Kitab

John 1

Chapter 69, 51 verses

  • New Testament
  • নববিধান
New Testament

John 1:1 In the beginning was the Word, and the Word was with God, and the Word was God.

নববিধান

যোহন - 1 আদিতে বাক্যছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন আর সেই বাক্যই ঈশ্বর ছিলেন৷

New Testament

John 1:2 The same was in the beginning with God.

নববিধান

যোহন - 1 সেই বাক্য আদিতে ঈশ্বরের সঙ্গে ছিলেন৷

New Testament

John 1:3 All things were made by him; and without him was not any thing made that was made.

নববিধান

যোহন - 1 তাঁর মাধ্যমেই সব কিছুর সৃষ্টি হয়েছিল এবং এর মধ্যে তাঁকে ছাড়া কোন কিছুরই সৃষ্টি হয় নি৷

New Testament

John 1:4 In him was life; and the life was the light of men.

নববিধান

যোহন - 1 তাঁর মধ্যে জীবন ছিল; আর সেই জীবন জগতের মানুষের কাছে আলো নিয়ে এল৷

New Testament

John 1:5 And the light shineth in darkness; and the darkness comprehended it not.

নববিধান

যোহন - 1 সেই আলো অন্ধকারের মাঝে উজ্জ্বল হয়ে উঠল; আর অন্ধকার সেই আলোকে জয় করতে পারে নি৷

New Testament

John 1:6 There was a man sent from God, whose name was John.

নববিধান

যোহন - 1 একজন লোক এলেন তাঁর নাম য়োহন; ঈশ্বর তাঁকে পাঠিয়েছিলেন৷

New Testament

John 1:7 The same came for a witness, to bear witness of the Light, that all men through him might believe.

নববিধান

যোহন - 1 তিনি সেই আলোর বিষয়ে সাক্ষ্য দেবার জন্য সাক্ষী রূপে এলেন; যাতে তাঁর মাধ্যমে সকল লোক সেই আলোর কথা শুনে বিশ্বাস করতে পারে৷

New Testament

John 1:8 He was not that Light, but was sent to bear witness of that Light.

নববিধান

যোহন - 1 য়োহন নিজে সেই আলো ছিলেন না; কিন্তু তিনি এসেছিলেন যাতে লোকদের কাছে সেই আলোর বিষয়ে সাক্ষ্য দিতে পারেন৷

New Testament

John 1:9 That was the true Light, which lighteth every man that cometh into the world.

নববিধান

যোহন - 1 প্রকৃত য়ে আলো, তা সকল মানুষকে আলোকিত করতে পৃথিবীতে আসছিলেন৷

New Testament

John 1:10 He was in the world, and the world was made by him, and the world knew him not.

নববিধান

যোহন - 1 সেই বাক্য জগতে ছিল এবং এই জগত তাঁর দ্বারাই সৃষ্ট হয়েছিল; কিন্তু জগত তাঁকে চিনতে পারে নি৷

New Testament

John 1:11 He came unto his own, and his own received him not.

নববিধান

যোহন - 1 য়ে জগত তাঁর নিজস্ব সেখানে তিনি এলেন, কিন্তু তাঁর নিজের লোকেরাই তাঁকে গ্রহণ করল না৷

New Testament

John 1:12 But as many as received him, to them gave he power to become the sons of God, even to them that believe on his name:

নববিধান

যোহন - 1 কিন্তু কিছু লোক তাঁকে গ্রহণ করল এবং তাঁকে বিশ্বাস করল৷ যাঁরা বিশ্বাস করল তাদের সকলকে তিনি ঈশ্বরের সন্তান হবার অধিকার দান করলেন৷

New Testament

John 1:13 Which were born, not of blood, nor of the will of the flesh, nor of the will of man, but of God.

নববিধান

যোহন - 1 ঈশ্বরের এই সন্তানরা প্রাকৃতিক নিয়ম অনুসারে কোন শিশুর মতো জন্ম গ্রহণ করে নি৷ মা-বাবার দৈহিক কামনা-বাসনা অনুসারেও নয়, ঈশ্বরের কাছ থেকেই তাদের এই জন্ম৷

New Testament

John 1:14 And the Word was made flesh, and dwelt among us, (and we beheld his glory, the glory as of the only begotten of the Father,) full of grace and truth.

নববিধান

যোহন - 1 বাক্য মানুষের রূপ ধারণ করলেন এবং আমাদের মধ্যে বসবাস করতে লাগলেন৷ পিতা ঈশ্বরের একমাত্র পুত্র হিসাবে তাঁর য়ে মহিমা, সেই মহিমা আমরা দেখেছি৷ সে বাক্য অনুগ্রহ ও সত্যে পরিপূর্ণ ছিলেন৷

New Testament

John 1:15 John bare witness of him, and cried, saying, This was he of whom I spake, He that cometh after me is preferred before me: for he was before me.

নববিধান

যোহন - 1 য়োহন তাঁর সম্পর্কে মানুষকে বললেন, ‘ইনিই তিনি য়াঁর সম্বন্ধে আমি বলেছি৷ ‘যিনি আমার পরে আসছেন, তিনি আমার থেকে মহান, কারণ তিনি আমার অনেক আগে থেকেই আছেন৷”

New Testament

John 1:16 And of his fulness have all we received, and grace for grace.

নববিধান

যোহন - 1 সেই বাক্য অনুগ্রহ ও সত্যে পূর্ণ ছিলেন৷ আমরা সকলে তাঁর থেকে অনুগ্রহের ওপর অনুগ্রহ পেয়েছি৷

New Testament

John 1:17 For the law was given by Moses, but grace and truth came by Jesus Christ.

নববিধান

যোহন - 1 কারণ মোশির মাধ্যমে বিধি-ব্যবস্থা দেওযা হয়েছিল, কিন্তু অনুগ্রহ ও সত্যের পথ যীশু খ্রীষ্টের মাধ্যমে এসেছে৷

New Testament

John 1:18 No man hath seen God at any time, the only begotten Son, which is in the bosom of the Father, he hath declared him.

নববিধান

যোহন - 1 ঈশ্বরকে কেউ কখনও দেখেনি; কিন্তু একমাত্র পুত্র, যিনি পিতার কাছে থাকেন, তিনিই তাঁকে প্রকাশ করেছেন৷

New Testament

John 1:19 And this is the record of John, when the Jews sent priests and Levites from Jerusalem to ask him, Who art thou?

নববিধান

যোহন - 1 জেরুশালেমের ইহুদীরা কয়েকজন যাজক ও লেবীয়কে য়োহনের কাছে পাঠালেন৷ তাঁরা এসে য়োহনকে জিজ্ঞেস করলেন, ‘আপনি কে?’

New Testament

John 1:20 And he confessed, and denied not; but confessed, I am not the Christ.

নববিধান

যোহন - 1 য়োহন একথার জবাব খোলাখুলিভাবেই দিলেন; তিনি উত্তর দিতে অস্বীকার করলেন না৷ তিনি স্পষ্টভাবে স্বীকার করলেন, ‘আমি সেই খ্রীষ্ট নই৷’

New Testament

John 1:21 And they asked him, What then? Art thou Elias? And he saith, I am not. Art thou that prophet? And he answered, No.

নববিধান

যোহন - 1 তখন তাঁরা তাঁকে জিজ্ঞেস করলেন, ‘তাহলে আপনি কে? আপনি কি এলিয়?’য়োহন বললেন, ‘না, আমি এলিয় নই৷’ইহুদীরা জিজ্ঞেস করলেন, ‘তবে আপনি কি সেই ভাববাদী?’য়োহন এর জবাবে বললেন, ‘না৷’

New Testament

John 1:22 Then said they unto him, Who art thou? that we may give an answer to them that sent us. What sayest thou of thyself?

নববিধান

যোহন - 1 তখন তাঁরা বললেন, ‘তাহলে আপনি কে? আমাদের বলুন যাতে যাঁরা আমাদের পাঠিয়েছে তাদের জবাব দিতে পারি৷ আপনার নিজের বিষয়ে আপনি কি বলেন?’

New Testament

John 1:23 He said, I am the voice of one crying in the wilderness, Make straight the way of the Lord, as said the prophet Esaias.

নববিধান

যোহন - 1 ভাববাদী যিশাইয় যা বলেছিলেন তা উল্লেখ করে য়োহন বললেন,‘আমি তাঁর রব, যিনি মরু প্রান্তরে চিত্‌কার করে বলছেন, ‘তোমার প্রভুর জন্য পথ সোজা কর!” যিশাইয় 40 :3

New Testament

John 1:24 And they which were sent were of the Pharisees.

নববিধান

যোহন - 1 যাদের পাঠানো হয়েছিল তাদের মধ্যে কিছু ফরীশী সম্প্রদায়ের লোক ছিল৷

New Testament

John 1:25 And they asked him, and said unto him, Why baptizest thou then, if thou be not that Christ, nor Elias, neither that prophet?

নববিধান

যোহন - 1 তাঁরা য়োহনকে বললেন, ‘আপনি যদি সেই খ্রীষ্ট নন, এলিয় নন, ভাববাদীও নন, তাহলে আপনি বাপ্তাইজ করছেন কেন?’

New Testament

John 1:26 John answered them, saying, I baptize with water: but there standeth one among you, whom ye know not;

নববিধান

যোহন - 1 এর উত্তরে য়োহন বললেন, ‘আমি জলে বাপ্তাইজ করছি৷ তোমাদের মধ্যে একজন দাঁড়িয়ে আছেন যাঁকে তোমরা চেন না৷

New Testament

John 1:27 He it is, who coming after me is preferred before me, whose shoe's latchet I am not worthy to unloose.

নববিধান

যোহন - 1 তিনিই সেই লোক যিনি আমার পরে আসছেন৷ আমি তাঁর পায়ের চটির ফিতে খোলবার য়োগ্য নই৷’

New Testament

John 1:28 These things were done in Bethabara beyond Jordan, where John was baptizing.

নববিধান

যোহন - 1 যর্দন নদীর অপর পারে বৈথনিযাতে য়েখানে য়োহন লোকেদের বাপ্তাইজ করছিলেন, সেইখানে এইসব ঘটেছিল৷

New Testament

John 1:29 The next day John seeth Jesus coming unto him, and saith, Behold the Lamb of God, which taketh away the sin of the world.

নববিধান

যোহন - 1 পরের দিন য়োহন যীশুকে তাঁর দিকে আসতে দেখে বললেন, ‘ঐ দেখ, ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপরাশি বহন করে নিয়ে যান!

New Testament

John 1:30 This is he of whom I said, After me cometh a man which is preferred before me: for he was before me.

নববিধান

যোহন - 1 ইনিই সেই লোক, য়াঁর বিষয়ে আমি বলেছিলাম, ‘আমার পরে একজন আসছেন, কিন্তু তিনি আমার থেকে মহান, কারণ তিনি আমার অনেক আগে থেকেই আছেন৷’

New Testament

John 1:31 And I knew him not: but that he should be made manifest to Israel, therefore am I come baptizing with water.

নববিধান

যোহন - 1 এমনকি আমিও তাঁকে চিনতাম না, কিন্তু ইস্রায়েলীয়রা য়েন তাঁকে খ্রীষ্ট বলে চিনতে পারে এইজন্য আমি এসে তাদের জলে বাপ্তাইজ করছি৷’

New Testament

John 1:32 And John bare record, saying, I saw the Spirit descending from heaven like a dove, and it abode upon him.

নববিধান

যোহন - 1 এরপর য়োহন তাঁর সাক্ষ্যে বললেন, ‘আমি নিজেও খ্রীষ্ট কে তা জানতাম না৷ কিন্তু লোকদের জলে বাপ্তাইজ করতে ঈশ্বর আমাকে পাঠালেন৷ ঈশ্বর আমাকে বললেন, ‘তুমি দেখতে পাবে এক ব্যক্তির উপর পবিত্র আত্মা এসে অধিষ্ঠান করছেন৷ আর তিনিই সেই ব্যক্তি যিনি পবিত্র আত্মাতে বাপ্তাইজ করবেন৷” য়োহন বললেন, ‘আমি পবিত্র আত্মাকে স্বর্গ থেকে নেমে আসতে দেখেছি৷ সেই আত্মা কপোতের আকারে এসে যীশুর উপর বসলেন৷

New Testament

John 1:33 And I knew him not: but he that sent me to baptize with water, the same said unto me, Upon whom thou shalt see the Spirit descending, and remaining on him, the same is he which baptizeth with the Holy Ghost.

নববিধান

যোহন - 1

New Testament

John 1:34 And I saw, and bare record that this is the Son of God.

নববিধান

যোহন - 1 আমি তা দেখেছি আর তাই আমি লোকেদের বলি, ‘য়ে তিনিই ঈশ্বরের পুত্র৷”

New Testament

John 1:35 Again the next day after John stood, and two of his disciples;

নববিধান

যোহন - 1 পরদিন য়োহন তাঁর দুজন শিষ্য়ের সঙ্গে আবার সেখানে এলেন৷

New Testament

John 1:36 And looking upon Jesus as he walked, he saith, Behold the Lamb of God!

নববিধান

যোহন - 1 যীশুকে সেখান দিয়ে য়েতে দেখে তিনি বললেন, ‘ঐ দেখ, ঈশ্বরের মেষশাবক!’

New Testament

John 1:37 And the two disciples heard him speak, and they followed Jesus.

নববিধান

যোহন - 1 তাঁর সেই দুজন শিষ্য য়োহনের কথা শুনে যীশুর অনুসরণ করতে লাগলেন৷

New Testament

John 1:38 Then Jesus turned, and saw them following, and saith unto them, What seek ye? They said unto him, Rabbi, (which is to say, being interpreted, Master,) where dwellest thou?

নববিধান

যোহন - 1 যীশু পিছন ফিরে সেই দুজনকে অনুসরণ করতে দেখে, তাঁদের জিজ্ঞেস করলেন, ‘তোমরা কি চাও?’তাঁরা যীশুকে বললেন, ‘রব্বি, আপনি কোথায় থাকেন?’ (‘রব্বি’ কথাটির অর্থ ‘গুরু৷’)

New Testament

John 1:39 He saith unto them, Come and see. They came and saw where he dwelt, and abode with him that day: for it was about the tenth hour.

নববিধান

যোহন - 1 যীশু তাঁদের বললেন, ‘এস দেখবে৷’ তখন তাঁরা গিয়ে দেখলেন তিনি কোথায় থাকেন৷ আর সেই দিনের বাকি সময়টা তাঁরা যীশুর কাছে কাটালেন৷ তখন সময় ছিল প্রায় বিকাল চারটে৷

New Testament

John 1:40 One of the two which heard John speak, and followed him, was Andrew, Simon Peter's brother.

নববিধান

যোহন - 1 য়োহনের কথা শুনে য়ে দুজন লোক যীশুর পিছনে পিছনে গিয়েছিলেন, তাঁদের মধ্যে একজন হচ্ছেন শিমোন পিতরের ভাই আন্দরিয়৷

New Testament

John 1:41 He first findeth his own brother Simon, and saith unto him, We have found the Messias, which is, being interpreted, the Christ.

নববিধান

যোহন - 1 আন্দরিয় সঙ্গে সঙ্গে তাঁর ভাই শিমোনের দেখা পেয়ে তাকে বললেন, ‘আমরা মশীহের দেখা পেয়েছি৷’ ‘মশীহ’ কথাটির অর্থ ‘খ্রীষ্ট৷’

New Testament

John 1:42 And he brought him to Jesus. And when Jesus beheld him, he said, Thou art Simon the son of Jona: thou shalt be called Cephas, which is by interpretation, A stone.

নববিধান

যোহন - 1 আন্দরিয়, শিমোন পিতরকে যীশুর কাছে নিয়ে এলেন৷ যীশু তাঁর দিকে তাকিয়ে বললেন, ‘তুমি য়োহনের ছেলে শিমোন, তোমাকে কৈফা বলে ডাকা হবে৷’ ‘কৈফা’ কথাটির অর্থ ‘পিতর৷’

New Testament

John 1:43 The day following Jesus would go forth into Galilee, and findeth Philip, and saith unto him, Follow me.

নববিধান

যোহন - 1 পরের দিন যীশু গালীলে যাবেন বলে ঠিক করলেন৷ সেখানে তিনি ফিলিপের দেখা পেয়ে তাঁকে বললেন, ‘আমার অনুসরণ কর৷’

New Testament

John 1:44 Now Philip was of Bethsaida, the city of Andrew and Peter.

নববিধান

যোহন - 1 আন্দরিয় ও পিতর য়ে অঞ্চলে থাকতেন ফিলিপ ছিলেন, সেই বৈত্‌সৈদার লোক৷

New Testament

John 1:45 Philip findeth Nathanael, and saith unto him, We have found him, of whom Moses in the law, and the prophets, did write, Jesus of Nazareth, the son of Joseph.

নববিধান

যোহন - 1 ফিলিপ এবার নথনেলকে দেখতে পেয়ে বললেন, ‘আমরা এমন একজনের দেখা পেয়েছি যার কথা মোশি ও ভাববাদীরা বিধি-ব্যবস্থায় লিখে রেখে গেছেন৷ তিনি নাসরত্ নিবাসী য়োষেফের ছেলে যীশু৷’

New Testament

John 1:46 And Nathanael said unto him, Can there any good thing come out of Nazareth? Philip saith unto him, Come and see.

নববিধান

যোহন - 1 নথনেল তাঁকে বললেন, ‘নাসরত্! নাসরত্ থেকে কি ভাল কিছু আসতে পারে?’ফিলিপ বললেন, ‘এস দেখে যাও৷’

New Testament

John 1:47 Jesus saw Nathanael coming to him, and saith of him, Behold an Israelite indeed, in whom is no guile!

নববিধান

যোহন - 1 যীশু দেখলেন নথনেল তাঁর দিকে আসছেন৷ তখন তিনি তাঁর বিষয়ে বললেন, ‘এই দেখ একজন প্রকৃত ইস্রায়েলীয়, যার মধ্যে কোন ছলনা নেই৷’

New Testament

John 1:48 Nathanael saith unto him, Whence knowest thou me? Jesus answered and said unto him, Before that Philip called thee, when thou wast under the fig tree, I saw thee.

নববিধান

যোহন - 1 নথনেল তাঁকে বললেন, ‘আপনি কেমন করে আমাকে চিনলেন?’এর উত্তরে যীশু বললেন, ‘ফিলিপ আমার সম্পর্কে তোমায় বলার আগে তুমি যখন ডুমুর গাছের তলায় বসেছিলে, আমি তখনই তোমায় দেখেছিলাম৷’

New Testament

John 1:49 Nathanael answered and saith unto him, Rabbi, thou art the Son of God; thou art the King of Israel.

নববিধান

যোহন - 1 নথনেল বললেন, ‘রব্বি (গুরু), আপনিই ঈশ্বরের পুত্র, আপনিই ইস্রায়েলের রাজা৷’

New Testament

John 1:50 Jesus answered and said unto him, Because I said unto thee, I saw thee under the fig tree, believest thou? thou shalt see greater things than these.

নববিধান

যোহন - 1 যীশু উত্তরে বললেন, ‘আমি তোমাকে ডুমুর গাছের তলায় দেখেছিলাম বলেই কি তুমি আমাকে বিশ্বাস করলে? এর চেয়েও আরো অনেক মহত্ জিনিস তুমি দেখতে পাবে!’

New Testament

John 1:51 And he saith unto him, Verily, verily, I say unto you, Hereafter ye shall see heaven open, and the angels of God ascending and descending upon the Son of man.

নববিধান

যোহন - 1 পরে যীশু তাঁকে আরও বললেন, ‘সত্যি, সত্যিই আমি তোমাদের বলছি৷ তোমরা একদিন দেখবে স্বর্গ খুলে গেছে, আর ‘ঈশ্বরের দূতরা’ মানবপুত্রের ওপর দিয়ে উঠে যাচ্ছেন আর নেমে আসছেন৷’

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme