যে কল্যাণের কার্যে বাধা দান করে, যে সীমালংঘনকারী, পাপিষ্ঠ,
সমকালীন বাংলা
কল্যাণে বাধাদানকারী, সীমালঙ্ঘনকারী, পাপাচারী,
Transliteration
AAutullin baAAda thalika zaneemin
মুহিউদ্দীন খান
কঠোর স্বভাব, তদুপরি কুখ্যাত;
জহুরুল হক
ষন্ডা - গুন্ডার, তদুপরি অসচ্চরিত্রের, - -
ইসলামিক ফাউন্ডেশন
রূঢ় স্বভাব, তদুপরি কুখ্যাত ;
সমকালীন বাংলা
কঠোরস্বভাব, তার উপর আবার বংশের দাবিদার।
Transliteration
An kana tha malin wabaneena
মুহিউদ্দীন খান
এ কারণে যে, সে ধন - সম্পদ ও সন্তান সন্ততির অধিকারী।
জহুরুল হক
এইজন্য যে সে ধনসম্পদের এবং সন্তানসন্ততির অধিকারী।
ইসলামিক ফাউন্ডেশন
এইজন্য যে, সে ধন - সম্পদ ও সন্তান - সন্ততিতে সমৃদ্ধিশালী।
সমকালীন বাংলা
কারণ সে সম্পদ ও সন্তান-সন্ততির অধিকারী।
Transliteration
Itha tutla AAalayhi ayatuna qala asateeru alawwaleena
মুহিউদ্দীন খান
তার কাছে আমার আয়াত পাঠ করা হলে সে বলে; সেকালের উপকথা।
জহুরুল হক
যখন তার কাছে আমাদের বাণীসমূহ পাঠ করা হয় সে বলে - - ''সেকেলে কল্পকাহিনী!’’
ইসলামিক ফাউন্ডেশন
উহার নিকট আমার আয়াতসমূহ আবৃত্তি করা হইলে সে বলে, ‘ইহা তো সেকালের উপকথা মাত্র।’
সমকালীন বাংলা
যখন তার কাছে আমাদের আয়াতসমূহ আবৃত্তি করা হয়, সে বলে, "এগুলো পূর্ববর্তীদের কাহিনী।"
Transliteration
Sanasimuhu AAala alkhurtoomi
মুহিউদ্দীন খান
আমি তার নাসিকা দাগিয়ে দিব।
জহুরুল হক
আমরা শীঘ্রই তার উঁচু নাকে দাগ করে দেব।
ইসলামিক ফাউন্ডেশন
আমি উহার শুঁড় দাগাইয়া দিব।
সমকালীন বাংলা
অচিরেই আমরা তার নাকের উপর চিহ্ন এঁকে দেব।
Note
খুরতূম (الخرطوم): আক্ষরিক অর্থে এমন একটি শব্দ যা প্রাণীর শুঁড় বা থুতনিযুক্ত নাক/মুখের জন্যও ব্যবহৃত হয়। এখানে সম্ভবত অপমানসূচক হিসেবে ব্যবহার রয়েছে।
Transliteration
Inna balawnahum kama balawna ashaba aljannati ith aqsamoo layasrimunnaha musbiheena
মুহিউদ্দীন খান
আমি তাদেরকে পরীক্ষা করেছি, যেমন পরীক্ষা করেছি উদ্যানওয়ালাদের, যখন তারা শপথ করেছিল যে, সকালে বাগানের ফল আহরণ করবে,
জহুরুল হক
আমরা নিশ্চয়ই তাদের পরীক্ষা করব যেমন আমরা পরীক্ষা করেছিলাম বাগান - মালিকদের, যখন ওরা কসম খেয়েছিল যে তারা নিশ্চয় ভোরবেলা এর ফসল কাটবে, - -
ইসলামিক ফাউন্ডেশন
আমি উহাদেরকে পরীক্ষা করিয়াছি, যেভাবে পরীক্ষা করিয়াছিলাম উদ্যান - অধিপতিগণকে, যখন উহারা শপথ করিয়াছিল যে, উহারা প্রত্যূষে আহরণ করিবে বাগানের ফল,
সমকালীন বাংলা
নিশ্চয়ই আমরা তাদেরকে পরীক্ষা করেছি, যেমন পরীক্ষা করেছিলাম বাগানের অধিকারীদের, যখন তারা শপথ করেছিল যে তারা অবশ্যই ভোরবেলায় তার ফল সংগ্রহ করবে।
Transliteration
Wala yastathnoona
মুহিউদ্দীন খান
ইনশাআল্লাহ না বলে।
জহুরুল হক
আর তারা কোনো সংরক্ষণ করে নি।
ইসলামিক ফাউন্ডেশন
এবং তাহারা ‘ইন্শাআল্লাহ্’ বলে নাই।
সমকালীন বাংলা
এবং তারা কোনো ব্যতিক্রম রাখেনি।
Note
আল্লাহ এখানে আমাদের উদাহরণ দিয়ে জানিয়েছেন বিবিধ কারণে বা আল্লাহ না চাইলে আমাদের প্রতিশ্রুত কাজটি আমাদের দ্বারা করা সম্ভব নাও হতে পারে; তাই কারো সাথে কোনো প্রতিজ্ঞা বা চুক্তি করার সময় "ইন শাহ আল্লাহ" বলা বা Force Majeure / Act of God Exception Clause / Option রাখা উত্তম। তবে মূল আরবীতে "ইন শাহ আল্লাহ" কথাটি উল্লেখ নেই।
এখান থেকে আমরা আরো একটি শিক্ষা পাই যে, খারাপ উদ্দেশ্য নিয়ে কিছু করার পরিকল্পনা করতে নেই।
Transliteration
Fatafa AAalayhataifun min rabbika wahum naimoona
মুহিউদ্দীন খান
অতঃপর আপনার পালনকর্তার পক্ষ থেকে বাগানে এক বিপদ এসে পতিত হলো। যখন তারা নিদ্রিত ছিল।
জহুরুল হক
ফলে তোমার প্রভুর কাছ থেকে এক দুর্বিপাক এর উপরে আপতিত হয়েছিল যখন তারা ঘুমিয়ে পড়েছিল।
ইসলামিক ফাউন্ডেশন
অতঃপর তোমার প্রতিপালকের নিকট হইতে এক বিপর্যয় হানা দিল সেই উদ্যানে, যখন উহারা ছিল নিদ্রিত।
সমকালীন বাংলা
অতঃপর তারা যখন ঘুমিয়ে ছিল, তখন তোমার প্রতিপালকের পক্ষ থেকে তার উপর এক দুর্যোগ বয়ে গেল।
Transliteration
Faasbahat kaalssareemi
মুহিউদ্দীন খান
ফলে সকাল পর্যন্ত হয়ে গেল ছিন্নবিচ্ছিন্ন তৃণসম।
জহুরুল হক
কাজেই সকালবেলায় তা হয়ে গেল এক কালো নিষ্ফলা জমির মতো।
ইসলামিক ফাউন্ডেশন
ফলে উহা দগ্ধ হইয়া কৃষ্ণবর্ণ ধারণ করিল।
সমকালীন বাংলা
ফলে তা হয়ে গেল কাটা ক্ষেতের মতো।
Transliteration
Fatanadaw musbiheena
মুহিউদ্দীন খান
সকালে তারা একে অপরকে ডেকে বলল,
জহুরুল হক
তারা কিন্তু সাত - সকালে একে অপরকে ডাকাডাকি করলে - -
ইসলামিক ফাউন্ডেশন
প্রত্যূষে উহারা একে অপরকে ডাকিয়া বলিল,
সমকালীন বাংলা
অতঃপর তারা ভোরবেলায় একে অপরকে ডাকল,
Transliteration
Ani ighdoo AAalaharthikum in kuntum sarimeena
মুহিউদ্দীন খান
তোমরা যদি ফল আহরণ করতে চাও, তবে সকাল সকাল ক্ষেতে চল।
জহুরুল হক
এই বলে - - ''সকাল সকাল তোমাদের খেত - খামারে যাও যদি তোমরা ফসল কাটতে চাও।’’
ইসলামিক ফাউন্ডেশন
‘তোমরা যদি ফল আহরণ করিতে চাও তবে সকাল সকাল বাগানে চল।’
সমকালীন বাংলা
“যদি তোমরা ফল সংগ্রহ করতে চাও, তবে সকালেই তোমাদের ক্ষেতে চলে যাও।”
Transliteration
Faintalaqoo wahum yatakhafatoona
মুহিউদ্দীন খান
অতঃপর তারা চলল ফিসফিস করে কথা বলতে বলতে,
জহুরুল হক
তখন তারা বেরিয়ে পড়ল, আর তারা ফিসফিস করতে থাকল - -
ইসলামিক ফাউন্ডেশন
অতঃপর উহারা চলিল নিম্নস্বরে কথা বলিতে বলিতে,
সমকালীন বাংলা
অতঃপর তারা রওনা হলো, নিজেদের মধ্যে নিচু স্বরে কথা বলতে থাকলো,
Transliteration
An la yadkhulannaha alyawma AAalaykum miskeenun
মুহিউদ্দীন খান
অদ্য যেন কোন মিসকীন ব্যক্তি তোমাদের কাছে বাগানে প্রবেশ করতে না পারে।
জহুরুল হক
এই বলে - - ''আজ যেন তোমাদের বিরুদ্ধে কোনো হাভাতে সেখানে ঢুকে না পড়ে।’’
ইসলামিক ফাউন্ডেশন
‘অদ্য যেন তোমাদের নিকটে কোন অভাবগ্রস্ত ব্যক্তি উহাতে প্রবেশ করিতে না পারে।’
সমকালীন বাংলা
“আজ যেন কোনো দরিদ্র সেখানে তোমাদের কাছে প্রবেশ করতে না পারে।”
Transliteration
Waghadaw AAalahardin qadireena
মুহিউদ্দীন খান
তারা সকালে লাফিয়ে লাফিয়ে সজোরে রওয়ানা হল।
জহুরুল হক
আর তারা সকাল সকাল সংকল্পে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে যাত্রা করল।
ইসলামিক ফাউন্ডেশন
অতঃপর উহারা নিবৃত্ত করিতে সক্ষম - এই বিশ্বাস লইয়া প্রভাতকালে বাগানে যাত্রা করিল।
সমকালীন বাংলা
এবং তারা ভোরে রওনা হলো, দৃঢ় সংকল্প নিয়ে, নিজেদের সক্ষম মনে করে।
Transliteration
Falamma raawha qaloo inna ladalloona
মুহিউদ্দীন খান
অতঃপর যখন তারা বাগান দেখল, তখন বললঃ আমরা তো পথ ভূলে গেছি।
জহুরুল হক
কিন্তু যখন তারা তা দেখল তারা বললে - - ''নিশ্চয় আমরা পথ ভুল করেছি।’’
ইসলামিক ফাউন্ডেশন
অতঃপর উহারা যখন বাগানের অবস্থা প্রত্যক্ষ করিল, তখন বলিল, ‘আমরা তো দিশা হারাইয়া ফেলিয়াছি।
সমকালীন বাংলা
অতঃপর যখন তারা তা দেখল, তারা বলল, “নিশ্চয়ই আমরা পথ ভুল করেছি।”
Transliteration
Bal nahnu mahroomoona
মুহিউদ্দীন খান
বরং আমরা তো কপালপোড়া,
জহুরুল হক
''না, আমরা বঞ্চিত হয়েছি।’’
ইসলামিক ফাউন্ডেশন
‘বরং আমরা তো বঞ্চিত।’
সমকালীন বাংলা
“বরং আমরাই বঞ্চিত হয়েছি।”
Transliteration
Qala awsatuhum alam aqul lakum lawla tusabbihoona
মুহিউদ্দীন খান
তাদের উত্তম ব্যক্তি বললঃ আমি কি তোমাদেরকে বলিনি? এখনও তোমরা তা’আলার পবিত্রতা বর্ণনা করছো না কেন?
কাফেররা যখন কোরআন শুনে, তখন তারা তাদের দৃষ্টি দ্বারা যেন আপনাকে আছাড় দিয়ে ফেলে দিবে এবং তারা বলেঃ সে তো একজন পাগল।
জহুরুল হক
আর যারা অবিশ্বাস পোষণ করেছে তারা যখন স্মারক - গ্রন্থ শোনে তখন তারা যেন তাদের চোখ দিয়ে তোমাকে আছড়ে মারবে, আর তারা বলে - - ''সে তো নিশ্চয়ই এক পাগল।’’
ইসলামিক ফাউন্ডেশন
কাফিররা যখন কুরআন শ্রবণ করে তখন উহারা যেন উহাদের তীক্ষ্ণ দৃষ্টি দ্বারা তোমাকে আছড়াইয়া ফেলিবে এবং বলে, ‘এ তো এক পাগল!’
সমকালীন বাংলা
আর যারা অবিশ্বাস করেছে, তারা যখন এই স্মারক শুনে, তখন তারা যেন তাদের দৃষ্টির দ্বারা তোমাকে পিছলিয়ে দিতে উদ্যত হয়। আর তারা বলে, “সে তো অবশ্যই একজন উন্মাদ।”
Transliteration
Wama huwa illathikrun lilAAalameena
মুহিউদ্দীন খান
অথচ এই কোরআন তো বিশ্বজগতের জন্যে উপদেশ বৈ নয়।
জহুরুল হক
আর এটি জগদ্বাসীর জন্য স্মারক - গ্রন্থ বৈ তো নয়।
ইসলামিক ফাউন্ডেশন
কুরআন তো বিশ্বজগতের জন্য উপদেশ।
সমকালীন বাংলা
অথচ এটি তো সমগ্র জগতের জন্য এক উপদেশ ছাড়া আর কিছু নয়।