Joshua 4:1 And it came to pass, when all the people were clean passed over Jordan, that the LORD spake unto Joshua, saying,
যোশুয়া - 4 সকলে যর্দন নদী পেরিয়ে এলে প্রভু যিহোশূয়কে বললেন,
Chapter 191, 24 verses
Joshua 4:1 And it came to pass, when all the people were clean passed over Jordan, that the LORD spake unto Joshua, saying,
যোশুয়া - 4 সকলে যর্দন নদী পেরিয়ে এলে প্রভু যিহোশূয়কে বললেন,
Joshua 4:2 Take you twelve men out of the people, out of every tribe a man,
যোশুয়া - 4 “বারো জনকে এবার বেছে নাও। প্রত্যেক পরিবারগোষ্ঠী থেকে এক জন করে নেবে।
Joshua 4:3 And command ye them, saying, Take you hence out of the midst of Jordan, out of the place where the priests' feet stood firm, twelve stones, and ye shall carry them over with you, and leave them in the lodging place, where ye shall lodge this night.
যোশুয়া - 4 নদীর যেখানে যাজকরা দাঁড়িয়ে আছেন সেদিকে তাদের তাকাতে বলো। সেখানে বারোটি শিলা তাদের খুঁজে নিতে নির্দেশ দাও। ঐ বারোটি শিলা বহন করো। আজ রাত্রে যেখানে থাকবে সেখানে ঐগুলো রেখে দেবে।”
Joshua 4:4 Then Joshua called the twelve men, whom he had prepared of the children of Israel, out of every tribe a man:
যোশুয়া - 4 সেই মত যিহোশূয় প্রতি পরিবারগোষ্ঠী থেকে এক জন করে লোক বেছে নিলেন। তিনি সেই বারো জনকে এক সঙ্গে ডাকলেন।
Joshua 4:5 And Joshua said unto them, Pass over before the ark of the LORD your God into the midst of Jordan, and take you up every man of you a stone upon his shoulder, according unto the number of the tribes of the children of Israel:
যোশুয়া - 4 যিহোশূয় তাদের বললেন, “নদীর যেখানে তোমাদের প্রভু ঈশ্বরের পবিত্র সিন্দুক রয়েছে সেখানে যাও। তোমরা প্রত্যেকে একটি করে পাথর খুঁজে নেবে। ইস্রায়েলের বারোটি পরিবারগোষ্ঠীর প্রত্যেক জনের জন্য একটি করে পাথর। ঐ পাথর কাঁধে তুলে নাও।
Joshua 4:6 That this may be a sign among you, that when your children ask their fathers in time to come, saying, What mean ye by these stones?
যোশুয়া - 4 এই সব পাথর তোমাদের কাছে এক একটা প্রতীকের মতো। ভবিষ্যতে তোমাদের সন্তানসন্ততিরা জিজ্ঞাসা করবে, ‘এই সব পাথরের অর্থ কি?’
Joshua 4:7 Then ye shall answer them, That the waters of Jordan were cut off before the ark of the covenant of the LORD; when it passed over Jordan, the waters of Jordan were cut off: and these stones shall be for a memorial unto the children of Israel for ever.
যোশুয়া - 4 তোমরা তাদের বলবে প্রভু যর্দন নদীর স্রোত বন্ধ করে দিয়েছিলেন। যখন সাক্ষ্যসিন্দুকটিকে যর্দন নদী পার করানো হচ্ছিল তখন জল তার প্রবাহ বন্ধ রেখেছিল। পাথরগুলো ইস্রায়েলের লোকদের কাছে এইসব ঘটনার চিরকালের স্মারক হয়ে থাকবে।”
Joshua 4:8 And the children of Israel did so as Joshua commanded, and took up twelve stones out of the midst of Jordan, as the LORD spake unto Joshua, according to the number of the tribes of the children of Israel, and carried them over with them unto the place where they lodged, and laid them down there.
যোশুয়া - 4 ইস্রায়েলবাসীরা সেই মত যিহোশূয়র আদেশ পালন করল। তারা যর্দন নদীর মাঝখান থেকে বারো খানা পাথর তুলে নিল। বারোটি পরিবারবর্গের প্রত্যেকের জন্য একটি করে পাথর ছিল। য়েমন ভাবে প্রভু যিহোশূয়কে বলেছিলেন ঠিক তেমনি ভাবেই লোকরা পাথর বয়ে নিয়ে চলল। তারপর যেখানে তারা তাঁবু গেড়েছিল সেখানে ঐগুলো রাখল।
Joshua 4:9 And Joshua set up twelve stones in the midst of Jordan, in the place where the feet of the priests which bare the ark of the covenant stood: and they are there unto this day.
যোশুয়া - 4 (যিহোশূয় যর্দন নদীর মাঝখানেও বারোটি পাথর রেখেছিলেন। ঠিক সেই জায়গাতেই যেখানে যাজকরা পবিত্র সিন্দুক কাঁধে নিয়ে দাঁড়িয়েছিলেন। আজও ঐ জায়গায় পাথরগুলো দেখা যায়।)
Joshua 4:10 For the priests which bare the ark stood in the midst of Jordan, until everything was finished that the LORD commanded Joshua to speak unto the people, according to all that Moses commanded Joshua: and the people hasted and passed over.
যোশুয়া - 4 প্রভু যিহোশূয়কে লোকদের কি করতে হবে তা জানাতে আদেশ দিলেন। সেগুলো মোশি যিহোশূয়কে পালন করার জন্য বলেছিলেন। তাই পবিত্র সিন্দুক বহনকারী যাজকরা মাঝনদীতে দাঁড়িয়ে রইলেন যতক্ষণ না যিহোশূয় লোকদের নির্দেশ দেওয়া শেষ করলেন। লোকরা দ্রুত নদী পেরোতে লাগল।
Joshua 4:11 And it came to pass, when all the people were clean passed over, that the ark of the LORD passed over, and the priests, in the presence of the people.
যোশুয়া - 4 তারা নদী পেরোনোর পালা শেষ করল। তারপর যাজকরা তাদের সামনে দিয়ে প্রভুর সিন্দুক বহন করে চললেন।
Joshua 4:12 And the children of Reuben, and the children of Gad, and half the tribe of Manasseh, passed over armed before the children of Israel, as Moses spake unto them:
যোশুয়া - 4 রূবেণের লোকরা, গাদ পরিবারগোষ্ঠী এবং মনঃশির পরিবারগোষ্ঠীর অর্ধেক লোকরা মোশির নির্দেশ পালন করল। এরা অন্যান্য লোকদের চোখের সামনে নদী পেরোল। এরা যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। ইস্রায়েলের বাকী লোকদের তারা সাহায্য করতে যাচ্ছিল যাতে তারা ঈশ্বরের প্রতিশ্রুত ভূখণ্ডের দখল নিতে পারে।
Joshua 4:13 About forty thousand prepared for war passed over before the LORD unto battle, to the plains of Jericho.
যোশুয়া - 4 প্রায 40,000 সৈন্য যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে প্রভুর সামনে দিয়ে চলে গেল। য়িরীহোর সমতলভূমির দিকে তারা অভিযান করেছিল।
Joshua 4:14 On that day the LORD magnified Joshua in the sight of all Israel; and they feared him, as they feared Moses, all the days of his life.
যোশুয়া - 4 সেদিন থেকে প্রভু সমস্ত ইস্রায়েলবাসীদের জন্য যিহোশূয়কে একজন মহাপুরুষে পরিণত করলেন। সেদিন থেকে লোকরা তাঁকে সম্মান প্রদর্শন করতে শুরু করল। য়েমন ভাবে তারা মোশিকে শ্রদ্ধা করত, সে ভাবেই তারা যিহোশূয়কে শ্রদ্ধা করতে লাগল।
Joshua 4:15 And the LORD spake unto Joshua, saying,
যোশুয়া - 4 সিন্দুকবাহী যাজকরা নদীতে দাঁড়িয়ে রয়েছেন। প্রভু যিহোশূয় বললেন,
Joshua 4:16 Command the priests that bear the ark of the testimony, that they come up out of Jordan.
যোশুয়া - 4 “যাজকদের নদী থেকে চলে আসতে বলো।”
Joshua 4:17 Joshua therefore commanded the priests, saying, Come ye up out of Jordan.
যোশুয়া - 4 যিহোশূয় সেই মতো যাজকদের আদেশ দিলেন। তিনি বললেন, “যর্দন নদী থেকে আপনারা বেরিয়ে আসুন।”
Joshua 4:18 And it came to pass, when the priests that bare the ark of the covenant of the LORD were come up out of the midst of Jordan, and the soles of the priests' feet were lifted up unto the dry land, that the waters of Jordan returned unto their place, and flowed over all his banks, as they did before.
যোশুয়া - 4 যাজকরা যিহোশূয়র আদেশ পালন করলেন। সিন্দুক বহন করে তারা নদী থেকে উঠে এলেন। নদীর এপারে যখন তারা পা রাখলেন তখন আবার নদী বইতে শুরু করল। আবার নদী আগের মতোই কুলপ্লাবী হয়ে উঠল।
Joshua 4:19 And the people came up out of Jordan on the tenth day of the first month, and encamped in Gilgal, in the east border of Jericho.
যোশুয়া - 4 প্রথম মাসের দশম দিনে তাঁরা যর্দন নদী অতিক্রম করলেন। তাঁরা য়িরীহোর পূর্ব দিকে গিল্গল নামক একটি জায়গায় তাঁবু খাটালেন।
Joshua 4:20 And those twelve stones, which they took out of Jordan, did Joshua pitch in Gilgal.
যোশুয়া - 4 তাঁরা যর্দন নদী থেকে পাওয়া বারোটি পাথর বয়ে নিয়ে গিয়েছিলেন। গিল্গলে যিহোশূয় সেইসব পাথর স্থাপন করলেন।
Joshua 4:21 And he spake unto the children of Israel, saying, When your children shall ask their fathers in time to come, saying, What mean these stones?
যোশুয়া - 4 যিহোশূয় তাদের বললেন, “ভবিষ্যতে তোমাদের সন্তানরা তাদের মাতা-পিতার কাছে জিজ্ঞাসা করবে, ‘এসব পাথরের অর্থ কি?’
Joshua 4:22 Then ye shall let your children know, saying, Israel came over this Jordan on dry land.
যোশুয়া - 4 তোমরা তাদের বলবে, ‘এসব পাথর আমাদের মনে করিযে দেয়, কি ভাবে শুকনো জমির ওপর দিয়ে ইস্রায়েলের লোকরা যর্দন নদী পেরিয়ে গিয়েছিল।
Joshua 4:23 For the LORD your God dried up the waters of Jordan from before you, until ye were passed over, as the LORD your God did to the Red sea, which he dried up from before us, until we were gone over:
যোশুয়া - 4 প্রভু, তোমাদের ঈশ্বর, যর্দন নদীর প্রবাহ বন্ধ করে দিয়েছিলেন যাতে তোমরা ঐ শুকনো জমির ওপর দিয়ে পেরিয়ে য়েতে পারো; ঠিক য়েমনটি হয়েছিল, যখন প্রভু লোহিত সাগরের জলপ্রবাহ বন্ধ করে দিয়েছিলেন যাতে আমরা ঐ অংশটি শুকনো জমির ওপর দিয়ে পেরিয়ে য়েতে পারি।’
Joshua 4:24 That all the people of the earth might know the hand of the LORD, that it is mighty: that ye might fear the LORD your God for ever.
যোশুয়া - 4 প্রভু এই কাজ করেছিলেন যাতে এই দেশের সমস্ত সম্প্রদাযের মানুষ জানতে পারে তিনি কতটা শক্তিমান। তাহলে এই দেশের সমস্ত সম্প্রদাযের মানুষ প্রভু, তোমাদের ঈশ্বরের মহাশক্তিকে চিরকাল ভয় করে চলবে।”