Kitab

Hud

Chapter 11, 123 verses

  • Transliteration
  • বাংলা উচ্চারণ
  • সমকালীন বাংলা
  • বয়ান ফাউন্ডেশন
Transliteration

Aliflamra kitabun ohkimat ayatuhu thumma fussilat min ladun hakeemin khabeerin

বাংলা উচ্চারণ

বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম আলিফ্ লা - ম্ র-কিতাবুন্ উহ্কিমাত্ আ-ইয়া-তুহূ ছুম্মা ফুছ্ছিলাত্ মিল্লাদুন্ হাকীমিন্ খর্বী।

সমকালীন বাংলা

পরম দয়ালু, পরম ক্ষমাশীল আল্লাহর নামে; আলিফ - লাম - রা, এই কিতাব প্রজ্ঞাময়, সর্বজ্ঞের নিকট হইতে; ইহার আয়াতসমূহ সুস্পষ্ট, সুবিন্যস্ত ও পরে বিশদভাবে বিবৃত যে,

বয়ান ফাউন্ডেশন

আলিফ-লাম-রা। এটি কিতাব যার আয়াতসমূহ সুস্থিত করা হয়েছে, অতঃপর বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে প্রজ্ঞাময়, সবিশেষ অবহিত সত্ত্বার পক্ষ থেকে।

Transliteration

Alla taAAbudoo illa Allaha innanee lakum minhu natheerun wabasheerun

বাংলা উচ্চারণ

আল্লা-তা'বুদূ য় ইল্লাল্লা-হ্ ইন্নানী লাকুম্ মিন্হু নাযীরুঁও অবার্শী।

সমকালীন বাংলা

তোমরা ব্যতীত অন্যের ‘ইবাদত করিবে না, অবশ্যই আমি তাঁহার পক্ষ হইতে তোমাদের জন্য সতর্ককারী ও সুসংবাদদাতা।

বয়ান ফাউন্ডেশন

(এ মর্মে) যে, তোমরা ছাড়া কারো ইবাদাত করো না। নিশ্চয় আমি তোমাদের জন্য তাঁর পক্ষ থেকে সতর্ককারী ও সুসংবাদদাতা।

Transliteration

Waani istaghfiroo rabbakum thumma tooboo ilayhi yumattiAAkum mataAAan hasanan ila ajalin musamman wayuti kulla thee fadlin fadlahu wain tawallaw fainee akhafu AAalaykum AAathaba yawmin kabeerin

বাংলা উচ্চারণ

অআনিস্ তাগ্ফিরূ রব্বাকুম্ ছুম্মা তূবূ য় ইলাইহি ইয়ুমাত্তি'কুম্ মাতা-'আন্ হাসানান্ ইলা য় আজ্বালিম্ মুসাম্মাঁও অইয়ুতি কুল্লা যী ফাদ্ব্লিন্ ফাদ্ব্লাহ্ অইন্ তাওয়াল্লাও ফাইন্নী য় আখা-ফু 'আলাইকুম্ 'আযা-বা ইয়াওমিন্ কার্বী।

সমকালীন বাংলা

আরও যে, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা কর ও তাঁহার দিকে প্রত্যাবর্তন কর, তিনি তোমাদেরকে এক নির্দিষ্ট কালের জন্য উত্তম জীবন উপভোগ করিতে দিবেন এবং তিনি প্রত্যেক গুণীজনকে তাহার প্রাপ্য মর্যাদা দান করিবেন। যদি তোমরা মুখ ফিরাইয়া নাও তবে আমি তোমাদের জন্য আশংকা করি মহাদিবসের শাস্তির।

বয়ান ফাউন্ডেশন

আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। তারপর তার কাছে ফিরে যাও, (তাহলে) তিনি তোমাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত উত্তম ভোগ-উপকরণ দেবেন এবং প্রর্তেক আনুগত্যশীলকে তাঁর আনুগত্য মুতাবিক দান করবেন। আর যদি তারা ফিরে যায়, তবে আমি নিশ্চয় তোমাদের উপর বড় এক দিনের আযাবের

Transliteration

Ila Allahi marjiAAukum wahuwa AAala kulli shayin qadeerun

বাংলা উচ্চারণ

ইলাল্লা-হি র্মাজ্বিউ'কুম্ অহুঅ 'আলা- কুল্লি শাইয়িন্ ক্বর্দী।

সমকালীন বাংলা

আল্লাহর নিকট তোমাদের প্রর্ত্যাবর্তন এবং তিনি সর্ব বিষয়ে সর্ব শক্তিমান।

বয়ান ফাউন্ডেশন

আল্লাহর নিকটই তোমাদের প্রত্যাবর্তন এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাশীল।

Transliteration

Ala innahum yathnoona sudoorahum liyastakhfoo minhu ala heena yastaghshoona thiyabahum yaAAlamu ma yusirroona wama yuAAlinoona innahu AAaleemun bithati alssudoori

বাংলা উচ্চারণ

আলা য় ইন্নাহুম্ ইয়াছ্নূনা ছুদূরহুম্ লিইয়াস্তাখ্ফূ মিন্হু আলা-হীনা ইয়াস্তাগ্শূনা ছিয়া-বাহুম্ ইয়া'লামু মা-ইয়ুর্সিরূনা অমা-ইউ'লিনূনা ইন্নাহূ 'আলীমুম্ বিযা-তিছ্ ছুর্দূ।

সমকালীন বাংলা

সাবধান! নিশ্চয়ই উহারা তাঁহার নিকট গোপন রাখিবার জন্য উহাদের বক্ষ দ্বিভাঁজ করে। সাবধান! উহারা যখন নিজেদেরকে বস্ত্রে আচ্ছাদিত করে তখন উহারা যাহা গোপন করে ও প্রকাশ করে, তিনি তাহা জানেন। অন্তরে যাহা আছে, নিশ্চয়ই তিনি তাহা সবিশেষ অবহিত।

বয়ান ফাউন্ডেশন

জেনে রাখ, নিশ্চয় তারা তাদের বুক ফিরিয়ে নেয়, যাতে তারা তার থেকে আত্মগোপন করতে পারে। জেনে রাখ, যখন তারা কাপড় আবৃত হয়, তখন তিনি জানেন যা তারা গোপন করে এবং যা তারা প্রকাশ করে। নিশ্চয় তিনি অন্তর্যামী।

Transliteration

Wama min dabbatin fee alardi illa AAala Allahi rizquha wayaAAlamu mustaqarraha wamustawdaAAaha kullun fee kitabin mubeenin

বাংলা উচ্চারণ

অমা-মিন্ দা - ব্বাতিন্ ফিল্ র্আদ্বি ইল্লা-'আলাল্লা-হি রিযকুহা- অইয়া'লামু মুস্তার্ক্বারহা- অমুস্তাওদা'আহা- কুল্লুন্ ফী কিতাবিম্ মুবীন্।

সমকালীন বাংলা

ভূপৃষ্ঠে বিচরণকারী সকলের জীবিকার দায়িত্ব তিনি উহাদের স্থায়ী ও অস্থায়ী অবস্থিতি সম্বন্ধে অবহিত; সুস্পষ্ট কিতাবে সব কিছুই আছে।

বয়ান ফাউন্ডেশন

আর যমীনে বিচরণকারী প্রতিটি প্রাণীর রিয্কের দায়িত্ব আল্লাহরই এবং তিনি জানেন তাদের আবাসস্থল ও সমাধিস্থল* । সব কিছু আছে স্পষ্ট কিতাবে**। * এখানে مستقر বা আবাসস্থল বলতে মাতৃগর্ভে অবস্থান মতান্তরে মৃত্যু পর্যন্ত দুনিয়ায় অবস্থানকে বুঝানো হয়েছে। আর مستودع দ্বার

Transliteration

Wahuwa allathee khalaqa alssamawati waalarda fee sittati ayyamin wakana AAarshuhu AAala almai liyabluwakum ayyukum ahsanu AAamalan walain qulta innakum mabAAoothoona min baAAdi almawti layaqoolanna allatheena kafaroo in hatha illa sihrun mubeenun

বাংলা উচ্চারণ

অহুওয়াল্লাযী খালাক্বস্ সামা-ওয়া-তি অল্র্আদ্বোয়া ফী সিত্তাতি আইয়্যা-মিওঁ অ কা-না 'র্আশুহূ 'আলাল্ মা - য়ি লিইয়াব্লুঅকুম্ আইয়্যুকুম্ আহসানু 'আমালা- অ লায়িন্ কুল্তা ইন্নাকুম্ মাব্'ঊছূনা মিম্ বা'দিল মাওতি লাইয়াকুলান্নাল্লাযীনা কাফারূ য় ইন্ হা-যা য় ইল্লা-সিহ্রুম্ মুবীন্।

সমকালীন বাংলা

আর তিনিই আকাশমণ্ডলী ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেন, তখন তাঁহার আরশ ছিল পানির উপর, তামাদের মধ্যে কে কর্মে শ্রেষ্ঠ তাহা পরীক্ষা করিবার জন্য। তুমি যদি বল, ‘মৃত্যুর পর তোমরা অবশ্যই উত্থিত হইবে,’ কাফিররা নিশ্চয়ই বলিবে, ‘ইহা তো সুস্পষ্ট জাদু।’

বয়ান ফাউন্ডেশন

আর তিনিই আসমানসমূহ ও যমীন সৃষ্টি করেছেন ছয় দিনে, আর তাঁর আরশ ছিল পানির উপর, যাতে তিনি পরীক্ষা করেন, কে তোমাদের মধ্যে আমলে সর্বোত্তম। আর তুমি যদি বল, ‘মৃত্যুর পর নিশ্চয় তোমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে’, তবে কাফিররা অবশ্যই বলবে, ‘এতো শুধুই স্পষ্ট যাদু’।

Transliteration

Walain akhkharna AAanhumu alAAathaba ila ommatin maAAdoodatin layaqoolunna ma yahbisuhu ala yawma yateehim laysa masroofan AAanhum wahaqa bihim ma kanoo bihi yastahzioona

বাংলা উচ্চারণ

অলায়িন্ আর্খ্খানা-'আন্হুমুল্ 'আযা-বা ইলা য় উম্মাতিম্ মা'দূদাতিল্ লাইয়াকুলুন্না মা-ইয়াহ্বিসুহ্ আলা-ইয়াওমা ইয়াতীহিম্ লাইসা মাছ্রূফান্ 'আন্হুম্ অহা-ক্বা বিহীম্ মা-কানূ বিহী ইয়স্তাহ্যিয়ূন্।

সমকালীন বাংলা

নির্দিষ্ট কালের জন্য আমি যদি উহাদের হইতে শাস্তি স্থগিত রাখি তবে উহারা নিশ্চয় বলিবে, ‘কিসে উহা নিবারণ করিতেছে?’ সাবধান! যে দিন উহাদের নিকট ইহা আসিবে সেদিন উহাদের নিকট হইতে উহা নিবৃত্ত করা হইবে না এবং যাহা লইয়া উহারা ঠাট্টা - বিদ্রপকরে তাহা উহাদেরকে পরিবেষ্টন করিবে।

বয়ান ফাউন্ডেশন

আর যদি আমি নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের থেকে আযাব বিলম্বিত করি, তবে তারা অবশ্যই বলবে, ‘কোন্ বস্তু তাকে ঠেকিয়ে রাখল’? সাবধান ! যেদিন তাদের উপর তা নেমে আসবে, সেদিন তাদের থেকে তা ফেরানো হবে না এবং তারা যা নিয়ে উপহাস করত, তাদেরকে তা ঘিরে ফেলবে।

Transliteration

Walain athaqna alinsana minna rahmatan thumma nazaAAnaha minhu innahu layaoosun kafoorun

বাংলা উচ্চারণ

অলায়িন্ আযাক্বনাল্ ইন্সা-না মিন্না-রহ্মাতান্ ছুম্মা নাযা'না-হা মিন্হু ইন্নাহূ লাইয়ায়ূসুন্ কার্ফূ।

সমকালীন বাংলা

যদি আমি মানুষকে আমার নিকট হইতে অনুগ্রহ আস্বাদন করাই ও পরে তাহার নিকট হইতে উহা প্রত্যাহার করি তখন সে অবশ্যই হতাশ ও অকৃতজ্ঞ হইবে।

বয়ান ফাউন্ডেশন

আর যদি আমি মানুষকে আমার পক্ষ থেকে রহমত আস্বাদন করাই, অতঃপর তার থেকে তা কেড়ে নেই, নিশ্চয় সে তখন (হয়ে পড়বে) নিরাশ, অকৃতজ্ঞ।

Transliteration

Walain athaqnahu naAAmaa baAAda darraa massathu layaqoolanna thahaba alssayyiatu AAannee innahu lafarihun fakhoorun

বাংলা উচ্চারণ

অলায়িন্ আযাক্ব্না-হু না'মা - য়া বা'দা দ্বোর্য়ারা - য়া মাস্সাত্হু লাইয়াকু লান্না যাহাবাস্ সাইয়্যিয়া-তু 'আন্নী ইন্নাহূ লাফারিহুন্ ফাখূর।

সমকালীন বাংলা

আর যদি দুঃখ - দৈন্য স্পর্শ করিবার পর আমি তাহাকে সুখ - সম্পদ আস্বাদন করাই তখন সে অবশ্যই বলিবে আমার বিপদ আপদ কাটিয়া গিয়েছি, সে হয় উৎফুল্ল ও অহংকারী।

বয়ান ফাউন্ডেশন

আর দুঃখ-দুর্দশা স্পর্শ করার পর যদি আমি তাকে নিআমত আস্বাদন করাই, তাহলে সে অবশ্যই বলবে, ‘আমার থেকে বিপদ-আপদ দূর হয়ে গেছে, আর সে হবে অতি উৎফুল্ল, অহঙ্কারী।

Transliteration

Illa allatheena sabaroo waAAamiloo alssalihati olaika lahum maghfiratun waajrun kabeerun

বাংলা উচ্চারণ

ইল্লাল্লাযীনা ছোয়াবারূ অ'আমিলুছ্ ছোয়া-লিহা-ত্ উলা-য়িকা লাহুম্ মাগ্ফিরাতুঁও অআজ্বুরুন্ কার্বী।

সমকালীন বাংলা

কিন্তু যাহারা ধৈর্যশীল ও সৎকর্মপরায়ণ তাহাদেরই জন্য আছে ক্ষমা ও মহাপুরস্কার।

বয়ান ফাউন্ডেশন

তবে যারা সবর করেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্যই রয়েছে ক্ষমা ও মহা প্রতিদান।

Transliteration

FalaAAallaka tarikun baAAda ma yooha ilayka wadaiqun bihi sadruka an yaqooloo lawla onzila AAalayhi kanzun aw jaa maAAahu malakun innama anta natheerun waAllahu AAala kulli shayin wakeelun

বাংলা উচ্চারণ

ফালা'আল্লাকা তা-রিকুম্ বা'দ্বোয়া মা-ইয়ূহা য় ইলাইকা অদ্বোয়া - য়িকুম্ বিহী ছোয়াদ্রুকা আইঁ ইয়াকু লূ লাওলা য় উন্যিলা 'আলাইহি কান্যুন্ আও জ্বা - য়া মা'আহূ মালাক্ব ইন্নামা য় আন্তা নার্যী অল্লা-হু 'আলা-কুল্লি শাইয়িঁও অকীল্।

সমকালীন বাংলা

তবে কি তোমার প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে তাহার কিছু তুমি বর্জন করিবে এবং ইহাতে তোমার মন সংকুচিত হইবে এইজন্য যে, তাহারা বলে, ‘তাহার নিকট ধনভাণ্ডার প্রেরিত হয় না কেন অথবা তাহার সঙ্গে ফিরিশতা আসে না কেন?’ তুমি তো কেবল সতর্ককারী এবং সর্ববিষয়ের কর্মবিধায়ক।

বয়ান ফাউন্ডেশন

তাহলে সম্ভবত তুমি তোমার উপর অবতীর্ণ ওহীর কিছু বিষয় ছেড়ে দেবে এবং তোমার বুক সঙ্কুচিত হবে এ কারণে যে, তারা বলে, ‘কেন তার উপর ধন-ভান্ডার অবতীর্ণ হয়নি, কিংবা তার সাথে ফেরেশতা আসেনি’? তুমি তো শুধু সতর্ককারী আর সব কিছুর তত্ত্বাবধায়ক।

Transliteration

Am yaqooloona iftarahu qul fatoo biAAashri suwarin mithlihi muftarayatin waodAAoo mani istataAAtum min dooni Allahi in kuntum sadiqeena

বাংলা উচ্চারণ

আম্ ইয়াকুলূনাফ্ তারা-হ্ কুল্ ফাতূ বি'আশ্রি সুঅরিম্ মিছ্লিহী মুফ্তারাইয়া-তিঁও অদ্ঊ' মানিস্ তাত্বোয়া'তুম্ মিন্ দূনিল্লা-হি ইন্ কুন্তুম্ ছোয়া-দিক্বীন্।

সমকালীন বাংলা

তাহারা কি বলে, ‘সে ইহা নিজে রচনা করিয়াছে?’ বল, ‘তোমরা যদি সত্যবাদী হও তবে তোমরা ইহার অনুরূপ দশটি স্বরচিত সূরা আনয়ন কর এবং ব্যতীত অপর যাহাকে পার, ডাকিয়া নাও।’

বয়ান ফাউন্ডেশন

নাকি তারা বলে, ‘সে এটা রটনা করেছে’? বল, ‘তাহলে তোমরা এর অনুরূপ দশটি সূরা বানিয়ে নিয়ে আস এবং ছাড়া যাকে পার ডেকে আন, যদি তোমরা সত্যবাদী হও’।

Transliteration

Fai llam yastajeeboo lakum faiAAlamoo annama onzila biAAilmi Allahi waan la ilaha illa huwa fahal antum muslimoona

বাংলা উচ্চারণ

ফাইল্লাম্ ইয়াস্তাজ্বীবূ লাকুম্ ফা'লামূ য় আন্নামা য় উন্যিলা বি'ইল্মিল্লা-হি অআল্লা য় ইলা-হা ইল্লা- হুঅ ফাহাল্ আন্তুম্ মুস্লিমূন্।

সমকালীন বাংলা

যদি তাহারা তোমাদের আহ্বানে সাড়া না দেয় তবে জানিয়া রাখ, ইহা তো ইল্ম মুতাবিক অবতীর্ণ এবং তিনি ব্যতীত অন্য কোন ইলাহ্ নাই। তাহা হইলে তোমরা আত্মসর্মপণকারী হইবে কি?

বয়ান ফাউন্ডেশন

অতঃপর তারা যদি তোমাদের আহবানে সাড়া না দেয়, তাহলে জেনে রাখ, এটা আল্লাহর জ্ঞান অনুসারেই নাযিল করা হয়েছে এবং তিনি ছাড়া কোন (সত্য) ইলাহ্ নেই। অতঃপর তোমরা কি অনুগত হবে?

Transliteration

Man kana yureedu alhayata alddunya wazeenataha nuwaffi ilayhim aAAmalahum feeha wahum feeha la yubkhasoona

বাংলা উচ্চারণ

মান্ কা-না ইয়ুরীদুল্ হাইয়া-তাদ্ দুন্ইয়া- অযীনাতাহা- নুওয়াফ্ফি ইলাইহিম্ আ'মা-লাহুম্ ফীহা-অহুম্ ফীহা-লা-ইয়ুব্খাসূন্।

সমকালীন বাংলা

যে কেহ পার্থিব জীবন ও উহার শোভা কামনা করে, দুনিয়ায় আমি উহাদের কর্মের পূর্ণফল দান করি এবং সেখানে তাহাদেরকে কম দেওয়া হইবে না।

বয়ান ফাউন্ডেশন

যে ব্যক্তি দুনিয়ার জীবন ও তার জৌলুস কামনা করে, আমি সেখানে তাদেরকে তাদের আমলের ফল পুরোপুরি দিয়ে দেই এবং সেখানে তাদেরকে কম দেয়া হবে না।

Transliteration

Olaika allatheena laysa lahum fee alakhirati illa alnnaru wahabita ma sanaAAoo feeha wabatilun ma kanoo yaAAmaloona

বাংলা উচ্চারণ

উলা - য়িকাল্লাযীনা লাইসা লাহুম্ ফিল্ আ-খিরাতি ইল্লান্না-রু অহাবিত্বোয়া মা-ছনাঊ' ফীহা- অবা-ত্বিলুম্ মা- কা-নূ ইয়া'মালূন্।

সমকালীন বাংলা

উহাদের জন্য আখিরাতে দোযখ ব্যতীত অন্য কিছুই নাই এবং উহারা যাহা করে আখিরাতে তাহা নিষ্ফল হইবে এবং উহারা যাহা করিয়া থাকে তাহা নিরর্থক।

বয়ান ফাউন্ডেশন

এরাই তারা, আখিরাতে যাদের জন্য আগুন ছাড়া আর কিছুই নেই এবং তারা সেখানে যা করে তা বরবাদ হয়ে যাবে আর তারা যা করত, তা সম্পূর্ণ বাতিল।

Transliteration

Afaman kana AAala bayyinatin min rabbihi wayatloohu shahidun minhu wamin qablihi kitabu moosa imaman warahmatan olaika yuminoona bihi waman yakfur bihi mina alahzabi faalnnaru mawAAiduhu fala taku fee miryatin minhu innahu alhaqqu min rabbika walakinna akthara alnnasi la yuminoona

বাংলা উচ্চারণ

আফামান্ কা-না 'আলা- বাইয়িনাতিম্ র্মি রব্বিহী অইয়াত্লূহু শা-হিদুম্ মিন্হু অমিন্ ক্বব্লিহী কিতা-বু মূসা য় ইমা-মাঁও অ রহ্মাহ্ উলা - য়িকা ইয়ুমিনূনা বিহ্অমাইঁ ইয়ার্ক্ফু বিহী মিনাল্ আহ্যা-বি ফান্না-রু মাও'ইদুহূ ফালাতাকু ফী র্মিইয়াতিম্ মিন্হু ইন্নাহুল্ হাক্বকু র্মি রব্বিকা অলাকিন্না আক্ছারান্না-সি লা-ইয়ুমিনূন্।

সমকালীন বাংলা

তাহারা কি উহাদের সমতুল্য যাহারা প্রতিষ্ঠিত উহাদের প্রতিপালক - প্রেরিত স্পষ্ট প্রমাণের উপর, যাহার অনুসরণ করে তাঁহার প্রেরিত সাক্ষী এবং যাহার পূর্বে ছিল মূসার কিতাব আদর্শ ও অনুগ্রহস্বরূপ? উহারাই ইহাতে । অন্যান্য দলের যাহারা ইহাকে অস্বীকার করে, দোযখই তাহাদের প্রতিশ্রুতি স্থান। সুতরাং তুমি ইহাতে সন্দিগ্ধ হইও না। ইহা তো তোমার প্রতিপালক - প্রেরিত সত্য, কিন্তু অধিকাংশ মানুষ বিশ্বাস করে না।

বয়ান ফাউন্ডেশন

যারা তার রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত এবং অনুসরণ করে তাঁর পক্ষ থেকে একজন সাক্ষী* এবং যার পূর্বে রয়েছে মূসার কিতাব পথপ্রদর্শক ও রহমতস্বরূপ,(তারা কি ঐ লোকদের মত, যারা দুনিয়া ও তার জৌলুস কামনায় বিভোর?) এরাই তার প্রতি ঈমান পোষণ করে। আর যে সকল

Transliteration

Waman athlamu mimmani iftara AAala Allahi kathiban olaika yuAAradoona AAala rabbihim wayaqoolu alashhadu haolai allatheena kathaboo AAala rabbihim ala laAAnatu Allahi AAala alththalimeena

বাংলা উচ্চারণ

অমান্ আজ্লামু মিম্মানিফ্ তারা-'আলাল্লা-হি কাযিবা- উলা - য়িকা ইয়ু'রাদ্বুনা 'আলা-রব্বিহিম্ অইয়াকুলুল্ আশ্হা-দু হা য় য়ুলা - ই ল্লাযীনা কাযাবূ 'আলা- রব্বিহিম্ আলা- লা'নাতুল্লা-হি 'আলাজ্জোয়া-লিমীন্।

সমকালীন বাংলা

যাহারা সম্বন্ধে মিথ্যা রচনা করে তাহাদের অপেক্ষা অধিক আর কে? উহাদেরকে উপস্থিত করা হইবে উহাদের প্রতিপালকের সম্মুখে এবং সাক্ষিগণ বলিবে, ‘ইহারাই ইহাদের প্রতিপালকের বিরুদ্ধে মিথ্যা আরোপ করিয়াছিল।’ সাবধান ! লা‘নত জালিমদের উপর,

বয়ান ফাউন্ডেশন

যারা আল্লাহর ব্যাপারে মিথ্যা রটনা করে, তাদের চেয়ে অধিক যালিম কে? তাদেরকে তাদের রবের সামনে উপস্থিত করা হবে এবং সাক্ষীগণ বলবে, ‘এরাই তাদের রবের ব্যাপারে মিথ্যারোপ করেছিল’। সাবধান, যালিমদের উপর আল্লাহর লা‘নত।

Transliteration

Allatheena yasuddoona AAan sabeeli Allahi wayabghoonaha AAiwajan wahum bialakhirati hum kafiroona

বাংলা উচ্চারণ

আল্লাযীনা ইয়াছুদ্দুনা 'আন্ সাবীলিল্লা-হি অ ইয়াব্গূনাহা- 'ইওয়াজ্বা- অহুম্ বিল্আ-খিরাতি হুম্ কা-ফিরূন্।

সমকালীন বাংলা

যাহারা আল্লাহর পথে বাধা দেয় এবং উহাতে বক্রতা অনুসন্ধান করে; এবং ইহারাই প্রত্যাখ্যান করে।

বয়ান ফাউন্ডেশন

যারা আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দেয় এবং তাকে বক্র করতে চায়। আর এরাই তো অস্বীকারকারী।

Transliteration

Olaika lam yakoonoo muAAjizeena fee alardi wama kana lahum min dooni Allahi min awliyaa yudaAAafu lahumu alAAathabu ma kanoo yastateeAAoona alssamAAa wama kanoo yubsiroona

বাংলা উচ্চারণ

উলা - য়িকা লাম্ ইয়াকূনূ মু'জ্বিযীনা ফিল্ র্আদ্বি অ মা-কা-না লাহুম্ মিন্ দূনিল্লা-হি মিন্ আউলিয়া - য়্ ইয়ুদ্বোয়া-'আফু লাহুমুল্ 'আযা-ব্ মা-কা-নূ ইয়াস্তাত্বী'ঊনাস্ সাম্'আ অমা-কা-নূ ইয়ুব্ছিরূন্।

সমকালীন বাংলা

উহারা পৃথিবীতে আল্লাহকে অপারগ করিতে পারিত না এবং ব্যতীত উহাদের অপর কোন অভিভাবক ছিল না; উহাদের শাস্তি দ্বিগুণ করা হইবে; উহাদের শুনিবার সামর্থ্যও ছিল না এবং উহারা দেখিতও না।

বয়ান ফাউন্ডেশন

তারা যমীনে (আল্লাহকে) অক্ষম করতে পারত না এবং ছাড়া তাদের কোন সাহায্যকারী ছিল না, তাদের জন্য আযাব দ্বিগুণ করা হবে। তারা শুনতে সক্ষম ছিল না এবং দেখতেও পেত না।

Transliteration

Olaika allatheena khasiroo anfusahum wadalla AAanhum ma kanoo yaftaroona

বাংলা উচ্চারণ

উলা - য়িকাল্লাযীনা খাসিরূ য় আন্ফুসাহুম্ অদ্বোয়াল্লা 'আন্হুম্ মা-কা-নূ ইয়াফ্তারূন্।

সমকালীন বাংলা

উহারা নিজেদেরই ক্ষতি করিল এবং উহারা যে অলীক কল্পনা করিত তাহা উহাদের নিকট হইতে উধাও হইয়া গেল।

বয়ান ফাউন্ডেশন

এরা তো নিজদেরই ক্ষতি করেছে, আর তারা যা রটিয়ে বেড়াত, তাদের থেকে তা হারিয়ে গেছে।

Transliteration

La jarama annahum fee alakhirati humu alakhsaroona

বাংলা উচ্চারণ

লা-জ্বারামা আন্নাহুম্ ফিল্ আ-খিরাতি হুমুল্ আক্সারূন্।

সমকালীন বাংলা

নিঃসন্দেহে উহারাই আখিরাতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত।

বয়ান ফাউন্ডেশন

নিঃসন্দেহে তারাই আখিরাতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত।

Transliteration

Inna allatheena amanoo waAAamiloo alsalihati waakhbatoo ila rabbihim olaika ashabu aljannati hum feeha khalidoona

বাংলা উচ্চারণ

ইন্না ল্লাযীনা আ-মানূ অ'আমিলুছ্ ছোয়া-লিহা-তি অআখ্বাতূ য় ইলা- রব্বিহিম্ উলা - য়িকা আছ্হা-বুল জ্বান্নাতি হুম্ ফীহা-খলিদূন্।

সমকালীন বাংলা

যাহারা , সৎকর্মপরায়ণ এবং তাহাদের প্রতিপালকের প্রতি বিনয়াবনত, তাহারাই জান্নাতের অধিবাসী, সেখানে তাহারা স্থায়ী হইবে।

বয়ান ফাউন্ডেশন

নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে এবং বিনীত হয়েছে তাদের রবের প্রতি, তারাই জান্নাতবাসী, তারা সেখানে স্থায়ী হবে।

Transliteration

Mathalu alfareeqayni kaalaAAma waalasammi waalbaseeri waalssameeAAi hal yastawiyani mathalan afala tathakkaroona

বাংলা উচ্চারণ

মাছালুল্ ফারীক্বাইনি কাল্'আ'মা- অল্ আছোয়াম্মি অল্ বাছীরি অস্সামী'ই হাল্ ইয়াস্তাওয়িয়া-নি মাছালা- আফালা-তাযাক্কারূন্।

সমকালীন বাংলা

দল দুইটির উপমা অন্ধ ও বধিরের এবং চক্ষুষ্মান ও শ্রবণ শক্তিসম্পন্নের ন্যায়, তুলনায় এই দুই কি সমান? তবুও কি তোমরা শিক্ষা গ্রহণ করিবে না?

বয়ান ফাউন্ডেশন

দল দু’টির উপমা হচ্ছে অন্ধ ও বধির এবং চক্ষুষ্মান ও শ্রবণশক্তিসম্পন্নের মত, তুলনায় উভয় দল কি সমান? এরপরও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না?

Transliteration

Walaqad arsalna noohan ila qawmihi innee lakum natheerun mubeenun

বাংলা উচ্চারণ

অলাক্বদ্ র্আসাল্না- নূহান্ ইলা-ক্বওমিহী য় ইন্নী লাকুম্ নাযীরুম্ মুবীন্।

সমকালীন বাংলা

আমি তো নূহ্কে তাহার সম্প্রদায়ের নিকট পাঠাইয়াছিলাম। সে বলিয়াছিল, ‘আমি অবশ্যই তোমাদের জন্য প্রকাশ্য সতর্ককারী,

বয়ান ফাউন্ডেশন

আর অবশ্যই আমি নূহকে প্রেরণ করেছিলাম তার কওমের কাছে (এই বার্তা দিয়ে) যে, ‘আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী’।

Transliteration

An la taAAbudoo illa Allaha innee akhafu AAalaykum AAathaba yawmin aleemin

বাংলা উচ্চারণ

আল্লা- তা'বুদূ য় ইল্লাল্লা-হ্ ইন্নী য় আখা-ফু 'আলাইকুম্ 'আযা-বা ইয়াওমিন্ আলীম্।

সমকালীন বাংলা

যেন তোমরা ব্যতীত অপর কিছুর ‘ইবাদত না কর; আমি তো তোমাদের জন্য এক মর্মন্তুদ দিবসের শাস্তি আশংকা করি।’

বয়ান ফাউন্ডেশন

‘যেন তোমরা ছাড়া কারো ইবাদাত না কর। নিশ্চয় আমি তোমাদের উপর যন্ত্রণাদায়ক দিবসের আযাবের ভয় করছি’।

Transliteration

Faqala almalao allatheena kafaroo min qawmihi ma naraka illa basharan mithlana wama naraka ittabaAAaka illa allatheena hum arathiluna badiya alrrayi wama nara lakum AAalayna min fadlin bal nathunnukum kathibeena

বাংলা উচ্চারণ

ফাক্ব-লাল্ মালায়ু ল্লাযীনা কাফারূ মিন্ ক্বওমিহী মা- নারা-কা ইল্লা- বাশারাম্ মিছ্লানা- অমা- নারা-কাত্তাবা'আকা ইল্লাল্লাযীনা হুম্ আরা-যিলুনা- বা-দির্য়া রায়ি অমা- নারা-লাকুম্ 'আলাইনা-মিন্ ফাদ্ব্লিম্ বাল্ নাজুন্নকুম্ কা-যিবীন্।

সমকালীন বাংলা

তাহার সম্প্রদায়ের প্রধানেরা, যাহারা ছিল তাহারা বলিল, ‘আমরা তোমাকে তো আমাদের মত মানুষ ব্যতীত কিছু দেখিতেছি না; আমরা তো দেখিতেছি, তোমার অনুসরণ করিতেছে তাহারাই, যাহারা আমাদের মধ্যে বাহ্য দৃষ্টিতেই অধম এবং আমরা আমাদের উপর তোমাদের কোন শ্রেষ্ঠত্ব দেখিতেছি না; বরং আমরা তোমাদেরকে মিথ্যাবাদী মনে করি।’

বয়ান ফাউন্ডেশন

অতঃপর তার কওমের নেতৃস্থানীয়রা, যারা করেছিল, তারা বলল, ‘আমরা তো তোমাকে আমাদের মত একজন মানুষ ছাড়া আর কিছু দেখছি না এবং আমরা দেখছি যে, কেবল আমাদের নীচু শ্রেণীর লোকেরাই বিবেচনাহীনভাবে তোমার অনুসরণ করেছে। আর আমাদের উপর তোমাদের কোন শ্রেষ্ঠত্ব আমরা দেখছি ন

Transliteration

Qala ya qawmi araaytum in kuntu AAala bayyinatin min rabbee waatanee rahmatan min AAindihi faAAummiyat AAalaykum anulzimukumooha waantum laha karihoona

বাংলা উচ্চারণ

ক্ব-লা ইয়া-কওমি আরায়াইতুম্ ইন্ কুন্তু 'আলা-বাইয়্যিনাতিম্ র্মি রব্বী অআ-তা-নী রহ্মাতাম্ মিন্ 'ইন্দিহী ফা'উম্মিয়াত্ 'আলাইকুম্ আনুল্যিমুকুমূহা অআন্তুম্ লাহা- কা-রিহূন্।

সমকালীন বাংলা

সে বলিল, ‘হে আমার সম্প্রদায়! তোমরা আমাকে বল, আমি যদি আমার প্রতিপালক প্রেরিত স্পষ্ট নিদর্শনে প্রতিষ্ঠিত থাকি এবং তিনি যদি আমাকে তাঁহার নিজ অনুগ্রহ হইতে দান করিয়া থাকেন, আর ইহা তোমাদের নিকট গোপন রাখা হইয়াছে; আমি কি এই বিষয়ে তোমাদেরকে বাধ্য করিতে পারি, যখন তোমরা ইহা অপছন্দকর?

বয়ান ফাউন্ডেশন

সে বলল, ‘হে আমার কওম, তোমরা কি মনে কর, যদি আমি আমার রবের পক্ষ থেকে প্রেরিত প্রমাণের উপর প্রতিষ্ঠিত হই এবং তিনি আমাকে তাঁর পক্ষ থেকে রহমত দিয়ে থাকেন, আর তা তোমাদের কাছে গোপন রাখা হয়, তবে কি আমি তোমাদের উপর তোমাদের অপছন্দ হওয়া সত্ত্বেও তা চাপিয়ে দেব’?

Transliteration

Waya qawmi la asalukum AAalayhi malan in ajriya illa AAala Allahi wama ana bitaridi allatheena amanoo innahum mulaqoo rabbihim walakinnee arakum qawman tajhaloona

বাংলা উচ্চারণ

অইয়া-ক্বওমি লা য় আস্য়ালুকুম্ 'আলাইহি মা-লা-ইন্ আজ্বরিয়া ইল্লা- 'আলা ল্লা-হি অমা য় আনা-বিত্বোয়া-রিদিল্ লাযীনা আ-মানূ ইন্নাহুম্ মুলাকুরব্বিহিম্ অলা-কিন্নী য় আরা-কুম্ ক্বাওমান্ তাজ্বুহালূন্।

সমকালীন বাংলা

‘হে আমার সম্প্রদায় ! ইহার পরিবর্তে আমি তোমাদের নিকট ধনসম্পদ যাচ্ঞা করি না। আমার পারিশ্রমিক তো নিকট এবং মু’মিনদেরকে তাড়াইয়া দেওয়া আমার কাজ নয়; তাহারা নিশ্চিতভাবে তাহাদের প্রতিপালকের সাক্ষাৎ লাভ করিবে। কিন্তুআমি তো দেখিতেছি তোমরা এক অজ্ঞ সম্প্রদায়।

বয়ান ফাউন্ডেশন

‘আর হে আমার কওম, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোন সম্পদ চাই না। আমার প্রতিদান শুধু আল্লাহর কাছে। যারা ঈমান এনেছে, আমি তাদের তাড়িয়ে দিতে পারি না। নিশ্চয় তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে। কিন্তু আমি তো দেখছি তোমরা এক অজ্ঞ জাতি’।

Transliteration

Waya qawmi man yansurunee mina Allahi in taradtuhum afala tathakkaroona

বাংলা উচ্চারণ

অ ইয়া-ক্বাওমি মাঁই ইয়ান্ছুরুনী- মিনাল্লা-হি ইন্ ত্বরাত্তুহুম্ আফালা-তাযাক্কারূন্।

সমকালীন বাংলা

‘হে আমার সম্প্রদায়! আমি যদি তাহাদেরকে তাড়াইয়া দেই, তবে হইতে আমাকে কে রক্ষা করিবে? তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করিবে না?

বয়ান ফাউন্ডেশন

‘হে আমার কওম, যদি আমি তাদেরকে তাড়িয়ে দেই, তবে আল্লাহর আযাব থেকে কে আমাকে সাহায্য করবে? এরপরও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না’?

Transliteration

Wala aqoolu lakum AAindee khazainu Allahi wala aAAlamu alghayba wala aqoolu innee malakun wala aqoolu lillatheena tazdaree aAAyunukum lan yutiyahumu Allahu khayran Allahu aAAlamu bima fee anfusihim innee ithan lamina alththalimeena

বাংলা উচ্চারণ

অলা য় আকুলু লাকুম্ 'ইন্দী খাযা - য়িনু ল্লা-হি অলা য় আ'লামুল গইবা অলা য় আকু লু ইন্নী মালাকুঁও অলা য় আকু লু লিল্লাযীনা তায্দারী য় আ'ইয়ুনুকুম্ লাইঁ ইয়ুতিয়াহুমুল্লা-হু খাইরা- আল্লা-হু আ'লামু বিমা-ফী য় আন্ফুসিহিম্ ইন্নী য় ইযাল্ লামিনাজ্জোয়া-লিমীন্।

সমকালীন বাংলা

‘আমি তোমাদেরকে বলি না, ‘আমার নিকট ধনভাণ্ডার আছে,’ আর না সম্বন্ধে আমি অবগত এবং আমি ইহাও বলি না যে, আমি ফিরিশ্তা। তোমাদের দৃষ্টিতে যাহারা হেয় তাহাদের সম্বন্ধে আমি বলি না যে, তাহাদেরকে কখনই মঙ্গল দান করিবেন না; তাহাদের অন্তরে যাহা আছে তাহা সম্যক অবগত। তাহা হইলে আমি অবশ্যই জালিমদের অন্তর্ভুক্ত হইব।’

বয়ান ফাউন্ডেশন

‘আর আমি তোমাদের বলছি না যে, ‘আমার কাছে আল্লাহর ভান্ডারসমূহ আছে’ এবং আমি জানি না আর আমি এও বলছি না যে, ‘আমি ফেরেশতা’। তোমাদের চোখে যারা হীন, তাদের সম্পর্কে আমি বলছি না যে, ‘ তাদেরকে কখনো কোন কল্যাণ দান করবেন না’। তাদের অন্তরে যা আছে, সে সম্পর্ক

Transliteration

Qaloo ya noohu qad jadaltana faaktharta jidalana fatina bima taAAiduna in kunta mina alssadiqeena

বাংলা উচ্চারণ

ক্ব-লূ ইয়া-নূহু ক্বদ্ জ্বা-দাল্তানা- ফাআর্ক্ছাতা জ্বিদা-লানা- ফাতিনা- বিমা- তাই'দুনা য় ইন্ কুন্তা মিনাছ্ ছোয়া-দিক্বীন্।

সমকালীন বাংলা

তাহারা বলিল, ‘হে নূহ্ ! তুমি তো আমাদের সঙ্গে বিতণ্ডা করিয়াছ - তুমি বিতণ্ডা করিয়াছ আমাদের সঙ্গে অতি মাত্রায়; সুতরাং তুমি সত্যবাদী হইলে আমাদেরকে যাহার ভয় দেখাইতেছ তাহা আনয়ন কর।’

বয়ান ফাউন্ডেশন

তারা বলল, ‘হে নূহ, তুমি আমাদের সাথে বাদানুবাদ করছ এবং আমাদের সাথে অতিমাত্রায় বিবাদ করেছ। অতএব যার প্রতিশ্রুতি তুমি আমাদেরকে দিচ্ছ, তা আমাদের কাছে নিয়ে আস, যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও’।

Transliteration

Qala innama yateekum bihi Allahu in shaa wama antum bimuAAjizeena

বাংলা উচ্চারণ

ক্ব-লা ইন্নামা-ইয়াতীকুম্ বিহিল্লা-হু ইন্ শা - য়া অমা য় আন্তুম্ বিমু'জ্বিযীন্।

সমকালীন বাংলা

সে বলিল, ‘ইচ্ছা করিলে উহা তোমাদের নিকট উপস্থিত করিবেন এবং তোমরা উহা ব্যর্থ করিতে পারিবে না।

বয়ান ফাউন্ডেশন

সে বলল, ‘আল্লাহই তো তোমাদের কাছে তা হাজির করবেন, যদি তিনি চান। আর তোমরা তাকে অক্ষম করতে পারবে না’।

Transliteration

Wala yanfaAAukum nushee in aradtu an ansaha lakum in kana Allahu yureedu an yughwiyakum huwa rabbukum wailayhi turjaAAoona

বাংলা উচ্চারণ

অলা-ইয়ান্ফা'উকুম্ নুছ্হী য় ইন্ আরাততু আন্ আন্ছোয়াহা লাকুম্ ইন্ কা-নাল্লা-হু ইয়ুরীদু আইঁ ইয়ুগ্ওয়িইয়াকুম্ হুঅ রব্বুকুম্ অইলাইহি র্তুজ্বা'ঊন্।

সমকালীন বাংলা

‘আমি তোমাদেরকে উপদেশ দিতে চাহিলেও আমার উপদেশ তোমাদের উপকারে আসিবে না, যদি তোমাদেরকে বিভ্রান্ত করিতে চান। তিনিই তোমাদের প্রতিপালক এবং তাঁহারই নিকট তোমাদের প্রত্যাবর্তন।’

বয়ান ফাউন্ডেশন

‘আর আমি তোমাদেরকে উপদেশ দিতে চাইলেও আমার উপদেশ তোমাদের কোন উপকারে আসবে না, যদি তোমাদের বিভ্রান্ত করতে চান। তিনি তোমাদের রব এবং তাঁর কাছেই তোমাদেরকে ফিরিয়ে নেয়া হবে’।

Transliteration

Am yaqooloona iftarahu qul ini iftaraytuhu faAAalayya ijramee waana bareeon mimma tujrimoona

বাংলা উচ্চারণ

আম্ ইয়াকুলূ নাফ্ তারা-হ্ কুল্ ইনিফ্ তারা-ইতুহূ ফা 'আলাইয়্যা ইজ্বুর-মী অআনা বারী - য়ুম্ মিম্মা-তুজ্বুরিমূন্।

সমকালীন বাংলা

তাহারা কি বলে যে, সে ইহা রচনা করিয়াছে? বল, ‘আমি যদি ইহা রচনা করিয়া থাকি, তবে আমিই আমার অপরাধের জন্য দায়ী হইব। তোমরা যে অপরাধ করিতেছ তাহা হইতে আমি দায়মুক্ত।’

বয়ান ফাউন্ডেশন

নাকি তারা বলে, ‘সে এটা রচনা করেছে’। বল, ‘যদি আমি তা রচনা করে থাকি, তবে আমার অপরাধ আমার উপরই বর্তাবে এবং তোমরা যে অপরাধ করছ, আমি তা থেকে মুক্ত’।

Transliteration

Waoohiya ila noohin annahu lan yumina min qawmika illa man qad amana fala tabtais bima kanoo yafAAaloona

বাংলা উচ্চারণ

অ ঊহিয়া ইলা- নূহিন্ আন্নাহূ লাইঁ ইয়ুমিনা মিন্ ক্বওমিকা ইল্লা-মান্ ক্বদ্ আ-মানা ফালা-তাব্তায়িস্ বিমা-কা-নূ ইয়াফ্'আলূন্।

সমকালীন বাংলা

নূহের প্রতি প্রত্যাদেশ হইয়াছিল, ‘যাহারা ঈমান আনিয়াছে তাহারা ব্যতীত তোমার সম্প্রদায়ের অন্য কেহ কখনও ঈমান আনিবে না। সুতরাং তাহারা যাহা করে তজ্জন্য তুমি দুঃখিত হইও না।

বয়ান ফাউন্ডেশন

আর নূহের কাছে ওহী পাঠানো হল যে, ‘যারা ঈমান এনেছে, তারা ছাড়া তোমার কওমের আর কেউ ঈমান আনবে না। সুতরাং তারা যা করে সে জন্য তুমি দুঃখিত হয়ো না’।

Transliteration

WaisnaAAi alfulka biaAAyunina wawahyina wala tukhatibnee fee allatheena thalamoo innahum mughraqoona

বাংলা উচ্চারণ

অছ্না'ইল্ ফুল্কা বিআ' ইয়ূনিনা-অ অহ্য়িনা- অলা-তুখা-ত্বিব্নী ফিল্লাযীনা জোয়ালামূ ইন্নাহুম্ মুগ্রাকুন্।

সমকালীন বাংলা

‘তুমি আমার তত্বাবধানে ও আমার প্রত্যাদেশ অনুযায়ী নৌকা নির্মাণ কর এবং যাহারা সীমালংঘন করিয়াছে তাহাদের সম্পর্কে তুমি আমাকে কিছু বলিও না ; তাহারা তো নিমজ্জিত হইবে।’

বয়ান ফাউন্ডেশন

‘আর তুমি আমার চোখের সামনে ও আমার ওহী অনুসারে নৌকা তৈরী কর। আর যারা যুলম করেছে, তাদের ব্যাপারে তুমি আমার কাছে কোন আবেদন করো না। নিশ্চয় তাদেরকে ডুবানো হবে’।

Transliteration

WayasnaAAu alfulka wakullama marra AAalayhi malaon min qawmihi sakhiroo minhu qala in taskharoo minna fainna naskharu minkum kama taskharoona

বাংলা উচ্চারণ

অইয়াছ্না'উল্ ফুল্কা অকুল্লামা- র্মার 'আলাইহি মালায়ুম্ মিন্ ক্বওমিহী সাখিরূ মিন্হ্ ক্ব-লা ইন্ তাস্খরূ মিন্না- ফাইন্না-নাস্খরু মিন্কুম্ কামা-তাস্খরূন্।

সমকালীন বাংলা

সে নৌকা নির্মাণ করিতে লাগিল এবং যখনই তাহার সম্প্রদায়ের প্রধানেরা তাহার নিকট দিয়া যাইত, তাহাকে উপহাস করিত ; সে বলিত, ‘তোমরা যদি আমাকে উপহাস কর তবে আমরাও তোমাদেরকে উপহাস করিব, যেমন তোমরা উপহাস করিতেছ;

বয়ান ফাউন্ডেশন

আর সে নৌকা তৈরী করতে লাগল এবং যখনই তার কওমের নেতৃস্থানীয় কোন ব্যক্তি তার পাশ দিয়ে যেত, তাকে নিয়ে উপহাস করত। সে বলল, ‘যদি তোমরা আমাদের নিয়ে উপহাস কর, তবে আমরাও তোমাদের নিয়ে উপহাস করব, যেমন তোমরা উপহাস করছ’।

Transliteration

Fasawfa taAAlamoona man yateehi AAathabun yukhzeehi wayahillu AAalayhi AAathabun muqeemun

বাংলা উচ্চারণ

ফাসাওফা তা'লামূনা মাইঁ ইয়াতীহি 'আযাবুঁই ইয়ুখ্যীহি অ ইয়াহিল্ল 'আলাইহি 'আযা-বুম্ মুক্বীম্।

সমকালীন বাংলা

‘এবং তোমরা অচিরে জানিতে পারিবে - কাহার উপর আসিবে লাঞ্ছনাদায়ক শাস্তিআর তাহার উপর আপতিত হইবে স্থায়ী শাস্তি।’

বয়ান ফাউন্ডেশন

অতএব, শীঘ্রই তোমরা জানতে পারবে, কার উপর সে আযাব আসবে যা তাকে লাঞ্ছিত করবে এবং কার উপর আপতিত হবে স্থায়ী আযাব।

Transliteration

Hatta itha jaa amruna wafara alttannooru qulna ihmil feeha min kullin zawjayni ithnayni waahlaka illa man sabaqa AAalayhi alqawlu waman amana wama amana maAAahu illa qaleelun

বাংলা উচ্চারণ

হাত্তা য় ইযা-জ্বা - য়া আম্রুনা-অফা-রাত্তান্ন রু কুল্ নাহ্মিল্ ফীহা-মিন্ কুল্লিন্ যাওজ্বাইনিছ্ নাইনি অআহ্লাকা ইল্লা-মান্ সাবাক্বা 'আলাইহিল্ ক্বওলু অমান্ আ-মান্অমা য় আ-মানা মা'আহূ য় ইল্লা-ক্বালীল্।

সমকালীন বাংলা

অবশেষে যখন আমার আদেশ আসিল এবং উনুন উথলিয়া উঠিল; আমি বলিলাম, ‘ইহাতে উঠাইয়া নাও প্রত্যেক শ্রেণীর যুগলের দুইটি, যাহাদের বিরুদ্ধে পূর্ব - সিদ্ধান্ত হইয়াছে তাহারা ব্যতীত তোমার পরিবার - পরিজনকে এবং যাহারা ঈমান আনিয়াছে তাহাদেরকে।’ তাহার সঙ্গে ঈমান আনিয়াছিল অল্প কয়েকজন।

বয়ান ফাউন্ডেশন

অবশেষে যখন আমার আদেশ আসল এবং চুলা উথলে উঠল*, আমি বললাম, ‘তুমি তাতে তুলে নাও প্রত্যেক শ্রেণী থেকে জোড়া জোড়া** এবং যাদের ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গিয়েছে তাদের ছাড়া তোমার পরিবারকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে। আর তার সাথে অল্পসংখ্যকই ঈমান এনেছিল। * التنور এর আ

Transliteration

Waqala irkaboo feeha bismi Allahi majraha wamursaha inna rabbee laghafoorun raheemun

বাংলা উচ্চারণ

অক্বর্লা কাবূ ফীহা-বিস্মিল্লা-হি মাজ্বরে-হা-অর্মুসা-হা- ইন্না রব্বী লাগফূর্রু রহীম্।

সমকালীন বাংলা

সে বলিল, ‘ইহাতে আরোহণ কর, আল্লাহর নামে ইহার গতি ও স্থিতি, আমার প্রতিপালক অবশ্যই ক্ষমাশীল, পরম দয়ালু।’

বয়ান ফাউন্ডেশন

আর সে বলল, ‘তোমরা এতে আরোহণ কর। এর চলা ও থামা হবে আল্লাহর নামে। নিশ্চয় আমার রব অতি ক্ষমাশীল, পরম দয়ালু।

Transliteration

Wahiya tajree bihim fee mawjin kaaljibali wanada noohunu ibnahu wakana fee maAAzilin ya bunayya irkab maAAana wala takun maAAa alkafireena

বাংলা উচ্চারণ

অহিয়া তাজ্বুরী বিহিম্ ফী মাওজ্বিন্ ক্বল্জ্বিবালি অ না-দা-নূহুনিব্ নাহূ অকা-না ফী মা'যিলিইঁ ইয়া-বুনাইর্য়্যা কাব্ মা'আনা- অলা-তাকুম্ মা'আল্ কা-ফিরীন্।

সমকালীন বাংলা

পর্বত - প্রমাণ তরঙ্গের মধ্যে ইহা তাহাদেরকে লইয়া বহিয়া চলিল ; নূহ্ তাহার পুত্রকে - যে পৃথক ছিল, আহ্বান করিয়া বলিল, ‘হে আমার পুত্র! আমাদের সঙ্গে আরোহণ কর এবং কাফিরদের সঙ্গী হইও না।’

বয়ান ফাউন্ডেশন

আর তা পাহাড়সম ঢেউয়ের মধ্যে তাদেরকে নিয়ে চলছিল এবং নূহ তার পুত্রকে ডাক দিল, আর সে ছিল আলাদা স্থানে- ‘হে আমার পুত্র, আমাদের সাথে আরোহণ কর এবং কাফিরদের সাথে থেকো না’।

Transliteration

Qala saawee ila jabalin yaAAsimunee mina almai qala la AAasima alyawma min amri Allahi illa man rahima wahala baynahuma almawju fakana mina almughraqeena

বাংলা উচ্চারণ

ক্ব-লা সায়া-ওয়ী য় ইলা-জ্বাবালিইঁ ইয়া'ছিমুনী মিনাল্ মা - য়্ ক্ব-লা লা-'আ-ছিমাল্ ইয়াওমা মিন্ আম্রিল্লা-হি ইল্লা-র্মা রহিমা অ হা-লা বাইনাহুমাল্ মাওজ্বু ফাকা-না মিনাল্ মুগ্রাক্বীন্।

সমকালীন বাংলা

সে বলিল, ‘আমি এমন এক পর্বতে আশ্রয় লইব যাহা আমাকে হইতে রক্ষা করিবে।’ সে বলিল, ‘আজ হুকুম হইতে রক্ষা করিবার কেহ নাই, তবে যাহাকে দয়া করিবেন সে ব্যতীত।’ ইহার পর তরঙ্গ উহাদেরকে বিচ্ছিন্ন করিয়া দিল এবং সে নিমজ্জিতদের অন্তর্ভুক্ত হইল।

বয়ান ফাউন্ডেশন

সে বলল, ‘অচিরেই আমি একটি পাহাড়ে আশ্রয় নেব, যা আমাকে পানি থেকে রক্ষা করবে’। সে (নূহ) বলল, ‘যার প্রতি দয়া করেছেন সে ছাড়া আজ আল্লাহর আদেশ থেকে কোন রক্ষাকারী নেই’। এরপর তাদের উভয়ের মধ্যে ঢেউ অন্তরায় হয়ে গেল। অতঃপর সে নিমজ্জিতদের অন্তর্ভুক্ত হয়ে গেল ।

Transliteration

Waqeela ya ardu iblaAAee maaki waya samao aqliAAee wagheeda almao waqudiya alamru waistawat AAala aljoodiyyi waqeela buAAdan lilqawmi alththalimeena

বাংলা উচ্চারণ

অক্বীলা ইয়া য় র্আদুব্ লা'ঈ য় মা-য়াকি অইয়া-সামা-য়ু আক্ব্লি'ঈ অগীদ্বোয়াল্ মা - য়ু অকুদ্বিয়াল্ আম্রু আস্তাঅত্ 'আলাল্ জুদিয়্যি অক্বীলা বু'দাল্লিল্ ক্বওমিজ্জোয়া-লিমীন্।

সমকালীন বাংলা

ইহার পর বলা হইল, ‘হে পৃথিবী! তুমি তোমার পানি গ্রাস করিয়া নাও এবং হে আকাশ! ক্ষান্ত হও।’ ইহার পর বন্যা প্রশমিত হইল এবং কার্য সমাপ্ত হইল, নৌকা জুদী পর্বতের উপর স্থির হইল এবং বলা হইল, সম্প্রদায় ধ্বংস হউক।

বয়ান ফাউন্ডেশন

আর বলা হল, ‘হে যমীন, তুমি তোমার পানি চুষে নাও, আর হে আসমান, বিরত হও’। অতঃপর পানি কমে গেল এবং (আল্লাহর) সিদ্ধান্ত বাস্তবায়িত হল, আর নৌকা জুদী পর্বতের উপর উঠল এবং ঘোষণা করা হল, ‘ধ্বংস যালিম কওমের জন্য’।

Transliteration

Wanada noohun rabbahu faqala rabbi inna ibnee min ahlee wainna waAAdaka alhaqqu waanta ahkamu alhakimeena

বাংলা উচ্চারণ

অনা-দা-নূর্হু রব্বাহূ ফাক্ব-লা রব্বি ইন্নাব্নী মিন্ আহ্লী অইন্না অ'দাকাল্ হাক্বকু অ আন্তা আহ্কামুল্ হা-কিমীন্।

সমকালীন বাংলা

নূহ্ তাহার প্রতিপালককে সম্বোধন করিয়া বলিল, ‘হে আমার প্রতিপালক! আমার পুত্র আমার পরিবারভুক্ত এবং আপনার প্রতিশ্রুতি সত্য; আর আপনি তো বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক।’

বয়ান ফাউন্ডেশন

আর নূহ তার রবকে ডাকল এবং বলল, ‘হে আমার রব, নিশ্চয় আমার সন্তান আমার পরিবারভুক্ত এবং আপনার ওয়াদা নিশ্চয় সত্য। আর আপনি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক’।

Transliteration

Qala ya noohu innahu laysa min ahlika innahu AAamalun ghayru salihin fala tasalni ma laysa laka bihi AAilmun innee aAAithuka an takoona mina aljahileena

বাংলা উচ্চারণ

ক্ব-লা ইয়া-নূহু ইন্নাহূ লাইসা মিন্ আহ্লিকা ইন্নাহূ 'আমালুন্ গাইরু ছোয়া-লিহিন্ ফালা-তাস্য়াল্নি মা-লাইসা লাকা বিহী 'ইল্ম্ ইন্নী য় আ 'ইজুকা আন্ তাকূনা মিনাল্ জ্বা-হিলীন্।

সমকালীন বাংলা

তিনি বলিলেন, ‘হে নূহ্! সে তো তোমার পরিবারভুক্ত নয়। সে অবশ্যই অসৎকর্মপরায়ণ। সুতরাং যে বিষয়ে তোমার জ্ঞান নাই সে বিষয়ে আমাকে অনুরোধ করিও না। আমি তোমাকে উপদেশ দিতেছি, তুমি যেন অজ্ঞদের অন্তর্ভুক্ত না হও।’

বয়ান ফাউন্ডেশন

তিনি বললেন, ‘হে নূহ, সে নিশ্চয় তোমার পরিবারভুক্ত নয়। সে অবশ্যই অসৎ কর্মপরায়ণ। সুতরাং যে বিষয়ে তোমার কোন জ্ঞান নেই, আমার কাছে তা চেয়ো না। আমি তোমাকে উপদেশ দিচ্ছি, যেন মূর্খদের অন্তর্ভুক্ত না হও’।

Transliteration

Qala rabbi innee aAAoothu bika an asalaka ma laysa lee bihi AAilmun wailla taghfir lee watarhamnee akun mina alkhasireena

বাংলা উচ্চারণ

ক্ব-লা রব্বি ইন্নী য় আ'ঊযুবিকা আন্ আস্য়ালাকা মা-লাইসা লী বিহী 'ইল্ম্ অ ইল্লা-তার্গ্ফিলী অর্তাহাম্নী য় আকুম্মিনাল্ খা-সিরীন্।

সমকালীন বাংলা

সে বলিল, ‘হে আমার প্রতিপালক! যে বিষয়ে আমার জ্ঞান নাই, সে বিষয়ে যাহাতে আপনাকে অনুরোধ না করি, এইজন্য আমি আপনার শরণ লইতেছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন এবং আমাকে দয়া না করেন, তবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইব।’

বয়ান ফাউন্ডেশন

সে বলল, ‘হে আমার রব, যে বিষয়ে আমার জ্ঞান নেই তা চাওয়া থেকে আমি অবশ্যই আপনার আশ্রয় চাই। আর যদি আপনি আমাকে মাফ না করেন এবং আমার প্রতি দয়া না করেন, তবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব’।

Transliteration

Qeela ya noohu ihbit bisalamin minna wabarakatin AAalayka waAAala omamin mimman maAAaka waomamun sanumattiAAuhum thumma yamassuhum minna AAathabun aleemun

বাংলা উচ্চারণ

ক্বীলা ইয়া-নূহুহ্ বিত্ব বিসালা-মিম্ মিন্না-অবারাকা-তিন্ 'আলাইকা অ'আলা য় উমামিম্ মিম্মাম্ মা'আক্ অউমামুন্ সানুমাত্তি'উহুম্ ছুম্মা ইয়ামাস্সুহুম্ মিন্না-'আযা-বুন্ আলীম্।

সমকালীন বাংলা

বলা হইল, ‘হে নূহ্ ! অবতরণ কর আমার পক্ষ হইতে শান্তিও কল্যাণসহ এবং তোমার প্রতি ও যে সমস্ত সম্প্রদায় তোমার সঙ্গে আছে তাহাদের প্রতি ; অপর সম্প্রদায়সমূহকে আমি জীবন উপভোগ করিতে দিব, পরে আমা হইতে মর্মন্তুদ শাস্তি উহাদেরকে স্পর্শ করিবে;

বয়ান ফাউন্ডেশন

বলা হল, ‘হে নূহ, তোমার ও তোমার সাথে যে উম্মত রয়েছে তাদের উপর আমার পক্ষ থেকে শান্তি ও বরকতসহ অবতরণ কর। আর আরো অনেক উম্মতকে আমি জীবন উপভোগ করতে দেব, তারপর আমার পক্ষ থেকে তাদেরকে স্পর্শ করবে যন্ত্রণাদায়ক আযাব’।

Transliteration

Tilka min anbai alghaybi nooheeha ilayka ma kunta taAAlamuha anta wala qawmuka min qabli hatha faisbir inna alAAaqibata lilmuttaqeena

বাংলা উচ্চারণ

তিল্কা মিন্ আম্বা - য়িল্ গাইবি নূহী হা য় ইলাইকা মা-কুন্তা তা'লামুহা য় আন্তা অলা- ক্বওমুকা মিন্ ক্বব্লি হা-যা- ফার্ছ্বি ইন্নাল্ 'আ- ক্বিবাতা লিল্মুত্তাক্বীন্।

সমকালীন বাংলা

‘এই সমস্তঅদৃশ্যলোকের সংবাদ আমি তোমাকে ওহী দ্বারা অবহিত করিতেছি, যাহা ইহার পূর্বে তুমি জানিতে না এবং তোমার সম্প্রদায়ও জানিত না। সুতরাং ধৈর্য ধারণ কর, শুভ পরিণাম মুত্তাকীদেরই জন্য।’

বয়ান ফাউন্ডেশন

এগুলো গায়েবের সংবাদ, আমি তোমাকে ওহীর মাধ্যমে তা জানাচ্ছি। ইতঃপূর্বে তা না তুমি জানতে এবং না তোমার কওম। সুতরাং তুমি সবর কর। নিশ্চয় শুভ পরিণাম কেবল মুত্তাকীদের জন্য।

Transliteration

Waila AAadin akhahum hoodan qala ya qawmi oAAbudoo Allaha ma lakum min ilahin ghayruhu in antum illa muftaroona

বাংলা উচ্চারণ

অ ইলা-'আ-দিন্ আখ-হুম্ হূদা- ক্ব-লা ইয়া-ক্বওমি'বুদুল্লা-হা মা-লাকুম্ মিন্ ইলা-হিন্ গইরুহ্ ইন্ আন্তুম্ ইল্লা-মুফ্তারূন্।

সমকালীন বাংলা

আদ জাতির নিকট উহাদের ভ্রাতা হূদকে পাঠাইয়াছিলাম, সে বলিয়াছিল, ‘হে আমার সম্প্রদায়! তোমরা ‘ইবাদত কর। তিনি ব্যতীত তোমাদের অন্য কোন ইলাহ্ নাই। তোমরা তো কেবল মিথ্যা রচনাকারী।

বয়ান ফাউন্ডেশন

আর আদ জাতির কাছে (প্রেরণ করেছিলাম) তাদের ভাই হূদকে। সে বলেছিল, ‘হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদাত কর। তিনি ছাড়া তোমাদের জন্য কোন (সত্য) নেই। তোমরা তো কেবল মিথ্যা রটনাকারী’।

Transliteration

Ya qawmi la asalukum AAalayhi ajran in ajriya illa AAala allathee fataranee afala taAAqiloona

বাংলা উচ্চারণ

ইয়া-ক্বওমি লা য় আস্য়ালুকুম্ 'আলাইহি আজ্বরা- ইন্ আজ্বুরিয়া ইল্লা-'আলাল্লাযী ফাত্বোয়ারানী আফালা-তা'ক্বিলূন্।

সমকালীন বাংলা

‘হে আমার সম্প্রদায় ! আমি ইহার পরিবর্তে তোমাদের নিকট পারিশ্রমিক যাচ্ঞা করি না। আমার পারিশ্রমিক আছে তাঁহারই নিকট, যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন। তোমরা কি তবুও অনুধাবন করিবে না?

বয়ান ফাউন্ডেশন

‘হে আমার কওম, আমি তোমাদের কাছে এর বিনিময়ে কোন প্রতিদান চাই না। আমার প্রতিদান তো কেবল তাঁরই কাছে যিনি আমাকে সৃষ্টি করেছেন। এরপরও কি তোমরা বুঝবে না’?

Transliteration

Waya qawmi istaghfiroo rabbakum thumma tooboo ilayhi yursili alssamaa AAalaykum midraran wayazidkum quwwatan ila quwwatikum wala tatawallaw mujrimeena

বাংলা উচ্চারণ

অইয়া-ক্বওমিস্ তাগ্ফিরূ রব্বাকুম্ ছুম্মা তূবূ য় ইলাইহি ইর্য়ুসিলিস্ সামা - য়া 'আলাইকুম্ মিদ্রা-রাঁও অ ইয়াযিদ্কুম্ কুওয়্যাতান্ ইলা-কুওয়্যাতিকুম্ অলা-তাতাওয়াল্লাও মুজ্বুরিমীন্।

সমকালীন বাংলা

‘হে আমার সম্প্রদায়! তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা কর, অতঃপর তাঁহার দিকেই ফিরিয়া আস। তিনি তোমাদের জন্য প্রচুর বারি বর্ষণ করিবেন। তিনি তোমাদেরকে আরও শক্তি দিয়া তোমাদের শক্তি বৃদ্ধি করিবেন এবং তোমরা অপরাধী হইয়া মুখ ফিরাইয়া লইও না।’

বয়ান ফাউন্ডেশন

‘হে আমার কওম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও অতঃপর তার কাছে তাওবা কর, তাহলে তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি পাঠাবেন এবং তোমাদের শক্তির সাথে আরো শক্তি বৃদ্ধি করবেন। আর তোমরা অপরাধী হয়ে বিমুখ হয়ো না’।

Transliteration

Qaloo ya hoodu ma jitana bibayyinatin wama nahnu bitarikee alihatina AAan qawlika wama nahnu laka bimumineena

বাংলা উচ্চারণ

ক্ব-লূ ইয়া-হূদু মা- জ্বি'তানা- বিবাইয়িনাতিঁও অমা-নাহ্নু বিতা-রিকী য় আ-লিহাতিনা-'আন্ ক্বওলিকা অমা-নাহ্নু লাকা বিমুমিনীন্।

সমকালীন বাংলা

উহারা বলিল, ‘হে হূদ! তুমি আমাদের নিকট কোন স্পষ্ট প্রমাণ আনয়ন কর নাই, তোমার কথায় আমরা আমাদের উপাস্যদেরকে পরিত্যাগ করিবার নহি এবং আমরা তোমাতে নহি।

বয়ান ফাউন্ডেশন

তারা বলল, ‘হে হূদ, তুমি আমাদের কাছে কোন স্পষ্ট প্রমাণ নিয়ে আসনি, আর তোমার কথায় আমরা আমাদের উপাস্যদের ত্যাগ করব না এবং আমরা তোমার প্রতি বিশ্বাসীও নই’।

Transliteration

In naqoolu illa iAAtaraka baAAdu alihatina bisooin qala innee oshhidu Allaha waishhadoo annee bareeon mimma tushrikoona

বাংলা উচ্চারণ

ইন্না কুলু ইল্লা'তারা-ক্ব বা'দ্বু আ-লিহাতিনা-বিসূ - য়্ ক্ব-লা ইন্নী য় উশ্হিদুল্লা-হা অশ্হাদূ য় আন্নী বারী - য়ুম্ মিম্মা-তুশ্রিকুন্।

সমকালীন বাংলা

‘আমরা তো ইহাই বলি, আমাদের উপাস্যদের মধ্যে কেহ তোমাকে অশুভ দ্বারা আবিষ্ট করিয়াছে।’ সে বলিল, ‘আমি তো সাক্ষী করিতেছি এবং তোমরাও সাক্ষী হও, নিশ্বই আমি তাহা হইতে মুক্ত যাহা তোমরা আল্লাহর সাথে শরিক কর।

বয়ান ফাউন্ডেশন

‘আমরা তো কেবল বলছি যে, ‘আমাদের কোন কোন উপাস্য তোমাকে অমঙ্গল দ্বারা আক্রান্ত করেছে’। সে বলল, ‘নিশ্চয় আমি আল্লাহকে সাক্ষী রাখছি আর তোমরা সাক্ষী থাক যে, আমি অবশ্যই তা থেকে মুক্ত যাকে তোমরা শরীক কর,

Transliteration

Min doonihi fakeedoonee jameeAAan thumma la tunthirooni

বাংলা উচ্চারণ

মিন্ দূনিহী ফাকীদূনী জ্বামী'আন্ ছুম্মা লা- তুন্জিরূন্।

সমকালীন বাংলা

ব্যতীত। তোমরা সকলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রকর; অতঃপর আমাকে অবকাশ দিও না।

বয়ান ফাউন্ডেশন

ছাড়া। সুতরাং তোমরা সকলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র কর তারপর আমাকে অবকাশ দিও না’।

Transliteration

Innee tawakkaltu AAala Allahi rabbee warabbikum ma min dabbatin illa huwa akhithun binasiyatiha inna rabbee AAala siratin mustaqeemin

বাংলা উচ্চারণ

ইন্নী তাওয়াক্কাল্তু 'আলাল্লা-হি রব্বী অ রব্বিকুম্ মা-মিন্ দা - ব্বাতিন্ ইল্লা-হুঅ আ-খিযুম্ বিনা-ছিয়াতিহা- ইন্না রব্বী 'আলা- ছিরা-ত্বিম্ মুস্তাক্বীম্।

সমকালীন বাংলা

‘আমি নির্ভর করি আমার ও তোমাদের প্রতিপালক উপর; এমন কোন জীবজন্তু নাই, যে তাঁহার পূর্ণ আয়ত্তাধীন নয়; নিশ্চয়ই আমার প্রতিপালক আছেন সরল পথে।

বয়ান ফাউন্ডেশন

‘আমি অবশ্যই তাওয়াক্কুল করেছি আমার রব ও তোমাদের রব আল্লাহর উপর, প্রতিটি বিচরণশীল প্রাণীরই তিনি নিয়ন্ত্রণকারী। নিশ্চয় আমার রব সরল পথে আছেন’।

Transliteration

Fain tawallaw faqad ablaghtukum ma orsiltu bihi ilaykum wayastakhlifu rabbee qawman ghayrakum wala tadurroonahu shayan inna rabbee AAala kulli shayin hafeethun

বাংলা উচ্চারণ

ফাইন্ তাওয়াল্লাও ফাক্বদ আব্লাগ্তুকুম্ মা য় র্উসিল্তু বিহী য় ইলাইকুম্ অইয়াস্তাখ্লিফু রব্বী ক্বওমান্ গইরাকুম্ অলা-তার্দ্বুরূনাহূ শাইয়া- ইন্না রব্বী 'আলা-কুল্লি শাইয়িন্ হাফীজ্।

সমকালীন বাংলা

‘অতঃপর তোমরা মুখ ফিরাইয়া লইলেও আমি যাহাসহ তোমাদের নিকট প্রেরিত হইয়াছি, আমি তো তাহা তোমাদের নিকট পৌঁছাইয়া দিয়াছি; এবং আমার প্রতিপালক তোমাদের হইতে ভিন্ন কোন সম্প্রদায়কে তোমাদের স্থলাভিষিক্ত করিবেন এবং তোমরা তাঁহার কোন ক্ষতি সাধন করিতে পারিবে না। নিশ্চয়ই আমার প্রতিপালক সমস্ত কিছুর রক্ষণাবেক্ষণকারী।’

বয়ান ফাউন্ডেশন

‘অতঃপর তোমরা যদি বিমুখ হও, তবে যা নিয়ে আমি তোমাদের কাছে প্রেরিত হয়েছি তা তো তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। আর আমার রব তোমাদেরকে ছাড়া অন্য এক জাতিকে স্থলাভিষিক্ত করবেন। আর তোমরা তাঁর কোন ক্ষতি করতে পারবে না। নিশ্চয় আমার রব সব কিছুর হেফাযতকারী’।

Transliteration

Walamma jaa amruna najjayna hoodan waallatheena amanoo maAAahu birahmatin minna wanajjaynahum min AAathabin ghaleethin

বাংলা উচ্চারণ

অ লাম্মা-জ্বা - য়া আম্রুনা-নাজ্জ্বাইনা-হূদাঁও অল্লাযীনা আ-মানূ মা'আহূ বিরহমাতিম্ মিন্না- অনাজ্জ্বাইনা-হুম মিন্ 'আযা-বিন্ গলীজ্।

সমকালীন বাংলা

এবং যখন আমার নির্দেশ আসিল তখন আমি হূদ ও তাহার সঙ্গে যাহারা ঈমান আনিয়াছিল তাহাদেরকে আমার অনুগ্রহে রক্ষা করিলাম এবং রক্ষা করিলাম তাহাদেরকে কঠিন শাস্তি হইতে।

বয়ান ফাউন্ডেশন

আর যখন আমার আদেশ আসল, আমি হূদকে ও যারা তার সাথে ঈমান এনেছিল তাদেরকে আমার পক্ষ থেকে রহমত দ্বারা রক্ষা করলাম এবং আমি কঠোর আযাব থেকে তাদেরকে নাজাত দিলাম।

Transliteration

Watilka AAadun jahadoo biayati rabbihim waAAasaw rusulahu waittabaAAoo amra kulli jabbarin AAaneedin

বাংলা উচ্চারণ

অতিল্কা 'আ-দুন্ জ্বাহাদূ বিআ-ইয়া-তি রব্বিহিম্ অ'আছোয়াও রুসুলাহূ অত্তাবা'ঊ য় আম্রা কুল্লি জ্বাব্বা-রিন্ 'আনীদ্।

সমকালীন বাংলা

এই ‘আদ জাতি তাহাদের প্রতিপালকের নিদর্শন অস্বীকার করিয়াছিল এবং অমান্য করিয়াছিল তাঁহার রাসূলগণকে এবং উহারা প্রত্যেক উদ্ধত স্বৈরাচারীর নির্দেশ অনুসরণ করিয়াছিল।

বয়ান ফাউন্ডেশন

এই আদ জাতি, তারা তাদের রবের আয়াতসমূহ অস্বীকার করেছিল এবং অমান্য করেছিল তাঁর রাসূলদের, আর তারা অনুসরণ করেছিল প্রত্যেক উদ্ধত, হঠকারীর নির্দেশ।

Transliteration

WaotbiAAoo fee hathihi alddunya laAAnatan wayawma alqiyamati ala inna AAadan kafaroo rabbahum ala buAAdan liAAadin qawmi hoodin

বাংলা উচ্চারণ

অউত্বি'ঊ ফী হা-যিহিদ্ দুন্ইয়া-লা'নাতাঁও অ ইয়াওমাল্ ক্বিয়া-মাহ্ আলা য় ইন্না 'আ-দান্ কাফারূ রব্বাহুম্ আলা-বু'দাল্লি 'আ-দিন্ ক্বওমি হূদ্।

সমকালীন বাংলা

এই দুনিয়ায় উহাদেরকে করা হইয়াছিল লা‘নতগ্রস্ত এবং লা‘নতগ্রস্ত হইবে উহারা কিয়ামতের দিনেও। জানিয়া রাখ! ‘আদ সম্প্রদায় তো তাহাদের প্রতিপালককে অস্বীকার করিয়াছিল। জানিয়া রাখ! ধ্বংসই হইল পরিণাম ‘আদের, যাহারা হূদের সম্প্রদায়।

বয়ান ফাউন্ডেশন

আর এই দুনিয়াতে লা‘নত তাদের পেছনে লাগিয়ে দেয়া হয়েছে এবং কিয়ামত দিবসেও। জেনে রাখ, নিশ্চয় আদ জাতি তাদের রবের সাথে করেছে। জেনে রাখ, হূদের কওম আদ জাতির জন্য রয়েছে ধ্বংস।

Transliteration

Waila thamooda akhahum salihan qala ya qawmi oAAbudoo Allaha ma lakum min ilahin ghayruhu huwa anshaakum mina alardi waistaAAmarakum feeha faistaghfiroohu thumma tooboo ilayhi inna rabbee qareebun mujeebun

বাংলা উচ্চারণ

অ ইলা-ছামূদা আখা-হুম্ ছোয়া-লিহা-। ক্ব-লা ইয়া-ক্বওমি'বুদুল্লা-হা মা-লাকুম্ মিন্ ইলা-হিন্ গইরুহ্ হুওয়া আন্শায়াকুম্ মিনাল্ র্আদ্বি অস্তা'মারাকুম্ ফীহা ফাস্তাগ্ফিরূহু ছুম্মা তূবূ য় ইলাইহ্ ইন্না রব্বী ক্বরীবুম্ মুজ্বীব্।

সমকালীন বাংলা

আমি সামূদ জাতির নিকট তাহাদের ভ্রাতা সালিহ্কে পাঠাইয়াছিলাম। সে বলিয়াছিল, ‘হে আমার সম্প্রদায়! ‘তোমরা ‘ইবাদত কর, তিনি ব্যতীত তোমাদের অন্য কোন ইলাহ্ নাই। তিনি তোমাদেরকে মৃত্তিকা হইতে সৃষ্টি করিয়াছেন এবং উহাতেই তিনি তোমাদেরকে বসবাস করাইয়াছেন। সুতরাং তোমরা তাঁহার নিকট ক্ষমা প্রার্থনা কর আর তাঁহার দিকেই প্রত্যাবর্তন কর। নিশ্চয়ই আমার প্রতিপালক নিকটে, তিনি আহ্বানে সাড়া দেন।’

বয়ান ফাউন্ডেশন

আর সামূদ জাতির প্রতি (পাঠিয়েছিলাম)তাদের ভাই সালিহকে। সে বলল,‘হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদাত কর, তিনি ছাড়া তোমাদের কোন (সত্য) নেই, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে এবং সেখানে তোমাদের জন্য আবাদের* ব্যবস্থা করেছেন । সুতরাং তোমরা তাঁর কাছে ক্ষমা

Transliteration

Qaloo ya salihu qad kunta feena marjuwwan qabla hatha atanhana an naAAbuda ma yaAAbudu abaona wainnana lafee shakkin mimma tadAAoona ilayhi mureebun

বাংলা উচ্চারণ

ক্ব-লূ ইয়া-ছোয়া-লিহু ক্বদ্ কুন্তা ফীনা র্মাজুওয়ান্ ক্বব্লা হা-যা য় আতান্হা-না য় আন্ না'বুদা মা-ইয়া'বুদু আ-বা - য়ুনা- অ ইন্নানা-লাফী শাক্কীম্ মিম্মা-তাদ্ঊ'না য় ইলাইহি মুরীব্।

সমকালীন বাংলা

তাহারা বলিল, ‘হে সালিহ্! ইহার পূর্বে তুমি ছিলে আমাদের আশাস্থল। তুমি কি আমাদেরকে নিষেধ করিতেছ ‘ইবাদত করিতে তাহাদের, যাহাদের ‘ইবাদত করিত আমাদের পিতৃপুরুষেরা? আমরা অবশ্যই বিভ্রান্তিকর সন্দেহে রহিয়াছি সে বিষয়ে, যাহার প্রতি তুমি আমাদেরকে আহ্বান করিতেছ।’

বয়ান ফাউন্ডেশন

তারা বলল, ‘হে সালিহ, তুমি তো ইতঃপূর্বে আমাদের মধ্যে ছিলে প্রত্যাশিত। তুমি কি আমাদেরকে নিষেধ করছ তাদের ইবাদাত করতে আমাদের পিতৃপুরুষরা যাদের ইবাদাত করত? তুমি আমাদেরকে যার দিকে আহবান করছ, সে ব্যাপারে নিশ্চয় আমরা ঘোর সন্দেহের মধ্যে আছি’।

Transliteration

Qala ya qawmi araaytum in kuntu AAala bayyinatin min rabbee waatanee minhu rahmatan faman yansurunee mina Allahi in AAasaytuhu fama tazeedoonanee ghayra takhseerin

বাংলা উচ্চারণ

ক্ব-লা ইয়া-ক্বওমি আরায়াইতুম্ ইন্ কুন্তু 'আলা-বাইয়্যিনাতিম্ র্মি রব্বী অ আ-তা-নী মিন্হু রাহ্মাতান্ ফামাইঁ ইয়ান্ছুরুনী মিনাল্লা-হি ইন্ 'আছোয়াইতুহূ ফামা-তাযীদূনানী গইরা তার্খ্সী।

সমকালীন বাংলা

সে বলিল, ‘হে আমার সম্প্রদায়! তোমরা কি ভাবিয়া দেখিয়াছ, আমি যদি আমার প্রতিপালক - প্রেরিত স্পষ্ট প্রমাণে প্রতিষ্ঠিত হইয়া থাকি এবং তিনি যদি আমাকে তাঁহার নিজ অনুগ্রহ দান করিয়া থাকেন, তবে শাস্তি হইতে আমাকে কে রক্ষা করিবে, আমি যদি তাঁহার অবাধ্যতা করি? সুতরাং তোমরা তো কেবল আমার ক্ষতিই বাড়াইয়া দিতেছ।

বয়ান ফাউন্ডেশন

সে বলল, ‘হে আমার কওম, তোমরা কী মনে কর, যদি আমি আমার রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণের উপর থাকি এবং তিনি আমাকে তাঁর পক্ষ থেকে রহমত দান করেন, তাহলে কে আমাকে আল্লাহর (আযাব) থেকে সাহায্য করবে, যদি আমি তাঁর অবাধ্য হই? সুতরাং তোমরা তো কেবল আমার ক্ষতিই বৃদ্ধি করছ’।

Transliteration

Waya qawmi hathihi naqatu Allahi lakum ayatan fatharooha takul fee ardi Allahi wala tamassooha bisooin fayakhuthakum AAathabun qareebun

বাংলা উচ্চারণ

অইয়া-ক্বওমি হা-যিহী না-ক্বতুল্লা-হি লাকুম্ আ-ইয়াতান্ ফাযারূহা-তাকুল্ ফী য় র্আদ্বিল্লা-হি অলা-তামাস্সূহা বিসূ - য়িন্ ফা ইয়া খুযাকুম্ 'আযা-বুন্ ক্বরীব্।

সমকালীন বাংলা

‘হে আমার সম্প্রদায় ! ইহা আল্লাহর উষ্ট্রী, তোমাদের জন্য নিদর্শনস্বরূপ। ইহাকে জমিতে চরিয়া খাইতে দাও। ইহাকে কোন কষ্ট দিও না, কষ্ট দিলে আশু শাস্তিতোমাদের উপর আপতিত হইবে।’

বয়ান ফাউন্ডেশন

‘আর হে আমার কওম, এটি আল্লাহর উট, তোমাদের জন্য নিদর্শনস্বরূপ। তাই তোমরা একে ছেড়ে দাও, সে আল্লাহর যমীনে (বিচরণ করে) খাবে এবং কোনরূপ মন্দভাবে তাকে স্পর্শ করো না, তাহলে তোমাদেরকে আশু আযাব পাকড়াও করবে’।

Transliteration

FaAAaqarooha faqala tamattaAAoo fee darikum thalathata ayyamin thalika waAAdun ghayru makthoobin

বাংলা উচ্চারণ

ফা'আক্বরূহা- ফাক্ব-লা তামাত্তাঊ' ফী দা-রিকুম্ ছালা-ছাতা আইয়্যা-ম্ যা-লিকা অ'দুন্ গইরু মাক্যূব্।

সমকালীন বাংলা

কিন্তু উহারা উহাকে বধ করিল। অতঃপর সে বলিল, ‘তোমরা তোমাদের গৃহে তিন দিন জীবন উপভোগ করিয়া নাও। ইহা একটি প্রতিশ্রুতি যাহা মিথ্যা হইবার নয়।’

বয়ান ফাউন্ডেশন

অতঃপর তারা তাকে হত্যা করল। তাই সে বলল, ‘তোমরা তিন দিন নিজ নিজ গৃহে আনন্দে কাটাও। এ এমন এক ওয়াদা, যা মিথ্যা হবার নয়’।

Transliteration

Falamma jaa amruna najjayna salihan waallatheena amanoo maAAahu birahmatin minna wamin khizyi yawmiithin inna rabbaka huwa alqawiyyu alAAazeezu

বাংলা উচ্চারণ

ফালাম্মা-জ্বা - য়া আম্রুনা- নাজ্জ্বাইনা- ছোয়া-লিহাঁও অল্লাযীনা আ-মানূ মা'আহূ বিরহমাতিম্ মিন্না- অমিন্ খিয্য়ি ইয়াওমিয়িন্ ইন্না রব্বাকা হুওয়াল্ ক্বওয়িইয়ুল্ 'আযীয্।

সমকালীন বাংলা

যখন আমার নির্দেশ আসিল তখন আমি সালিহ্ ও তাঁহার সঙ্গে যাহারা ঈমান আনিয়াছিল তাহাদেরকে আমার অনুগ্রহে রক্ষা করিলাম এবং রক্ষা করিলাম সেই দিনের লাঞ্ছনা হইতে। তোমার প্রতিপালক তো মহাশক্তিমান, পরাক্রমশালী।

বয়ান ফাউন্ডেশন

অতঃপর যখন আমার আদেশ এল, তখন সালিহ ও তার সাথে যারা ঈমান এনেছিল তাদেরকে আমার পক্ষ থেকে রহমত দ্বারা নাজাত দিলাম এবং (নাজাত দিলাম) সেই দিনের লাঞ্ছনা থেকে। নিশ্চয় তোমার রব, তিনি শক্তিশালী, পরাক্রমশালী।

Transliteration

Waakhatha allatheena thalamoo alssayhatu faasbahoo fee diyarihim jathimeena

বাংলা উচ্চারণ

অ আখাযাল্লাযীনা জোয়ালামুছ্ ছোয়াইহাতু ফাআছ্বাহূ ফী দিয়া-রিহিম্ জ্বা-ছিমীন্।

সমকালীন বাংলা

অতঃপর যাহারা সীমালঙ্ঘন করিয়াছিল মহানাদ তাহাদেরকে আঘাত করিল; ফলে উহারা নিজ নিজ গৃহে নতজানু অবস্থায় শেষ হইয়া গেল;

বয়ান ফাউন্ডেশন

আর যারা যুলম করেছিল, বিকট আওয়াজ তাদেরকে পাকড়াও করল, ফলে তারা নিজদের গৃহে মুখ থুবড়ে পড়ে থাকল।

Transliteration

Kaan lam yaghnaw feeha ala inna thamooda kafaroo rabbahum ala buAAdan lithamooda

বাংলা উচ্চারণ

কাআল লাম্ ইয়াগ্নাও ফীহা- আলা য় ইন্না ছামূদা কাফারূ রব্বাহুম্ আলা-বু'দাল্লি ছামূদ্।

সমকালীন বাংলা

যেন তাহারা সেখানে কখনও বসবাস করে নাই। জানিয়া রাখ! সামূদ সম্প্রদায় তো তাহাদের প্রতিপালককে অস্বীকার করিয়াছিল। জানিয়া রাখ! ধ্বংসই হইল সামূদ সম্প্রদায়ের পরিণাম।

বয়ান ফাউন্ডেশন

যেন তারা সেগুলোতে বসবাসই করেনি। জেনে রাখ, নিশ্চয় সামূদ জাতি তাদের রবের সাথে করেছে। জেনে রাখ, সামূদ জাতির জন্য রয়েছে ধ্বংস।

Transliteration

Walaqad jaat rusuluna ibraheema bialbushra qaloo salaman qala salamun fama labitha an jaa biAAijlin haneethin

বাংলা উচ্চারণ

অ লাক্বদ্ জ্বা - য়াত্ রুসূলুনা য় ইব্রা-হীমা বিল্বুশ্রা- ক্ব-লূ সালা-মা- ক্ব-লা সালামুন্ ফামা-লাবিছা আন্ জ্বা - য়া বি'ইজ্বুলিন্ হানীয্।

সমকালীন বাংলা

আমার ফিরিশ্তাগণ তো সুসংবাদ লইয়া ইব্রাহীমের নিকট আসিল। তাহারা বলিল, ‘সালাম’। সেও বলিল, ‘সালাম’। সে অবিলম্বে এক কাবাবকৃত গো - বৎস লইয়া আসিল।

বয়ান ফাউন্ডেশন

আর অবশ্যই আমার ফেরেশতারা সুসংবাদ নিয়ে ইবরাহীমের কাছে আসল, তারা বলল, ‘সালাম’। সেও বলল, ‘সালাম’। বিলম্ব না করে সে একটি ভুনা গো নিয়ে আসল।

Transliteration

Falamma raa aydiyahum la tasilu ilayhi nakirahum waawjasa minhum kheefatan qaloo la takhaf inna orsilna ila qawmi lootin

বাংলা উচ্চারণ

ফালাম্মা- রায়া য় আই দিয়াহুম্ লা-তাছিলু ইলাইহি নাকিরহুম্ অ আওজ্বাসা মিন্হুম্ খী ফাহ্ ক্ব-লূ লা-তাখাফ্ ইন্না য় র্উসিল্না য় ইলা-ক্বওমি লূত্ব্।

সমকালীন বাংলা

সে যখন দেখিল তাহাদের হস্তউহার দিকে প্রসারিত হইতেছে না, তখন তাহাদেরকে অবাঞ্ছিত মনে করিল এবং তাহাদের সম্বন্ধে তাহার মনে ভীতি সঞ্চার হইল। তাহারা বলিল, ‘ভয় করিও না, আমরা তো লূতের সম্প্রদায়ের প্রতি প্রেরিত হইয়াছি।’

বয়ান ফাউন্ডেশন

অতঃপর যখন সে দেখতে পেল, তাদের হাত এর প্রতি পৌঁছছে না, তখন তাদেরকে অস্বাভাবিক মনে করল এবং সে তাদের থেকে ভীতি অনুভব করল। তারা বলল, ‘ভয় করো না, নিশ্চয় আমরা লূতের কওমের কাছে প্রেরিত হয়েছি’।

Transliteration

Waimraatuhu qaimatun fadahikat fabashsharnaha biishaqa wamin warai ishaqa yaAAqooba

বাংলা উচ্চারণ

অম্রায়াতুহূ ক্ব - য়িমাতুন্ ফাদ্বোয়াহিকাত্ ফাবার্শ্শানা-হা- বিইস্হা-ক্ব অমিঁও অর - য়ি ইস্হা-ক্বা ইয়া'কুব্।

সমকালীন বাংলা

আর তাহার স্ত্রী দণ্ডায়মান এবং সে হাসিয়া ফেলিল। অতঃপর আমি তাহাকে ইস্হাকের ও ইস্হাকের পরবর্তী ইয়া‘কূবের সুসংবাদ দিলাম।

বয়ান ফাউন্ডেশন

আর তার স্ত্রী দাঁড়ানো ছিল, সে হেসে উঠল। অতঃপর আমি তাকে সুসংবাদ দিলাম ইসহাকের ও ইসহাকের পরে ইয়া‘কূবের।

Transliteration

Qalat ya waylata aalidu waana AAajoozun wahatha baAAlee shaykhan inna hatha lashayon AAajeebun

বাংলা উচ্চারণ

ক্ব -লাত্ ইয়া-অইলাতা য় আয়ালিদু অ আনা'আজু যুঁও অহা-যা-বা'লী শাইখা- ইন্না হা-যা-লাশাইয়ুন্ 'আজ্বীব্।

সমকালীন বাংলা

সে বলিল, ‘কী আশ্চর্য! সন্তানের জননী হইব আমি, যখন আমি বৃদ্ধা এবং এই আমার স্বামী বৃদ্ধ! ইহা অবশ্যই এক অদ্ভুত ব্যাপার!’

বয়ান ফাউন্ডেশন

সে বলল, ‘হায়, কী আশ্চর্য! আমি সন্তান প্রসব করব, অথচ আমি বৃদ্ধা, আর এ আমার স্বামী, বৃদ্ধ? এটা তো অবশ্যই এক আশ্চর্যজনক ব্যাপার’!

Transliteration

Qaloo ataAAjabeena min amri Allahi rahmatu Allahi wabarakatuhu AAalaykum ahla albayti innahu hameedun majeedun

বাংলা উচ্চারণ

ক্ব-লূ য় আতা'জ্বাবীনা মিন্ আম্রিল্লা-হি রাহ্মাতুল্লা-হি অবারাকা-তুহূ 'আলাইকুম্ আহ্লাল বাইত্ইন্নাহূ হামীদুম্ মাজ্বীদ্।

সমকালীন বাংলা

তাহারা বলিল, আল্লাহর কাজে তুমি বিস্ময় বোধ করিতেছ? হে পরিবারবর্গ! তোমাদের প্রতি রহিয়াছে আল্লাহর অনুগ্রহ ও কল্যান তিনি তো প্রশংসা ও সম্মননাহ।

বয়ান ফাউন্ডেশন

তারা বলল, ‘আল্লাহর সিদ্ধান্তে তুমি আশ্চর্য হচ্ছ? হে নবী পরিবার, তোমাদের উপর আল্লাহর রহমত ও তাঁর বরকত। নিশ্চয় তিনি প্রশংসিত সম্মানিত’।

Transliteration

Falamma thahaba AAan ibraheema alrrawAAu wajaathu albushra yujadiluna fee qawmi lootin

বাংলা উচ্চারণ

ফালাম্মা-যাহাবা 'আন্ ইব্রা-হীর্মা রাওঊ' অজ্বা - য়াত্হুল্ বুশ্রা-ইয়ুজ্বা-দিলুনা- ফী ক্বওমি লূত্বু।

সমকালীন বাংলা

অতঃপর যখন ইব্রাহীমের ভীতি দূরীভূত হইল এবং তাহার নিকট সুসংবাদ আসিল তখন সে লূতের সম্প্রদায়ের সম্বন্ধে আমার সঙ্গে বাদানুবাদ করিতে লাগিল।

বয়ান ফাউন্ডেশন

অতঃপর যখন ইবরাহীম থেকে ভয় দূর হল এবং তার কাছে সুসংবাদ এল, তখন সে লূতের কওম সম্পর্কে আমার সাথে বাদানুবাদ করতে লাগল।

Transliteration

Inna ibraheema lahaleemun awwahun muneebun

বাংলা উচ্চারণ

ইন্না ইব্রা-হীমা লাহালীমুন্ আওয়্যা-হুম্ মুনীব্।

সমকালীন বাংলা

ইব্রাহিম তো অবশ্যই সহনশীল কোমল হৃদয় সতত অভিমূখি।

বয়ান ফাউন্ডেশন

নিশ্চয় ইবরাহীম অত্যন্ত সহনশীল, অধিক অনুনয় বিনয়কারী, আল্লাহমুখী।

Transliteration

Ya ibraheemu aAArid AAan hatha innahu qad jaa amru rabbika wainnahum ateehim AAathabun ghayru mardoodin

বাংলা উচ্চারণ

ইয়া য় ইব্রা-হীমু আ'রিদ্ব 'আন হা-যা- ইন্নাহূ ক্বদ্ জ্বা - য়া আম্রু রব্বিকা অ ইন্নাহুম্ আ-তীহিম্ 'আযা-বুন্ গইরু র্মাদূদ্।

সমকালীন বাংলা

হে ইব্রাহীম! ইহা হইতে বিরত হও; তোমার প্রতিপালকের বিধান আসিয়া পড়িয়াছে; উহাদের প্রতি তো আসিবে শাস্তি, যাহা অনিবার্য।

বয়ান ফাউন্ডেশন

হে ইবরাহীম, তুমি এ থেকে বিরত হও। নিশ্চয় তোমার রবের সিদ্ধান্ত এসে গেছে এবং নিশ্চয় তাদের উপর আসবে আযাব, যা প্রতিহত হবার নয়।

Transliteration

Walamma jaat rusuluna lootan seea bihim wadaqa bihim tharAAan waqala hatha yawmun AAaseebun

বাংলা উচ্চারণ

অলাম্মা-জ্বা - য়াত্ রুসুলুনা- লূ-ত্বোয়ান্ সী - য়া বিহিম্ অদ্বোয়া-ক্ব বিহিম্ র্যা'আঁও অক্ব -লা হা-যা- ইয়াওমুন্ 'আছীব্।

সমকালীন বাংলা

এবং যখন আমার প্রেরিত ফিরিশ্তাগণ লূতের নিকট আসিল তখন তাহাদের আগমনে সে বিষন্ন হইল এবং নিজেকে তাহাদের রক্ষায় অসমর্থ মনে করিল এবং বলিল, ‘ইহা নিদারুণ দিন!’

বয়ান ফাউন্ডেশন

আর যখন লূতের কাছে আমার ফেরেশতা আসল, তখন তাদের (আগমনের) কারণে তার অস্বস্তিবোধ হল এবং তার অন্তর খুব সঙ্কুচিত হয়ে গেল। আর সে বলল, ‘এ তো কঠিন দিন’।

Transliteration

Wajaahu qawmuhu yuhraAAoona ilayhi wamin qablu kanoo yaAAmaloona alssayyiati qala ya qawmi haolai banatee hunna atharu lakum faittaqoo Allaha wala tukhzooni fee dayfee alaysa minkum rajulun rasheedun

বাংলা উচ্চারণ

অজ্বা - য়াহূ ক্বওমুহূ ইয়ুহ্রা'ঊনা ইলাইহ্ অমিন্ ক্বব্লু কা-নূ ইয়া'মালূনাস্ সাইয়্যিয়া-ত্ ক্ব-লা ইয়া-ক্বওমি হা - উলা - য়ি বানা-তীহুন্না আত্ব হারু লাকুম্ ফাত্তাকুল্লা-হা অলা-তুখ্যূনি ফী দ্বোয়াইফী আলাইসা মিন্কুম্ রাজ্বুর্লু রশীদ্।

সমকালীন বাংলা

তাহার সম্প্রদায় তাহার নিকট উদ্ভ্রান্ত হইয়া ছুটিয়া আসিল এবং পূর্ব হইতে তাহারা কুকর্মে লিপ্ত ছিল। সে বলিল, ‘হে আমার সম্প্রদায় ! ইহারা আমার কন্যা, তোমাদের জন্য ইহারা পবিত্র। সুতরাং ভয় কর এবং আমার মেহমানদের ব্যাপারে আমাকে হেয় করিও না। তোমাদের মধ্যে কি কোন ভাল মানুষ নাই?’

বয়ান ফাউন্ডেশন

আর তার কওম তার কাছে ছুটে আসল এবং ইতঃপূর্বে তারা মন্দ কাজ করত। সে বলল, ‘হে আমার কওম, এরা আমার মেয়ে, তারা তোমাদের জন্য পবিত্র। সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার মেহমানদের ব্যাপারে তোমরা আমাকে অপমানিত করো না। তোমাদের মধ্যে কি কোন সুবোধ ব্যক্তি নেই’?

Transliteration

Qaloo laqad AAalimta ma lana fee banatika min haqqin wainnaka lataAAlamu ma nureedu

বাংলা উচ্চারণ

ক্ব-লূ লাক্বদ্ 'আলিম্তা মা-লানা- ফী বানা-তিকা মিন্ হাক্বক্বিন্ অইন্নাকা লাতা'লামু মা-নুরীদ্।

সমকালীন বাংলা

তাহারা বলিল, ‘তুমি তো জান, তোমার কন্যাদেরকে আমাদের কোন প্রয়োজন নাই; আমরা কি চাই তাহা তো তুমি জানই।’

বয়ান ফাউন্ডেশন

তারা বলল, ‘তুমি অবশ্যই জান, তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোন প্রয়োজন নেই। আর আমরা কী চাই, তা তুমি নিশ্চয় জান’।

Transliteration

Qala law anna lee bikum quwwatan aw awee ila ruknin shadeedin

বাংলা উচ্চারণ

ক্ব-লা লাও আন্না লীবিকুম্ কুওয়্যাতান্ আও আ-ওয়ী য় ইলা-রুক্নিন্ শাদীদ্।

সমকালীন বাংলা

সে বলিল, ‘তোমাদের উপর যদি আমার শক্তি থাকিত অথবা যদি আমি আশ্রয় লইতে পারিতাম কোন সৃদৃঢ় স্তম্ভের!’

বয়ান ফাউন্ডেশন

সে বলল, ‘তোমাদের প্রতিরোধে যদি আমার কোন শক্তি থাকত অথবা আমি কোন সুদৃঢ় স্তম্ভের আশ্রয় নিতে পারতাম’*! *‘সুদৃঢ় স্তম্ভ’ বলতে শক্তিশালী সৈন্যসামন্ত কিংবা কওম অথবা গোত্র বুঝানো হয়েছে।

Transliteration

Qaloo ya lootu inna rusulu rabbika lan yasiloo ilayka faasri biahlika biqitAAin mina allayli wala yaltafit minkum ahadun illa imraataka innahu museebuha ma asabahum inna mawAAidahumu alssubhu alaysa alssubhu biqareebin

বাংলা উচ্চারণ

ক্বালূ ইয়া-লূত্ব ইন্না- রুসুলু রব্বিকা লাইঁ ইয়াছিলূ য় ইলাইকা ফাআস্রি বিআহ্লিকা বিক্বিত্বুই'ম্ মিনাল লাইলি অলা-ইয়াল্তাফিত্ মিন্কুম্ আহাদুন্ ইল্লা ম্রয়াতাক্ ইন্নাহূ মুছীবুহা-মা য় আছোয়া-বাহুম্ ইন্না মাও ই'দাহুমু ছ্ছুব্হু আলাইসাস্ ছুব্হু বিক্বরীব্।

সমকালীন বাংলা

তাহারা বলিল, ‘হে লূত! নিশ্চয়ই আমরা তোমার প্রতিপালক - প্রেরিত ফিরিশতা। উহারা কখনই তোমার নিকট পৌঁছিতে পারিবে না। সুতরাং তুমি রাত্রির কোন এক সময়ে তোমার পরিবারবর্গসহ বাহির হইয়া পড় এবং তোমাদের মধ্যে কেহ পিছন দিকে তাকাইবে না, তোমার স্ত্রী ব্যতীত। উহাদের যাহা ঘটিবে তাহারও তাহাই ঘটিবে। নিশ্চয়ই প্রভাত উহাদের জন্য নির্ধারিত কাল। প্রভাত কি নিকটবর্তী নয়?

বয়ান ফাউন্ডেশন

তারা বলল, ‘হে লূত, আমরা তোমার রবের প্রেরিত ফেরেশতা, তারা কখনো তোমার কাছে পৌঁছতে পারবে না। সুতরাং তুমি তোমার পরিবার নিয়ে রাতের কোন এক অংশে রওয়ানা হও, আর তোমাদের কেউ পিছে তাকাবে না। তবে তোমার স্ত্রী (রওয়ানা হবে না), কেননা তাকে তা-ই আক্রান্ত করবে যা তাদেরকে

Transliteration

Falamma jaa amruna jaAAalna AAaliyaha safilaha waamtarna AAalayha hijaratan min sijjeelin mandoodin

বাংলা উচ্চারণ

ফালাম্মা- জ্বা - য়া আম্রুনা- জ্বা'আল্না- 'আ-লিয়াহা-সা-ফিলাহা-অ আম্ত্বোর্য়ানা-'আলাইহা- হিজ্বা-রাতাঁম্ মিন্ সিজ্জ্বীলিম্ মান্দ্বূদ্।

সমকালীন বাংলা

অতঃপর যখন আমার আদেশ অসিল তখন আমি জনপদকে উল্টাইয়া দিলাম এবং উহাদের উপর ক্রমাগত বর্ষণ করিলাম প্রস্তর - কঙ্কর,

বয়ান ফাউন্ডেশন

অতঃপর যখন আমার আদেশ এসে গেল, তখন আমি জনপদের উপরকে নীচে উল্টে দিলাম এবং ক্রমাগত পোড়ামাটির পাথর বর্ষণ করলাম,

Transliteration

Musawwamatan AAinda rabbika wama hiya mina alththalimeena bibaAAeedin

বাংলা উচ্চারণ

মুসাঅমাতান্ 'ইন্দা রব্বিক্ অমা-হিয়া মিনাজ্জোয়া-লিমীনা বিবা'ঈদ।

সমকালীন বাংলা

যাহা তোমার প্রতিপালকের নিকট চিহ্নিত ছিল। ইহা জালিমদের হইতে দূরে নয়।

বয়ান ফাউন্ডেশন

যা চি‎‎হ্নত ছিল তোমার রবের কাছে। আর তা যালিমদের থেকে দূরে নয়।

Transliteration

Waila madyana akhahum shuAAayban qala ya qawmi oAAbudoo Allaha ma lakum min ilahin ghayruhu wala tanqusoo almikyala waalmeezana innee arakum bikhayrin wainnee akhafu AAalaykum AAathaba yawmin muheetin

বাংলা উচ্চারণ

অ ইলা-মাদ্ইয়ানা আখ-হুম্ শু'আইবা- ক্ব-লা ইয়া-ক্বওমি'বুদুল্লা-হা মা-লাকুম্ মিন্ ইলা-হিন্ গইরুহ্ অলা-তান্ক্বুছুল্ মিক্ইয়া-লা অল্মীযা-না ইন্নী য় আর-কুম্ বিখইরিঁও অইন্নী য় আখ-ফু 'আলাইকুম্ 'আযা-বা ইয়াওমিম্ মুহীত্ব্।

সমকালীন বাংলা

মাদইয়ানবাসীদের নিকট তাহাদের ভ্রাতা শু‘আয়বকে আমি পাঠাইয়াছিলাম। সে বলিয়াছিল, ‘হে আমার সম্প্রদায়! তোমরা ‘ইবাদত কর, তিনি ব্যতীত তোমাদের অন্য কোন ইলাহ্ নাই, মাপে ও ওজনে কম করিও না; আমি তোমাদেরকে সমৃদ্ধিশালী দেখিতেছি, কিন্তু আমি তোমাদের জন্য আশঙ্কা করিতেছি এক সর্বগ্রাসী দিবসের শাস্তি।

বয়ান ফাউন্ডেশন

আর মাদইয়ানে আমি (পাঠিয়েছিলাম) তাদের ভাই শু‘আইবকে। সে বলল, ‘হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদাত কর, তিনি ছাড়া তোমাদের কোন (সত্য) নেই এবং মাপ ও ওযন কম করো না; আমি তো তোমাদের প্রাচুর্যশীল দেখছি, কিন্তু আমি তোমাদের উপর এক সর্বগ্রাসী দিনের আযাবের ভয় করছি’।

Transliteration

Waya qawmi awfoo almikyala waalmeezana bialqisti wala tabkhasoo alnnasa ashyaahum wala taAAthaw fee alardi mufsideena

বাংলা উচ্চারণ

অইয়া-ক্বওমি আওফুল্ মিক্ইয়া-লা অল্মীযা-না বিল্কিস্ত্বি অলা-তাব্ খাসুন্না-সা আশ্ইয়া - য়া হুম্ অলা-ত্বা'ছাও ফীল্ র্আদ্বি মুফ্সিদীন্।

সমকালীন বাংলা

‘হে আমার সম্প্রদায় ! তোমরা ন্যায়সঙ্গতভাবে মাপিও ও ওজন করিও, লোকদেরকে তাহাদের প্রাপ্য বস্তু কম দিও না এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিয়া বেড়াইও না।

বয়ান ফাউন্ডেশন

‘আর হে আমার কওম, মাপ ও ওযন পূর্ণ কর ইনসাফের সাথে এবং মানুষকে তাদের পণ্য কম দিও না; আর যমীনে ফাসাদ সৃষ্টি করে বেড়িও না,

Transliteration

Baqiyyatu Allahi khayrun lakum in kuntum mumineena wama ana AAalaykum bihafeethin

বাংলা উচ্চারণ

বাক্বিইয়াতুল্লা-হি খইরুল্লাকুম্ ইন্ কুন্তুম্ মুমিনীনা অমা য় আনা 'আলাইকুম্ বিহাফীজ্।

সমকালীন বাংলা

‘যদি তোমরা হও তবে যাহা বাকি থাকিবে তোমাদের জন্য তাহা উত্তম; আমি তোমাদের তত্ত্বাবধায়ক নই।’

বয়ান ফাউন্ডেশন

‘আল্লাহর দেয়া উদ্বৃত্ত লাভ তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা হও। আর আমি তো তোমাদের হিফাযতকারী নই’।

Transliteration

Qaloo ya shuAAaybu asalatuka tamuruka an natruka ma yaAAbudu abaona aw an nafAAala fee amwalina ma nashao innaka laanta alhaleemu alrrasheedu

বাংলা উচ্চারণ

ক্ব-লূ ইয়া-শু'আইবু আ ছলা-তুকা তামুরুকা আন্ নাত্রুকা মা-ইয়া'বুদু আ-বা - য়ুনা য় আও আন্নাফ্'আলা ফী য় আম্ওয়া-লিনা- মা-নাশা - য়্ ইন্নাকা লাআন্তাল্ হালীর্মু রশীদ্।

সমকালীন বাংলা

উহারা বলিল, ‘হে শু‘আয়ব! তোমার কি তোমাকে নির্দেশ দেয় যে, আমাদের পিতৃপুরুষেরা যাহার ‘ইবাদত করিত আমাদেরকে তাহা বর্জন করিতে হইবে অথবা আমরা আমাদের ধন - সম্পদ সম্পর্কে যাহা করি তাহাও? তুমি তো অবশ্যই সহিষ্ণু, ভাল মানুষ!’

বয়ান ফাউন্ডেশন

তারা বলল, ‘হে শু‘আইব, তোমার কি তোমাকে এই নির্দেশ প্রদান করে যে, আমাদের পিতৃপুরুষগণ যাদের ইবাদাত করত, আমরা তাদের ত্যাগ করি? অথবা আমাদের সম্পদে আমরা ইচ্ছামত যা করি তাও (ত্যাগ করি?) তুমি তো বেশ সহনশীল সুবোধ’!

Transliteration

Qala ya qawmi araaytum in kuntu AAala bayyinatin min rabbee warazaqanee minhu rizqan hasanan wama oreedu an okhalifakum ila ma anhakum AAanhu in oreedu illa alislaha ma istataAAtu wama tawfeeqee illa biAllahi AAalayhi tawakkaltu wailayhi oneebu

বাংলা উচ্চারণ

ক্ব-লা ইয়া-ক্বওমি আরায়াইতুম্ ইন্ কুন্তু 'আলা-বাইয়িনাতিম্ র্মি রব্বী অরযাক্বানী মিনহু রিয্ক্বন্ হাসানা- অমা য় উরীদু আন্ উখা-লিফাকুম্ ইলা- মা য় আন্হা-কুম্ 'আন্হু ইন্ উরীদু ইল্লাল্ ইছ্লা-হা মাস্ তাত্বোয়া'তু অমা-তাওফীক্বী য় ইল্লা- বিল্লা-হ্ 'আলাইহি তাঅক্কাল্তু অ ইলাইহি উনীব্।

সমকালীন বাংলা

সে বলিল, ‘হে আমার সম্প্রদায় ! তোমরা ভাবিয়া দেখিয়াছ কি, আমি যদি আমার প্রতিপালক - প্রেরিত স্পষ্ট প্রমাণে প্রতিষ্ঠিত হইয়া থাকি এবং তিনি যদি তাঁহার নিকট হইতে আমাকে উৎকৃষ্ট জীবনোপকরণ দান করিয়া থাকেন তবে কী করিয়া আমি আমার কর্তব্য হইতে বিরত থাকিব ! আমি তোমাদেরকে যাহা নিষেধ করি আমি নিজে তাহা করিতে ইচ্ছা করি না। আমি তো আমার সাধ্যমত সংস্কারই করিতে চাই। আমার কার্যসাধন তো সাহায্যে ; আমি তাঁহারই উপর নির্ভর করি এবং আমি তাঁহারই অভিমুখী।

বয়ান ফাউন্ডেশন

সে বলল, ‘হে আমার কওম, তোমরা কী মনে কর, আমি যদি আমার রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণের উপর থাকি এবং তিনি আমাকে তাঁর পক্ষ থেকে উত্তম রিয্ক দান করে থাকেন (তাহলে কী করে আমি আমার দায়িত্ব পরিত্যাগ করব)! যে কাজ থেকে আমি তোমাদেরকে নিষেধ করছি, তোমাদের বিরোধিতা করে সে

Transliteration

Waya qawmi la yajrimannakum shiqaqee an yuseebakum mithlu ma asaba qawma noohin aw qawma hoodin aw qawma salihin wama qawmu lootin minkum bibaAAeedin

বাংলা উচ্চারণ

অ ইয়া-ক্বওমি লা-ইয়াজ্বুরিমান্নাকুম্ শিক্ব-ক্বী য় আইঁ ইয়ুছীবাকুম্ মিছ্লু মা য় আছোয়া-বা ক্বওমা নূহিন্ আও ক্বওমা হূদিন্ আও ক্বওমা ছোয়া-লিহ্ অমা-ক্বওমু লূত্বিম্ মিন্কুম্ বিবা'ঈদ্।

সমকালীন বাংলা

‘হে আমার সম্প্রদায় ! আমার সঙ্গে বিরোধ যেন কিছুতেই তোমাদেরকে এমন অপরাধ না করায় যাহাতে তোমাদের উপর তাহার অনুরূপ বিপদ আপতিত হইবে যাহা আপতিত হইয়াছিল নূহের সম্প্রদায়ের উপর অথবা হূদের সম্প্রদায়ের উপর কিংবা সালিহের সম্প্রদায়ের উপর; আর লূতের সম্প্রদায় তো তোমাদের হইতে দূরে নয়।

বয়ান ফাউন্ডেশন

‘আর হে আমার কওম, আমার সাথে বৈরিতা তোমাদেরকে যেন এমন কাজে প্ররোচিত না করে যার ফলে তোমাদের সেরূপ আযাব আসবে যেরূপ এসেছিল নূহের কওমের উপর অথবা হূদের কওমের উপর অথবা সালিহের কওমের উপর। আর লূতের কওম তো তোমাদের থেকে দূরে নয়’।

Transliteration

Waistaghfiroo rabbakum thumma tooboo ilayhi inna rabbee raheemun wadoodun

বাংলা উচ্চারণ

অস্তাগ্ফিরূ রব্বাকুম্ ছুম্মা তূবূ য় ইলাইহ্ ইন্না রব্বী রাহীমুঁও অদূদ্।

সমকালীন বাংলা

‘তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা কর ও তাঁহার দিকে প্রত্যাবর্তন কর; আমার প্রতিপালক তো পপরম দয়ালু, প্রেমময়।’

বয়ান ফাউন্ডেশন

‘আর তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার কর অতঃপর তাঁরই কাছে তাওবা কর। নিশ্চয় আমার রব পরম দয়ালু, অতীব ভালবাসা পোষণকারী’।

Transliteration

Qaloo ya shuAAaybu ma nafqahu katheeran mimma taqoolu wainna lanaraka feena daAAeefan walawla rahtuka larajamnaka wama anta AAalayna biAAazeezin

বাংলা উচ্চারণ

ক্ব-লূ ইয়া শু'আইবু মা-নাফ্ক্বহু ক্বছীরাঁম্ মিম্মা-তাকুলু অ ইন্না-লানার-কা-ফীনা-দ্বোয়া'ঈফান্ অলাওলা-রাহ্ত্বকা লারাজ্বাম্না-কা অমা য় আন্তা 'আলাইনা বি'আযীয্।

সমকালীন বাংলা

উহারা বলিল, ‘হে শু‘আয়ব! তুমি যাহা বল তাহার অনেক কথা আমরা বুঝি না এবং আমরা তো আমাদের মধ্যে তোমাকে দুর্বলই দেখিতেছি। তোমার স্বজনবর্গ না থাকিলে আমরা তোমাকে প্রস্তর নিক্ষেপ করিয়া মারিয়া ফেলিতাম; আর আমাদের উপর তুমি শক্তিশালী নও।’

বয়ান ফাউন্ডেশন

তারা বলল, ‘হে শু‘আইব, তুমি যা বল, তার অনেক কিছুই আমরা বুঝি না। আর তোমাকে তো আমরা আমাদের মধ্যে দুর্বলই দেখতে পাচ্ছি। যদি তোমার আত্মীয়-স্বজন না থাকত, তবে আমরা তোমাকে অবশ্যই পাথর মেরে হত্যা করতাম। আর আমাদের উপর তুমি শক্তিশালী নও’।

Transliteration

Qala ya qawmi arahtee aAAazzu AAalaykum mina Allahi waittakhathtumoohu waraakum thihriyyan inna rabbee bima taAAmaloona muheetun

বাংলা উচ্চারণ

ক্ব-লা ইয়া-ক্বওমি আরহ্ত্বী য় আ 'আয্যু 'আলাইকুম্ মিনাল্লা-হ্ অত্তাখায্তুমূহু অরা - য়াকুম্ জিহ্রিয়্যা-ইন্না রব্বী বিমা- তা'মালূনা মুহীত্ব।

সমকালীন বাংলা

সে বলিল, ‘হে আমার সম্প্রদায় ! তোমাদের নিকট কি আমার স্বজনবর্গ অপেক্ষা অধিক শক্তিশালী? তোমরা তাঁহাকে সম্পূর্ণ পশ্চাতে ফেলিয়া রাখিয়াছ। তোমরা যাহা কর আমার প্রতিপালক অবশ্যই তাহা পরিবেষ্টন করিয়া আছেন।

বয়ান ফাউন্ডেশন

সে বলল, ‘হে আমার কওম! আমার স্বজনরা কি তোমাদের কাছে অপেক্ষা অধিক সম্মানিত? আর তোমরা তাঁকে একেবারে পেছনে ঠেলে দিলে? তোমরা যা কর, নিশ্চয় আমার রব তা পরিবেষ্টন করে আছেন’।

Transliteration

Waya qawmi iAAmaloo AAala makanatikum innee AAamilun sawfa taAAlamoona man yateehi AAathabun yukhzeehi waman huwa kathibun wairtaqiboo inne maAAakum raqeebun

বাংলা উচ্চারণ

অইয়া-ক্বওমি'মালূ 'আলা-মাকা-নাতিকুম্ ইন্নী 'আ-মিল্ সাওফা তা'লামূনা মাইঁ ইয়াতী হি 'আযা-বুঁই ইয়ুখ্যীহি অমান্ হুঅ কা-যিব্ র্অতাক্বিবূ য় ইন্নী মা'আকুম্ রক্বীব্।

সমকালীন বাংলা

‘হে আমার সম্প্রদায় ! তোমরা স্ব স্ব অবস্থায় কাজ করিতে থাক, আমিও আমার কাজ করিতেছি। তোমরা শীঘ্রই জানিতে পারিবে কাহার উপর আসিবে লাঞ্ছনাদায়ক শাস্তি এবং কে মিথ্যাবাদী। সুতরাং তোমরা প্রতীক্ষা কর, আমিও তোমাদের সঙ্গে প্রতীক্ষা করিতেছি।’

বয়ান ফাউন্ডেশন

‘আর হে আমার কওম, তোমরা তোমাদের অবস্থানে কাজ করে যাও, আমিও কাজ করছি। অচিরেই তোমরা জানতে পারবে কার কাছে আসবে সে আযাব যা তাকে লাঞ্ছিত করবে এবং কে মিথ্যাবাদী। আর তোমরা অপেক্ষা কর, আমিও তোমাদের সাথে অপেক্ষমান।

Transliteration

Walamma jaa amruna najjayna shuAAayban waallatheena amanoo maAAahu birahmatin minna waakhathati allatheena thalamoo alssayhatu faasbahoo fee diyarihim jathimeena

বাংলা উচ্চারণ

অলাম্মা-জ্বা - য়া আম্রুনা- নাজ্জ্বাইনা- শু'আইবাঁও ফী দিয়া- রিহিম্ জ্বা-সিমীন্।

সমকালীন বাংলা

যখন আমার নির্দেশ আসিল তখন আমি শু‘আয়ব ও তাহার সঙ্গে যাহারা ঈমান আনিয়াছিল তাহাদেরকে আমার অনুগ্রহে রক্ষা করিয়াছিলাম। অতঃপর যাহারা সীমালংঘন করিয়াছিল মহানাদ তাহাদেরকে আঘাত করিল, ফলে উহারা নিজ নিজ গৃহে নতজানু অবস্থায় পড়িয়া রহিল,

বয়ান ফাউন্ডেশন

আর যখন আমার আদেশ আসল, তখন শু‘আইব ও তার সাথে যারা ঈমান এনেছে, তাদেরকে আমার পক্ষ থেকে রহমত দ্বারা নাজাত দিলাম এবং যারা যুলম করেছিল তাদেরকে পাকড়াও করল বিকট আওয়াজ। ফলে তারা নিজ নিজ গৃহে মুখ থুবড়ে পড়ে থাকল।

Transliteration

Kaan lam yaghnaw feeha ala buAAdan limadyana kama baAAidat thamoodu

বাংলা উচ্চারণ

ক্বআল্লাম্ ইয়াগ্নাও ফীহা- আলা-বু'দা ল্লিমাদ্ইয়ানা কামা- বা'ইদাত্ ছামূদ্।

সমকালীন বাংলা

যেন তাহারা সেখানে কখনও বসবাস করে নাই। জানিয়া রাখ! ধ্বংসই ছিল মাদ্ইয়ান - বাসীদের পরিণাম, যেভাবে ধ্বংস হইয়াছিল সামূদ সম্প্রদায়।

বয়ান ফাউন্ডেশন

যেন তারা সেখানে বসবাসই করেনি। জেনে রাখ, ধ্বংস মাদইয়ানের জন্য, যেরূপ ধ্বংস হয়েছে সামূদ জাতি।

Transliteration

Walaqad arsalna moosa biayatina wasultanin mubeenin

বাংলা উচ্চারণ

অলাক্বদ্ র্আসাল্না- মূসা- বিআ-ইয়া-তিনা- অ সুল্ত্বোয়া-নিম্ মুবীন্।

সমকালীন বাংলা

আমি তো মূসাকে আমার নিদর্শনাবলী ও স্পষ্ট প্রমাণসহ পাঠাইয়াছিলাম,

বয়ান ফাউন্ডেশন

আর আমি মূসাকে আমার আয়াতসমূহ* ও স্পষ্ট প্রমাণ দিয়ে পাঠিয়েছি, * এখানে ‘আয়াত’ বলতে তাওরাতকে বুঝানো হয়েছে এবং স্পষ্ট প্রমাণ দ্বারা আল্লাহর দেয়া বিশেষ নিদর্শনসমূহ বুঝানো হয়েছে।

Transliteration

Ila firAAawna wamalaihi faittabaAAoo amra firAAawna wama amru firAAawna birasheedin

বাংলা উচ্চারণ

ইলা-র্ফি'আউনা অ মালায়িহী ফাত্তাবা'ঊ য় আম্রা র্ফি'আঊনা অমা য় আম্রু র্ফি'আঊনা বিরশীদ্।

সমকালীন বাংলা

ফির‘আওন ও তাহার প্রধানদের নিকট। কিন্তু তাহারা ফির‘আওনের কার্যকলাপের অনুসরণ করিত এবং ফির‘আওনের কার্যকলাপ ভাল ছিল না।

বয়ান ফাউন্ডেশন

ফির‘আউন ও তার নেতৃবৃন্দের কাছে। অতঃপর তারা ফির‘আউনের নির্দেশের অনুসরণ করল। আর ফির‘আউনের নির্দেশ সঠিক ছিল না।

Transliteration

Yaqdumu qawmahu yawma alqiyamati faawradahumu alnnara wabisa alwirdu almawroodu

বাংলা উচ্চারণ

ইয়াক্বদুমু ক্বওমাহূ ইয়াওমাল্ ক্বিয়া-মাতি ফাআওরাদা হুমুন্নার্- অবিসাল্ ওর্য়িদুল্ মাওরূদ্।

সমকালীন বাংলা

সে কিয়ামতের দিন তাহার সম্প্রদায়ের অগ্রভাগে থাকিবে এবং সে উহাদেরকে লইয়া দোজখে প্রবেশ করিবে। যেখানে প্রবেশ করানো হইবে তাহা কত নিকৃষ্ট স্থান!

বয়ান ফাউন্ডেশন

কিয়ামত দিবসে সে তার কওমের অগ্রভাগে থাকবে এবং তাদেরকে আগুনে উপনীত করে দেবে। যেখানে তারা উপনীত হবে সেটা উপনীত হওয়ার কতইনা নিকৃষ্ট স্থান!

Transliteration

WaotbiAAoo fee hathihi laAAnatan wayawma alqiyamati bisa alrrifdu almarfoodu

বাংলা উচ্চারণ

অউত্বি'ঊ ফী হা-যিহী লা'নাতাঁও অ ইয়াওমাল্ ক্বিয়া-মাহ্ বি'র্সা রিফ্দুল্ র্মাফূদ্।

সমকালীন বাংলা

এই দুনিয়ায় উহাদেরকে করা হইয়াছিল অভিশাপগ্রস্ত এবং অভিশাপগ্রস্ত হইবে উহারা কিয়ামতের দিনেও। কত নিকৃষ্ট সে পুরস্কার যাহা উহাদেরকে দেওয়া হইবে!

বয়ান ফাউন্ডেশন

আর এখানে (দুনিয়ায়) লা‘নত তাদের পেছনে লাগিয়ে দেয়া হয়েছে এবং কিয়ামত দিবসেও। কি নিকৃষ্ট প্রতিদান, যা তাদের দেয়া হবে।

Transliteration

Thalika min anbai alqura naqussuhu AAalayka minha qaimun wahaseedun

বাংলা উচ্চারণ

যা-লিকা মিন্ আম্বা - য়িল্ কুরা- নাকুছ্ছুহূ 'আলাইকা মিন্হা- ক্বা - য়িমুঁও অহাছীদ্।

সমকালীন বাংলা

ইহা জনপদসমূহের কতক সংবাদ যাহা আমি তোমার নিকট বর্ণনা করিতেছি। উহাদের মধ্যে কতক এখনও বিদ্যমান এবং কতক নির্মূল হইয়াছে।

বয়ান ফাউন্ডেশন

এ হচ্ছে জনপদসমূহের কিছু সংবাদ, যা আমি তোমার কাছে বর্ণনা করছি। তা থেকে কিছু আছে বিদ্যমান এবং কিছু হয়েছে বিলুপ্ত।

Transliteration

Wama thalamnahum walakin thalamoo anfusahum fama aghnat AAanhum alihatuhumu allatee yadAAoona min dooni Allahi min shayin lamma jaa amru rabbika wama zadoohum ghayra tatbeebin

বাংলা উচ্চারণ

অমা-জলাম্না-হুম্ অলা-কিন্ জলামূ য় আন্ফুসাহুম্ ফামা য় আগ্নাত্ 'আন্হুম্ আ-লিহাতুহুমুল্লাতী ইয়াদ্'ঊনা মিন্ দূনিল্লা-হি মিন্ শাইয়িল্ লাম্মা- জ্বা - য়া আম্রু রব্বিক্ অমা-যা-দূহুম্ গইরা তাত্বীব্।

সমকালীন বাংলা

আমি উহাদের প্রতি জুলুম করি নাই কিন্তু উহারাই নিজেদের প্রতি জুলুম করিয়াছিল। যখন তোমার প্রতিপালকের বিধান আসিল তখন ব্যতীত যে ইলাহ্সমূহের তাহারা ‘ইবাদত করিত তাহারা উহাদের কোন কাজে আসিল না। তাহারা ধ্বংস ব্যতীত উহাদের অন্য কিছু বৃদ্ধি করিল না।

বয়ান ফাউন্ডেশন

আর আমি তাদের উপর যুলম করিনি, বরং তারা নিজদের উপর যুলম করেছে। তারপর যখন তোমার রবের নির্দেশ আসল তখন ছাড়া যে সব উপাস্যকে তারা ডাকত, তারা তাদের কোন উপকার করেনি এবং তারা ধ্বংস ছাড়া তাদের আর কিছুই বৃদ্ধি করেনি।

Transliteration

Wakathalika akhthu rabbika itha akhatha alqura wahiya thalimatun inna akhthahu aleemun shadeedun

বাংলা উচ্চারণ

অ কাযা-লিকা আখ্যু রব্বিকা ইযা য় আখযাল্ কুরা-অহিয়া জোয়া-লিমাহ্ ইন্না আখ্যাহূ য় আলীমুন্ শাদীদ্।

সমকালীন বাংলা

এইরূপই তোমার প্রতিপালকের শাস্তি! তিনি শাস্তি দান করেন জনপদসমূহকে যখন উহারা জুলুম করিয়া থাকে। নিশ্চয়ই তাঁহার শাস্তি মর্মন্তুদ, কঠিন।

বয়ান ফাউন্ডেশন

আর এরূপই হয় তোমার রবের পাকড়াও যখন তিনি পাকড়াও করেন অত্যাচারী জনপদসমূহকে। নিঃসন্দেহে তাঁর পাকড়াও বড়ই যন্ত্রণাদায়ক, কঠোর।

Transliteration

Inna fee thalika laayatan liman khafa AAathaba alakhirati thalika yawmun majmooAAun lahu alnnasu wathalika yawmun mashhoodun

বাংলা উচ্চারণ

ইন্না ফী যা-লিকা লাআ-ইয়া তাল্লিমান্ খা-ফা 'আযা-বাল্ আ-খিরাহ্ যা-লিকা ইয়াওমুম্ মাজ্বুমূঊ'ল্ লাহুন্না-সু অ যা-লিকা ইয়াওমুম্ মাশ্হূদ্।

সমকালীন বাংলা

যে আখিরাতের শাস্তিকে ভয় করে ইহাতে তো তাহার জন্য নিদর্শন আছে। ইহা সেই দিন, যেদিন সমস্ত মানুষকে একত্র করা হইবে; ইহা সেই দিন যেদিন সকলকে উপস্থিত করা হইবে;

বয়ান ফাউন্ডেশন

নিশ্চয় এতে রয়েছে নিদর্শন তার জন্য যে আখিরাতের আযাবকে ভয় করে। সেটি এমন একটি দিন, যেদিন সকল মানুষকে সমবেত করা হবে এবং সেটি এমন এক দিন, যেদিন সবাই হাযির হবে।

Transliteration

Wama nuakhkhiruhu illa liajalin maAAdoodin

বাংলা উচ্চারণ

অমা-নুওয়াখ্খিরুহূ য় ইল্লা-লিআজ্বালিম্ মা'দূদ্।

সমকালীন বাংলা

এবং আমি নির্দিষ্ট কিছুকালের জন্য উহা স্থগিত রাখি মাত্র।

বয়ান ফাউন্ডেশন

আর নির্দিষ্ট কিছুকালের জন্যই আমি তা বিলম্বিত করছি।

Transliteration

Yawma yati la takallamu nafsun illa biithnihi faminhum shaqiyyun wasaAAeedin

বাংলা উচ্চারণ

ইয়াওমা ইয়াতি লা-তাকাল্লামু নাফ্সুন্ ইল্লা-বিইয্নিহী ফামিন্হুম্ শাক্বিইয়ুওঁ অসাঈ'দ্।

সমকালীন বাংলা

যখন সেদিন আসিবে তখন অনুমতি ব্যতীত কেহ কথা বলিতে পারিবে না; উহাদের মধ্যে কেহ হইবে হতভাগ্য আর কেহ ভাগ্যবান।

বয়ান ফাউন্ডেশন

যেদিন তা আসবে সেদিন তাঁর অনুমতি ছাড়া কেউ কথা বলবে না। অতঃপর তাদের মধ্য থেকে কেউ দুর্ভাগা, আর কেউ সৌভাগ্যবান।

Transliteration

Faamma allatheena shaqoo fafee alnnari lahum feeha zafeerun washaheequn

বাংলা উচ্চারণ

ফাআম্মাল্লাযীনা শাকুফাফিন্না-রি লাহুম্ ফীহা- যাফীরুঁও অ শাহীক্ব।

সমকালীন বাংলা

অতঃপর যাহারা হতভাগ্য তাহারা থাকিবে দোজখে এবং সেখানে তাহাদের জন্য থাকিবে চিৎকার ও আর্তনাদ,

বয়ান ফাউন্ডেশন

অতঃপর যারা হয়েছে দুর্ভাগা, তারা থাকবে আগুনে। সেখানে থাকবে তাদের চীৎকার ও আর্তনাদ।

Transliteration

Khalideena feeha ma damati alssamawatu waalardu illa ma shaa rabbuka inna rabbaka faAAAAalun lima yureedu

বাংলা উচ্চারণ

খলিদীনা ফীহা- মা-দা-মাতিস্ সামাঅতু অল্ র্আদু ইল্লা- মা-শা - য়া রব্বুক্ ইন্না রব্বাকা ফা'আ-লুল্লিমা-ইয়ুরীদ্।

সমকালীন বাংলা

সেখানে তাহারা স্থায়ী হইবে যত দিন আকাশমণ্ডলী ও পৃথিবী বিদ্যমান থাকিবে যদি না তোমার প্রতিপালক অন্যরূপ ইচ্ছা করেন ; নিশ্চয়ই তোমার প্রতিপালক তাহাই করেন যাহা তিনি ইচ্ছা করেন।

বয়ান ফাউন্ডেশন

সেখানে তারা স্থায়ী হবে, যতদিন পর্যন্ত আসমানসমূহ ও যমীন থাকবে*, অবশ্য তোমার রব যা চান**। নিশ্চয় তোমার রব তা-ই করে যা তিনি ইচ্ছা করেন। *‘যতদিন পর্যন্ত আসমানসমূহ ও যমীন থাকবে’- এ কথা দ্বারা আরবী ভাষায় চিরস্থায়ীত্বের উদাহরণ দেয়া হয়ে থাকে।

Transliteration

Waamma allatheena suAAidoo fafee aljannati khalideena feeha ma damati alssamawatu waalardu illa ma shaa rabbuka AAataan ghayra majthoothin

বাংলা উচ্চারণ

অ আম্মাল্লাযীনা সুই'দূ ফাফীল্ জ্বান্নাতি খ-লিদীনা ফীহা- মা-দা-মাতিস্ সামাঅতু অল্ র্আদু ইল্লা-মা-শা - য়া রব্বুক্ 'আত্বোয়া - য়ান্ গাইরা মাজ্বুযূয্।

সমকালীন বাংলা

পক্ষান্তরে, যাহারা ভাগ্যবান তাহারা থাকিবে জান্নাতে, সেখানে তাহারা স্থায়ী হইবে, যত দিন আকাশমণ্ডলী ও পৃথিবী বিদ্যমান থাকিবে, যদি না তোমার প্রতিপালক অন্যরূপ ইচ্ছা করেন; ইহা এক নিরবচ্ছিন্ন পুরস্কার।

বয়ান ফাউন্ডেশন

আর যারা ভাগ্যবান হয়েছে, তারা জান্নাতে থাকবে, সেখানে তারা স্থায়ী হবে যতদিন পর্যন্ত আসমানসমূহ ও যমীন থাকবে, অবশ্য তোমার রব যা চান*, অব্যাহত প্রতিদানস্বরূপ। * অর্থাৎ ইচ্ছা করলে তাদেরকে জান্নাত থেকে বের করে দিতে পারেন। তবে তিনি তা করবেন না। কেননা তিনি

Transliteration

Fala taku fee miryatin mimma yaAAbudu haolai ma yaAAbudoona illa kama yaAAbudu abaohum min qablu wainna lamuwaffoohum naseebahum ghayra manqoosin

বাংলা উচ্চারণ

ফালা-তাকু ফী র্মিইয়াতিম্ মিম্মা-ইয়া'বুদু হা য় য়ুলা - য়্ মা- ইয়া'বুদূনা ইল্লা-কামা- ইয়া'বুদূ আ-বা - য়ু হুম্ মিন্ ক্বাব্ল্ অ ইন্না- লামুঅফ্ফূহুম্ নাছীবাহুম্ গইর মান্ক্ব ূছ্।

সমকালীন বাংলা

সুতরাং উহারা যাহাদের ‘ইবাদত করে তাহাদের সম্বন্ধে সংশয়ে থাকিও না, পূর্বে উহাদের পিতৃপুরুষেরা যাহাদের ‘ইবাদত করিত উহারা তাহাদেরই ‘ইবাদত করে। অবশ্যই আমি উহাদেরকে উহাদের প্রাপ্য পুরাপুরি দিব - কিছুমাত্র কম করিব না।

বয়ান ফাউন্ডেশন

সুতরাং এরা যাদের উপাসনা করে, তুমি তাদের ব্যাপারে সংশয়ে থেকো না। তারা তো ইবাদাত করে, যেমন ইতঃপূর্বে ইবাদাত করত তাদের পিতৃপুরুষগণ। নিশ্চয় আমি তাদের অংশ হ্রাস না করে তাদেরকে পুরোপুরি দেব।

Transliteration

Walaqad atayna moosa alkitaba faikhtulifa feehi walawla kalimatun sabaqat min rabbika laqudiya baynahum wainnahum lafee shakkin minhu mureebun

বাংলা উচ্চারণ

অলাক্বদ্ আ-তাইনা- মূসাল্ কিতা-বা ফাখ্তুলিফা ফীহ্ অলাওলা- কালিমাতুন্ সাবাক্বত্ র্মি রব্বিকা লাকুদ্বিয়া বাইনাহুম্ অইন্নাহুম্ লাফী শাক্কিম্ মিন্হু মুরীব্।

সমকালীন বাংলা

নিশ্চয়ই আমি মূসাকে কিতাব দিয়াছিলাম, অতঃপর ইহাতে মতভেদ ঘটিয়াছিল। তোমার প্রতিপালকের পূর্বসিদ্ধান্ত না থাকিলে উহাদের মীমাংসা হইয়া যাইত। উহারা অবশ্যই ইহার সম্বন্ধে বিভ্রান্তিকর সন্দেহে ছিল।

বয়ান ফাউন্ডেশন

আর অবশ্যই আমি মূসাকে কিতাব দিয়েছিলাম, অতঃপর তাতে মতবিরোধ করা হয়েছিল। যদি তোমার রবের পক্ষ থেকে পূর্ব সিদ্ধান্ত না থাকত*, তবে তাদের মধ্যে মীমাংসা হয়ে যেত। আর নিশ্চয় তারা এ ব্যাপারে ঘোর সন্দেহে রয়েছে। * অর্থাৎ অপরাধীকে শাস্তির ক্ষেত্রে তাড়াহুড়া করবেন

Transliteration

Wainna kullan lamma layuwaffiyannahum rabbuka aAAmalahum innahu bima yaAAmaloona khabeerun

বাংলা উচ্চারণ

অইন্না কুল্লাল্লাম্মা- লাইয়ুঅ ফ্ফিয়ান্নাহুম্ রব্বুকা আ'মা-লাহুম্ ইন্নাহূ বিমা-ইয়া'মালূনা খর্বী।

সমকালীন বাংলা

যখন সময় আসিবে তখন অবশ্যই তোমার প্রতিপালক উহাদের প্রত্যেককে তাহার কর্মফল পুরাপুরি দিবেন। উহারা যাহা করে তিনি তো সে বিষয়ে সবিশেষ অবহিত;

বয়ান ফাউন্ডেশন

আর নিশ্চয় তোমার রব সবাইকে তাদের আমলের প্রতিদান পুরোপুরি দান করবেন। তারা যা আমল করে, অবশ্যই তিনি সে ব্যাপারে সবিশেষ অবহিত।

Transliteration

Faistaqim kama omirta waman taba maAAaka wala tatghaw innahu bima taAAmaloona baseerun

বাংলা উচ্চারণ

ফাস্তাক্বিম্ কামা য় উর্মিতা অমান্ তা-বা মা'আকা অলা-তাত্বুগও ইন্নাহূ বিমা-তা'মালূনা বার্ছী।

সমকালীন বাংলা

সুতরাং তুমি যেভাবে আদিষ্ট হইয়াছ তাহাতে স্থির থাক এবং তোমার সঙ্গে যাহারা ঈমান আনিয়াছে তাহারাও স্থির থাকুক; এবং সীমালংঘন করিও না। তোমরা যাহা কর নিশ্চয়ই তিনি তাহার সম্যক দ্রষ্টা।

বয়ান ফাউন্ডেশন

সুতরাং যেভাবে তুমি নির্দেশিত হয়েছ সেভাবে তুমি ও তোমার সাথী যারা তাওবা করেছে, সকলে অবিচল থাক। আর সীমালঙ্ঘন করো না। তোমরা যা করছ নিশ্চয় তিনি তার সম্যক দ্রষ্টা।

Transliteration

Wala tarkanoo ila allatheena thalamoo fatamassakumu alnnaru wama lakum min dooni Allahi min awliyaa thumma la tunsaroona

বাংলা উচ্চারণ

অলা-র্তাকানূ য় ইলা ল্লাযীনা জোয়ালামূ ফাতামাস্সাকুমুন্না-রু অমা-লাকুম্ মিন্ দূনিল্লা-হি মিন্ আউলিয়া - য়া ছুম্মা লা- তুন্ছোয়ারূন্।

সমকালীন বাংলা

যাহারা সীমালংঘন করিয়াছে তোমরা তাহাদের প্রতি ঝুঁকিয়া পড়িও না; পড়িলে অগ্নি তোমাদেরকে স্পর্শ করিবে। এই অবস্থায় ব্যতীত তোমাদের কোন অভিভাবক থাকিবে না এবং তোমাদের সাহায্য করা হইবে না।

বয়ান ফাউন্ডেশন

আর যারা যুলম করেছে তোমরা তাদের প্রতি ঝুঁকে পড়ো না; অন্যথায় আগুন তোমাদেরকে স্পর্শ করবে এবং ছাড়া তোমাদের কোন অভিভাবক থাকবে না। অতঃপর তোমরা সাহায্যপ্রাপ্ত হবে না।

Transliteration

Waaqimi alssalata tarafayi alnnahari wazulafan mina allayli inna alhasanati yuthhibna alssayyiati thalika thikra lilththakireena

বাংলা উচ্চারণ

অআক্বিমিছ্ ছলা-তা ত্বোয়ারাফায়িন্নাহা-রি অযুলাফাম্ মিনাল্ লাইল্ ইন্নাল্ হাসানা-তি ইয়ুয্হিব্নাস্ সাইয়িয়া-ত্ যা-লিকা যিক্র-লিয্যা-কিরীন্।

সমকালীন বাংলা

তুমি কায়েম কর দিবসের দুই প্রান্তভাগে ও রজনীর প্রথমাংশে। সৎকর্ম অবশ্যই অসৎকর্ম মিটাইয়া দেয়। যাহারা উপদেশ গ্রহণ করে, ইহা তাহাদের জন্য এক উপদেশ।

বয়ান ফাউন্ডেশন

আর তুমি কায়েম কর দিবসের দু’প্রান্তে এবং রাতের প্রথম অংশে*। নিশ্চয়ই ভালকাজ মন্দকাজকে মিটিয়ে দেয়। এটি উপদেশ গ্রহণকারীদের জন্য উপদেশ। * দিনের প্রথম প্রান্তে ফজরের , দ্বিতীয় প্রান্তে যোহর ও আসরের আর রাতের প্রথম অংশে মাগরিব ও ইশার । [তাফ

Transliteration

Waisbir fainna Allaha la yudeeAAu ajra almuhsineena

বাংলা উচ্চারণ

অর্ছ্বি ফাইন্নাল্লা-হা লা-ইয়ুদ্বী'উআজ্বুরাল্ মুহ্সিনীন্।

সমকালীন বাংলা

তুমি ধৈর্য ধারন কর কারন নিশ্চই সৎকর্ম পরায়নদের শ্রমফল নষ্ট করেন না।

বয়ান ফাউন্ডেশন

তুমি সবর কর, নিশ্চয়ই তাআলা ইহসানকারীদের প্রতিদান নষ্ট করেন না।

Transliteration

Falawla kana mina alqurooni min qablikum oloo baqiyyatin yanhawna AAani alfasadi fee alardi illa qaleelan mimman anjayna minhum waittabaAAa allatheena thalamoo ma otrifoo feehi wakanoo mujrimeena

বাংলা উচ্চারণ

ফালাওলা কা-না মিনাল্ কুরূনি মিন্ ক্বব্লিকুম্ ঊলূবাক্বিয়াতিঁ ইয়ান্হাওনা 'আনিল্ ফাসা-দি ফীল্ র্আদ্বি ইল্লা-ক্বালীলাম্ মিম্মান্ আন্জ্বাইনা-মিনহুম্ অত্তাবা'আ ল্লাযীনা জোয়ালামূ মা য় উত্রিফূ ফীহি অ কা-নূ মুজ্বু্রিমীন্।

সমকালীন বাংলা

তোমাদের পূর্বযুগে আমি যাহাদেরকে রক্ষা করিয়াছিলাম তাহাদের মধ্যে অল্প কতক ব্যতীত সজ্জন ছিল না, যাহারা পৃথিবীতে বিপর্যয় ঘটাইতে নিষেধ করিত। সীমালংঘনকারীরা যাহাতে সুখ - স্বাচ্ছন্দ্য পাইত তাহারই অনুসরণ করিত এবং উহারা ছিল অপরাধী।

বয়ান ফাউন্ডেশন

অতএব তোমাদের পূর্বের প্রজন্মসমূহের মধ্যে এমন প্রজ্ঞাবান কেন হয়নি, যারা যমীনে ফাসাদ করা থেকে নিষেধ করত? অল্প সংখ্যক ছাড়া, যাদেরকে আমি তাদের মধ্য থেকে নাজাত দিয়েছিলাম। আর যারা যুলম করেছে, তারা বিলাসিতার পেছনে পড়ে ছিল এবং তারা ছিল অপরাধী।

Transliteration

Wama kana rabbuka liyuhlika alqura bithulmin waahluha muslihoona

বাংলা উচ্চারণ

অমা-কা-না রব্বুকা লিইয়ুহ্লিকাল্ কুরা বিজুল্মিঁও অআহ্লুহা-মুছ্লিহূন্।

সমকালীন বাংলা

তোমার প্রতিপালক এইরূপ নন যে, তিনি অন্যায়ভাবে জনপদ ধ্বংস করিবেন, অথচ উহার অধিবাসীরা পুণ্যবান।

বয়ান ফাউন্ডেশন

আর তোমার রব এমন নন যে, তিনি অন্যায়ভাবে জনপদসমূহ ধ্বংস করে দেবেন, অথচ তার অধিবাসীরা সংশোধনকারী।

Transliteration

Walaw shaa rabbuka lajaAAala alnnasa ommatan wahidatan wala yazaloona mukhtalifeena

বাংলা উচ্চারণ

অলাও শা - য়া রব্বুকা লাজ্বা'আলান্না-সা উম্মাতাঁও ওয়া-হিদাতাঁও অলা-ইয়াযা-লূনা মুখ্তালিফীন্।

সমকালীন বাংলা

তোমার প্রতিপালক ইচ্ছা করিলে সমস্ত মানুষকে এক জাতি করিতে পারিতেন, কিন্তু তাহারা মতভেদ করিতেই থাকিবে,

বয়ান ফাউন্ডেশন

যদি তোমার রব চাইতেন, তবে সকল মানুষকে এক উম্মতে পরিণত করতেন, কিন্তু তারা পরস্পর মতবিরোধকারী রয়ে গেছে,

Transliteration

Illa man rahima rabbuka walithalika khalaqahum watammat kalimatu rabbika laamlaanna jahannama mina aljinnati waalnnasi ajmaAAeena

বাংলা উচ্চারণ

ইল্লা-র্মা রহিমা রব্বুক্ অলিযা-লিকা খলাক্বহুম্ অ তাম্মাত্ কালিমাতু রব্বিকা লাআম্লায়ান্না জ্বাহান্নামা মিনাল্ জ্বিন্নাতি অন্না-সি আজ্ব্মা'ঈন্।

সমকালীন বাংলা

তবে উহারা নয়, যাহাদেরকে তোমার প্রতিপালক দয়া করেন এবং তিনি উহাদেরকে এইজন্যই সৃষ্টি করিয়াছেন। ‘আমি জিন ও মানুষ উভয় দ্বারা জাহান্নাম পূর্ণ করিবই’, তোমার প্রতিপালকের এই কথা পূর্ণ হইবেই।

বয়ান ফাউন্ডেশন

তবে যাদেরকে তোমার রব দয়া করেছেন, তারা ছাড়া। আর এজন্যই তিনি তাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমার রবের কথা চূড়ান্ত হয়েছে যে, ‘নিশ্চয়ই আমি জাহান্নাম ভরে দেব জিন ও মানুষ দ্বারা একত্রে’।

Transliteration

Wakullan naqussu AAalayka min anbai alrrusuli ma nuthabbitu bihi fuadaka wajaaka fee hathihi alhaqqu wamawAAithatun wathikra lilmumineena

বাংলা উচ্চারণ

অকুল্লান্ নাকুছ্ছু 'আলাইকা মিন্ আম্বা-র্য়ি রুসুলি মা-নুছাব্বিতু বিহী ফুয়াদাকা অজ্বা - য়াকা ফী হা- যিহিল্ হাক্বকুঅমাও 'ইজোয়াতুঁও অযিক্রা- লিল্মুমিনীন্।

সমকালীন বাংলা

রাসূলদের ঐ সকল বৃত্তান্তআমি তোমার নিকট বর্ণনা করিতেছি, যদ্ধারাআমি তোমার চিত্তকে দৃঢ় করি, ইহার মাধ্যমে তোমার নিকট আসিয়াছে সত্য এবং মু’মিনদের জন্য আসিয়াছে উপদেশ ও সাবধানবাণী।

বয়ান ফাউন্ডেশন

আর রাসূলদের এসকল সংবাদ আমি তোমার কাছে বর্ণনা করছি যার দ্বারা আমি তোমার মনকে স্থির করি আর এতে তোমার কাছে এসেছে সত্য এবং মুমিনদের জন্য উপদেশ ও স্মরণ।

Transliteration

Waqul lillatheena la yuminoona iAAmaloo AAala makanatikum inna AAamiloona

বাংলা উচ্চারণ

অকুল্ লিল্লাযীনা লা-ইয়ুমিনূনা' মালূ 'আলা- মাকা-নাতিকুম্ ইন্না- 'আমিলূন্।

সমকালীন বাংলা

যাহারা ঈমান আনে না তাহাদেরকে বল, ‘তোমরা স্বস্বঅবস্থানে কাজ করিতে থাক, আমরাও আমাদের কাজ করিতেছি,

বয়ান ফাউন্ডেশন

আর যারা ঈমান আনছে না তাদেরকে বল, ‘তোমরা স্ব স্ব অবস্থানে কাজ কর আমরাও কাজ করছি।

Transliteration

Waintathiroo inna muntathiroona

বাংলা উচ্চারণ

অন্তাজিরূ ইন্না মুন্তাজিরূন্।

সমকালীন বাংলা

‘এবং তোমরা প্রতীক্ষা কর, আমরাও প্রতীক্ষা করিতেছি।’

বয়ান ফাউন্ডেশন

এবং তোমরা অপেক্ষা কর আমরাও অপেক্ষমান’।

Transliteration

Walillahi ghaybu alssamawati waalardi wailayhi yurjaAAu alamru kulluhu faoAAbudhu watawakkal AAalayhi wama rabbuka bighafilin AAamma taAAmaloona

বাংলা উচ্চারণ

অলিল্লা-হি গইবুস্ সামা-ওয়া-তি অল্ র্আদ্বি অ ইলাইহি ইর্য়ুজ্বা'উল্ আম্রু কুল্লহূ ফা'বুদ্হু অতাঅক্কাল্ 'আলাইহি অমা-রব্বুকা বিগ-ফিলিন্ 'আম্মা-তা'মালূন্।

সমকালীন বাংলা

আকাশমণ্ডলী ও পৃথিবীর বিষয়ের জ্ঞান এবং তাঁহারই নিকট সমস্ত কিছু প্রত্যানীত হইবে। সুতরাং তুমি তাঁহার ‘ইবাদত কর এবং তাঁহার উপর নির্ভর কর। তোমরা যাহা কর সে সম্বন্ধে তোমার প্রতিপালক অনবহিত নন।

বয়ান ফাউন্ডেশন

আসমানসমূহ ও যমীনের আল্লাহরই এবং তাঁরই কাছে সব বিষয় প্রত্যাবর্তিত হবে। সুতরাং তুমি তাঁর ইবাদাত কর এবং তাঁর উপর তাওয়াক্কুল কর। আর তোমরা যা কিছু কর সে ব্যাপারে তোমার রব গাফেল নন।

Recitation

Reciters

Ticked reciters play one after another for each verse.

Repeat
Speed
Listen offline

Save this chapter’s recitation by the ticked reciters on this device.

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme