Kitab

বিচারকচরিত / Judges (Prophetic Books) 1

Chapter 212, 36 verses

  • পুরানো ইচ্ছাপত্র
  • Old Testament
পুরানো ইচ্ছাপত্র

বিচারকচরিত - 1 যিহোশূয় মারা গেলেন। ইস্রায়েলবাসীরা ঈশ্বরের কাছে প্রার্থনা করে জিজ্ঞাসা করল, “আমাদের পরিবার গোষ্ঠীদের মধ্যে সবচেয়ে আগে কে কনানীয়দের সঙ্গে যুদ্ধ করতে যাবে?”

Old Testament

Judges 1:1 Now after the death of Joshua it came to pass, that the children of Israel asked the LORD, saying, Who shall go up for us against the Canaanites first, to fight against them?

পুরানো ইচ্ছাপত্র

বিচারকচরিত - 1 প্রভু তাদের বললেন, “সবচেয়ে আগে যাবে যিহূদা গোষ্ঠী। আমি তাদেরই এই দেশ জয় করতে দেবো।”

Old Testament

Judges 1:2 And the LORD said, Judah shall go up: behold, I have delivered the land into his hand.

পুরানো ইচ্ছাপত্র

বিচারকচরিত - 1 যিহূদার পুরুষরা তাদের শিমিয়োন পরিবারগোষ্ঠীর ভাইদের কাছ থেকে সাহায্য চাইল। যিহূদার লোকরা বলল, “ভাইসব, প্রভু আমাদের প্রত্যেককে কিছু জমিজায়গা দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। যদি তোমরা যুদ্ধের জন্য আমাদের সাহায্য করতে এগিয়ে আসো তাহলে আমরাও কনানীয়দের বিরুদ্ধে তোমাদের জমির লড়াইয়ে সাহায্য করতে এগিয়ে আসব।” শিমিযোনের লোকরা যিহূদার ভাইদের যুদ্ধে সাহায্য করতে রাজী হল।

Old Testament

Judges 1:3 And Judah said unto Simeon his brother, Come up with me into my lot, that we may fight against the Canaanites; and I likewise will go with thee into thy lot. So Simeon went with him.

পুরানো ইচ্ছাপত্র

বিচারকচরিত - 1 প্রভুর সাহায্যে যিহূদার লোকরা কনানীয় ও পরিষীয়দের পরাজিত করল। তারা বেষক শহরের 10,000 লোককে হত্যা করেছিল।

Old Testament

Judges 1:4 And Judah went up; and the LORD delivered the Canaanites and the Perizzites into their hand: and they slew of them in Bezek ten thousand men.

পুরানো ইচ্ছাপত্র

বিচারকচরিত - 1 বেষক শহরে যিহূদার লোকরা সেখানকার রাজাকে পেয়ে তার সঙ্গে যুদ্ধ করেছিল। যিহূদার লোকরা কনানীয় এবং পরিষীয়দের পরাজিত করেছিল।

Old Testament

Judges 1:5 And they found Adonibezek in Bezek: and they fought against him, and they slew the Canaanites and the Perizzites.

পুরানো ইচ্ছাপত্র

বিচারকচরিত - 1 বেষকের শাসক পালাবার চেষ্টা করেছিল। কিন্তু যিহূদার লোকরা তার পিছু নিয়ে তাকে ধরে ফেলেছিল। তারা রাজার হাত ও পায়ের বুড়ো আঙ্গুল কেটে ফেলেছিল।

Old Testament

Judges 1:6 But Adonibezek fled; and they pursued after him, and caught him, and cut off his thumbs and his great toes.

পুরানো ইচ্ছাপত্র

বিচারকচরিত - 1 তখন বেষকের শাসক বলল, “আমি নিজে 70 জন রাজার হাত ও পায়ের বুড়ো আঙ্গুল কেটে দিয়েছিলাম। আমার টেবিল থেকে যেসব খাবারের টুকরো পড়ে যেত তাই তাদের খেতে হত। আজ ঈশ্বর আমার সেই অধর্মের প্রতিফল দিলেন।” যিহূদার লোকরা বেষকের শাসককে জেরুশালেমে নিয়ে গেল। সেখানেই তার মৃত্যু হল।

Old Testament

Judges 1:7 And Adonibezek said, Threescore and ten kings, having their thumbs and their great toes cut off, gathered their meat under my table: as I have done, so God hath requited me. And they brought him to Jerusalem, and there he died.

পুরানো ইচ্ছাপত্র

বিচারকচরিত - 1 যিহূদার লোকরা জেরুশালেমের বিরুদ্ধে যুদ্ধ করে তা অধিকার করল। জেরুশালেমের লোকদের তারা তরবারি দিয়ে হত্যা করেছিল এবং হত্যার পর জেরুশালেম বালিয়ে দিয়েছিল।

Old Testament

Judges 1:8 Now the children of Judah had fought against Jerusalem, and had taken it, and smitten it with the edge of the sword, and set the city on fire.

পুরানো ইচ্ছাপত্র

বিচারকচরিত - 1 তারপর তারা আরও কিছু কনানীয়দের সঙ্গে যুদ্ধ করতে নেমে গিয়েছিল। এরা নেগেভের পাহাড়ি অঞ্চলে আর পশ্চিম পাহাড়তলিতে বাস করত।

Old Testament

Judges 1:9 And afterward the children of Judah went down to fight against the Canaanites, that dwelt in the mountain, and in the south, and in the valley.

পুরানো ইচ্ছাপত্র

বিচারকচরিত - 1 হিব্রোণে যে সব কনানীয়রা বাস করত তাদের সঙ্গেও যিহূদা যুদ্ধ করেছিল। (হিব্রোণকে বলা হত কিরিযত্‌ অর্ব।) তারা শেশয, অহীমান ও তলময নামে তিন জনকে পরাজিত করেছিল।

Old Testament

Judges 1:10 And Judah went against the Canaanites that dwelt in Hebron: (now the name of Hebron before was Kirjatharba:) and they slew Sheshai, and Ahiman, and Talmai.

পুরানো ইচ্ছাপত্র

বিচারকচরিত - 1 যিহূদার লোকরা সেখান থেকে চলে গেল। তারা দবীর শহরের লোকদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেল, যে শহরকে আগে বলা হত কিরিযত্‌-সেফর।

Old Testament

Judges 1:11 And from thence he went against the inhabitants of Debir: and the name of Debir before was Kirjathsepher:

পুরানো ইচ্ছাপত্র

বিচারকচরিত - 1 যুদ্ধের আগে কালেব যিহূদার লোকদের কাছে প্রতিশ্রুতি করে বলেছিল, “আমি কিরিযত্‌ সেফর আক্রমণ করতে চাই। যে এই শহরটি জিততে পারবে তার সঙ্গে আমি আমার কন্যা অক্ষারের বিবাহ দেব।”

Old Testament

Judges 1:12 And Caleb said, He that smiteth Kirjathsepher, and taketh it, to him will I give Achsah my daughter to wife.

পুরানো ইচ্ছাপত্র

বিচারকচরিত - 1 কালেবের ছোট ভাইয়ের নাম ছিল কনস। কনসের পুত্র অত্‌নিয়েল কিরিযত্‌ সেফর দখল করল। সুতরাং কালেব অত্‌নিয়েলের সঙ্গে অক্ষার বিবাহ দিল।

Old Testament

Judges 1:13 And Othniel the son of Kenaz, Caleb's younger brother, took it: and he gave him Achsah his daughter to wife.

পুরানো ইচ্ছাপত্র

বিচারকচরিত - 1 অকষা অত্‌নিয়েলের ঘর করতে চলে গেল। অত্‌নিয়েল অক্ষাকে তার পিতার কাছ থেকে কিছু জমিজায়গা চাইবার জন্য বলেছিল। অক্ষা পিতার কাছে গেল। গাধার পিঠ থেকে যেই সে নেমেছে, অমনি কালেব জিজ্ঞাসা করল, “কি হয়েছে?”

Old Testament

Judges 1:14 And it came to pass, when she came to him, that she moved him to ask of her father a field: and she lighted from off her ass; and Caleb said unto her, What wilt thou?

পুরানো ইচ্ছাপত্র

বিচারকচরিত - 1 অক্ষা বলল, “আমায় একটি উপহার দাও। তুমি আমাকে নেগেভের শুকনো মরুভূমিটা দিয়েছিলে। এবার আমাকে এমন কিছু জায়গা দাও যেখানে জল পাওয়া যায়।” কন্যার কথামত কালেব তাকে সেই দেশ দিল যার ওপরে নীচে জলের ঝর্ণা আছে।

Old Testament

Judges 1:15 And she said unto him, Give me a blessing: for thou hast given me a south land; give me also springs of water. And Caleb gave her the upper springs and the nether springs.

পুরানো ইচ্ছাপত্র

বিচারকচরিত - 1 কেনীয় সম্প্রদাযের লোকরা খেজুর গাছের শহর যেরিকো ছেড়ে যিহূদার লোকদের সঙ্গে য়িহুদা মরু অঞ্চলের দিকে চলে গেল। তারা অরাদ শহরের কাছে নেগেভের স্থায়ী বাসিন্দা হল। (কনানীয়রা মোশির শ্বশুরকুল থেকে এসেছিল।)

Old Testament

Judges 1:16 And the children of the Kenite, Moses' father in law, went up out of the city of palm trees with the children of Judah into the wilderness of Judah, which lieth in the south of Arad; and they went and dwelt among the people.

পুরানো ইচ্ছাপত্র

বিচারকচরিত - 1 কিছু কনানীয়রা সফাত্‌ শহরে বাস করত। তাই সেখানেও যিহূদা আর শিমিয়োন পরিবারগোষ্ঠীর লোকরা কনানীয়দের আক্রমণ করল। তারা শহরটি সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলল এবং তার নাম রাখল হর্মা।

Old Testament

Judges 1:17 And Judah went with Simeon his brother, and they slew the Canaanites that inhabited Zephath, and utterly destroyed it. And the name of the city was called Hormah.

পুরানো ইচ্ছাপত্র

বিচারকচরিত - 1 যিহূদার লোকরা ঘসা এবং ঘসার চারদিকের ছোটখাটো শহরগুলোও দখল করল। তারা অস্কিলোন, ইক্রোণ আর কাছাকাছি সব শহর দখল করল।

Old Testament

Judges 1:18 Also Judah took Gaza with the coast thereof, and Askelon with the coast thereof, and Ekron with the coast thereof.

পুরানো ইচ্ছাপত্র

বিচারকচরিত - 1 প্রভু যিহূদার য়োদ্ধাদের সহায় ছিলেন। পাহাড়ি দেশের জমিগুলো তারা নিয়ে নিল। কিন্তু উপত্যকা অঞ্চলের জমি তারা নিতে পারল না, কারণ সেখানকার অধিবাসীদের লোহার রথ ছিল।

Old Testament

Judges 1:19 And the LORD was with Judah; and he drave out the inhabitants of the mountain; but could not drive out the inhabitants of the valley, because they had chariots of iron.

পুরানো ইচ্ছাপত্র

বিচারকচরিত - 1 মোশি কালেবকে হিব্রোণের কাছাকাছি জমি দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই মত তার পরিবারকে সেই জমি দেওয়া হয়েছিল। কালেবের লোকরা অনাকের তিন পুত্রকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল।

Old Testament

Judges 1:20 And they gave Hebron unto Caleb, as Moses said: and he expelled thence the three sons of Anak.

পুরানো ইচ্ছাপত্র

বিচারকচরিত - 1 বিন্যামীন পরিবারগোষ্ঠী যিবূষীয়দের জেরুশালেম ছেড়ে যেতে জোর করে নি। তাই আজও জেরুশালেমে যিবূষীয়রা বিন্যামীনের লোকদের সঙ্গে বসবাস করছে।

Old Testament

Judges 1:21 And the children of Benjamin did not drive out the Jebusites that inhabited Jerusalem; but the Jebusites dwell with the children of Benjamin in Jerusalem unto this day.

পুরানো ইচ্ছাপত্র

বিচারকচরিত - 1 য়োষেফের পরিবারগোষ্ঠীর লোকরা বৈথেল শহর আক্রমণ করতে গেল। (আগে বৈথেলের নাম ছিল লূস।) প্রভু য়োষেফের পরিবারগোষ্ঠীর লোকদের সহায় ছিলেন। তারা য়োষেফের পরিবারের কয়েকজন গুপ্তচরকে বৈথেল শহরটা কিভাবে দখল করা যেতে পারে তা দেখবার জন্য পাঠালো।

Old Testament

Judges 1:22 And the house of Joseph, they also went up against Bethel: and the LORD was with them.

পুরানো ইচ্ছাপত্র

বিচারকচরিত - 1

Old Testament

Judges 1:23 And the house of Joseph sent to descry Bethel. (Now the name of the city before was Luz.)

পুরানো ইচ্ছাপত্র

বিচারকচরিত - 1 গুপ্তচররা যখন বৈথেল শহরটা খুঁটিযে খুঁটিযে দেখছিল তখন তারা সেখান থেকে একটি লোককে বেরিয়ে আসতে দেখল। তারা লোকটিকে বলল, “শহরে ঢোকার গুপ্ত পথটা আমাদের দেখাও। আমরা শহর আক্রমণ করব, কিন্তু তুমি আমাদের সাহায্য করলে তোমাকে আমরা কিছু করব না।”

Old Testament

Judges 1:24 And the spies saw a man come forth out of the city, and they said unto him, Show us, we pray thee, the entrance into the city, and we will show thee mercy.

পুরানো ইচ্ছাপত্র

বিচারকচরিত - 1 লোকটি শহরে প্রবেশের গুপ্তপথ দেখিয়ে দিল। য়োষেফের লোকরা তরবারি দিয়ে বৈথেলবাসীদের হত্যা করল। কিন্তু সাহায্যকারী ঐ লোকটিকে তারা কিছু করল না। লোকটির পরিবারকেও কিছু করল না। তাদের ছেড়ে দিল যাতে তারা যেখানে খুশি সেখানে যেতে পারে।

Old Testament

Judges 1:25 And when he showed them the entrance into the city, they smote the city with the edge of the sword; but they let go the man and all his family.

পুরানো ইচ্ছাপত্র

বিচারকচরিত - 1 লোকটি তখন হিত্তীয়দের দেশে চলে গেল এবং সেখানে একটি শহর তৈরী করল। শহরের নাম দিল লূস। আজও সেই শহরটি আছে।

Old Testament

Judges 1:26 And the man went into the land of the Hittites, and built a city, and called the name thereof Luz: which is the name thereof unto this day.

পুরানো ইচ্ছাপত্র

বিচারকচরিত - 1 কনানীয়রা বৈত্‌শান, তানক, দোর, য়িব্লিযম, মগিদ্দো এবং এদের চারপাশের ছোটছোট শহরগুলোতে বাস করত। মনঃশির পরিবারগোষ্ঠীর লোকরা কনানীয়দের এসব জায়গা থেকে সরিয়ে দিতে পারেনি বলেই তারা সেখানে থাকতে পেরেছিল। তারা সেখান থেকে চলে যেতে চাযনি।

Old Testament

Judges 1:27 Neither did Manasseh drive out the inhabitants of Bethshean and her towns, nor Taanach and her towns, nor the inhabitants of Dor and her towns, nor the inhabitants of Ibleam and her towns, nor the inhabitants of Megiddo and her towns: but the Canaanites would dwell in that land.

পুরানো ইচ্ছাপত্র

বিচারকচরিত - 1 পরবর্তীকালে ইস্রায়েলীয়রা শক্তিশালী হয়ে উঠলে তারা কনানীয়দের ক্রীতদাস করে রাখে। তারা সমস্ত কনানীয়দের দেশ ছেড়ে যেতে বাধ্য করতে পারল না।

Old Testament

Judges 1:28 And it came to pass, when Israel was strong, that they put the Canaanites to tribute, and did not utterly drive them out.

পুরানো ইচ্ছাপত্র

বিচারকচরিত - 1 ইফ্রয়িম পরিবারগোষ্ঠীকে নিয়েও একই ব্যাপার ঘটেছিল। গেষরে থাকত কনানীয়রা। ইফ্রয়িম গোষ্ঠীর লোকরা কনানীয়দের দেশ থেকে তাড়িয়ে দেযনি। তাই তারা গেষরে ইফ্রয়িমদের সঙ্গে বসবাস করতে থাকল।

Old Testament

Judges 1:29 Neither did Ephraim drive out the Canaanites that dwelt in Gezer; but the Canaanites dwelt in Gezer among them.

পুরানো ইচ্ছাপত্র

বিচারকচরিত - 1 সবূলূন সম্পর্কেও সেই একই কথা। কিটরোণ আর নহলোল শহরে কিছু কনানীয় বাস করত। সবূলূন তাদের সেখান থেকে তাড়িয়ে দেযনি। তারা সবূলূনের সঙ্গেই থাকত। তবে তারা এদের ক্রীতদাস হয়েই থাকত।

Old Testament

Judges 1:30 Neither did Zebulun drive out the inhabitants of Kitron, nor the inhabitants of Nahalol; but the Canaanites dwelt among them, and became tributaries.

পুরানো ইচ্ছাপত্র

বিচারকচরিত - 1 আশের পরিবারগোষ্ঠীর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। তারা অন্যান্য জাতির লোকদের অক্কো, সীদোন, অহলব, অকষীব, হেল্বা, অফীক এবং রহোব শহর থেকে তাড়িয়ে দেয নি।

Old Testament

Judges 1:31 Neither did Asher drive out the inhabitants of Accho, nor the inhabitants of Zidon, nor of Ahlab, nor of Achzib, nor of Helbah, nor of Aphik, nor of Rehob:

পুরানো ইচ্ছাপত্র

বিচারকচরিত - 1 আশেরের লোকরা সেই জায়গায় কনানীয়দের তাড়িয়ে দেয নি। সুতরাং তারা কনানীয়দের মধ্যে বাস করত।

Old Testament

Judges 1:32 But the Asherites dwelt among the Canaanites, the inhabitants of the land: for they did not drive them out.

পুরানো ইচ্ছাপত্র

বিচারকচরিত - 1 নপ্তালি পরিবারগোষ্ঠীও বৈত্‌-শেমশ এবং বৈত্‌-অনাতের থেকে লোকদের সরিয়ে দেয নি। তাই নপ্তালির লোকরা এসব শহরে লোকদের সঙ্গে বসবাস করতে লাগল। কনানীয়রা নপ্তালির লোকদের ক্রীতদাস হিসেবে থেকে গেল।

Old Testament

Judges 1:33 Neither did Naphtali drive out the inhabitants of Bethshemesh, nor the inhabitants of Bethanath; but he dwelt among the Canaanites, the inhabitants of the land: nevertheless the inhabitants of Bethshemesh and of Bethanath became tributaries unto them.

পুরানো ইচ্ছাপত্র

বিচারকচরিত - 1 ইমোরীয় লোকরা দান পরিবারগোষ্ঠীর লোকদের পাহাড়ী দেশে বাস করতে বাধ্য করল। দান পরিবারগোষ্ঠীর এই সব লোকরা পাহাড়ী জায়গায় বসবাস করতে বাধ্য হল, কারণ ইমোরীয়রা তাদের উপত্যকায় নেমে এসে বাস করতে দিল না।

Old Testament

Judges 1:34 And the Amorites forced the children of Dan into the mountain: for they would not suffer them to come down to the valley:

পুরানো ইচ্ছাপত্র

বিচারকচরিত - 1 ইমোরীয়রা ঠিক করল যে তারা হেরস পর্বতশৃঙ্গে, অযালোনে এবং শাল্বীমে থাকবে। পরবর্তীকালে য়োষেফের পরিবারগোষ্ঠী শক্তিশালী হয়ে উঠল। তখন তারা ইমোরীয়দের ক্রীতদাস করে রাখল।

Old Testament

Judges 1:35 But the Amorites would dwell in mount Heres in Aijalon, and in Shaalbim: yet the hand of the house of Joseph prevailed, so that they became tributaries.

পুরানো ইচ্ছাপত্র

বিচারকচরিত - 1 ইমোরীয়দের দেশ অক্রব্বাম গিরিপথ থেকে সেলা পর্য়ন্ত এবং ওপরে সেলাকে ছাড়িযে পাহাড়ি দেশ আছে।

Old Testament

Judges 1:36 And the coast of the Amorites was from the going up to Akrabbim, from the rock, and upward.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme