Kitab

John 11

Chapter 79, 57 verses

  • New Testament
  • নববিধান
New Testament

John 11:1 Now a certain man was sick, named Lazarus, of Bethany, the town of Mary and her sister Martha.

নববিধান

যোহন - 11 লাসার নামে একটি লোক অসুস্থ ছিলেন; তিনি বৈথনিযা গ্রামে থাকতেন৷ সেই গ্রামেই মরিয়ম ও তাঁর বোন মার্থাও থাকতেন৷

New Testament

John 11:2 (It was that Mary which anointed the Lord with ointment, and wiped his feet with her hair, whose brother Lazarus was sick.)

নববিধান

যোহন - 11 এই মরিয়মই বহুমূল্য সুগন্ধি আতর যীশুর উপরে ঢেলে নিজের চুল দিয়ে তাঁর পা মুছিয়ে দিয়েছিলেন৷ লাসার ছিলেন এই মরিয়মেরই ভাই৷

New Testament

John 11:3 Therefore his sisters sent unto him, saying, Lord, behold, he whom thou lovest is sick.

নববিধান

যোহন - 11 তাই লাসারের বোনেরা একটি লোক পাঠিয়ে যীশুকে বলে পাঠালেন, ‘প্রভু, আপনার প্রিয় বন্ধু লাসার অসুস্থ৷’

New Testament

John 11:4 When Jesus heard that, he said, This sickness is not unto death, but for the glory of God, that the Son of God might be glorified thereby.

নববিধান

যোহন - 11 যীশু একথা শুনে বললেন, ‘এই রোগে তার মৃত্যু হবে না; কিন্তু তা ঈশ্বরের মহিমার জন্যই হয়েছে, য়েন ঈশ্বরের পুত্র মহিমান্বিত হন৷’

New Testament

John 11:5 Now Jesus loved Martha, and her sister, and Lazarus.

নববিধান

যোহন - 11 যীশু মার্থা, তার বোনও লাসারকে ভালবাসতেন৷

New Testament

John 11:6 When he had heard therefore that he was sick, he abode two days still in the same place where he was.

নববিধান

যোহন - 11 তাই তিনি যখন শুনলেন য়ে লাসার অসুস্থ, তখন য়েখানে ছিলেন সেই জায়গায় আরো দুদিন রয়ে গেলেন৷

New Testament

John 11:7 Then after that saith he to his disciples, Let us go into Judaea again.

নববিধান

যোহন - 11 এরপর তিনি শিষ্যদের বললেন, ‘চল, আমরা আবার যিহূদিযাতে যাই৷’

New Testament

John 11:8 His disciples say unto him, Master, the Jews of late sought to stone thee; and goest thou thither again?

নববিধান

যোহন - 11 তাঁর শিষ্যরা তাঁকে বললেন, ‘গুরু, সম্প্রতি সেখানকার লোকেরা আপনাকে পাথর ছুঁড়ে মেরে ফেলতে চাইছিল৷ তবে কেন আপনি আবার সেখানে য়েতে চাইছেন?’

New Testament

John 11:9 Jesus answered, Are there not twelve hours in the day? If any man walk in the day, he stumbleth not, because he seeth the light of this world.

নববিধান

যোহন - 11 এর উত্তরে যীশু বললেন, ‘দিনে বারো ঘন্টা আলো থাকে৷ কেউ যদি দিনের আলোতে চলে তবে সে হোঁচট খেয়ে পড়ে যায় না, কারণ সে জগতের আলো দেখতে পায়৷

New Testament

John 11:10 But if a man walk in the night, he stumbleth, because there is no light in him.

নববিধান

যোহন - 11 কিন্তু কেউ যদি রাতের আঁধারে চলে তবে সে হোঁচট খায়, কারণ তার সামনে কোন আলো নেই৷’

New Testament

John 11:11 These things said he: and after that he saith unto them, Our friend Lazarus sleepeth; but I go, that I may awake him out of sleep.

নববিধান

যোহন - 11 তিনি একথা বলার পর তাদের আবার বললেন, ‘আমাদের বন্ধু লাসার ঘুমিয়ে পড়েছে; কিন্তু আমি তাকে জাগাতে যাচ্ছি৷

New Testament

John 11:12 Then said his disciples, Lord, if he sleep, he shall do well.

নববিধান

যোহন - 11 তখন তাঁর শিষ্যরা তাঁকে বললেন, ‘প্রভু, সে যদি ঘুমিয়ে থাকে তবে সে ভাল হয়ে যাবে৷’

New Testament

John 11:13 Howbeit Jesus spake of his death: but they thought that he had spoken of taking of rest in sleep.

নববিধান

যোহন - 11 যীশু লাসারের মৃত্যুর বিষয়ে বলছিলেন, কিন্তু তাঁরা মনে করলেন তিনি তাঁর স্বাভাবিক ঘুমের কথা বলছেন৷

New Testament

John 11:14 Then said Jesus unto them plainly, Lazarus is dead.

নববিধান

যোহন - 11 তাই যীশু তখন তাদের স্পষ্ট করে বললেন, ‘লাসার মারা গেছে৷

New Testament

John 11:15 And I am glad for your sakes that I was not there, to the intent ye may believe; nevertheless let us go unto him.

নববিধান

যোহন - 11 আর তোমাদের কথা ভেবে আমি আনন্দিত য়ে আমি সেখানে ছিলাম না, কারণ এখন তোমরা আমাকে বিশ্বাস করবে৷ চল, এখন আমরা তার কাছে যাই৷’

New Testament

John 11:16 Then said Thomas, which is called Didymus, unto his fellowdisciples, Let us also go, that we may die with him.

নববিধান

যোহন - 11 তখন থোমা (যাঁকে দিদুমঃ বলে) অন্য শিষ্যদের উদ্দেশ্য করে বললেন, ‘চল, আমরাও যাবো, আমরাও যীশুর সঙ্গে মরব৷’

New Testament

John 11:17 Then when Jesus came, he found that he had lain in the grave four days already.

নববিধান

যোহন - 11 যীশু বৈথনিযাতে এসে জানতে পারলেন য়ে গত চারদিন ধরে লাসার কবরে আছেন৷

New Testament

John 11:18 Now Bethany was nigh unto Jerusalem, about fifteen furlongs off:

নববিধান

যোহন - 11 বৈথনিযা থেকে জেরুশালেমের দূরত্ব ছিল প্রায় দুই মাইল৷

New Testament

John 11:19 And many of the Jews came to Martha and Mary, to comfort them concerning their brother.

নববিধান

যোহন - 11 তাই ইহুদীদের অনেকেই মার্থা ও মরিয়মকে তাঁদের ভাইয়ের মৃত্যুর পর সান্ত্বনা দিতে এসেছিল৷

New Testament

John 11:20 Then Martha, as soon as she heard that Jesus was coming, went and met him: but Mary sat still in the house.

নববিধান

যোহন - 11 মার্থা যখন শুনলেন য়ে যীশু এসেছেন, তখন তাঁর সঙ্গে দেখা করতে গেলেন, কিন্তু মরিয়ম ঘরেই থাকলেন৷

New Testament

John 11:21 Then said Martha unto Jesus, Lord, if thou hadst been here, my brother had not died.

নববিধান

যোহন - 11 মার্থা যীশুকে বললেন, ‘প্রভু, আপনি যদি এখানে থাকতেন তাহলে আমার ভাই মরত না৷

New Testament

John 11:22 But I know, that even now, whatsoever thou wilt ask of God, God will give it thee.

নববিধান

যোহন - 11 কিন্তু এখনও আমি জানি য়ে, আপনি ঈশ্বরের কাছে যা কিছু চাইবেন, ঈশ্বর আপনাকে তাই দেবেন৷’

New Testament

John 11:23 Jesus saith unto her, Thy brother shall rise again.

নববিধান

যোহন - 11 যীশু তাঁকে বললেন, ‘তোমার ভাই আবার উঠবে৷’

New Testament

John 11:24 Martha saith unto him, I know that he shall rise again in the resurrection at the last day.

নববিধান

যোহন - 11 মার্থা তাঁকে বললেন, ‘আমি জানি শেষ দিনে পুনরুত্থানের সময় সে আবার উঠবে৷’

New Testament

John 11:25 Jesus said unto her, I am the resurrection, and the life: he that believeth in me, though he were dead, yet shall he live:

নববিধান

যোহন - 11 যীশু মার্থাকে বললেন, ‘আমিই পুনরুত্থান, আমিই জীবন৷ য়ে কেউ আমাকে বিশ্বাস করে, সে মরবার পর জীবন ফিরে পাবে৷

New Testament

John 11:26 And whosoever liveth and believeth in me shall never die. Believest thou this?

নববিধান

যোহন - 11 য়ে কেউ জীবিত আছে ও আমায় বিশ্বাস করে, সে কখনও মরবে না৷ তুমি কি একথা বিশ্বাস কর?’

New Testament

John 11:27 She saith unto him, Yea, Lord: I believe that thou art the Christ, the Son of God, which should come into the world.

নববিধান

যোহন - 11 মার্থা তাঁকে বললেন, ‘হ্যাঁ, প্রভু! আমি বিশ্বাস করি য়ে জগতে যাঁর আসার কথা আছে আপনিই সেই খ্রীষ্ট, ঈশ্বরের পুত্র৷’

New Testament

John 11:28 And when she had so said, she went her way, and called Mary her sister secretly, saying, The Master is come, and calleth for thee.

নববিধান

যোহন - 11 এই কথা বলার পর মার্থা সেখান থেকে চলে গেলেন ও তার বোন মরিয়মকে একান্তে ডেকে বললেন, ‘গুরু এসেছেন, আর তিনি তোমায় ডাকছেন৷’

New Testament

John 11:29 As soon as she heard that, she arose quickly, and came unto him.

নববিধান

যোহন - 11 মরিয়ম একথা শুনে তাড়াতাড়ি করে যীশুর কাছে গেলেন৷

New Testament

John 11:30 Now Jesus was not yet come into the town, but was in that place where Martha met him.

নববিধান

যোহন - 11 যীশু তখনও গ্রামের মধ্যে ঢোকেন নি৷ মার্থা য়েখানে তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি সেখানেই ছিলেন৷

New Testament

John 11:31 The Jews then which were with her in the house, and comforted her, when they saw Mary, that she rose up hastily and went out, followed her, saying, She goeth unto the grave to weep there.

নববিধান

যোহন - 11 য়ে ইহুদীরা মরিয়মের সঙ্গে বাড়িতে ছিল ও তাঁকে সান্ত্বনা দিচ্ছিল, তারা যখন দেখল য়ে মরিয়ম তাড়াতাড়ি করে উঠে বাইরে যাচ্ছেন, তখন তারাও তার পিছনে পিছনে চলল, তারা মনে করল য়ে তিনি হয়তো লাসারের কবরের কাছে যাচ্ছেন ও সেখানে গিয়ে কাঁদবেন৷

New Testament

John 11:32 Then when Mary was come where Jesus was, and saw him, she fell down at his feet, saying unto him, Lord, if thou hadst been here, my brother had not died.

নববিধান

যোহন - 11 যীশু য়েখানে ছিলেন, মরিয়ম সেখানে এসে তাঁকে দেখে তাঁর পায়ের ওপর পড়ে বললেন, ‘প্রভু, আপনি যদি এখানে থাকতেন, আমার ভাই মরত না৷’

New Testament

John 11:33 When Jesus therefore saw her weeping, and the Jews also weeping which came with her, he groaned in the spirit, and was troubled.

নববিধান

যোহন - 11 যীশু যখন দেখলেন য়ে মরিয়ম কাঁদছেন আর তার সঙ্গে য়ে সব ইহুদীরা এসেছিল তারাও কাঁদছে, তখন তিনি দুঃখিত হয়ে উঠলেন এবং অন্তরে গভীরভাবে বিচলিত হলেন৷

New Testament

John 11:34 And said, Where have ye laid him? They said unto him, Lord, come and see.

নববিধান

যোহন - 11 তখন তিনি বললেন, ‘তোমরা তাকে কোথায় রেখেছ?’ তারা বললেন, ‘প্রভু, আসুন, এসে দেখুন৷’

New Testament

John 11:35 Jesus wept.

নববিধান

যোহন - 11 যীশু কেঁদে ফেললেন৷

New Testament

John 11:36 Then said the Jews, Behold how he loved him!

নববিধান

যোহন - 11 তখন সেই ইহুদীরা সকলে বলতে লাগল, ‘দেখ! উনি লাসারকে কত ভালোবাসতেন৷’

New Testament

John 11:37 And some of them said, Could not this man, which opened the eyes of the blind, have caused that even this man should not have died?

নববিধান

যোহন - 11 কিন্তু তাদের মধ্যে আবার কেউ কেউ বলল, ‘যীশু তো অন্ধকে দৃষ্টিশক্তি দিয়েছেন; কেন তিনি লাসারকে মৃত্যুর হাত থেকে বাঁচালেন না?’

New Testament

John 11:38 Jesus therefore again groaning in himself cometh to the grave. It was a cave, and a stone lay upon it.

নববিধান

যোহন - 11 এরপর যীশু আবার অন্তরে বিচলিত হয়ে উঠলেন৷ লাসারকে য়েখানে রাখা হয়েছিল, যীশু সেই কবরের কাছে গেলেন৷ কবরটি ছিল একটা গুহা, যার প্রবেশ পথ একটা পাথর দিয়ে ঢাকা ছিল৷

New Testament

John 11:39 Jesus said, Take ye away the stone. Martha, the sister of him that was dead, saith unto him, Lord, by this time he stinketh: for he hath been dead four days.

নববিধান

যোহন - 11 যীশু বললেন, ‘ঐ পাথরটা সরিয়ে ফেল৷’সেই মৃত ব্যক্তির বোন মার্থা বললেন, ‘প্রভু চারদিন আগে লাসারের মৃত্যু হয়েছে৷ এখন পাথর সরালে এর মধ্য থেকে দুর্গন্ধ বের হবে৷’

New Testament

John 11:40 Jesus saith unto her, Said I not unto thee, that, if thou wouldest believe, thou shouldest see the glory of God?

নববিধান

যোহন - 11 যীশু তাঁকে বললেন, ‘আমি কি তোমায় বলিনি, যদি বিশ্বাস কর তবে ঈশ্বরের মহিমা দেখতে পাবে?’

New Testament

John 11:41 Then they took away the stone from the place where the dead was laid. And Jesus lifted up his eyes, and said, Father, I thank thee that thou hast heard me.

নববিধান

যোহন - 11 এরপর তারা সেই পাথরখানা সরিয়ে দিল, আর যীশু উর্দ্ধ দিকে তাকিয়ে বললেন, ‘পিতা, আমি তোমায় ধন্যবাদ দিই, কারণ তুমি আমার কথা শুনেছ৷

New Testament

John 11:42 And I knew that thou hearest me always: but because of the people which stand by I said it, that they may believe that thou hast sent me.

নববিধান

যোহন - 11 আমি জানি তুমি সব সময়ই আমার কথা শুনে থাক৷ কিন্তু আমার চারপাশে যাঁরা দাঁড়িয়ে আছে তাদের জন্য আমি একথা বলছি, য়েন তারা বিশ্বাস করে য়ে তুমি আমায় পাঠিয়েছ৷’

New Testament

John 11:43 And when he thus had spoken, he cried with a loud voice, Lazarus, come forth.

নববিধান

যোহন - 11 এই কথা বলার পর যীশু জোর গলায় ডাকলেন, ‘লাসার বেরিয়ে এস!’

New Testament

John 11:44 And he that was dead came forth, bound hand and foot with graveclothes: and his face was bound about with a napkin. Jesus saith unto them, Loose him, and let him go.

নববিধান

যোহন - 11 মৃত লাসার সেই কবর থেকে বাইরে এল৷ তার হাতপা টুকরো কাপড় দিয়ে তখনও বাঁধা ছিল আর তার মুখের ওপর একখানা কাপড় জড়ানো ছিল৷যীশু তখন তাদের বললেন, ‘বাঁধন খুলে দাও এবং ওকে য়েতে দাও৷’

New Testament

John 11:45 Then many of the Jews which came to Mary, and had seen the things which Jesus did, believed on him.

নববিধান

যোহন - 11 তখন মরিয়মের কাছে যাঁরা এসেছিল, সেই সব ইহুদীদের মধ্যে অনেকে যীশু যা করলেন তা দেখে যীশুর ওপর বিশ্বাস করল৷

New Testament

John 11:46 But some of them went their ways to the Pharisees, and told them what things Jesus had done.

নববিধান

যোহন - 11 কিন্তু তাদের মধ্যে কয়েকজন ফরীশীদের কাছে গিয়ে যীশু যা করেছিলেন তা তাদের জানালো৷

New Testament

John 11:47 Then gathered the chief priests and the Pharisees a council, and said, What do we? for this man doeth many miracles.

নববিধান

যোহন - 11 এরপর প্রধান যাজক ও ফরীশীরা পরিষদের এক মহাসভা ডেকে সেখানে নিজেদের মধ্যে বলাবলি করল, ‘আমরা এখন কি করব? এই লোকটা তো অনেক অলৌকিক চিহ্নকার্য় করছে৷

New Testament

John 11:48 If we let him thus alone, all men will believe on him: and the Romans shall come and take away both our place and nation.

নববিধান

যোহন - 11 আমরা যদি ওকে এই ভাবেই চলতে দিই তাহলে তো সকলেই এর ওপর বিশ্বাস করবে৷ তখন রোমীয়েরা এসে আমাদের এই মন্দির ও আমাদের জাতিকে ধ্বংস করবে৷’

New Testament

John 11:49 And one of them, named Caiaphas, being the high priest that same year, said unto them, Ye know nothing at all,

নববিধান

যোহন - 11 কিন্তু তাদের মধ্যে একজন, য়াঁর নাম কাযাফা, যিনি সেই বছরের জন্য মহাযাজকের পদ পেয়েছিলেন, তাদের বললেন, ‘তোমরা কিছুই জানো না৷

New Testament

John 11:50 Nor consider that it is expedient for us, that one man should die for the people, and that the whole nation perish not.

নববিধান

যোহন - 11 আর তোমরা এও বোঝ না য়ে গোটা জাতি ধ্বংস হওযার পরিবর্তে সেই মানুষের মৃত্যু হওযা তোমাদের পক্ষে মঙ্গলজনক হবে৷’

New Testament

John 11:51 And this spake he not of himself: but being high priest that year, he prophesied that Jesus should die for that nation;

নববিধান

যোহন - 11 একথা কাযাফা য়ে নিজের থেকে বললেন তা নয়, কিন্তু সেই বছরের জন্য মহাযাজক হওযাতে তিনি এই ভাববাণী করলেন, য়ে সমগ্র জাতির জন্য যীশু মৃত্যুবরণ করতে যাচ্ছেন৷

New Testament

John 11:52 And not for that nation only, but that also he should gather together in one the children of God that were scattered abroad.

নববিধান

যোহন - 11 যীশু য়ে কেবল ইহুদী জাতির জন্য মৃত্যুবরণ করবেন তা নয়, সারা জগতে য়ে সমস্ত ঈশ্বরের সন্তানরা চারদিকে ছড়িয়ে আছে, তাদের সকলকে একত্রিত করার জন্য যীশু মৃত্যুবরণ করবেন৷

New Testament

John 11:53 Then from that day forth they took counsel together for to put him to death.

নববিধান

যোহন - 11 তাই সেই দিন থেকে তারা যীশুকে হত্যা করার জন্য চক্রান্ত করতে লাগল৷

New Testament

John 11:54 Jesus therefore walked no more openly among the Jews; but went thence unto a country near to the wilderness, into a city called Ephraim, and there continued with his disciples.

নববিধান

যোহন - 11 যীশু তখন প্রকাশ্যে ইহুদীদের মধ্যে চলাফেরা বন্ধ করে দিলেন৷ তিনি সেখান থেকে মরুপ্রান্তরের কাছে ইফ্রযিম নামে এক শহরে চলে গেলেন এবং সেখানে তিনি তাঁর শিষ্যদের সঙ্গে থাকলেন৷

New Testament

John 11:55 And the Jews' passover was nigh at hand: and many went out of the country up to Jerusalem before the passover, to purify themselves.

নববিধান

যোহন - 11 ইহুদীদের নিস্তারপর্ব এগিয়ে আসছিল, আর অনেক লোক নিজেদের শুচি করবার জন্য নিস্তারপর্বের আগেই দেশ থেকে জেরুশালেমে গেল৷

New Testament

John 11:56 Then sought they for Jesus, and spake among themselves, as they stood in the temple, What think ye, that he will not come to the feast?

নববিধান

যোহন - 11 তারা সেখানে যীশুর খোঁজ করতে লাগল৷ তারা মন্দির চত্বরে দাঁড়িয়ে পরস্পর বলাবলি করতে লাগল,. ‘তোমরা কি মনে কর? তিনি কি এই পর্বে আসবেন?’

New Testament

John 11:57 Now both the chief priests and the Pharisees had given a commandment, that, if any man knew where he were, he should shew it, that they might take him.

নববিধান

যোহন - 11 প্রধান যাজকরা ও ফরীশীরা এই আদেশ দিল য়ে, যীশু কোথায় আছেন তা যদি কেউ জানে তবে তাদের য়েন জানানো হয় যাতে তারা তাঁকে গ্রেপ্তার করতে পারে৷

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme