Kitab

Al Zariyat

Chapter 51, 60 verses

  • Transliteration
  • সমকালীন বাংলা
  • জহুরুল হক
Transliteration

Waalththariyati tharwan

সমকালীন বাংলা

পরম দয়ালু, পরম ক্ষমাশীল আল্লাহর নামে; শপথ ধূলিঝঞ্ঝার,

জহুরুল হক

ভাবো - - বিক্ষেপকারীদের বিক্ষেপের কথা, - -

Transliteration

Faalhamilati wiqran

সমকালীন বাংলা

শপথ বোঝা বহনকারী মেঘপুঞ্জের,

জহুরুল হক

তারপর বহনকারীদের বোঝার কথা, - -

Transliteration

Faaljariyati yusran

সমকালীন বাংলা

শপথ স্বচ্ছন্দগতি নৌযানের,

জহুরুল হক

তারপর চলমানদের স্বচ্ছন্দগমনের কথা, - -

Transliteration

Faalmuqassimati amran

সমকালীন বাংলা

শপথ কর্ম বণ্টনকারী ফিরিশ্তাগণের -

জহুরুল হক

তারপর বিতরণকারীদের কাজকর্মের কথা, - -

Transliteration

Innama tooAAadoona lasadiqun

সমকালীন বাংলা

তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি অবশ্যই সত্য।

জহুরুল হক

নিঃসন্দেহ তোমাদের প্রতি যা ওয়াদা করা হয়েছিল তা অবশ্যই সত্য, - -

Transliteration

Wainna alddeena lawaqiAAun

সমকালীন বাংলা

কর্মফল দিবস অবশ্যম্ভাবী।

জহুরুল হক

আর নিঃসন্দেহ ন্যায়বিচার অবশ্যাম্ভাবী।

Transliteration

Waalssamai thati alhubuki

সমকালীন বাংলা

শপথ বহু পথবিশিষ্ট আকাশের,

জহুরুল হক

ভাবো আকাশের কথা - - অজস্র পথ বিশিষ্ট,

Transliteration

Innakum lafee qawlin mukhtalifin

সমকালীন বাংলা

তোমরা তো পরস্পর বিরোধী কথায় লিপ্ত।

জহুরুল হক

তোমরা তো নিশ্চয়ই পরস্পর বিরোধী কথায় রয়েছ,

Transliteration

Yufaku AAanhu man ofika

সমকালীন বাংলা

যে ব্যক্তি সত্যভ্রষ্ট সে - ই উহা পরিত্যাগ করে,

জহুরুল হক

যে মুখ ফিরিয়ে থাকে তাকে এ থেকে ফিরিয়েই রাখা হয়।

Transliteration

Qutila alkharrasoona

সমকালীন বাংলা

অভিশপ্ত হউক মিথ্যাচারীরা,

জহুরুল হক

কোতল হোক মিথ্যারচনাকারীরা - -

Transliteration

Allatheena hum fee ghamratin sahoona

সমকালীন বাংলা

যাহারা অজ্ঞ ও উদাসীন!

জহুরুল হক

যারা খোদ গহবরে, বেখেয়াল!

Transliteration

Yasaloona ayyana yawmu alddeeni

সমকালীন বাংলা

উহারা জিজ্ঞাসা করে, ‘কর্মফল দিবস কবে হইবে?’

জহুরুল হক

তারা জিজ্ঞাসা করে - - ''কবে আসবে বিচারের দিন?’’

Transliteration

Yawma hum AAala alnnari yuftanoona

সমকালীন বাংলা

বল, ‘সেই দিন যখন উহাদেরকে শাস্তি দেওয়া হইবে অগ্নিতে।’

জহুরুল হক

সেই দিনটাতে আগুনে তাদের পরীক্ষা করা হবে।

Transliteration

Thooqoo fitnatakum hatha allathee kuntum bihi tastaAAjiloona

সমকালীন বাংলা

তোমরা তোমাদের শাস্তি আস্বাদন কর, তোমরা এই শাস্তিই ত্বরান্নিত করিতে চাহিয়াছিলে।’

জহুরুল হক

''তোমাদের অত্যাচার তোমরা আস্বাদন কর। এইটিই সেই যেটি তোমরা ত্বরান্বিত করতে চেয়েছিল।’’

Transliteration

Inna almuttaqeena fee jannatin waAAuyoonin

সমকালীন বাংলা

সেদিন নিশ্চয়ই মুত্তাকীরা থাকিবে প্রস্রবণ - বিশিষ্ট জান্নাতে,

জহুরুল হক

নিঃসন্দেহ ধর্মভীরুরা থাকবে স্বর্গোউদ্যানসমূহে ও ঝরনা - রাজিতে, - -

Transliteration

Akhitheena ma atahum rabbuhum innahum kanoo qabla thalika muhsineena

সমকালীন বাংলা

উপভোগ করিবে তাহা যাহা তাহাদের প্রতিপালক তাহাদেরকে দিবেন; কারণ পার্থিব জীবনে তাহারা ছিল সৎকর্মপরায়ণ,

জহুরুল হক

তাদের প্রভু যা তাদের দেবেন তারা তা গ্রহণ করতে থাকবে। তারা এর আগে নিশ্চয়ই ছিল সৎকর্মশীল।

Transliteration

Kanoo qaleelan mina allayli ma yahjaAAoona

সমকালীন বাংলা

তাহারা রাত্রির সামান্য অংশই অতিবাহিত করিত নিদ্রায়,

জহুরুল হক

তারা রাতের সামান্য সময়ই ঘুমিয়ে কাটাত।

Transliteration

Wabialashari hum yastaghfiroona

সমকালীন বাংলা

রাত্রির শেষ প্রহরে তাহারা ক্ষমা প্রার্থনা করিত,

জহুরুল হক

আর নিশিভোরে তারা পরিত্রাণ খুঁজত।

Transliteration

Wafee amwalihim haqqun lilssaili waalmahroomi

সমকালীন বাংলা

এবং তাহাদের ধন - সম্পদে রহিয়াছে অভাবগ্রস্ত ও বঞ্চিতের হক।

জহুরুল হক

আর তাদের ধনসম্পদের মধ্যে ভিখারীর জন্য ও বঞ্চিতের জন্য হক্ রেখেছে।

Transliteration

Wafee alardi ayatun lilmooqineena

সমকালীন বাংলা

নিশ্চিত বিশ্বাসীদের জন্য নিদর্শন রহিয়াছে ধরিত্রীতে

জহুরুল হক

আর পৃথিবীতে নিদর্শনাবলী রয়েছে নিশ্চিত - বিশ্বাসীদের জন্য, - -

Transliteration

Wafee anfusikum afala tubsiroona

সমকালীন বাংলা

এবং তোমাদের মধ্যেও। তোমরা কি অনুধাবন করিবে না?

জহুরুল হক

আর তোমাদের নিজেদের মধ্যে। তবুও কি তোমরা চেয়ে দেখবে না?

Transliteration

Wafee alssamai rizqukum wama tooAAadoona

সমকালীন বাংলা

আকাশে রহিয়াছে তোমাদের রিযিক ও প্রতিশ্রুতি সমস্ত কিছু।

জহুরুল হক

আর আকাশে রয়েছে তোমাদের জীবিকা, আর যা তোমাদের ওয়াদা করা হয়েছে।

Transliteration

Fawarabbi alssamai waalardi innahu lahaqqun mithla ma annakum tantiqoona

সমকালীন বাংলা

আকাশ ও পৃথিবীর প্রতিপালকের শপথ! অবশ্যই তোমাদের বাক্স্ফূর্তির মতই এই সকল সত্য।

জহুরুল হক

অতএব মহাকাশ ও পৃথিবীর প্রভুর শপথ - - নিঃসন্দেহ এ আলবৎ সত্য, যেমনটা তোমরা বস্তুত বাক্যালাপ কর।

Transliteration

Hal ataka hadeethu dayfi ibraheema almukrameena

সমকালীন বাংলা

তোমার নিকট ইব্রাহীমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত আসিয়াছে কি?

জহুরুল হক

তোমার কাছে ইব্রাহীমের সম্মানিত অতিথিদের সংবাদ এসেছে কি?

Transliteration

Ith dakhaloo AAalayhi faqaloo salaman qala salamun qawmun munkaroona

সমকালীন বাংলা

যখন উহারা তাহার নিকট উপস্থিত হইয়া বলিল, ‘সালাম’। উত্তরে সে বলিল,‘সালাম’। ইহারা তো অপরিচিত লোক।

জহুরুল হক

তারা যখন তাঁর দরবারে প্রবেশ করল তারা তখন বললে - - ''সালাম’’। তিনিও বললেন - - ''সালাম’’, অপরিচিত লোক।

Transliteration

Faragha ila ahlihi fajaa biAAijlin sameenin

সমকালীন বাংলা

অতঃপর ইব্রাহীম তাহার স্ত্রীর নিকট গেল এবং একটি মাংসল গো - বৎস ভাজা লইয়া আসিল

জহুরুল হক

তিনি তখন তাঁর পরিবারের কাছে নীরবে ছুটলেন এবং একটি পুষ্ট নিয়ে এলেন,

Transliteration

Faqarrabahu ilayhim qala ala takuloona

সমকালীন বাংলা

ও তাহাদের সামনে রাখিল এবং বলিল, ‘তোমরা খাইতেছ না কেন?’

জহুরুল হক

তারপর তিনি এটি তাদের সামনে এগিয়ে দিলেন, তিনি বললেন - - ''আপনারা কি খাবেন না?’’

Transliteration

Faawjasa minhum kheefatan qaloo la takhaf wabashsharoohu bighulamin AAaleemin

সমকালীন বাংলা

ইহাতে উহাদের সম্পর্কে তাহার মনে ভীতির সঞ্চার হইল। উহারা বলিল, ‘ভীত হইও না।’ অতঃপর উহারা তাহাকে এক জ্ঞানী পুত্র সন্তানের সুসংবাদ দিল।

জহুরুল হক

সুতরাং তাদের সম্পর্কে তিনি ভয় অনুভব করলেন। তারা বললে - - ''ভয় করো না।’’ পক্ষান্তরে তারা তাঁকে সুসংবাদ দিল এক জ্ঞানবান ছেলের।

Transliteration

Faaqbalati imraatuhu fee sarratin fasakkat wajhaha waqalat AAajoozun AAaqeemun

সমকালীন বাংলা

তখন তাহার স্ত্রী চিৎকার করিতে করিতে সম্মুখে আসিল এবং গাল চাপড়াইয়া বলিল, ‘এই বৃদ্ধ বন্ধ যার সন্তান হইবে!’

জহুরুল হক

তারপর তাঁর স্ত্রী এগিয়ে এলেন বিলাপ করতে - করতে, আর তিনি তাঁর গালে চাপড় মারছেন এবং বলছেন, ''এক বুড়ি, বন্ধ্যা!’’

Transliteration

Qaloo kathaliki qala rabbuki innahu huwa alhakeemu alAAaleemu

সমকালীন বাংলা

তাহারা বলিল, ‘তোমার প্রতিপালক এইরূপই বলিয়াছেন ; তিনিই প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।’

জহুরুল হক

তারা বললে - - ''এমনটাই হবে, তোমার প্রভু বলেছেন।’’ নিঃসন্দেহ তিনি স্বয়ং পরমজ্ঞানী, সর্বজ্ঞাতা।

Transliteration

Qala fama khatbukum ayyuha almursaloona

সমকালীন বাংলা

ইব্রাহীম বলিল, ‘হে ফিরিশ্তাগণ! তোমাদের বিশেষ কাজ কী?’

জহুরুল হক

তিনি বললেন - - ''তাহলে তোমাদের বিশেষ বার্তা কি, হে বার্তাবাহকগণ?’’

Transliteration

Qaloo inna orsilna ila qawmin mujrimeena

সমকালীন বাংলা

উহারা বলিল, ‘আমাদেরকে এক অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরণ করা হইয়াছে।

জহুরুল হক

তারা বললে - - ''আমাদের অবশ্য প্রেরণ করা হয়েছে এক অপরাধী লোকদের প্রতি, - -

Transliteration

Linursila AAalayhim hijaratan min teenin

সমকালীন বাংলা

‘উহাদের উপর নিক্ষেপ করিবার জন্য মাটির শক্ত ঢেলা,

জহুরুল হক

''যেন তাদের উপরে আমরা বর্ষণ করতে পারি মাটির পাথর,

Transliteration

Musawwamatan AAinda rabbika lilmusrifeena

সমকালীন বাংলা

‘যাহা সীমালংঘনকারীদের জন্য চিহ্নিত তোমার প্রতিপালকের নিকট হইতে।’

জহুরুল হক

''যা অমিতাচারীদের জন্য নির্ধারিত রয়েছে তোমার প্রভুর কাছে।’’

Transliteration

Faakhrajna man kana feeha mina almumineena

সমকালীন বাংলা

সেখানে যেসব ছিল আমি তাহাদেরকে উদ্ধার করিয়াছিলাম,

জহুরুল হক

তারপর মুমিনদের মধ্যের যারা সেখানে রয়েছিল তাদের আমরা বের করে আনলাম,

Transliteration

Fama wajadna feeha ghayra baytin mina almuslimeena

সমকালীন বাংলা

আর সেখানে আমি একটি পরিবার ব্যতীত কোন আত্মসর্মপণকারী পাই নাই।

জহুরুল হক

কিন্ত আমরা সেখানে মুসলিমদের একটি পরিবার ব্যতীত আর কাউকে পাইনি।

Transliteration

Watarakna feeha ayatan lillatheena yakhafoona alAAathaba alaleema

সমকালীন বাংলা

যাহারা মর্মন্তুদ শাস্তিকে ভয় করে আমি তাহাদের জন্য উহাতে একটি নিদর্শন রাখিয়াছি।

জহুরুল হক

আর আমরা সেখানে রেখে দিয়েছিলাম এক নিদর্শন তাদের জন্য যারা মর্মন্তুদ শাস্তিকে ভয় করে।

Transliteration

Wafee moosa ith arsalnahu ila firAAawna bisultanin mubeenin

সমকালীন বাংলা

এবং নিদর্শন রাখিয়াছি মূসার বৃত্তান্তে, যখন আমি তাহাকে স্পষ্ট প্রমাণসহ ফির‘আওনের নিকট প্রেরণ করিয়া - ছিলাম,

জহুরুল হক

আর মূসার মধ্যেও। দেখো! আমরা তাঁকে পাঠিয়েছিলাম ফিরআউনের কাছে সুস্পষ্ট কর্তৃত্ব দিয়ে।

Transliteration

Fatawalla biruknihi waqala sahirun aw majnoonun

সমকালীন বাংলা

তখন সে ক্ষমতার দম্ভেমুখ ফিরাইয়া লইল এবং বলিল, ‘এই ব্যক্তি হয় এক জাদুকর, না হয় এক উন্মাদ।

জহুরুল হক

কিন্ত সে ফিরে গিয়েছিল তার শক্তিমত্তার দিকে এবং বলেছিল - - ''একজন জাদুকর অথবা একজন পাগল।’’

Transliteration

Faakhathnahu wajunoodahu fanabathnahum fee alyammi wahuwa muleemun

সমকালীন বাংলা

সুতরাং আমি তাহাকে ও তাহার দলবলকে শাস্তিদিলাম এবং উহাদের সমুদ্রে নিক্ষেপ করিলাম, সে তো ছিল তিরস্কারযোগ্য।

জহুরুল হক

তখন আমরা তাকে ও তার দলবলকে পাকড়াও করলাম এবং তাদের নিক্ষেপ করলাম অথৈ জলে, আর সে ছিল দোষী।

Transliteration

Wafee AAadin ith arsalna AAalayhimu alrreeha alAAaqeema

সমকালীন বাংলা

এবং নিদর্শন রহিয়াছে ‘আদের ঘটনায়, যখন আমি তাহাদের বিরুদ্ধে প্রেরণ করিয়াছিলাম অকল্যাণকর বায়ু ;

জহুরুল হক

আর 'আদ জাতির ক্ষেত্রেও। দেখো! আমরা তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলাম এক বিধ্বংসী ঝড়।

Transliteration

Ma tatharu min shayin atat AAalayhi illa jaAAalathu kaalrrameemi

সমকালীন বাংলা

ইহা যাহা কিছুর উপর দিয়া বহিয়া গিয়াছিল তাহাকেই চূর্ণ - বিচূর্ণ করিয়া দিয়াছিল,

জহুরুল হক

এ যার উপরে এসে পড়েছিল তার কোনো কিছুই রেখে যায় নি, এটিকে তা করে দিয়েছিল ছাইয়ের মতো।

Transliteration

Wafee thamooda ith qeela lahum tamattaAAoo hatta heenin

সমকালীন বাংলা

আরও নিদর্শন রহিয়াছে সামূদের বৃত্তান্তে, যখন তাহাদেরকে বলা হইয়াছিল, ‘ভোগ করিয়া নাও স্বল্পকাল।’

জহুরুল হক

আর ছামুদ - জাতির ক্ষেত্রেও। দেখো! তাদের বলা হয়েছিল - - ''কিছুকাল উপভোগ করে নাও।’’

Transliteration

FaAAataw AAan amri rabbihim faakhathathumu alssaAAiqatu wahum yanthuroona

সমকালীন বাংলা

কিন্তু উহারা উহাদের প্রতিপালকের আদেশ অমান্য করিল ; ফলে উহাদের প্রতি বজ্রাঘাত হইল এবং উহারা উহা দেখিতেছিল।

জহুরুল হক

তথাপি তাদের প্রভুর আদেশের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল, ফলে এক বজ্রনাদ তাদের পাকড়ালো, আর তারা তাকিয়ে রয়েছিল।

Transliteration

Fama istataAAoo min qiyamin wama kanoo muntasireena

সমকালীন বাংলা

উহারা উঠিয়া দাঁড়াইতে পারিল না এবং উহা প্রতিরোধ করিতেও পারিল না।

জহুরুল হক

তাদের আর দাঁড়াবার ক্ষমতা রইল না, আর তারা সাহায্যপ্রাপ্ত হতেও পারে নি।

Transliteration

Waqawma noohin min qablu innahum kanoo qawman fasiqeena

সমকালীন বাংলা

আমি ধ্বংস করিয়াছিলাম ইহাদের পূর্বে নূহের সম্প্রদায়কে, ইহারা তো ছিল সত্যত্যাগী সম্প্রদায়।

জহুরুল হক

আর পূর্বকালীন নূহের লোকদলকেও। নিঃসন্দেহ তারা ছিল সত্যত্যাগী জাতি।

Transliteration

Waalssamaa banaynaha biaydin wainna lamoosiAAoona

সমকালীন বাংলা

আমি আকাশ নির্মাণ করিয়াছি আমার ক্ষমতাবলে এবং আমি অবশ্যই মহা - সম্প্রসারণকারী।

জহুরুল হক

আর মহাকাশমন্ডল - - আমরা তা নির্মাণ করেছি হাতে, আর আমরাই বিশালতার নির্মাতা।

Transliteration

Waalarda farashnaha faniAAma almahidoona

সমকালীন বাংলা

আর ভূমি, আমি উহাকে বিছাইয়া দিয়াছি, আমি কত সুন্দর প্রসারণকারী!

জহুরুল হক

আর পৃথিবী - - আমরা একে বিছিয়ে দিয়েছি, কাজেই কত সুন্দর এই বিস্তারকারী!

Transliteration

Wamin kulli shayin khalaqna zawjayni laAAallakum tathakkaroona

সমকালীন বাংলা

আর প্রত্যেক বস্তু আমি সৃষ্টি করিয়াছি জোড়ায় জোড়ায়, যাহাতে তোমরা উপদেশ গ্রহণ কর।

জহুরুল হক

আর প্রত্যেক বস্তুর মধ্যে আমরা জোড়া - জোড়া সৃষ্টি করেছি, যেন তোমরা মনোনিবেশ করো।

Transliteration

Fafirroo ila Allahi innee lakum minhu natheerun mubeenun

সমকালীন বাংলা

অতএব তোমরা আল্লাহর দিকে ধাবিত হও, আমি তো তোমাদের প্রতি প্রেরিত স্পষ্ট সতর্ককারী।

জহুরুল হক

''অতএব তোমরা বেগে ‌র দিকে ছুটো। আমি নিশ্চয়ই তোমাদের নিকট তাঁর কাছ থেকে একজন সুস্পষ্ট সতর্ককারী।

Transliteration

Wala tajAAaloo maAAa Allahi ilahan akhara innee lakum minhu natheerun mubeenun

সমকালীন বাংলা

তোমরা আল্লাহর সঙ্গে কোন ইলাহ্ স্থির করিও না; আমি তোমাদের প্রতি তাঁর পক্ষ থাকলে তা তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী।

জহুরুল হক

''আর ‌র সাথে অন্য কোনো উপাস্য দাঁড় করো না। নিঃসন্দেহ আমি তোমাদের নিকট তাঁর কাছ থেকে এক জন সুস্পষ্ট সতর্ককারী।’’

Transliteration

Kathalika ma ata allatheena min qablihim min rasoolin illa qaloo sahirun aw majnoonun

সমকালীন বাংলা

এইভাবে উহাদের পূর্ববর্তীদের নিকট যখনই কোন রাসূল আসিয়াছে উহারা তাহাকে বলিয়াছে, ‘তুমি তো এক জাদুকর, না হয় এক উন্মাদ!’

