Kitab

Chronicles 1 (Prophetic Books) 23

Chapter 361, 32 verses

  • Old Testament
  • পুরানো ইচ্ছাপত্র
Old Testament

1 Chronicles 23:1 So when David was old and full of days, he made Solomon his son king over Israel.

পুরানো ইচ্ছাপত্র

বংশাবলি ১ - 23 রাজা দায়ূদের বয়স হওয়ায তিনি তাঁর পুত্র শলোমনকে ইস্রায়েলের রাজপদে অধিষ্ঠিত করে

Old Testament

1 Chronicles 23:2 And he gathered together all the princes of Israel, with the priests and the Levites.

পুরানো ইচ্ছাপত্র

বংশাবলি ১ - 23 ইস্রায়েলের সমস্ত নেতা, যাজক ও লেবীয়দের ডেকে পাঠালেন।

Old Testament

1 Chronicles 23:3 Now the Levites were numbered from the age of thirty years and upward: and their number by their polls, man by man, was thirty and eight thousand.

পুরানো ইচ্ছাপত্র

বংশাবলি ১ - 23 তিনি গুনে দেখলেন 30 বছরের বেশি বয়স্ক লেবীয়দের সর্বমোট সংখ্যা 38,000 জন।

Old Testament

1 Chronicles 23:4 Of which, twenty and four thousand were to set forward the work of the house of the LORD; and six thousand were officers and judges:

পুরানো ইচ্ছাপত্র

বংশাবলি ১ - 23 দায়ূদ আদেশ দিলেন, “24,000 জন লেবীয় প্রভুর মন্দির বানানোর কাজের তত্ত্বাবধান করবে। 6,000 লেবীয় আধিকারিক ও বিচারকের কাজ করবে।

Old Testament

1 Chronicles 23:5 Moreover four thousand were porters; and four thousand praised the LORD with the instruments which I made, said David, to praise therewith.

পুরানো ইচ্ছাপত্র

বংশাবলি ১ - 23 4,000 লেবীয় দ্বাররক্ষী হবে। এবং আরো 4,000 জন গায়ক হিসেবে কাজ করবে। আমি এদের জন্য য়ে বিশেষ বাদ্যযন্ত্র বানিয়েছি তাই দিয়ে তারা প্রভুর প্রশংসা গীত গাইবে।”

Old Testament

1 Chronicles 23:6 And David divided them into courses among the sons of Levi, namely, Gershon, Kohath, and Merari.

পুরানো ইচ্ছাপত্র

বংশাবলি ১ - 23 দায়ূদ গের্শোন, কহাত্‌ ও মরারি লেবির পুত্রদের পরিবারগোষ্ঠী অনুসারে তিন ভাগে ভাগ করলেন।

Old Testament

1 Chronicles 23:7 Of the Gershonites were, Laadan, and Shimei.

পুরানো ইচ্ছাপত্র

বংশাবলি ১ - 23 গের্শোন পরিবারগোষ্ঠী থেকে ছিলেন লাদন আর শিমিযি।

Old Testament

1 Chronicles 23:8 The sons of Laadan; the chief was Jehiel, and Zetham, and Joel, three.

পুরানো ইচ্ছাপত্র

বংশাবলি ১ - 23 লাদনের তিন পুত্রের নাম যথাএমে য়িহীযেল, সেথম ও য়োয়েল।

Old Testament

1 Chronicles 23:9 The sons of Shimei; Shelomith, and Haziel, and Haran, three. These were the chief of the fathers of Laadan.

পুরানো ইচ্ছাপত্র

বংশাবলি ১ - 23 আর লাদন পরিবারের নেতা শিমিযির তিন পুত্রের নাম শলোমোত্‌, হসীযেল ও হারণ।

Old Testament

1 Chronicles 23:10 And the sons of Shimei were, Jahath, Zina, and Jeush, and Beriah. These four were the sons of Shimei.

পুরানো ইচ্ছাপত্র

বংশাবলি ১ - 23 শিমিযির চার পুত্রের নাম যথাএমে য়হত্‌, সীন, য়িযূশ ও বরীয।

Old Testament

1 Chronicles 23:11 And Jahath was the chief, and Zizah the second: but Jeush and Beriah had not many sons; therefore they were in one reckoning, according to their father's house.

পুরানো ইচ্ছাপত্র

বংশাবলি ১ - 23 য়হত্‌ ছিল প্রধান এবং সীষ ছিল দ্বিতীয়। কিন্তু য়িযূশ আর বরীযর বেশী পুত্রকন্যা ছিল না বলে তাদের এক পরিবারভুক্ত হিসেবে গণনা করা হয়।

Old Testament

1 Chronicles 23:12 The sons of Kohath; Amram, Izhar, Hebron, and Uzziel, four.

পুরানো ইচ্ছাপত্র

বংশাবলি ১ - 23 কহাতের চার পুত্রের নাম অম্রাম, য়িষ্হর, হিব্রোণ ও উষীযেল।

Old Testament

1 Chronicles 23:13 The sons of Amram; Aaron and Moses: and Aaron was separated, that he should sanctify the most holy things, he and his sons for ever, to burn incense before the LORD, to minister unto him, and to bless in his name for ever.

পুরানো ইচ্ছাপত্র

বংশাবলি ১ - 23 অম্রামের পুত্রদের নাম ছিল হারোণ আর মোশি। হারোণ এবং তাঁর উত্তরপুরুষদের বরাবরের জন্য বিশিষ্ট জন হিসেবে বেছে নেওয়া হয়েছিল। তাঁরা প্রভুর যাবতীয় পূজো-অর্চনা ও ভজনার কাজ সম্পাদন করতেন, প্রভুর সামনে ধুপধূনো দিতেন ও যাজকের কাজও করতেন। প্রভুর নামে লোকদের আশীর্বাদ করবার মর্য়াদাও তাঁদের দেওয়া হয়েছিল।

Old Testament

1 Chronicles 23:14 Now concerning Moses the man of God, his sons were named of the tribe of Levi.

পুরানো ইচ্ছাপত্র

বংশাবলি ১ - 23 মোশি ছিলেন ঈশ্বরের লোক।

Old Testament

1 Chronicles 23:15 The sons of Moses were, Gershom, and Eliezer.

পুরানো ইচ্ছাপত্র

বংশাবলি ১ - 23 তাঁর পুত্র গের্শোম আর ইলীযেষরকে লেবীয় পরিবারগোষ্ঠীর অন্তর্গত হিসেবে ধরা হয়।

Old Testament

1 Chronicles 23:16 Of the sons of Gershom, Shebuel was the chief.

পুরানো ইচ্ছাপত্র

বংশাবলি ১ - 23 ইলীযেষরের বড় ছেলের নাম রহবিয আর

Old Testament

1 Chronicles 23:17 And the sons of Eliezer were, Rehabiah the chief. And Eliezer had none other sons; but the sons of Rehabiah were very many.

পুরানো ইচ্ছাপত্র

বংশাবলি ১ - 23 গের্শোমের বড় ছেলের নাম ছিল শবূযেল। ইলীযেষরের আর কোনো পুত্র না থাকলেও রহবিয়ের আরো অনেক পুত্র ছিল।

Old Testament

1 Chronicles 23:18 Of the sons of Izhar; Shelomith the chief.

পুরানো ইচ্ছাপত্র

বংশাবলি ১ - 23 য়িষ্হরের বড় ছেলের নাম শলোমীত্‌।

Old Testament

1 Chronicles 23:19 Of the sons of Hebron; Jeriah the first, Amariah the second, Jahaziel the third, and Jekameam the fourth.

পুরানো ইচ্ছাপত্র

বংশাবলি ১ - 23 হিব্রোণের পুত্রদের মধ্যে প্রধান য়িরিয, দ্বিতীয় অমরিয, তৃতীয় য়হসীযেল আর চতুর্থ য়িকমিযাম।

Old Testament

1 Chronicles 23:20 Of the sons of Uzziel; Micah the first and Jesiah the second.

পুরানো ইচ্ছাপত্র

বংশাবলি ১ - 23 উষীযেলের পুত্রদের নাম যথাএমে মীখা ও য়িশিয।

Old Testament

1 Chronicles 23:21 The sons of Merari; Mahli, and Mushi. The sons of Mahli; Eleazar, and Kish.

পুরানো ইচ্ছাপত্র

বংশাবলি ১ - 23 মরারির পুত্রদের নাম মহলি আর মূশি। মহলির পুত্রদের নাম ইলিয়াসর আর কীশ।

Old Testament

1 Chronicles 23:22 And Eleazar died, and had no sons, but daughters: and their brethren the sons of Kish took them.

পুরানো ইচ্ছাপত্র

বংশাবলি ১ - 23 ইলিয়াসর অপুত্রক অবস্থাতেই মারা গিয়েছিলেন। তাঁর শুধু কয়েকটি কন্যা ছিল, যারা নিজেদের আত্মীয়দের মধ্যেই কীশের পুত্রদের বিয়ে করেছিল।

Old Testament

1 Chronicles 23:23 The sons of Mushi; Mahli, and Eder, and Jeremoth, three.

পুরানো ইচ্ছাপত্র

বংশাবলি ১ - 23 মূশির পুত্রদের নাম মহলি, এদর ও য়িরেমোত্‌।

Old Testament

1 Chronicles 23:24 These were the sons of Levi after the house of their fathers; even the chief of the fathers, as they were counted by number of names by their polls, that did the work for the service of the house of the LORD, from the age of twenty years and upward.

পুরানো ইচ্ছাপত্র

বংশাবলি ১ - 23 কুড়ি বছরের বেশি বয়স্ক লেবির উত্তরপুরুষদের মধ্যে যারা প্রভুর মন্দিরে কাজ করেছিল, পরিবার অনুযায়ী তাদের নাম তালিকাভুক্ত করা হয়েছিল। এরা সকলেই নিজেদের পরিবারের প্রধান ছিল।

Old Testament

1 Chronicles 23:25 For David said, The LORD God of Israel hath given rest unto his people, that they may dwell in Jerusalem for ever:

পুরানো ইচ্ছাপত্র

বংশাবলি ১ - 23 দায়ূদ বলেছিলেন, “ইস্রায়েলের ঈশ্বর তাঁর লোকদের শান্তি দিয়েছেন। চির দিনের জন্য তিনি জেরুশালেমে থাকতে এসেছেন।

Old Testament

1 Chronicles 23:26 And also unto the Levites; they shall no more carry the tabernacle, nor any vessels of it for the service thereof.

পুরানো ইচ্ছাপত্র

বংশাবলি ১ - 23 তাই লেবীয়দের আর পবিত্র তাঁবু বা প্রভুর সেবার উপকরণ বহিতে হবে না।”

Old Testament

1 Chronicles 23:27 For by the last words of David the Levites were numbered from twenty years old and above:

পুরানো ইচ্ছাপত্র

বংশাবলি ১ - 23 ইস্রায়েলের লোকদের প্রতি দায়ূদের শেষ আদেশ ছিল লেবি পরিবারগোষ্ঠীর উত্তরপুরুষের লোকসংখ্যা গণনা করা। 20 বছর বা তার বেশি বয়স্ক সমস্ত লেবীয়দের গোনা হয়েছিল।

Old Testament

1 Chronicles 23:28 Because their office was to wait on the sons of Aaron for the service of the house of the LORD, in the courts, and in the chambers, and in the purifying of all holy things, and the work of the service of the house of God;

পুরানো ইচ্ছাপত্র

বংশাবলি ১ - 23 লেবীয়রা হারোণের উত্তরপুরুষদের মন্দিরে প্রভুর কাজকর্মের সহায়তা করতেন, এছাড়াও তাঁরা মন্দিরের উঠোন এবং আশেপাশের ঘরগুলোর তদারকি করতেন। পবিত্র সামগ্রীর এবং ঈশ্বরের মন্দিরের সমস্ত আসবাবপত্রের শুচিতা রক্ষা করার দায়িত্বও ছিল তাঁদের ওপর।

Old Testament

1 Chronicles 23:29 Both for the shewbread, and for the fine flour for meat offering, and for the unleavened cakes, and for that which is baked in the pan, and for that which is fried, and for all manner of measure and size;

পুরানো ইচ্ছাপত্র

বংশাবলি ১ - 23 টেবিলের ওপর রুটি রাখবার এবং গম, শস্য নৈবেদ্য ও খামিরবিহীন রুটি রাখবারও দায়িত্ব ছিল তাঁদের ওপর। মন্দিরের বাসন-কোসন এবং নৈবেদ্য সামলানো ছাড়াও জিনিসপত্র মাপা ও ওজন করার কাজও তাঁদেরই করতে হত।

Old Testament

1 Chronicles 23:30 And to stand every morning to thank and praise the LORD, and likewise at even:

পুরানো ইচ্ছাপত্র

বংশাবলি ১ - 23 প্রতি দিন সকালে ও সন্ধ্যায় তাঁরা প্রভুর প্রশংসা করতেন ও তাঁকে ধন্যবাদ দিতেন।

Old Testament

1 Chronicles 23:31 And to offer all burnt sacrifices unto the LORD in the sabbaths, in the new moons, and on the set feasts, by number, according to the order commanded unto them, continually before the LORD:

পুরানো ইচ্ছাপত্র

বংশাবলি ১ - 23 লেবীয়রা প্রভুর কাছে বিশ্রামের দিন, অমাবস্যার দিন ও অন্যান্য উত্সবের দিনগুলিতে হোমবলি উত্সর্গ করতেন। প্রতিদিন তাঁরা প্রভুর সেবা করতেন। প্রতি বার কতজন লেবীয় সেবা করবে সে ব্যাপারে বিশেষ নিয়ম ছিল এবং তাঁরা এই নিয়মগুলি অনুসরণ করতেন।

Old Testament

1 Chronicles 23:32 And that they should keep the charge of the tabernacle of the congregation, and the charge of the holy place, and the charge of the sons of Aaron their brethren, in the service of the house of the LORD.

পুরানো ইচ্ছাপত্র

বংশাবলি ১ - 23 লেবীয়রা তাঁদের আত্মীয়দের, য়ে যাজকরা ছিলেন হারোণের উত্তরপুরুষ প্রভুর মন্দিরে সেবার কাজে সাহায্য করতেন। তাঁরা পবিত্র তাঁবু এবং পবিত্র স্থানেরও যত্ন নিতেন।

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme