You’re offline. Downloaded books and recitations still work.
Colossians 3
Chapter 181, 25 verses
New Testament
নববিধান
New Testament
Colossians 3:1If ye then be risen with Christ, seek those things which are above, where Christ sitteth on the right hand of God.
নববিধান
কলসীয় - 3খ্রীষ্টের সঙ্গে তোমরা মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছ; তাই স্বর্গীয় বিষয়গুলির জন্য চেষ্টা কর, য়েখানে খ্রীষ্ট ঈশ্বরের দক্ষিণ পাশে বসে আছেন৷
New Testament
Colossians 3:2Set your affection on things above, not on things on the earth.
নববিধান
কলসীয় - 3সেই স্বর্গীয় বিষয়সকলের কথা ভাব, য়ে সকল বিষয়বস্তু জগতে আছে সেগুলির বিষয় নয়৷
New Testament
Colossians 3:3For ye are dead, and your life is hid with Christ in God.
নববিধান
কলসীয় - 3কারণ তোমাদের পুরানো সত্ত্বার মৃত্যু হয়েছে; আর তোমাদের নতুন জীবন খ্রীষ্টের সঙ্গে ঈশ্বরের মধ্যে নিহিত আছে৷
New Testament
Colossians 3:4When Christ, who is our life, shall appear, then shall ye also appear with him in glory.
নববিধান
কলসীয় - 3খ্রীষ্ট যখন ফিরে আসবেন, তখন তোমরাও তাঁর সঙ্গে মহিমামণ্ডিত হয়ে প্রকাশিত হবে৷
New Testament
Colossians 3:5Mortify therefore your members which are upon the earth; fornication, uncleanness, inordinate affection, evil concupiscence, and covetousness, which is idolatry:
নববিধান
কলসীয় - 3তাই তোমাদের জাগতিক স্বভাব থেকে সব মন্দ বিষয় দূর করে দাও৷ য়েমন: য়ৌনপাপ, অপবিত্রতা, অশুচি চিন্তার বশবর্তী হওয়া, মন্দ বিষয়ের লালসা করা এবং লোভ৷ লোভ এক প্রকার প্রতিমা পূজা৷
New Testament
Colossians 3:6For which things' sake the wrath of God cometh on the children of disobedience:
নববিধান
কলসীয় - 3এইসবের জন্য ঈশ্বরের ক্রোধ হচ্ছে৷
New Testament
Colossians 3:7In the which ye also walked some time, when ye lived in them.
নববিধান
কলসীয় - 3তোমাদের অতীতের পাপময় জীবনে তোমরা সেইসব মন্দ কাজে লিপ্ত ছিলে৷
New Testament
Colossians 3:8But now ye also put off all these; anger, wrath, malice, blasphemy, filthy communication out of your mouth.
নববিধান
কলসীয় - 3কিন্তু এখন তোমাদের জীবন থেকে রাগ, ক্রোধ, ঘৃণাপূর্ণ অনুভূতি, অপমানসূচক আচরণ এবং লজ্জাজনক আলাপ সব দূর করে দাও৷
New Testament
Colossians 3:9Lie not one to another, seeing that ye have put off the old man with his deeds;
নববিধান
কলসীয় - 3পরস্পরের কাছে মিথ্যা বোলো না, কারণ তোমরা তোমাদের পুরানো পাপময় সত্ত্বাকে তার সমস্ত মন্দ কর্ম সমেত ত্যাগ করেছ৷
New Testament
Colossians 3:10And have put on the new man, which is renewed in knowledge after the image of him that created him:
নববিধান
কলসীয় - 3তোমরা নতুন সত্ত্বাকে পরিধান করেছ; এই নতুন জীবনে তোমাদের নতুন করে তৈরী করা হচ্ছে৷ তোমাদের যিনি সৃষ্টি করেছেন তোমরা তাঁর মতো হয়ে উঠছ, এই নতুন জীবনের মাধ্যমে তোমরা ঈশ্বরের সত্য পরিচয় পাচ্ছ৷
New Testament
Colossians 3:11Where there is neither Greek nor Jew, circumcision nor uncircumcision, Barbarian, Scythian, bond nor free: but Christ is all, and in all.
নববিধান
কলসীয় - 3এই নতুন জীবনে ইহুদী কি গ্রীক এর মধ্যে কোন পার্থক্য নেই৷ যাদের সুন্নত হয়েছে আর যাদের সুন্নত হয় নি, অথবা কোন বিদেশী বা বর্বর এদের মধ্যে কোন পার্থক্য নেই৷ ক্রীতদাস বা স্বাধীনের মধ্যে কোন পার্থক্য নেই৷ খ্রীষ্ট ঐসব বিশ্বাসীদের মধ্যে বাস করেন৷ একমাত্র খ্রীষ্টই হলেন প্রযোজনীয় বিষয়৷
New Testament
Colossians 3:12Put on therefore, as the elect of God, holy and beloved, bowels of mercies, kindness, humbleness of mind, meekness, longsuffering;
নববিধান
কলসীয় - 3ঈশ্বর তোমাদের মনোনীত করেছেন ও তোমাদের তাঁর পবিত্র লোক বলে নিরূপণ করেছেন৷ তিনি তোমাদের ভালবাসেন, তাই এইসব ভাল গুণগুলি পরিধান করে সহানুভূতিপূর্ণ, দয়ালু, নম্র, ভদ্র এবং ধৈর্য্যবান হও৷
New Testament
Colossians 3:13Forbearing one another, and forgiving one another, if any man have a quarrel against any: even as Christ forgave you, so also do ye.
নববিধান
কলসীয় - 3পরস্পরের প্রতি ক্রুদ্ধ ভাব রেখো না কিন্তু একে অপরকে ক্ষমা কর৷ কেউ যদি তোমার বিরুদ্ধে কোন অন্যায় করে, তবে একে অপরকে ক্ষমা করো৷ অপরকে ক্ষমা করো, কারণ প্রভু তোমাদের ক্ষমা করেছেন৷
New Testament
Colossians 3:14And above all these things put on charity, which is the bond of perfectness.
নববিধান
কলসীয় - 3এসব তো করবেই কিন্তু সবার ওপরে পরস্পরের প্রতি ভালবাসা রেখো, সেইভালোবাসা তোমাদের একসূত্রে গাঁথে আর পরিপূর্ণতা দেয়৷
New Testament
Colossians 3:15And let the peace of God rule in your hearts, to the which also ye are called in one body; and be ye thankful.
নববিধান
কলসীয় - 3প্রভু খ্রীষ্ট য়ে শান্তি দেন তা তোমাদের অন্তরের সমস্তচিন্তাকে সংযত রাখুক৷ তোমরা তো সেই কারণেই শান্তি পেতে একদেহে আহূত হয়েছ৷ তোমরা সব সময় কৃতজ্ঞ থাক৷
New Testament
Colossians 3:16Let the word of Christ dwell in you richly in all wisdom; teaching and admonishing one another in psalms and hymns and spiritual songs, singing with grace in your hearts to the Lord.
নববিধান
কলসীয় - 3খ্রীষ্টের শিক্ষা তোমাদের অন্তরে প্রচুর পরিমাণে থাকুক৷ সকল বিজ্ঞতা ব্যবহার করে পরস্পরকে বলিষ্ঠ কর এবং শিক্ষা দাও৷ কৃতজ্ঞচিত্তে ঈশ্বরের উদ্দেশ্যে গীতসংহিতার গীত, প্রশংসার গীত এবং আত্মিক গীত গাও৷
New Testament
Colossians 3:17And whatsoever ye do in word or deed, do all in the name of the Lord Jesus, giving thanks to God and the Father by him.
নববিধান
কলসীয় - 3কথায় বা কাজে যা কিছু করো, সবই প্রভুর নামে কর এবং পিতা ঈশ্বরকে যীশুর মাধ্যমে ধন্যবাদ দাও৷
New Testament
Colossians 3:18Wives, submit yourselves unto your own husbands, as it is fit in the Lord.
Colossians 3:19Husbands, love your wives, and be not bitter against them.
নববিধান
কলসীয় - 3স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীকে ভালবাস, তাদের সঙ্গে মধুর ব্যবহার করো৷
New Testament
Colossians 3:20Children, obey your parents in all things: for this is well pleasing unto the Lord.
নববিধান
কলসীয় - 3সন্তানরা, তোমরা সব বিষয়ে তোমাদের বাবা-মার বাধ্য হযো; এতে প্রভু সন্তুষ্ট হন৷
New Testament
Colossians 3:21Fathers, provoke not your children to anger, lest they be discouraged.
নববিধান
কলসীয় - 3পিতারা তোমরা তোমাদের সন্তানদের বিরক্ত করো না, তাদের খুশী মতো চলতে না পারলে তারা উত্সাহ হারাবে৷
New Testament
Colossians 3:22Servants, obey in all things your masters according to the flesh; not with eyeservice, as menpleasers; but in singleness of heart, fearing God;
নববিধান
কলসীয় - 3ক্রীতদাসরা, তোমাদের মনিবদের সব বিষয়ে মান্য করবে৷ তাঁরা দেখুন বা না দেখুন তোমরা সব সময় তাঁদের বাধ্য থেকো এতে তোমরা মানুষকে খুশী করতে নয় কিন্তু প্রভুকেই খুশী করতে চেষ্টা করছ, সুতরাং সততার সঙ্গে মনিবদের মান্য করো, কারণ তোমরা প্রভুকে সম্মান করো৷
New Testament
Colossians 3:23And whatsoever ye do, do it heartily, as to the Lord, and not unto men;
নববিধান
কলসীয় - 3তোমরা সমস্ত কাজ আন্তরিকতার সঙ্গে করো৷ মানুষের জন্য য়ে করছ তা নয়, কিন্তু প্রভুর কাজ মনে করেই কাজ করে যাও৷
New Testament
Colossians 3:24Knowing that of the Lord ye shall receive the reward of the inheritance: for ye serve the Lord Christ.
নববিধান
কলসীয় - 3মনে রেখো, প্রভুর কাছ থেকেই তোমরা তার পুরস্কার পাবে. ঈশ্বর তাঁর আপনজনদের দেবেন বলে য়ে প্রতিশ্রুতি দিয়েছেন তোমরা তার অংশীদার হবে৷ তোমরা প্রভু যীশু খ্রীষ্টেরই সেবা করছ৷
New Testament
Colossians 3:25But he that doeth wrong shall receive for the wrong which he hath done: and there is no respect of persons.
নববিধান
কলসীয় - 3মনে রেখো, কেউ যদি অন্যায় কাজ করে, সেই ব্যক্তিকে তার অন্যায় কাজের জন্য শাস্তি পেতে হবে৷ প্রভু সকলকেই সমভাবে বিচার করেন৷