Iqra biismi rabbika allathee khalaqa
পড় তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন।
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; পড় তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন,
পাঠ কর তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করিয়াছেন -
Chapter 96, 19 verses
Iqra biismi rabbika allathee khalaqa
পড় তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন।
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; পড় তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন,
পাঠ কর তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করিয়াছেন -
Khalaqa alinsana min AAalaqin
তিনি সৃষ্টি করেছেন মানুষকে 'আলাক' থেকে।
তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাধা রক্ত থেকে,
সৃষ্টি করিয়াছেন মানুষকে ‘আলাক’ হইতে।
Iqra warabbuka alakramu
পড়, আর তোমার রব মহামহিম।
পড়, আর তোমার প্রতিপালক সর্বাধিক সম্মানিত,
পাঠ কর, আর তোমার প্রতিপালক মহামহিমান্বিত,
Allathee AAallama bialqalami
যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন।
যিনি কলমের দিয়ে শিক্ষা দিয়েছেন,
যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়াছেন -
AAallama alinsana ma lam yaAAlam
তিনি মানুষকে তা শিক্ষা দিয়েছেন, যা সে জানত না।
তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না,
শিক্ষা দিয়াছেন মানুষকে, যাহা সে জানিত না।
Kalla inna alinsana layatgha
কখনো নয়, নিশ্চয় মানুষ সীমালঙ্ঘন করে থাকে।
কখনোই না; নিশ্চয়ই মানুষ সীমা লঙ্ঘন করে,
বস্তুত মানুষ তো সীমালংঘন করিয়াই থাকে,
An raahu istaghna
কেননা সে নিজকে মনে করে স্বয়ংসম্পূর্ণ।
কারণ সে নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে,
কারণ সে নিজকে অভাবমুক্ত মনে করে।
Inna ila rabbika alrrujAAa
নিশ্চয় তোমার রবের দিকেই প্রত্যাবর্তন।
নিশ্চয়ই তোমার প্রতিপালকের কাছেই প্রত্যাবর্তন।
তোমার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন সুনিশ্চিত।
Araayta allathee yanha
তুমি কি তাকে দেখেছ যে নিষেধ করে।
তুমি কি দেখেছ তাকে, যে বাধা দেয়
তুমি কি উহাকে দেখিয়াছ, যে বাধা দেয়,
AAabdan itha salla
এক বান্দাকে, যখন সে আদায় করে?
একজন বান্দাকে, যখন সে করে?
এক বান্দাকে - যখন সে আদায় করে?
Araayta in kana AAala alhuda
তুমি কি দেখেছ, যদি সে হিদায়াতের উপর থাকে,
তুমি কি ভেবেছ, যদি সে সঠিক পথে থাকে,
তুমি লক্ষ্য করিয়াছ কি, যদি সে সৎপথে থাকে
Aw amara bialttaqwa
অথবা তাকওয়ার নির্দেশ দেয়?
অথবা তাকওয়ার নির্দেশ দেয়?
অথবা তাক্ওয়ার নির্দেশ দেয়,
Araayta in kaththaba watawalla
যদি সে মিথ্যারোপ করে এবং মুখ ফিরিয়ে নেয়?
তুমি কি ভেবেছ, যদি সে অস্বীকার করে এবং মুখ ফিরিয়ে নেয়,
তুমি লক্ষ্য করিয়াছ কি, যদি সে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরাইয়া নেয়,
Alam yaAAlam bianna Allaha yara
সে কি জানেনা যে, নিঃসন্দেহে দেখেন?
সে কি জানে না যে দেখেন?
তবে সে কি জানে না যে, দেখেন ?
Kalla lain lam yantahi lanasfaAAan bialnnasiyati
কখনো নয়, যদি সে বিরত না হয়, তবে আমি তাকে কপালের সম্মুখভাগের চুল ধরে টেনে- হিঁচড়ে নিয়ে যাব।
কখনোই না; যদি সে বিরত না হয়, তবে অবশ্যই আমরা তাকে কপালের চুল ধরে টেনে নেব—
সাবধান, সে যদি বিরত না হয় তবে আমি তাহাকে অবশ্যই হেঁচড়াইয়া লইয়া যাইব, মস্তকের সম্মুখভাগের কেশগুচ্ছ ধরিয়া -
Nasiyatin kathibatin khatiatin
মিথ্যাবাদী, পাপিষ্ঠ কপাল।
মিথ্যাবাদী, পাপী কপাল;
মিথ্যাচারী, পাপিষ্ঠের কেশগুচ্ছ।
FalyadAAu nadiyahu
অতএব, সে তার সভাসদদের আহবান করুক।
অতএব, সে তার সভা ডাকুক;
অতএব সে তাহার পার্শ্বচরদেরকে আহ্বান করুক!
SanadAAu alzzabaniyata
অচিরেই আমি ডেকে নেব জাহান্নামের প্রহরীদেরকে।
আমরা ডেকে আনবো প্রহরীদের,
আমিও আহ্বান করিব জাহান্নামের প্রহরীদেরকে।
Kalla la tutiAAhu waosjud waiqtarib
কখনো নয়, তুমি তার আনুগত্য করবে না। আর সিজদা কর এবং নৈকট্য লাভ কর।[সাজদাহ]
কখনোই না; তুমি তার কথা মানো না, বরং সিজদা কর এবং নিকটবর্তী হও।
সাবধান ! তুমি উহার অনুসরণ করিও না এবং সিজ্দা কর ও আমার নিকটবর্তী হও।