জহুরুল হক

এইভাবেই। এদের আগে যারা ছিল তাদের কাছে এমন কোনো রসূল আসেন নি যাঁকে তারা না বলেছিল - - ''একজন জাদুকর, না হয় একজন পাগল।’’

Transliteration

Atawasaw bihi bal hum qawmun taghoona

সমকালীন বাংলা

উহারা কি একে অপরকে এই যন্ত্রণাই দিয়া আসিয়াছে? বস্তুত উহারা সীমা - লংঘনকারী সম্প্রদায়।

জহুরুল হক

এরা কি এটিকেই মৌরুসি বিষয় বানিয়েছে? না, তারা হচ্ছে সীমালংঘনকারী জাতি।

Transliteration

Fatawalla AAanhum fama anta bimaloomin

সমকালীন বাংলা

অতএব তুমি উহাদেরকে উপেক্ষা কর, ইহাতে তুমি অভিযুক্ত হইবে না।

জহুরুল হক

অতএব তাদের থেকে তুমি মুখ ফিরিয়ে নাও, কেননা তুমি তো দোষী নও।

Transliteration

Wathakkir fainna alththikra tanfaAAu almumineena

সমকালীন বাংলা

তুমি উপদেশ দিতে থাক, কারণ উপদেশ মু’মিনদেরই উপকারে আসে।

জহুরুল হক

তবুও তুমি উপদেশ দিতে থাকো, কেননা নিঃসন্দেহ উপদেশদান মুমিনদের উপকার করবে।

Transliteration

Wama khalaqtu aljinna waalinsa illa liyaAAbudooni

সমকালীন বাংলা

আমি সৃষ্টি করিয়াছি জিন এবং মানুষকে এইজন্য যে, তাহারা আমারই ‘ইবাদত করিবে।

জহুরুল হক

আর আমি জিন ও মানুষকে, তারা আমাকে উপাসনা করুক - - এইজন্য ছাড়া সৃষ্টি করি নি।

Transliteration

Ma oreedu minhum min rizqin wama oreedu an yutAAimooni

সমকালীন বাংলা

আমি উহাদের নিকট হইতে জীবিকা চাহি না এবং ইহাও চাহি না যে, উহারা আমার আহার্য যোগাইবে।

জহুরুল হক

আমি তাদের থেকে কোনো জীবিকা চাই না, আর আমি চাই না যে তারা আমাকে খাওয়াবে।

Transliteration

Inna Allaha huwa alrrazzaqu thoo alquwwati almateenu

সমকালীন বাংলা

তা’আলাই তাকে জীবিকা দাতা শক্তির আধার, পরাক্রান্ত

জহুরুল হক

বরঞ্চ - - তিনিই বিরাট রিযেকদাতা, ক্ষমতার অধিকারী, শক্তিমান।

Transliteration

Fainna lillatheena thalamoo thanooban mithla thanoobi ashabihim fala yastaAAjiloona

সমকালীন বাংলা

জালিমদের প্রাপ্য তাহাই যাহা অতীতে উহাদের সমমতাবলম্বীরা ভোগ করিয়াছে। সুতরাং উহারাইহার জন্য আমার নিকট যেন ত্বরা না করে।

জহুরুল হক

সুতরাং যারা অন্যায়াচরণ করেছে তাদের জন্য অবশ্যই রয়েছে এক ঝুড়ি তাদের সাঙ্গোপাঙ্গদের ঝুড়ির ন্যায়, সেজন্য তারা যেন আমার কাছে তড়িঘড়ি না করে।

Transliteration

Fawaylun lillatheena kafaroo min yawmihimu allathee yooAAadoona

সমকালীন বাংলা

কাফিরদের জন্য দুর্ভোগ তাহাদের সেই দিনের, যেই দিনের বিষয়ে উহাদেরকে সতর্ক করা হইয়াছে।

জহুরুল হক

অতএব ধিক্ তাদের জন্য যারা অবিশ্বাস পোষণ করে - - তাদের সেই দিনটির কারণে যেটি তাদের ওয়াদা করা হয়েছে!

Recitation

Reciters

Ticked reciters play one after another for each verse.

Repeat
Speed
Listen offline

Save this chapter’s recitation by the ticked reciters on this device.

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme