাথে বিতর্ক করবে উত্তম পন্থায়। নিশ্চয়ই তোমার প্রভু জানেন, কারা সঠিক পথ থেকে বিপথগামী হয়, আর সঠিক পথ প্রাপ্তদেরও তিনি ভালোভাবে জানেন।

জহুরুল হক

তোমার প্রভুর রাস্তায় আহ্বান করো জ্ঞান ও সুষ্ঠু উপদেশের দ্বারা, আর তাদের সাথে পর্যালোচনা কর এমনভাবে যা শ্রেষ্ঠ। নিঃসন্দেহ তোমার প্রভু স্বয়ং ভাল জানেন তাকে যে তাঁর পথ থেকে ভ্রষ্ট হয়েছে, আর তিনি ভাল জানেন সৎপথাবলন্বীদের।

Transliteration

Wain AAaqabtum faAAaqiboo bimithli ma AAooqibtum bihi walain sabartum lahuwa khayrun lilssabireena

বাংলা উচ্চারণ

অইন্ 'আ-ক্বব্তুম্ ফা'আ-ক্বিবূ বিমিছ্লি মা 'ঊক্ব্ব্তিম্ বিহ্ অলায়িন্ ছর্বাতুম্ লাহুঅ খইরুল্লিছ্ছোয়া-বিরীন্।

আবদুস শহীদ নাসিম

তোমরা যদি তাদের থেকে প্রতিশোধ নিতে চাও, তবে ঠিক ততোখানি নেবে যতোটা শাস্তি তোমাদের দেয়া হয়েছে। তবে তোমরা যদি সহনশীল হও, সহনশীলদের জন্যে সেটা অবশ্যি উত্তম।

জহুরুল হক

আর যদি তোমরা আঘাত দাও তবে আঘাত দিয়ো যেমন তোমাদের আঘাত দেওয়া হয়েছিল তেমনিভাবে। আর যদি তোমরা অধ্যাবসায় অবলন্বন কর সেটি তাহলে অধ্যবসায়ীদের জন্য আরো ভাল।

Transliteration

Waisbir wama sabruka illa biAllahi wala tahzan AAalayhim wala taku fee dayqin mimma yamkuroona

বাংলা উচ্চারণ

অর্ছ্বি অমা- ছোয়াব্রুকা ইল্লা-বিল্লা-হি অলা- তাহ্যান্ 'আলাইহিম্ অলা-তাকু ফী দ্বোয়াইক্বিম্ মিম্মা-ইয়াম্কুরূন্।

আবদুস শহীদ নাসিম

সহনশীল হও, কারণ তোমার সহনশীলতা তো আল্লাহর সাহায্যেই পেয়েছো। তাদের জন্যে দু:খ করোনা এবং তাদের ষড়যন্ত্রে তুমি মনকেও সংকুচিত করোনা।

জহুরুল হক

আর তুমি অধ্যবসায় অবলন্বন কর, আর তোমার অধ্যবসায় থেকে বৈ নয়, আর তুমি তাদের কারণে আফসোস করো না, আর তুমি মনঃক্ষুন্ন হয়ো না তারা যা চক্রান্ত করে সেজন্য।

Transliteration

Inna Allaha maAAa allatheena ittaqaw waallatheena hum muhsinoona

বাংলা উচ্চারণ

ইন্নাল্লা-হা মা'আল্লাযীনাত্তাক্বও অল্লাযীনা হুম্ মুহ্সিনূন্।

আবদুস শহীদ নাসিম

তাদের সাথেই রয়েছেন যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা কল্যাণপরায়ণ।

জহুরুল হক

নিঃসন্দেহ তাদের সাথে রয়েছেন যারা ধর্মপরায়ণতা অবলন্বন করে ও যারা স্বয়ং সৎকর্মপরায়ণ।

Recitation

Reciters

Ticked reciters play one after another for each verse.

Repeat
Speed
Listen offline

Save this chapter’s recitation by the ticked reciters on this device.

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme