You’re offline. Downloaded books and recitations still work.
Zechariah 13
Chapter 924, 9 verses
Old Testament
পুরানো ইচ্ছাপত্র
Old Testament
Zechariah 13:1In that day there shall be a fountain opened to the house of David and to the inhabitants of Jerusalem for sin and for uncleanness.
পুরানো ইচ্ছাপত্র
জাখারিয়া - 13সেইদিন দায়ূদ পরিবারের সদস্যদের জন্য ও জেরুশালেমে বসবাসকারী অন্যান্য লোকেদের জন্য এক নতুন ঝর্ণা খোলা হবে। এই ঝর্ণাটি হবে পাপ ও অশুদ্ধি থেকে শুদ্ধিকরণের নিমিত্ত।
Old Testament
Zechariah 13:2And it shall come to pass in that day, saith the LORD of hosts, that I will cut off the names of the idols out of the land, and they shall no more be remembered: and also I will cause the prophets and the unclean spirit to pass out of the land.
পুরানো ইচ্ছাপত্র
জাখারিয়া - 13সর্বশক্তিমান প্রভু বলেছেন, “সেইসময় আমি পৃথিবী থেকে মূর্ত্তিসমূহের নাম কেটে দেব। ভ্রান্ত ভাব্বাদীদের আর অশুদ্ধ আত্মাদের সরিয়ে দেব। লোকেরা এমনকি তাদের নামও মনে করবে না। এবং আমি ভ্রান্ত ভাব্বাদী ও অশুচি আত্মাদের পৃথিবী থেকে দূর করব।
Old Testament
Zechariah 13:3And it shall come to pass, that when any shall yet prophesy, then his father and his mother that begat him shall say unto him, Thou shalt not live; for thou speakest lies in the name of the LORD: and his father and his mother that begat him shall thrust him through when he prophesieth.
পুরানো ইচ্ছাপত্র
জাখারিয়া - 13যদি কেউ ভাব্বাণী অব্যাহত রাখে, তবে তাকে শাস্তি পেতে হবে। এমনকি তার পিতামাতাও তাকে বলবে, ‘প্রভুর নামে তুমিও মিথ্যা কথা বলছ।’ সে ভাব্বাণী করছে বলে তার মাতা পিতাই তাকে বিদ্ধ করে হত্যা করবে।
Old Testament
Zechariah 13:4And it shall come to pass in that day, that the prophets shall be ashamed every one of his vision, when he hath prophesied; neither shall they wear a rough garment to deceive:
পুরানো ইচ্ছাপত্র
জাখারিয়া - 13সেই সময়, ভাব্বাদীরা তাদের দর্শন ও ভাব্বাণী সম্বন্ধে লজ্জিত হবে। তারা নিজেদের ভাব্বাদী বলে সনাক্ত করবার জন্য ভাব্বাদীদের নিমিত্ত মোটা পোষাক পরবে না। তারা লোককে ঠকাবার জন্য ঐ পোষাকগুলো পরবে না।
Old Testament
Zechariah 13:5But he shall say, I am no prophet, I am an husbandman; for man taught me to keep cattle from my youth.
পুরানো ইচ্ছাপত্র
জাখারিয়া - 13তারা বলবে, ‘আমি একজন ভাব্বাদী নই। আমি একজন কৃষক, এবং ছোট বেলা থেকেই আমি মাঠে কৃষি কাজ করেছি।’
Old Testament
Zechariah 13:6And one shall say unto him, What are these wounds in thine hands? Then he shall answer, Those with which I was wounded in the house of my friends.
পুরানো ইচ্ছাপত্র
জাখারিয়া - 13কিন্তু অন্য লোকেরা বলবে, ‘কিন্তু তোমার হাতের ঐ আঘাতগুলি কিসের?’ সে তখন বলবে, ‘আমি আমার বন্ধুর বাড়ী মার খেয়েছিলাম।”‘
Old Testament
Zechariah 13:7Awake, O sword, against my shepherd, and against the man that is my fellow, saith the LORD of hosts: smite the shepherd, and the sheep shall be scattered: and I will turn mine hand upon the little ones.
পুরানো ইচ্ছাপত্র
জাখারিয়া - 13সর্বশক্তিমান প্রভু বলেছেন, “আমার তরবারি মেষপালকদের আঘাত করুক! সেটা আমার বন্ধুকে আঘাত করুক! মেষপালকদের আঘাত কর এবং মেষেরা পলায়ন করবে। এবং আমি সেই ক্ষুদ্রগণকে শাস্তি দেব।
Old Testament
Zechariah 13:8And it shall come to pass, that in all the land, saith the LORD, two parts therein shall be cut off and die; but the third shall be left therein.
পুরানো ইচ্ছাপত্র
জাখারিয়া - 13দেশের দুই-তৃতীয়াংশ লোক আঘাতে মারা যাবে কিন্তু এক-তৃতীয়াংশ অবশিষ্ট থাকবে।
Old Testament
Zechariah 13:9And I will bring the third part through the fire, and will refine them as silver is refined, and will try them as gold is tried: they shall call on my name, and I will hear them: I will say, It is my people: and they shall say, The LORD is my God.
পুরানো ইচ্ছাপত্র
জাখারিয়া - 13তখন আমি ঐ অবশিষ্ট এক তৃতীয়াংশ লোকেদের পরীক্ষা করব। আমি তাদের বিভিন্ন সংকটে ফেলব। সেগুলো হবে তাদের অগ্নিপরীক্ষার মত ঠিক য়েমন লোকেরা আগুন ব্যবহার করে রূপোকে খাঁটি করতে অথবা সোনা খাঁটি কিনা তা পরীক্ষা করতে। তখন তারা আমার নামে ডাকবে আর আমি তাদের ডাকে সাড়া দেব। আমি বলব, ‘তোমরা আমার লোক।’ আর তারা বলবে, ‘প্রভু আমাদের ঈশ্বর।”‘