Kitab

Jeremiah 47

Chapter 792, 7 verses

  • Old Testament
  • পুরানো ইচ্ছাপত্র
Old Testament

Jeremiah 47:1 The word of the LORD that came to Jeremiah the prophet against the Philistines, before that Pharaoh smote Gaza.

পুরানো ইচ্ছাপত্র

যেরেমিয়া - 47 পলেষ্টীয়দের সম্বন্ধে ভাব্বাদী যিরমিয়র কাছে প্রভুর বার্তা এসেছিল। ফরৌণ ঘসা শহর আক্রমণের আগে এই বার্তা এসেছিল।

Old Testament

Jeremiah 47:2 Thus saith the LORD; Behold, waters rise up out of the north, and shall be an overflowing flood, and shall overflow the land, and all that is therein; the city, and them that dwell therein: then the men shall cry, and all the inhabitants of the land shall howl.

পুরানো ইচ্ছাপত্র

যেরেমিয়া - 47 প্রভু বলেছেন: “দেখ, শএুপক্ষের সেনারা উত্তরে একত্রিত হচ্ছে। তারা এগিয়ে আসছে কূলছাপানো প্রবল নদীর মতো। ঐ সৈন্যদল সমগ্র দেশটিকে এবং তার সমস্ত শহরগুলোকে এক শক্তিশালী বন্যার মত ঢেকে দেবে। সমস্ত শহরের এবং গোটা দেশের মানুষ সাহায্যের জন্য চিত্কার করে উঠবে।

Old Testament

Jeremiah 47:3 At the noise of the stamping of the hoofs of his strong horses, at the rushing of his chariots, and at the rumbling of his wheels, the fathers shall not look back to their children for feebleness of hands;

পুরানো ইচ্ছাপত্র

যেরেমিয়া - 47 “তারা শুনতে পাবে ছুটন্ত ঘোড়ার ক্ষুরের শব্দ। শুনতে পাবে তীব্র গতিতে ছুটে আসা রথের চাকার শব্দ। পিতারা তাদের সন্তানদের রক্ষা করতে পারবে না। তারা এত দুর্বল হয়ে পড়বে য়ে সাহায্য করার শক্তিও তাদের মধ্যে অবশিষ্ট থাকবে না।

Old Testament

Jeremiah 47:4 Because of the day that cometh to spoil all the Philistines, and to cut off from Tyrus and Zidon every helper that remaineth: for the LORD will spoil the Philistines, the remnant of the country of Caphtor.

পুরানো ইচ্ছাপত্র

যেরেমিয়া - 47 “পলেষ্টীয় লোকদের ধ্বংসের সময় আসছে। যারা সোর ও সীদোনের লোকদের সাহায্য করেছিল তাদের ধ্বংসের সময় আসছে। শীঘ্রই প্রভু পলেষ্টীয় লোকদের ধ্বংস করবেন। তিনি ধ্বংস করবেন কপ্তোর দ্বীপের জীবিত অবশিষ্ট লোকদেরও।

Old Testament

Jeremiah 47:5 Baldness is come upon Gaza; Ashkelon is cut off with the remnant of their valley: how long wilt thou cut thyself?

পুরানো ইচ্ছাপত্র

যেরেমিয়া - 47 ঘসার লোকরা তাদের মাথা কামাবে এবং শোক প্রকাশ করবে। অস্কিলোনের লোকরা চুপ করে থাকবে। উপত্যকায় বেঁচে যাওয়া লোকরা, তোমরা আর কত দিন নিজেদের আহত করবে?

Old Testament

Jeremiah 47:6 O thou sword of the LORD, how long will it be ere thou be quiet? put up thyself into thy scabbard, rest, and be still.

পুরানো ইচ্ছাপত্র

যেরেমিয়া - 47 “প্রভুর তরবারি, তুমি এখনো ফিরে যাওনি। আর কতদিন এই ভাবে যুদ্ধ করে যাবে? যাও এবার তোমার খাপে ফিরে যাও এবং স্থির হও।

Old Testament

Jeremiah 47:7 How can it be quiet, seeing the LORD hath given it a charge against Ashkelon, and against the sea shore? there hath he appointed it.

পুরানো ইচ্ছাপত্র

যেরেমিয়া - 47 হে প্রভুর তরবারি, কি করে তুমি প্রভুর আদেশ অগ্রাহ্য করতে পারো এবং তোমার খাপে ফিরে গিয়ে বিশ্রাম নিতে পারো? প্রভুই তাঁর তরবারিকে আদেশ দিয়েছেন অস্কিলোন শহর এবং সমুদ্র উপকূলবর্তী অঞ্চলকে আক্রমণ করার জন্য।”

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme