Numbers 3:1 These also are the generations of Aaron and Moses in the day that the LORD spake with Moses in mount Sinai.
গণনা পুস্তক - 3 এ হল হারোণ এবং মোশির পারিবারিক ইতিহাস, যে সময় সীনয় পর্বতের ওপর প্রভু মোশির সঙ্গে কথা বলেছিলেন।
Chapter 120, 51 verses
Numbers 3:1 These also are the generations of Aaron and Moses in the day that the LORD spake with Moses in mount Sinai.
গণনা পুস্তক - 3 এ হল হারোণ এবং মোশির পারিবারিক ইতিহাস, যে সময় সীনয় পর্বতের ওপর প্রভু মোশির সঙ্গে কথা বলেছিলেন।
Numbers 3:2 And these are the names of the sons of Aaron; Nadab the firstborn, and Abihu, Eleazar, and Ithamar.
গণনা পুস্তক - 3 হারোণের চার পুত্র ছিল। নাদব ছিল জ্যেষ্ঠ পুত্র। বাকী তিনজন হল অবীহূ, ইলীয়াসর এবং ঈথামর।
Numbers 3:3 These are the names of the sons of Aaron, the priests which were anointed, whom he consecrated to minister in the priest's office.
গণনা পুস্তক - 3 এই চারজন পুত্রই যাজক হিসেবে মনোনীত হয়েছিল।যাজক হিসেবে প্রভুকে সেবা করার বিশেষ দায়িত্ব এদের দেওয়া হয়েছিল।
Numbers 3:4 And Nadab and Abihu died before the LORD, when they offered strange fire before the LORD, in the wilderness of Sinai, and they had no children: and Eleazar and Ithamar ministered in the priest's office in the sight of Aaron their father.
গণনা পুস্তক - 3 কিন্তু প্রভুকে সেবা করার সময় পাপ করার দরুণ নাদব এবং অবীহূর মৃত্যু হয়েছিল। উত্সর্গের সময় প্রভু যে আগুন ব্যবহার করার অনুমতি দেন নি তারা সেই আগুন ব্যবহার করেছিল। এই কারণেই সীনয় মরুভূমিতে নাদব এবং অবীহূযের মৃত্যু হয়েছিল। তাদের কোনো পুত্র ছিল না, এই কারণে ইলীয়াসর এবং ঈথামর তাদের স্থান নিয়েছিল এবং যাজক হিসেবে প্রভুর সেবা করেছিল। তাদের পিতা হারোণের জীবদ্দশাতেই এই সকল ঘটনা ঘটেছিল।
Numbers 3:5 And the LORD spake unto Moses, saying,
গণনা পুস্তক - 3 প্রভু মোশিকে বললেন,
Numbers 3:6 Bring the tribe of Levi near, and present them before Aaron the priest, that they may minister unto him.
গণনা পুস্তক - 3 “লেবীর পরিবারগোষ্ঠীকে নিয়ে এসো। তাদের সবাইকে যাজক হারোণের কাছে নিয়ে এসো। তারাই হারোণকে সাহায্য করবে।
Numbers 3:7 And they shall keep his charge, and the charge of the whole congregation before the tabernacle of the congregation, to do the service of the tabernacle.
গণনা পুস্তক - 3 সমাগম তাঁবুতে যখন হারোণ ঈশ্বরের সেবা করবে সেই সময় এই লেবীয়রা তাকে সাহায্য করবে। পবিত্র তাঁবুতে উপাসনা করতে আসা ইস্রায়েলীয়দের এই লেবীয়রা সাহায্য করবে।
Numbers 3:8 And they shall keep all the instruments of the tabernacle of the congregation, and the charge of the children of Israel, to do the service of the tabernacle.
গণনা পুস্তক - 3 ইস্রায়েলীয়রা সমাগম তাঁবুর প্রত্যেকটি জিনিস রক্ষা করবে, এটাই তাদের কর্তব্য। এই সকল দ্রব্যসামগ্রীর রক্ষার মধ্যে দিয়েই লেবীয়রা ইস্রায়েলীয়দের সাহায্য করবে। পবিত্র তাঁবুতে এটাই হবে তাদের উপাসনার পদ্ধতি।
Numbers 3:9 And thou shalt give the Levites unto Aaron and to his sons: they are wholly given unto him out of the children of Israel.
গণনা পুস্তক - 3 “হারোণ এবং তার পুত্রদের কাছে লেবীয়দের দাও। ইস্রায়েলের লোকদের মধ্য থেকে একমাত্র লেবীয়দেরই হারোণ এবং তার পুত্রদের সাহায্য করার জন্য মনোনীত করা হয়েছে।
Numbers 3:10 And thou shalt appoint Aaron and his sons, and they shall wait on their priest's office: and the stranger that cometh nigh shall be put to death.
গণনা পুস্তক - 3 “যাজক হিসেবে হারোণ এবং তার পুত্রদের নিয়োগ করো। তারা অবশ্যই তাদের কর্তব্য পালন করবে এবং যাজক হিসেবে কাজ করবে। অন্য যে কোনো ব্যক্তি যদি পবিত্র দ্রব্যসামগ্রীর কাছাকাছি আসতে চেষ্টা করে তবে তাকে অবশ্যই হত্যা করতে হবে।”
Numbers 3:11 And the LORD spake unto Moses, saying,
গণনা পুস্তক - 3 প্রভু মোশিকে আরও বললেন,
Numbers 3:12 And I, behold, I have taken the Levites from among the children of Israel instead of all the firstborn that openeth the matrix among the children of Israel: therefore the Levites shall be mine;
গণনা পুস্তক - 3 “আমি তোমাকে বলেছিলাম যে ইস্রায়েলের প্রত্যেক পরিবার তাদের জ্যেষ্ঠপুত্রকে অবশ্যই আমার কাছে দেবে কিন্তু এখন আমি লেবীয়দেরই আমার সেবা করার জন্য মনোনীত করছি, তারা আমারই হবে। সুতরাং ইস্রায়েলের অন্যান্য লোকদের আর তাদের জ্যেষ্ঠপুত্রদের আমার কাছে উত্সর্গ করতে হবে না।
Numbers 3:13 Because all the firstborn are mine; for on the day that I smote all the firstborn in the land of Egypt I hallowed unto me all the firstborn in Israel, both man and beast: mine shall they be: I am the LORD.
গণনা পুস্তক - 3 “মিশরের সমস্ত প্রথম জাতদের হত্যা করার সময় আমি ইস্রায়েলের সকল প্রথম জাতদের নিজের করে নিয়েছিলাম। জ্যেষ্ঠ সন্তানরা এবং প্রথম জাত পশুরা সকলেই আমার। কিন্তু এখন আমি তোমার জ্যেষ্ঠ সন্তানদের তোমার কাছে ফেরত দিচ্ছি এবং লেবীয়দের আমার জন্য তৈরী করছি। আমিই প্রভু।”
Numbers 3:14 And the LORD spake unto Moses in the wilderness of Sinai, saying,
গণনা পুস্তক - 3 প্রভু আবার সীনযের মরুভূমিতে মোশির সঙ্গে কথা বললেন। প্রভু বললেন,
Numbers 3:15 Number the children of Levi after the house of their fathers, by their families: every male from a month old and upward shalt thou number them.
গণনা পুস্তক - 3 “লেবী গোষ্ঠীর প্রত্যেক পরিবার এবং পরিবারগোষ্ঠীর গণনা করো। এক মাস অথবা তার বেশী বয়স্ক প্রত্যেক পুরুষকে গণনা করবে।”
Numbers 3:16 And Moses numbered them according to the word of the LORD, as he was commanded.
গণনা পুস্তক - 3 সুতরাং মোশি প্রভুর কথা পালন করল। সে তাদের সকলকে গণনা করল।
Numbers 3:17 And these were the sons of Levi by their names; Gershon, and Kohath, and Merari.
গণনা পুস্তক - 3 লেবীয়দের তিন পুত্র ছিল, তাদের নাম হল গের্শোন, কহাত্ এবং মরারি।
Numbers 3:18 And these are the names of the sons of Gershon by their families; Libni, and Shimei.
গণনা পুস্তক - 3 প্রত্যেক পুত্র বিভিন্ন পরিবারগোষ্ঠীর নেতা ছিল।গের্শোনের পরিবারগোষ্ঠীতে ছিল: লিব্নি এবং শিমিযি।
Numbers 3:19 And the sons of Kohath by their families; Amram, and Izehar, Hebron, and Uzziel.
গণনা পুস্তক - 3 কহাতের পরিবারগোষ্ঠীতে ছিল অম্রাম, য়িষ্হর, হিব্রোণ এবং উষীযেল।
Numbers 3:20 And the sons of Merari by their families; Mahli, and Mushi. These are the families of the Levites according to the house of their fathers.
গণনা পুস্তক - 3 মরারির পরিবারগোষ্ঠীতে ছিল মহলি এবং মুশি। সব পরিবার লেবীয় পরিবারগোষ্ঠীর অন্তর্ভূক্ত ছিল।
Numbers 3:21 Of Gershon was the family of the Libnites, and the family of the Shimites: these are the families of the Gershonites.
গণনা পুস্তক - 3 গের্শোনের পরিবারের অন্তর্ভূক্ত ছিল লিব্নি এবং শিমিযির পরিবার। তারা গের্শোনের পরিবারগোষ্ঠীতে ছিল।
Numbers 3:22 Those that were numbered of them, according to the number of all the males, from a month old and upward, even those that were numbered of them were seven thousand and five hundred.
গণনা পুস্তক - 3 এই দুটি পরিবারগোষ্ঠীতে 7,500 জন পুরুষ এবং ছেলে ছিল যাদের বয়স এক মাসের বেশী।
Numbers 3:23 The families of the Gershonites shall pitch behind the tabernacle westward.
গণনা পুস্তক - 3 গের্শোনের পরিবারগোষ্ঠী সমাগম তাঁবুর পিছনে পশ্চিম দিকে শিবির স্থাপন করেছিল।
Numbers 3:24 And the chief of the house of the father of the Gershonites shall be Eliasaph the son of Lael.
গণনা পুস্তক - 3 গের্শোনীযদের পরিবারগোষ্ঠীর নেতা ছিল লাযেলের পুত্র ইলীয়াসফ।
Numbers 3:25 And the charge of the sons of Gershon in the tabernacle of the congregation shall be the tabernacle, and the tent, the covering thereof, and the hanging for the door of the tabernacle of the congregation,
গণনা পুস্তক - 3 সমাগম তাঁবুতে গের্শোনের লোকদের কাজ ছিল পবিত্র তাঁবু, বাইরের তাঁবু এবং আচ্ছাদনের দেখাশোনা করা। সমাগম তাঁবুর প্রবেশ পথের পর্দারও তারা যত্ন নিত।
Numbers 3:26 And the hangings of the court, and the curtain for the door of the court, which is by the tabernacle, and by the altar round about, and the cords of it for all the service thereof.
গণনা পুস্তক - 3 তারা প্রাঙ্গনের পর্দার যত্ন নিত এবং প্রাঙ্গণের প্রবেশ পথের পর্দারও যত্ন নিত। পবিত্র তাঁবু এবং উপাসনা বেদীর চারপাশ ঘিরে এই প্রাঙ্গণটি ছিল। এবং তারা পর্দার জন্য ব্যবহার করা হত এমন দড়ি এবং অন্যান্য জিনিসপত্রেরও যত্ন নিত।
Numbers 3:27 And of Kohath was the family of the Amramites, and the family of the Izeharites, and the family of the Hebronites, and the family of the Uzzielites: these are the families of the Kohathites.
গণনা পুস্তক - 3 কহাতের পরিবারের অন্তর্ভুক্ত ছিল অম্রাম, য়িষহর, হিব্রোণ এবং উষীযেলের পরিবার। তারা কহাতের পরিবারগোষ্ঠীতে ছিল।
Numbers 3:28 In the number of all the males, from a month old and upward, were eight thousand and six hundred, keeping the charge of the sanctuary.
গণনা পুস্তক - 3 এক মাস অথবা তার থেকে বেশী বয়স্ক 8,300 জন পুরুষএবং ছেলে এই পরিবারগোষ্ঠীতে ছিল। পবিত্র স্থানের দ্রব্যসামগ্রী দেখাশোনার দায়িত্ব কহাতের লোকদের ওপর ছিল।
Numbers 3:29 The families of the sons of Kohath shall pitch on the side of the tabernacle southward.
গণনা পুস্তক - 3 কহাতের পরিবারগোষ্ঠীগুলিকে পবিত্র তাঁবুর দক্ষিণ দিকে স্থান দেওয়া হয়েছিল। এই স্থানেই তারা শিবির স্থাপন করেছিল।
Numbers 3:30 And the chief of the house of the father of the families of the Kohathites shall be Elizaphan the son of Uzziel.
গণনা পুস্তক - 3 উষীযেলের পুত্র ইলীষাফণ কহাতের পরিবারগোষ্ঠীর নেতা ছিল।
Numbers 3:31 And their charge shall be the ark, and the table, and the candlestick, and the altars, and the vessels of the sanctuary wherewith they minister, and the hanging, and all the service thereof.
গণনা পুস্তক - 3 পবিত্র স্থানের পবিত্র সিন্দুক, টেবিল, বাতিস্তম্ভ, বেদীগুলি এবং পাত্র সকলের রক্ষণাবেক্ষণের দায়িত্বও তাদের ওপর ছিল। পর্দা এবং পর্দার সঙ্গে ব্যবহারের উপযোগী অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্রেরও যত্ন তারা নিত।
Numbers 3:32 And Eleazar the son of Aaron the priest shall be chief over the chief of the Levites, and have the oversight of them that keep the charge of the sanctuary.
গণনা পুস্তক - 3 লেবীয়দের যারা নেতা ছিল, তাদের ওপর নেতৃত্ব দিত যাজক হারোণের পুত্র ইলীয়াসর। পবিত্র দ্রব্যসামগ্রীর যত্নের দায়িত্ব যাদের উপর ন্যস্ত ছিল, তাদের দেখাশোনার ভার ছিল ইলীয়াসরের ওপর।
Numbers 3:33 Of Merari was the family of the Mahlites, and the family of the Mushites: these are the families of Merari.
গণনা পুস্তক - 3 মহলীয এবং মুশীয পরিবারগোষ্ঠী মরারি পরিবারের অংশ ছিল। মহলী এবং মুশী পরিবারগোষ্ঠীতে এক মাস অথবা তার বেশী বয়সের 6,200 জন পুরুষ এবং ছেলে ছিল।
Numbers 3:34 And those that were numbered of them, according to the number of all the males, from a month old and upward, were six thousand and two hundred.
গণনা পুস্তক - 3
Numbers 3:35 And the chief of the house of the father of the families of Merari was Zuriel the son of Abihail: these shall pitch on the side of the tabernacle northward.
গণনা পুস্তক - 3 অবীহযিলের পুত্র সূরীযেল ছিল মরারি পরিবারগোষ্ঠীর নেতা। এই পরিবারগোষ্ঠী পবিত্র তাঁবুর উত্তর দিকে শিবির স্থাপন করেছিল।
Numbers 3:36 And under the custody and charge of the sons of Merari shall be the boards of the tabernacle, and the bars thereof, and the pillars thereof, and the sockets thereof, and all the vessels thereof, and all that serveth thereto,
গণনা পুস্তক - 3 পবিত্র তাঁবুর কাঠামোর যত্ন ও রক্ষণাবেক্ষণের কাজ মরারি পরিবারের লোকদের দেওয়া হয়েছিল। পবিত্র তাঁবুর কাঠামোর বন্ধনী, স্তম্ভ, ভিত্তি এবং কাঠামোর সঙ্গে ব্যবহৃত অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের যত্নও তারা নিত।
Numbers 3:37 And the pillars of the court round about, and their sockets, and their pins, and their cords.
গণনা পুস্তক - 3 পবিত্র তাঁবুর চারপাশ ঘিরে যে প্রাঙ্গণ তার সমস্ত স্তম্ভ তাঁবুর খুঁটিগুলি এবং দড়ির যত্নও তারা নিত।
Numbers 3:38 But those that encamp before the tabernacle toward the east, even before the tabernacle of the congregation eastward, shall be Moses, and Aaron and his sons, keeping the charge of the sanctuary for the charge of the children of Israel; and the stranger that cometh nigh shall be put to death.
গণনা পুস্তক - 3 সমাগম তাঁবুর সামনে অর্থাত্ পূর্বদিকে মোশি, হারোণ এবং তার পুত্ররা পবিত্র তাঁবু স্থাপন করেছিল। তারা ইস্রায়েলের লোকদের জন্য পবিত্র অঞ্চলটি রক্ষণাবেক্ষণ করত। অন্য যে কোনো ব্যক্তি পবিত্র স্থানের কাছে এসে তাকে হত্যা করা হত।
Numbers 3:39 All that were numbered of the Levites, which Moses and Aaron numbered at the commandment of the LORD, throughout their families, all the males from a month old and upward, were twenty and two thousand.
গণনা পুস্তক - 3 লেবীয় পরিবারগোষ্ঠীর সমস্ত পুরুষ এবং এক মাস অথবা তার বেশী বয়সের সব ছেলের সংখ্যা গণনা করার জন্য মোশি এবং হারোণকে ঈশ্বর আদেশ দিয়েছিলেন। তাদের মোট লোকসংখ্যা ছিল 22,000 জন।
Numbers 3:40 And the LORD said unto Moses, Number all the firstborn of the males of the children of Israel from a month old and upward, and take the number of their names.
গণনা পুস্তক - 3 প্রভু মোশিকে বললেন, “ইস্রায়েলের সকল প্রথমজাত পুরুষ এবং ছেলের সংখ্যা গণনা করে যাদের বয়স কমপক্ষে এক মাস, তাদের নাম তালিকাভুক্ত করো।
Numbers 3:41 And thou shalt take the Levites for me (I am the LORD) instead of all the firstborn among the children of Israel; and the cattle of the Levites instead of all the firstlings among the cattle of the children of Israel.
গণনা পুস্তক - 3 আমি প্রভু, আমার জন্য ইস্রায়েলের সকল প্রথমজাত ব্যক্তির পরিবর্তে লেবীয়দের গ্রহণ কর এবং ইস্রাযেল সন্তানদের প্রথমজাত পশুদের পরিবর্তে লেবীয়দের পশুদের গ্রহণ করো।”
Numbers 3:42 And Moses numbered, as the LORD commanded him, all the firstborn among the children of Israel.
গণনা পুস্তক - 3 সুতরাং মোশি প্রভুর আদেশানুযাযী ইস্রায়েলের জ্যেষ্ঠ সন্তানদের সংখ্যা গণনা করল।
Numbers 3:43 And all the firstborn males by the number of names, from a month old and upward, of those that were numbered of them, were twenty and two thousand two hundred and threescore and thirteen.
গণনা পুস্তক - 3 সে এক মাস অথবা তার বেশী বয়সের সকল প্রথমজাত পুরুষ এবং ছেলের নাম তালিকাভুক্ত করল। সেই তালিকায 22,273 জনের নাম ছিল।
Numbers 3:44 And the LORD spake unto Moses, saying,
গণনা পুস্তক - 3 প্রভু মোশিকে আরও বললেন,
Numbers 3:45 Take the Levites instead of all the firstborn among the children of Israel, and the cattle of the Levites instead of their cattle; and the Levites shall be mine: I am the LORD.
গণনা পুস্তক - 3 “ইস্রায়েলের অন্যান্য প্রথমজাত ব্যক্তিদের পরিবর্তে লেবীয়দের নাও এবং অন্যান্য লোকদের পশুদের পরিবর্তে লেবীয়দের পশুদেরই নাও। লেবীয়রা আমার, আমি প্রভু এই কথা বলেছি।
Numbers 3:46 And for those that are to be redeemed of the two hundred and threescore and thirteen of the firstborn of the children of Israel, which are more than the Levites;
গণনা পুস্তক - 3 সেখানে 22,000 জন লেবীয় আছে কিন্তু অন্যান্য পরিবারের জ্যেষ্ঠ সন্তানদের সংখ্যা 2,273 জন অর্থাত্ লেবীয়দের থেকে ইস্রায়েলের আর অন্য পরিবারগুলিতে মোট 273 জন জ্যেষ্ঠ সন্তান বেশী আছে।
Numbers 3:47 Thou shalt even take five shekels apiece by the poll, after the shekel of the sanctuary shalt thou take them: (the shekel is twenty gerahs:)
গণনা পুস্তক - 3 সুতরাং তাদের মুক্ত করতে ইস্রায়েলের লোকদের কাছ থেকে পবিত্র মন্দিরের অনুমোদিত ওজনের পরিমাপ অনুসারে 273 জনের প্রত্যেকের জন্য পাঁচ শেকেল রূপো সংগ্রহ করো। (পবিত্র স্থানের ওজনানুসারে এক শেকেল হলো 20 জিরোহ।)
Numbers 3:48 And thou shalt give the money, wherewith the odd number of them is to be redeemed, unto Aaron and to his sons.
গণনা পুস্তক - 3 সেই রূপো হারোণ এবং তার পুত্রদের দিয়ে দাও। ইস্রায়েলের 273 জন লোকর জন্য এই মূল্য দিতে হবে।”
Numbers 3:49 And Moses took the redemption money of them that were over and above them that were redeemed by the Levites:
গণনা পুস্তক - 3 অন্যান্য পরিবারগোষ্ঠীর 273 জন পুরুষের বদলে জায়গা নেওয়ার মতো লেবীয়দের সংখ্যা য়থেষ্ট ছিল না। সুতরাং মোশি সেই 273 জনের জন্য অর্থ সংগ্রহ করল।
Numbers 3:50 Of the firstborn of the children of Israel took he the money; a thousand three hundred and threescore and five shekels, after the shekel of the sanctuary:
গণনা পুস্তক - 3 ইস্রায়েলের প্রথমজাত ব্যক্তিদের কাছ থেকে মোশি রূপো সংগ্রহ করল। সে পবিত্র স্থানের অনুমোদিত ওজন অনুসারে 1,365 শেকেল রূপো সংগ্রহ করেছিল।
Numbers 3:51 And Moses gave the money of them that were redeemed unto Aaron and to his sons, according to the word of the LORD, as the LORD commanded Moses.
গণনা পুস্তক - 3 মোশি প্রভুর আদেশ মতো হারোণ ও তার পুত্রদের সেই রূপো দিয়েছিল।