Al Fil
Chapter 105, 5 verses
-
Transliteration
-
মুহিউদ্দীন খান
-
আবদুস শহীদ নাসিম
-
জহুরুল হক
Transliteration
Alam tara kayfa faAAala rabbuka biashabi alfeeli
মুহিউদ্দীন খান
আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তীবাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন?
আবদুস শহীদ নাসিম
তুমি কি দেখোনি (হে মুহাম্মদ!) তোমার প্রভু হাতীওয়ালা বাহিনীর সাথে কী আচরণ করেছেন?
জহুরুল হক
তুমি কি দেখো নি তোমার প্রভু কেমন করেছিলেন হস্তি - বাহিনীর প্রতি?
Transliteration
Alam yajAAal kaydahum fee tadleelin
মুহিউদ্দীন খান
তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি?
আবদুস শহীদ নাসিম
তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি?
জহুরুল হক
তাদের চক্রান্ত তিনি কি ব্যর্থতায় পর্যবসিত করেন নি?
Transliteration
Waarsala AAalayhim tayran ababeela
মুহিউদ্দীন খান
তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখী,
আবদুস শহীদ নাসিম
তিনি তাদের উপর পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি।
জহুরুল হক
আর তাদের উপরে তিনি পাঠালেন ঝাঁকে ঝাঁকে পাখীর দল,
Transliteration
Tarmeehim bihijaratin min sijjeelin
মুহিউদ্দীন খান
যারা তাদের উপর পাথরের কংকর নিক্ষেপ করছিল।
আবদুস শহীদ নাসিম
তারা তাদের উপর পাকা মাটির পাথর নিক্ষেপ করেছিল।
জহুরুল হক
যারা তাদের আছড়ে ছিল শক্ত - কঠিন পাথরের গায়ে;
Transliteration
FajaAAalahum kaAAasfin makoolin
মুহিউদ্দীন খান
অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণসদৃশ করে দেন।
আবদুস শহীদ নাসিম
এভাবে তিনি তাদের করে দিয়েছিলেন চিবানো ভূষির মতো।
জহুরুল হক
ফলে তিনি তাদের বানিয়ে দিলেন খেয়ে ফেলা খড়ের মতো।