Kitab

Mark 8

Chapter 36, 38 verses

  • New Testament
  • নববিধান
New Testament

Mark 8:1 In those days the multitude being very great, and having nothing to eat, Jesus called his disciples unto him, and saith unto them,

নববিধান

মার্ক - 8 সেই দিনগুলিতে আবার একবার অনেক লোকের ভীড় হল৷ তাদের কাছে খাবার ছিল না, তাই তিনি তাঁর শিষ্যদের ডেকে বললেন,

New Testament

Mark 8:2 I have compassion on the multitude, because they have now been with me three days, and have nothing to eat:

নববিধান

মার্ক - 8 ‘এই লোকদের জন্য আমার মমতা হচ্ছে, কারণ এরা আজ তিনদিন ধরে আমার কাছে রয়েছে, এদের কাছে কিছু খাবার নেই৷

New Testament

Mark 8:3 And if I send them away fasting to their own houses, they will faint by the way: for divers of them came from far.

নববিধান

মার্ক - 8 যদি আমি এদের ক্ষুধার্ত ও অভুক্ত অবস্থায় বাড়ি পাঠাই, তবে এরা রাস্তায় অজ্ঞান হয়ে পড়বে৷ এদের মধ্যে কেউ কেউ আবার বহু দূর থেকে এসেছে৷’

New Testament

Mark 8:4 And his disciples answered him, From whence can a man satisfy these men with bread here in the wilderness?

নববিধান

মার্ক - 8 তাঁর শিষ্যেরা এর উত্তরে বললেন, ‘এই জনমানবহীন জায়গায় আমরা কোথা থেকে এতগুলো লোকের খাবার জোগাড় করব?’

New Testament

Mark 8:5 And he asked them, How many loaves have ye? And they said, Seven.

নববিধান

মার্ক - 8 তিনি তাদের জিজ্ঞাসা করলেন, ‘তোমাদের কখানা রুটি আছে?’ তারা বলল, ‘সাতখানা৷’

New Testament

Mark 8:6 And he commanded the people to sit down on the ground: and he took the seven loaves, and gave thanks, and brake, and gave to his disciples to set before them; and they did set them before the people.

নববিধান

মার্ক - 8 তখন তিনি লোকেদের মাটিতে বসতে আদেশ দিলেন৷ পরে সেই সাতটা রুটি তুলে নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে রুটি গুলোকে টুকরো টুকরো করে পরিবেশনের জন্য শিষ্যদের হাতে তুলে দিলেন৷ তাঁরাও লোকদের মধ্যে পরিবেশন করলেন৷

New Testament

Mark 8:7 And they had a few small fishes: and he blessed, and commanded to set them also before them.

নববিধান

মার্ক - 8 তাদের কাছে কতগুলো ছোট মাছ ছিল; তিনি সেগুলোর জন্যও ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে শিষ্যদের বললেন, ‘এগুলো পরিবেশন করে দাও৷’

New Testament

Mark 8:8 So they did eat, and were filled: and they took up of the broken meat that was left seven baskets.

নববিধান

মার্ক - 8 লোকরা খেয়ে তৃপ্তি পেল৷ অবশিষ্ট টুকরো দিয়ে তারা সাতটি ঝুড়ি ভর্তি করল৷

New Testament

Mark 8:9 And they that had eaten were about four thousand: and he sent them away.

নববিধান

মার্ক - 8 সেদিন প্রায় চার হাজার লোক খেয়েছিল৷ এরপর তিনি তাদের বাড়ি পাঠিয়ে দিলেন;

New Testament

Mark 8:10 And straightway he entered into a ship with his disciples, and came into the parts of Dalmanutha.

নববিধান

মার্ক - 8 আর সঙ্গে সঙ্গে তিনি শিষ্যদের নিয়ে নৌকা করে দল্মনুথা অঞ্চলে চলে এলেন৷

New Testament

Mark 8:11 And the Pharisees came forth, and began to question with him, seeking of him a sign from heaven, tempting him.

নববিধান

মার্ক - 8 পরে সেখানে ফরীশীরা এসে যীশুর সঙ্গে তর্ক জুড়ে দিল৷ তাঁর কাছে আকাশ থেকে কোন অলৌকিক চিহ্ন দেখতে চাইল৷ তাদের উদ্দেশ্য ছিল তাঁকে পরীক্ষা করা৷

New Testament

Mark 8:12 And he sighed deeply in his spirit, and saith, Why doth this generation seek after a sign? verily I say unto you, There shall no sign be given unto this generation.

নববিধান

মার্ক - 8 তখন তিনি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, ‘এই যুগের লোকরা কেন অলৌকিক চিহ্ন দেখতে চায়? আমি তোমাদের সত্যি বলছি কোন অলৌকিক চিহ্ন এই লোকদের দেখানো হবে না৷’

New Testament

Mark 8:13 And he left them, and entering into the ship again departed to the other side.

নববিধান

মার্ক - 8 তখন তিনি তাদের ছেড়ে নৌকা করেহ্রদের অপর পারে গেলেন৷

New Testament

Mark 8:14 Now the disciples had forgotten to take bread, neither had they in the ship with them more than one loaf.

নববিধান

মার্ক - 8 কিন্তু শিষ্যেরা রুটি আনতে ভুলে গিয়েছিলেন: নৌকায় তাদের কাছে কেবল একখানা রুটি ছাড়া আর কোন রুটি ছিল না৷

New Testament

Mark 8:15 And he charged them, saying, Take heed, beware of the leaven of the Pharisees, and of the leaven of Herod.

নববিধান

মার্ক - 8 তখন তিনি তাদের সতর্ক করে দিয়ে বললেন, ‘সাবধান! তোমরা হেরোদ এবং ফরীশীদের খামিরের বিষয়ে সাবধান থেকো!’

New Testament

Mark 8:16 And they reasoned among themselves, saying, It is because we have no bread.

নববিধান

মার্ক - 8 তখন তাঁরা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলেন, ‘আমাদের কাছে কোন রুটি নেই৷’

New Testament

Mark 8:17 And when Jesus knew it, he saith unto them, Why reason ye, because ye have no bread? perceive ye not yet, neither understand? have ye your heart yet hardened?

নববিধান

মার্ক - 8 তাঁরা যা বলছেন, তা বুঝতে পেরে যীশু বললেন, ‘তোমাদের রুটি নেই বলে কেন আলোচনা করছ? তোমরা এখনও কি দেখ না বা বোঝ না, তোমাদের মন কি এতই কঠিন?

New Testament

Mark 8:18 Having eyes, see ye not? and having ears, hear ye not? and do ye not remember?

নববিধান

মার্ক - 8 চোখ থাকতে কি তোমরা দেখতে পাও না? কান থাকতে কি শুনতে পাও না? আর তোমাদের কি মনেও পড়ে না?

New Testament

Mark 8:19 When I brake the five loaves among five thousand, how many baskets full of fragments took ye up? They say unto him, Twelve.

নববিধান

মার্ক - 8 যখন আমি পাঁচ হাজার লোকের মধ্যে পাঁচটি রুটি টুকরো করে দিয়েছিলাম: তখন তোমরা কত টুকরি উদ্বৃত্ত রুটির টুকরো কুড়িয়ে নিয়েছিলে?’ তাঁরা বললেন, ‘বারো টুকরি৷’

New Testament

Mark 8:20 And when the seven among four thousand, how many baskets full of fragments took ye up? And they said, Seven.

নববিধান

মার্ক - 8 যীশু আবার বললেন, ‘আমি যখন সাতটা রুটি চার হাজার লোকের মধ্যে টুকরো করে দিয়েছিলাম তখন কত টুকরি উদ্বৃত্ত রুটির টুকরো তোমরা তুলে নিয়েছিলে?’ তাঁরা বললেন, ‘সাত টুকরি৷’

New Testament

Mark 8:21 And he said unto them, How is it that ye do not understand?

নববিধান

মার্ক - 8 তখন তিনি তাঁদের বললেন, ‘তোমরা কি এখনও বুঝতে পারছ না?’

New Testament

Mark 8:22 And he cometh to Bethsaida; and they bring a blind man unto him, and besought him to touch him.

নববিধান

মার্ক - 8 তারপর তাঁরা বৈত্‌সৈদায় এলেন: আর লোকরা তাঁর কাছে একটা অন্ধ লোককে নিয়ে এসে মিনতি করল যাতে তিনি তাকে স্পর্শ করেন৷

New Testament

Mark 8:23 And he took the blind man by the hand, and led him out of the town; and when he had spit on his eyes, and put his hands upon him, he asked him if he saw ought.

নববিধান

মার্ক - 8 তখন তিনি অন্ধ লোকটির হাত ধরে তাকে গ্রামের বাইরে নিয়ে গেলেন৷ তিনি লোকটির চোখে খানিকটা থুথু লাগিয়ে তার ওপরে হাত রেখে জিজ্ঞেস করলেন, ‘তুমি কি কিছু দেখতে পাচ্ছ?’

New Testament

Mark 8:24 And he looked up, and said, I see men as trees, walking.

নববিধান

মার্ক - 8 সে চোখ তুলে চেয়ে বলল, ‘আমি মানুষ দেখতে পাচ্ছি; গাছের মত দেখতে, তারা ঘুরে বেড়াচ্ছে৷’

New Testament

Mark 8:25 After that he put his hands again upon his eyes, and made him look up: and he was restored, and saw every man clearly.

নববিধান

মার্ক - 8 তখন তিনি আবার তার চোখের ওপর হাত রাখলেন৷ এইবার লোকটি চোখ বড় বড় করে তাকাল৷ তার দৃষ্টিশক্তি সম্পূর্ণভাবে ফিরে পেল এবং সবকিছু স্পষ্টভাবে দেখতে পেল৷

New Testament

Mark 8:26 And he sent him away to his house, saying, Neither go into the town, nor tell it to any in the town.

নববিধান

মার্ক - 8 তারপর তিনি তাকে বাড়ি পাঠিয়ে দিয়ে বললেন, ‘এই গ্রামে য়েও না৷’

New Testament

Mark 8:27 And Jesus went out, and his disciples, into the towns of Caesarea Philippi: and by the way he asked his disciples, saying unto them, Whom do men say that I am?

নববিধান

মার্ক - 8 তারপর যীশু এবং তাঁর শিষ্যরা সেখান থেকে কৈসরিযা ফিলিপীয় অঞ্চলে চলে গেলেন৷ রাস্তার মধ্যে তিনি তাঁর শিষ্যদের জিজ্ঞাসা করলেন, ‘আমি কে, এ বিষয়ে লোকের কি বলে?’

New Testament

Mark 8:28 And they answered, John the Baptist; but some say, Elias; and others, One of the prophets.

নববিধান

মার্ক - 8 তাঁরা বললেন, ‘অনেকে বলে আপনি, ‘বাপ্তিস্মদাতা য়োহন৷ কেউ কেউ বলে, আপনি এলীয়৷ আবার কেউ কেউ বলে, আপনি ভাববাদীদের মধ্যে একজন৷’

New Testament

Mark 8:29 And he saith unto them, But whom say ye that I am? And Peter answereth and saith unto him, Thou art the Christ.

নববিধান

মার্ক - 8 তখন তিনি তাঁদের জিজ্ঞাসা করলেন, ‘কিন্তু তোমরা কি বল, আমি কে?’ পিতর তাঁকে বললেন, ‘আপনি সেই খ্রীষ্ট৷’

New Testament

Mark 8:30 And he charged them that they should tell no man of him.

নববিধান

মার্ক - 8 তখন তিনি তাঁদের সাবধান করে দিয়ে বললেন, ‘তোমরা এ কথা কাউকে বলো না৷’

New Testament

Mark 8:31 And he began to teach them, that the Son of man must suffer many things, and be rejected of the elders, and of the chief priests, and scribes, and be killed, and after three days rise again.

নববিধান

মার্ক - 8 এরপর তিনি তাঁদের এই শিক্ষা দিতে শুরু করলেন য়ে, মানবপুত্রকে অনেক দুঃখ ভোগ করতে হবে এবং বয়স্ক ইহুদী নেতারা, প্রধান যাজক ও ব্যবস্থার শিক্ষকরা তাঁকে প্রত্যাখ্যান করবে, হত্যা করবে এবং মৃত্যুর তিনদিন পর তিনি আবার বেঁচে উঠবেন৷

New Testament

Mark 8:32 And he spake that saying openly. And Peter took him, and began to rebuke him.

নববিধান

মার্ক - 8 এই কথা তিনি তাঁদের স্পষ্টভাবে বললেন, তাতে পিতর তাঁকে একপাশে নিয়ে গিয়ে অনুয়োগ করতে লাগলেন৷

New Testament

Mark 8:33 But when he had turned about and looked on his disciples, he rebuked Peter, saying, Get thee behind me, Satan: for thou savourest not the things that be of God, but the things that be of men.

নববিধান

মার্ক - 8 কিন্তু যীশু তাঁর শিষ্যদের দিকে মুখ ফিরিয়ে পিতরকে ধমক দিয়ে বললেন, ‘আমার সামনে থেকে দূর হও, শয়তান! কারণ তুমি ঈশ্বরের ইচ্ছার সমাদর করছ না; তুমি মানুষের মতোই ভেবে এই কথা বলছ৷’

New Testament

Mark 8:34 And when he had called the people unto him with his disciples also, he said unto them, Whosoever will come after me, let him deny himself, and take up his cross, and follow me.

নববিধান

মার্ক - 8 এরপর তিনি শিষ্যদেব সঙ্গে অন্যান্য লোকদেরও নিজের কাছে ডেকে বললেন, ‘কেউ যদি আমার সঙ্গে আসতে চায়., সে নিজেকে অস্বীকার করুক এবং তার নিজের ক্রুশ তুলে নিয়ে আমার অনুসারী হোক৷

New Testament

Mark 8:35 For whosoever will save his life shall lose it; but whosoever shall lose his life for my sake and the gospel's, the same shall save it.

নববিধান

মার্ক - 8 কারণ কেউ যদি নিজের প্রাণ রক্ষা করতে চায় তবে সে তা হারাবে; কিন্তু কেউ যদি আমার এবং সুসমাচারের জন্য নিজের প্রাণ হারায় তবে তার জীবন চিরস্থায়ী হবে৷

New Testament

Mark 8:36 For what shall it profit a man, if he shall gain the whole world, and lose his own soul?

নববিধান

মার্ক - 8 মানুষ যদি নিজের জীবন হারিয়ে সমস্ত জগত্ লাভ করে তবে তার কি লাভ?

New Testament

Mark 8:37 Or what shall a man give in exchange for his soul?

নববিধান

মার্ক - 8 কিংবা মানুষ তার প্রাণের বিনিময়ে কি দিতে পারে?

New Testament

Mark 8:38 Whosoever therefore shall be ashamed of me and of my words in this adulterous and sinful generation; of him also shall the Son of man be ashamed, when he cometh in the glory of his Father with the holy angels.

নববিধান

মার্ক - 8 য়ে কেউ এই ব্যভিচারী ও পাপীদের যুগে আমাকে এবং আমার শিক্ষাকে লজ্জার বিষয় মনে করে, মানবপুত্র যখন তাঁর পিতার মহিমায় মহিমান্বিত হয়ে পবিত্র স্বর্গদূতদের সঙ্গে ফিরে আসবেন, তখন তিনিও সেই লোকের বিষয়ে লজ্জাবোধ করবেন৷

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme