Kitab

গণনা পুস্তক / Numbers (Taurah) 16

Chapter 133, 50 verses

  • পুরানো ইচ্ছাপত্র
  • Old Testament
পুরানো ইচ্ছাপত্র

গণনা পুস্তক - 16 কোরহ, দাথন, অবীরাম এবং ওন মোশির বিরুদ্ধে গেল। (কোরহ ছিল ষিষ্হরের পুত্র। ষিষ্হর ছিল কহাতের পুত্র এবং কহাত্‌ ছিল লেবির পুত্র। দাথন এবং অবীরাম ছিল দুই ভাই এবং ইলীয়াবের পুত্র। ওন ছিল পেলতের পুত্র। দাথন, অবীরাম এবং ওন ছিলেন রূবেণের উত্তরপুরুষ।)

Old Testament

Numbers 16:1 Now Korah, the son of Izhar, the son of Kohath, the son of Levi, and Dathan and Abiram, the sons of Eliab, and On, the son of Peleth, sons of Reuben, took men:

পুরানো ইচ্ছাপত্র

গণনা পুস্তক - 16 ঐ চারজন ব্যক্তি ইস্রায়েলের অন্যান্য 250 জন পুরুষকে একত্রিত করে মোশির বিরুদ্ধে গেল। তারা ছিল লোকদের নির্বাচিত নেতা। সমস্ত লোক তাদের চিনত।

Old Testament

Numbers 16:2 And they rose up before Moses, with certain of the children of Israel, two hundred and fifty princes of the assembly, famous in the congregation, men of renown:

পুরানো ইচ্ছাপত্র

গণনা পুস্তক - 16 তারা মোশি এবং হারোণের বিরুদ্ধে কথা বলার জন্য একসাথে এল। তারা মোশি এবং হারোণকে বলল, “আপনি বড্ড বেশী বাড়াবাড়ি করছেন। ইস্রায়েলের সকল লোক পবিত্র এবং প্রভু এখনও তাদের মধ্যেই বাস করেন। প্রভুর অন্যান্য লোকদের থেকে আপনি নিজেকে অনেক বেশী গুরুত্বপূর্ণ করে তুলেছেন।”

Old Testament

Numbers 16:3 And they gathered themselves together against Moses and against Aaron, and said unto them, Ye take too much upon you, seeing all the congregation are holy, every one of them, and the LORD is among them: wherefore then lift ye up yourselves above the congregation of the LORD?

পুরানো ইচ্ছাপত্র

গণনা পুস্তক - 16 মোশি এই কথা শুনে মাটিতে উপুড় হয়ে পড়ল।

Old Testament

Numbers 16:4 And when Moses heard it, he fell upon his face:

পুরানো ইচ্ছাপত্র

গণনা পুস্তক - 16 আর সে কোরহ এবং তার অনুসরণকারীদের বলল, “আগামীকাল সকালে প্রভু দেখিয়ে দেবেন কোন্ ব্যক্তি প্রকৃতই তাঁর এবং কে প্রকৃতই পবিত্র। আর সেই ব্যক্তিকে প্রভু তাঁর কাছে নিয়ে আসবেন। প্রভু যাকে বেছে নেবেন তাকে তাঁর কাছে নিয়ে আসবেন।

Old Testament

Numbers 16:5 And he spake unto Korah and unto all his company, saying, Even to morrow the LORD will show who are his, and who is holy; and will cause him to come near unto him: even him whom he hath chosen will he cause to come near unto him.

পুরানো ইচ্ছাপত্র

গণনা পুস্তক - 16 সুতরাং কোরহ তুমি এবং তোমার অনুসরণকারী এই কাজ করবে:

Old Testament

Numbers 16:6 This do; Take you censers, Korah, and all his company;

পুরানো ইচ্ছাপত্র

গণনা পুস্তক - 16 আগামীকাল ধুনুচি নিয়ে তাতে সুগন্ধি ধূপধূনো রাখবে। তারপরে সেই ধুনুচিগুলো প্রভুর সামনে নিয়ে আসবে। প্রভু সেই ব্যক্তিকে বেছে নেবেন যে সত্যই পবিত্র। তোমরা লেবীয়রা অনেক দূরে চলে গেছো - তোমরা ভুল করছো।”

Old Testament

Numbers 16:7 And put fire therein, and put incense in them before the LORD to morrow: and it shall be that the man whom the LORD doth choose, he shall be holy: ye take too much upon you, ye sons of Levi.

পুরানো ইচ্ছাপত্র

গণনা পুস্তক - 16 মোশি কোরহকে এও বলল, “লেবীয়রা দয়া করে আমার কথা শোন।

Old Testament

Numbers 16:8 And Moses said unto Korah, Hear, I pray you, ye sons of Levi:

পুরানো ইচ্ছাপত্র

গণনা পুস্তক - 16 এটাই কি য়থেষ্ট নয় যে ইস্রায়েলের ঈশ্বর তোমাদের ইস্রায়েলের মণ্ডলী থেকে আলাদা করে প্রভুর পবিত্র তাঁবুর সেবা করার জন্য এবং মণ্ডলীর সামনে দাঁড়িয়ে তাঁর সেবা করার জন্য তোমাদের তাঁর কাছে নিয়ে এসেছেন?

Old Testament

Numbers 16:9 Seemeth it but a small thing unto you, that the God of Israel hath separated you from the congregation of Israel, to bring you near to himself to do the service of the tabernacle of the LORD, and to stand before the congregation to minister unto them?

পুরানো ইচ্ছাপত্র

গণনা পুস্তক - 16 যাজকদের কাজে সাহায্য করার জন্য ঈশ্বর তোমাদের অর্থাত্‌ লেবীয় গোষ্ঠীভুক্ত লোকদের নিয়ে এসেছিলেন। কিন্তু তোমরা এখন যাজক হওয়ার চেষ্টা করছো।

Old Testament

Numbers 16:10 And he hath brought thee near to him, and all thy brethren the sons of Levi with thee: and seek ye the priesthood also?

পুরানো ইচ্ছাপত্র

গণনা পুস্তক - 16 তুমি এবং তোমার অনুসরণকারীরা একত্রিত হয়ে প্রভুর বিরোধিতা করেছো। হারোণ কি কোনো ভুল কাজ করেছে যে তাঁর বিরুদ্ধে তোমরা অভিয়োগ করছো?”

Old Testament

Numbers 16:11 For which cause both thou and all thy company are gathered together against the LORD: and what is Aaron, that ye murmur against him?

পুরানো ইচ্ছাপত্র

গণনা পুস্তক - 16 এরপর মোশি ইলীয়াবের পুত্র দাথন এবং অবীরামকে ডাকল। কিন্তু ঐ দুই ব্যক্তি বললেন, “আমরা যাবো না।

Old Testament

Numbers 16:12 And Moses sent to call Dathan and Abiram, the sons of Eliab: which said, We will not come up:

পুরানো ইচ্ছাপত্র

গণনা পুস্তক - 16 এটাই কি য়থেষ্ট নয় যে আপনি উত্তম জিনিসে পরিপূর্ণ শস্য শ্যামলা দেশ থেকে আমাদের নিয়ে এসেছেন যাতে মরুভূমির হত্যা করতে পারেন? আর এখন আপনি আমাদের উপর কর্তৃত্ত্বও করবেন?

Old Testament

Numbers 16:13 Is it a small thing that thou hast brought us up out of a land that floweth with milk and honey, to kill us in the wilderness, except thou make thyself altogether a prince over us?

পুরানো ইচ্ছাপত্র

গণনা পুস্তক - 16 আমরা কেন আপনাকে অনুসরণ করবো? উত্তম জিনিসে পরিপূর্ণ এমন কোনো দেশে তো আপনি আমাদের নিয়ে আসেন নি। আপনি আমাদের ঈশ্বরের শপথ করা সেই দেশও দেন নি এবং আমাদের চারণভূমি অথবা দ্রাক্ষাক্ষেতও দেন নি। আপনি কি এই সব লোকদের ক্রীতদাস করবেন? না, আমরা আসবো না।”

Old Testament

Numbers 16:14 Moreover thou hast not brought us into a land that floweth with milk and honey, or given us inheritance of fields and vineyards: wilt thou put out the eyes of these men? we will not come up.

পুরানো ইচ্ছাপত্র

গণনা পুস্তক - 16 এই কারণে মোশি খুবই ক্রুদ্ধ হল। সে প্রভুকে বলল, “আমি এইসকল লোকদের সঙ্গে কোনোদিন কোন অন্যায করি নি। আমি কোনো সমযেই তাদের কাছ থেকে কোনো কিছুই নিই নি, একটি গাধা পর্য়ন্ত নয়। প্রভু আপনি এদের উপহার গ্রহণ করবেন না!”

Old Testament

Numbers 16:15 And Moses was very wroth, and said unto the LORD, Respect not thou their offering: I have not taken one ass from them, neither have I hurt one of them.

পুরানো ইচ্ছাপত্র

গণনা পুস্তক - 16 এরপর মোশি কোরহকে বলল, “আগামীকাল তুমি এবং তোমার অনুসরণকারীরা প্রভুর সামনে দাঁড়াবে। সেখানে হারোণ, তুমি ও তোমার লোকরা থাকবে।

Old Testament

Numbers 16:16 And Moses said unto Korah, Be thou and all thy company before the LORD, thou, and they, and Aaron, to morrow:

পুরানো ইচ্ছাপত্র

গণনা পুস্তক - 16 তোমরা প্রত্যেকে একটি করে ধুনুচি এনে তাতে সুগন্ধি ধূপধূনো রাখবে এবং তা ঈশ্বরকে প্রদান করবে। সেখানে নেতাদের জন্য 250 টি ধুনুচি থাকবে এবং একটি পাত্র তোমার জন্য ও একটি পাত্র হারোণের জন্য থাকবে।”

Old Testament

Numbers 16:17 And take every man his censer, and put incense in them, and bring ye before the LORD every man his censer, two hundred and fifty censers; thou also, and Aaron, each of you his censer.

পুরানো ইচ্ছাপত্র

গণনা পুস্তক - 16 সুতরাং প্রত্যেকে একটি ধুনুচি নিয়ে তার ওপর জ্বলন্ত কযলা ও সুগন্ধি ধূপধূনো রাখল। এরপর তারা মোশি ও হারোণের সাথে সামগম তাঁবুর প্রবেশপথে গিয়ে দাঁড়ালো।

Old Testament

Numbers 16:18 And they took every man his censer, and put fire in them, and laid incense thereon, and stood in the door of the tabernacle of the congregation with Moses and Aaron.

পুরানো ইচ্ছাপত্র

গণনা পুস্তক - 16 কোরহও সমাগম তাঁবুর প্রবেশপথে তাদের বিরুদ্ধে সমস্ত লোককে জড়ো করেছিল। এর ঠিক পর সেই জায়গায় সকলের সামনে প্রভুর মহিমা প্রকাশিত হল।

Old Testament

Numbers 16:19 And Korah gathered all the congregation against them unto the door of the tabernacle of the congregation: and the glory of the LORD appeared unto all the congregation.

পুরানো ইচ্ছাপত্র

গণনা পুস্তক - 16 প্রভু মোশি ও হারোণকে বললেন,

Old Testament

Numbers 16:20 And the LORD spake unto Moses and unto Aaron, saying,

পুরানো ইচ্ছাপত্র

গণনা পুস্তক - 16 “এই সকল লোকদের থেকে দূরে সরে যাও। আমি এখনই তাদের ধ্বংস করতে চাই।”

Old Testament

Numbers 16:21 Separate yourselves from among this congregation, that I may consume them in a moment.

পুরানো ইচ্ছাপত্র

গণনা পুস্তক - 16 কিন্তু মোশি এবং হারোণ মাটিতে নতজানু হয়ে অনুনয় করে বলল, “হে ঈশ্বর, আপনি জানেন লোকরা তাদের মনে কি ভাবছে।একজন পাপ করলে কি আপনি সমস্ত মণ্ডলীর প্রতি ক্রুদ্ধ হবেন?”

Old Testament

Numbers 16:22 And they fell upon their faces, and said, O God, the God of the spirits of all flesh, shall one man sin, and wilt thou be wroth with all the congregation?

পুরানো ইচ্ছাপত্র

গণনা পুস্তক - 16 তখন প্রভু মোশিকে বললেন,

Old Testament

Numbers 16:23 And the LORD spake unto Moses, saying,

পুরানো ইচ্ছাপত্র

গণনা পুস্তক - 16 “কোরহ, দাথন এবং অবীরামের তাঁবু থেকে লোকদের সরে যেতে বলো।”

Old Testament

Numbers 16:24 Speak unto the congregation, saying, Get you up from about the tabernacle of Korah, Dathan, and Abiram.

পুরানো ইচ্ছাপত্র

গণনা পুস্তক - 16 মোশি উঠে দাঁড়াল এবং দাথন ও অবীরামের কাছে গেল। ইস্রায়েলের সকল প্রবীণরা (নেতারা) তাঁকে অনুসরণ করল।

Old Testament

Numbers 16:25 And Moses rose up and went unto Dathan and Abiram; and the elders of Israel followed him.

পুরানো ইচ্ছাপত্র

গণনা পুস্তক - 16 মোশি লোকদের সাবধান করে দিয়ে বলল, “এই সকল মন্দ লোকদের তাঁবু থেকে সরে যাও। তাদের কোনো জিনিস স্পর্শ কোরো না। যদি তোমরা সেটা করো, তাহলে তাদের পাপের জন্য তোমরা ধ্বংস হবে।”

Old Testament

Numbers 16:26 And he spake unto the congregation, saying, Depart, I pray you, from the tents of these wicked men, and touch nothing of theirs, lest ye be consumed in all their sins.

পুরানো ইচ্ছাপত্র

গণনা পুস্তক - 16 সেই কারণে কোরহ, দাথন এবং অবীরামের তাঁবু থেকে লোকরা সরে গেল। আর দাথন এবং অবীরাম বের হয়ে তাদের স্ত্রীদের সন্তানদের এবং ছোটো শিশুদের নিয়ে তাঁবুর প্রবেশ পথে দাঁড়িয়ে রইল।

Old Testament

Numbers 16:27 So they gat up from the tabernacle of Korah, Dathan, and Abiram, on every side: and Dathan and Abiram came out, and stood in the door of their tents, and their wives, and their sons, and their little children.

পুরানো ইচ্ছাপত্র

গণনা পুস্তক - 16 তখন মোশি বলল, “আমি তোমাদের প্রমাণ করে দেখাবো যে প্রভুই আমাকে এইসব কাজ করার জন্য পাঠিয়েছেন এবং আমি এসব নিজের ইচ্ছানুসারে করিনি।

Old Testament

Numbers 16:28 And Moses said, Hereby ye shall know that the LORD hath sent me to do all these works; for I have not done them of mine own mind.

পুরানো ইচ্ছাপত্র

গণনা পুস্তক - 16 এই লোকরা এখানে মারা যাবে। কিন্তু তারা যদি স্বাভাবিবকভাবে মারা যায়, যেভাবে লোকরা সবসময় মারা যায় তাহলে তা প্রমাণ করবে যে, প্রভু আমাকে প্রকৃতই পাঠান নি।

Old Testament

Numbers 16:29 If these men die the common death of all men, or if they be visited after the visitation of all men; then the LORD hath not sent me.

পুরানো ইচ্ছাপত্র

গণনা পুস্তক - 16 কিন্তু যদি প্রভু এই লোকদের মৃত্যু একটু ভিন্নভাবে ঘটান অর্থাত্‌ একটু নতুনভাবে তাহলে তোমরা জানবে যে এই লোকরা সত্যই প্রভুকে অবজ্ঞা করেছিল। এটাই হল প্রমাণ: ধরনী বিদীর্ণ হয়ে যাবে এবং এই সমস্ত লোককে গ্রাস করবে। তারা জীবিতাবস্থায তাদের কবরে নেমে যাবে। এবং এই সব লোকদের অধিকৃত যাবতীয় জিনিসপত্র তাদের সঙ্গেই তলিযে যাবে।”

Old Testament

Numbers 16:30 But if the LORD make a new thing, and the earth open her mouth, and swallow them up, with all that appertain unto them, and they go down quick into the pit; then ye shall understand that these men have provoked the LORD.

পুরানো ইচ্ছাপত্র

গণনা পুস্তক - 16 যখন মোশি এই কথাগুলো বলা শেষ করল, লোকদের পাযের তলার মাটি ফেটে গেল।

Old Testament

Numbers 16:31 And it came to pass, as he had made an end of speaking all these words, that the ground clave asunder that was under them:

পুরানো ইচ্ছাপত্র

গণনা পুস্তক - 16 মনে হল যেন পৃথিবী তার মুখটি খুলে তাদের গ্রাস করল। কোরহের সমস্ত লোকরা, তাদের পরিবার এবং তাদের অধিকৃত যাবতীয় দ্রব্যসামগ্রী পৃথিবীর নীচে চলে গেল।

Old Testament

Numbers 16:32 And the earth opened her mouth, and swallowed them up, and their houses, and all the men that appertained unto Korah, and all their goods.

পুরানো ইচ্ছাপত্র

গণনা পুস্তক - 16 ঐসব লোকরা জীবন্ত অবস্থাতেই তাদের কবরে গেল। তাদের অধিকৃত সকল দ্রব্যসামগ্রীই তাদের সঙ্গে মাটির তলায় চলে গেল। এরপর পৃথিবী তাদের ওপরে মুখ বন্ধ করল। তারা বিনষ্ট হল এবং সমাজ থেকে চিরকালের জন্যই চলে গেল।

Old Testament

Numbers 16:33 They, and all that appertained to them, went down alive into the pit, and the earth closed upon them: and they perished from among the congregation.

পুরানো ইচ্ছাপত্র

গণনা পুস্তক - 16 ইস্রায়েলের লোকরা এই মরনোন্মুখ মানুষগুলোর আর্তনাদ শুনতে পেল। সেই কারণে তারা বিভিন্ন দিকে ছুটে পালাতে পালাতে বলল, “পৃথিবী আমাদেরও গ্রাস করবে!”

Old Testament

Numbers 16:34 And all Israel that were round about them fled at the cry of them: for they said, Lest the earth swallow us up also.

পুরানো ইচ্ছাপত্র

গণনা পুস্তক - 16 এরপর প্রভুর কাছ থেকে এক আগুন এসে যারা সুগন্ধি ধূপধূনোর নৈবেদ্য প্রদান করছিল, সেই 250 জন পুরুষকে ধ্বংস করল।

Old Testament

Numbers 16:35 And there came out a fire from the LORD, and consumed the two hundred and fifty men that offered incense.

পুরানো ইচ্ছাপত্র

গণনা পুস্তক - 16 প্রভু মোশিকে বললেন,

Old Testament

Numbers 16:36 And the LORD spake unto Moses, saying,

পুরানো ইচ্ছাপত্র

গণনা পুস্তক - 16 “যাজক হারোণের পুত্র ইলীয়াসরকে বলো, যে আগুন এখনও শিখাহীন হয়ে জ্বলছে তার থেকে সমস্ত সুগন্ধি ধূপধূনোর পাত্রগুলো নিয়ে এসো। এই সুগন্ধি ধূপধূনোর পাত্রগুলি এখন পবিত্র। পাত্রগুলো পবিত্র কারণ তারা এই পাত্রগুলো ঈশ্বরকে প্রদান করেছিল। তাদের ধুনুচিগুলো নিয়ে হাতুড়ির সাহায্যে সমতল পাতে পরিণত কর। এরপর এই ধাতব চাদরটি বেদীর আচ্ছাদনের কাজে ব্যবহার করো। ইস্রায়েলের লোকদের জন্য এটি চিহ্ন, যাতে তারা সতর্ক হয়।”

Old Testament

Numbers 16:37 Speak unto Eleazar the son of Aaron the priest, that he take up the censers out of the burning, and scatter thou the fire yonder; for they are hallowed.

পুরানো ইচ্ছাপত্র

গণনা পুস্তক - 16

Old Testament

Numbers 16:38 The censers of these sinners against their own souls, let them make them broad plates for a covering of the altar: for they offered them before the LORD, therefore they are hallowed: and they shall be a sign unto the children of Israel.

পুরানো ইচ্ছাপত্র

গণনা পুস্তক - 16 সুতরাং যাজক ইলীযসর পিতলের তৈরী সেই ধুনুচিগুলো নিলেন। যারা মারা গিয়েছিল তারাই ঐ পাত্রগুলো এনেছিল। আর তারা তা পিটিযে বেদীকে ঢাকবার জন্য পাত প্রস্তুত করলেন।

Old Testament

Numbers 16:39 And Eleazar the priest took the brazen censers, wherewith they that were burnt had offered; and they were made broad plates for a covering of the altar:

পুরানো ইচ্ছাপত্র

গণনা পুস্তক - 16 মোশির মাধ্যমে প্রভু যে ভাবে আজ্ঞা দিয়েছিলেন, তিনি ঠিক সেভাবেই তা করলেন। এটি এমন একটি চিহ্নস্বরূপ হল যা ইস্রায়েলের লোকদের মনে রাখতে সাহায্য করবে যে কেবলমাত্র হারোণের পরিবারের কোনো ব্যক্তিই প্রভুর সামনে সুগন্ধি ধূপধূনো উত্সর্গ করতে পারে। এছাড়া অন্য কোনো ব্যক্তি যদি প্রভুকে সুগন্ধি ধূপধূনোর নৈবেদ্য প্রদান করেন তাহলে সেও কোরহ এবং তার অনুসরণকারীদের মতোই মারা যাবে।

Old Testament

Numbers 16:40 To be a memorial unto the children of Israel, that no stranger, which is not of the seed of Aaron, come near to offer incense before the LORD; that he be not as Korah, and as his company: as the LORD said to him by the hand of Moses.

পুরানো ইচ্ছাপত্র

গণনা পুস্তক - 16 পরদিন ইস্রায়েলের সমস্ত লোকরা মোশি এবং হারোণের বিরুদ্ধে অভিয়োগ করে বলল, “আপনারা প্রভুর লোকদের হত্যা করেছেন।”

Old Testament

Numbers 16:41 But on the morrow all the congregation of the children of Israel murmured against Moses and against Aaron, saying, Ye have killed the people of the LORD.

পুরানো ইচ্ছাপত্র

গণনা পুস্তক - 16 আর ইস্রায়েলের লোকরা মোশি ও হারোণের বিরুদ্ধে একত্র হয়ে যখন সমাগম তাঁবুর দিকে তাকাল, তখন দেখল মেঘ সেটিকে ঢেকে দিয়েছে এবং সেখানে ঈশ্বরের মহিমা প্রকাশিত হচ্ছে।

Old Testament

Numbers 16:42 And it came to pass, when the congregation was gathered against Moses and against Aaron, that they looked toward the tabernacle of the congregation: and, behold, the cloud covered it, and the glory of the LORD appeared.

পুরানো ইচ্ছাপত্র

গণনা পুস্তক - 16 তারপর মোশি এবং হারোণ সমাগম তাঁবুর সামনে গেলেন।

Old Testament

Numbers 16:43 And Moses and Aaron came before the tabernacle of the congregation.

পুরানো ইচ্ছাপত্র

গণনা পুস্তক - 16 প্রভু মোশিকে বললেন,

Old Testament

Numbers 16:44 And the LORD spake unto Moses, saying,

পুরানো ইচ্ছাপত্র

গণনা পুস্তক - 16 “ঐ লোকদের থেকে দূরে সরে যাও, যাতে আমি এখনই তাদের ধ্বংস করতে পারি।” তাতে মোশি এবং হারোণ মাটিতে উপুড় হয়ে পড়ল।

Old Testament

Numbers 16:45 Get you up from among this congregation, that I may consume them as in a moment. And they fell upon their faces.

পুরানো ইচ্ছাপত্র

গণনা পুস্তক - 16 তখন মোশি হারোণকে বলল, “ধুনুচি নিয়ে তাতে বেদী থেকে আগুন নিয়ে রাখো। এরপর এতে সুগন্ধি ধূপধূনো দাও এবং ঐ লোকদের কাছে তাড়াতাড়ি গিয়ে তাদের পবিত্র করো। কারণ প্রভু তাদের প্রতি খুবই ক্রুদ্ধ হয়ে আছেন। ইতিমধ্যেই রোগ ছড়াতে শুরু করেছে।”

Old Testament

Numbers 16:46 And Moses said unto Aaron, Take a censer, and put fire therein from off the altar, and put on incense, and go quickly unto the congregation, and make an atonement for them: for there is wrath gone out from the LORD; the plague is begun.

পুরানো ইচ্ছাপত্র

গণনা পুস্তক - 16 সুতরাং হারোণ মোশির কথামতো কাজ করল। হারোণ সুগন্ধি ধূপধূনো ও আগুন এনে লোকদের মাঝখানে দৌড়ে গেল। কিন্তু লোকদের মধ্যে এর মধ্যেই অসুস্থতা শুরু হয়ে গিয়েছিল। এই কারণে হারোণ মৃত লোক এবং যারা জীবিত আছে তাদের মাঝখানে গিয়ে দাঁড়াল। লোকদের শুচি করার জন্যে যা দরকার হারোণ ঠিক তাই করলেন এবং তাদের অসুস্থতা আর বাড়ল না।

Old Testament

Numbers 16:47 And Aaron took as Moses commanded, and ran into the midst of the congregation; and, behold, the plague was begun among the people: and he put on incense, and made an atonement for the people.

পুরানো ইচ্ছাপত্র

গণনা পুস্তক - 16

Old Testament

Numbers 16:48 And he stood between the dead and the living; and the plague was stayed.

পুরানো ইচ্ছাপত্র

গণনা পুস্তক - 16 কোরহের কারণে যাদের মৃত্যু হয়েছিল তাদের ছাড়াও আরও 14,700 জন লোক অসুস্থতার জন্য মারা গেল।

Old Testament

Numbers 16:49 Now they that died in the plague were fourteen thousand and seven hundred, beside them that died about the matter of Korah.

পুরানো ইচ্ছাপত্র

গণনা পুস্তক - 16 সুতরাং ঐ ভয়ঙ্কর অসুস্থতা আর এগোলো না এবং পরে হারোণ পবিত্র তাঁবুর প্রবেশপথে মোশির কাছে গিয়ে গেল।

Old Testament

Numbers 16:50 And Aaron returned unto Moses unto the door of the tabernacle of the congregation: and the plague was stayed.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme