Kitab

Samuel 2 (Prophetic Books) 21

Chapter 288, 22 verses

  • Old Testament
  • পুরানো ইচ্ছাপত্র
Old Testament

2 Samuel 21:1 Then there was a famine in the days of David three years, year after year; and David inquired of the LORD. And the LORD answered, It is for Saul, and for his bloody house, because he slew the Gibeonites.

পুরানো ইচ্ছাপত্র

সামুয়েল ২ - 21 দায়ূদ যখন রাজা ছিলেন তখন একটা দুর্ভিক্ষ হয়েছিল। সেই দুর্ভিক্ষ কবলিত অনাহারের দিন টানা তিন বছর চলেছিল। দায়ূদ প্রভুর কাছে প্রার্থনা করলেন এবং প্রভু তার উত্তর দিলেন। প্রভু বললেন, “শৌল এবং তার খুনী পরিবারই এই দুর্ভিক্ষের কারণ। শৌল গিবিয়োনীযদের মেরে ফেলেছে বলে এই দুর্ভিক্ষ এসেছে।”

Old Testament

2 Samuel 21:2 And the king called the Gibeonites, and said unto them; (now the Gibeonites were not of the children of Israel, but of the remnant of the Amorites; and the children of Israel had sworn unto them: and Saul sought to slay them in his zeal to the children of Israel and Judah.)

পুরানো ইচ্ছাপত্র

সামুয়েল ২ - 21 গিবিয়োনীয়রা ইস্রাযেলী ছিল না। তারা ইমোরীয়দের একটি গোষ্ঠী। ইস্রায়েলীয়রা শপথ করেছিল যে তারা গিবিয়োনীয়দের আঘাত করবে না। কিন্তু শৌল গিবিযোনীযদের হত্যা করার চেষ্টা করেছিল। শৌল এ কাজ করেছিল কারণ ইস্রাযেল এবং যিহূদার লোকদের সম্পর্কে তার ভাবানুভূতি অত্যন্ত তীব্র ছিল।রাজা দায়ূদ গিবিয়োনীযদের একসঙ্গে ডেকে তাদের সঙ্গে কথা বললেন।

Old Testament

2 Samuel 21:3 Wherefore David said unto the Gibeonites, What shall I do for you? and wherewith shall I make the atonement, that ye may bless the inheritance of the LORD?

পুরানো ইচ্ছাপত্র

সামুয়েল ২ - 21 দায়ূদ গিবিয়োনীয়দের বললেন, “তোমাদের জন্য আমি কি করতে পারি? ইস্রায়েলের পাপ খণ্ডনের জন্য আমি কি করলে তোমরা প্রভুর সন্তানদের আশীর্বাদ করবে?”

Old Testament

2 Samuel 21:4 And the Gibeonites said unto him, We will have no silver nor gold of Saul, nor of his house; neither for us shalt thou kill any man in Israel. And he said, What ye shall say, that will I do for you.

পুরানো ইচ্ছাপত্র

সামুয়েল ২ - 21 গিবিয়োনীয়রা দায়ূদকে বলল, “শৌলের পরিবারের লোকরা যা করেছে তার মূল্য দেওয়ার জন্য তাদের পরিবারের য়থেষ্ট সোনা ও রূপো নেই। কিন্তু আমাদের কোন অধিকার নেই যে ইস্রায়েলের কোন লোককে হত্যা করি।”দায়ূদ বলল, “বেশ, তা হলে আমি তোমাদের জন্য কি করব?”

Old Testament

2 Samuel 21:5 And they answered the king, The man that consumed us, and that devised against us that we should be destroyed from remaining in any of the coasts of Israel,

পুরানো ইচ্ছাপত্র

সামুয়েল ২ - 21 গিবিয়োনীয়রা উত্তর দিল, “শৌল আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আমাদের যত লোক ইস্রায়েলে বাস করে তাদের সকলকে সে হত্যা করতে চেয়েছিল।

Old Testament

2 Samuel 21:6 Let seven men of his sons be delivered unto us, and we will hang them up unto the LORD in Gibeah of Saul, whom the LORD did choose. And the king said, I will give them.

পুরানো ইচ্ছাপত্র

সামুয়েল ২ - 21 শৌলের ছেলে-মেয়েদের মধ্যে থেকে সাতটি পুত্র আমাদের দাও। শৌল প্রভুর মনোনীত রাজা ছিল। তাই আমরা শৌলের গিবিয়া পর্বতে, প্রভুর সামনে তার ছেলেদের ফাঁসি দেব।”রাজা দায়ূদ বললেন, “উত্তম, তাদের আমি তোমাদের হাতে সঁপে দেব।”

Old Testament

2 Samuel 21:7 But the king spared Mephibosheth, the son of Jonathan the son of Saul, because of the LORD's oath that was between them, between David and Jonathan the son of Saul.

পুরানো ইচ্ছাপত্র

সামুয়েল ২ - 21 কিন্তু য়োনাথনের পুত্র মফীবোশতকে রাজা নিরাপত্তা দিলেন। য়োনাথনও শৌলের পুত্র, কিন্তু রাজা য়োনাথনের কাছে প্রভুর নামে একটি শপথ গ্রহণ করেছিলেন।

Old Testament

2 Samuel 21:8 But the king took the two sons of Rizpah the daughter of Aiah, whom she bare unto Saul, Armoni and Mephibosheth; and the five sons of Michal the daughter of Saul, whom she brought up for Adriel the son of Barzillai the Meholathite:

পুরানো ইচ্ছাপত্র

সামুয়েল ২ - 21 দায়ূদ অর্মোণি এবং মফীবোশতকেতাদের হাতে তুলে দিলেন। এরা ছিল শৌল এবং তার স্ত্রী রিস্পার পুত্র। মেরাব নামে শৌলের এক কন্যাও ছিল। মহোলাতীয বর্সিল্লযের পুত্র অদ্রীযেলের সঙ্গে তার বিয়ে হয়েছিল। দায়ূদ মেরাব এবং অদ্রীযেলের পাঁচ ছেলেকে নিলেন।

Old Testament

2 Samuel 21:9 And he delivered them into the hands of the Gibeonites, and they hanged them in the hill before the LORD: and they fell all seven together, and were put to death in the days of harvest, in the first days, in the beginning of barley harvest.

পুরানো ইচ্ছাপত্র

সামুয়েল ২ - 21 দায়ূদ এই সাতজন পুরুষকে গিবিয়োনীয়দের দিয়ে দিলেন যারা তাদের গিবিয়া পর্বতে নিয়ে গিয়েছিল এবং প্রভুর সামনে ফাঁসি দিয়েছিল। এই সাতজন পুরুষ একই সঙ্গে মারা গেল। ফসল তোলার প্রথম দিকেই তাদের হত্যা করা হল। সময়টা ছিল বসন্তকাল এবং এটা ছিল য়বের ফসল তোলার গোড়ার দিকে।

Old Testament

2 Samuel 21:10 And Rizpah the daughter of Aiah took sackcloth, and spread it for her upon the rock, from the beginning of harvest until water dropped upon them out of heaven, and suffered neither the birds of the air to rest on them by day, nor the beasts of the field by night.

পুরানো ইচ্ছাপত্র

সামুয়েল ২ - 21 অযার কন্যা রিস্পা দুঃখের পোশাক গ্রহণ করল এবং শিলার উপরে তা রাখল। চাষবাসের শুরুর সময় থেকে বৃষ্টি আসা পর্য়ন্ত সেই দুঃখের পোশাক সেই পাথরেই পড়ে রইল। রিস্পা দিনরাত সেই দেহগুলি পাহারা দিত। দিনের বেলায কোন হিংস্র পাখী বা রাতের বেলায কোন হিংস্র প্রাণীকে সে দেহগুলির কাছে আসতে দিত না।

Old Testament

2 Samuel 21:11 And it was told David what Rizpah the daughter of Aiah, the concubine of Saul, had done.

পুরানো ইচ্ছাপত্র

সামুয়েল ২ - 21 শৌলের দাসী রিস্পা যা করছে, সে সম্পর্কে লোকরা রাজা দায়ূদকে বলল।

Old Testament

2 Samuel 21:12 And David went and took the bones of Saul and the bones of Jonathan his son from the men of Jabeshgilead, which had stolen them from the street of Bethshan, where the Philistines had hanged them, when the Philistines had slain Saul in Gilboa:

পুরানো ইচ্ছাপত্র

সামুয়েল ২ - 21 তখন রাজা দায়ূদ শৌল ও য়োনাথনের হাড়গুলো যাবেশ গিলিয়দের কাছে থেকে নিয়ে নিলেন। শৌল ও য়োনাথনের গিল্বোযাতে মৃত্যুর পর যাবেশ গিলিয়দরা সেই হাড়গুলি এনেছিল। পলেষ্টীয়রা শৌল ও য়োনাথনের দেহ দুটি বৈত্‌শানের (নিকটস্থ) দেওয়ালে ঝুলিয়ে রেখেছিল। কিন্তু বৈত্‌শানের লোকরা সেখানে গিয়ে দেহগুলি চুরি করে আনে।

Old Testament

2 Samuel 21:13 And he brought up from thence the bones of Saul and the bones of Jonathan his son; and they gathered the bones of them that were hanged.

পুরানো ইচ্ছাপত্র

সামুয়েল ২ - 21 যাবেশ গিলিয়দের কাছ থেকে দায়ূদ শৌল এবং তার পুত্র য়োনাথনের হাড়গুলি নিয়ে আসেন। সেই সাত জন যাদের ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছিল, তাদের দেহও তারা নিয়ে গিয়েছিল।

Old Testament

2 Samuel 21:14 And the bones of Saul and Jonathan his son buried they in the country of Benjamin in Zelah, in the sepulchre of Kish his father: and they performed all that the king commanded. And after that God was intreated for the land.

পুরানো ইচ্ছাপত্র

সামুয়েল ২ - 21 শৌল এবং য়োনাথনের হাড় তারা বিন্যামীন দেশে কবরস্থ করল। শৌলের পিতা কীশের কবরের মধ্যে তারা তাদের কবর দিল। রাজা যা যা বলেছিলেন, লোকরা ঠিক তাই তাই করল। তাই ঈশ্বর সেই দেশের লোকর প্রার্থনা শুনলেন।

Old Testament

2 Samuel 21:15 Moreover the Philistines had yet war again with Israel; and David went down, and his servants with him, and fought against the Philistines: and David waxed faint.

পুরানো ইচ্ছাপত্র

সামুয়েল ২ - 21 পলেষ্টীয়রা ইস্রায়েলীয়দের সঙ্গে আর একটি যুদ্ধে লিপ্ত হল। দায়ূদ এবং তার লোকরা পলেষ্টীয়দের সঙ্গে লড়াই করতে গেলেন। কিন্তু দায়ূদ প্রচণ্ড ক্লান্ত ও দুর্বল হয়ে পড়লেন।

Old Testament

2 Samuel 21:16 And Ishbibenob, which was of the sons of the giant, the weight of whose spear weighed three hundred shekels of brass in weight, he being girded with a new sword, thought to have slain David.

পুরানো ইচ্ছাপত্র

সামুয়েল ২ - 21 য়িশ্বী-বনোব একজন দৈত্য ছিল। তার বর্শার ওজন ছিল প্রায 7.5 পাউণ্ড পিতল। তার একটা নতুন তরবারি ছিল। সে দায়ূদকে হত্যা করার চেষ্টা করল।

Old Testament

2 Samuel 21:17 But Abishai the son of Zeruiah succored him, and smote the Philistine, and killed him. Then the men of David sware unto him, saying, Thou shalt go no more out with us to battle, that thou quench not the light of Israel.

পুরানো ইচ্ছাপত্র

সামুয়েল ২ - 21 কিন্তু সরূযার পুত্র অবীশয সেই পলেষ্টীয়কে হত্যা করে দায়ূদকে বাঁচিয়ে দিল।তখন দায়ূদের লোকরা দায়ূদের কাছে একটা শপথ করল। তারা তাঁকে বলল, “আপনি আর কোনভাবেই আমাদের সঙ্গে যুদ্ধে যেতে পারবেন না। যদি যান তাহলে ইস্রাযেল হয়তো তার মহান নেতাকে হারাবে।”

Old Testament

2 Samuel 21:18 And it came to pass after this, that there was again a battle with the Philistines at Gob: then Sibbechai the Hushathite slew Saph, which was of the sons of the giant.

পুরানো ইচ্ছাপত্র

সামুয়েল ২ - 21 পরে গোব নামক স্থানে পলেষ্টীয়দের সঙ্গে আর একটি যুদ্ধ হল। হূশাতীয সিব্বখয দৈত্যদের মধ্যে সফ নামে আর একজনকে হত্যা করল।

Old Testament

2 Samuel 21:19 And there was again a battle in Gob with the Philistines, where Elhanan the son of Jaareoregim, a Bethlehemite, slew the brother of Goliath the Gittite, the staff of whose spear was like a weaver's beam.

পুরানো ইচ্ছাপত্র

সামুয়েল ২ - 21 পরে পলেষ্টীয়দের বিরুদ্ধে গোব নামক স্থানে আর একটা যুদ্ধ হয়। সেই যুদ্ধ বৈত্‌লেহমবাসী যারেওরগীমের পুত্র ইলহানন, গাতীয গলিযাতকে হত্যা করল। তার বর্শা তাঁতির তাঁতের দণ্ডের মতই বড় ছিল।

Old Testament

2 Samuel 21:20 And there was yet a battle in Gath, where was a man of great stature, that had on every hand six fingers, and on every foot six toes, four and twenty in number; and he also was born to the giant.

পুরানো ইচ্ছাপত্র

সামুয়েল ২ - 21 গাতে আরও একটা যুদ্ধ হয়। একজন খুব লম্বা চেহারার লোক ছিল যার প্রত্যেকটি হাতে এবং পাযের পাতায ছটা করে, মোট 24 টা আঙ্গুল ছিল। এই লোকটাও একজন রাফার সন্তান।

Old Testament

2 Samuel 21:21 And when he defied Israel, Jonathan the son of Shimeah the brother of David slew him.

পুরানো ইচ্ছাপত্র

সামুয়েল ২ - 21 ঐ লোকটা ইস্রাযেলকে বিদ্রূপ করল কিন্তু য়োনাথন, শিমিযির পুত্র যে ছিল দায়ূদের ভাই, তাকে হত্যা করল।

Old Testament

2 Samuel 21:22 These four were born to the giant in Gath, and fell by the hand of David, and by the hand of his servants.

পুরানো ইচ্ছাপত্র

সামুয়েল ২ - 21 এই চারজন প্রত্যেকেই দৈত্যদের সন্তান এবং এরা গাত থেকে এসেছিল। তারা দায়ূদ এবং তার লোকদের দ্বারা নিহত হয়েছিল।

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme