Kitab

Romans 4

Chapter 121, 25 verses

  • New Testament
  • নববিধান
New Testament

Romans 4:1 What shall we say then that Abraham our father, as pertaining to the flesh, hath found?

নববিধান

রোমীয় - 4 হলে আমাদের পার্থিব পিতৃপুরুষ অব্রাহামসম্বন্ধে আমরা কি বলব? বিশ্বাস সম্পর্কে তিনি কি শিখেছিলেন?

New Testament

Romans 4:2 For if Abraham were justified by works, he hath whereof to glory; but not before God.

নববিধান

রোমীয় - 4 যদি নিজের কাজের জন্য তিনি ধার্মিক প্রতিপন্ন হতেন, তবে গর্ব করার মতো তার কিছু থাকত; কিন্তু ঈশ্বরের সাক্ষাতে তিনি গর্ব করতে পারেন নি৷

New Testament

Romans 4:3 For what saith the scripture? Abraham believed God, and it was counted unto him for righteousness.

নববিধান

রোমীয় - 4 শাস্ত্রএ ব্যাপারে বলে, ‘অব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করলেন; আর সেই বিশ্বাসের দ্বারাই তিনি ধার্মিক প্রতিপন্ন হলেন৷’

New Testament

Romans 4:4 Now to him that worketh is the reward not reckoned of grace, but of debt.

নববিধান

রোমীয় - 4 য়ে লোক কাজ করে তার মজুরি তো নিছক দান বলে নয় কিন্তু তার ন্যায় পাওনা বলে গন্য হয়৷

New Testament

Romans 4:5 But to him that worketh not, but believeth on him that justifieth the ungodly, his faith is counted for righteousness.

নববিধান

রোমীয় - 4 কিন্তু য়ে মানুষ কাজ করার বদলে ঈশ্বরের ওপর বিশ্বাস করে সেক্ষেত্রে তার বিশ্বাসই তাকে ধার্মিক প্রতিপন্ন করে৷

New Testament

Romans 4:6 Even as David also describeth the blessedness of the man, unto whom God imputeth righteousness without works,

নববিধান

রোমীয় - 4 দায়ুদদও সেই একইভাবে বলেছেন ধন্য সেই ব্যক্তি যাকে ঈশ্বর তার কাজের দ্বারা নয় বরং তার বিশ্বাসের দরুন ধার্মিক প্রতিপন্ন করেন৷

New Testament

Romans 4:7 Saying, Blessed are they whose iniquities are forgiven, and whose sins are covered.

নববিধান

রোমীয় - 4 ‘ধন্য তারা, যাদের অন্যায় ক্ষমা করা হয়েছে, যাদের পাপ ঢেকে রাখা হয়েছে৷

New Testament

Romans 4:8 Blessed is the man to whom the Lord will not impute sin.

নববিধান

রোমীয় - 4 ধন্য সেই ব্যক্তি, প্রভু যার পাপ গন্য করেন না৷’ গীতসংহিতা 32 :1-2

New Testament

Romans 4:9 Cometh this blessedness then upon the circumcision only, or upon the uncircumcision also? for we say that faith was reckoned to Abraham for righteousness.

নববিধান

রোমীয় - 4 এখন এই সৌভাগ্য কি শুধু যাঁরা সুন্নত হয়েছে তাদের জন্য? অসুন্নতদের জন্যে কি নয়? কারণ আমরা বলি, ‘বিশ্বাস দ্বারাই অব্রাহাম ধার্মিক প্রতিপন্ন হয়েছিলেন৷’

New Testament

Romans 4:10 How was it then reckoned? when he was in circumcision, or in uncircumcision? Not in circumcision, but in uncircumcision.

নববিধান

রোমীয় - 4 কিন্তু অব্রাহামের কোন অবস্থায়, তাঁর সুন্নত হবার আগে, না পরে? আসলে অসুন্নত অবস্থায়ই তিনি ধার্মিক প্রতিপন্ন হন৷

New Testament

Romans 4:11 And he received the sign of circumcision, a seal of the righteousness of the faith which he had yet being uncircumcised: that he might be the father of all them that believe, though they be not circumcised; that righteousness might be imputed unto them also:

নববিধান

রোমীয় - 4 অসুন্নত অবস্থায় তিনি বিশ্বাসের দ্বারা ধার্মিক প্রতিপন্ন হন এবং তার চিহ্ন হিসাবে তিনি সুন্নত হয়েছিলেন৷ তাই অসুন্নত হলেও যাঁরা বিশ্বাস করে, অব্রাহাম তাদেরও পিতা; তারাও ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন হয়৷

New Testament

Romans 4:12 And the father of circumcision to them who are not of the circumcision only, but who also walk in the steps of that faith of our father Abraham, which he had being yet uncircumcised.

নববিধান

রোমীয় - 4 যাঁরা সুন্নত হয়েছে অব্রাহাম তাদেরও পিতা৷ তাদের সুন্নত হওয়ার সুবাদে য়ে তারা অব্রাহামের সন্তান হয়েছে তা নয়৷ কিন্তু সুন্নত হবার পূর্বে অব্রাহামের য়ে বিশ্বাস ছিল, ঐ লোকেরা যদি অব্রাহামের সেই বিশ্বাসের পথ অনুসরণ করে থাকে তবেই তারা অব্রাহামের সন্তান৷

New Testament

Romans 4:13 For the promise, that he should be the heir of the world, was not to Abraham, or to his seed, through the law, but through the righteousness of faith.

নববিধান

রোমীয় - 4 জগতের উত্তরাধিকারী হবার য়ে প্রতিজ্ঞা ঈশ্বর অব্রাহাম ও তার বংশধরদের কাছে করেছিলেন, তা বিধি-ব্যবস্থার মাধ্যমে আসেনি কিন্তু বিশ্বাসের দ্বারা য়ে ধার্মিকতা লাভ হয় তার মধ্য দিয়েই সেই প্রতিজ্ঞা করা হয়েছিল৷

New Testament

Romans 4:14 For if they which are of the law be heirs, faith is made void, and the promise made of none effect:

নববিধান

রোমীয় - 4 কারণ যদি বিধি-ব্যবস্থায় নির্ভর কেউ জগতের উত্তরাধিকারী হয় তবে বিশ্বাসের কোন অর্থ হয় না এবং সেক্ষেত্রে প্রতিজ্ঞাও মূল্যহীন৷

New Testament

Romans 4:15 Because the law worketh wrath: for where no law is, there is no transgression.

নববিধান

রোমীয় - 4 কারণ বিধি-ব্যবস্থা মেনে চলা না হলে তা শুধুই ঈশ্বরের ক্রোধ নিয়ে আসে৷ বিধি-ব্যবস্থা য়েখানে নেই, সেখানে তার লঙঘন নেই৷

New Testament

Romans 4:16 Therefore it is of faith, that it might be by grace; to the end the promise might be sure to all the seed; not to that only which is of the law, but to that also which is of the faith of Abraham; who is the father of us all,

নববিধান

রোমীয় - 4 তাই ঈশ্বরের প্রতিশ্রুতির পূর্ণতা বিশ্বাসের ফলেই লাভ হয়, য়েন তা অনুগ্রহের দান হিসাবে গ্রহণ করা হয়৷ এইভাবে অব্রাহামের সব বংশধরদের জন্য সেই প্রতিজ্ঞা দৃঢ়ভাবে রয়েছে৷ যাদের বিধি-ব্যবস্থা দেওয়া হয়েছে কেবল তাদের জন্যই সেই প্রতিজ্ঞা রয়েছে, তা নয়, কিন্তু তাদের জন্যেও সেই প্রতিজ্ঞা রয়েছে, যাদের অব্রাহামের মতো বিশ্বাস রয়েছে৷ এই প্রতিশ্রুতি তাদেরই জন্য যাঁরা অব্রাহামের মত বিশ্বাসে চলে৷ অব্রাহাম আমাদের সকলেরই পিতা৷

New Testament

Romans 4:17 (As it is written, I have made thee a father of many nations,) before him whom he believed, even God, who quickeneth the dead, and calleth those things which be not as though they were.

নববিধান

রোমীয় - 4 শাস্ত্রে লেখা আছে, ‘আমি তোমাকে বহু জাতির পিতা করলাম৷’ঈশ্বরের দৃষ্টিতে অব্রাহাম আমাদের পিতা৷ তিনি সেই ঈশ্বরে বিশ্বাস করতেন, যিনি মৃতকে জীবন দেন ও যার অস্তিত্ব নেই তাকে অস্তিত্বে আনেন৷

New Testament

Romans 4:18 Who against hope believed in hope, that he might become the father of many nations, according to that which was spoken, So shall thy seed be.

নববিধান

রোমীয় - 4 অব্রাহামের সন্তান হবার কোন আশা ছিল না; কিন্তু অব্রাহাম ঈশ্বরের ওপরে বিশ্বাসে স্থির ছিলেন৷ আশা না থাকলেও আশা করে যাচ্ছিলেন; আর এই জন্যই তিনি বহুজাতির পিতা হতে পেরেছিলেন৷ ঠিক ঈশ্বর য়েমন বলেছিলেন, ‘তোমার বংশধররা আকাশের তারার মত অসংখ্য হবে৷’

New Testament

Romans 4:19 And being not weak in faith, he considered not his own body now dead, when he was about an hundred years old, neither yet the deadness of Sarah's womb:

নববিধান

রোমীয় - 4 অব্রাহামের বয়স তখন একশ বছর, কাজেই সন্তান লাভের জন্য তাঁর দৈহিক ক্ষমতা শেষ হয়ে গিয়েছিল৷ তাঁর স্ত্রী সারার সন্তান ধারণ করার ক্ষমতা ছিল না৷ অব্রাহাম এসব কথা চিন্তা করেছিলেন, কিন্তু ঈশ্বরের প্রতি বিশ্বাসে তিনি দুর্বল হয়ে পড়েন নি৷

New Testament

Romans 4:20 He staggered not at the promise of God through unbelief; but was strong in faith, giving glory to God;

নববিধান

রোমীয় - 4 ঈশ্বর য়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার পূর্ণতার বিষয়ে অব্রাহামের কোন সন্দেহ ছিল না৷ অব্রাহাম অবিশ্বাস করলেন না বরং তিনি বিশ্বাসে বলবান হয়ে উঠলেন এবং ঈশ্বরের প্রশংসা করলেন৷

New Testament

Romans 4:21 And being fully persuaded that, what he had promised, he was able also to perform.

নববিধান

রোমীয় - 4 ঈশ্বর য়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা য়ে তিনি সফল করতে পারবেন, সেই সম্বন্ধে অব্রাহাম সুনিশ্চিত ছিলেন৷

New Testament

Romans 4:22 And therefore it was imputed to him for righteousness.

নববিধান

রোমীয় - 4 আর তাই, ‘এই বিশ্বাস তাকে ঈশ্বরের সম্মুখে ধার্মিক প্রতিপন্ন করেছিল৷’

New Testament

Romans 4:23 Now it was not written for his sake alone, that it was imputed to him;

নববিধান

রোমীয় - 4 শাস্ত্রে এই কথা শুধু য়ে তাঁর জন্যই লেখা হয়েছিল তা নয়,

New Testament

Romans 4:24 But for us also, to whom it shall be imputed, if we believe on him that raised up Jesus our Lord from the dead;

নববিধান

রোমীয় - 4 ঐ কথাগুলি আমাদের জন্যও লেখা হয়েছে৷ আমাদের বিশ্বাসকেও ঈশ্বর আমাদের পক্ষে ধার্মিকতা হিসাবে প্রতিপন্ন করলেন৷ কারণ যিনি প্রভু যীশুকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন, সেই ঈশ্বরে আমরা বিশ্বাস করি৷

New Testament

Romans 4:25 Who was delivered for our offences, and was raised again for our justification.

নববিধান

রোমীয় - 4 আমাদের পাপের জন্য সেই যীশুকে মৃত্যুর হাতে সমর্পণ করা হল এবং আমাদের ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন করার জন্য যীশু মৃতদের মধ্য থেকে জীবিত হয়ে উঠলেন৷

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme