Kitab

Judges (Prophetic Books) 2

Chapter 213, 23 verses

  • Old Testament
  • পুরানো ইচ্ছাপত্র
Old Testament

Judges 2:1 And an angel of the LORD came up from Gilgal to Bochim, and said, I made you to go up out of Egypt, and have brought you unto the land which I sware unto your fathers; and I said, I will never break my covenant with you.

পুরানো ইচ্ছাপত্র

বিচারকচরিত - 2 রভুর দূত গিল্গল শহর থেকে বোখীম শহরে গিয়েছিলেন। ইস্রায়েলবাসীদের কাছে দূত প্রভুর একটি বার্তা শুনিয়েছিলেন। বার্তাটি ছিল এরকম: “আমি তোমাদের মিশর থেকে নিয়ে এসেছি। আমি তোমাদের পূর্বপুরুষদের কাছে যে জমিজায়গার প্রতিশ্রুতি দিয়েছিলাম সেইখানে আমি তোমাদের নিয়ে এসেছি। আমি বলেছিলাম, আমি কখনই তোমাদের কাছে চুক্তিভঙ্গ করব না।

Old Testament

Judges 2:2 And ye shall make no league with the inhabitants of this land; ye shall throw down their altars: but ye have not obeyed my voice: why have ye done this?

পুরানো ইচ্ছাপত্র

বিচারকচরিত - 2 কিন্তু তাই বলে তোমরা অবশ্যই সে দেশের লোকদের সঙ্গে কখনও কোন চুক্তি করবে না। তাদের তৈরী সমস্ত বেদী তোমাদের ভেঙ্গে ফেলতে হবে। একথা আমি তোমাদের আগেই বলেছি। কিন্তু তোমরা আমার কথা শোন নি। তোমরা করেছ কি?

Old Testament

Judges 2:3 Wherefore I also said, I will not drive them out from before you; but they shall be as thorns in your sides, and their gods shall be a snare unto you.

পুরানো ইচ্ছাপত্র

বিচারকচরিত - 2 “এখন আমি তোমাদের বলছি, “আমি এই জায়গা থেকে অন্যান্য লোকদের আর তাড়িয়ে দেব না। এরা তোমাদের কাছে সমস্যার সৃষ্টি করবে। এরা তোমাদের কাছে একটা ফাঁদের মতো হবে। তাদের ঐসব ভ্রান্ত দেবতারাই তোমাদের কাছে ফাঁদ হয়ে দাঁড়াবে।”

Old Testament

Judges 2:4 And it came to pass, when the angel of the LORD spake these words unto all the children of Israel, that the people lifted up their voice, and wept.

পুরানো ইচ্ছাপত্র

বিচারকচরিত - 2 ইস্রায়েলবাসীদের কাছে প্রভুর দূত এই বার্তা ঘোষণা করার পর তারা সকলে উচ্চস্বরে কাঁদল।

Old Testament

Judges 2:5 And they called the name of that place Bochim: and they sacrificed there unto the LORD.

পুরানো ইচ্ছাপত্র

বিচারকচরিত - 2 যে জায়গায় তারা কাঁদছিল সেই জায়গার নাম দিল বোখীম। বোখীমে তারা প্রভুর উদ্দেশ্যে অনেক কিছু বলি উত্সর্গ করল।

Old Testament

Judges 2:6 And when Joshua had let the people go, the children of Israel went every man unto his inheritance to possess the land.

পুরানো ইচ্ছাপত্র

বিচারকচরিত - 2 যিহোশূয় তাদের যে যার নিজের জায়গায় চলে যেতে বলেছিলেন। সেই মত প্রত্যেক পরিবার নিজের নিজের জমির সীমার মধ্যে বসবাস করতে গেল।

Old Testament

Judges 2:7 And the people served the LORD all the days of Joshua, and all the days of the elders that outlived Joshua, who had seen all the great works of the LORD, that he did for Israel.

পুরানো ইচ্ছাপত্র

বিচারকচরিত - 2 যিহোশূয় যতদিন বেঁচ্ছেিলেন ততদিন ইস্রায়েলবাসীরা প্রভুর সেবা করেছিল। য়িহোশূযের মৃত্যুর পর যে প্রবীণরা বেঁচ্ছেিলেন তাঁদের জীবনকালে তারা সমানে প্রভুর সেবা করেছিল। ইস্রায়েলের লোকদের জন্য প্রভু যা কিছু মহত্‌ কাজ করেছিলেন, এইসব প্রবীণরা তা দেখেছিলেন।

Old Testament

Judges 2:8 And Joshua the son of Nun, the servant of the LORD, died, being an hundred and ten years old.

পুরানো ইচ্ছাপত্র

বিচারকচরিত - 2 নূনের পুত্র প্রভুর সেবক যিহোশূয় 110 বছর বয়সে মারা গেলেন।

Old Testament

Judges 2:9 And they buried him in the border of his inheritance in Timnathheres, in the mount of Ephraim, on the north side of the hill Gaash.

পুরানো ইচ্ছাপত্র

বিচারকচরিত - 2 ইস্রায়েলবাসীরা যিহোশূয়কে তাঁর নিজের জমি গাশ পর্বতের উত্তরে ইফ্রয়িমের পাহাড়ী অঞ্চলে তিন্নত্‌-হেরসে কবর দিল।

Old Testament

Judges 2:10 And also all that generation were gathered unto their fathers: and there arose another generation after them, which knew not the LORD, nor yet the works which he had done for Israel.

পুরানো ইচ্ছাপত্র

বিচারকচরিত - 2 ঐ সম্পূর্ণ প্রজন্মটি মারা যাবার পর পরবর্তী প্রজন্ম বেড়ে উঠল। তারা প্রভুকে জানত না। প্রভু ইস্রায়েলবাসীদের জন্য কি করেছেন তারা সেসব জানত না।

Old Testament

Judges 2:11 And the children of Israel did evil in the sight of the LORD, and served Baalim:

পুরানো ইচ্ছাপত্র

বিচারকচরিত - 2 তাই তারা মন্দ কাজ করতে শুরু করল এবং বালের মূর্ত্তির পূজা করতে লাগল। তারা সেই সব কাজ করেছিল যেগুলো প্রভুর দ্বারা মন্দ হিসেবে বিবেচিত ছিল।

Old Testament

Judges 2:12 And they forsook the LORD God of their fathers, which brought them out of the land of Egypt, and followed other gods, of the gods of the people that were round about them, and bowed themselves unto them, and provoked the LORD to anger.

পুরানো ইচ্ছাপত্র

বিচারকচরিত - 2 প্রভু ইস্রায়েলবাসীদের মিশর দেশ থেকে বের করে এনেছিলেন। এদের পূর্বপুরুষরা প্রভুর সেবা করত। কিন্তু এখন তারা প্রভুকে ত্যাগ করল। তাদের চারিধারে বসবাসকারী লোকরা মূর্ত্তির পূজা করতে শুরু করল। এই কারণে প্রভু ক্রুদ্ধ হলেন।

Old Testament

Judges 2:13 And they forsook the LORD, and served Baal and Ashtaroth.

পুরানো ইচ্ছাপত্র

বিচারকচরিত - 2 ইস্রায়েলের লোকরা প্রভুকে ত্যাগ করে বাল ও অষ্টারোতকে পূজা করতে লাগল।

Old Testament

Judges 2:14 And the anger of the LORD was hot against Israel, and he delivered them into the hands of spoilers that spoiled them, and he sold them into the hands of their enemies round about, so that they could not any longer stand before their enemies.

পুরানো ইচ্ছাপত্র

বিচারকচরিত - 2 প্রভু ইস্রায়েলবাসীদের উপর ক্রুদ্ধ ছিলেন তাই তিনি ইস্রায়েলবাসীদের শত্রুদের দ্বারা আক্রান্ত হতে দিলেন। শত্রুরা ইস্রায়েলবাসীদের আক্রমণ করল এবং তাদের অধিকারের সব কিছু নিয়ে নিল। প্রভু তাদের ইস্রায়েলবাসীদের পরাস্ত করতে দিলেন যারা নিজেদের রক্ষা করতে অসমর্থ ছিল।

Old Testament

Judges 2:15 Whithersoever they went out, the hand of the LORD was against them for evil, as the LORD had said, and as the LORD had sworn unto them: and they were greatly distressed.

পুরানো ইচ্ছাপত্র

বিচারকচরিত - 2 যখনই ইস্রায়েলীয়রা যুদ্ধ করত তারা হেরে যেত। কারণ প্রভু তাদের দিকে ছিলেন না। তিনি তো তাদের নিষেধ করে বলেছিলেন যে তাদের ঘিরে যে সব মানুষ রযেছে তাদের দেবতাদের পূজা করলে তারা হেরে যাবে। এর ফলে ইস্রায়েলীয়দের চরম দুর্দশা হল।

Old Testament

Judges 2:16 Nevertheless the LORD raised up judges, which delivered them out of the hand of those that spoiled them.

পুরানো ইচ্ছাপত্র

বিচারকচরিত - 2 তখন প্রভু কয়েকজন নেতা ঠিক করলেন। এদের বলা হত বিচারক। শত্রুরা যারা ইস্রায়েলবাসীদের আক্রমণ এবং লুট করতো তাদের হাত থেকে এরা তাদের রক্ষা করতো।

Old Testament

Judges 2:17 And yet they would not hearken unto their judges, but they went a whoring after other gods, and bowed themselves unto them: they turned quickly out of the way which their fathers walked in, obeying the commandments of the LORD; but they did not so.

পুরানো ইচ্ছাপত্র

বিচারকচরিত - 2 কিন্তু তারা এই বিচারকদের কথা কানে নিত না। তারা প্রভুর প্রতি বিশ্বস্ত ছিল না এবং অন্যান্য দেবতাদের পূজা করতো। যদিও তাদের পূর্বপুরুষরা প্রভুর আজ্ঞা এবং নির্দেশ পালন করত, কিন্তু এখন তারা অচিরেই বিমুখ হয়ে গেল। তারা প্রভুকে মানতে চাইল না।

Old Testament

Judges 2:18 And when the LORD raised them up judges, then the LORD was with the judge, and delivered them out of the hand of their enemies all the days of the judge: for it repented the LORD because of their groanings by reason of them that oppressed them and vexed them.

পুরানো ইচ্ছাপত্র

বিচারকচরিত - 2 বারবার ইস্রায়েলের শত্রুরা তাদের ক্ষতি সাধন করত। আর তাই ইস্রায়েলীয়রা সাহায্যের জন্য প্রার্থনা করত। প্রত্যেকবারই প্রভু তাদের দুর্দশায় কষ্ট পেয়ে তাদের বাঁচানোর জন্যে একজন করে বিচারক পাঠিয়েছিলেন। তিনি সবসমযেই এইসব বিচারকের সহায় ছিলেন। প্রত্যেকবার এদের সাহায্যেই ইস্রায়েলীয়রা রক্ষা পেত।

Old Testament

Judges 2:19 And it came to pass, when the judge was dead, that they returned, and corrupted themselves more than their fathers, in following other gods to serve them, and to bow down unto them; they ceased not from their own doings, nor from their stubborn way.

পুরানো ইচ্ছাপত্র

বিচারকচরিত - 2 কিন্তু বিচারক মারা গেলেই তারা আবার তাদের পূরানো পথে ফিরে গিয়ে পাপ করত এবং মূর্ত্তি পূজায় মেতে উঠত। তারা ভীষণ একরোখা ছিল এবং তারা পাপের পথ ত্যাগ করতে অস্বীকার করল। তারা তাদের পূর্বপুরুষদের থেকেও খারাপ আচরণ করত।

Old Testament

Judges 2:20 And the anger of the LORD was hot against Israel; and he said, Because that this people hath transgressed my covenant which I commanded their fathers, and have not hearkened unto my voice;

পুরানো ইচ্ছাপত্র

বিচারকচরিত - 2 তাই প্রভু ইস্রায়েলীয়দের ওপর ক্রুদ্ধ হলেন। তিনি বললেন, “এই দেশের পূর্বপুরুষদের সঙ্গে আমি যে চুক্তি করেছিলাম এরা তা ভেঙ্গেছে। তারা আমার কথা শোনে নি।

Old Testament

Judges 2:21 I also will not henceforth drive out any from before them of the nations which Joshua left when he died:

পুরানো ইচ্ছাপত্র

বিচারকচরিত - 2 তাই আমি আর অন্যান্য জাতিকে হারিযে ইস্রায়েলীয়দের পথ পরিষ্কার করব না। এই সব বিদেশী জাতি যিহোশূয়র মৃত্যুর সমযেও এই দেশে বসবাস করত। আমি তাদের এদেশেই থাকতে দেব।

Old Testament

Judges 2:22 That through them I may prove Israel, whether they will keep the way of the LORD to walk therein, as their fathers did keep it, or not.

পুরানো ইচ্ছাপত্র

বিচারকচরিত - 2 ইস্রায়েলীয়দের পরীক্ষা করার জন্য আমি ঐ জাতিদের কাজে লাগাব। আমি দেখব ইস্রায়েলের লোকরা তাদের পূর্বপুরুষদের মতো প্রভুর আজ্ঞা মানে কি না।”

Old Testament

Judges 2:23 Therefore the LORD left those nations, without driving them out hastily; neither delivered he them into the hand of Joshua.

পুরানো ইচ্ছাপত্র

বিচারকচরিত - 2 সেই কথামত প্রভু ইস্রায়েলে অন্যান্য জাতির লোকদের থাকতে দিলেন। তিনি তাদের এদেশ থেকে সঙ্গে সঙ্গে চলে যেতে বাধ্য করলেন না। তিনি যিহোশূয়র সৈন্যবাহিনীকে শত্রু দমন করতে সাহায্য করলেন না।

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme