Numbers 14:1 And all the congregation lifted up their voice, and cried; and the people wept that night.
গণনা পুস্তক - 14 সেই রাত্রে সমস্ত লোকরা শিবিরের মধ্যে প্রবল চিত্কার শুরু করল এবং কান্নাকাটিও করল।
Chapter 131, 45 verses
Numbers 14:1 And all the congregation lifted up their voice, and cried; and the people wept that night.
গণনা পুস্তক - 14 সেই রাত্রে সমস্ত লোকরা শিবিরের মধ্যে প্রবল চিত্কার শুরু করল এবং কান্নাকাটিও করল।
Numbers 14:2 And all the children of Israel murmured against Moses and against Aaron: and the whole congregation said unto them, Would God that we had died in the land of Egypt! or would God we had died in this wilderness!
গণনা পুস্তক - 14 ইস্রায়েলের লোকরা মোশি ও হারোণের বিরুদ্ধে অভিয়োগ করতে লাগল। সমস্ত মানুষ এক জায়গায় একত্রিত হয়ে মোশি ও হারোণকে বলল, “আমাদের মিশরে অথবা মরুভূমিতে মরে যাওয়া উচিত্ ছিল। এই নতুন দেশে এসে নিহত হওয়ার থেকে সেটাই বরং ভালো ছিল।
Numbers 14:3 And wherefore hath the LORD brought us unto this land, to fall by the sword, that our wives and our children should be a prey? were it not better for us to return into Egypt?
গণনা পুস্তক - 14 যুদ্ধে হত হওয়ার জন্যেই কি প্রভু আমাদের এই নতুন দেশে নিয়ে এলেন? শত্রুরা আমাদের হত্যা করবে এবং আমাদের স্ত্রী ও সন্তানদের নিয়ে যাবে। মিশরে ফিরে যাওয়াই কি আমাদের পক্ষে ভালো নয়?”
Numbers 14:4 And they said one to another, Let us make a captain, and let us return into Egypt.
গণনা পুস্তক - 14 তখন লোকরা নিজেদের মধ্যে আলোচনা করে বলল, “এখন আমরা একজন নতুন নেতাকে নির্বাচন করবো এবং মিশরে ফিরে যাবো।”
Numbers 14:5 Then Moses and Aaron fell on their faces before all the assembly of the congregation of the children of Israel.
গণনা পুস্তক - 14 মোশি এবং হারোণ সেখানে ইস্রায়েলের সমবেত সকলের সামনে মাটিতে উবুড় হয়ে পড়ল।
Numbers 14:6 And Joshua the son of Nun, and Caleb the son of Jephunneh, which were of them that searched the land, rent their clothes:
গণনা পুস্তক - 14 নূনের পুত্র যিহোশূয় এবং য়িফুন্নির পুত্র কালেব, যারা সেই দেশ অনুসন্ধান করে দেখতে গিয়েছিলেন, এই ঘটনায় বিচলিত হয়ে নিজেদের কাপড় ছিঁড়ল।
Numbers 14:7 And they spake unto all the company of the children of Israel, saying, The land, which we passed through to search it, is an exceeding good land.
গণনা পুস্তক - 14 সেখানে ইস্রায়েলের সমস্ত লোকর সামনে ঐ দুইজন বলল, “আমরা যে দেশটি দেখেছি সেটি খুবই ভালো।
Numbers 14:8 If the LORD delight in us, then he will bring us into this land, and give it us; a land which floweth with milk and honey.
গণনা পুস্তক - 14 প্রভু যদি আমাদের উপর খুশী হয়ে থাকেন, তাহলে তিনিই আমাদের নেতৃত্ব দিয়ে ঐ জায়গায় নিয়ে যাবেন। এবং প্রভু আমাদের সেই সমৃদ্ধ এবং উর্বর দেশটি দিয়ে দেবেন!
Numbers 14:9 Only rebel not ye against the LORD, neither fear ye the people of the land; for they are bread for us: their defense is departed from them, and the LORD is with us: fear them not.
গণনা পুস্তক - 14 সুতরাং প্রভুর বিরুদ্ধে যেও না। ঐ দেশের লোকদের ভয় পেও না। আমরা তাদের সহজেই পরাস্ত করব। তারা আর সুরক্ষিত নয়, তা তাদের থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের সঙ্গে প্রভু আছেন। সুতরাং ভয় পেও না!”
Numbers 14:10 But all the congregation bade stone them with stones. And the glory of the LORD appeared in the tabernacle of the congregation before all the children of Israel.
গণনা পুস্তক - 14 সকলেই যখন যিহোশূয় এবং কালেবকে পাথর দিয়ে হত্যা করার কথা বলছিল, সেই সময় সমাগম তাঁবুর ওপরে তখনই প্রভুর মহিমা প্রকাশিত হল এবং সকলেই সেটা দেখতে পেল।
Numbers 14:11 And the LORD said unto Moses, How long will this people provoke me? and how long will it be ere they believe me, for all the signs which I have showed among them?
গণনা পুস্তক - 14 প্রভু মোশিকে তখনই বললেন, “এই সব লোকরা আর কতদিন আমার বিরুদ্ধাচরণ করবে? তাদের মধ্যে আমি যে সব নানা অলৌকিক কাজ করেছি তা দেখা সত্ত্বেও এরা কতদিন আমাকে অবিশ্বাস করবে?
Numbers 14:12 I will smite them with the pestilence, and disinherit them, and will make of thee a greater nation and mightier than they.
গণনা পুস্তক - 14 আমি তাদের ভয়ঙ্করভাবে অসুস্থ করে দিয়ে হত্যা করবো। আমি তাদের ধ্বংস করবো এবং তোমাকে এদের চেয়ে বড় এবং বলবান জাতিতে পরিণত করবো।”
Numbers 14:13 And Moses said unto the LORD, Then the Egyptians shall hear it, (for thou broughtest up this people in thy might from among them;)
গণনা পুস্তক - 14 তখন মোশি প্রভুকে বলল, “আপনি যদি তা করেন তবে, মিশরীয়রা সে সম্পর্কে জানতে পারবে। তারা জানে যে আপনার লোকদের মিশর থেকে বের করে আনার সময় আপনি আপনার ক্ষমতা প্রয়োগ করেছিলেন।
Numbers 14:14 And they will tell it to the inhabitants of this land: for they have heard that thou LORD art among this people, that thou LORD art seen face to face, and that thy cloud standeth over them, and that thou goest before them, by day time in a pillar of a cloud, and in a pillar of fire by night.
গণনা পুস্তক - 14 এবং মিশরের লোকরা এ সম্পর্কে কনানের লোকদের কাছেও বলবে। তারা এর মধ্যেই জেনে গেছে যে আপনিম্প প্রভু। তারা জানে যে আপনি আপনার লোকদের সঙ্গে আছেন। কারণ তারা আপনাকে দেখতে পায় এবং আপনার মেঘ তাদের উপর অবস্থিত। তারা এও জানে যে দিনের বেলায মেঘস্তম্ভে থেকে এবং রাত্রিবেলা অগ্নিস্তম্ভে থেকে তাদের আগে আগে যান।
Numbers 14:15 Now if thou shalt kill all this people as one man, then the nations which have heard the fame of thee will speak, saying,
গণনা পুস্তক - 14 সুতরাং আপনি যদি এদের সকলকে একসাথে হত্যা করেন, তাহলে সেই সব জাতি, যারা আপনার ক্ষমতা সম্পর্কে শুনেছে, তারা বলবে,
Numbers 14:16 Because the LORD was not able to bring this people into the land which he sware unto them, therefore he hath slain them in the wilderness.
গণনা পুস্তক - 14 “প্রভু এই সব লোকদের এই দেশে আনতে সক্ষম হন নি, যার সম্বন্ধে তিনি তাদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন। এই কারণেই প্রভু তাদের মরুভূমিতে হত্যা করেছেন।’
Numbers 14:17 And now, I beseech thee, let the power of my Lord be great, according as thou hast spoken, saying,
গণনা পুস্তক - 14 “সুতরাং এখন হে প্রভু আপনি আপনার বাক্য় অনুসারে আপনার শক্তি প্রদর্শন করুন।
Numbers 14:18 The LORD is long - suffering, and of great mercy, forgiving iniquity and transgression, and by no means clearing the guilty, visiting the iniquity of the fathers upon the children unto the third and fourth generation.
গণনা পুস্তক - 14 আপনি বলেছিলেন, ‘প্রভু ধীরে ক্রুদ্ধ হন এবং প্রেমে মহান।’ পাপী এবং বিধি ভঙ্গকারীদের তিনি ক্ষমা করেন; কিন্তু তিনি অবশ্যই দোষীদের শাস্তি দেন। প্রভু ঐসব লোকদের শাস্তি দেন এবং এছাড়াও তাদের পুত্রদের, তাদের পৌত্র-পৌত্রীদের এমনকি তাদের প্রপৌত্র প্রপৌত্রীদেরও এই সকল খারাপ কাজের জন্য শাস্তি দেন!’
Numbers 14:19 Pardon, I beseech thee, the iniquity of this people according unto the greatness of thy mercy, and as thou hast forgiven this people, from Egypt even until now.
গণনা পুস্তক - 14 তাই এখন আপনি এইসব লোকদের আপনার মহত্ ভালোবাসা দেখান। তাদের পাপকে ক্ষমা করে দিন। মিশক ত্যাগ করার পর থেকে এখন পর্য়ন্ত আপনি তাদের যেভাবে ক্ষমা করে এসেছেন সেই ভাবেই এখনও আপনি তাদের ক্ষমা করে দিন।”
Numbers 14:20 And the LORD said, I have pardoned according to thy word:
গণনা পুস্তক - 14 প্রভু উত্তর দিয়ে বললেন, “হ্যাঁ, তুমি যে ভাবে বলেছো, সেই ভাবেই আমি তাদের ক্ষমা করে দেবো।
Numbers 14:21 But as truly as I live, all the earth shall be filled with the glory of the LORD.
গণনা পুস্তক - 14 কিন্তু আমি তোমাকে সত্য কথাই বলছি। আমি যেমন নিশ্চিতভাবেই বেঁচে আছি এবং আমার মহিমায যেমন সারা পৃথিবী নিশ্চিতভাবেই পরিপূর্ণ, তেমনি নিশ্চয়তার সঙ্গেই আমি তোমার কাছে শপথ করছি।
Numbers 14:22 Because all those men which have seen my glory, and my miracles, which I did in Egypt and in the wilderness, and have tempted me now these ten times, and have not hearkened to my voice;
গণনা পুস্তক - 14 মিশর থেকে আমি যাদের নিয়ে এসেছিলাম, তাদের কেউই কনান দেশ দেখতে পাবে না। কারণ ঐসব লোকই আমার মহিমা এবং মিশরে ও মরুভূমিতে আমি যে সব অলৌকিক কাজ করেছিলাম সেগুলো দেখেছিল। কিন্তু তাও তারা আমাকে অমান্য করেছে এবং আমাকে এই নিয়ে দশবার পরীক্ষা করেছে।
Numbers 14:23 Surely they shall not see the land which I sware unto their fathers, neither shall any of them that provoked me see it:
গণনা পুস্তক - 14 আমি তাদের পূর্বপুরুষদের কাছে প্রতিশ্রুতি করেছিলাম। আমি শপথ করেছিলাম যে আমি তাদের ঐ জায়গা দিয়ে দেব। কিন্তু যারা আমার বিরুদ্ধাচরণ করেছে, তাদের কেউই সেই জায়গায় কোনোদিন প্রবেশ করবে না।
Numbers 14:24 But my servant Caleb, because he had another spirit with him, and hath followed me fully, him will I bring into the land whereinto he went; and his seed shall possess it.
গণনা পুস্তক - 14 তবে আমার সেবক কালেব একটু আলাদা রকমের; সে আমাকে পুরোপুরি অনুসরণ করেছে। সুতরাং সে যে জায়গা এর মধ্যেই দেখে নিয়েছে, আমি তাকে সেই জায়গাতেই নিয়ে আসব এবং তার বংশ সেই জায়গা অধিকার করবে।
Numbers 14:25 (Now the Amalekites and the Canaanites dwelt in the valley.) Tomorrow turn you, and get you into the wilderness by the way of the Red sea.
গণনা পুস্তক - 14 অমালেকীয়রা এবং কনানীযরা উপত্যকায বাস করছে। সুতরাং আগামীকাল তুমি অবশ্যই এই জায়গা ত্যাগ করবে। সূফ সাগরে যাওয়ার পথ ধরে তুমি মরুভূমিতে ফিরে যাও।”
Numbers 14:26 And the LORD spake unto Moses and unto Aaron, saying,
গণনা পুস্তক - 14 প্রভু মোশি এবং হারোণকে বললেন,
Numbers 14:27 How long shall I bear with this evil congregation, which murmur against me? I have heard the murmurings of the children of Israel, which they murmur against me.
গণনা পুস্তক - 14 “এই সব দুষ্ট লোকরা আর কতদিন ধরে আমার বিরুদ্ধে অভিয়োগ করবে? আমি তাদের অভিয়োগ ও অসন্তোষ শুনেছি।
Numbers 14:28 Say unto them, As truly as I live, saith the LORD, as ye have spoken in mine ears, so will I do to you:
গণনা পুস্তক - 14 সুতরাং তাদের বলে দাও, ‘তোমরা যে সব ব্যাপারে অভিয়োগ করেছিলে, প্রভু নিশ্চিতভাবেই তোমাদের সেই সব অভিয়োগগুলোর ব্যাপারে ব্যবস্থা নেবেন। তোমাদের যা হবে তা হল এই:
Numbers 14:29 Your carcasses shall fall in this wilderness; and all that were numbered of you, according to your whole number, from twenty years old and upward which have murmured against me.
গণনা পুস্তক - 14 মরুভূমিতেই তোমরা মারা যাবে। 20 বছর অথবা তার বেশী বয়স্ক প্রত্যেক ব্যক্তি, যারা প্রত্যেকে আমার লোকদের একজন বলে গণ্য ছিল, তারা মারা যাবে। কারণ তোমরা আমার বিরুদ্ধে অর্থাত্ প্রভুর বিরুদ্ধে অভিয়োগ করেছিলে।
Numbers 14:30 Doubtless ye shall not come into the land, concerning which I sware to make you dwell therein, save Caleb the son of Jephunneh, and Joshua the son of Nun.
গণনা পুস্তক - 14 সুতরাং যে দেশ আমি তোমাদের দেবো বলে প্রতিজ্ঞা করেছিলাম সেখানে তোমাদের কেউই কোনোদিন প্রবেশ করতে এবং বাস করতে পারবে না। কেবলমাত্র য়িফুন্নির পুত্র কালেব এবং নূনের পুত্র যিহোশূয় সে দেশে প্রবেশ করতে পারবে।
Numbers 14:31 But your little ones, which ye said should be a prey, them will I bring in, and they shall know the land which ye have despised.
গণনা পুস্তক - 14 তোমরা ভয় পেয়েছিলে এবং অভিয়োগ করেছিলে যে নতুন দেশে তোমাদের শত্রুরা তোমাদের কাছ থেকে তোমাদের সন্তানদের ছিনিয়ে নিয়ে যাবে; কিন্তু আমি বলছি, আমি ঐ সন্তানদের সেই দেশে নিয়ে আসবো। তোমরা যা গ্রহণ করতে অস্বীকার করেছো, তারা সেই জিনিসগুলোই উপভোগ করবে।
Numbers 14:32 But as for you, your carcasses, they shall fall in this wilderness.
গণনা পুস্তক - 14 কিন্তু তোমরা এই মরুভূমিতেই মারা যাবে।
Numbers 14:33 And your children shall wander in the wilderness forty years, and bear your whoredoms, until your carcasses be wasted in the wilderness.
গণনা পুস্তক - 14 “তোমাদের সন্তানরা 40 বছর ধরে মরুভূমিতে মেষপালক হয়ে থাকবে। তোমাদের অবিশ্বস্ততার জন্য তারা শাস্তি ভোগ করবে। তারা অবশ্যই এই কষ্ট ভোগ করবে যতক্ষণ পর্য়ন্ত না তোমরা সবাই মরুভূমিতে মারা যাচ্ছে।
Numbers 14:34 After the number of the days in which ye searched the land, even forty days, each day for a year, shall ye bear your iniquities, even forty years, and ye shall know my breach of promise.
গণনা পুস্তক - 14 তোমরা 40 বছর ধরে তোমাদের পাপের জন্য শাস্তি ভোগ করবে। (অর্থাত্ 40 দিন ধরে লোকরা যে জায়গাটি অনুসন্ধান করেছিলো তার প্রতিদিনের জন্য এক বছর করে।) তখন তোমরা বুঝতে পারবে আমি তোমাদের বিরুদ্ধে গেলে কি হতে পারে।
Numbers 14:35 I the LORD have said, I will surely do it unto all this evil congregation, that are gathered together against me: in this wilderness they shall be consumed, and there they shall die.
গণনা পুস্তক - 14 “আমি প্রভু এবং আমিই শপথ করছি, এই মন্দ লোকরা যারা একত্রে আমার বিরুদ্ধাচরণ করেছে তাদের বিরুদ্ধে আমি এই কাজগুলো করবো। তারা সকলেই এই মরুভূমিতে মারা যাবে।”
Numbers 14:36 And the men, which Moses sent to search the land, who returned, and made all the congregation to murmur against him, by bringing up a slander upon the land,
গণনা পুস্তক - 14 মোশি যাদের নতুন দেশ অনুসন্ধান করতে পাঠিয়েছিল তারাই ফিরে এসে ইস্রায়েলের সমস্ত লোকদের মধ্যে অভিয়োগ ছড়িয়ে দিয়েছিল। তারা বলেছিল, যে লোকরা ঐ দেশে প্রবেশ করার পক্ষে য়থেষ্ট শক্তিশালী নয়,
Numbers 14:37 Even those men that did bring up the evil report upon the land, died by the plague before the LORD.
গণনা পুস্তক - 14 সেই দেশের অখ্যাতিকারী এই লোকরাই মহামারীতে মারা পড়ল - প্রভুর ইচ্ছা অনুসারেই তা হল।
Numbers 14:38 But Joshua the son of Nun, and Caleb the son of Jephunneh, which were of the men that went to search the land, lived still.
গণনা পুস্তক - 14 কিন্তু যারা দেশ অনুসন্ধান করতে গিয়েছিল তাদের মধ্যে কেবল নূনের পুত্র যিহোশূয় এবং য়িফুন্নির পুত্র কালেব জীবিত থাকল।
Numbers 14:39 And Moses told these sayings unto all the children of Israel: and the people mourned greatly.
গণনা পুস্তক - 14 মোশি ইস্রায়েলের লোকদের এই সব কথা বললে ইস্রায়েলের সাধারণ লোকরা শোকে ভেঙে পড়ল।
Numbers 14:40 And they rose up early in the morning, and gat them up into the top of the mountain, saying, Lo, we be here, and will go up unto the place which the LORD hath promised: for we have sinned.
গণনা পুস্তক - 14 পরদিন খুব সকালে উঠে লোকরা পর্বতের চূড়ার দিকে এগোল। তারা বলল, “এই আমরা, প্রভু যে দেশের কথা বলেছেন চলো আমরা সেখানে যাই কারণ আমরা পাপ করেছি।”
Numbers 14:41 And Moses said, Wherefore now do ye transgress the commandment of the LORD? but it shall not prosper.
গণনা পুস্তক - 14 কিন্তু মোশি বলল, “তোমরা প্রভুর আদেশ পালন করছ না কেন? তোমরা সফল হবে না।
Numbers 14:42 Go not up, for the LORD is not among you; that ye be not smitten before your enemies.
গণনা পুস্তক - 14 তোমরা ঐ দেশে যেও না। প্রভু তোমাদের সঙ্গে নেই, এই কারণে শত্রুরা সহজেই তোমাদের পরাস্ত করতে পারবে।
Numbers 14:43 For the Amalekites and the Canaanites are there before you, and ye shall fall by the sword: because ye are turned away from the LORD, therefore the LORD will not be with you.
গণনা পুস্তক - 14 সেখানে তোমাদের বিরুদ্ধে অমালেকীয়রা এবং কনানীযরা যুদ্ধ করবে। তোমরা প্রভুর পথ থেকে সরে এসেছো। সুতরাং তোমরা যখন তাদের সঙ্গে যুদ্ধ করবে তখন তিনি তোমাদের সঙ্গে থাকবেন না এবং তোমরা সকলেই যুদ্ধে মারা যাবে।”
Numbers 14:44 But they presumed to go up unto the hill top: nevertheless the ark of the covenant of the LORD, and Moses, departed not out of the camp.
গণনা পুস্তক - 14 কিন্তু লোকরা মোশিকে বিশ্বাস করে নি। তারা পর্বতের চূড়ার দিকে এগিয়ে গেল। কিন্তু প্রভুর সাক্ষ্যসিন্দুক এবং মোশি তাদের সঙ্গে যায় নি।
Numbers 14:45 Then the Amalekites came down, and the Canaanites which dwelt in that hill, and smote them, and discomfited them, even unto Hormah.
গণনা পুস্তক - 14 এরপর উঁচু পর্বতের ওপরে বসবাসকারী অমালেকীয়রা এবং কনানীযেরা নীচে নেমে এসে তাদের উপর আঘাত হানল এবং খুব সহজেই তাদের পরাস্ত করে হর্মা পর্য়ন্ত সমস্ত রাস্তা তাড়া করল।