Kitab

Kings 1 (Prophetic Books) 11

Chapter 302, 43 verses

  • Old Testament
  • পুরানো ইচ্ছাপত্র
Old Testament

1 Kings 11:1 But king Solomon loved many strange women, together with the daughter of Pharaoh, women of the Moabites, Ammonites, Edomites, Zidonians, and Hittites:

পুরানো ইচ্ছাপত্র

রাজাবলি ১ - 11 রাজা শলোমন নারীদের সান্নিধ্য পছন্দ করতেন। তিনি এমন অনেক মহিলাকে ভালোবেসে ছিলেন যারা ইস্রায়েলের বাসিন্দা নয়। মিশরের ফরৌণের কন্যা ছাড়াও শলোমন হিত্তীয়, মোয়াবীয়া, অম্মোনীয়া, ইদোমীয়া, সীদোনীযা প্রভৃতি অনেক বিজাতীয রমণীকে ভালোবাসতেন।

Old Testament

1 Kings 11:2 Of the nations concerning which the LORD said unto the children of Israel, Ye shall not go in to them, neither shall they come in unto you: for surely they will turn away your heart after their gods: Solomon clave unto these in love.

পুরানো ইচ্ছাপত্র

রাজাবলি ১ - 11 অতীতে প্রভু ইস্রায়েলের লোকদের এ ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেছিলেন, “তোমরা অন্য দেশের লোকদের বিয়ে করবে না, কারণ তাহলে ওরা তাদের মূর্ত্তিকে পূজা করতে তোমাদের প্রভাবিত করবে।” কিন্তু তা সত্ত্বেও শলোমন বিজাতীয রমনীদের প্রেমে পড়েন।

Old Testament

1 Kings 11:3 And he had seven hundred wives, princesses, and three hundred concubines: and his wives turned away his heart.

পুরানো ইচ্ছাপত্র

রাজাবলি ১ - 11 শলোমনের 700 জন স্ত্রী ছিল। (যারা সকলেই অন্যান্য দেশের নেতাদের কন্যা।) এছাড়াও তাঁর 300 জন ক্রীতদাসী উপপত্নী ছিল। শলোমনের পত্নীরা তাঁকে ঈশ্বর বিমুখ করে তুলেছিল।

Old Testament

1 Kings 11:4 For it came to pass, when Solomon was old, that his wives turned away his heart after other gods: and his heart was not perfect with the LORD his God, as was the heart of David his father.

পুরানো ইচ্ছাপত্র

রাজাবলি ১ - 11 শলোমনের তখন বয়স হয়েছিল, স্ত্রীদের পাল্লায় পড়ে তিনি অন্যান্য মূর্ত্তির পূজা করতে শুরু করেন। তাঁর পিতা রাজা দায়ূদের মতো একনিষ্ঠ ভাবে শলোমন শেষ পর্য়ন্ত প্রভুকে অনুসরণ করেন নি।

Old Testament

1 Kings 11:5 For Solomon went after Ashtoreth the goddess of the Zidonians, and after Milcom the abomination of the Ammonites.

পুরানো ইচ্ছাপত্র

রাজাবলি ১ - 11 শলোমন সীদোনীয় দেবী অষ্টোরত এবং অম্মোনীয়দের ঘৃণ্য পাষাণ মূর্ত্তি মিল্কমের অনুগত হন।

Old Testament

1 Kings 11:6 And Solomon did evil in the sight of the LORD, and went not fully after the LORD, as did David his father.

পুরানো ইচ্ছাপত্র

রাজাবলি ১ - 11 অতএব শলোমন প্রভুর সামনে ভুল কাজ করলেন। তিনি পুরোপুরি প্রভুর শরণাগত হননি য়ে ভাবে তাঁর পিতা দায়ূদ হয়েছিলেন।

Old Testament

1 Kings 11:7 Then did Solomon build an high place for Chemosh, the abomination of Moab, in the hill that is before Jerusalem, and for Molech, the abomination of the children of Ammon.

পুরানো ইচ্ছাপত্র

রাজাবলি ১ - 11 এমনকি তিনি মোয়াবীয়দের ঘৃণ্য মূর্ত্তি কমোশের আরাধনার জন্য জেরুশালেমের পাশেই পাহাড়ে একটা জায়গা বানিয়ে দিয়েছিলেন। ঐ একই পাহাড়ে তিনি ঐ ভযংকর মূর্ত্তির আরাধনার জন্যও একটি জায়গা বানিয়ে ছিলেন।

Old Testament

1 Kings 11:8 And likewise did he for all his strange wives, which burnt incense and sacrificed unto their gods.

পুরানো ইচ্ছাপত্র

রাজাবলি ১ - 11 এই ভাবে রাজা শলোমন তাঁর প্রত্যেকটি ভিন্দেশী স্ত্রীর আরাধ্য মূর্ত্তির জন্য একটি করে পূজোর জায়গা করে দেন, আর তাঁর স্ত্রীরা ধূপধূনো দিয়ে সেই সব জায়গায় তাদের মূর্ত্তিসমূহের কাছে বলিদান করত।

Old Testament

1 Kings 11:9 And the LORD was angry with Solomon, because his heart was turned from the LORD God of Israel, which had appeared unto him twice,

পুরানো ইচ্ছাপত্র

রাজাবলি ১ - 11 এই ভাবে রাজা শলোমন প্রভু ইস্রায়েলের ঈশ্বরের, কাছ থেকে দূরে সরে গিয়েছিলেন। সুতরাং প্রভু শলোমনের প্রতি খুব ক্রুদ্ধ হলেন। তিনি দুবার শলোমনকে দেখা দিয়ে,

Old Testament

1 Kings 11:10 And had commanded him concerning this thing, that he should not go after other gods: but he kept not that which the LORD commanded.

পুরানো ইচ্ছাপত্র

রাজাবলি ১ - 11 তাঁকে অন্য মূর্ত্তির পূজা করতে নিষেধ করা সত্ত্বেও শলোমন সেই নিষেধ মানেন নি।

Old Testament

1 Kings 11:11 Wherefore the LORD said unto Solomon, Forasmuch as this is done of thee, and thou hast not kept my covenant and my statutes, which I have commanded thee, I will surely rend the kingdom from thee, and will give it to thy servant.

পুরানো ইচ্ছাপত্র

রাজাবলি ১ - 11 তখন প্রভু শলোমনকে বললেন, “শলোমন, তুমি চুক্তি ভঙ্গ করেছ। তুমি আমার আদেশ মেনে চলো নি। আমিও কথা দিলাম তোমার রাজত্ব তোমার কাছ থেকে ছিনিয়ে নেব এবং আমি তা তোমার কোন একটি ভৃত্যের হাতে তুলে দেব। কিন্তু য়েহেতু আমি তোমার পিতা দায়ূদকে ভালোবাসতাম আমি তোমার জীবদ্দশায় তোমার রাজ্য তোমার কাছ থেকে ছিনিয়ে নেব না। তোমার সন্তান রাজা না হওয়া পর্য়ন্ত আমি অপেক্ষা করব। আর তারপর আমি তার কাছ থেকে এই রাজত্ব কেড়ে নেব।

Old Testament

1 Kings 11:12 Notwithstanding in thy days I will not do it for David thy father's sake: but I will rend it out of the hand of thy son.

পুরানো ইচ্ছাপত্র

রাজাবলি ১ - 11

Old Testament

1 Kings 11:13 Howbeit I will not rend away all the kingdom; but will give one tribe to thy son for David my servant's sake, and for Jerusalem's sake which I have chosen.

পুরানো ইচ্ছাপত্র

রাজাবলি ১ - 11 তবে আমি তার কাছে থেকে গোটা রাজত্ব কেড়ে নেব না, তার শাসন করার জন্য একটি পরিবারগোষ্ঠী রেখে দেব। দায়ূদের কথা ও জেরুশালেমের কথা ভেবেই আমি এই অনুগ্রহ করব। কারণ দায়ূদ আমার পরম অনুগত সেবক ছিল। আর তাছাড়া এই জেরুশালেম শহরকে আমি নিজেই বেছে নিয়েছিলাম।

Old Testament

1 Kings 11:14 And the LORD stirred up an adversary unto Solomon, Hadad the Edomite: he was of the king's seed in Edom.

পুরানো ইচ্ছাপত্র

রাজাবলি ১ - 11 সে সময় প্রভু ইদোমীয় হদদকে শলোমনের শত্রু করে তুললেন। হদদ ছিলো ইদোমের রাজপরিবারের সন্তান।

Old Testament

1 Kings 11:15 For it came to pass, when David was in Edom, and Joab the captain of the host was gone up to bury the slain, after he had smitten every male in Edom;

পুরানো ইচ্ছাপত্র

রাজাবলি ১ - 11 এক সময় দায়ূদ ইদোমকে পরাজিত করেছিলেন। তাঁর সেনাবাহিনীর প্রধান য়োয়াব তখন ইদোমে নিহতদের কবর দিতে যান। সে সময় ইদোমে অবশিষ্ট যারা জীবিত ছিল য়োয়াব তাদেরও হত্যা করেছিলেন।

Old Testament

1 Kings 11:16 (For six months did Joab remain there with all Israel, until he had cut off every male in Edom:)

পুরানো ইচ্ছাপত্র

রাজাবলি ১ - 11 য়োয়াব ও ইস্রায়েলের লোকরা সে সময়ে 6 মাস ইদোমে ছিলেন। এইসময়ে তারা সমস্ত ইদোমীয়দের হত্যা করেন.

Old Testament

1 Kings 11:17 That Hadad fled, he and certain Edomites of his father's servants with him, to go into Egypt; Hadad being yet a little child.

পুরানো ইচ্ছাপত্র

রাজাবলি ১ - 11 সে সময়ে হদদ ছিল নেহাতই শিশু। সে মিশরে পালিয়ে যায়। তার পিতার কিছু ভৃত্যও তখন তার সঙ্গে গিয়েছিল।

Old Testament

1 Kings 11:18 And they arose out of Midian, and came to Paran: and they took men with them out of Paran, and they came to Egypt, unto Pharaoh king of Egypt; which gave him an house, and appointed him victuals, and gave him land.

পুরানো ইচ্ছাপত্র

রাজাবলি ১ - 11 মিদিয়ন পার হয়ে তারা পারণে গিয়ে পৌঁছলে আরো কিছু লোক তাদের সঙ্গে য়োগ দেয়। তারপর এই গোটা দলটি মিশরে গিয়ে ফারৌণের সাহায্য প্রার্থনা করল। ফরৌণ হদদকে একটা বাড়ি ও কিছু জমি ছাড়াও তার খাবার-দাবার দেখাশোনার ব্যবস্থা করেন।

Old Testament

1 Kings 11:19 And Hadad found great favor in the sight of Pharaoh, so that he gave him to wife the sister of his own wife, the sister of Tahpenes the queen.

পুরানো ইচ্ছাপত্র

রাজাবলি ১ - 11 ফরৌণ হদদকে খুবই পছন্দ করতেন। তিনি তাঁর শালীর সঙ্গে হদদের বিয়ে দিয়েছিলেন। (রাণী তহপনেষ ফরৌণের স্ত্রী ছিলেন।)

Old Testament

1 Kings 11:20 And the sister of Tahpenes bare him Genubath his son, whom Tahpenes weaned in Pharaoh's house: and Genubath was in Pharaoh's household among the sons of Pharaoh.

পুরানো ইচ্ছাপত্র

রাজাবলি ১ - 11 ফরৌণের স্ত্রী তহপনেষের বোনকে হদদ বিয়ে করার পর গনুবত্‌ নামে তার একটি পুত্র হয়। রাণী তহপনেষ গনুবত্‌কে ফরৌণের প্রাসাদে তাঁর নিজের সন্তানদের সঙ্গে মানুষ হতে দিয়েছিলেন।

Old Testament

1 Kings 11:21 And when Hadad heard in Egypt that David slept with his fathers, and that Joab the captain of the host was dead, Hadad said to Pharaoh, Let me depart, that I may go to mine own country.

পুরানো ইচ্ছাপত্র

রাজাবলি ১ - 11 এদিকে মিশরে থাকাকালীন হদদ দায়ূদের মৃত্যু সংবাদ পেল। সেনাপতি য়োয়াবের মৃত্যুর খবরও তার কানে পৌঁছাল। তখন হদদ ফরৌণকে বলল, “আমাকে আমার নিজের দেশের বাড়িতে ফিরে য়েতে দিন।

Old Testament

1 Kings 11:22 Then Pharaoh said unto him, But what hast thou lacked with me, that, behold, thou seekest to go to thine own country? And he answered, Nothing: howbeit let me go in any wise.

পুরানো ইচ্ছাপত্র

রাজাবলি ১ - 11 কিন্তু ফরৌণ তার উত্তরে বললেন, “আমি তোমাকে এখানে তোমার যা কিছু প্রয়োজন তা দিয়েছি। তবু কেন তুমি তোমার নিজের দেশে ফিরে য়েতে চাইছ?হদদ মিনতি করে বলল, “দয়া করে আমায় বাড়িতে ফিরতে দিন।

Old Testament

1 Kings 11:23 And God stirred him up another adversary, Rezon the son of Eliadah, which fled from his lord Hadadezer king of Zobah:

পুরানো ইচ্ছাপত্র

রাজাবলি ১ - 11 ইলিয়াদার পুত্র রষোণকেও ঈশ্বর শলোমনের শত্রু করে তুলেছিলেন। রষোণ তার মনিব সোবার রাজা হদদেষরের কাছ থেকে পালিয়ে এসেছিল।

Old Testament

1 Kings 11:24 And he gathered men unto him, and became captain over a band, when David slew them of Zobah: and they went to Damascus, and dwelt therein, and reigned in Damascus.

পুরানো ইচ্ছাপত্র

রাজাবলি ১ - 11 দায়ূদ সোবার সেনাবাহিনীকে যুদ্ধে হারানোর পর রষোণ কিছু লোকদের জোগাড় করে একটা ছোট সেনাবাহিনীর প্রধান হয়ে বসেন। এরপর রষোণ দম্মেশকে গিয়ে সেখানকার রাজা হন।

Old Testament

1 Kings 11:25 And he was an adversary to Israel all the days of Solomon, beside the mischief that Hadad did: and he abhorred Israel, and reigned over Syria.

পুরানো ইচ্ছাপত্র

রাজাবলি ১ - 11 রষোণ অরামে রাজত্ব করতেন ও ইস্রায়েলের প্রতি তাঁর তীব্র বিদ্বেষ ছিল। যে কারণে শলোমনের জীবদ্দশায় রষোণ ইস্রায়েলের সঙ্গে শত্রুতা করেছিলেন। রষোণ ও হদদ দুজনেই ইস্রায়েলে নানান ঝামেলা পাকিযেছিলেন।

Old Testament

1 Kings 11:26 And Jeroboam the son of Nebat, an Ephrathite of Zereda, Solomon's servant, whose mother's name was Zeruah, a widow woman, even he lifted up his hand against the king.

পুরানো ইচ্ছাপত্র

রাজাবলি ১ - 11 নবাটের পুত্র যারবিয়াম ছিল শলোমনের জনৈক ভৃত্য। সরেদানিবাসী যারবিয়াম ছিল ইফ্রয়িমীয পরিবারগোষ্ঠীর লোক। তার বিধবা মায়ের নাম ছিল সরূযা। এই যারবিয়ামও রাজার বিপক্ষে য়োগ দিয়েছিল।

Old Testament

1 Kings 11:27 And this was the cause that he lifted up his hand against the king: Solomon built Millo, and repaired the breaches of the city of David his father.

পুরানো ইচ্ছাপত্র

রাজাবলি ১ - 11 এই হল সেই গল্প, কেন যারবিয়াম রাজার বিরুদ্ধে গেল। শলোমন তখন মিল্লো নির্মাণ করছিলেন এবং দায়ূদ, তাঁর পিতার নামে শহরের দেওয়াল গাঁথছিলেন।

Old Testament

1 Kings 11:28 And the man Jeroboam was a mighty man of valor: and Solomon seeing the young man that he was industrious, he made him ruler over all the charge of the house of Joseph.

পুরানো ইচ্ছাপত্র

রাজাবলি ১ - 11 যারবিয়াম য়থেষ্ট শক্তসমর্থ ছিল এবং শলোমন দেখলেন, ‘এই তরুণটি একজন সুদক্ষ কর্মী।’ তখন তিনি যারবিয়ামকে য়োষেফ পরিবারগোষ্ঠীর কর্মীদের অধ্যক্ষ করে দিলেন।

Old Testament

1 Kings 11:29 And it came to pass at that time when Jeroboam went out of Jerusalem, that the prophet Ahijah the Shilonite found him in the way; and he had clad himself with a new garment; and they two were alone in the field:

পুরানো ইচ্ছাপত্র

রাজাবলি ১ - 11 এক দিন যখন যারবিয়াম জেরুশালেম থেকে বাইরে যাচ্ছিল তখন শীলোনীয ভাববাদী অহিযের সঙ্গে তার পথে দেখা হল। অহিয একটি নতুন জামা পরেছিলেন।

Old Testament

1 Kings 11:30 And Ahijah caught the new garment that was on him, and rent it in twelve pieces:

পুরানো ইচ্ছাপত্র

রাজাবলি ১ - 11 সেই জনশূন্য প্রান্তরে অহিয তাঁর নতুন জামাটিকে ছিঁড়ে বারোটি টুকরো করেন।

Old Testament

1 Kings 11:31 And he said to Jeroboam, Take thee ten pieces: for thus saith the LORD, the God of Israel, Behold, I will rend the kingdom out of the hand of Solomon, and will give ten tribes to thee:

পুরানো ইচ্ছাপত্র

রাজাবলি ১ - 11 তারপর যারবিয়ামকে বললেন, “জামার 10 টি টুকরো তোমার নিজের জন্য নাও। প্রভু ইস্রায়েলের ঈশ্বর বলেছেন, ‘আমি শলোমনের কাছ থেকে রাজ্য কেড়ে নিয়ে তোমায় 10 টি পরিবারগোষ্ঠী দিয়ে দেব।

Old Testament

1 Kings 11:32 (But he shall have one tribe for my servant David's sake, and for Jerusalem's sake, the city which I have chosen out of all the tribes of Israel:)

পুরানো ইচ্ছাপত্র

রাজাবলি ১ - 11 আমি দায়ূদের উত্তরপুরুষদের শুধুমাত্র একটি পরিবারগোষ্ঠীর ওপর শাসন করতে দেব। আমার পরমভক্ত দায়ূদ ও জেরুশালেমের মুখের দিকে তাকিযে আমি এটুকু করব। ইস্রায়েলের সমস্ত পরিবারগোষ্ঠীর থেকে আমিই বয়ং জেরুশালেমকে বেছে নিয়েছিলাম।

Old Testament

1 Kings 11:33 Because that they have forsaken me, and have worshipped Ashtoreth the goddess of the Zidonians, Chemosh the god of the Moabites, and Milcom the god of the children of Ammon, and have not walked in my ways, to do that which is right in mine eyes, and to keep my statutes and my judgments, as did David his father.

পুরানো ইচ্ছাপত্র

রাজাবলি ১ - 11 আমি শলোমনের কাছ থেকে রাজত্ব কেড়ে নেব কারণ শলোমন আমার উপাসনা বন্ধ করেছে। শলোমন সীদোনীয়দের মূর্ত্তি অষ্টোরত, মোয়াবীয়দের মূর্ত্তি কমোশ ও আম্মোনীযদের মিলকমের আরাধনা করছে। শলোমন ভালো ও সঠিক কাজ করা বন্ধ করে দিয়েছে। সে আর এখন আমার বিধি ও আদেশ মেনে চলে না। ওর পিতা দায়ূদ য়ে ভাবে জীবনযাপন করেছিল শলোমন আর সে ভাবে জীবনযাপন করে না।

Old Testament

1 Kings 11:34 Howbeit I will not take the whole kingdom out of his hand: but I will make him prince all the days of his life for David my servant's sake, whom I chose, because he kept my commandments and my statutes:

পুরানো ইচ্ছাপত্র

রাজাবলি ১ - 11 একারণেই আমি শলোমনের পরিবারের হাত থেকে রাজ্য কেড়ে নেব। কিন্তু আমার একনিষ্ঠ ভক্ত শলোমনের পিতা দায়ূদের কথা মনে রেখে শলোমনকে তার বাকী জীবনটুকু শাসক থাকতে দেব।

Old Testament

1 Kings 11:35 But I will take the kingdom out of his son's hand, and will give it unto thee, even ten tribes.

পুরানো ইচ্ছাপত্র

রাজাবলি ১ - 11 তবে তার পুত্রের হাত থেকে আমি অবশ্যই রাজত্ব নিয়ে নেব। আর তারপর তার থেকে দশটি পরিবারগোষ্ঠী যারবিয়াম তোমাকে শাসন করতে দেব।

Old Testament

1 Kings 11:36 And unto his son will I give one tribe, that David my servant may have a light alway before me in Jerusalem, the city which I have chosen me to put my name there.

পুরানো ইচ্ছাপত্র

রাজাবলি ১ - 11 শলোমনের সন্তান একটি পরিবারগোষ্ঠীর ওপর শাসন করবে। কারণ জেরুশালেমে য়ে শহরটি আমার নিজের বলে আমি বেছে নিয়েছিলাম সব সময়ই দায়ূদের কোনো উত্তরপুরুষ তা শাসন করবে।

Old Testament

1 Kings 11:37 And I will take thee, and thou shalt reign according to all that thy soul desireth, and shalt be king over Israel.

পুরানো ইচ্ছাপত্র

রাজাবলি ১ - 11 কিন্তু, তা বাদে, আমি তোমায় তোমার চাহিদা মত আর সমস্ত কিছুরই ওপর শাসন করতে দেব। তুমি ইস্রায়েলের উত্তর রাজ্যগুলি শাসন করবে।

Old Testament

1 Kings 11:38 And it shall be, if thou wilt hearken unto all that I command thee, and wilt walk in my ways, and do that is right in my sight, to keep my statutes and my commandments, as David my servant did; that I will be with thee, and build thee a sure house, as I built for David, and will give Israel unto thee.

পুরানো ইচ্ছাপত্র

রাজাবলি ১ - 11 যদি তুমি সত্‌ পথে থেকে আমার নির্দেশ মেনে চলো, তাহলেই আমি তোমার জন্য এই সব করব। তুমি যদি দায়ূদের মতো আমার বিধি ও আদেশ মেনে চলো তাহলে আমি তোমার পাশে থাকব এবং তোমার বংশকে রাজবংশে পরিণত করব, য়েমন আমি দায়ূদের জন্য করেছিলাম। ইস্রায়েল আমি তোমার হাতে তুলে দেব।

Old Testament

1 Kings 11:39 And I will for this afflict the seed of David, but not for ever.

পুরানো ইচ্ছাপত্র

রাজাবলি ১ - 11 শলোমনের কৃতকার্য়ের জন্যই আমি দায়ূদের বংশধরদের শাস্তি দেব, তবে অবশ্যই তা বরাবরের জন্য নয়।”‘

Old Testament

1 Kings 11:40 Solomon sought therefore to kill Jeroboam. And Jeroboam arose, and fled into Egypt, unto Shishak king of Egypt, and was in Egypt until the death of Solomon.

পুরানো ইচ্ছাপত্র

রাজাবলি ১ - 11 শলোমন যারবিয়ামকে হত্যা করার চেষ্টা করলেন। কিন্তু যারবিয়াম তখন মিশরে পালিয়ে গেল এবং শলোমনের মৃত্যু পর্য়ন্ত যারবিয়াম মিশররাজ শীশকের আশ্রয়ে ছিল।

Old Testament

1 Kings 11:41 And the rest of the acts of Solomon, and all that he did, and his wisdom, are they not written in the book of the acts of Solomon?

পুরানো ইচ্ছাপত্র

রাজাবলি ১ - 11 শলোমন তার শাসন কালে বহু বড় বড় কাজ করেছিলেন। সে সব কথা ‘শলোমনের ইতিহাস গ্রন্থে’ লিপিবদ্ধ আছে।

Old Testament

1 Kings 11:42 And the time that Solomon reigned in Jerusalem over all Israel was forty years.

পুরানো ইচ্ছাপত্র

রাজাবলি ১ - 11 শলোমন জেরুশালেমের অন্তর্গত ইস্রায়েলে 40 বছর রাজত্ব করেছিলেন।

Old Testament

1 Kings 11:43 And Solomon slept with his fathers, and was buried in the city of David his father: and Rehoboam his son reigned in his stead.

পুরানো ইচ্ছাপত্র

রাজাবলি ১ - 11 তারপর তিনি যখন মারা গেলেন তাঁকে দায়ূদ শহরে সমাধিস্থ করা হল। এরপর রাজা হলেন শলোমনের পুত্র রহবিয়াম।

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme