Kitab

Job 13

Chapter 449, 28 verses

  • Old Testament
  • পুরানো ইচ্ছাপত্র
Old Testament

Job 13:1 Lo, mine eye hath seen all this, mine ear hath heard and understood it.

পুরানো ইচ্ছাপত্র

যোব / Job - 13 ইয়োব বললেন, “আগেও আমি এসব দেখেছি। তুমি যা বলছো, আমি তার সবই আগে শুনেছি। আমি ঐ সব কিছুই বুঝেছি।

Old Testament

Job 13:2 What ye know, the same do I know also: I am not inferior unto you.

পুরানো ইচ্ছাপত্র

যোব / Job - 13 তুমি যা জানো আমিও তাই জানি। আমিও তোমার মতই জানি।

Old Testament

Job 13:3 Surely I would speak to the Almighty, and I desire to reason with God.

পুরানো ইচ্ছাপত্র

যোব / Job - 13 কিন্তু আমি তোমার সঙ্গে তর্ক করতে চাই না। আমি সর্বশক্তিমান ঈশ্বরের সঙ্গে কথা বলতে চাই। আমি আমার সমস্যার বিষয়ে ঈশ্বরের সঙ্গে তর্ক করতে চাই।

Old Testament

Job 13:4 But ye are forgers of lies, ye are all physicians of no value.

পুরানো ইচ্ছাপত্র

যোব / Job - 13 কিন্তু তোমরা তিন জন মিথ্যা দিয়ে তোমাদের অজ্ঞতাকে ঢাকতে চাইছো। তোমরা সেই অপদার্থ ডাক্তারের মত যারা কারো রোগই সারাতে পারে না।

Old Testament

Job 13:5 O that ye would altogether hold your peace! and it should be your wisdom.

পুরানো ইচ্ছাপত্র

যোব / Job - 13 তোমরা যদি একটু চুপ করে থাকতে পারতে! সেটাই হত বিজ্ঞের মতো কাজ যা তোমরা করতে পারতে।

Old Testament

Job 13:6 Hear now my reasoning, and hearken to the pleadings of my lips.

পুরানো ইচ্ছাপত্র

যোব / Job - 13 “এখন আমার যুক্তিগুলো শোন। আমার যা বলার আছে তা শোন।

Old Testament

Job 13:7 Will ye speak wickedly for God? and talk deceitfully for him?

পুরানো ইচ্ছাপত্র

যোব / Job - 13 তোমরা কি ঈশ্বরের জন্য মিথ্যা কথা বলবে? তোমরা কি ঈশ্বরের জন্য কপট ভাবে কথা বলবে?

Old Testament

Job 13:8 Will ye accept his person? will ye contend for God?

পুরানো ইচ্ছাপত্র

যোব / Job - 13 তোমরা কি ঈশ্বরের প্রতি পক্ষপাতিত্ব দেখাবে? তোমরা কি তাঁর পক্ষ নিয়ে অন্যায় ভাবে তর্ক করবে?

Old Testament

Job 13:9 Is it good that he should search you out? or as one man mocketh another, do ye so mock him?

পুরানো ইচ্ছাপত্র

যোব / Job - 13 যদি ঈশ্বর পুঙ্খানুপুঙ্খ ভাবে তোমাদের বিচার করেন তিনি কি তোমাদেরও সঠিক দেখবেন? তোমরা কি মনে কর, য়ে ভাবে তোমরা মানুষকে বোকা বানাও, সেই ভাবে তোমরা ঈশ্বরকে বোকা বানাতে পারবে?

Old Testament

Job 13:10 He will surely reprove you, if ye do secretly accept persons.

পুরানো ইচ্ছাপত্র

যোব / Job - 13 তোমরা তো জানো, য়ে তোমরা যদি গোপনে পক্ষপাতিত্ব দেখাও, ঈশ্বর তোমাদের তিরস্কার করবেন।

Old Testament

Job 13:11 Shall not his excellency make you afraid? and his dread fall upon you?

পুরানো ইচ্ছাপত্র

যোব / Job - 13 ঈশ্বরের মহিমা তোমাদের ভীত করে। তোমরা তাঁকে ভয় পাও।

Old Testament

Job 13:12 Your remembrances are like unto ashes, your bodies to bodies of clay.

পুরানো ইচ্ছাপত্র

যোব / Job - 13 তোমাদের পরমপরাগত জ্ঞান ছাইযের মতই অকেজো। তোমাদের উত্তরগুলিও কাদামাটির মতো নিরর্থক।

Old Testament

Job 13:13 Hold your peace, let me alone, that I may speak, and let come on me what will.

পুরানো ইচ্ছাপত্র

যোব / Job - 13 “চুপ করে থাক এবং আমাকে কথা বলতে দাও! তাহলে আমার প্রতি যা কিছুই হোক আমি তা গ্রহণ করব।

Old Testament

Job 13:14 Wherefore do I take my flesh in my teeth, and put my life in mine hand?

পুরানো ইচ্ছাপত্র

যোব / Job - 13 আমি নিজেকে বিপদের মধ্যে নিয়ে যাবো এবং নিজের জীবন নিজের হাতেই তুলে নেব।

Old Testament

Job 13:15 Though he slay me, yet will I trust in him: but I will maintain mine own ways before him.

পুরানো ইচ্ছাপত্র

যোব / Job - 13 ঈশ্বর যদি আমাকে মেরেও ফেলেন আমি ঈশ্বরকে বিশ্বাস করে যাবো। কিন্তু আমি ঈশ্বরের সামনে প্রমাণ করে দেবো য়ে আমার পথও প্রকৃত ন্যায্য পথ ছিল।

Old Testament

Job 13:16 He also shall be my salvation: for an hypocrite shall not come before him.

পুরানো ইচ্ছাপত্র

যোব / Job - 13 নিশ্চিত ভাবে, এটা হবে আমার জয়। কোন দুষ্ট লোকই ঈশ্বরের মুখোমুখি হতে চায় না।

Old Testament

Job 13:17 Hear diligently my speech, and my declaration with your ears.

পুরানো ইচ্ছাপত্র

যোব / Job - 13 আমি যা বলছি তা মন দিয়ে শোন। আমাকে বুঝিযে বলতে দাও।

Old Testament

Job 13:18 Behold now, I have ordered my cause; I know that I shall be justified.

পুরানো ইচ্ছাপত্র

যোব / Job - 13 এখন আমি আমার যুক্তিগুলো উপস্থাপিত করতে প্রস্তুত। আমি খুব সতর্ক ভাবে আমার যুক্তি উত্থাপন করবো। আমি জানি আমিই সঠিক বলে চিহ্নিত হবো।

Old Testament

Job 13:19 Who is he that will plead with me? for now, if I hold my tongue, I shall give up the ghost.

পুরানো ইচ্ছাপত্র

যোব / Job - 13 যদি কেউ প্রমাণ করে দেয় য়ে আমি ঠিক নই, আমি চুপ করে থাকব এবং মরে যাব।

Old Testament

Job 13:20 Only do not two things unto me: then will I not hide myself from thee.

পুরানো ইচ্ছাপত্র

যোব / Job - 13 “ঈশ্বর, আমাকে মাত্র দুটি জিনিস দিন, তাহলে আমি আপনার কাছ থেকে লুকাবো না।

Old Testament

Job 13:21 Withdraw thine hand far from me: and let not thy dread make me afraid.

পুরানো ইচ্ছাপত্র

যোব / Job - 13 আমার শাস্তি রদ করে দিন এবং আপনার ভয়ঙ্কর রূপ দিয়ে আমায় সন্ত্রস্ত করা বন্ধ করে দিন।

Old Testament

Job 13:22 Then call thou, and I will answer: or let me speak, and answer thou me.

পুরানো ইচ্ছাপত্র

যোব / Job - 13 তারপর আপনি আমায় ডাকবেন, আমি আপনাকে উত্তর দেবো। অথবা আমায় বলতে দিন এবং আপনি উত্তর দিন।

Old Testament

Job 13:23 How many are mine iniquities and sins? make me to know my transgression and my sin.

পুরানো ইচ্ছাপত্র

যোব / Job - 13 আমি কতগুলি পাপ করেছি? আমি কি ভুল করেছি? আমাকে আমার পাপ ও অন্যায়গুলি দেখিয়ে দিন।

Old Testament

Job 13:24 Wherefore hidest thou thy face, and holdest me for thine enemy?

পুরানো ইচ্ছাপত্র

যোব / Job - 13 ঈশ্বর, কেন আপনি আমায় এড়িয়ে যাচ্ছেন এবং আমাকে আপনার শএু বলে বিবেচনা করছেন?

Old Testament

Job 13:25 Wilt thou break a leaf driven to and fro? and wilt thou pursue the dry stubble?

পুরানো ইচ্ছাপত্র

যোব / Job - 13 আপনি কি আমায় ভয় দেখাতে চাইছেন? আমি বাতাসে ওড়া একটা শুকনো পাতা মাত্র। আপনি একটা ক্ষুদ্র খড়-কুটোকে আক্রমণ করছেন!

Old Testament

Job 13:26 For thou writest bitter things against me, and makest me to possess the iniquities of my youth.

পুরানো ইচ্ছাপত্র

যোব / Job - 13 ঈশ্বর, আমার সম্পর্কে আপনি মন্দ কথা বলেন। যখন আমি অল্প বয়স্ক ছিলাম তখনকার পাপের জন্য আপনি আমায় শাস্তি দিচ্ছেন।

Old Testament

Job 13:27 Thou puttest my feet also in the stocks, and lookest narrowly unto all my paths; thou settest a print upon the heels of my feet.

পুরানো ইচ্ছাপত্র

যোব / Job - 13 আপনি আমার পায়ে শিকল পরিযেছেন। আমার প্রতিটি পদক্ষেপ আপনি লক্ষ্য করেন। আমার সকল গতিবিধিই আপনি নজর করেন।

Old Testament

Job 13:28 And he, as a rotten thing, consumeth, as a garment that is moth eaten.

পুরানো ইচ্ছাপত্র

যোব / Job - 13 তাই, পচনশীল কাঠের মত, পোকা খাওয়া কাপড়ের মত আমি দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাচ্ছি।”

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme