You’re offline. Downloaded books and recitations still work.
Judges (Prophetic Books) 9
Chapter 220, 57 verses
Old Testament
পুরানো ইচ্ছাপত্র
Old Testament
Judges 9:1And Abimelech the son of Jerubbaal went to Shechem unto his mother's brethren, and communed with them, and with all the family of the house of his mother's father, saying,
পুরানো ইচ্ছাপত্র
বিচারকচরিত - 9অবীমেলক হলেন যিরুব্বালের পুত্র। শিখিম শহরে তাঁর কাকা জ্য়াঠারা বাস করতেন। সেখানে অবীমেলক চলে গেলেন। তাঁদের এবং মামার বাড়ির সকলের কাছে তিনি বললেন,
Old Testament
Judges 9:2Speak, I pray you, in the ears of all the men of Shechem, Whether is better for you, either that all the sons of Jerubbaal, which are threescore and ten persons, reign over you, or that one reign over you? remember also that I am your bone and your flesh.
পুরানো ইচ্ছাপত্র
বিচারকচরিত - 9“এ কথাটা তোমরা শিখিম শহরে নেতাদের জিজ্ঞাসা কর: ‘যিরুব্বালের 70 জন পুত্রের শাসন ভাল না একজন লোকর শাসন ভাল? মনে রেখো আমি তোমাদের আত্মীয।”‘
Old Testament
Judges 9:3And his mother's brethren spake of him in the ears of all the men of Shechem all these words: and their hearts inclined to follow Abimelech; for they said, He is our brother.
পুরানো ইচ্ছাপত্র
বিচারকচরিত - 9অবীমেলকের কাকা শিখিমের নেতাদের এই প্রশ্ন জিজ্ঞাসা করলেন। নেতারা অবীমেলককে অনুসরণ করা স্থির করল। নেতারা বলল, “যতই হোক্, অবীমেলক আমাদের ভাই।”
Old Testament
Judges 9:4And they gave him threescore and ten pieces of silver out of the house of Baalberith, wherewith Abimelech hired vain and light persons, which followed him.
পুরানো ইচ্ছাপত্র
বিচারকচরিত - 9তারা তাকে 70 খানা রূপোর খণ্ড দান করল। তারা বাল-বরীতের মন্দির থেকে এইসব রূপো এনেছিল। সেই রূপো দিয়ে অবীমেলক কিছু লোক ভাড়া করলেন। এই লোকগুলো ছিল অপদার্থ, বেপরোযা ধরণের। অবীমেলক যেখানেই যেতেন তারাও তার সঙ্গে সঙ্গে যেত।
Old Testament
Judges 9:5And he went unto his father's house at Ophrah, and slew his brethren the sons of Jerubbaal, being threescore and ten persons, upon one stone: notwithstanding yet Jotham the youngest son of Jerubbaal was left; for he hid himself.
পুরানো ইচ্ছাপত্র
বিচারকচরিত - 9অবীমেলক অফ্রায় তার পিতার বাড়ীতে গিয়ে ভাইদের হত্যা করলেন। গিদিয়োনের 70 জন পুত্রকে তিনি একসঙ্গে হত্যা করলেন। কিন্তু যিরুব্বালের ছোট ছেলেটি লুকিয়ে ছিল। সে পালিয়ে গেল। তার নাম য়োথম।
Old Testament
Judges 9:6And all the men of Shechem gathered together, and all the house of Millo, and went, and made Abimelech king, by the plain of the pillar that was in Shechem.
পুরানো ইচ্ছাপত্র
বিচারকচরিত - 9তারপর শিখিমের নেতারা আর মিল্লোর লোকরা সব একত্র হয়ে শিখিমে একটি বিরাট গাছের নীচে অবীমেলককে রাজা হিসাবে মেনে নিল।
Old Testament
Judges 9:7And when they told it to Jotham, he went and stood in the top of mount Gerizim, and lifted up his voice, and cried, and said unto them, Hearken unto me, ye men of Shechem, that God may hearken unto you.
পুরানো ইচ্ছাপত্র
বিচারকচরিত - 9য়োথম শুনতে পেল যে শিখিমের নেতারা অবীমেলককে রাজা করেছে। তারপর সে গরিষীম পর্বতের মাথায় উঠে গিয়ে চিত্কার করে এই গল্পটি বলতে লাগল:শোনো, শিখিমের যত নেতারা শোনো। শোনার পরেই তোমাদের কথা ঈশ্বর শুনবেন।
Old Testament
Judges 9:8The trees went forth on a time to anoint a king over them; and they said unto the olive tree, Reign thou over us.
পুরানো ইচ্ছাপত্র
বিচারকচরিত - 9একদা বনের সমস্ত গাছপালা ভাবল জলপাই গাছ হোক না তাদের রাজা। সেই মতো তারা জলপাই গাছকে বলল, “তুমি আমাদের ওপর রাজত্ব কর।”
Old Testament
Judges 9:9But the olive tree said unto them, Should I leave my fatness, wherewith by me they honor God and man, and go to be promoted over the trees?
পুরানো ইচ্ছাপত্র
বিচারকচরিত - 9জলপাই গাছ বলল, “দেখো, মানুষ, দেবতা সবাই আমার তেলের জন্য আমাকে প্রশংসা করে। তোমরা কি চাও আমি তেলের প্রস্তুতি বন্ধ করে দিই এবং অন্য গাছদের শাসন করি?”
Old Testament
Judges 9:10And the trees said to the fig tree, Come thou, and reign over us.
পুরানো ইচ্ছাপত্র
বিচারকচরিত - 9গাছরা তখন ডুমুর গাছকে বলল, “হও না তুমি আমাদের রাজা।”
Old Testament
Judges 9:11But the fig tree said unto them, Should I forsake my sweetness, and my good fruit, and go to be promoted over the trees?
পুরানো ইচ্ছাপত্র
বিচারকচরিত - 9ডুমুর গাছটি বলল, “আমি কি ডুমুর ও মিষ্ট ফল ফলান বন্ধ করে শুধুই অন্য গাছদের ওপর শাসন করব?”
Old Testament
Judges 9:12Then said the trees unto the vine, Come thou, and reign over us.
পুরানো ইচ্ছাপত্র
বিচারকচরিত - 9তারপর তারা দ্রাক্ষালতার কাছে গিয়ে বলল, “দ্রাক্ষালতা, আমাদের রাজা হও।”
Old Testament
Judges 9:13And the vine said unto them, Should I leave my wine, which cheereth God and man, and go to be promoted over the trees?
পুরানো ইচ্ছাপত্র
বিচারকচরিত - 9দ্রাক্ষালতা বলল, “সকলেই আমার রসের গুনে খুশি। সে মানুষই হোক অথবা ঈশ্বর। তোমরা কি চাও আমি রসের জোগান বন্ধ করে অন্য গাছদের শাসন করি?”
Old Testament
Judges 9:14Then said all the trees unto the bramble, Come thou, and reign over us.
পুরানো ইচ্ছাপত্র
বিচারকচরিত - 9অবশেষে তারা কাঁটা ঝোপঝাড়ে গিয়ে বলল, “আমরা তোমাকে রাজা করব।”
Old Testament
Judges 9:15And the bramble said unto the trees, If in truth ye anoint me king over you, then come and put your trust in my shadow: and if not, let fire come out of the bramble, and devour the cedars of Lebanon.
পুরানো ইচ্ছাপত্র
বিচারকচরিত - 9তখন কাঁটাগাছ তাদের বলল, “সত্যিই যদি তোমরা আমাকে তোমাদের রাজা কর, তবে চলে এসো আমার ছায়ায়, আশ্রয় নাও এখানে। তোমরা যদি তা না করো কাঁটাঝোপ থেকে দাউদাউ করে আগুন বেরোবে। এটা লিবানোনের এরস গাছগুলিকে পুড়িয়ে দেবে।”
Old Testament
Judges 9:16Now therefore, if ye have done truly and sincerely, in that ye have made Abimelech king, and if ye have dealt well with Jerubbaal and his house, and have done unto him according to the deserving of his hands;
পুরানো ইচ্ছাপত্র
বিচারকচরিত - 9“এখন সত্যিই যদি তোমরা মনে প্রাণে অবীমেলককে রাজা করো, তাহলে তাকে নিয়ে সুখে থাকো। আর যদি তোমরা যিরুব্বাল ও তার পরিবারের প্রতি সুবিচার করেছ বলে মনে কর সে তো ভালই।
Old Testament
Judges 9:17(For my father fought for you, and adventured his life far, and delivered you out of the hand of Midian:
পুরানো ইচ্ছাপত্র
বিচারকচরিত - 9কিন্তু একবার ভেবে দেখো, আমার পিতা তোমাদের জন্য কি করেছিলেন। তিনি তোমাদের জন্য যুদ্ধ করেছিলেন। মিদিযনের হাত থেকে তোমাদের বাঁচানোর জন্য তিনি নিজের জীবন বিপন্ন করেছিলেন।
Old Testament
Judges 9:18And ye are risen up against my father's house this day, and have slain his sons, threescore and ten persons, upon one stone, and have made Abimelech, the son of his maidservant, king over the men of Shechem, because he is your brother;)
পুরানো ইচ্ছাপত্র
বিচারকচরিত - 9কিন্তু আজ তোমরা আমার পিতার পরিবারের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছ। তোমরা তাঁর 70 জন পুত্রকে একসঙ্গে হত্যা করেছ। তোমরা অবীমেলককে তোমাদের রাজা করেছ। তোমরা তাকে রাজা করেছ কারণ সে তোমাদের আত্মীয। কিন্তু সে আমার পিতার ক্রীতদাসীর পুত্র, এছাড়া আর কিছু নয়।
Old Testament
Judges 9:19If ye then have dealt truly and sincerely with Jerubbaal and with his house this day, then rejoice ye in Abimelech, and let him also rejoice in you:
পুরানো ইচ্ছাপত্র
বিচারকচরিত - 9তাই বলছি যিরুব্বাল ও তাঁর পরিবারের প্রতি সত্যিই যদি তোমরা যথার্থ ব্যবহার করে থাকো, তাহলে অবীমেলককে রাজা হিসেবে পেয়ে তোমরা সুখী হও। সেও তোমাদের নিয়ে সুখী হোক্।
Old Testament
Judges 9:20But if not, let fire come out from Abimelech, and devour the men of Shechem, and the house of Millo; and let fire come out from the men of Shechem, and from the house of Millo, and devour Abimelech.
পুরানো ইচ্ছাপত্র
বিচারকচরিত - 9কিন্তু যদি তোমরা তার সঙ্গে যথার্থ ব্যবহার না করে থাকো তাহলে হে শিখিমের নেতারা, মিল্লোর লোকরা তোমাদের ধ্বংস করবে। সেই সঙ্গে অবীমেলক নিজেও ধ্বংস হবে।
Old Testament
Judges 9:21And Jotham ran away, and fled, and went to Beer, and dwelt there, for fear of Abimelech his brother.
পুরানো ইচ্ছাপত্র
বিচারকচরিত - 9এই বলে য়োথম বের নগরে পালিয়ে গেল। সেখানে সে থাকতে লাগল, কারণ সে তার ভাই অবীমেলককে ভয় করত।
Old Testament
Judges 9:22When Abimelech had reigned three years over Israel,
পুরানো ইচ্ছাপত্র
বিচারকচরিত - 9অবীমেলক তিন বছর ইস্রায়েলীয়দের শাসন করেছিলেন।
Old Testament
Judges 9:23Then God sent an evil spirit between Abimelech and the men of Shechem; and the men of Shechem dealt treacherously with Abimelech:
পুরানো ইচ্ছাপত্র
বিচারকচরিত - 9অবীমেলক যিরুব্বালের 70 জন পুত্রকে হত্যা করেছিলেন। তারা সকলেই ছিল অবীমেলকের নিজের ভাই। শিখিমের নেতারা তার এই অন্যায কাজ সমর্থণ করেছিল। সেইজন্য ঈশ্বর অবীমেলক ও শিখিমের নেতাদের মধ্যে বিবাদ বাধিযে দিলেন। শিখিমের নেতারা কিভাবে অবীমেলককে জখম করা যায় তার মতলব করছিল।
Old Testament
Judges 9:24That the cruelty done to the threescore and ten sons of Jerubbaal might come, and their blood be laid upon Abimelech their brother, which slew them; and upon the men of Shechem, which aided him in the killing of his brethren.
পুরানো ইচ্ছাপত্র
বিচারকচরিত - 9
Old Testament
Judges 9:25And the men of Shechem set liers in wait for him in the top of the mountains, and they robbed all that came along that way by them: and it was told Abimelech.
পুরানো ইচ্ছাপত্র
বিচারকচরিত - 9তারা আর অবীমেলককে চাইছিল না। পাহাড়ের মাথায় তারা লোকদের দাঁড় করিযে দিল। যারা ঐ পথ দিয়ে যেত তাদের ওপর চড়াও হয়ে ঐসব লোক সব কিছু কেড়ে নিত। অবীমেলক ব্যাপারটি বুঝতে পারলেন।
Old Testament
Judges 9:26And Gaal the son of Ebed came with his brethren, and went over to Shechem: and the men of Shechem put their confidence in him.
পুরানো ইচ্ছাপত্র
বিচারকচরিত - 9এরদের পুত্র গাল তার ভাইদের সঙ্গে নিয়ে শিখিম শহরে উঠে গেলো। সেখানকার নেতারা ঠিক করলো, তারা গালকেই বিশ্বাস করবে এবং মেনে নেবে।
Old Testament
Judges 9:27And they went out into the fields, and gathered their vineyards, and trode the grapes, and made merry, and went into the house of their god, and did eat and drink, and cursed Abimelech.
পুরানো ইচ্ছাপত্র
বিচারকচরিত - 9একদিন শিখিমের লোকরা ক্ষেত থেকে দ্রাক্ষা তুলতে গেল। দ্রাক্ষা নিংড়ে তারা দ্রাক্ষারস তৈরি করল। তারপর তারা তাদের দেবতার মন্দিরে একটা অনুষ্ঠানের আযোজন করল। সেখানে তারা দ্রাক্ষারস পান করে অবীমেলককে খুব গালমন্দ করতে লাগল।
Old Testament
Judges 9:28And Gaal the son of Ebed said, Who is Abimelech, and who is Shechem, that we should serve him? is not he the son of Jerubbaal? and Zebul his officer? serve the men of Hamor the father of Shechem: for why should we serve him?
পুরানো ইচ্ছাপত্র
বিচারকচরিত - 9এবদের পুত্র গাল বলল, “আমরা সবাই শিখিমের লোক। আমরা কেন অবীমেলককে মানব? নিজেকে সে কি মনে করে? অবীমেলক যিরুব্বালের পুত্রদের মধ্যে একজন? আর সে সবূলকে করেছে তার মন্ত্রী, ঠিক কিনা? আমরা অবীমেলককে মানছি না, মানব না। আমরা আমাদের নিজেদের লোককেই মানবো। আমরা শিখিমের পিতা হমোরের লোকদের মানব। কারণ তারা আমাদের নিজের লোক।
Old Testament
Judges 9:29And would to God this people were under my hand! then would I remove Abimelech. And he said to Abimelech, Increase thine army, and come out.
পুরানো ইচ্ছাপত্র
বিচারকচরিত - 9তোমরা যদি আমাকে সেনাপতি বলে স্বীকার করো তাহলে আমি অবীমেলককে পরাজিত করব। আমি ওকে বলল, ‘সৈন্য সাজাও এসো, যুদ্ধ করো।”‘
Old Testament
Judges 9:30And when Zebul the ruler of the city heard the words of Gaal the son of Ebed, his anger was kindled.
পুরানো ইচ্ছাপত্র
বিচারকচরিত - 9শিখিমের শাসনকর্তা হল সবূল। এবদের পুত্র গালের কথা সবূল সব শুনল। শুনে সে খুব রেগে গেলো।
Old Testament
Judges 9:31And he sent messengers unto Abimelech privily, saying, Behold, Gaal the son of Ebed and his brethren be come to Shechem; and, behold, they fortify the city against thee.
পুরানো ইচ্ছাপত্র
বিচারকচরিত - 9সে অরুমা শহরে অবীমেলকের কাছে বার্তাবাহক পাঠাল। বার্তাটি ছিল এরকম:এবদের পুত্র গাল তার ভাইদের নিয়ে শিখিম শহরে চলে এসেছে। তারা আপনার সঙ্গে একটা ঝগড়া বাধাতে চায। গাল সারা শহরকে আপনার বিরুদ্ধে খেপিযে তুলেছে।
Old Testament
Judges 9:32Now therefore up by night, thou and the people that is with thee, and lie in wait in the field:
পুরানো ইচ্ছাপত্র
বিচারকচরিত - 9তাই আজ রাত্রেই আপনি অবশ্যই আপনার লোকদের নিয়ে শহরের বাইরে মাঠের মধ্যে লুকিয়ে থাকবেন।
Old Testament
Judges 9:33And it shall be, that in the morning, as soon as the sun is up, thou shalt rise early, and set upon the city: and, behold, when he and the people that is with him come out against thee, then mayest thou do to them as thou shalt find occasion.
পুরানো ইচ্ছাপত্র
বিচারকচরিত - 9তারপর সকালে রোদ উঠলেই শহর আক্রমণ করবেন। গাল তার দলবল নিয়ে আপনার সঙ্গে লড়াই করতে এলে যা করবার করবেন।
Old Testament
Judges 9:34And Abimelech rose up, and all the people that were with him, by night, and they laid wait against Shechem in four companies.
পুরানো ইচ্ছাপত্র
বিচারকচরিত - 9একথা শোনার পর অবীমেলক তাঁর সৈন্যদলসহ রাত্রে উঠে শহরের দিকে রওনা হলেন। সৈন্যরা চারটে দলে ভাগ হয়ে গেল। তারা শিখিম শহরের কাছাকাছি একটি জায়গায় লুকিয়ে থাকল।
Old Testament
Judges 9:35And Gaal the son of Ebed went out, and stood in the entering of the gate of the city: and Abimelech rose up, and the people that were with him, from lying in wait.
পুরানো ইচ্ছাপত্র
বিচারকচরিত - 9এবদের পুত্র গাল বেরিয়ে গিয়ে শিখিম শহরের ফটকের মুখে দাঁড়িয়ে রইল। গাল যখন সেখানে দাঁড়িয়ে তখন অবীমেলক ও তাঁর সৈন্যদল লুকোনোর জায়গা থেকে বেরিয়ে এল।
Old Testament
Judges 9:36And when Gaal saw the people, he said to Zebul, Behold, there come people down from the top of the mountains. And Zebul said unto him, Thou seest the shadow of the mountains as if they were men.
পুরানো ইচ্ছাপত্র
বিচারকচরিত - 9গাল ওদের দেখল। সে সবুলকে বলল, “তাকিযে দেখ, লোকরা পর্বত থেকে নেমে আসছে।”কিন্তু সবূল বলল, “তুমি শুধু পর্বতের ছায়াই দেখছ। ছায়াগুলোকে ঠিক মানুষের মত দেখতে।”
Old Testament
Judges 9:37And Gaal spake again, and said, See there come people down by the middle of the land, and another company come along by the plain of Meonenim.
পুরানো ইচ্ছাপত্র
বিচারকচরিত - 9কিন্তু গাল আবার বলল, “তাকিযে দেখ, কিছু লোক ওখানে থেকে নাভেল দেশে নেমে আসছে। আমি যাদুকর বৃক্ষের ওপরে কার যেন মাথা দেখলাম।
Old Testament
Judges 9:38Then said Zebul unto him, Where is now thy mouth, wherewith thou saidst, Who is Abimelech, that we should serve him? is not this the people that thou hast despised? go out, I pray now, and fight with them.
পুরানো ইচ্ছাপত্র
বিচারকচরিত - 9সবূল গালকে বলল, “তুমি কেন আগের মত হমবড়াই করছ না? তুমি বলেছিলে, ‘অবীমেলক কে? কেন আমরা তাকে মানব?’ তুমি এই মানুষগুলিকে উপহাস করেছিলে। এখন যাও, ওদের সঙ্গে লড়াই করো।”
Old Testament
Judges 9:39And Gaal went out before the men of Shechem, and fought with Abimelech.
পুরানো ইচ্ছাপত্র
বিচারকচরিত - 9গাল শিখিমের নেতাদের নিয়ে অবীমেলকের সঙ্গে যুদ্ধ করতে গেল।
Old Testament
Judges 9:40And Abimelech chased him, and he fled before him, and many were overthrown and wounded, even unto the entering of the gate.
পুরানো ইচ্ছাপত্র
বিচারকচরিত - 9অবীমেলক তাঁর লোকজন নিয়ে গাল ও তার সেনাবাহিনীকে তাড়া করলেন। গালের লোকরা শিখিম শহরের ফটকের দিকে পালিয়ে গেল। পালিয়ে যাবার সময় তাদের মধ্যে অনেকে নিহত হল।
Old Testament
Judges 9:41And Abimelech dwelt at Arumah: and Zebul thrust out Gaal and his brethren, that they should not dwell in Shechem.
পুরানো ইচ্ছাপত্র
বিচারকচরিত - 9তারপর অবীমেলক অরূমা শহরে ফিরে এলেন। গাল ও তার ভাইদের সবূল শিখিম শহর থেকে তাড়িয়ে দিলেন।
Old Testament
Judges 9:42And it came to pass on the morrow, that the people went out into the field; and they told Abimelech.
পুরানো ইচ্ছাপত্র
বিচারকচরিত - 9পরদিন শিখিমের লোকরা মাঠে কাজ করতে গেল। অবীমেলক তা দেখলেন।
Old Testament
Judges 9:43And he took the people, and divided them into three companies, and laid wait in the field, and looked, and, behold, the people were come forth out of the city; and he rose up against them, and smote them.
পুরানো ইচ্ছাপত্র
বিচারকচরিত - 9তিনি তাঁর লোকদের তিনটি দলে ভাগ করলেন। শিখিমের অধিবাসীদের তিনি হঠাত্ আক্রমণ করতে চেয়েছিলেন। সেই জন্য তিনি তাঁর লোকজনকে মাঠে লুকিয়ে রাখলেন। যখন তিনি দেখলেন লোকরা শহর থেকে বেরিয়ে পড়ছে, তিনি তাদের ওপর ঝাঁপিযে পড়লেন।
Old Testament
Judges 9:44And Abimelech, and the company that was with him, rushed forward, and stood in the entering of the gate of the city: and the two other companies ran upon all the people that were in the fields, and slew them.
পুরানো ইচ্ছাপত্র
বিচারকচরিত - 9অবীমেলক সদলবলে দৌড়ে গিয়ে শিখিমের ফটকের কাছে একটা জায়গায় দাঁড়ালেন। অন্য দু-দলের লোকরা মাঠের দিকে ছুটে গিয়ে লোকদের মেরে ফেলল।
Old Testament
Judges 9:45And Abimelech fought against the city all that day; and he took the city, and slew the people that was therein, and beat down the city, and sowed it with salt.
পুরানো ইচ্ছাপত্র
বিচারকচরিত - 9সারাদিন ধরে অবীমেলক শিখিমের সঙ্গে লড়াই করলেন। অবীমেলক শিখিম দখল করলেন আর সেখানকার লোকদের হত্যা করলেন। তারপর তিনি শহরটিকে তছনছ করে তার ওপর লবণ ছিটিয়ে দিলেন।
Old Testament
Judges 9:46And when all the men of the tower of Shechem heard that, they entered into an hold of the house of the god Berith.
পুরানো ইচ্ছাপত্র
বিচারকচরিত - 9শিখিমের দুর্গে কিছু লোক বাস করত। যখন তারা শিখিমের ঘটনা শুনল তখন তারা এল-বরীত্ দেবতার মন্দিরের মধ্যে একটি মিনারে মিলিত হল।
Old Testament
Judges 9:47And it was told Abimelech, that all the men of the tower of Shechem were gathered together.
Judges 9:48And Abimelech gat him up to mount Zalmon, he and all the people that were with him; and Abimelech took an axe in his hand, and cut down a bough from the trees, and took it, and laid it on his shoulder, and said unto the people that were with him, What ye have seen me do, make haste, and do as I have done.
পুরানো ইচ্ছাপত্র
বিচারকচরিত - 9তাই তিনি তাঁর লোকদের নিয়ে সলমোন পর্বতে উঠে এলেন। একটা কুড়ুল দিয়ে অবীমেলক গাছ থেকে কয়েক ডাল কে নিলেন। ডালগুলো কাঁধে নিয়ে সঙ্গের লোকদের অবীমেলক বললেন, “আমি যা করলাম তোমরা তা চ্প্ করে ফেল।”
Old Testament
Judges 9:49And all the people likewise cut down every man his bough, and followed Abimelech, and put them to the hold, and set the hold on fire upon them; so that all the men of the tower of Shechem died also, about a thousand men and women.
পুরানো ইচ্ছাপত্র
বিচারকচরিত - 9এই কথা শুনে তাঁর দেখাদেখি তারাও ডালগুলো কেটে ফেলল। তারপর এল্-বরীত্ মন্দিরের সবচেয়ে নিরাপদ ঘরের গায়ে সেগুলো তারা জড়ো করল। আগুন লাগিয়ে দিল ডালগুলোয। সেখানে যারা ছিল তাদের পুড়িয়ে মারল। এই ভাবে শিখিম দুর্গের কাছে বসবাসকারী প্রায় 1,000 নরনারী মারা গেল।
Old Testament
Judges 9:50Then went Abimelech to Thebez, and encamped against Thebez, and took it.
পুরানো ইচ্ছাপত্র
বিচারকচরিত - 9তারপর সদলবলে অবীমেলক তেবস শহরে গেলেন। তারা শহরটি দখল করল।
Old Testament
Judges 9:51But there was a strong tower within the city, and thither fled all the men and women, and all they of the city, and shut it to them, and gat them up to the top of the tower.
পুরানো ইচ্ছাপত্র
বিচারকচরিত - 9শহরের মধ্যে একটা বেশ মজবুত মিনার ছিল। শহরের লোকরা আর নেতারা পালিয়ে গিয়ে সেখানে আশ্রয় নিল। মিনারের দরজায তালাচাবি দিয়ে তারা ছাদে উটে গেল।
Old Testament
Judges 9:52And Abimelech came unto the tower, and fought against it, and went hard unto the door of the tower to burn it with fire.
পুরানো ইচ্ছাপত্র
বিচারকচরিত - 9অবীমেলক দুর্গ আক্রমণ করলেন এবং দুর্গটা আগুন দিয়ে বালিয়ে দেবার জন্য দুর্গের দরজার কাছে গেলেন।
Old Testament
Judges 9:53And a certain woman cast a piece of a millstone upon Abimelech's head, and all to brake his skull.
পুরানো ইচ্ছাপত্র
বিচারকচরিত - 9কিন্তু তিনি যখন দরজার গোড়ায দাঁড়িয়ে, সেই সময় দুর্গের ছাদ থেকে একজন নারী তাঁর মাথা লক্ষ্য করে একটা পেষাই করবার পাথরের চাঁই ফেলে দিল। অবীমেলকের মাথার খুলি সেই পাথরের ঘাযে গুঁড়িযে গেল।
Old Testament
Judges 9:54Then he called hastily unto the young man his armourbearer, and said unto him, Draw thy sword, and slay me, that men say not of me, A women slew him. And his young man thrust him through, and he died.
পুরানো ইচ্ছাপত্র
বিচারকচরিত - 9সেই মূহুর্তে অবীমেলক তাঁর ভৃত্যকে বললেন, “তরবারিটা বের করে আমাকে মেরে ফেল। তোমাকেই এ কাজটা করতে হবে। লোক যেন না বলে, ‘একটা স্ত্রীলোক আমাকে মেরে ফেলেছে।”‘ তাই হল। ভৃত্যটি তাঁকে তরবারির কোপে মেরে ফেলল। অবীমেলক মারা গেলন।
Old Testament
Judges 9:55And when the men of Israel saw that Abimelech was dead, they departed every man unto his place.
পুরানো ইচ্ছাপত্র
বিচারকচরিত - 9অবীমেলক মারা গেছে দেখে ইস্রায়েলের লোকরা সকলে দেশে ফিরে গেল।
Old Testament
Judges 9:56Thus God rendered the wickedness of Abimelech, which he did unto his father, in slaying his seventy brethren:
পুরানো ইচ্ছাপত্র
বিচারকচরিত - 9অবীমেলক তাঁর অসত্ কর্মের জন্য ঈশ্বর এভাবেই শাস্তি দিলেন। তাঁর 70 জন ভাইকে হত্যা করে অবীমেলক তাঁর পিতার বিরুদ্ধে পাপ করেছিলেন।
Old Testament
Judges 9:57And all the evil of the men of Shechem did God render upon their heads: and upon them came the curse of Jotham the son of Jerubbaal.
পুরানো ইচ্ছাপত্র
বিচারকচরিত - 9ঈশ্বর শিখিম শহরের লোকদেরও অন্যায কর্মের জন্য শাস্তি দিয়েছিলেন। এভাবেই য়োথমের কথা ফলে গিয়েছিল। (য়োথম যিরুব্বালের কনিষ্ঠ পুত্র। আর যিরুব্বালই ছিল গিদিয়োন।)