Qala rabbi bima aghwaytanee laozayyinanna lahum fee alardi walaoghwiyannahum ajmaAAeena
বয়ান ফাউন্ডেশন
সে বলল, ‘হে আমার রব, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, তাই যমীনে আমি তাদের জন্য (পাপকে) শোভিত করব এবং নিশ্চয় তাদের সকলকে পথভ্রষ্ট করব’।
সমকালীন বাংলা
সে বলিল, ‘হে আমার প্রতিপালক! আপনি যে আমাকে বিপথগামী করিলেন তজ্জন্য আমি পৃথিবীতে মানুষের নিকট পাপকর্মকে অবশ্যই শোভন করিয়া তুলিব এবং আমি উহাদের সকলকেই বিপথগামী করিব,
জহুরুল হক
সে বললে - - ''আমার প্রভু! তুমি যেমনি আমাকে বিপথে যেতে দিয়েছ, আমিও তেমনি নিশ্চয়ই তাদের নিকট চিত্তাকর্ষক করব এই পৃথিবীতে, আর অবশ্যই তাদের একসাথে বিপথগামী করব - -
Transliteration
Illa AAibadaka minhumu almukhlaseena
বয়ান ফাউন্ডেশন
তাদের মধ্য থেকে আপনার একান্ত বান্দাগণ ছাড়া।
সমকালীন বাংলা
‘তবে উহাদের মধ্যে আপনার নির্বাচিত বান্দাগণ ব্যতীত।’
জহুরুল হক
তাদের মধ্যে তোমার খাস বান্দাদের ব্যতীত।’’
Transliteration
Qala hathasiratun AAalayya mustaqeemun
বয়ান ফাউন্ডেশন
তিনি বললেন, ‘এটা আমার দিকে আনয়নকারী সরল পথ’।
সমকালীন বাংলা
বলিলেন ইহাই আমার নিকট পৌছাবার সরল পথ।
জহুরুল হক
তিনি বললেন - - ''এটিই হচ্ছে আমার দিকে সহজ - সঠিক পথ।
Transliteration
Inna AAibadee laysa laka AAalayhim sultanun illa mani ittabaAAaka mina alghaweena
বয়ান ফাউন্ডেশন
‘নিশ্চয় আমার বান্দাদের উপর তোমার কোন ক্ষমতা নেই, তবে পথভ্রষ্টরা ছাড়া যারা তোমাকে অনুসরণ করেছে’।
সমকালীন বাংলা
‘বিভ্রান্তদের মধ্যে যাহারা তোমার অনুসরণ করিবে তাহারা ব্যতীত আমার বান্দাদের উপর তোমার কোনই ক্ষমতা থাকিবে না;
জহুরুল হক
''নিঃসন্দেহ আমার দাসদের সন্বন্ধে - - তাদের উপরে তোমার কোনো আধিপত্য নেই, বিপথগামীদের মধ্যে যারা তোমার অনুসরণ করে তাদের ব্যতীত।
Transliteration
Wainna jahannama lamawAAiduhum ajmaAAeena
বয়ান ফাউন্ডেশন
‘আর নিশ্চয় জাহান্নাম তাদের সকলের প্রতিশ্রুত স্থান’।
‘সুতরাং তুমি তোমার পরিবার নিয়ে বেরিয়ে পড় রাতের একাংশে, আর তুমি তাদের পেছনে চল, আর তোমাদের কেউ পেছনে ফিরে তাকাবে না এবং যেভাবে তোমাদের নির্দেশ করা হয়েছে সেভাবেই চলতে থাকবে’।
সমকালীন বাংলা
‘সুতরাং তুমি রাত্রির কোন এক সময়ে তোমার পরিবারবর্গসহ বাহির হইয়া পড় এবং তুমি তাহাদের পশ্চাদনুসরণ কর এবং তোমাদের মধ্যে কেহ যেন পিছন দিকে না তাকায়; তোমাদেরকে যেখানে যাইতে বলা হইতেছে তোমরা সেখানে চলিয়া যাও।’
জহুরুল হক
''সুতরাং তোমার পরিবার - পরিজনকে নিয়ে বেরিয়ে পড় রাতের এক অংশে, আর তুমি তাদের পেছন থেকে অনুসরণ কর, আর তোমাদের মধ্যের কেউ যেন পিছন দিকে না দেখে, আর চলে যাও যেখানে তোমাদের আদেশ করা হয়েছে।’’
Transliteration
Waqadayna ilayhi thalika alamra anna dabira haolai maqtooAAun musbiheena
বয়ান ফাউন্ডেশন
আর আমি তাকে এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলাম যে, নিশ্চয় সকালে এদের শিকড় কেটে ফেলা হবে।
সমকালীন বাংলা
আমি তাহাকে এই বিষয়ে ফায়সালা জানাইয়া দিলাম যে, প্রত্যূষে উহাদেরকে সমূলে বিনাশ করা হইবে।
জহুরুল হক
আর তাঁর কাছে আমরা জানিয়ে দিলাম এই নির্দেশ যে এদের শেষটুকুও কেটে দেওয়া হবে ভোরে জেগে ওঠার বেলায়।
Transliteration
Wajaa ahlu almadeenati yastabshiroona
বয়ান ফাউন্ডেশন
আর শহরের অধিবাসীরা উৎফুল্ল হয়ে হাযির হল।
সমকালীন বাংলা
নগরবাসিগন উল্লাসিত হইয়া উপস্থিত হইল।
জহুরুল হক
আর শহরের লোকেরা এল উৎফুল্ল হয়ে।
Transliteration
Qala inna haolai dayfee fala tafdahooni
বয়ান ফাউন্ডেশন
সে বলল, ‘নিশ্চয় এরা আমার মেহমান, সুতরাং আমাকে অপমানিত করো না’।
সমকালীন বাংলা
সে বলিল, ‘উহারা আমার অতিথি; সুতরাং তোমরা আমাকে বেইয্যত করিও না।
জহুরুল হক
তিনি বললেন - - ''এরা নিশ্চয়ই আমার অতিথি, সুতরাং আমাকে বেইজ্জত করো না।
Transliteration
Waittaqoo Allaha wala tukhzooni
বয়ান ফাউন্ডেশন
‘তোমরা আল্লাহকে ভয় কর এবং আমাকে লাঞ্ছিত করো না’।
সমকালীন বাংলা
তোমরা আল্লাহকে ভয় কর এবং আমাকে হেয় করিও না।
জহুরুল হক
''আর কে ভয়শ্রদ্ধা কর, আর আমাকে লজ্জা দিয়ো না!’’
Transliteration
Qaloo awalam nanhaka AAani alAAalameena
বয়ান ফাউন্ডেশন
তারা বলল, ‘আমরা কি জগদ্বাসীর কারো মেহমানদারী করতে তোমাকে নিষেধ করিনি’?
সমকালীন বাংলা
উহারা বলিল, ‘আমরা কি দুনিয়াসুদ্ধ লোককে আশ্রয় দিতে তোমাকে নিষেধ করি নাই?’
জহুরুল হক
তারা বললে - - ''আমরা কি তোমাকে নিষেধ করি নি জগদ্বাসীদের সম্পর্কে?’’
Transliteration
Qala haolai banatee in kuntum faAAileena
বয়ান ফাউন্ডেশন
সে বলল, ‘ওরা আমার মেয়ে* , যদি তোমরা করতেই চাও (তবে বিবাহের মাধ্যমে বৈধ উপায়ে কর)। *‘আমার মেয়ে’ দ্বারা উদ্দেশ্য কওমের মেয়েরা। কারণ, যে কোন কওমের নবী তাদের পিতাতুল্য।
সমকালীন বাংলা
লূত বলিল, ‘একান্তই যদি তোমরা কিছু করিতে চাও তবে আমার এই কন্যাগণ রহিয়াছে।’
জহুরুল হক
তিনি বললেন - - ''এরা আমার কন্যা, যদি তোমরা করতে চাও!’’
Transliteration
LaAAamruka innahum lafee sakratihim yaAAmahoona
বয়ান ফাউন্ডেশন
তোমার জীবনের কসম, নিশ্চয় তারা তাদেরকে নেশায় ঘুরপাক খাচ্ছিল।
সমকালীন বাংলা
তোমার জীবনের শপথ, উহারা তো মত্ততায় বিমূঢ় হইয়াছে।
জহুরুল হক
তোমার জীবনের কসম! তারা নিঃসন্দেহ তাদের মত্ততায় অন্ধভাবে ঘুরছিল।
Transliteration
Faakhathathumu alssayhatu mushriqeena
বয়ান ফাউন্ডেশন
অতএব সূর্যোদয়কালে বিকট আওয়াজ তাদের পেয়ে বসল।
সমকালীন বাংলা
অতঃপর সূর্যোদয়ের সময়ে মহানাদ উহাদেরকে আঘাত করিল;
জহুরুল হক
কাজেই এক মহাধ্বনি তাদের পাকড়াও করল সূর্যোদয়কালে।
Transliteration
FajaAAalna AAaliyaha safilaha waamtarna AAalayhim hijaratan min sijjeelin
বয়ান ফাউন্ডেশন
অতঃপর আমি তার (নগরীর) উপরকে নিচে উলটে দিলাম এবং তাদের উপর বর্ষণ করলাম পোড়া মাটির পাথর।
সমকালীন বাংলা
আর আমি জনপদকে উল্টাইয়া উপর নীচ করিয়া দিলাম এবং উহাদের উপর প্রস্তর - কংকর বর্ষণ করিলাম।
জহুরুল হক
কাজেকাজেই এর উপরভাগ আমরা বানিয়ে দিলাম এর নিচের ভাগ, আর তাদের উপরে বর্ষণ করলাম পোড়া - মাটির পাথর।
Transliteration
Inna fee thalika laayatin lilmutawassimeena
বয়ান ফাউন্ডেশন
নিশ্চয় এতে পর্যবেক্ষণকারীদের জন্য রয়েছে নিদর্শনমালা।
সমকালীন বাংলা
অবশ্যই ইহাতে নিদর্শন রহিয়াছে পর্যবেক্ষণ - শক্তিসম্পন্ন ব্যক্তিদের জন্য।
জহুরুল হক
নিশ্চয়ই এতে চিন্তাশীলদের জন্য নিদের্শনাবলী রয়েছে।
Transliteration
Wainnaha labisabeelin muqeemin
বয়ান ফাউন্ডেশন
আর নিশ্চয়ই তা পথের পাশেই বিদ্যমান ।
সমকালীন বাংলা
উহা তো লোক চলাচলের পথিপার্শ্বে এখনও বিদ্যমান।
জহুরুল হক
আর নিঃসন্দেহ এটি একটি সড়কের উপরে অবস্থিত।
Transliteration
Inna fee thalika laayatan lilmumineena
বয়ান ফাউন্ডেশন
নিশ্চয় এতে মুমিনদের জন্য রয়েছে নিদর্শন।
সমকালীন বাংলা
অবশ্যই ইহাতে মু’মিনদের জন্য রহিয়াছে নিদর্শন।
জহুরুল হক
নিঃসন্দেহ এতে তো নিদর্শন রয়েছে মুমিনদের জন্য।
Transliteration
Wain kana ashabu alaykati lathalimeena
বয়ান ফাউন্ডেশন
আর নিশ্চয় আইকার* অধিবাসীরা ছিল যালিম। * الأيكة বলা হয় ঘন উদ্যানকে। শুআইব (আ:)-এর কওম গহীন বনে বসবাস করত, তাই তাদেরকে أصحاب الأيكة বলা হয়।
সমকালীন বাংলা
আর ‘আয়কা’বাসীরাও তো ছিল সীমালংঘনকারী,
জহুরুল হক
আর আসহাবুল আইকাহ্ অবশ্যই ছিল অন্যায়াচারী।
Transliteration
Faintaqamna minhum wainnahuma labiimamin mubeenin
বয়ান ফাউন্ডেশন
অতঃপর আমি তাদের থেকে প্রতিশোধ নিলাম। আর এ (জনপদ) দু’টি উন্মুক্ত রাস্তার পাশেই বিদ্যমান।
সমকালীন বাংলা
সুতরাং আমি উহাদেরকে শাস্তি দিয়াছি, অবশ্য উভয়টিই প্রকাশ্য পথিপার্শ্বে অবস্থিত।
জহুরুল হক
সেজন্য তাদের থেকে আমরা প্রতিফল আদায় করেছিলাম। তারা উভয়েই তো রয়েছে প্রকাশ্য রাজপথে।
Transliteration
Walaqad kaththaba ashabu alhijri almursaleena
বয়ান ফাউন্ডেশন
আর অবশ্যই হিজরের অধিবাসীরা [সালেহের (আঃ) কওম] রাসূলদেরকে অস্বীকার করেছে।
সমকালীন বাংলা
হিজ্রবাসিগণও রাসূলদের প্রতি মিথ্যা আরোপ করিয়াছিল;
জহুরুল হক
আর নিশ্চয় পাথুরে - পাহাড়ের বাসিন্দারাও রসূলগণকে প্রত্যাখ্যান করেছিল।
Transliteration
Waataynahum ayatina fakanoo AAanha muAArideena
বয়ান ফাউন্ডেশন
আর আমি তাদেরকে আমার আয়াতসমূহ দিয়েছিলাম, তবে তারা তা থেকে বিমুখ হয়েছে।
সমকালীন বাংলা
আমি উহাদেরকে আমার নিদর্শন দিয়াছিলাম, কিন্তু উহারা তাহা উপেক্ষা করিয়াছিল।
জহুরুল হক
আর তাদের আমরা আমাদের নির্দেশাবলী দিয়েছিলাম, কিন্তু তারা সে - সব থেকে ফিরে গিয়েছিল।
Transliteration
Wakanoo yanhitoona mina aljibali buyootan amineena
বয়ান ফাউন্ডেশন
আর তারা পাহাড় কেটে বাড়ি বানাত নিরাপদে।
সমকালীন বাংলা
উহারা পাহাড় কাটিয়া গৃহ নির্মাণ করিত নিরাপদ বাসের জন্য।
জহুরুল হক
আর তারা পাহাড় কেটে নিশ্চিন্ত হয়ে বাড়িঘর তৈরি করত।
Transliteration
Faakhathathumu alssayhatu musbiheena
বয়ান ফাউন্ডেশন
কিন্তু ভোরে বিকট আওয়াজ তাদেরকে পাকড়াও করল।
সমকালীন বাংলা
অতঃপর প্রভাতকালে মহানাদ উহাদেরকে আঘাত করিল।
জহুরুল হক
কিন্তু প্রচন্ড আওয়াজ তাদের পাকড়াও করল সকালবেলায়।
Transliteration
Fama aghna AAanhum ma kanoo yaksiboona
বয়ান ফাউন্ডেশন
আর তারা যা উপার্জন করত, তা তাদের কাজে আসল না।
সমকালীন বাংলা
সুতরাং উহারা যাহা অর্জন করিত তাহা উহাদের কোন কাজে আসে নাই।
জহুরুল হক
কাজেই তারা যা অর্জন করত তা তাদের কোনো কাজে আসে নি।
আর আমি আসমানসমূহ, যমীন ও এ দুয়ের মধ্যে যা আছে, তা যথার্থতা ছাড়া সৃষ্টি করিনি এবং নিশ্চয় কিয়ামত আসবে। সুতরাং তুমি সুন্দরভাবে তাদেরকে এড়িয়ে যাও।
সমকালীন বাংলা
আকাশমণ্ডলী ও পৃথিবী এবং উহাদের অন্তর্বর্তী কোন কিছুই আমি অযথা সৃষ্টি করি নাই এবং কিয়ামত অবশ্যম্ভাবী। সুতরাং তুমি পরম সৌজন্যের সঙ্গে উহাদেরকে ক্ষমা কর।
জহুরুল হক
আর আমরা মহাকাশমন্ডলী ও পৃথিবী এবং এ দুইয়ের মধ্যে যা - কিছু আছে তা সৃষ্টি করি নি সত্যের সঙ্গে ব্যতীত। আর নিঃসন্দেহ ঘড়ি - ঘন্টা তো এসে পড়ল; সুতরাং উপেক্ষা করো মহৎ উপেক্ষাভরে।
Transliteration
Inna rabbaka huwa alkhallaqu alAAaleemu
বয়ান ফাউন্ডেশন
নিশ্চয় তোমার রবই সৃষ্টিকর্তা, মহাজ্ঞানী।
সমকালীন বাংলা
নিশ্চয়ই তোমার প্রতিপালক মহাস্রষ্টা, মহাজ্ঞানী।
জহুরুল হক
নিঃসন্দেহ তোমার প্রভু, - - তিনি সর্বস্রষ্টা, সর্বজ্ঞাতা।
Transliteration
Walaqad ataynaka sabAAan mina almathanee waalqurana alAAatheema
বয়ান ফাউন্ডেশন
আর আমি তো তোমাকে দিয়েছি পুনঃপুনঃ পঠিত সাতটি আয়াত ও মহান কুরআন।
সমকালীন বাংলা
আমি তো তোমাকে দিয়াছি সাত আয়াত যাহা পুনঃ পুনঃ আবৃত্ত হয় এবং দিয়াছি মহান কুরআন।
জহুরুল হক
আর নিশ্চয়ই তোমাকে আমরা দিয়েছি বারবার - পঠিত সাতটি, আর এক সুমহান কুরআন।
Transliteration
La tamuddanna AAaynayka ila ma mattaAAna bihi azwajan minhum wala tahzan AAalayhim waikhfid janahaka lilmumineena
বয়ান ফাউন্ডেশন
আমি তাদের কিছু শ্রেণীকে যে ভোগ-উপকরণ দিয়েছি, তার প্রতি তুমি দু’চোখ প্রসারিত করো না। আর তাদের জন্য দুঃখিত হয়ো না এবং মুমিনদের জন্য তোমার বাহু অবনত কর।
সমকালীন বাংলা
আমি তাহাদের বিভিন্ন শ্রেণীকে ভোগ - বিলাসের যে উপকরণ দিয়াছি, তাহার প্রতি তুমি কখনও তোমার চক্ষুদ্বয় প্রসারিত করিও না। তাহাদের জন্য তুমি দুঃখ করিও না; তুমি মু’মিনদের জন্য তোমার পক্ষপুট অবনমিত কর,
জহুরুল হক
তাদের মধ্যের কতক পরিবারকে যা ভোগবিলাসের বস্তু দিয়েছি তার প্রতি তোমার চোখ দিয়ো না, আর তাদের প্রতি তুমি ক্ষোভ করো না, বরং তোমার ডানা নামাও মুমিনদের জন্য।
Transliteration
Waqul innee ana alnnatheeru almubeenu
বয়ান ফাউন্ডেশন
আর বল, ‘নিশ্চয় আমিই সুস্পষ্ট সতর্ককারী’।
সমকালীন বাংলা
এবং বল, ‘আমি তো কেবল এক প্রকাশ্য সতর্ককারী।’
জহুরুল হক
আর বলো - - ''নিঃসন্দেহ আমি, আমি হচ্ছি একজন প্রকাশ্য সতর্ককারী।’’
Transliteration
Kama anzalna AAala almuqtasimeena
বয়ান ফাউন্ডেশন
যেভাবে আমি নাযিল করেছিলাম বিভক্তকারীদের (ইয়াহূদী ও নাসারা) উপর,
সমকালীন বাংলা
যেভাবে আমি অবতীর্ণ করিয়াছিলাম বিভক্তকারীদের উপর;
জহুরুল হক
যেমন আমরা পাঠিয়েছিলাম বিভক্তদের প্রতি, - -
Transliteration
Allatheena jaAAaloo alqurana AAideena
বয়ান ফাউন্ডেশন
যারা কুরআনকে বিভিন্ন অংশে ভাগ করেছিল।* * ‘বিভিন্ন অংশে ভাগ করেছিল, অর্থাৎ কুরআনকে তারা বিভিন্ন নামে ও বিভিন্ন অভিধায় চিহ্নত করত, যেমন কেউ বলত, এটি যাদু, কেউ বলত, কবিতা, আবার কেউ বলত, গণকদের গণনা ইত্যাদি।
সমকালীন বাংলা
যাহারা কুরআনকে বিভিন্নভাবে বিভক্ত করিয়াছে।
জহুরুল হক
যারা কুরআনকে করে ছিন্নভিন্ন।
Transliteration
Fawarabbika lanasalannahum ajmaAAeena
বয়ান ফাউন্ডেশন
অতএব তোমার রবের কসম, আমি তাদের সকলকে অবশ্যই জেরা করব,
সমকালীন বাংলা
সুতরাং শপথ তোমার প্রতিপালকের! আমি উহাদের সকলকে প্রশ্ন করিবই,
জহুরুল হক
সুতরাং, তোমার প্রভুর কসম! আমরা নিশ্চয়ই তাদের সবাইকে প্রশ্ন করব - -
Transliteration
AAamma kanoo yaAAmaloona
বয়ান ফাউন্ডেশন
তারা যা করত, সে সম্পর্কে।
সমকালীন বাংলা
সেই বিষয়ে, যাহা উহারা করে।
জহুরুল হক
তারা যা করে চলেছিল সে - সন্বন্ধে।
Transliteration
FaisdaAA bima tumaru waaAArid AAani almushrikeena
বয়ান ফাউন্ডেশন
সুতরাং তোমাকে যে আদেশ দেয়া হয়েছে, তা ব্যাপকভাবে প্রচার কর এবং মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নাও।
সমকালীন বাংলা
অতএব তুমি যে বিষয়ে আদিষ্ট হইয়াছ তাহা প্রকাশ্যে প্রচার কর এবং মুশরিকদেরকে উপেক্ষা কর।
জহুরুল হক
কাজেই প্রকাশ্যে ঘোষণা করো যা তোমাকে আদেশ করা হয়েছে, আর বহুখোদাবাদীদের থেকে ফিরে থেকো।
Transliteration
Inna kafaynaka almustahzieena
বয়ান ফাউন্ডেশন
নিশ্চয় আমি তোমার জন্য উপহাসকারীদের বিপক্ষে যথেষ্ট।
সমকালীন বাংলা
আমিই যথেষ্ট তোমার জন্য বিদ্রুপকারীদের বিরুদ্ধে,
জহুরুল হক
আমরাই তো তোমার জন্য যথেষ্ট বিদ্রূপকারীদের বিরুদ্ধে - -