Kitab

Luke 5

Chapter 49, 39 verses

  • New Testament
  • নববিধান
New Testament

Luke 5:1 And it came to pass, that, as the people pressed upon him to hear the word of God, he stood by the lake of Gennesaret,

নববিধান

লুক - 5 একদিন যীশু গিনেষরত হ্রদের ধারে দাঁড়িয়েছিলেন৷ বহুলোক তাঁর চারপাশে ভীড় করে দাঁড়িয়ে ঈশ্বরের শিক্ষা শুনছিল৷

New Testament

Luke 5:2 And saw two ships standing by the lake: but the fishermen were gone out of them, and were washing their nets.

নববিধান

লুক - 5 তিনি দেখলেন, হ্রদের ধারে দুটি নৌকা দাঁড়িয়ে আছে আর জেলেরা নৌকা থেকে নেমে জাল ধুচ্ছে৷

New Testament

Luke 5:3 And he entered into one of the ships, which was Simon's, and prayed him that he would thrust out a little from the land. And he sat down, and taught the people out of the ship.

নববিধান

লুক - 5 তিনি একটি নৌকায় উঠলেন, সেই নৌকাটি ছিল শিমোনের৷ যীশু তাঁকে তীর থেকে নৌকাটিকে একটু দূরে নিয়ে য়েতে বললেন৷ তারপর তিনি নৌকায় বসে সেখান থেকে লোকদের শিক্ষা দিতে লাগলেন৷

New Testament

Luke 5:4 Now when he had left speaking, he said unto Simon, Launch out into the deep, and let down your nets for a draught.

নববিধান

লুক - 5 তাঁর কথা শেষ হলে তিনি শিমোনকে বললেন, ‘এখন গভীর জলে নৌকা নিয়ে চল, আর সেখানে মাছ ধরার জন্য তোমাদের জাল ফেল৷’

New Testament

Luke 5:5 And Simon answering said unto him, Master, we have toiled all the night, and have taken nothing: nevertheless at thy word I will let down the net.

নববিধান

লুক - 5 শিমোন উত্তর দিলেন, ‘প্রভু, আমরা সারা রাত ধরে কঠোর পরিশ্রম করে কিছুই ধরতে পারি নি; কিন্তু আপনি যখন বলছেন তখন আমি জাল ফেলব৷’

New Testament

Luke 5:6 And when they had this done, they inclosed a great multitude of fishes: and their net brake.

নববিধান

লুক - 5 তাঁরা জাল ফেললে প্রচুর মাছ জালে ধরা পড়ল৷ মাছের ভারে তাদের জাল ছিঁড়ে যাবার উপক্রম হল৷

New Testament

Luke 5:7 And they beckoned unto their partners, which were in the other ship, that they should come and help them. And they came, and filled both the ships, so that they began to sink.

নববিধান

লুক - 5 তখন তাঁরা সাহায্যের জন্য ইশারা করে অন্য নৌকার সঙ্গীদের ডাকলেন৷ সঙ্গীরা এসে দুটো নৌকায় এত মাছ বোঝাই করলেন য়ে সেগুলো ডুবে যাবার উপক্রম হল৷

New Testament

Luke 5:8 When Simon Peter saw it, he fell down at Jesus' knees, saying, Depart from me; for I am a sinful man, O Lord.

নববিধান

লুক - 5 এই দেখে পিতর যীশুর পায়ে পড়ে বললেন, ‘প্রভু আমি একজন পাপী৷ আপনি আমার কাছ থেকে চলে যান৷’ কারণ জালে এত মাছ ধরা পড়েছে দেখে তিনি ও তাঁর সঙ্গীরা সকলে অবাক হয়ে গিয়েছিলেন৷

New Testament

Luke 5:9 For he was astonished, and all that were with him, at the draught of the fishes which they had taken:

নববিধান

লুক - 5

New Testament

Luke 5:10 And so was also James, and John, the sons of Zebedee, which were partners with Simon. And Jesus said unto Simon, Fear not; from henceforth thou shalt catch men.

নববিধান

লুক - 5 সিবদিয়ের ছেলে যাকোব ও য়োহন যাঁরা তাঁর ভাগীদার ছিলেন তাঁরাও অবাক হয়ে গিয়েছিলেন৷ তখন যীশু শিমোনকে বললেন, ‘ভয় পেও না, এখন থেকে তুমি মাছ নয় বরং মানুষ ধরবে৷’

New Testament

Luke 5:11 And when they had brought their ships to land, they forsook all, and followed him.

নববিধান

লুক - 5 এরপর তাঁরা নৌকাগুলো তীরে এনে সব কিছু ফেলে রেখে যীশুর সঙ্গে চললেন৷

New Testament

Luke 5:12 And it came to pass, when he was in a certain city, behold a man full of leprosy: who seeing Jesus fell on his face, and besought him, saying, Lord, if thou wilt, thou canst make me clean.

নববিধান

লুক - 5 একবার যীশু কোন এক নগরে ছিলেন, সেখানে একজন লোক যার সর্বাঙ্গ কুষ্ঠরোগে ভরে গিয়েছিল, সে যীশুকে দেখে তাঁর সামনে উপুড় হয়ে পড়ে মিনতি করে বলল, ‘প্রভু, আপনি যদি ইচ্ছা করেন তাহলেই আমাকে ভালো করতে পারেন৷’

New Testament

Luke 5:13 And he put forth his hand, and touched him, saying, I will: be thou clean. And immediately the leprosy departed from him.

নববিধান

লুক - 5 তখন যীশু হাত বাড়িয়ে তাকে ছুঁয়ে বললেন, ‘আমি তা-ই চাই৷ তুমি আরোগ্য লাভ কর!’ আর সঙ্গে সঙ্গে তার কুষ্ঠ ভালো হয়ে গেল৷

New Testament

Luke 5:14 And he charged him to tell no man: but go, and shew thyself to the priest, and offer for thy cleansing, according as Moses commanded, for a testimony unto them.

নববিধান

লুক - 5 তখন যীশু তাকে আদেশ করলেন, ‘দেখ, একথা কাউকে বোলো না; কিন্তু যাও, যাজকদের কাছে গিয়ে নিজেকে দেখাও, আর শুচি হবার জন্য মোশির নির্দেশ মতো বলি উত্‌সর্গ কর৷ তুমি য়ে আরোগ্য লাভ করেছ, সবার সামনে এইভাবে তা প্রকাশ কর৷’

New Testament

Luke 5:15 But so much the more went there a fame abroad of him: and great multitudes came together to hear, and to be healed by him of their infirmities.

নববিধান

লুক - 5 যীশুর বিষয়ে নানা খবর চতুর্দিকে আরো ছড়িয়ে পড়তে লাগল, আর বহুলোক ভীড় করে তাঁর কথা শুনতে ও রোগ থেকে সুস্থ হবার জন্য তাঁর কাছে আসতে লাগল৷

New Testament

Luke 5:16 And he withdrew himself into the wilderness, and prayed.

নববিধান

লুক - 5 কিন্তু যীশু প্রায়ই নির্জন জায়গায় প্রান্তরের মধ্যে গিয়ে প্রার্থনা করতেন৷

New Testament

Luke 5:17 And it came to pass on a certain day, as he was teaching, that there were Pharisees and doctors of the law sitting by, which were come out of every town of Galilee, and Judaea, and Jerusalem: and the power of the Lord was present to heal them.

নববিধান

লুক - 5 একদিন তিনি যখন শিক্ষা দিচ্ছেন তখন সেখানে কয়েকজন ফরীশী ও ব্যবস্থার শিক্ষক বসেছিল৷ এরা গালীল ও যিহূদিযার প্রতিটি নগর ও জেরুশালেম থেকে এসেছিল৷ রোগীদের সুস্থ করার জন্য প্রভুর শক্তি যীশুর মধ্যে ছিল৷

New Testament

Luke 5:18 And, behold, men brought in a bed a man which was taken with a palsy: and they sought means to bring him in, and to lay him before him.

নববিধান

লুক - 5 সেই সময় কয়েকজন লোক খাটে করে একজন পঙ্গুকে বয়ে নিয়ে এল৷ তারা তাকে ভেতরে যীশুর কাছে নিয়ে যাবার চেষ্টা করছিল;

New Testament

Luke 5:19 And when they could not find by what way they might bring him in because of the multitude, they went upon the housetop, and let him down through the tiling with his couch into the midst before Jesus.

নববিধান

লুক - 5 কিন্তু ভীড়ের জন্য ভেতরে যাবার পথ পেল না৷ তখন তারা ছাদে উঠে ছাদের টালি সরিয়ে তাকে তার খাটিযা সমেত লোকদের মাঝে য়েখানে যীশু ছিলেন সেখানে নামিয়ে দিল৷

New Testament

Luke 5:20 And when he saw their faith, he said unto him, Man, thy sins are forgiven thee.

নববিধান

লুক - 5 তাদের এই বিশ্বাস দেখে যীশু বললেন, ‘তোমার পাপ ক্ষমা করা হল৷’

New Testament

Luke 5:21 And the scribes and the Pharisees began to reason, saying, Who is this which speaketh blasphemies? Who can forgive sins, but God alone?

নববিধান

লুক - 5 এই শুনে ইহুদী ব্যবস্থার শিক্ষকরা ও ফরীশীরা নিজেদের মধ্যে মনে মনে ভাবতে লাগল, ‘এই লোকটা কে য়ে ঈশ্বর নিন্দা করছে! একমাত্র ঈশ্বর ছাড়া আর কে পাপ ক্ষমা করতে পারে?’

New Testament

Luke 5:22 But when Jesus perceived their thoughts, he answering said unto them, What reason ye in your hearts?

নববিধান

লুক - 5 কিন্তু যীশু তাদের মনের চিন্তা বুঝতে পেরে বললেন, ‘তোমরা মনে মনে কেন ঐ কথা ভাবছ?

New Testament

Luke 5:23 Whether is easier, to say, Thy sins be forgiven thee; or to say, Rise up and walk?

নববিধান

লুক - 5 কোনটা বলা সহজ, ‘তোমার পাপ ক্ষমা করা হল,’ না ‘তুমি উঠে হেঁটে বেড়াও?’

New Testament

Luke 5:24 But that ye may know that the Son of man hath power upon earth to forgive sins, (he said unto the sick of the palsy,) I say unto thee, Arise, and take up thy couch, and go into thine house.

নববিধান

লুক - 5 কিন্তু তোমরা য়েন জানতে পারো য়ে পৃথিবীতে পাপ ক্ষমা করার ক্ষমতা মানবপুত্রেরআছে৷’ তাই তিনি পঙ্গু লোকটিকে বললেন, ‘আমি তোমায় বলছি, ওঠো! তোমার খাটিযা তুলে নিয়ে বাড়ি যাও৷’

New Testament

Luke 5:25 And immediately he rose up before them, and took up that whereon he lay, and departed to his own house, glorifying God.

নববিধান

লুক - 5 আর লোকটি সঙ্গে সঙ্গে তাদের সামনে উঠে দাঁড়াল আর য়ে খাটিযার ওপর সে শুয়েছিল তা তুলে নিয়ে ঈশ্বরের প্রশংসা করতে করতে বাড়ি চলে গেল৷

New Testament

Luke 5:26 And they were all amazed, and they glorified God, and were filled with fear, saying, We have seen strange things to day.

নববিধান

লুক - 5 এই দেখে সবাই খুব আশ্চর্য হয়ে গেল, আর ঈশ্বরের প্রশংসা করতে লাগল৷ তারা ভয় ও ভক্তিতে পূর্ণ হয়ে বলতে লাগল, ‘আজ আমরা এক বিস্ময়কর ঘটনা দেখলাম৷’

New Testament

Luke 5:27 And after these things he went forth, and saw a publican, named Levi, sitting at the receipt of custom: and he said unto him, Follow me.

নববিধান

লুক - 5 এই ঘটনার পর যীশু সেখান থেকে বাইরে গেলে কর আদায় করার জায়গায় লেবি নামে একজন কর আদায়কারীকে বসে থাকতে দেখলেন৷ যীশু তাকে বললেন, ‘আমার সঙ্গে এস!’

New Testament

Luke 5:28 And he left all, rose up, and followed him.

নববিধান

লুক - 5 আর লেবি সব কিছু ফেলে রেখে উঠে পড়লেন ও যীশুর সঙ্গে চললেন৷

New Testament

Luke 5:29 And Levi made him a great feast in his own house: and there was a great company of publicans and of others that sat down with them.

নববিধান

লুক - 5 যীশুর জন্য লেবি তাঁর বাড়িতে একটা বড় ভোজের আযোজন করলেন৷ তাদের সঙ্গে অনেক কর আদায়কারী ও অন্যান্য আরো অনেকে খেতে বসল৷

New Testament

Luke 5:30 But their scribes and Pharisees murmured against his disciples, saying, Why do ye eat and drink with publicans and sinners?

নববিধান

লুক - 5 তখন ফরীশী ও তাদের ব্যবস্থার শিক্ষকরা যীশুর অনুগামীদের কাছে অভিযোগ করে বলল, ‘তোমরা কেন কর আদায়কারী ও মন্দ লোকদের সঙ্গে ভোজন পান কর?’

New Testament

Luke 5:31 And Jesus answering said unto them, They that are whole need not a physician; but they that are sick.

নববিধান

লুক - 5 এর জবাবে যীশু তাদের বললেন, ‘সুস্থ লোকেদের জন্য চিকিত্‌সকের প্রযোজন নেই; কিন্তু যাঁরা অসুস্থ তাদের জন্য চিকিত্‌সকের দরকার আছে৷

New Testament

Luke 5:32 I came not to call the righteous, but sinners to repentance.

নববিধান

লুক - 5 আমি ধার্মিকদের নয় কিন্তু মন্দ লোকদের ডাকতে এসেছি; য়েন তারা পাপের পথ থেকে ফেরে৷’

New Testament

Luke 5:33 And they said unto him, Why do the disciples of John fast often, and make prayers, and likewise the disciples of the Pharisees; but thine eat and drink?

নববিধান

লুক - 5 তারা যীশুকে বলল, ‘য়োহনের অনুগামীরা প্রায়ই প্রার্থনা ও উপবাস করে, ফরীশীদের অনুগামীরাও তা করে; কিন্তু আপনার অনুগামীরা তো সব সময়ই ভোজন পান করছে৷’

New Testament

Luke 5:34 And he said unto them, Can ye make the children of the bridechamber fast, while the bridegroom is with them?

নববিধান

লুক - 5 যীশু তাদের বললেন, ‘বর সঙ্গে থাকতে কি তোমরা বর যাত্রীদের উপোস করে থাকতে বলতে পার?

New Testament

Luke 5:35 But the days will come, when the bridegroom shall be taken away from them, and then shall they fast in those days.

নববিধান

লুক - 5 কিন্তু এমন সময় আসছে যখন বরকে তাদের কাছ থেকে সরিয়ে নেওযা হবে আর সেই সময় তারা উপোস করবে৷’

New Testament

Luke 5:36 And he spake also a parable unto them; No man putteth a piece of a new garment upon an old; if otherwise, then both the new maketh a rent, and the piece that was taken out of the new agreeth not with the old.

নববিধান

লুক - 5 তিনি তাদের কাছে একটি দৃষ্টান্ত দিয়ে বললেন, ‘নতুন জামা থেকে একটি টুকরো ছিঁড়ে নিয়ে কেউ কি পুরানো জামায় তালি দেয়? যদি কেউ তা করে তবে সে তার নতুন জামাটি ছিঁড়ল, আবার সেই ছেঁড়া কাপড়ের টুকরো পুরানোর সঙ্গে মানাবে না৷

New Testament

Luke 5:37 And no man putteth new wine into old bottles; else the new wine will burst the bottles, and be spilled, and the bottles shall perish.

নববিধান

লুক - 5 পুরানো চামড়ার থলিতে কেউ টাটকা দ্রাক্ষারস রাখে না, রাখলে টাটকা দ্রাক্ষারস চামড়ার থলিটি ফাটিয়ে দেবে তাতে রস ও পড়ে যাবে আর থলি ও নষ্ট হবে৷

New Testament

Luke 5:38 But new wine must be put into new bottles; and both are preserved.

নববিধান

লুক - 5 টাটকা দ্রাক্ষারস নতুন চামড়ার থলিতে রাখাই উচিত;

New Testament

Luke 5:39 No man also having drunk old wine straightway desireth new: for he saith, The old is better.

নববিধান

লুক - 5 আর পুরানো দ্রাক্ষারস পান করার পর কেউ টাটকা দ্রাক্ষারস পান করতে চায় না, কারণ সে বলে ‘পুরাতনটাই ভাল৷”

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme